উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: p - q = 4 এবং pq = 12 হলে (p + q)2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
p - q = 4
এবং pq = 12
∴ (p + q)2 = (p - q)2 + 4pq
= 42 + 4 × 12
= 16 + 48
= 64
শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন
প্রশ্ন: p - q = 4 এবং pq = 12 হলে (p + q)2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
p - q = 4
এবং pq = 12
∴ (p + q)2 = (p - q)2 + 4pq
= 42 + 4 × 12
= 16 + 48
= 64
প্রশ্ন: x + (1/x) = 7 হলে {x - (1/x)}2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 7
∴ {x - (1/x)}2 = {x + (1/x)}2 - 4 . x . (1/x)
= 72 - 4
= 49 - 4
= 45
প্রশ্ন: p + q = 6 হলে p3 + q3 + 18pq এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
p + q = 6
∴ p3 + q3 + 18pq = (p + q)3 - 3pq(p + q) + 18pq
= (6)3 - 3pq × 6 + 18pq
= 216 - 18pq + 18pq
= 216
প্রশ্ন: x = 2 হলে 8x3 + 12x2 + 6x + 1 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x = 2
∴ 8x3 + 12x2 + 6x + 1
= (2x)3 + 3 × (2x)2 × 1 + 3 × 2x × (1)2 + (1)3
= (2x + 1)3
= (2 × 2 + 1)3 ; [x = 2]
= 53
= 125
প্রশ্ন: a - b = 6 এবং ab = 40 হলে a + b এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
a - b = 6 এবং ab = 40
∴ (a + b)2 = (a - b)2 + 4ab
= 62 + 4 × 40
= 36 + 160
= 196
∴ a + b = ± √(196)
= ± 14
প্রশ্ন: যদি x2 + (1/x)2 = 10 হয়, তাহলে x + (1/x) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x2 + (1/x)2 = 10
∴ {x + (1/x)}2 = x2 + (1/x)2 + 2 × x × (1/x)
= 10 + 2
= 12
∴ x + (1/x) = √12
প্রশ্ন: p + q + r = 8 এবং pq + qr + rp = 19 হলে p2 + q2 + r2 = ?
সমাধান:
দেওয়া আছে,
p + q + r = 8
pq + qr + rp = 19
আমরা জানি,
(p + q + r)2 = (p2 + q2 + r2) + 2(pq + qr + rp)
∴ p2 + q2 + r2 = (p + q + r)2 - 2(pq + qr + rp)
= 82 - 2 × 19
= 64 - 38
= 26
প্রশ্ন: যদি (p + q)4 - (p - q)4 = kpq(p2 + q2) হয়, তবে k এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
(p + q)4 - (p - q)4 = kpq(p2 + q2)
∴ (p + q)4 - (p - q)4
= {(p + q)2}2 - {(p - q)2}2
= {(p + q)2 + (p - q)2} {(p + q)2 - (p - q)2}
= {(p2 + 2pq + q2) + (p2 - 2pq + q2)} {(p2 + 2pq + q2) - (p2 - 2pq + q2)
= (p2 + 2pq + q2 + p2 - 2pq + q2) (p2 + 2pq + q2 - p2 + 2pq - q2)
= 2(p2 + q2) × 4pq
= 8pq(p2 + q2)
∴ 8pq(p2 + q2) = kpq(p2 + q2)
উভয়পাশ তুলনা করে পাই, k = 8
সুতরাং, k = 8
• সঠিক উত্তর - সবগুলোই।
• অপ্রাণিবাচক শব্দ ও ইতরপ্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই/ঈ-কারের মধ্যে ই-কার হবে।
যেমন:
অপ্রাণিবাচক শব্দ:
- বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদি ।
ইতরপ্রাণিবাচক শব্দ:
- পাখি, হাতি, চড়ুই, মুরগি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• শুদ্ধ বানান - স্পষ্ট।
• ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়।
যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন।
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ,
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়।
অন> ওন:
- √নাচ্ + অন = নাচন,
- √কাঁদ্ + অন = কাঁদন।
অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন
১. অ(অচ্)
√পট্ + অ = পাঠ,
√জি + অ = জয়,
Vকৃ + তব্য = কর্তব্য ইত্যাদি।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
• সর্বনাম, বিশেষণ, ক্রিয়া-বিশেষণ ও যোজক পদরূপে কী শব্দটি ঈ-কার দিয়ে লেখা হবে।
যেমন:
- এটা কী বই?
- কী আনন্দ!
- কী আর বলব?
- কী করছ?
- কী করে যাব?
- কী খেলে?
- কী জানি?
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
• ঞ্চ = ঙ্ + ঝ - যুক্তবর্ণের বিশ্লেষণটি ভুল।
- এর শুদ্ধরূপ - ঞ্চ = ঞ + চ।
অন্যদিকে,
- দ্ধ = দ্ + ধ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মনু + ষ্ণ = মানব; লোক + ষ্ণিক = লৌকিক ইত্যাদি।
অন্যদিকে,
বাংলা তদ্ধিত প্রত্যয়:
- বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: বাঘ + আ = বাঘা; ঘর + আমি = ঘরামি ইত্যাদি।
বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: ডাক্তার + খানা = ডাক্তারখানা, ধড়ি + বাজ = ধড়িবাজ ইত্যাদি।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
• শুদ্ধ বানান - কণ্টক।
মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
- ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, রানি, সোনা, হর্ন।
- তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ-য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ ণ হয়।
যেমন:
- কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন।
- কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ-য়ের আগে কেবল ন হবে।
যেমন:
- গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, লন্ঠন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ক্ষ্ম' এই যুক্তাক্ষরে কয়টি বর্ণ রয়েছে - ৩টি।
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্ + চ = ঞ্চ,
- হ্ + ম = হ্ম,
- ঞ্ + ছ = ঞ্ছ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
• ক্ত-প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এখানে এরূপ কয়েকটি প্রকৃতি- প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো।
যেমন:
- √চুর্ + ক্ত = চূর্ণ,
- √ছিদ্ + ক্ত = ছিন্ন,
- √জন্ + ক্ত = জাত,
- √দা + ক্ত = দত্ত,
- √সৃজ্ + ক্ত = সৃষ্ট ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।
যুক্তরাষ্ট্র (USA) :
- পূর্ণ নাম: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (United States of America).
- ৫০টি অঙ্গরাজ্য, একটি ফেডারেল জেলা (ওয়াশিংটন, ডি.সি.)।
- রাজধানী: ওয়াশিংটন, ডি.সি. (Washington, D.C.)
- স্বাধীনতা দিবস: ৪ জুলাই, ১৭৭৬ (গ্রেট ব্রিটেন থেকে)।
- সংবিধান: ১৭৮৭ সালে গৃহীত যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান।
- রাজনৈতিক দল: প্রধানত দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
- সীমানা: উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো।
- প্রধান নদ-নদী: মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, রিও গ্রান্ডে।
- বর্তমান রাষ্ট্রপতি: ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম ও ৪৫ তম নির্বাচিত)
উল্লেখ্য,
- ২০২৬ সাল যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক বছর, কারণ এই বছর দেশটি তার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করবে।
- মহাকাশ গবেষণা: নাসা (NASA)-র মাধ্যমে চাঁদে মানুষের পদার্পণ (অ্যাপোলো মিশন) এবং মঙ্গলে রোভার প্রেরণ। আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে ২০২৬ সালের দিকে পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা চলমান রয়েছে।
উৎস: যুক্তরাষ্ট্র পার্লামেন্ট এবং ব্রিটানিকা।
এশিয়া মহাদেশ:
- বিশ্বের বৃহত্তম মহাদেশ।
- সর্বোচ্চ শৃঙ্গ: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)। এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত।
- সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর (Dead Sea)। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: এশিয়ার নিজস্ব সীমানায় চীন বৃহত্তম।
- ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ (আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে)।
- বৃহত্তম হ্রদ: কাস্পিয়ান সাগর (এটি লোনা পানির হ্রদ)।
- গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ (রাশিয়া), এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির আধার।
- দীর্ঘতম নদী: ইয়াংসি নদী (চীন), দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি।
- সর্বাধিক জনবহুল দেশ: ভারত (বর্তমানে চীনকে অতিক্রম করেছে)।
- জনবহুল শহর: টোকিও, জাপান (বিশ্বের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা)।
- শীতলতম স্থান: উত্তর এশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওময়াকন (Oymyakon) পৃথিবীর সবচেয়ে শীতলতম জনবসতি।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- সর্বোচ্চ শৃঙ্গ: মাউন্ট অ্যাকনকাগুয়া (৬,৯৬১ মিটার)।
- এটি আর্জেন্টিনায় অবস্থিত এবং এশিয়ার বাইরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।
- সর্বনিম্ন বিন্দু: লেগুনা ডেল কার্বন। এটি আর্জেন্টিনায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: ব্রাজিল (এটি মহাদেশের প্রায় অর্ধেক ভূখণ্ড দখল করে আছে)।
- ক্ষুদ্রতম দেশ: সুরিনাম।
- বৃহত্তম নদী: আমাজন নদী (Amazon River)। এটি জলপ্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী।
- দীর্ঘতম পর্বতমালা: আন্দিজ পর্বতমালা। এটি বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা।
- শুষ্কতম স্থান: আতাকামা মরুভূমি (চিলি)। এটি পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল।
- সর্বাধিক জনবহুল দেশ: ব্রাজিল।
- অ্যাঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা): বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত (উচ্চতা ৯৭৯ মিটার)।
এছাড়াও,
- পৃথিবীর ফুসফুস: আমাজন রেইনফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
- স্থলবেষ্টিত দেশ: দক্ষিণ আমেরিকায় মাত্র দুটি স্থলবেষ্টিত (Landlocked) দেশ রয়েছে—বলিভিয়া এবং প্যারাগুয়ে।
- পানামা খাল: এটি দক্ষিণ আমেরিকাকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে এবং বৈশ্বিক বাণিজ্যের একটি প্রধান পথ।
উৎস: WorldAtlas.com.
পানামা খাল:
- এটি বিশ্বের দুটি সবচেয়ে কৌশলগত কৃত্রিম জলপথের মধ্যে একটি, যা পানামা প্রজাতন্ত্রের মালিকানাধীন ও পরিচালিত।
- এটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর সংযুক্ত করে।
- উপকূল থেকে উপকূল পর্যন্ত এর দৈর্ঘ্য: প্রায় ৪০ মাইল (৬৫ কিমি)।
- উদ্বোধন: আগস্ট, ১৯১৪।
• নিয়ন্ত্রণ ও প্রশাসন:
- ১৯১৪-১৯৭৯: খালটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্বে পরিচালিত।
- ১৯৭৯: পানামা খাল কমিশন নামে মার্কিন ও পানামার যৌথ সংস্থা নিয়ন্ত্রণ গ্রহণ।
- ৩১ ডিসেম্বর ১৯৯৯: খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামা সরকারের কাছে হস্তান্তরিত।
- বর্তমান প্রশাসন: পানামা খাল কর্তৃপক্ষ, যা কেবল পানামা সরকারের কাছে জবাবদিহি করে।
উৎস: Britannica.
উত্তর আমেরিকা মহাদেশ:
- উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ।
• সর্বোচ্চ শৃঙ্গ: ডেনালি (Denali), যার উচ্চতা ৬,১৯০ মিটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত (পূর্বে মাউন্ট ম্যাককিনলি নামে পরিচিত ছিল)।
• সর্বনিম্ন বিন্দু: ডেথ ভ্যালি (Death Valley)।
- এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: কানাডা (এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ)।
- ক্ষুদ্রতম দেশ: সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
- বৃহত্তম হ্রদ: সুপিরিয়র হ্রদ (Lake Superior)। এটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ।
- দ্বীপ: গ্রিনল্যান্ড (Greenland) বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত।
- কিন্তু গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক।
উৎস: WorldAtlas.com.
নীল নদ:
পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ।
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- নীল নামটি গ্রীক নিলোস থেকে এসেছে, যার অর্থ একটি উপত্যকা বা নদী উপত্যকা।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- নীল নদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
উল্লেখ্য,
- নীল নদের দৈর্ঘ্য ৬৮০০ কি.মি (৪,১৩৫ মাইল)।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
এর সবচেয়ে দূরবর্তী উৎস বুরুন্ডির কাগেরা নদী।
- নীল নদ তিনটি প্রধান স্রোত দ্বারা গঠিত।
- নীল নীল এবং আতবারা যা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রবাহিত হয় এবং সাদা নীল যার প্রধান স্রোত ভিক্টোরিয়া এবং আলবার্ট হ্রদে প্রবাহিত হয়।
উৎস: World atlas.
