পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ এবং পত্রিকা ও সাময়িকী। পার্ট-২) ১) কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। ২) কম্পিউটারের অঙ্গসংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি। ৩) কম্পিউটারের পারঙ্গমতা। ৪) দৈনন্দিন জীবনে কম্পিউটার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৫) কম্পিউটারের নম্বর ব্যবস্থা। [পার্ট-১ সোর্স) যেকোনো গাইড বই, লাল নীল দীপাবলি, যেকোনো একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্স) যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
নিচের কোন জন চর্যাপদের কবি নন?
  1. ক) ভুসুকুপা
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) কুক্কুরীপা
  4. ঘ) লাড়ীডোম্বীপা
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ। ভুসুকুপা, কুক্কুরীপা ও লাড়ীডোম্বীপা চর্যাপদের কবি কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কবি নন তিনি চর্যাপদ সম্পাদনা করেন।
.
'আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা।' গানটির রচয়িতা কে?
  1. ক) করিম শাহ
  2. খ) আব্দুল হাকিম
  3. গ) লালন শাহ
  4. ঘ) আলাউদ্দিন খাঁ
ব্যাখ্যা
বাউল গান লোকগীতির একটি বিশেষ অংশ। বাউল গান মূলত বাউল সম্প্রদায়ের গান। শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা লালন শাহ। তাকে বাউল সম্রাট বলা হয়। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান- 'কেউ মালায় কেউ তসবি গলায়, তাইতে যে জাত ভিন্ন বলায়।', 'জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা', 'আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা।', 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।', 'আমি অপার হয়ে বসে আছি।', 'তিন পাগলে হলো মেলা নদে এসে।', 'এসব দেখি কানার হাট বাজার।', 'মিলন হবে কত দিনে.....।' উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
বাংলা সাহিত্যের পৃষ্ঠপােষকতার জন্য বিখ্যাত শাসক-
  1. ক) আলীবর্দী খাঁ
  2. খ) মুর্শিদ কুলি খাঁ
  3. গ) ইসলাম খাঁ
  4. ঘ) আলাউদ্দিন হােসেন শাহ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের পৃষ্ঠপােষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হােসেন শাহ। তার পৃষ্ঠপােষকতায় (আনুমানিক ১৪৯৪ সালে) বিজয় গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
খনার বচন মূলত-
  1. ক) জ্যোতিষভিত্তিক
  2. খ) কৃষিতত্ত্বভিত্তিক
  3. গ) ক্ষেত্রতত্ত্বভিত্তিক
  4. ঘ) আবহাওয়া ভত্তিক
ব্যাখ্যা
ডাক ও খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা। বুদ্ধ সমাজের ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল। ডাকের বচনে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন-
  1. ক) চন্দ্রকুমার দে
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) শ্রী চৈতন্যদেব
  4. ঘ) ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা
শ্রী চৈতন্যদেব ছিলেন একজন বৈষ্ণব ধর্ম প্রচারক। তার প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর, নিম বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেন বলে ডাকনাম ছিল 'নিমাই'। তাঁর গায়ের রং গৌরবর্ণ ছিল বলে সবাই ডাকত 'গৌরাঙ্গ' বা সংক্ষেপে গোরা বলে। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।' এটি কিসের উদাহরণ?
  1. ক) প্রবাদের
  2. খ) ছড়ার
  3. গ) উপমার
  4. ঘ) ধাঁধার
ব্যাখ্যা
'বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।' এটি ধাঁধার উদাহরণ যার উত্তর হচ্ছে আনারস। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
  1. ক) ষােড়শ শতাব্দী
  2. খ) সপ্তদশ শতাব্দী
  3. গ) পঞ্চদশ শতাব্দী
  4. ঘ) অষ্টাদশ শতাব্দী
ব্যাখ্যা
সপ্তদশ শতাব্দীতে বাংলায় মােগল-পাঠান সংঘর্ষের ফলে অনেক অভিজাত মুসলমান আরাকানে আশ্রয় গ্রহণ করেন এবং বিভিন্ন উচ্চ রাজপদে নিযুক্তি লাভ করেন। এদের মাধ্যমে রাজসভায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয়। উৎস: শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস’ কতজন?
  1. ক) ৩ জন
  2. খ) ২ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
বৈষ্ণব পদকর্তারূপে চণ্ডীদাসের নাম সাহিত্যের ইতিহাসে যেমন সুবিদিত, তেমনি বিতর্কিতও। বৈষ্ণব সাহিত্যে ৪ জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়- দ্বিজ চণ্ডীদাস, চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস। কোন কোন গবেষকের মতে- এ চারজন একই ব্যক্তি। উৎস: শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
খেয়াল করুন, শ্রীকৃষ্ণকীর্তনও বৈষ্ণব কাব্য। পদাবলীর কথা আলাদা করে বলা হয়নি।
.
বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
  1. ক) মেডিকেল ল্যাবে
  2. খ) সুপার মার্কেটে
  3. গ) এডমিশন টেস্ট
  4. ঘ) বিভিন্ন ব্যাংকে
ব্যাখ্যা
বারকোড রিডার একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস। বারকোড বলতে কম বেশি চওড়া বিশিষ্ট পর্যায়ক্রমে কতগুলো বার বা রেখার সমাহারকে বোঝায়। একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়। দোকান থেকে বিক্রিত জিনিসের প্যাকেটের উপর বার কোডের সাহায্যে জিনিসের নাম, নির্মাণকারীর নাম এবং মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। তাই বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সুপার মার্কেটে।
১০.
নিচের কোনটি একটি শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান?
  1. ক) Seagate
  2. খ) Fujitsu
  3. গ) Samsung
  4. ঘ) Lenovo
ব্যাখ্যা
Seagate, Toshiba বিশ্বের শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান।
১১.
'CPU' এর কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. ক) Control Unit
  2. খ) ALU
  3. গ) Register
  4. ঘ) RAM
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে। এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়। সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, রেজিস্টার স্মৃতি। এই সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
১২.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড নয়?
  1. ক) আসকি কোড
  2. খ) বিসিডি কোড
  3. গ) ইবিসিডিআইসি কোড
  4. ঘ) ইউনিকোড
ব্যাখ্যা
বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসহ আরও কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে। কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো- আসকি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৩.
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে-
  1. ক) ২০১১ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০০৮ সালে
ব্যাখ্যা
যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে। খুব সহজে এবং দ্রুত টাকা এক স্থান থেকে আরেক স্থানে পাঠানোর মাধ্যম এখন মোবাইল ব্যাংকিং। ২০১১ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রকেট।
১৪.
(১১১১০১)২ বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল সংখ্যা হবে-
  1. ক) ৪৯
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬১
ব্যাখ্যা
বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যাটির সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। যেমন- (১১১১০১)২ = ১ × ২^৫ + ১ × ২^৪ + ১ × ২^৩ + ১ × ২^২ + ০ × ২^১ + ১ × ২^০ = (৬১)১০. উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫.
কম্পিউটারের অবস্থানগত সংখ্যা পদ্ধতি কয় প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা

অবস্থানগত বা পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। যথা- বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।
তবে, এর মধ্যে ডেসিমেল পদ্ধতি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করলেও কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসে এই পদ্ধতি সরাসরি ব্যবহৃত হয় না।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি। এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১৬.
'ANSI'- এর পূরণরূপ-
  1. ক) American National code of Standard Institute
  2. খ) American Nation Super Institute
  3. গ) American National Standard Institution
  4. ঘ) American National Standard Institute
ব্যাখ্যা
সর্বপ্রথম ১৯৬৩ সালে ANSI (American National Standard Institute) কর্তৃক আসকি কোড উদ্ভাবিত হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে রবার্ট উইলিয়াম বীমার ৭ বিটের আসকি কোড উদ্ভাবন করেন। এ কোডের মাধ্যমে ২^৭ বা ১২৮ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৭.
Pixel এর পূর্ণরূপ কি?
  1. ক) Pixture elementary
  2. খ) Pixture Element
  3. গ) Picture Elementary
  4. ঘ) Picture Element
ব্যাখ্যা
কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। এই শব্দটি ইংরেজি Picture Element এর সংক্ষিপ্ত রূপ। পিক্সেল হচ্ছে ডাটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (যেমন- মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা যার বর্ণ এবং উজ্জলতা স্বাতন্ত্র্যভাবে নিয়ন্ত্রণ করা যায়।
১৮.
নিচের কোনটি কম্পিউটারের হেক্সাডেসিমেল পদ্ধতির ডিজিট নয়?
  1. ক) B
  2. খ) 6
  3. গ) G
  4. ঘ) 9
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হলো- 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F। G হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ডিজিট নয়। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৯.
কোন ফাংশন কী এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়?
  1. ক) F3
  2. খ) F5
  3. গ) F7
  4. ঘ) F9
ব্যাখ্যা
কী বোর্ডে ফাংশন কী থাকে ১২ টি। F7 এর সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
২০.
(২৫)১০ কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে হবে-
  1. ক) ১১০০১
  2. খ) ০১১০১
  3. গ) ১০১০১
  4. ঘ) ১০০১১
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর: দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কে সংরক্ষণ করতে হবে। তারপর ভাগফলকে পুনরায় ২ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। তারপরে পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়। এবং সংরক্ষিত পাক সেগুলো কি শেষ থেকে প্রথমদিকে ধারাবাহিকভাবে অর্থপূর্ণ করে সাজিয়ে লিখলে ১ ও ০ এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।