পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১০ পরীক্ষার টপিক: ১) ২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. সবুজপত্র
  2. ভারতী
  3. স্বদেশ
  4. চিত্রদর্শন
সঠিক উত্তর:
ভারতী
উত্তর
সঠিক উত্তর:
ভারতী
ব্যাখ্যা
⇒ প্রমথ চোধুরী:
• বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল’।
- ‘বীরবলেন হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থসমূহ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মীর মশাররফ হোসেন রচিত ‘বসন্তকুমারী’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৭৩ সালে
  2. ১৮৬১ সালে
  3. ১৮৬৫ সালে
  4. ১৮৭২ সালে
সঠিক উত্তর:
১৮৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৩ সালে
ব্যাখ্যা
⇒ ‘বসন্তকুমারী’ নাটক:
- মীর মশাররফ হোসেনের নাটকগুলোর মধ্যে ‘বসন্তকুমারী’ নাটক (১৮৭৩) উল্লেখযোগ্য।
- এই নাটকটিকে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা যায়।
-  ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র’ পরিশেষে রাজপরিবারের সকলের মৃত্যু- এই কাহিনি অবলম্বনে ‘বসন্তকুমারী নাটক রচিত।
- নাটকটির অপর নাম ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
- ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) মীর মশাররফ হোসেনের দ্বিতীয় নাটক।

=============
• মীর মশাররফ হোসেন:
- তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 
- তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেন ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'-র (১৮৬৩) মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ  ছিলেন তাঁর সাহিত্যগুরু। 
- মীর মশাররফ হোসেন 'আজীজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ হোসেন 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন।
- বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম উপন্যাস 'রত্নবতী' ও নাটক 'বসন্তকুমারী' তাঁর রচনা।
- তাঁর শ্রেষ্ঠ রচনা 'বিষাদ-সিন্ধু' উপন্যাস।

• তাঁর রচিত উপন্যাস:
- রত্নবতী,
- বিষাদ-সিন্ধু,
- উদাসীন পথিকের মনের কথা।

• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- গো-জীবন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল।’- পঙক্তিটি কার রচনা?
  1. চণ্ডীদাস
  2. বিদ্য্যাপতি
  3. জ্ঞানদাস
  4. গোবিন্দদাস
সঠিক উত্তর:
জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানদাস
ব্যাখ্যা
• 'জ্ঞানদাস': 
- জ্ঞানদাস ছিলেন চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি।
- জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি ভাষায়, রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২শ(মতান্তরে চারশ) পদ লেখেন।
- তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।

• বিরহের মর্মস্পর্শী আর্তি ফুটে উঠেছে জ্ঞানদাসের কবিতায়:
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।

• তাঁর আরো একটি বিখ্যাত পদ:
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল।
অমিয়-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করে ‘রায়গুণাকর’ উপাধি লাভ করেন?
  1. সত্য পীরের পাঁচালি
  2. বিদ্যাসুন্দর
  3. অভয়ামঙ্গল
  4. অন্নদামঙ্গল
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকর: 
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। 
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. কটু + উক্তি = কটূক্তি
  2. সার + অঙ্গ = সারঙ্গ
  3. মহা + ইন্দ্র = মহেন্দ্র
  4. আশা + অতীত = আশাতীত
সঠিক উত্তর:
সার + অঙ্গ = সারঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
সার + অঙ্গ = সারঙ্গ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর অন্যান্য।

অন্যদিকে,
স্বরসন্ধি যোগে গঠিত শব্দ গলো:
- কটু + উক্তি = কটূক্তি;
- মহা + ইন্দ্র = মহেন্দ্র;
- আশা + অতীত = আশাতীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘Allegory’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. নৃত্যনাট্য
  2. হাস্যরসাত্মক গল্প
  3. গাথা
  4. প্রতীকাশ্রয়ী কাহিনি
সঠিক উত্তর:
প্রতীকাশ্রয়ী কাহিনি
উত্তর
সঠিক উত্তর:
প্রতীকাশ্রয়ী কাহিনি
ব্যাখ্যা
⇒ ‘Allegory’ শব্দের বাংলা পরিভাষা - রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনি। 

অন্যদিকে,
• ‘Ballad’ শব্দের বাংলা পরিভাষা - গাথা।
• ‘Ballet’ শব্দের বাংলা পরিভাষা - নৃত্যনাট্য। 
• ‘humorous Story’ শব্দের বাংলা পরিভাষা - হাস্যরসাত্মক গল্প।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং অভিগম্য অভিধান।
.
Identify the correct sentence.
  1. Glass is made on sand.
  2. Glass is made of sand.
  3. Glass is made by sand.
  4. Glass is made from sand.
সঠিক উত্তর:
Glass is made from sand.
উত্তর
সঠিক উত্তর:
Glass is made from sand.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - Glass is made from sand.

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে। 
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
.
The idiom 'Cut someone to the quick' refers -
  1. To hurt someone's feelings a lot
  2. To finish a job improperly
  3. To surrender before the enemy
  4. To discharge someone from hospital
সঠিক উত্তর:
To hurt someone's feelings a lot
উত্তর
সঠিক উত্তর:
To hurt someone's feelings a lot
ব্যাখ্যা
• Cut someone to the quick

English Meaning: to hurt someone's feelings a lot.
Bangla Meaning: কারো মনে কষ্ট দেওয়া

Ex. Sentence: I was cut to the quick by his words.
Bangla Meaning: তার কথার মাধ্যমে আমি খুব কষ্ট পেয়েছি৷

Source: Live MCQ Lecture.
.
What is the synonym of the word 'Ascertain'?
  1. Uncertain
  2. Certain
  3. Difficult
  4. Easy
সঠিক উত্তর:
Certain
উত্তর
সঠিক উত্তর:
Certain
ব্যাখ্যা
• Ascertain (verb-transitive)
English meaning: To render (a person) certain; to cause to feel certain; to make confident; to assure; to apprise, certain, discover.
Bangla Meaning: নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Uncertain - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত।
খ) Certain -  নিশ্চিত; সন্দেহাতীত।
গ) Difficult - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।
ঘ) Easy - অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১০.
Identify the correct sentence.
  1. When you had called, I was in a meeting.
  2. When had you called, I was in a meeting.
  3. When you had called, I had been in a meeting.
  4. When you called, I was in a meeting.
সঠিক উত্তর:
When you called, I was in a meeting.
উত্তর
সঠিক উত্তর:
When you called, I was in a meeting.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - When you called, I was in a meeting.
• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.

• অন্যদিকে,
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

আবার,
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.
১১.
During the war, the soldiers _________ the bridge.
  1. blew off
  2. blew away
  3. blew up
  4. blew out
সঠিক উত্তর:
blew up
উত্তর
সঠিক উত্তর:
blew up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - blew up.
Complete Sentence: The soldiers blew up the bridge.
• Blow up (destroy by explosion) - বিস্ফোরণের সাহায্যে উড়ীয়ে দেওয়া, বিস্ফোরিত হওয়া।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Blow off (emit) - নির্গত।
- Example Sentence: The engine blows off carbon dioxide.

• Blow out (extinguish) - নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
- Example Sentence: Blow out the lamp.

• Blow over (ঝড়) থেমে যাওয়া,  (বিপদ) কেটে যাওয়া।
- Example Sentence: The storm has blown over.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Find out the antonym of 'Magnanimous'.
  1. Clever
  2. Unkind
  3. Generous
  4. Fool
সঠিক উত্তর:
Unkind
উত্তর
সঠিক উত্তর:
Unkind
ব্যাখ্যা
• Magnanimous - মহানুভব।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
 Clever - চালাক; চতুর; দক্ষ।
- Generous - উদার।
- Unkind - নির্দয়।
-  Fool - বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা।

• সুতরাং, বোঝা যাচ্ছে অপশন গুলোর মধ্যে -  Unkind শব্দটি Magnanimous এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Unkind.

Source: Bangla Academy Dictionary.
১৩.
She asked me, ‘Are you happy with your new car?
  1. She asked me whether I am being happy with my new car.
  2. She asked me if I am happy with my new car.
  3. She asked me if I had been happy in my new car.
  4. She asked me whether I was happy with my new car.
সঠিক উত্তর:
She asked me whether I was happy with my new car.
উত্তর
সঠিক উত্তর:
She asked me whether I was happy with my new car.
ব্যাখ্যা
• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম: 
- Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.
- উক্ত বাক্যে reported verb টি present continuous tense.
- তাই, indirect speech এ reported verb টি past continuous tense হবে।

Direct: She asked me, ‘Are you happy with your new job?
Indirect: She asked me whether/if I was happy with my new car.
১৪.
Identify the correct sentence.
  1. This old book is worth to read as it has an interesting story.
  2. This old book is worth reading as it has an interesting story.
  3. This old book is worth of reading as it has an interesting story.
  4. This old book is worth be reading as it has an interesting story.
সঠিক উত্তর:
This old book is worth reading as it has an interesting story.
উত্তর
সঠিক উত্তর:
This old book is worth reading as it has an interesting story.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - This old book is worth reading as it has an interesting story.