ডেভিস প্রণালী (Davis Strait)
- অবস্থান: গ্রিনল্যান্ড এবং কানাডার বাফিন দ্বীপের মাঝে অবস্থিত।
- পৃথক করেছে: গ্রিনল্যান্ড ও বাফিন দ্বীপকে।
- সংযুক্ত করেছে: উত্তরে বাফিন উপসাগর এবং দক্ষিণে ল্যাব্রাডর সাগরকে (আটলান্টিক মহাসাগরের অংশ)।
• ফ্লোরিডা প্রণালী (Straits of Florida)
- অবস্থান: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবং কিউবার মাঝে অবস্থিত।
- পৃথক করেছে: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কিউবাকে।
- সংযুক্ত করেছে: মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে।
• হাডসন প্রণালী (Hudson Strait)
- অবস্থান: কানাডার কুইবেক প্রদেশ এবং বাফিন দ্বীপের মাঝে অবস্থিত।
- পৃথক করেছে: বাফিন দ্বীপ ও কানাডার মূল ভূখণ্ডকে (কুইবেক/ল্যাব্রাডর)।
- সংযুক্ত করেছে: পশ্চিমে হাডসন উপসাগর এবং পূর্বে ল্যাব্রাডর সাগরকে (আটলান্টিক মহাসাগর)।
• ইউক্যাটান প্রণালী
- মেক্সিকো এবং কিউবাকে পৃথক করেছে ইউক্যাটান প্রণালী (Yucatan Channel)।
- এটি মেক্সিকোর ইউক্যাটান উপদ্বীপ এবং কিউবা দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- সংযুক্ত করেছে: মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে।
- বিশেষত্ব: এটি বিখ্যাত 'গাল্ফ স্ট্রিম' সমুদ্রস্রোতের প্রধান প্রবেশপথ।
উৎস: ব্রিটানিকা।
- দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
• দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র্যান্ড।
উৎস: Worldatlas ও Britannica.
ভেনেজুয়েলা:
- দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত।
- যা বিশ্বের বৃহত্তম তেলের মজুদ জন্য পরিচিত।
- অফিসিয়াল নাম: বোলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা (Bolivarian Republic of Venezuela)।
- রাজধানী: কারাকাস (Caracas)।
- বৃহত্তম শহর: কারাকাস।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: ভেনেজুয়েলার অন্তর্বর্তী/ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ (Delcy Rodríguez),
- তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- মুদ্রা: বলিভার সোবেরানো (VES)।
- ভাষা: স্প্যানিশ।
উল্লেখ্য,
- ঐতিহাসিকভাবে দীর্ঘসময় ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র কর্তৃক আটক হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে।
উৎস: ব্রিটানিকা, রয়টার্স এবং বিবিসি নিউজ।
রাশিয়া:
- রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, যা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত।
- রাজধানী: মস্কো (Moscow).
- মুদ্রা: রাশিয়ান রুবল।
- আইনসভা (Federal Assembly): এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- স্টেট ডুমা (State Duma): নিম্নকক্ষ।
- ফেডারেশন কাউন্সিল (Federation Council): উচ্চকক্ষ।
• রাশিয়া ১১টি টাইম জোন বা সময় অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত।
- আয়তন: প্রায় ১৭.১ মিলিয়ন বর্গকিলোমিটার।
• সীমানা: রাশিয়ার স্থল সীমানা বিশ্বের সবচেয়ে দীর্ঘ।
- এটি নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়ার সাথে সংযুক্ত।
• প্রধান নদ-নদী ও হ্রদ: ভলগা (ইউরোপের দীর্ঘতম নদী), বৈকাল হ্রদ (বিশ্বের গভীরতম এবং বৃহত্তম স্বাদু পানির হ্রদ)।
• ভূ-প্রকৃতি: পশ্চিমে বিশাল সমভূমি, উরাল পর্বতমালা (যা ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করেছে), এবং সাইবেরিয়ার বিশাল বনাঞ্চল ও তুন্দ্রা অঞ্চল।
উৎস: Official Portal of the Russian Government এবং Britannica.
• ইনস্যুলিন ও গ্লুকাগন হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত প্রধান হরমোন, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে।
• অগ্ন্যাশয় (Pancreas):
- অগ্ন্যাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্রগ্রন্থি।
- এটি একাধারে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে।
- বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়রস নিঃসৃত হয়।
- অগ্ন্যাশয়রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক এনজাইম থাকে।
- এসব এনজাইম যথাক্রমে আমিষ, স্নেহজাতীয় খাদ্য ও শর্করা পরিপাকে সহায়তা করে।
- অগ্ন্যাশয় দেহের অম্ল-ক্ষারের সাম্যতা, পানির সাম্যতা ও দেহতাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
• অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়:
- অগ্ন্যাশয়ের একটি অংশ অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে।
- এই অংশ থেকে ইনস্যুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়।
- ইনস্যুলিন রক্তে অতিরিক্ত গ্লুকোজকে কোষে প্রবেশে সহায়তা করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমায়।
- গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়।
- এই দুই হরমোনের সম্মিলিত ক্রিয়ায় রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় থাকে।
- গ্লুকোজ নিয়ন্ত্রণের পাশাপাশি এরা বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• অন্যান্য অপশন:
- থাইরক্সিন ও অ্যাড্রেনালিন → বিপাক ও জরুরি প্রতিক্রিয়ায় জড়িত হরমোন।
- সিক্রেটিন ও গ্যাস্ট্রিন → পরিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী হরমোন।
- মেলাটোনিন ও কর্টিসল → ঘুমচক্র ও স্ট্রেস নিয়ন্ত্রণকারী হরমোন।
উৎস: জীববিজ্ঞান, ৯ম- ১০ম শ্রেণি এবং ব্রিটানিকা।
• জিহ্বার উপরের আস্তরণে স্বাদ কোরক থাকে, যেগুলোর মাধ্যমে আমরা খাদ্যের বিভিন্ন স্বাদ অনুভব করি।
• জিহ্বা (Tongue):
- জিহ্বা হলো মুখগহ্বরে অবস্থিত একটি লম্বা পেশিবহুল অঙ্গ।
- এটি মানুষের স্বাদ ইন্দ্রিয় হিসেবে কাজ করে।
- জিহ্বা দিয়ে আমরা টক, ঝাল, মিষ্টি ও তিতা স্বাদ গ্রহণ করি।
- জিহ্বার উপরিভাগে একটি বিশেষ আস্তরণ (epithelium) থাকে।
- এই আস্তরণের মধ্যে বিভিন্ন স্থানে স্বাদ কোরক (Taste buds) অবস্থান করে।
- স্বাদ কোরক রাসায়নিক উদ্দীপনার মাধ্যমে মস্তিষ্কে স্বাদের অনুভূতি পৌঁছে দেয়।
- জিহ্বার বিভিন্ন অংশে স্বাদের সংবেদন তুলনামূলকভাবে ভিন্ন হতে পারে।
• জিহ্বার কাজ:
- খাদ্যের স্বাদ গ্রহণ করা।
- খাদ্য গিলতে সাহায্য করা।
- খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেওয়া।
- খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সহায়তা করা।
- কথা বলতে সাহায্য করা।
• জিহ্বার যত্ন:
- দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত।
- শিশুদের জিহ্বা পরিষ্কার না করলে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
- জ্বর বা কিছু রোগে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়তে পারে।
- এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
- জিহ্বায় ঘা বা অস্বাভাবিক দাগ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হয়।
• অন্যান্য অপশন:
- জিহ্বার পেশিতে → পেশি জিহ্বার নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
- জিহ্বার নিচের অংশে → লালাগ্রন্থির নালির অবস্থান থাকে।
- জিহ্বার অগ্রপ্রান্তের নিচে → রক্তনালি ও স্নায়ুর উপস্থিতি বেশি থাকে।
উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি।
• ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
• চোখের যত্ন:
- চোখ মানুষের একটি কোমল ও গুরুত্বপূর্ণ অঙ্গ।
- সঠিকভাবে যত্ন না নিলে চোখে বিভিন্ন ধরনের রোগ ও সংক্রমণ হতে পারে।
- চোখ সুস্থ রাখতে নিয়মিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করা জরুরি।
• চোখের যত্ন নেওয়ার উপায়:
- ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে আসার পর পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া উচিত।
