ব্যাখ্যা
English meaning: A poem of a type that expresses the writer's emotions, typically briefly and in stanzas or recognized forms; a lyric poem.
[উৎস: বাংলা একাডেমি ,Oxford dictionary ]
FBS, DU · ৭ জানুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন
জাতিবাচক বিশেষ্য:
যে পদ দ্বারা কোনাে একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বােঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন - মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ।
দ্রব্যবাচক বিশেষ্য:
যে পদে কোনাে উপাদানবাচক পদার্থের নাম বােঝায়, তাকে বহ্বাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্ত্র সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়।
যেমন - বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি।
সমষ্টিবাচক বিশেষ্য:
যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বােঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
যথা— সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝক, বহর, দল।
ভাববাচক বিশেষ্য:
যে বিশেষ্য পদে কোনাে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে।
যথা- গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা।
গুণবাচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনাে বস্তুর দোষ বা গুণের নাম বােঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যথা—মধুর মিষ্টত্বের গুণ মধুরতা, তরল দ্রব্যের গুণ–তারল্য, তিক্ত দ্রব্যের দোষ বা গুণ— তিক্ততা, তরুণের গুণ-তারুণ্য ইত্যাদি।
তদ্রপ : সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ]
'হাতেখড়ি' পদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। অপশন অনুযায়ী কাছাকাছি উত্তর হিসেবে 'হাতেখড়ি' নেয়া হয়েছে।
• পদলোপী বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি ।
মধ্যপদলােপী কর্মধারয় সমাস:
- কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লােপ পায়। এগুলাে মধ্যপদলােপী কর্মধারয় নামে পরিচিত। যেমন -
- ঘি মাখানাে ভাত = ঘিভাত,
- হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি,
- হাতে খড়ি হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই,
- বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
- রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর চলমান হত্যা-নিপীড়নের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেনি ভারত।
- ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ওয়ার্ল্ড পার্লামেন্টারি ফোরামের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে ওই ঘোষণাপত্র গৃহীত হয়। ওই সম্মেলনে ভারতের পক্ষে যোগ দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।
- ২০১৭ সালের সেপ্টেম্বরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
- ওয়ার্ল্ড পার্লামেন্টারি ফোরামের 'সাসটেনেবল ডেভেলপমেন্ট' শীর্ষক সম্মেলনের শেষদিনে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
নিউজ লিঙ্ক: [লিঙ্ক]
উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট