পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
টপিক: বানান ও ভাষা, ভাষাগত যৌক্তিক বিচার। উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
  1. ভাগ্নে
  2. চাচা
  3. ভাই
  4. মামা
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

সমাধান:
আপনার কাকার একমাত্র বড় ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই
.
কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?
  1. 32408
  2. 69824
  3. 41632
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
32408
উত্তর
সঠিক উত্তর:
32408
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?

সমাধান:
RIPSLE ⇔ 613082
R ⇔ 6
I ⇔ 1
P ⇔ 3
S ⇔ 0
L ⇔ 8
E ⇔ 2

WIFE ⇔ 4192
W ⇔ 4
I ⇔ 1
F ⇔ 9
E ⇔ 2

PEWSL ⇔ 32408
.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D, A-এর কী হয়?
  1. বোন
  2. ভাই
  3. ভাগ্নে
  4. ভাতিজা
সঠিক উত্তর:
ভাগ্নে
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্নে
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D, A-এর কী হয়?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা 

∴ D, A এর ভাগ্নে
.
কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?
  1. রবিবার
  2. শনিবার
  3. সোমবার
  4. বৃহস্পতিবার
সঠিক উত্তর:
রবিবার
উত্তর
সঠিক উত্তর:
রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?

সমাধান:
১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ১০ তারিখ হবে (বৃহস্পতিবার + ২দিন) = শনিবার 
১০ তারিখ থেকে ২৫ তারিখের মাঝে দিন =(২৫ - ১০) = ১৫ দিন।

এখন,
১৫ ÷ ৭ = ভাগফল ২, ভাগশেষ ১

∴ ২৫ তারিখ হবে (শনিবার + ১ দিন) = রবিবার
.
নিচের শব্দগুলোর মধ্যে অভিধানে কোনটি প্রথমে আসবে?
  1. Nature
  2. Nation
  3. Natural
  4. Native
সঠিক উত্তর:
Nation
উত্তর
সঠিক উত্তর:
Nation
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি প্রথমে আসবে অভিধানে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Nation, তারপর Native, তারপর Natural, এবং সর্বশেষে Nature।

Nation - দেশ, জাতি।
Native - দেশীয়, স্থানীয়।
Natural - প্রাকৃতিক, স্বাভাবিক।
Nature - প্রকৃতি, স্বভাব।
.
It is impossible to make profit without-
  1. machinery
  2. investment
  3. advice
  4. joint venture
সঠিক উত্তর:
investment
উত্তর
সঠিক উত্তর:
investment
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to make profit without-

সমাধান:
বিনিয়োগ করা ছাড়া মুনাফা অর্জন করা যায় না।
∴ It is impossible to make profit without- investment.
.
Find the odd one out.
  1. Venal
  2. Rapacious
  3. Scrupulous
  4. Covetous
সঠিক উত্তর:
Scrupulous
উত্তর
সঠিক উত্তর:
Scrupulous
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) Venal - অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ। অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত। 
খ) Rapacious - লোভী; লোলুপ (বিশেষত অর্থলোলুপ); অন্য প্রাণী শিকারের মাধ্যমে জীবনধারণকারী; হিংস্র।
ঘ) Covetous - লোভী, পরধন লোলুপ।
গ) Scrupulous - নৈতিক কোনো অন্যায় না-করার বিষয়ে সতর্ক; বিবেকবান; বিবেকদর্শী; খুঁতখুঁতে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Venal, Rapacious এবং  Covetous একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অন্যদিকে, Scrupulous শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই Odd one হচ্ছে - Scrupulous.

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি।
  2. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
  3. আমি সন্তুষ্ট হলাম।
  4. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
সঠিক উত্তর:
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

সমাধান:
অশুদ্ধ বাক্য: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিম্নের কোনটি ব্যতিক্রম?
  1. মোগাদিসু
  2. পোর্ট অব প্রিন্স
  3. নাইরোবি
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
সোমালিয়ার রাজধানী মোগাদিসু।
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
কেনিয়ার রাজধানী নাইরোবি।
সেনেগালের রাজধানী ডাকার। 

সোমালিয়া, কেনিয়া, সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ।
হাইতি উত্তর আমেরিকার দেশ।

∴ পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।
১০.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণ কোনটি?
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণ কোনটি?
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ

সমাধান:
প্রথমে বর্ণমালার চতুর্থ বর্ণ "ঈ" থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দিতে হবে।
কাটা বর্ণগুলো:
ঈ, ঊ, এ, ও, ক, গ, ঙ, ছ, ঝ, ট, ড, ণ, থ

অবশিষ্ট বর্ণগুলো:
অ আ ই উ ঋ ঐ খ ঘ চ জ ঞ ঠ ঢ ত

∴বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণটি হবে ঔ।
১১.
জাফর A এর ছেলে। D হলো সাইফুলের বাবা। A হলো রাসেলের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে জাফরের সাথে সাইফুলের সম্পর্ক কী?
  1. ভাই
  2. চাচা
  3. মামা
  4. সম্পর্ক নির্ণয় সম্ভব নয়
সঠিক উত্তর:
সম্পর্ক নির্ণয় সম্ভব নয়
উত্তর
সঠিক উত্তর:
সম্পর্ক নির্ণয় সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: জাফর A এর ছেলে। D হলো সাইফুলের বাবা। A হলো রাসেলের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে জাফরের সাথে সাইফুলের সম্পর্ক কী?

সমাধান:
D এর ছেলে সাইফুল।
অন্যদিকে,
বিয়ের পর A ও Q হলো পরস্পর স্বামী-স্ত্রী এবং A এর ভাই রাসেল। ∴ A, Q ও রাসেল আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত।
আবার জাফর হচ্ছে A ও Q এর ছেলে।
∴ A, Q ও রাসেলের সাথে জাফরের সম্পর্ক রয়েছে।

প্রদত্ত তথ্যের আলোকে  A, Q ও রাসেলের সাথে জাফরের সম্পর্ক থাকলেও D এবং তার ছেলে সাইফুলের সাথে জাফরের কোন সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়।
১২.
যদি EAFG = 5167 হয় তবে 428 = কত?
  1. BCD
  2. EAB
  3. DBH
  4. EGA
সঠিক উত্তর:
DBH
উত্তর
সঠিক উত্তর:
DBH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EAFG = 5167 হয় তবে 428 = কত?

সমাধান:

EAFG = 5167
∴ 428 = DBH
১৩.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ইন্দু
  2. নিধি
  3. বিধু
  4. সোম
সঠিক উত্তর:
নিধি
উত্তর
সঠিক উত্তর:
নিধি
ব্যাখ্যা
প্রশ্ন: 'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
- 'চাঁদ' এর সমার্থক শব্দ নয় 'নিধি'। 'নিধি' হলো 'ধন' এর সমার্থক শব্দ।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ধন' এর সমার্থক শব্দ:
- বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. অগ্নিবীণা
  2. দোলনচাপা
  3. সঞ্চিতা
  4. মালঞ্চ
সঠিক উত্তর:
মালঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
মালঞ্চ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
অগ্নিবীণা, দোলনচাপা, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের লিখা ।

মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।

সুতরাং,
মালঞ্চ হলো ব্যতিক্রম। 
১৫.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?
  1. কেঁচে গণ্ডুষ
  2. বিদায় করা
  3. খোদার খাসি
  4. একাদশে বৃহস্পতি
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
ব্যাখ্যা
প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?

সমাধান:
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ - নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বাগ্‌ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্বায়ত্বশাসন
  2. প্রতিধন্দ্বীতা
  3. মহিয়সী
  4. আলস্য
সঠিক উত্তর:
আলস্য
উত্তর
সঠিক উত্তর:
আলস্য
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
আলস্য বানানটি শুদ্ধ।

প্রদত্ত প্রশ্নের অন্য অপশনগুলোর বানান ভুল। এদের শুদ্ধ বানান হলো-
- প্রতিদ্বন্দ্বিতা
- স্বায়ত্তশাসন
- মহীয়সী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?
  1. ভাই-বোন
  2. স্বামী-স্ত্রী
  3. বাবা-মেয়ে
  4. কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?

সমাধান:
- Y এর ভাই হচ্ছে S
- X এর বোন হচ্ছে R
- R এর মেয়ের ভাইয়ের পিতা S, অর্থাৎ S হচ্ছে R এর স্বামী।

∴ S এবং R এর সম্পর্ক স্বামী-স্ত্রী।
১৮.
Arrange the words given below in a meaningful sequence.
1. Yarn   2. Plant   3. Saree   4. Cotton   5. Cloth
  1. 2, 4, 5, 1, 3
  2. 2, 4, 3, 5, 1
  3. 2, 4, 1, 5, 3
  4. 2, 4, 5, 3, 1
সঠিক উত্তর:
2, 4, 1, 5, 3
উত্তর
সঠিক উত্তর:
2, 4, 1, 5, 3
ব্যাখ্যা
প্রশ্ন: Arrange the words given below in a meaningful sequence.
1. Yarn   2. Plant   3. Saree   4. Cotton   5. Cloth

সমাধান:
Yarn ⇒ সুতা
Plant ⇒ গাছ
Saree ⇒ শাড়ি
Cotton ⇒ তুলা
Cloth ⇒ কাপড়

Plant ⇒ Cotton ⇒ Yarn ⇒ Cloth ⇒ Saree
2 ⇒ 4 ⇒ 1 ⇒ 5 ⇒ 3
১৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. রাত্রি : ক্ষণদা
  2. বৃক্ষ : দ্রুম
  3. আলো : ময়ূখ
  4. সমুদ্র : জলদ
সঠিক উত্তর:
সমুদ্র : জলদ
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র : জলদ
ব্যাখ্যা
বৃক্ষ শব্দের প্রতিশব্দ - গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপী, মহীরুহ, শাখী।

রাত্রি শব্দের প্রতিশব্দ - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।

আলো শব্দের প্রতিশব্দ - অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলোক, কর, কিরণ, জ্যোতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, ভানু, ময়ুখ।

সমুদ্র শব্দের প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।
অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ। 

এখানে সমুদ্র : জলদ সমার্থক নয়। তাই ভিন্ন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২০.
A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?

সমাধান:
A, B এর চেয়ে লম্বা
A > B

C, D এর চেয়ে লম্বা
C > D

B, C এর চেয়ে খাটো না
∴ B ≥ C

∴ A > B ≥ C > D
∴ সবচেয়ে লম্বা A.
২১.
A is shorter than B, C is shorter than D, B is shorter than C, E is longer than D. Which is the shortest tree?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A is shorter than B, C is shorter than D, B is shorter than C, E is longer than D. Which is the shortest tree?

সমাধান:
A < B
C < D
B < C

∴ A < B < C < D

E is longer than D
D < E

∴ A < B < C < D < E

∴ A is the shortest tree.
২২.
যদি SATURDAY = 109 হয়, তাহলে FRIDAY =?
  1. 63
  2. 65
  3. 67
  4. 69
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SATURDAY = 109 হয়, তাহলে FRIDAY =?

সমাধান:

SATURDAY
⇒ 19 + 1 + 20 + 21 + 18 + 4 + 1 + 25
⇒ 109

FRIDAY
⇒ 6 + 18 + 9 + 4 + 1 + 25
⇒ 63
২৩.
Choose the correctly spelt word.
  1. Soverignty
  2. Sovereignty
  3. Sovereigninty
  4. Soverianty
সঠিক উত্তর:
Sovereignty
উত্তর
সঠিক উত্তর:
Sovereignty
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correctly spelt word.

সমাধান:
• The correctly spelt word is Sovereignty.
• Sovereignty (noun) সার্বভৌম ক্ষমতা।
২৪.
'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. অস্ত্র কেনাবেচা
  2. আগুনের ন্যায় চোখ
  3. যুদ্ধবিরতি
  4. অগ্নিনির্বাপণ দল
সঠিক উত্তর:
যুদ্ধবিরতি
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধবিরতি
ব্যাখ্যা
প্রশ্ন: 'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?

সমাধান:
'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হলো যুদ্ধবিরতি।

উৎস: Cambridge Dictionary.
২৫.
A is B's sister. C is B's mother. D is C's father. E is D's mother. Then, how is A related to D?
  1. Grandfather
  2. Grandmother
  3. Daughter
  4. Granddaughter
সঠিক উত্তর:
Granddaughter
উত্তর
সঠিক উত্তর:
Granddaughter
ব্যাখ্যা
প্রশ্ন: A is B's sister. C is B's mother. D is C's father. E is D's mother. Then, how is A related to D?

সমাধান:
A is the sister of B and B is the child of C.
So, A is the daughter of C. Also, D is the father of C.
So, A is the granddaughter of D. 
২৬.
কোনো একটি সাংকেতিক ভাষায় COMPUTER কে RFUVQNPC লিখা হলে, MEDICINE কে কী লিখা হবে?
  1. MFEDJJOE
  2. EOJDEJFM
  3. MFEJDJOE
  4. EOJDJEFM
সঠিক উত্তর:
EOJDJEFM
উত্তর
সঠিক উত্তর:
EOJDJEFM
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি সাংকেতিক ভাষায় COMPUTER কে RFUVQNPC লিখা হলে, MEDICINE কে কী লিখা হবে?

