পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩১] বাংলা পরীক্ষা - ৭ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, ২. প্রয়োগ-অপপ্রয়োগ, ৩. বাচ্য, ৪. বিপরীতার্থক শব্দ, ৫. যতিচিহ্ন, ৬. অনুবাদ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনাহত
  2. অশ্রুতপূর্ব
  3. অবক্তব্য
  4. অধীত
সঠিক উত্তর:
অবক্তব্য
উত্তর
সঠিক উত্তর:
অবক্তব্য
ব্যাখ্যা
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।

অন্যদিকে,
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
“আমার খাওয়া হলো না” - কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
• ভাববাচ্য:
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।

যেমন -
- ''কোথায় থাকা হয়'',
- “আমার খাওয়া হলো না”,
- “কোথা থেকে আসা হচ্ছে”,
- ''আমাকে এখন যেতে হবে''।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. লিপ্সা
  2. দিদৃক্ষা
  3. সিসৃক্ষা
  4. যদৃচ্ছা
সঠিক উত্তর:
সিসৃক্ষা
উত্তর
সঠিক উত্তর:
সিসৃক্ষা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'। 

অন্য অপশনে,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'লিপ্সা'। 
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
.
'উপশম' এর বিপরীত শব্দ-
  1. সংশয়
  2. বৃদ্ধি
  3. অচল
  4. বিমূর্ত
সঠিক উত্তর:
বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
বৃদ্ধি
ব্যাখ্যা
• 'উপশম' এর বিপরীত শব্দ- 'বৃদ্ধি'।

অন্যদিকে, 
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ- 'সংশয়'।
- 'সচল' এর বিপরীত শব্দে- 'অচল'।
- 'মূর্ত' এর বিপরীত শব্দে- 'বিমূর্ত'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটির প্রয়োগ অশুদ্ধ?
  1. অধস্তন
  2. আভ্যন্তরীণ
  3. অবিমৃষ্যকারিতা
  4. উপলক্ষ্য
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) আভ্যন্তরীণ ও গ) অবিমৃষ্যকারিতা। 
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
-------------------
• 'অবিমৃষ্যকারিতা'
- শব্দটির প্রয়োগ অশুদ্ধ। এর শুদ্ধ শব্দটি হবে- অবিমৃশ্যকারিতা।
'আভ্যন্তরীণ'- শব্দটি অপপ্রয়োগ। কারণ, অভ্যন্তর শব্দের সাথে 'ঈন' প্রত্যয় যুক্ত হয়ে অভ্যন্তরীণ হবে। 

অন্যদিকে,
অন্য অপশনের শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
‘যশ’ এর বিপরীত শব্দ-
  1. উপযশ
  2. নিন্দা
  3. অপযশ
  4. ক এবং খ উভয়ই
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) নিন্দা ও গ) অপযশ
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
--------------------

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘যশ’ অর্থ- খ্যাতি; সুনাম।

সুতরাং,
• ‘যশ’ এর বিপরীত শব্দ- নিন্দা; অপযশ।

এখানে, 'উপযশ' শব্দটি অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'যে মেঘে প্রচুর বৃষ্টি হয়।" এর এক কথায় প্রকাশ -
  1. ঊঢ়া
  2. গোবশা
  3. সংবর্ত
  4. নীয়মান
সঠিক উত্তর:
সংবর্ত
উত্তর
সঠিক উত্তর:
সংবর্ত
ব্যাখ্যা
• 'যে মেঘে প্রচুর বৃষ্টি হয়' এর এক কথায় প্রকাশ: 'সংবর্ত'।

অন্যদিকে,
• 'যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না' এর এক কথায় প্রকাশ: 'গোবশা'। 
• 'যে নারীর বিয়ে হয়েছে' এর এক কথায় প্রকাশ: 'ঊঢ়া'। 
• 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ: 'নীয়মান'।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
নিচের কোন শব্দটিতে ‘বহুল’ এর অশুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. কর্মবহুল
  2. ব্যয়বহুল
  3. বিলাসবহুল
  4. বহুলপ্রয়োগ
সঠিক উত্তর:
বহুলপ্রয়োগ
উত্তর
সঠিক উত্তর:
বহুলপ্রয়োগ
ব্যাখ্যা
'বহুলপ্রয়োগ' শব্দটিতে - 'বহুল' শব্দের অপপ্রোয়গ ঘটেছে।
• শুদ্ধ প্রয়োগ - বহুল প্রয়োগ।

‘বহুল’ শব্দ ব্যবহৃত কিছু শব্দ হলো:
- বহুল প্রয়োগ,
- বহুল পরিমাণ,
- ব্যয়বহুল,
- বিলাসবহুল,
- কর্মবহুল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অনুবাদ প্রধানত কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা
• অনুবাদ: 
- অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ,  
- ভাবানুবাদ।  
---------------------- 
• আক্ষরিক অনুবাদ:
মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে  অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয়। যেমন:`Many men many mind'  এই বাক্যের অর্থ যদি এমন করা যায় ‘অনেক মানুষ অনেক মন’ তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলা যেতে পারে।

• ভাবানুবাদ:
যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার স্থিত মূল ভাব অক্ষুন্ন রেখে নিজের ভাষার বিষয়বস্তু উপস্থাপিত হয়, এবং মূল ভাষায় ব্যবহৃত শব্দ, বাক্যগঠন ইত্যাদিকে উপেক্ষা করে অপর ভাষার মূলভাবকে তুলে ধরা হয় বা অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। যেমন: ‘Many men many mind' এই বাক্যের অর্থ যদি এমন করা যায় ‘নানা মুনির নানা মত’ তাহলে তাকে ভাবানুবাদ বলা হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
"যা মুছে ফেলা যায় না।" এর বাক্য সংকোচন কোনটি?
  1. অনপনেয়
  2. দুর্মোচ্য
  3. দূরপনেয়
  4. অপসৃয়মাণ
সঠিক উত্তর:
দুর্মোচ্য
উত্তর
সঠিক উত্তর:
দুর্মোচ্য
ব্যাখ্যা
• "যা মুছে ফেলা যায় না।" এর বাক্য সংকোচন - দুর্মোচ্য।

অন্যদিকে,
'যা অপনয়ন করা যায় না' এর বাক্য সংকোচন - অনপনেয়;
'যা অপনয়ন করা কষ্টকর' এর বাক্য সংকোচন- দূরপনেয়;
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মাণ।

উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
নিচের কোন শব্দটিতে প্রত্যয়ঘটিত অপপ্রয়োগ ঘটেছে?
  1. দরিদ্রতা
  2. দুর্বলতা
  3. চাপল্যতা
  4. সুজনতা
সঠিক উত্তর:
চাপল্যতা
উত্তর
সঠিক উত্তর:
চাপল্যতা
ব্যাখ্যা
• 'চাপল্যতা' শব্দটিতে - প্রত্যয়জনিত 'অপপ্রয়োগ' ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: চাপল্য/চপলতা।

• তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ:
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ হবে।

• এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
- সৌহার্দ্যতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

অন্যদিকে,
দরিদ্রতা; দুর্বলতা, সুজনতা - শব্দগুলোর প্রয়োগ শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
"বইটি বাজারে বেশ কাটছে।" - কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর:
কর্ম-কর্তৃবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
কর্ম-কর্তৃবাচ্য
ব্যাখ্যা
কর্মকর্তৃবাচ্য:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন:
বইটি বাজারে বেশ কাটছে।
বিষয়টি ভালো শোনায় না।
বাঁশি বাজে এ মধুর লগনে।
সুতি কাপড় অনেক দিন টেকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'Call it a day'-এর বাংলা অনুবাদ কোনটি?
  1. একটি স্মরণীয় দিন
  2. আসল কথা হলো।
  3. কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
  4. কাঁটায় কাঁটা তোলা
সঠিক উত্তর:
কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
উত্তর
সঠিক উত্তর:
কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
ব্যাখ্যা
• Call it a day:
English Meaning: decide or agree to stop doing something / end a period of activity, especially resting content that enough has been done.
Bangla Meaning: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।

Ex. Sentence: I'm getting a bit tired now - let's call it a day.
Bangla Meaning: আমার খুব ক্লান্তি লাগছে, আজকের মত এখানেই শেষ করি।

Source: Live MCQ Lecture and Oxford Dictionary
১৪.
"মাঠিতে গড়াগড়ি দিচ্ছে এমন।" - এর বাক্য সংকোচন -
  1. মৃন্ময়
  2. উপাবৃত্ত
  3. প্রব্রজ্যা
  4. স্বাধিত
সঠিক উত্তর:
উপাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
উপাবৃত্ত
ব্যাখ্যা
• "মাঠিতে গড়াগড়ি দিচ্ছে এমন।" - এর বাক্য সংকোচন - উপাবৃত্ত।

অন্যদিকে,
• ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এক কথায় বলে - মৃন্ময়।
• ‘ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ’ এক কথায় বলে - প্রব্রজ্যা।
• ‘স্বাদিত গ্রহণ করা হয়েছে এমন’ এক কথায় বলে - স্বাধিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'ধনী' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গরিব
  2. নির্ধন
  3. দরিদ্র
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• 'ধনী' এর বিপরীত শব্দ হলো - গরীব, নির্ধন, দরিদ্র।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
নিচের কোনটিতে সন্ধি বিষয়ক অশুদ্ধি ঘটেছে?
  1. নিরভিমান
  2. অদ্যবধি
  3. অহর্নিশ
  4. নির্দোষ
সঠিক উত্তর:
অদ্যবধি
উত্তর
সঠিক উত্তর:
অদ্যবধি
ব্যাখ্যা
• 'অদ্যবধি' - শব্দটিতে সন্ধি বিষয়ক অশুদ্ধি ঘটেছে।
এর শুদ্ধ প্রয়োগ- অদ্যাবধি।