- চোখ মোছার সময় অবশ্যই পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে।
- নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খেতে হবে।
- এসব খাদ্যে প্রচুর ভিটামিন এ থাকে, যা চোখের জন্য উপকারী।
- ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে।
- পর্যাপ্ত ভিটামিন এ গ্রহণ করলে রাতকানা রোগ এড়ানো যায়।
• ভিটামিন এ:
- ভিটামিন এ চোখের রেটিনা সুস্থ রাখতে সহায়তা করে।
- এটি অল্প আলোতে দেখার ক্ষমতা উন্নত করে।
- ভিটামিন এ-এর অভাবে রাতকানা ও চোখ শুষ্ক হওয়ার সমস্যা দেখা দিতে পারে।
• অন্যান্য অপশন:
- ভিটামিন বি → স্নায়ু ও শক্তি উৎপাদনে সহায়ক।
- ভিটামিন সি → রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ভিটামিন ডি → হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ।
উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি।
• শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়, যার ফলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়।
• প্রোটিন বা আমিষ:
- প্রোটিন দেহের একটি অত্যাবশ্যক পুষ্টি উপাদান।
- উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে প্রাণিজ প্রোটিন ও উদ্ভিজ্জ প্রোটিন—এই দুই ভাগে ভাগ করা হয়।
- মাছ, মাংস, ডিম ও দুগ্ধজাত খাদ্য প্রাণিজ প্রোটিনের উৎস।
- ডাল, বাদাম, শিম ও বরবটির বীজ উদ্ভিজ্জ প্রোটিনের উৎস।
• প্রোটিনের কাজ:
- দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা।
- দেহের পেশি, হাড় বা অস্থি, রক্ত কণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত।
- দেহে শক্তি উৎপন্ন করতে সহায়তা করা।
- প্রোটিন থেকে দেহে রোগ প্রতিরোধকারী এন্টিবডি তৈরি হয়।
• প্রোটিনের অভাব ও কোয়াশিয়রকর:
- শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব হলে কোয়াশিয়রকর রোগ দেখা দেয়।
- এ রোগে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়।
- শিশুর শারীরিক বিকাশ ঠিকভাবে না হওয়ায় শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে।
- কোয়াশিয়রকর সাধারণত দীর্ঘদিন প্রোটিনসমৃদ্ধ খাদ্য না পেলে হয়।
• অন্যান্য অপশন:
- রাতকানা → ভিটামিন এ-এর অভাবে সৃষ্ট রোগ।
- স্কার্ভি → ভিটামিন সি-এর অভাবে হয়।
- রিকেট → ভিটামিন ডি-এর অভাবে হাড় দুর্বল হয়।
উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি।
• জীবদেহে বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়।
• পুষ্টিগত গুরুত্ব (শর্করা/কার্বোহাইড্রেট):
- শর্করা দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদনে প্রধান ভূমিকা রাখে।
- জীবদেহে বিপাকীয় (Metabolic) কাজ চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি কার্বোহাইড্রেট জারণে পাওয়া যায়।
- রক্তে অক্সিজেন কোষে পৌঁছে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে।
- এই শক্তিই দেহের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মূল শক্তির উৎস।
• গ্লাইকোজেন ও সেলুলোজ:
- গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্যঘাটতি বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে।
- সেলুলোজ একটি অপাচ্য শর্করা এবং আঁশযুক্ত খাদ্য।
- সেলুলোজ মলত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।
• শর্করার অতিরিক্ত ও ঘাটতির প্রভাব:
- খাদ্যে শর্করার অভাবজনিত রোগ থেকে বাঁচতে প্রতিদিন প্রয়োজনীয় শর্করা গ্রহণ জরুরি।
- শর্করা চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত অংশ মেদ হিসেবে জমা হয়।
- এতে স্থূলকায়তা এবং কখনো কখনো বহুমূত্র রোগ দেখা দিতে পারে।
- খাদ্যে প্রোটিন বা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ হতে পারে।
• খাদ্য ক্যালরি ও শক্তিমূল্য:
- খাদ্যের শক্তি ক্যালরি বা কিলোক্যালরি (kcal) এককে মাপা হয়।
- ১ ক্যালরি হলো ১ গ্রাম পানির তাপমাত্রা ১° সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপশক্তি।
- ১০০০ ক্যালরি = ১ কিলোক্যালরি (Food Calorie).
- শর্করা ও প্রোটিনের শক্তিমূল্য প্রায় ৪ kcal/g.
- স্নেহজাতীয় খাদ্য (ফ্যাট)-এর শক্তিমূল্য সবচেয়ে বেশি, ৯ kcal/g.
- একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক প্রায় ২৫০০ kcal এবং নারীর প্রায় ২০০০ kcal প্রয়োজন।
• অন্যান্য অপশন:
- প্রোটিন → দেহগঠন, বৃদ্ধি ও এন্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ।
- স্নেহজাতীয় খাদ্য → উচ্চ শক্তিমূল্যসম্পন্ন, সঞ্চিত শক্তির উৎস।
- ভিটামিন → শক্তি উৎপাদন নয়, দেহীয় কার্যাবলির সহায়ক।
উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
• ভিটামিন B12 (কোবালামিন)-এর অভাবে রক্তশূন্যতা (অ্যানিমিয়া) দেখা দেয়, কারণ এটি রক্তকণিকা তৈরিতে অপরিহার্য।
• ভিটামিন B কমপ্লেক্স:
- ভিটামিন B কমপ্লেক্স হলো পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি গোষ্ঠী।
- এদের মধ্যে B1, B2, B3, B6, B9 ও B12 গুরুত্বপূর্ণ।
- এসব ভিটামিন দেহের বিপাক, স্নায়ু কার্যক্রম ও রক্তগঠন–এ ভূমিকা রাখে।
• কোবালামিন বা সায়ানোকোবালামিন (ভিটামিন B12):
- ভিটামিন B12 দেহে লাল রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ।
- এটি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।
- ভিটামিন B12-এর অভাবে দেহে রক্তশূন্যতা (অ্যানিমিয়া) দেখা দেয়।
- দীর্ঘদিন অভাব থাকলে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হতে পারে।
• ভিটামিন B12-এর অভাবজনিত প্রভাব:
- রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়।
- অক্সিজেন পরিবহন ব্যাহত হয়।
- ফলে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে শক্তির ঘাটতি দেখা দেয়।
- এ অবস্থাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়।
• অন্যান্য অপশন:
- রক্ত জমাট বাঁধতে বিলম্ব → এটি প্রধানত ভিটামিন K-এর অভাবে ঘটে।
- রাতকানা → ভিটামিন A-এর অভাবে হয়।
- ত্বক খসখসে হওয়া → ভিটামিন B3-এর অভাবে দেখা যায়।
উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, ড্রাগ হলো এমন পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে।
• মাদকাসক্তি (Drug Addiction):
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ড্রাগের একটি আনুষ্ঠানিক সংজ্ঞা দিয়েছে।
- WHO-এর সংজ্ঞা অনুযায়ী, ড্রাগ এমন পদার্থ যা গ্রহণ করলে জীবের স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে।
- ড্রাগ মানেই সবসময় মাদক নয়, তবে সাধারণ ভাষায় ড্রাগকে মাদক বলা হয়।
- ড্রাগ গ্রহণের ফলে শারীরিক, মানসিক বা আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে।
• মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা:
- যখন কোনো ব্যক্তি ক্রমাগত ড্রাগ সেবন করে।
- তখন ড্রাগের সাথে তার একটি দৈহিক ও মানসিক সম্পর্ক তৈরি হয়।
- নিয়মিত ড্রাগ গ্রহণ না করলে সে ব্যক্তি শারীরিক ও মানসিক সমস্যায় পড়ে।
- এই অবস্থাকেই বলা হয় মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা।
• আসক্তি সৃষ্টি করে এমন উল্লেখযোগ্য ড্রাগ:
- বিড়ি ও সিগারেট,
- আফিম ও আফিমজাত পদার্থ,
- হেরোইন,
- মদ,
- পেথিড্রিন,
- বারবিচুরেট,
- কোকেন,
- ভাং, চরস ও ম্যারিজুয়ানা,
- এলএসডি।
- এদের মধ্যে হেরোইন একটি মারাত্মক ড্রাগ।
• ড্রাগে আসক্ত হওয়ার কারণ:
- কৌতূহল,
- সঙ্গদোষ,
- হতাশা দূর করার প্রচেষ্টা,
- মানসিক যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা,
- নিজেকে বেশি কার্যক্ষম মনে করার আকাঙ্ক্ষা,
- পারিবারিক অশান্তি থেকে মুক্তির ইচ্ছা,
- পারিবারিক অভ্যাসগত প্রভাব,
- বাবা বা মা মাদকে আসক্ত হলে সন্তানের আসক্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
• অন্যান্য অপশন:
- শুধুমাত্র অবৈধ মাদকদ্রব্য → WHO-এর সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
- কেবল নেশাজাতীয় দ্রব্য → ড্রাগের ব্যাপ্তি এর চেয়ে বেশি।
- রোগ নিরাময়ের ওষুধ → সব ওষুধ ড্রাগ হলেও সব ড্রাগ রোগ নিরাময়ের জন্য নয়।
উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