সমাধান:
COMPUTER 
RETUPMOC
RFUVQNPC
এখানে প্রথমে সবগুলো বর্ণ বিপরীত ক্রমে লিখা হয়। তারপর ১ম ও শেষের বর্ণ বাদে মাঝের সবগুলো তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

MEDICINE
ENICIDEM
EOJDJEFM
২৭.
The opposite of the word 'diligent' is -
  1. Industrious
  2. Meticulous
  3. Indolent
  4. Careless
সঠিক উত্তর:
Indolent
উত্তর
সঠিক উত্তর:
Indolent
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of the word 'diligent' is -

সমাধান:
• 'Diligent' - অধ্যবসায়ী; পরিশ্রমী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
Careless - যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
Meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
Industrious - পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।
Indolent - অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, The opposite of the word 'diligent' is - indolent.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-
  1. ঈ, উ, ঊ, ঋ
  2. র, ল, ব, ষ
  3. ফ, ব, ভ, ম
  4. ঙ, চ, ছ, জ
সঠিক উত্তর:
র, ল, ব, ষ
উত্তর
সঠিক উত্তর:
র, ল, ব, ষ
ব্যাখ্যা
প্রশ্ন: যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-

সমাধান:
র, ল, ব, ষ ক্রমটি সঠিক নয়। সঠিক ক্রমটি হলো র, ল, শ, ষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?
  1. পাবক
  2. তুরগ
  3. সর্বভুক
  4. বায়ুসখা
সঠিক উত্তর:
তুরগ
উত্তর
সঠিক উত্তর:
তুরগ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?

সমাধান:
পাবক, সর্বভুক ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ। অন্যদিকে তুরগ হলো ঘোড়ার সমার্থক শব্দ। এদিক থেকে এটি ভিন্ন।

• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ:
- তুরগ, ঘোড়া, ঘোটক, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
Complete the analogy - Race : Fatigue : : Fast : ?
  1. Slow
  2. Laziness
  3. Hunger
  4. Food
সঠিক উত্তর:
Hunger
উত্তর
সঠিক উত্তর:
Hunger
ব্যাখ্যা
♦ Race: দৌড় প্রতিযোগিতা; সাঁতার প্রতিযোগিতা; কোনো কাজ শেষ করা বা কোথাও পৌঁছানোর জন্য প্রতিযোগিতা। 
Fatigue: ক্লান্তি; শ্রান্তি; অবসাদ; শ্রম। 
Fast: উপোস

Options,
- Slow: ধীরগতি। 
- Laziness: আলস্য, কুঁড়েমি। 
- Hunger: ক্ষুধা। 
- Food: খাদ্যদ্রব্য। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Race : Fatigue :: Fast : Hunger.
- Relation: As the result of Race is Fatigue similarly the result of Fast is Hunger.
৩১.
A girl introduced a boy as the son of the daughter of the father of her uncle. The boy is girl's-
  1. Brother
  2. Son
  3. Uncle
  4. Son-in-law
সঠিক উত্তর:
Brother
উত্তর
সঠিক উত্তর:
Brother
ব্যাখ্যা
প্রশ্ন: A girl introduced a boy as the son of the daughter of the father of her uncle. The boy is girl's-

সমাধান:
Daughter of uncle's father ⇒ Uncle's sister ⇒ Mother;
Mother's son ⇒ Brother 
৩২.
প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci
  1. 2, 3, 5, 1, 4
  2. 2, 5, 1, 4, 3
  3. 2, 5, 3, 1, 4
  4. 2, 4, 3, 5, 1
সঠিক উত্তর:
2, 5, 3, 1, 4
উত্তর
সঠিক উত্তর:
2, 5, 3, 1, 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci

সমাধান: 
Centi, Deci, Deca, Hecto, Kilo
2       5       3         1         4
৩৩.
আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?
  1. প্রথমেই আপনি অর্ডার করবেন
  2. সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
  3. কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
  4. কোন শিশু থাকলে তাকে প্রথমে সুযোগ দিবেন
সঠিক উত্তর:
কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
উত্তর
সঠিক উত্তর:
কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
আমরা সকল ক্ষেত্রেই নারী বা মহিলাদের প্রাধান্য দিতে হবে।
তাই মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবো।
৩৪.
নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. উরগ
  2. পন্নগ
  3. দ্বিরদ
  4. ভুজগ
সঠিক উত্তর:
দ্বিরদ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিরদ
ব্যাখ্যা
• ‘সাপ' এর অন্যান্য সমার্থক শব্দ: 
সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

- 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

- দ্বিরদ ছাড়া বাকি তিনটিই সাপ এর সমার্থক শব্দ, তাই এটি বাকি তিনটি থেকে ভিন্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