অন্যদিকে,
নিরভিমান; অহর্নিশ; নির্দোষ - শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
"The anti-socials are still at large." এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. সমাজ বিরোধীরা এখনো অনেক বড়।
  2. সমাজ বিরোধীরা এখনো বেশ দূরে।
  3. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
  4. সমাজ বিরোধীরা এখানেও আছে।
সঠিক উত্তর:
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
উত্তর
সঠিক উত্তর:
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
ব্যাখ্যা
At large:
English Meaning: at liberty / free
Bangla Meaning: স্বাধীন।
Ex. Sentence: Corrupted govt. officials are still at large.
Bangla Meaning: দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা এখনো মুক্ত অবস্থায় আছে।

একইভাবে,
"The anti-socials are still at large." এর সঠিক বাংলা অনুবাদ- সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

উৎস: Live MCQ lecture, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
সম্বোধন পদের পরে কী বসে?
  1. ড্যাশ
  2. হাইফেন
  3. কোলন
  4. কমা
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
• সম্বোধন পদের পরে কমা বসে।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- সুজন, দেখ তো কে এসেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ ৷

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৯.
‘গুপ্ত’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. উতরাই
  2. গোপন
  3. ব্যক্ত
  4. মুক্ত
সঠিক উত্তর:
ব্যক্ত
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্ত
ব্যাখ্যা
• ‘গুপ্ত’ শব্দটির বিপরীত শব্দ - ব্যক্ত / প্রকাশিত।

অন্যদিকে,
→ গোপন - প্রকাশ।
→ চড়াই - উতরাই।
→ আবদ্ধ  - মুক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'অনিমেষ' কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. প্রত্যক্ষ করে এমন
  2. চোখের নিমেষ না ফেলিয়া
  3. সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত
  4. জ্বল জ্বল করছে যা
সঠিক উত্তর:
চোখের নিমেষ না ফেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
চোখের নিমেষ না ফেলিয়া
ব্যাখ্যা
• 'চোখের নিমেষ না ফেলিয়া' এর বাক্য সংকোচন - অনিমেষ।

অন্যদিকে,
• ‘প্রত্যক্ষ করে এমন’ এর বাক্য সংকোচন - প্রত্যক্ষী।
• ‘সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত’ এর বাক্য সংকোচন - আসমুদ্রহিমাচল।
• ‘জ্বল জ্বল করছে যা’ এর বাক্য সংকোচন - জাজ্বল্যমান।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
২১.
হাইফেন কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয় না?
  1. সমাসবদ্ধ শব্দ গঠনে
  2. বাক্যের মধ্যে বিরামচিহ্ন হিসেবে
  3. পদ সংযোজনে
  4. সমাসে বিভক্তির পরিবর্তে
সঠিক উত্তর:
বাক্যের মধ্যে বিরামচিহ্ন হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
বাক্যের মধ্যে বিরামচিহ্ন হিসেবে
ব্যাখ্যা
• হাইফেন:
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
- হাইফেন মূলত পদ সংযোজক চিহ্ন।
- সমাসে বিভক্তির বদলেও হাইফেন ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের সমাসবদ্ধ পদ তৈরি করার সময়ে হাইফেন ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২২.
নিচের কোনটি 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ?
  1. বিকর্ষণ
  2. বিসর্জন
  3. প্রসারণ
  4. বিলম্ব
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

• 'আকুঞ্চন': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়:  আ +√ কুঞ্চ্‌ + অন।
- এর অর্থ: ঈষৎ সংকোচন, নিষ্পেষণ।

• 'প্রসারণ': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: প্র +√ সারি + অন।
- এর অর্থ: প্রসারিতকরণ, বিস্তৃতকরণ।
----------------
সুতরাং, 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

অন্যদিকে,
আকর্ষণ - বিকর্ষণ;
আবাহন - বিসর্জন;
আশু - বিলম্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৩.
"কাজে যার অভিজ্ঞতা আছে।" এর এক কথায় প্রকাশ -
  1. উপলভ্যমান
  2. করিতকর্মা
  3. সর্বজ্ঞ
  4. বহুজ্ঞ
সঠিক উত্তর:
করিতকর্মা
উত্তর
সঠিক উত্তর:
করিতকর্মা
ব্যাখ্যা
• "কাজে যার অভিজ্ঞতা আছে।" এর এক কথায় প্রকাশ - করিতকর্মা।

অন্যদিকে,
- যা উপলব্দি করা যাচ্ছে - উপলভ্যমান।
- সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
- বহুবিষয়বিদ / বহু বিষয় জানে এমন - বহুজ্ঞ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান। 
২৪.
নিচের কোন বাক্যটিতে বিভক্তিজনিত ভুল আছে?
  1. সে ভিড়ে হারিয়ে গেল।
  2. মানুষগুলোর কোনো ঠিকানা নেই।
  3. সে কানেতে শুনে না।
  4. সে দলের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়।
সঠিক উত্তর:
সে কানেতে শুনে না।
উত্তর
সঠিক উত্তর:
সে কানেতে শুনে না।
ব্যাখ্যা
• "সে কানেতে শুনে না।" - বাক্যটিতে বিভক্তিজনিত ভুল আছে।
এর শুদ্ধ বাক্য: সে কানে শুনে না।

অন্য অপশনে,
সে ভিড়ে হারিয়ে গেল।
মানুষগুলোর কোনো ঠিকানা নেই।
সে দলের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়।
- বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।