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। 
- অর্থাৎ, Worth  + verb + ing.

• Other examples: 
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
-  I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.
১৫.
She's very good ____ children.
  1. at
  2. with
  3. in
  4. between
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - with.
- Complete Sentence:  She's very good with children.

• “Good with” is used when talking about people or specific objects.
- মানুষ বা নির্দিষ্ট বস্তু সম্পর্কে কথা বলার সময় 'Good with' ব্যবহৃত হয়।
Good with something/somebody 
English Meaning: Able to use something or deal with people well.

Examples: 
She's good with her hands (= able to make things, etc.).
He's very good with children.
She's good with figures.

• ”Good at” is used when talking about activities or areas of expertise.
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
Example:
- He is good at English.
- I am not good at translation. 
১৬.
Which is the verb form of the word 'Beautiful'?
  1. Beautify
  2. Beauty
  3. Beauteous
  4. Beautifully
সঠিক উত্তর:
Beautify
উত্তর
সঠিক উত্তর:
Beautify
ব্যাখ্যা
• Beautiful (adjective) - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
এর verb form হচ্ছে - Beautify - সুন্দর করা।

অন্যদিকে,
ক) Beauty (noun) - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য
গ) Beauteous (adjective) -  সুন্দর; রূপবান; শোভাময়।
ঘ) Beautifully (adverb) - সুন্দর ভাবে।

Source: Bangla Academy Dictionary.
১৭.
Which of the following sentences is correct?
  1. I will arrive there at 9pm.
  2. I will arrive there on 9pm.
  3. I will arrive there by 9pm.
  4. I will arrive there in 9 pm.
সঠিক উত্তর:
I will arrive there by 9pm.
উত্তর
সঠিক উত্তর:
I will arrive there by 9pm.
ব্যাখ্যা
• preposition এর নিয়মানুযায়ী, 

• নির্দিষ্ট সময়ের মধ্যে (Point of time)  বোঝালে time এর পূর্বে by/before বসে।
- যেমন - I will reach there by 9 pm.

• যথা সময়ের / সময়ের মধ্যে (Period of time) বোঝালে time এর পূর্বে in/within বসে।
- যেমন - The papers are to be prepared within/in a month.
- I will go there within/in 3 hours.
১৮.
Choose the correct sentence.
  1. What would have happened if the building would collapse?
  2. What would have happened if the building had been collapsed?
  3. What would have happened if the building had collapsed?
  4. What would have happened if the building was collapsed?
সঠিক উত্তর:
What would have happened if the building had collapsed?
উত্তর
সঠিক উত্তর:
What would have happened if the building had collapsed?
ব্যাখ্যা
• 3rd Conditional: 
- If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- বা would have/ could have/ might have + V3 বাক্যের শুরুতে থাকলে if যুক্ত clause এর structure - if + past perfect + verb এর past participle form.
- যেমন - What would have happened if the building had collapsed?
১৯.
I bought a magazine while I ________ for the train.
  1. wait
  2. waited
  3. was waiting
  4. had waited
সঠিক উত্তর:
was waiting
উত্তর
সঠিক উত্তর:
was waiting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was waiting 
- Complete sentence: I bought a magazine while I was waiting for the train.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
২০.
'Always speak the truth' is an example of -
  1. Assertive sentence
  2. Optative sentence
  3. Imperative sentence
  4. Interrogative sentence
সঠিক উত্তর:
Imperative sentence
উত্তর
সঠিক উত্তর:
Imperative sentence
ব্যাখ্যা
• 'Always speak the truth' is an- imperative sentence.
- Imperative Sentence: যে Sentense দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলে।
- Always speak the truth - সব সময় সত্য কথা বলবে।
-  এই বাক্যে দ্বারা উপদেশ বোঝাচ্ছে।
- তাই এটি imperative sentence.
২১.
নিচের কোনটি তাপীয় ইঞ্জিন?
  1. পেট্রোল ইঞ্জিন
  2. ডিজেল ইঞ্জিন
  3. বাষ্পীয় ইঞ্জিন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

তাপীয় ইঞ্জিন: 
- যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে। 
যেমন- বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি। 
- তাপ ইঞ্জিনে তাপ উৎস এবং তাপগ্রাহক থাকে। 
- ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করে। 
- তাপের যে অংশ কাজে রূপান্তরিত হয় না তা পরিবেশে বিলিয়ে দেবে এবং পুনরায় তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে। 
- উৎসের তাপমাত্রা যে পরিবেশ বা সিস্টেমে তাপ গ্রহণ করবে তার তাপমাত্রার চেয়ে বেশি হবে। 
অর্থাৎ, ইঞ্জিন উচ্চতর তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ নিম্নতর তাপমাত্রার তাপগ্রাহক বা শীতল বস্তুতে ছেড়ে দিয়ে ইঞ্জিনটি আদি অবস্থায় ফিরে আসে। 
- ইঞ্জিনটি এভাবে একটি চক্র সম্পন্ন করে। 
- বাসাবাড়ির রেফ্রিজারেটর তাপীয় পাম্পের একটি উদাহরণ যা আসলে একটি তাপ ইঞ্জিনের ঠিক বিপরীত।

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২.
শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত মিটার? 
  1. ১৬.৬ মিটার
  2. ১৪.৮ মিটার
  3. ১৮.৬ মিটার
  4. ১৯.৬ মিটার
সঠিক উত্তর:
১৬.৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬ মিটার
ব্যাখ্যা
শব্দ: 
- কোন শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। 
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। 
- এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না। 
- অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে। 
সুতরাং প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে। 
- বাতাসে শব্দের দ্রুতি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। 
- 0°C বা 273 K তাপমাত্রায় শব্দের দ্রুতি 332 ms-1। 
- 0°C বা 273 K উষ্ণতায় প্রতিফলিত শব্দ শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 m হতে হবে। 
- তাপমাত্রা বেশি হলে প্রতি ডিগ্রির জন্য দূরত্ব 0.3m বেশি হতে হবে। 
- তাই প্রতিধ্বনি শোনার শর্তটি হলো শ্রোতা বা উৎস এবং প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 m (0°C বা 273 K তাপমাত্রায়) বজায় রাখতে হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির অত্যাবশ্যকীয় ম্যাক্রো উপাদান কোনটি? 
  1. দস্তা
  2. আয়রন
  3. বোরন
  4. কপার
সঠিক উত্তর:
আয়রন
উত্তর
সঠিক উত্তর:
আয়রন
ব্যাখ্যা
অত্যাবশ্যকীয় উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় ১৬টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। 
- এই উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। 
- অত্যাবশ্যকীয় ১৬টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কোনো কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। 
- উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 
যেমন: ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। 

ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। 
- উদ্ভিদের ম্যাক্রো উপাদান ১০টি। 
যথা: 
• নাইট্রোজেন (N), 
• পটাশিয়াম (K), 
• ফসফরাস (P), 
• ক্যালসিয়াম (Ca),  
• ম্যাগনেসিয়াম (Mg), 
• কার্বন (C), 
• হাইড্রোজেন (H), 
• অক্সিজেন (O), 
• সালফার (S) এবং 
লৌহ বা আয়রন (Fe)। 

মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে দরকার হয়, সেগুলোকে মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলে। 
- উদ্ভিদের মাইক্রো উপাদান ৬টি। 
যথা: 
• দস্তা বা জিংক (Zn), 
• ম্যাংঙ্গানিজ (Mn), 
• মোলিবডেনাম (Mo), 
• বোরন (B), 
• তামা বা কপার (Cu) এবং 
• ক্লোরিন (Cl) । 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৪.
নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? 
  1. ওজোন
  2. কার্বন ডাই-অক্সাইড
  3. হিলিয়াম
  4. মিথেন
সঠিক উত্তর:
হিলিয়াম
উত্তর
সঠিক উত্তর:
হিলিয়াম
ব্যাখ্যা
- 'হিলিয়াম' গ্রীন হাউস গ্যাস নয়।

গ্রীন হাউস গ্যাস: 
- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস। 
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে - 
• জলীয় বাষ্প, 
• কার্বন ডাই-অক্সাইড, 
• নাইট্রাস অক্সাইড, 
• মিথেন, 
• ওজোন, 
• ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি। 
- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস। 

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.
২৫.
ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ? 
  1. ৪৬ ভাগ
  2. ৬৪ ভাগ
  3. ৪০ ভাগ
  4. ৫৫ ভাগ
সঠিক উত্তর:
৪৬ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
৪৬ ভাগ
ব্যাখ্যা
- নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। 
- নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয়। 
- অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়। 
- ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৪৬ ভাগ। 
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। 

উৎস: কৃষি বাতায়ন ওইয়েবসাইট।
২৬.
কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? 
  1. ভিটামিন-কে
  2. ভিটামিন-ই
  3. ভিটামিন-বি
  4. ভিটামিন-সি
সঠিক উত্তর:
ভিটামিন-ই
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন-ই
ব্যাখ্যা
ভিটামিন: 
- 'ভিটামিন-ই' এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বন্ধ্যাত্ব হয়, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হয়। 

অন্যদিকে, 
- ভিটামিন-ডি এর অভাবে রিকেটস রোগ হয়। 
- ভিটামিন-বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। 
- ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগ হয়। 
- ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন-কে এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৭.
এক আলোক তরঙ্গ যখন অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন কণাগুলোর আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়ার প্রক্রিয়াকে বলা হয় -
  1. বিক্ষেপণ
  2. প্রতিসরণ
  3. অপবর্তন
  4. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর:
বিক্ষেপণ
উত্তর
সঠিক উত্তর:
বিক্ষেপণ
ব্যাখ্যা
- সূর্যের মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাত রঙের আলো আছে। 
- এক আলোক তরঙ্গ যখন অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন এ কণাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, আর এ ছড়িয়ে দেয়াকে আলোর বিক্ষেপন বলে। 
- এ আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোক তরঙ্গদৈর্ঘ্যের উপর। 
- যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, তার বিক্ষেপণ তত বেশি। 
- নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই নীল আলোর বিক্ষেপণ বেশি হয়, ফলে আকাশ নীল দেখায়। 
- সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধূলিকণা ও অণুতে আপতিত হয়, তখন নীল রঙ ও এর কাছাকাছি রঙগুলোর বিক্ষেপন বেশি হয়। 
- ফলে বেগুনি, আসমানী ও নীল রঙের প্রাচুর্য্য ঘটায় বলে আকাশ নীল দেখায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৮.
কোন পানির প্লবতা বেশি? 
  1. নদীর
  2. পুকুরের
  3. সমুদ্রের
  4. সুইমিং পুলের
সঠিক উত্তর:
সমুদ্রের
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্রের
ব্যাখ্যা
সাগরে সাঁতার কাটা সহজ: 
- কোন প্রবাহী অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমূখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। 
- সমুদ্রের পানিতে নানা রকম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। 
- যার কারণে সমুদ্রের পানির ঘনত্ব সাধারণ পানির থেকে বেশি হয়। 
- ফলে সমুদ্রের পানির প্লবতা বেশি আর নদীর পানির প্লবতা কম
- যেহেতু সমুদ্রের পানির প্লবতা বেশি, সেহেতু সমুদ্রের পানিতে সাতারুর শরীর হালকা বোধ হয়। 
- ফলে সাঁতার কাটা অধিকতর সহজ হয়। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং কালের কণ্ঠ পত্রিকা।
২৯.
৪৮ সংখ্যাটির মোট ভাজক আছে? 
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ৮টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ সংখ্যাটির মোট ভাজক আছে? 

সমাধান: 
নিয়ম-১ঃ
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩ = ২৪ × ৩১
৭২ সংখ্যাটির ভাজক = (৪ + ১) × (১ + ১) = ১০টি

নিয়ম-২ঃ
৪৮ = ১ × ৪৮
      = ২ × ২৪
      = ৩ × ১৬
      = ৪ × ১২
      = ৬ × ৮
   
  ৪৮ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬,২৪, ৪৮
=১০ টি
৩০.
টাকায় ৫টি লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ২০%
  2. ২৫%
  3. ৪০%
  4. ৫০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) 
= (৫ - ৪)/২০
= ১/২০ টাকা

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৫)/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা

∴ নির্ণেয় লাভ ২৫%
৩১.
১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির ৮ম পদ-
  1. ৩২
  2. ৪৫
  3. ৩৬
  4. ৪২
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির ৮ম পদ-

সমাধান: 
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩ 
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০ 
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৭ম পদ = ২১ + ৭ = ২৮
৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
৩২.
x + y = 12, x - y = 2 হলে, x2 + y2 এর মান-
  1. 74
  2. 76
  3. 78
  4. 82
সঠিক উত্তর:
74
উত্তর
সঠিক উত্তর:
74
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12, x - y = 2 হলে, x2 + y2 এর মান-

সমধান:
x + y = 12
x - y = 2

2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
2(x2 + y2) = 122 + 22
2(x2 + y2) = 144 + 4
2(x2 + y2)= 148
x2 + y2 = 74
৩৩.
শিক্ষা সফরে যাওয়ার জন্য ৩০০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ১০ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
  1. ৩০ জন
  2. ৪০ জন
  3. ৫০ জন
  4. ৬০ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: শিক্ষা সফরে যাওয়ার জন্য ৩০০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ১০ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

সমাধান: 
ধরি,
প্রথম ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ক জন
∴ প্রতিজনের ভাড়া ৩০০০/ক

অতিরিক্ত দশজন যাওয়াতে এখন প্রতিজনের ভাড়া ৩০০০/(ক + ১০)

প্রশ্নমতে,
(৩০০০/ক) - (৩০০০/(ক + ১০)) = ১০
৩০০০{(১/ক) - ১/(ক + ১০)} = ১০
১/ক - ১/(ক + ১০) = ১০/৩০০০
(ক + ১০ - ক)/ক(ক + ১০) = ১/৩০০
১০/ক + ১০ক = ১/৩০০
+ ১০ক = ৩০০০
+ ১০ক - ৩০০০ = ০
+ ৬০ক - ৫০ক - ৩০০০ = ০
ক(ক + ৬০) - ৫০(ক + ৬০) = ০
(ক + ৬০)(ক - ৫০) = ০

হয় 
ক + ৬০ = ০
ক = - ৬০

অথবা
ক - ৫০ = ০
ক = ৫০

অর্থাৎ, প্রথমে ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ৫০ জন।
বাসে গিয়েছিলো (৫০ + ১০) = ৬০জন
৩৪.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত?
  1. ২৭
  2. ৩৮
  3. ৪৯
  4. ১৬
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দশকের অঙ্ক ক হলে,
এককের অঙ্ক (ক + ৫)

∴ সংখ্যাটি = ১০ক + ক + ৫ = ১১ক + ৫ 

প্রশ্নানুসারে,
১১ক + ৫ = ৩(ক + ক + ৫) + ৫
বা, ১১ক - ৬ক = ২০ - ৫
বা, ৫ক = ১৫
∴ ক = ৩
∴ সংখ্যাটি = ১১ × ৩ + ৫= ৩৮
৩৫.
+ ২ + ৩ + ........ + ১৫= কত?
  1. ১২২০
  2. ১২৪০
  3. ১২৬০
  4. ১২৮০
সঠিক উত্তর:
১২৪০
উত্তর
সঠিক উত্তর:
১২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ + ........ + ১৫= কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, {n(n + 1)(2n + 1)}/6

এখানে,
পদের সংখ্যা ১৫টি 
 ১ + ২ + ৩ + ........ + ১৫ = {১৫(১৫ + ১) (৩০ + ১)}/৬
= (১৫ × ১৬ × ৩১)/৬
= ৭৪৪০/৬
= ১২৪০
 
৩৬.
21 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. 7 ফুট
  2. 8 ফুট
  3. 9 ফুট
  4. 10 ফুট
সঠিক উত্তর:
7 ফুট
উত্তর
সঠিক উত্তর:
7 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 21 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।

আমরা জানি,
sin30° = লম্ব/অতিভূজ
বা, 1/2 = h/(21 - h)
বা, (21 - h) = 2h
বা, 3h = 21
∴ h = 7
অর্থাৎ, মাটি থেকে 7 ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গ যায়।
৩৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৪ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. 98 বর্গ সে.মি.
  2. 147 বর্গ সে.মি.
  3. 245 বর্গ সে.মি.
  4. 49 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
49 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
49 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৪ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x 
142 = x2 + x2
বা, 196 = 2x2
বা, x2 = 98
x =  √98

∴ক্ষেত্রফল =(1/2) (√98) × (√98)
= (1/2) × 98
= 49 বর্গ সে.মি.
৩৮.
শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ২৫০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৩৫০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ (৫ × ১০) = ৫০ টাকা

সুদে আসলে = ১০০ + ৫০ = ১৫০ টাকা

সুদাসল ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা
∴ সুদাসল ৪৫০০০ টাকা হলে আসল (১০০ × ৪৫০০০)/১৫০ টাকা
= ৩০০০০ টাকা

∴ মূলধন ৩০০০০ টাকা।
৩৯.
NIPORT প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
- NIPORT (নিপোর্ট) বা National Institute of Population Research and Training হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

তথ্যসূত্র: NIPORT ওয়েবসাইট।  
৪০.
কর্নেল জামিল কত সালে 'বীর উত্তম' উপাধি লাভ করেন?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে শহীদ হন কর্নেল জামিল। তিনি ২০০৯ সালে বীর উত্তম উপাধি পান।
অর্থাৎ, সব মিলিয়ে বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত - ৬৮ জন

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রথম আলো রিপোর্ট)
৪১.
সহস্রাব্দ উন্নয়নের জন্য কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)
MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।
⤇ ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়। মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়। ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।
⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ৮ টি তা হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।
উল্লেখ্য,
টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) অর্জনের সময়সীমা - ২০১৬-৩০।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৪২.
‘রত্নদ্বীপ’ ভাস্কর্যটির অবস্থান কোথায়?
  1. ইস্কাটনে
  2. পরীবাগ মোড়ে
  3. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
  4. লালবাগে
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
ব্যাখ্যা
- রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য:
- মতিঝিলের - ‘বলাকা’
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
- হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
- পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
- ইস্কাটনে - ‘কোতোয়াল’,
- সাতরাস্তায় - ‘ময়ূর’,
- এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
- নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।

সূত্র: প্রথম আলো রিপোর্ট।
৪৩.
গ্রানাডা জাতিসংঘের কততম সদস্য?
  1. ১৩৬তম
  2. ১৩৭তম
  3. ১৩৮তম
  4. ১৫৩তম
সঠিক উত্তর:
১৩৭তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৭তম
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।
- এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন।
- ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়

উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট।
৪৪.
তারামন বিবি কোন খেতাব পেয়েছেন?
  1. বীরশ্রেষ্ঠ
  2. বীর উত্তম
  3. বীর বিক্রম
  4. বীর প্রতীক
সঠিক উত্তর:
বীর প্রতীক
উত্তর
সঠিক উত্তর:
বীর প্রতীক
ব্যাখ্যা
বর্তমানে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও
- তারামন বিবি।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ডয়েচভেলে রিপোর্ট।
৪৫.
কক্সবাজার থেকে কত কিলোমিটার দূরে সেন্টমার্টিন দ্বীপ?
  1. ৯০ কিলোমিটার
  2. ১২০ কিলোমিটার
  3. ১৫০ কিলোমিটার
  4. ১০২ কিলোমিটার
সঠিক উত্তর:
১২০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ কিলোমিটার
ব্যাখ্যা
"সেইন্ট মার্টিন দ্বীপ" বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। 
- কক্সবাজার জেলা শহর থেকে ১২০কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। চারদিকে শুধুপানি আর পানি।
- এর আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- স্থানীয়দের কাছে এটি "নারিকেল জিঞ্জিরা" নামে পরিচিত।

উৎসঃ টেকনাফ উপজেলা ওয়েবসাইট।
৪৬.
রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ১৮২ টি
  2. ১৮৭ টি
  3. ১৯৩ টি
  4. ১৯৭ টি
সঠিক উত্তর:
১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ টি
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তির নাম - Chemical Weapons Convention (CWC)। এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি
- ইসরায়েল চুক্তিটি স্বাক্ষর করলেও অনুমোদন করে নি। এছাড়াও অ্যাঙ্গোলা, মিশর, উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদান এই চুক্তিটি স্বাক্ষর করে নি।
- বাংলাদেশ ১৪ জানুয়ারি, ১৯৯৩ চুক্তিটিতে স্বাক্ষর এবং ২৫ এপ্রিল, ১৯৯৭ সালে এটি অনুমোদন করে।
- চুক্তিতে মোট ২৪টি অনুচ্ছেদ (Articles) ও ৩টি সংযুক্তি (Annex) রয়েছে।
- সংস্থাটি মানবকল্যানে তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
৪৭.
মানবাধিকার দিবস পালিত হয় কত সাল থেকে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
- সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট (লিংক) ।
৪৮.
মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে?
  1. ১৫৭৯ খ্রিস্টাব্দে
  2. ১৫৮২ খ্রিস্টাব্দে
  3. ১৫৮৪ খ্রিস্টাব্দে
  4. ১৪৮৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৫৮৪ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৫৮৪ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
- ১৫৮৪ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- 'বাংলা নববর্ষ' পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর
- ৫ নভেম্বর ১৫৫৬ তার সিংহাসন আরোহনের দিন হতে তা কার্যকর হয়।

উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি, প্রোগ্রাম। 
৪৯.
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)
⇨ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
⇨ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
⇨ ইনস্টিটিউটের সদর দপ্তর ময়মনসিংহে অবস্থিত।
⇨ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৫টি কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র হতে পরিচালিত হয়ে থাকে। গবেষণা কেন্দ্রগুলাে হচ্ছে -
• স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ;
• নদী কেন্দ্র, চাঁদপুর;
• লােনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনা;
• সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার এবং
• চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট।   

তথ্যসূত্র: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ওয়েবসাইট।
৫০.
ইউরোপ মহাদেশের কোন দেশ OIC সদস্য?
  1. ইন্দোনেশিয়া
  2. সুরিনাম
  3. গায়ানা
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: ওআইসি ওয়েবসাইট।
৫১.
'পাইন্যার মা' কি?
  1. একটি নদীবন্দর
  2. একটি উপন্যাস
  3. একটি চিত্রশিল্প
  4. একটি মঞ্চনাটক
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
উত্তর
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
ব্যাখ্যা
- শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের মধ্যে নবান্ন অন্যতম।
এছাড়া তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- ম্যাডোনা-৪৩
- মনপুরা-৭০
- সংগ্রাম
- গাঁয়ের বধূ
- মইটানা
- পাইন্যার মা ইত্যাদি।
অন্যদিকে,
- তিনকন্যা ও রাঁয়বেশে নৃত্য : কামরুল হাসানের চিত্রকর্ম
- চর দখল : এসএম ‍সুলতানের চিত্রকর্ম।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫২.
জাপানের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে আসন সংখ্যা কত ?
  1. ২৪২ জন
  2. ৪৭৫ জন
  3. ২৭৫ জন
  4. ৫০২ জন
সঠিক উত্তর:
৪৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৭৫ জন
ব্যাখ্যা
- জাপানের পার্লামেন্টের নাম  ডায়েট।
- Under the Meiji Constitution of 1889, the Imperial Diet was established on the basis of two houses with coequal powers.
- জাপানের পার্লামেন্ট “ডায়েট” দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউজ অফ কাউন্সিলর - ২৪২ আসন।
- নিম্মকক্ষ  হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস - ৪৭৫ আসন। 

উৎস:Britannica. 
৫৩.
'কেএলএম' কোন দেশের বিমান সংস্থা?
  1. গ্রীস
  2. জার্মানি
  3. ইন্দোনেশিয়া
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা
নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম রয়াল ডাচ এয়ারলাইন্স (কেএলএম)। 
অন্যদিকে,
- গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ।
- জার্মানির বিমান সংস্থার নাম লুফথানসা এবং
- গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। 

উৎস: World Atlas.
৫৪.
মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন?
  1. শিবনারায়ণ দাস
  2. শিবনারায়ণ রায়
  3. শিবনারায়ণ বরুয়া
  4. শিবচন্দ্র নারায়ণ
সঠিক উত্তর:
শিবনারায়ণ দাস
উত্তর
সঠিক উত্তর:
শিবনারায়ণ দাস
ব্যাখ্যা
• বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান।
• কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন।
মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস
• বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
• ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। 
• সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
• বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।
• ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

উৎস: বাংলাপিডিয়া।
৫৫.
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
♦আরব লীগ
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি।
- যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর।

সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট।
৫৬.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সনদের ধারা কয়টি?
  1. ২০ টি
  2. ২৫ টি
  3. ২৯ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
- CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সনদ।
- এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয় যা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এই সনদে ৩০টি ধারা রয়েছে।

সূত্র: UN ওয়েবসাইট।
৫৭.
বাংলাদেশ সর্বাধিক অর্থ সহায়তা পায় কার কাছ থেকে?
  1. MIGA
  2. IBRD
  3. IDA
  4. IFC
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
- IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তথ্যসূত্র: IDA ওয়েবসাইট।
৫৮.
IAEA প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৫৫ টি
  2. ৫৬ টি
  3. ৫৮ টি
  4. ৬৭ টি
সঠিক উত্তর:
৫৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬ টি
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
- পূর্ণরুপ- International Atomic Energy Agency 
- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৮ টি।
- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)।
৫৯.
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এ বাংলাদেশের অধিনায়কের নাম কি?
  1. আশিকুর রহমান শিবলী
  2. আরিফুল ইসলাম
  3. মাহফুজুর রহমান রাব্বি
  4. ইকবাল হাসান ইমন
সঠিক উত্তর:
মাহফুজুর রহমান রাব্বি
উত্তর
সঠিক উত্তর:
মাহফুজুর রহমান রাব্বি
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি।
- সম্প্রতি দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলই ধরে রেখেছেন নির্বাচকরা।
- ২-৭ জানুয়ারি ঢাকায় ফিটনেস ও স্কিল ক্যাম্প করে ৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
- ৯-১২ জানুয়ারি পচেফস্ট্রুমে প্রি-ইভেন্ট ক্যাম্প করবে অনূর্ধ্ব-১৯ দল।
- ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
স্কোয়াডঃ 
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বোরানো, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লা বরসন, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।

তথ্যসূত্র:  বিসিবি।