• কোন অঞ্চলের জীব ও জড় উপাদানের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ককে বাস্তুতন্ত্র (Ecosystem) বলা হয়।
• পরিবেশ ও এর উপাদান:
- পরিবেশ গঠিত হয় জীব উপাদান ও জড় উপাদান নিয়ে।
- জীব উপাদানের মধ্যে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব অন্তর্ভুক্ত।
- জড় উপাদানের মধ্যে বায়ু, পানি, মাটি, আলো, তাপ ইত্যাদি অন্তর্ভুক্ত।
- পরিবেশে জীব ও জড় উপাদান সবসময় পারস্পরিক ক্রিয়া ও আদান-প্রদানে যুক্ত থাকে।
• বাস্তুতন্ত্র (Ecosystem):
- কোনো নির্দিষ্ট অঞ্চলে জীব ও জড় উপাদানের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ককে বাস্তুতন্ত্র বলা হয়।
- বাস্তুতন্ত্রে জীব উপাদান জড় উপাদানের উপর নির্ভরশীল।
- একইভাবে জীব উপাদানও একে অপরের উপর নির্ভরশীল।
- এই নির্ভরশীলতার মাধ্যমেই জীবের বেঁচে থাকা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
• জীব ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্ক:
- উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যালোক, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।
- প্রাণী খাদ্য ও অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল।
- বায়ু, পানি ও মাটি ছাড়া কোনো জীবের জীবনধারণ সম্ভব নয়।
- এ সম্পর্ক কখনো সহজ, আবার কখনো জটিল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।
• বাস্তুতন্ত্রে প্রক্রিয়াসমূহ:
- সালোকসংশ্লেষণ উদ্ভিদ ও জড় উপাদানের সম্পর্কের প্রধান প্রক্রিয়া।
- শ্বসন উদ্ভিদ ও প্রাণীর শক্তি উৎপাদনের প্রক্রিয়া।
- এই দুই প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে গ্যাস ও শক্তির প্রবাহ বজায় থাকে।
- ফলে জীবমণ্ডলে একটি সামগ্রিক ভারসাম্য সৃষ্টি হয়।
• অন্যান্য অপশন:
- জীবমণ্ডল → পৃথিবীর সকল বাস্তুতন্ত্রের সমষ্টি।
- পরিবেশ → জীব ও জড় উপাদানের সামগ্রিক অবস্থা।
- খাদ্যশৃঙ্খল → জীবের মধ্যে খাদ্যনির্ভর সম্পর্কের ধারা।
উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি।
• সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের আদান-প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টি হয়।
• পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক:
- পরিবেশে জীব উপাদান ও জড় উপাদান সবসময় পরস্পরের সাথে ক্রিয়া ও আদান-প্রদানে যুক্ত থাকে।
- জীব উপাদানের মধ্যে উদ্ভিদ ও প্রাণী অন্তর্ভুক্ত।
- জড় উপাদানের মধ্যে বায়ু, পানি, মাটি, আলো ইত্যাদি অন্তর্ভুক্ত।
- জীব ও জড় উপাদানের এই পারস্পরিক নির্ভরশীল সম্পর্ককে বাস্তুতন্ত্র (Ecosystem) বলা হয়।
• সালোকসংশ্লেষণ প্রক্রিয়া:
- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে।
- এ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড ও পানি ব্যবহার করে।
- সালোকসংশ্লেষণের ফলে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়।
- উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
- উৎপন্ন অক্সিজেন পরিবেশে মুক্ত হয়।
• শ্বসন প্রক্রিয়া:
- শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয়ের মধ্যেই ঘটে।
- শ্বসনে অক্সিজেন ব্যবহার করে দেহে শক্তি উৎপন্ন হয়।
- শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
- এই কার্বন ডাই-অক্সাইড পুনরায় পরিবেশে ফিরে যায়।
• সালোকসংশ্লেষণ ও শ্বসনের পারস্পরিক সম্পর্ক:
- সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন শ্বসনের জন্য ব্যবহৃত হয়।
- শ্বসনে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
- এভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল হয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখে।
- এই পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমেই জীবমণ্ডলে শক্তি ও গ্যাসের প্রবাহ সচল থাকে।
• অন্যান্য অপশন:
- একে অপরের শক্তির চাহিদা পূরণ করে → শক্তি উৎপাদন সরাসরি নয়, গ্যাসের আদান-প্রদান মূল বিষয়।
উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি।