পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন৯৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৪ প্রশ্ন

.
চর্যাপদে না পাওয়া ২৪ নং পদের রচয়িতা-
  1. কুক্কুরীপা
  2. তন্ত্রীপা
  3. ভুসুকুপা
  4. কাহ্নপা
সঠিক উত্তর:
কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
কাহ্নপা
ব্যাখ্যা

• চর্যাপদের সাড়ে তিনটি পদ পাওয়া যায় নি।
• ভুসুকুপার ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে।
• কাহ্নপার ২৪ নং পদটি পাওয়া যায়নি।
• তন্ত্রীপার ২৫ নং পদটি পাওয়া যায়নি।
• কুক্কুরীপার ৪৮ নং পদটি পাওয়া যায়নি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?” অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-
  1. বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরী দ্বারা
  2. ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা
  3. একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা
  4. বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
সঠিক উত্তর:
বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
ব্যাখ্যা

বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা, 'মাগো ওরা বলে'।
“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”

কবিতাঃ মাগো ওরা বলে।
কবিঃ আবু জাফর ওবায়দুল্লাহ।

.
''মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।'' কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. কাজী নজরুল ইসলাম
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. রামনারায়ণ তর্করত্ন
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।

চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।

শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।

নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে
সাগর সে তার ধোয়ায় পা’টি।

নারিকেলের গোপন কোষে
অন্ন-পানী’ যোগায় গো সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শীষে বাঁধা আঁটি।

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি।

কবিতা: খাঁটি সোনা
কবি: সত্যেন্দ্রনাথ দত্ত

.
'সঞ্চিতা' সংকলন গ্রন্থে কাজী নজরুল ইসলামের কয়টি কবিতা ও গান রয়েছে?
  1. ৫৭টি
  2. ৭৮টি
  3. ১৮টি
  4. ৯৩টি
সঠিক উত্তর:
৭৮টি
উত্তর
সঠিক উত্তর:
৭৮টি
ব্যাখ্যা

• 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
• এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
• গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
• এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
• নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ।
• কেননা তাঁর জীবিতাবস্থায় এগুলোকেই তাঁর শ্রেষ্ঠ কাব্যসৃষ্টি বলে অনুমোদন করে গেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'জোহরা' চরিত্র কোন নাটকের?
  1. রক্তকরবী
  2. বিবাহ বিভ্রাট
  3. দণ্ডকারণ্য
  4. রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
রক্তাক্ত প্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা

• অধ্যাপক মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক 'রক্তাক্ত প্রান্তর'।
• এই নাটকের চরিত্রঃ
- জোহরা
- জরিনা
- হিরণ বালা
- ইব্রাহীম কার্দি
উৎসঃ রক্তাক্ত প্রান্তর, অধ্যাপক মুনীর চৌধুরী।

.
"ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা" গানটির কার রচনা?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. জসীমউদ্দিন
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

''ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।''
গানটি রবীন্দ্রনাথের একটি দেশাত্মবোধক গান। গানটি রচনাকাল ১৯০৫ সাল এবং স্বরলিপিকার ইন্দিরা দেবী।
উৎসঃ গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুর।

.
'রাজলক্ষ্মী' কোন উপন্যাসের চরিত্র?
  1. পল্লী সমাজ
  2. শ্রীকান্ত
  3. শেষের পরিচয়
  4. চরিত্রহীন
সঠিক উত্তর:
শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকান্ত
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
• তাঁর বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত 
- এর চরিত্রঃ
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- ইন্দ্রনাথ, 
- অভয়া

তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
• চরিত্রহীন,
• গৃহদাহ
• পরিণীতা,
• বিরাজবৌ,
• পণ্ডিতমশাই,
• পল্লীসমাজ,
• দেবদাস,
• দত্তা,
• বড়দিদি,
• চরিত্রহীন,
• গৃহদাহ,
• বামুনের মেয়ে,
• শেষ প্রশ্ন,
• দেনাপাওনা,
• পথের দাবী,
• বিপ্রদাস ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'কয়েকটি কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. বদরুদ্দীন উমর
  2. সমর সেন
  3. জীবনানন্দ দাশ
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
সমর সেন
উত্তর
সঠিক উত্তর:
সমর সেন
ব্যাখ্যা

• সমর সেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের নাগরিক কবি হিসেবে পরিচিত।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ গুলো হলোঃ
- কয়েকটি কবিতা,
- গ্রহণ ও অন্যান্য কবিতা,
- নানাকথা,
- খোলাচিঠি,
- তিন পুরুষ,
- সমর সেনের কবিতা।
- তাঁর রচিত গদ্যগ্রন্থ- বাবু বৃত্তান্ত (আত্মজীবনী)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'রেইনকোট' ছোটগল্প গ্রন্থের রচয়িতা-
  1. আহমদ ছফা
  2. এম আর আখতার মুকুল
  3. হুমায়ুন আজাদ
  4. আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

• আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
• তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।
• তাঁর রচিত ছোটগল্প-
- মিলির হাতে স্টেনগান,
- রেইনকোট,
- দুধভাতে উৎপাত,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- ফোঁড়া,
- নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস-
- চিলে কোঠার সেপাই (ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত),
- খোয়াবনামা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
'এখন গোল্লায় যাও।' বাক্যেটিতে ক্রিয়াপদটি-
  1. যৌগিক ক্রিয়া
  2. মিশ্র ক্রিয়া
  3. দ্বিকর্মক ক্রিয়া
  4. নামধাতু
সঠিক উত্তর:
মিশ্র ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
মিশ্র ক্রিয়া
ব্যাখ্যা

• বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়্, ধর্, মার্ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন-
• আমরা তাজমহল দর্শন করলাম।
• এখন গোল্লায় যাও।
• তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
• মাথা ঝিম্ ঝিম্ করছে।
• ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়?
  1. দুধে-ভাতে
  2. জলে-স্থলে
  3. দেশে-বিদেশে
  4. মাথায়-পাগড়ি
সঠিক উত্তর:
মাথায়-পাগড়ি
উত্তর
সঠিক উত্তর:
মাথায়-পাগড়ি
ব্যাখ্যা

• যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলক দ্বন্দ্ব বলে। যেমন-
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে ইত্যাদি।
• 'মাথায়-পাগড়ি' অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১২.
'সন্দেশ' কি ধরনের শব্দ?
  1. যৌগিক
  2. মৌলিক
  3. যোগরূঢ়
  4. রূঢ়ি শব্দ
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
ব্যাখ্যা

• কয়েকটি মৌলিক শব্দঃ হাত, পা, এক, তিন, গোলাপ, ফুল ইত্যাদি।
• কয়েকটি যোগরূঢ় শব্দঃ পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, সহৃদ, অসুখ, সরোজ প্রভৃতি।
কয়েকটি রূঢ় বা রূঢ়ি শব্দঃ প্রবীণ, সন্দেশ, বাঁশি, গবেষণা ইত্যাদি।
• কয়েকটি যৌগিক শব্দঃ গায়ক, নায়ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১৩.
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।'- এটি একটি কী ধরনের বাক্য?
  1. জটিল
  2. সরল
  3. যৌগিক
  4. মিশ্র
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা

‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’- এটি একটি জটিল বাক্য।
=================
সাপেক্ষ সর্বনামের বা সাপেক্ষ যোজক ছাড়াও নিম্নের উপায়ে জটিল বাক্য হতে পারে। এই জায়গা অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে।  

শর্টকাট : সরল বাক্য + ক্রিয়াবাচক অনুসর্গ + সরল বাক্য = জটিল বাক্য

'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। - এই উদাহরণটি অনেক বইয়ে সরল বাক্য বা যৌগিক বাক্য হিসেবে দেখানো হয়েছে। চলুন সরল বাক্যের শর্তগুলো মনে করি।

সরল বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আর যৌগিক বাক্যে অবশ্যই অব্যয় দ্বারা যুক্ত থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে শুধু কমা থাকবে এবং বাক্যগুলো একটা আরেকটার ওপর নির্ভর করবে না, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হবে। 

এবার ওপরের বাক্যটিকে ভেঙে লিখি। 
মা ছিল না - বলে - কেউ তার চুল বেঁধে দেয়নি।

‘মা ছিল না।’ এটি একটি সরল বাক্য এবং এখানে সমাপিকা ক্রিয়া (ছিল) আছে। 
‘কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটিও একটি সরল বাক্য এবং এখানেও সমাপিকা ক্রিয়া (দেয়নি) আছে।   
‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে এবং একাধিক সরল বাক্য পাওয়া গেছে। সুতরাং এটি সরল বাক্য নয়। 

এবার দেখি এটি যৌগিক বাক্য কি না। যৌগিক বাক্যের মূল কথা হলো দুটি সরল বা জটিল বাক্য বাক্য অব্যয় দ্বারা সংযোগ থাকবে অথবা দুটি সরল বাক্যের মাঝে অব্যয়ের পরিবর্তে কমা থাকবে। যোৗগিক বাক্যের সরল বাক্যগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে, অর্থাৎ একটি আরেকটির ওপর নির্ভর করবে না। 

‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের অন্তর্গত ‘মা ছিল না’ এবং ‘কেউ তার চুল বেঁধে দেয়নি’ বাক্যের মাঝে কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় নেই এবং বাক্য দুটি স্বাধীন নয়, একটি অন্যটির ওপর নির্ভর করছে, এখানে অব্যয়ের পরিবর্তে ‘বলে’ নামক অনুসর্গ আছে, তাই এটি যৌগিক বাক্যের শর্ত পূরণ করতে পারে না। 

এবার তবে জটিল বাক্যের শর্তের দিকে যাই। জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত  হতো তবে সেটি সরল বাক্য হতো। 

অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই। 

[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]

 > কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
 - ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
 - তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
 ====================

বিশেষ দ্রষ্টব্য: জটিল বাক্যের সমার্থক হিসেবে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মিশ্র বাক্য ব্যবহার করেছেন, কিন্তু এটি গ্রহণীয় নয়। কারণ, মিশ্র শব্দটি অনেকাংশে যৌগিক শব্দের সমার্থক হয়ে যায়। তাই পরীক্ষায় জটিল ও মিশ্র থাকলে আর সেটি যদি জটিল বাক্য হয় হবে জটিল উত্তর করবেন।

সূত্র: মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ।

১৪.
নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ?
  1. দুরাশয়
  2. দুরাকাঙ্ক্ষা
  3. দুরাচার
  4. দুরাবস্থা
সঠিক উত্তর:
দুরাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
দুরাবস্থা
ব্যাখ্যা

• দুরাবস্থার শব্দটির বানান অশুদ্ধ।
• এর শুদ্ধরূপ হবে দুরবস্থা।
• এটি সন্ধিজনিত অপপ্রয়োগ।
• এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
• এর সঠিক সন্ধি বিচ্ছেদ- দুঃ +‌অবস্থা = দুরবস্থা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১৫.
'হ্ম' কোন কোন বর্ণের যুক্ত?
  1. ক্ + ষ
  2. ম্ + হ
  3. ষ্ + ক
  4. হ্ + ম
সঠিক উত্তর:
হ্ + ম
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ম
ব্যাখ্যা

• হ্ + ম = হ্ম,
উদাহরণঃ ব্রাহ্ম, ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১৬.
The author of 'The Oval Portrait' is-
  1. Edgar Allan Poe
  2. Virginia Wolf
  3. George Orwell
  4. W. B. Yeats
সঠিক উত্তর:
Edgar Allan Poe
উত্তর
সঠিক উত্তর:
Edgar Allan Poe
ব্যাখ্যা

• Edgar Allan Poe is an American Short Story writer and literary critic.
• He is The Father of English Short Story and Modern Detective Story.
• His famous short stories:
- The Tell Tale Heart,
- The Raven,
- The fall of the house of usher,
- The Black Cat,
- The Oval Portrait,
-The Gold Bug,
- The Light House.
Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

১৭.
'It is easier to forgive an enemy than to forgive a friend' taken from the writings of-
  1. Swift
  2. Shelley
  3. Blake
  4. Dryden
সঠিক উত্তর:
Blake
উত্তর
সঠিক উত্তর:
Blake
ব্যাখ্যা

• William Blake was both poet and painter.
• His famous quotation:
- 'It is easier to forgive an enemy than to forgive a friend',
- 'All pray in their distress'
Source: Encyclopedia of Britannica.

১৮.
A novel 'Of Human Bondage' is written by-
  1. D. H. Lawrence
  2. Samuel Beckett
  3. Rudyard Kipling
  4. W. S. Maugham
সঠিক উত্তর:
W. S. Maugham
উত্তর
সঠিক উত্তর:
W. S. Maugham
ব্যাখ্যা

• William Somerset Maugham is an English Novelist, Playwright and Story writer.
• His famous short stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.
• His famous Novels:
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.
Source: Live MCQ Lecture and An ABC of English Literature.

১৯.
'Brutus' is an important character of William Shakespeare in-
  1. King Lear
  2. The Tempest
  3. Hamlet
  4. Julius Caesar
সঠিক উত্তর:
Julius Caesar
উত্তর
সঠিক উত্তর:
Julius Caesar
ব্যাখ্যা

• 'Brutus' is an important character of William Shakespeare in Julius Caesar.
• Other important character of Julius Ceasar:
- Julius Ceasar,
- Antony,
- Cassius,
- Octavia etc.
• Julius Ceasar is the most powerful man in Rome and its ruler.
• Brutus is a politician who is devoted to the Roman republic.
• He is married to Portia.
Source: Encyclopedia of Britannica.

২০.
The author of 'An Apology for Poetry' is-
  1. Francis Bacon
  2. William Faulkner
  3. Thomas Hardy
  4. Sir Phillip Sydney
সঠিক উত্তর:
Sir Phillip Sydney
উত্তর
সঠিক উত্তর:
Sir Phillip Sydney
ব্যাখ্যা

• Sir Philip Sidney is a famous critic, poet and soldier.
• His famous works:
- Arcadia (A book that bears the embryo of English Novel),
- The Lady of May,
- An Apology for Poetry.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

২১.
That is the beauty of the imaginary. The word 'imaginary' in this sentence is a/an -
  1. Noun
  2. adjective
  3. pronoun
  4. adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: এটিই হল কল্পনার(কল্পিত বিষয়ের) সৌন্দর্য।
imaginary শব্দটি মূলত adjective। এটি বেশিরভাগ সময় কোন nounকে মডিফাই করতে ব্যবহৃত হয়। যেমন: an imaginary friend (একজন কাল্পনিক বন্ধু)।এখানে imaginary শব্দটি friend শব্দটিকে মডিফাই করছে, তাই imaginary এখানে একটি adjective।
কিন্তু That is the beauty of the imaginary-তে imaginary শব্দটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ এটি preposition ‘of’-এর পরে বসেছে, অর্থাৎ এটি object of preposition। আর আমরা জানি, preposition-এর পরে noun বসে।
source: merriam-webster.com and magoosh.com

২২.
An ultra-careful person is known as-
  1. composed
  2. articulate
  3. meticulous
  4. chatty
সঠিক উত্তর:
meticulous
উত্তর
সঠিক উত্তর:
meticulous
ব্যাখ্যা

ব্যাখ্যা:
এখানে ultra-careful person এর synonym হিসেবে আমরা Meticulous -কে বেছে নিতে পারি।
Meticulous (adjective)
Meaning: very careful and with great attention to every detail:

Bengali Meaning: খুঁটিনাটি ব্যাপারেও অতি সতর্ক।
Synonym: careful, diligent, scrupulous, thorough, perfectionist
Antonym: careless, sloppy

অন্যদিকে,
Composed- শান্ত
Articulate- বাকপটু
Chatty- আলাপী

Source: Oxford Languages

২৩.
Identify the word which is spelt correctly:
  1. apocryphal
  2. apocriphal
  3. apocrifal
  4. appocryphal
সঠিক উত্তর:
apocryphal
উত্তর
সঠিক উত্তর:
apocryphal
ব্যাখ্যা

ব্যাখ্যা:
apocryphal (adjective)
Meaning: (of a story or statement) of doubtful authenticity, although widely circulted as being true.
Source: Oxford Languages

২৪.
In which of the sentences ‘get’ is used as a causative verb?
  1. Get some water.
  2. I get him to buy the book.
  3. Did I get it right?
  4. Sorry, I got late.
সঠিক উত্তর:
I get him to buy the book.
উত্তর
সঠিক উত্তর:
I get him to buy the book.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
২য় অপশনের বাক্যের অর্থ: সে তাকে দিয়ে বইটি কেনাবে।
অর্থাৎ, get শব্দটি ব্যবহার করার কারণে বোঝা যাচ্ছে যে সে বইটি নিজে কিনবে না। তাই, get এখানে causative verb।
Causative Verb get -যুক্ত Structureটি নিম্নরূপ:
Subject+ get +Object+to+Verb-এর base form
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২৫.
The making of dolls is an interesting job. Here the underlined part is -
  1. Verbal noun
  2. Infinitive
  3. present participle
  4. gerund
সঠিক উত্তর:
Verbal noun
উত্তর
সঠিক উত্তর:
Verbal noun
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Gerund হল verb+ing। আমরা জানি, gerund noun বা verb হিসেবে ব্যবহতৃ হতে পারে। কিন্তু gerund যদি কখনো শুধুই noun-এর কাজ করে তবে তাকে নির্দিষ্টভাবে verbal noun বলে।
Verbal noun নিম্নরূপে গঠিত হয়:
The+gerund+of অর্থাৎ the+V(ing)+of
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২৬.
Change the voice : I shall not help you.
  1. You shall not be helped by me.
  2. I shall not be helped by you.
  3. I will not be helped by you.
  4. You will not be helped by me.
সঠিক উত্তর:
You will not be helped by me.
উত্তর
সঠিক উত্তর:
You will not be helped by me.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Future Perfect Tense -এর negative form-কে Active থেকে Passive-এ রূপান্তর করতে হলে Structureটি হবে নিম্নরূপ:
Active Voice-এর Object-কে Subject-কে রূপান্তর +shall/will + not + be + V(p.p) + by + Active Voice-এর Subject-কে Object-কে রূপান্তর।
২৭.
In which sentence is the word 'round' used as an adjective?
  1. I want a round ball.
  2. The inspector took the round
  3. Round up your cattle.
  4. She was moving round me.
সঠিক উত্তর:
I want a round ball.
উত্তর
সঠিক উত্তর:
I want a round ball.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
১ম অপশনে round একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে round একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩য় অপশনে round একটি verb.
৪র্থ অপশনে round একটি preposition.

২৮.
The word 'forthcoming' means-
  1. in abundant supply
  2. available when wanted
  3. not straightforward
  4. harsh in tone
সঠিক উত্তর:
available when wanted
উত্তর
সঠিক উত্তর:
available when wanted
ব্যাখ্যা

ব্যাখ্যা:
forthcoming (adjective)
Meaning: ready or made available when wanted or needed
Bengali Meaning: আসন্ন; দরাকারের সময় পাওয়া যায় এমন
Source: Oxford Languages and Samsad Dictionary

২৯.
Fill in the blank: The rebellion was put _____.
  1. after
  2. in
  3. down
  4. on
সঠিক উত্তর:
down
উত্তর
সঠিক উত্তর:
down
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Put down একটি phrasal verb। এর অনেকগুলো অর্থ আছে যেমন, “লিখে রাখা”, “নামিয়ে রাখা”, “সমালোচনা করা”, “দমন করা”। কিন্তু এই বাক্যে শব্দটি rebellion এর সাথে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিদ্রোহ দমন করা অর্থে ব্যবহৃত হয়েছে।
put down (phrasal verb)
Bengali Meaning: দমন করা
Meaning: stop a protest using force
Source: Macmillan Dictionary

৩০.
Fill in the blank : I offered myself _____ a candidate for the post.
  1. and
  2. as
  3. like
  4. same
সঠিক উত্তর:
as
উত্তর
সঠিক উত্তর:
as
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: আমি নিজেকে একজন ক্যান্ডিডেট হিসেবে প্রস্তাব করলাম।
এখানে বাক্যটি সম্পূর্ণ করতে as conjunction টি প্রয়োজন ছিল।এখানে as অর্থ ‘হিসেবে’।
Source: A passage to the English Language by S. M. Zakir Hussain

৩১.
What is the opposite word for ‘conciliate’?
  1. provoke
  2. placate
  3. soothe
  4. tranquilize
সঠিক উত্তর:
provoke
উত্তর
সঠিক উত্তর:
provoke
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: to lessen the anger or agitation of
Synonym: placate, soothe, tranquilize
Antonym: provoke, aggravate
Source: merriam-webster.com

৩২.
_____ life of wise people is beautiful.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
ব্যাখ্যা:
সাধারণত Abstract noun-এর আগে কোন article বসে না।
কিন্তু যদি noun + of + noun বসে তাহলে প্রথম nounটি abstract noun হওয়া সত্ত্বেও তার আগে the বসে।
তাই, সঠিক উত্তর the।
৩৩.
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
  1. -1
  2. 0
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = 2

৩৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১৮, ২৪, ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৬৫
  2. ১০১
  3. ১৩৭
  4. ২০৯
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা

১৮, ২৪, ৩৬ এর ল.সা.গু. = ৬ × ৩ × ২ × ২ = ৭২
∴ নির্নেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৭ = ৬৫

৩৫.
নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ই ১৫% লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৪০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ৫২১
  2. ৫২৯
  3. ৫৩৯
  4. ৫৯২
সঠিক উত্তর:
৫২৯
উত্তর
সঠিক উত্তর:
৫২৯
ব্যাখ্যা

১৫% লাভে ৪০০ টাকার দ্রব্যের বিক্রয় মূল্য = ৪০০ × ১১৫/১০০
আবার, ১৫% লাভে (৪০০×১১৫)/১০০ দ্রব্যের খুচরা মুল্য = ৪০০ × (১১৫/১০০) × (১১৫/১০০)
= ৫২৯

৩৬.
x = √5 - 2 হলে x2 - 1/x2 = ?
  1. -2√5
  2. -8√5
  3. 2√5
  4. 8√5
সঠিক উত্তর:
-8√5
উত্তর
সঠিক উত্তর:
-8√5
ব্যাখ্যা

x = √5 - 2
∴ 1/x = √5 + 2
∴ x + 1/x = 2√5 এবং x - 1/x = -4
∴ x2 - 1/x2
= (x + 1/x)(x - 1/x)
= 2√5(-4)
= -8√5

৩৭.
ax2 - x - 3 এর একটি উৎপাদক x + 1 হলে a = ?
  1. -4
  2. -2
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

x +1, f(x) = ax2 - x - 3 এর একটি উৎপাদক
∴ f(-1) = a(-1)2 - (-1) - 3 = 0
বা, a + 1 - 3 = 0
∴ a = 2

৩৮.
|x - 4| ≤ 5 হলে কোনটি সত্য?
  1. 1 ≤ x ≤ 9
  2. 1 < x < 9
  3. -1 < x < 9
  4. -1 ≤ x ≤ 9
সঠিক উত্তর:
-1 ≤ x ≤ 9
উত্তর
সঠিক উত্তর:
-1 ≤ x ≤ 9
ব্যাখ্যা

|x - 4| ≤ 5
বা, -5 ≤ x - 4 ≤ 5
বা, -5 + 4 ≤ x - 4 + 4 ≤ 5 + 4
∴ -1 ≤ x ≤ 9

৩৯.
33x-12 = 73x-12 হলে x =?
  1. -4
  2. 0
  3. 4
  4. 1
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

33x-12 = 73x-12
বা, 33x-12/73x-12 = 1
বা, (3/7)3x-12 = (3/7)°
বা, 3x - 12 = 0
বা, 3x = 12
∴ x = 4

৪০.
log232 - log216 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

log232 - log216
= log225 - log224
= 5 log22 - 4 log22
= 5 - 4
= 1

৪১.
2, -5, -12, -19 ........ ধারাটির এগারো তম পদ কত?
  1. -75
  2. -65
  3. -72
  4. -68
সঠিক উত্তর:
-68
উত্তর
সঠিক উত্তর:
-68
ব্যাখ্যা

১ম পদ a = 2
সাধারণ অন্তর d = -5 - 2 = - 7
∴ এগারতম পদ = a + (11 - 1)d = 2 + 10 × (-7) = 2 - 70 = -68

৪২.
ΔABC -এ AB = 6 মি. BC = 8 মি., AB এবং CA এর মধ্যবিন্দু যথাক্রমে E এবং F হলে EF =?
  1. 8 মি.
  2. 6 মি.
  3. 4 মি.
  4. 3 মি.
সঠিক উত্তর:
4 মি.
উত্তর
সঠিক উত্তর:
4 মি.
ব্যাখ্যা

বর্ননা অনুসারে , BC = 8 মি.
∴ EF = 1/2 BC = 1/2 × 8 = 4 মি.

৪৩.
একটি বর্গের ক্ষেত্রফল 32 বর্গ ফুট হলে এর কর্ণের দৈর্ঘ্য = ?
  1. 4 ফুট
  2. 4√2 ফুট
  3. 8 ফুট
  4. 8√2 ফুট
সঠিক উত্তর:
8 ফুট
উত্তর
সঠিক উত্তর:
8 ফুট
ব্যাখ্যা

ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য = a
∴ ক্ষেত্রফল a2 = 32
বা, a = 4√2
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 = 4√2 × √2 = 8 ফুট।

৪৪.
২ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বলকে একটি ঘনক আকৃতির বাক্সে রাখা যায় তবে ঐ বাক্সের পৃষ্টতলের ক্ষেত্রফল -
  1. ৬৪ ঘন মি.
  2. ৬৪ বর্গ মি.
  3. ৯৬ ঘন মি.
  4. ৯৬ বর্গ মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
ব্যাখ্যা

বলটির ব্যাস = ২ × ২ = ৪ মিটার = বাক্সের এক বাহুর দৈর্ঘ্য
∴ বাক্সের পৃষ্টতলের ক্ষেত্রফল = ৬ × ৪ = ৬ × ১৬ = ৯৬ বর্গ মি.

৪৫.
যদি A = {x ∈ N : x2 = 4 অথবা, 2x = 4} হলে A = ?
  1. {0}
  2. {2}
  3. {-2, 2}
সঠিক উত্তর:
{2}
উত্তর
সঠিক উত্তর:
{2}
ব্যাখ্যা

x = 2 হলেই কেবল উভয় সমীকরন সিদ্ধ হয়
∴ A = {2}

৪৬.
2ncr = 2ncr+4 হলে n = ?
  1. r
  2. r - 1
  3. r + 1
  4. r + 2
সঠিক উত্তর:
r + 2
উত্তর
সঠিক উত্তর:
r + 2
ব্যাখ্যা

2ncr = 2nc2n-r
2ncr = 2ncr+4
বা, 2nc2n-r = 2ncr+4
বা, 2n - r = r + 4
বা, 2n = 2r + 4
∴ n = r + 2

৪৭.
SUEZKHAL শব্দের অক্ষরগুলো থেকে ইচ্ছামত 2টি অক্ষর তুলে নিলে অক্ষরগুলো স্বরবর্ন হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/14
  2. 3/28
  3. 0
  4. 3/8
সঠিক উত্তর:
3/28
উত্তর
সঠিক উত্তর:
3/28
ব্যাখ্যা

SUEZKHAL শব্দে মোট 8 টি অক্ষর আছে যাদের 3টি স্বরবর্ণ
∴ এক্ষেত্রে সম্ভাবনা = 3c2/8c2 = 3/28

৪৮.
নিউক্লিক এসিড কয় ধরনের?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

নিউক্লিক এসিড ২ ধরনের। যথা - DNA এবং RNA।
ক্রোমোজোমের প্রধান উপাদান DNA। বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA এবং RNA এর গুরুত্ব অপরিসীম।
DNA হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৪৯.
পৃথিবীতে ১ কেজি চালের ভর-
  1. ১ কেজি
  2. ৯.৮ কেজি
  3. ১ নিউটন
  4. ৯.৮ নিউটন
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা

যখন আমরা ১কেজি লিখিত একটি চাউলের প্যাকেট বা একটি দুধের টিন কিনি-তখন বুঝি ঐ প্যাকেটের চাউলের বা টিনের দুধের ভর ১ কেজি কিন্তু ওজন ১ কেজি নয়, পৃথিবীতে এগুলাের ওজন হবে ৯.৮ নিউটন।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৫০.
পাতাশ্যাওলা কি ধরনের ফুল?
  1. পতঙ্গ পরাগী ফুল
  2. বায়ুপরাগী ফুল
  3. পানিপরাগী ফুল
  4. প্রাণিপরাগী ফুল
সঠিক উত্তর:
পানিপরাগী ফুল
উত্তর
সঠিক উত্তর:
পানিপরাগী ফুল
ব্যাখ্যা

পতঙ্গ পরাগী ফুল- জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।
বায়ুপরাগী ফুল - ধান
পানিপরাগী ফুল - পাতাশ্যাওলা
প্রাণিপরাগী ফুল - কদম, শিমুল, কচু ইত্যাদি।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৫১.
উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
  1. এমাইটোসিস
  2. এমিয়োসিস
  3. মাইটোসিস
  4. মিয়োসিস
সঠিক উত্তর:
মাইটোসিস
উত্তর
সঠিক উত্তর:
মাইটোসিস
ব্যাখ্যা

জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথাঃ এমাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস।
উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৫২.
সাধারণ বিদ্যুৎকোষে কি পাত ব্যবহার করা হয়?
  1. তামা ও রূপার পাত
  2. তামা ও দস্তার পাত
  3. দস্তা ও লোহার পাত
  4. দস্তা ও রূপার পাত
সঠিক উত্তর:
তামা ও দস্তার পাত
উত্তর
সঠিক উত্তর:
তামা ও দস্তার পাত
ব্যাখ্যা

সাধারণ বিদ্যুৎকোষ হিসেবে পরিচিত হচ্ছে ভোল্টার সরলকোষ। ইটালির বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার নামানুসারে একে ভোল্টার বিদ্যুৎ কোষ বলে।
সাধারণ বিদ্যুৎ কোষে দস্তার পাত এবং তামার পাত ব্যবহার করা হয়।
সাধারণ বিদ্যুৎ কোষে বিদ্যুৎ প্রবাহ অধিকক্ষণ স্থায়ী হয় না।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৩.
একটি আদর্শ ব্যাকটেরিয়াম কোষে কী অংশ থাকে?
  1. ফ্ল্যাজেলা
  2. ক্যাপসিউল
  3. প্লাজমামেমব্রেন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

একটি আদর্শ ব্যাকটেরিয়াম কোষের গঠন : ব্যাকটেরিয়ার গঠন বিভিন্ন রকমের হয়ে থাকে।
একটি আদর্শ ব্যাকটেরিয়াম কোষে সাধারণত যে সকল অংশগুলাে থাকে তা হলাে-
(ক) ফ্ল্যাজেলা,
(খ) ক্যাপসিউল,
(গ) কোষ প্রাচীর,
(ঘ) প্লাজমামেমব্রেন,
(ঙ) মেসােসােম,
(চ) সাইটোপ্লাজম,
(ছ) ক্রোমােসােম এবং
(জ) প্লাজমিড।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৪.
পুষ্টি কী?
  1. সুস্বাস্থ্য
  2. জৈব রাসায়নিক প্রক্রিয়া
  3. দেহের চাহিদা
  4. বিভিন্ন খাদ্য উপাদান
সঠিক উত্তর:
জৈব রাসায়নিক প্রক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
জৈব রাসায়নিক প্রক্রিয়া
ব্যাখ্যা

যা আহার করলে হজম ও বিশোষণ হয়ে দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন, রােগ প্রতিরােধ ইত্যাদি করে দেহকে সুস্থ্য, সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে।
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যবস্তু আহারের পর রক্তের মাধ্যমে শােষিত হয়ে দেহের প্রয়ােজনীয় চাহিদা পূরণ করে তাকে পুষ্টি বলে।
উন্নত গুণাগুণ সম্পন্ন খাদ্য গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য রক্ষাকে পুষ্টি বলে, এই ধারণাটা ঠিক নয়।
খাদ্য সাধারণভাবে আমাদের দেহে তিন ধরনের কাজ করে থাকে- (১) গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ (২) তাপ ও কর্মশক্তি উৎপাদন (৩) রােগ প্রতিরােধ। খাদ্য উপাদান ছয়টি, যথা: আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। দেহের সুস্থতার জন্য এ ছয়টি খাদ্য উপাদানই কম বেশি প্রয়ােজনীয় পরিমাণে গ্রহণ করা অপরিহার্য।
উৎসঃ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৫.
ফাইলমেকার প্রাে প্রােগ্রামটি তৈরী করেছে-
  1. আইবিএম
  2. বেল লেবরেটরী
  3. মাইক্রোসফট
  4. ক্লারিস
সঠিক উত্তর:
ক্লারিস
উত্তর
সঠিক উত্তর:
ক্লারিস
ব্যাখ্যা
ফাইলমেকার প্রাে প্রােগ্রামটি তৈরী করেছে যুক্তরাষ্ট্রের ক্লারিস নামক প্রতিষ্ঠান। এই প্রোগ্রামটি খুবই সহজ। এটি উইন্ডোজ এবং ম্যাকিনটোশ উভয় পরিবেশে একইভাবে কাজ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৬.
বাইনারী পদ্ধতিতে কয়টি প্রতীক ব্যবহার হয়?
  1. ১টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
ইংরেজী Binary শব্দের প্রথম দুটি অক্ষর এবং Digit শব্দের শেষ অক্ষরটি নিয়ে Bit শব্দটি গঠিত হয়েছে। ০ এবং ১ বাইনারী পদ্ধতির এই অংক দুটির প্রত্যেকটির প্রত্যেকটিকে এক একটি Bit বলা হয়। বাইনারি পদ্ধতিতে এই দুইটি প্রতিক ব্যবহার করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৭.
কম্পিউটার র‍্যাম প্রধানত কয় ধরনের?
  1. অসংখ্য
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত। র‍্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভােলাটাইল বলা হয়।
র‍্যাম দুই ধরনের। DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)।
প্রথম দিকে পিসিতে DRAM ব্যবহৃত হতাে, বর্তমানে উভয় প্রকার RAM-ই ব্যবহৃত হচ্ছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৮.
মাইক্রোসফট এক্সেলে সূত্র লেখার শুরুতে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
  1. +
  2. =
  3. //
  4. #
সঠিক উত্তর:
=
উত্তর
সঠিক উত্তর:
=
ব্যাখ্যা

মাইক্রোসফট এক্সেলে (Microsoft Excel) গুণ করাঃ
দুই বা ততােধিক সেলের ভ্যালু গুণ করে গুণফল দেখানাে যায়। এক্ষেত্রে যে সেলে ফলাফল দেখতে চাই, সেই সেলে সূত্র লিখতে হয়। এক্সেলে সূত্র লেখার শুরুতে ''='' সমান চিহ্ন ব্যবহার করতে হয়। যে সমস্ত সেলের গুণফল বের করতে হবে তাদের নাম দিয়ে গুণন চিহ্ন দিলে ফলাফল সেলে গুণফল পাওয়া যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৯.
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগকে কী বলে?
  1. ই-গভর্নেন্স
  2. ই-সিস্টেম
  3. ই-সার্ভিস
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
উত্তর
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
ব্যাখ্যা
ই-গভর্নেন্স (E-governance) এর পূর্ণরূপ হলাে- ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)।
এটা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যােগসূত্র স্থাপন করে।
ডিজিটাইজড ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার করতে পারে।
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগই হচ্ছে ই-গভর্ন্যান্স।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬০.
কম্পিউটার রক্ষণাবেক্ষণ করার জন্য কি করতে হবে?
  1. অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে হবে
  2. রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে
  3. এন্টিভাইরাস ব্যবহার করতে হবে
  4. সবগুলােই
সঠিক উত্তর:
সবগুলােই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলােই
ব্যাখ্যা

কেউ যদি তার কম্পিউটারে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে তবে তা সবসময় হালনাগাদ করতে হবে। ইন্টারনেট যুক্ত থাকলে সাধারণত এর আপডেট গুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অন্যান্য অপারেটিং সিস্টেম একই ধরনের সুবিধা দিয়ে থাকে।
কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
- যদি কেউ রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করে তবে কম্পিউটার যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না এবং অনেক সময় বিরক্তির কারণ হতে পারে।
- এন্টিভাইরাস ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬১.
টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
  1. কম্পিউটারের গতি কমে যায়
  2. এন্টিভাইরাস কাজ করে না
  3. কম্পিউটারের গতি বেড়ে যায়
  4. ই-মেইল করা যায় না
সঠিক উত্তর:
কম্পিউটারের গতি কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারের গতি কমে যায়
ব্যাখ্যা

কম্পিউটার ব্যবহার করার সময় অনেক টেম্পােরারি ফাইল তৈরি হয়। অনেক দিন এ ফাইলগুলাে না মুছে দিলে হার্ডডিস্কের অনেক জায়গা দখল করে থাকে এবং এই অস্থায়ী ফাইলগুলাে কাজের গতি কমিয়ে দেয়।
এজন্য আমাদের উচিত, সফটওয়্যার এর সাহায্য নিয়ে এই অস্থায়ী ফাইলগুলাে ডিলিট করা বা মুছে দেয়া। এতে হার্ডডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে আবার কম্পিউটারের কাজের গতিও অনেক বেড়ে যাবে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬২.
হেক্সাডেসিমাল সংখ্যার ২ কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়?
  1. ০১
  2. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৩.
বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয় কবে?
  1. ২০০৮
  2. ২০০৯
  3. ২০১০
  4. ২০১১
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা

তথ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়ন মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে।
২০০৯ সালে 'বাংলাদেশে তথ্য অধিকার ২০০৯' নামে একটি আইন চালু হয়েছে।
এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে এবং কোনাে নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। এই আইনের মূল প্রতিপাদ্য হলাে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত করা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬৪.
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টে জাস্টিফাই এলাইনমেন্টের জন্য চাপতে হয় -
  1. Ctrl + B
  2. Ctrl + I
  3. Ctrl + U
  4. Ctrl + J
সঠিক উত্তর:
Ctrl + J
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + J
ব্যাখ্যা

মাইক্রোসফট ওয়ার্ড একটি প্যাকেজ প্রোগ্রাম সফটওয়্যার যার সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরি, পূর্বে তৈরিকৃত ডকুমেন্টে পরিবর্তন করা যায়।
ডকুমেন্টে কোনো শব্দকে বোল্ড করার জন্য সেটিকে মার্ক করে Ctrl + B চাপতে হয়।
ইটালিক করার জন্য Ctrl + I, আন্ডারলাইন করার জন্য Ctrl + U চাপতে হয়।
ডকুমেন্টে জাস্টিফাই এলাইনমেন্টের জন্য Ctrl + J চাপতে হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬৫.
একজন মহিলাকে নির্দেশ করে, অপর একজন মহিলা বললেন ''তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে।'' এই মহিলাটি অপর মহিলার সঙ্গে কীভাবে সম্পর্কিত?
  1. খালা
  2. বোন
  3. ভাতিজি
  4. চাচী
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা

আমার দাদুর একমাত্র ছেলে = আমার বাবা

মহিলার ভাইয়ের বাবা = তারও বাবা

এখন এক মহিলার বাবা অন্য মহিলারও বাবা হলে মহিলাটি অন্য মহিলার বােন হবেন সম্পর্কে।

৬৬.
Antonyms for delicate is:
  1. dainty
  2. subtle
  3. robust
  4. exquisite
সঠিক উত্তর:
robust
উত্তর
সঠিক উত্তর:
robust
ব্যাখ্যা

Synonyms for delicate
airy, dainty, exquisite, nuanced, refined, subtle

Antonyms for delicate
robust, strong, sturdy

৬৭.
একটি ঘরের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার। একটি ইদুরকে ধরার জন্য বিড়ালটি ঘরের সব দেয়াল ঘেষে দৌড়েছে এবং শেষমেষ কৌনিকভাবে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পর শেষমেষ ইদুরটিকে ধরতে পেরেছে। ইদুরটির জন্য বিড়ালকে কত মিটার দৌড়াতে হলো?
  1. 28
  2. 30
  3. 38
  4. 32√8
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
৬৮.
চিত্রে সর্বমোট কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ১৩
  2. ১৪
  3. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

চিত্রের বর্গক্ষেত্রঃ BJMI, CKMJ, DLMK, AIML, EBMA, BFCM, MCGD, AMDH, VWBA, XYCB, ZA1DC, B1C1AD, NOJL, PQKI, RSLJ, TUIK, ABCD, EFGH
সর্বমোট আঠারোটি বর্গক্ষেত্র আছে এখানে।
৬৯.
আয়নার প্রদত্ত শব্দের প্রতিবিম্ব কী হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭০.
২০০৭ সালের ক্যালেন্ডারের মত ক্যালেন্ডার হবে -
  1. ২০১১ সালের
  2. ২০১৩ সালের
  3. ২০১৮ সালের
  4. ২০২১ সালের
সঠিক উত্তর:
২০১৮ সালের
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালের
ব্যাখ্যা
২০০৭ সালের পর থেকে প্রতিবছরের ৫২ সপ্তাহের অতিরিক্ত দিনের যোগফল ৭ এর গুণিতক দিন হওয়া পর্যন্ত হিসেব করতে হবে।
বছরঃদিন = ২০০৭ঃ১, ২০০৮ঃ২, ২০০৯ঃ১, ২০১০ঃ১, ২০১১ঃ১, ২০১২ঃ২, ২০১৩ঃ১, ২০১৪ঃ১, ২০১৫ঃ১, ২০১৬ঃ২, ২০১৭ঃ১
২০০৭ সালের পর এখানে ৭ এর গুণিতক তথা ১৪ দিন অতিরিক্ত হয় ২০১৭ সালে এসে।
২০১২ সাল যদি লিপ ইয়ার না হত তবে ২০১৩ সালের ক্যালেন্ডার ২০০৭ সালের ক্যালেন্ডারের মত হত।
৭১.
ঘড়িতে কয়টা বাজবে?
  1. 5:16
  2. 5:20
  3. 5:33
  4. 6:11
সঠিক উত্তর:
6:11
উত্তর
সঠিক উত্তর:
6:11
ব্যাখ্যা
প্রতিটি ঘড়ির দৃশ্যমান অঙ্কগুলোর যোগফল ৮ হয় সবসময়।
৭২.
৯, ২১, ১১, ২১, ১৩ …… ধারাটির ৭ম সংখ্যাটি কী হবে?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
এই ধারায় জোড় অবস্থানের সংখ্যাটি সবসময় ২১ এবং বিজোড় অবস্থানের সংখ্যাটি আগের বিজোড় অবস্থানের সংখ্যার চেয়ে ২ বেশি।
অর্থাৎ, বিজোড় অবস্থানের পরবর্তী সংখ্যা তথা ৭ম সংখ্যাটি হবে ১৫।
৭৩.
একটি দেশকে ধ্বংস করা অসম্ভব যদি না -
  1. তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যায়
  2. তার ধন ধ্বংস করা যায়
  3. তার বৈদেশিক সঞ্চয় হ্যাক করা যায়
  4. মাতৃভাষা পালটানো যায়
সঠিক উত্তর:
তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যায়
উত্তর
সঠিক উত্তর:
তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যায়
ব্যাখ্যা
শিক্ষা ব্যবস্থার ধ্বংস ব্যতীত একটি জাতির ধ্বংস অসম্ভব। কারণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
৭৪.
নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ধারাবাহিকতায় সাজান।
1. Nation 2. Village 3. City
4. District 5. State
  1. 2, 3, 4, 5, 1
  2. 2, 3, 4, 1, 5
  3. 1, 3, 5, 4, 2
  4. 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর:
2, 3, 4, 5, 1
উত্তর
সঠিক উত্তর:
2, 3, 4, 5, 1
ব্যাখ্যা

সঠিক অর্থপূর্ণ ক্রমটি হবেঃ

Village City District State Nation
   2       3       4         5       1

৭৫.
জাকির রানীর চেয়ে ছোট, রানী শিউলির চেয়ে বড়, আলম রানীর চেয়ে ছােট, শিউলি আলমের চেয়ে ছােট কিন্তু জাকিরের চেয়ে বড়। বড় হতে ছােট এর দিক থেকে দ্বিতীয় কে?
  1. জাকির
  2. আলম
  3. রানি
  4. শিউলি
সঠিক উত্তর:
আলম
উত্তর
সঠিক উত্তর:
আলম
ব্যাখ্যা

প্রদত্ত তথ্য গুলোকে অসমতা আকারে লিখলে পাই,
জাকির < রানী,
শিউলি < রানী,
আলম < রানী,
জাকির < শিউলি < আলম
সুতরাং উপরের অসমতা গুলাের আলােকে বড় থেকে ছোট এর ক্রমটি হবে নিম্নরূপ:
জাকির < শিউলি < আলম < রানী

৭৬.
বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ রাখেন?
  1. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  2. ২৩ মার্চ ১৯৬৯
  3. ৫ ডিসেম্বর ১৯৬৯
  4. ২ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
৫ ডিসেম্বর ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
৫ ডিসেম্বর ১৯৬৯
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান ভূখণ্ডের নামকরণ করেন ‘বাংলাদেশ’।
(সূত্র: অসমাপ্ত আত্মজীবনী)
৭৭.
কোন প্রতিষ্ঠানটি ঢাকাই মসলিনের ‘ভৌগোলিক নির্দেশক’ সনদ লাভ করেছে?
  1. জাতীয় জাদুঘর
  2. বাংলাদেশ তাঁত বোর্ড
  3. বাংলাদেশ রেশম বোর্ড
  4. বস্ত্র অধিদপ্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ তাঁত বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ তাঁত বোর্ড
ব্যাখ্যা
- দেশের চতুর্থ পণ্য হিসেবে ঢাকাই মসলিন ‘ভৌগোলিক নির্দেশক’ বা (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
- রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ তাঁত বোর্ডকে ঢাকাই মসলিনের জিআই স্বত্ত্ব প্রদান করা হচ্ছে।
- গত ৬ই মার্চ ২০২১ জার্নাল প্রকাশের দুইমাস অতিবাহিত হওয়ায় এবং অন্যকোন দেশের আপত্তি না আসাই ঢাকাই মসলিনের জিআই সনদ নিশ্চিত হয়। আগমী ২৬শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তাঁত বোর্ডকে ঢাকাই মসলিনকে জিআই সনদ দেওয়া হবে।
--‌ এর পূর্বে ২০১৬ সালে প্রথম পণ্য হিসেবে ‘জামদানি’ জিআই সনদ লাভ করেছিলো।
- ২০১৭ সালে দ্বিতীয় পণ্য হিসেবে ‘ইলিশ’ এবং ২০১৯ সালে তৃতীয় পণ্য হিসেবে ‘ক্ষীরসাপাত বা হিমসাগর’ আম জিআই সনদ লাভ করে।
- ডব্লিউআইপিওর নিয়ম অনুযায়ী, বাংলাদেশে জিআই নিবন্ধন সনদ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরকে (ডিপিডিটি)।
(সূত্র: প্রথম আলো রিপোর্ট/আর্কাইভ)
৭৮.
‘তুলসীমালা’ কোন ফলের জাত?
  1. সরিষা
  2. ধান
  3. মরিচ
  4. আম
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
- তুলসীমালা হলো স্থানীয় প্রজাতির একটি সুগন্ধি ধানের জাত। এটি প্রধানত শেরপুর অঞ্চলে চাষাবাদ করা হয়।
- শেরপুরে তুলসীমালা ধান অত্যন্ত জনপ্রিয় হওয়ায় শেরপুরের জেলা ব্র্যান্ডিংয়ের শ্লোগান করা হয় ‘পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে”।
(সূত্র: বিডিনিউজ২৪)
৭৯.
‘অপোকপা’ কোন নৃগোষ্ঠীর প্রাচীন ধর্মের নাম?
  1. গারো
  2. মেইতেই মণিপুরী
  3. সাঁওতাল
  4. রাখাইন
সঠিক উত্তর:
মেইতেই মণিপুরী
উত্তর
সঠিক উত্তর:
মেইতেই মণিপুরী
ব্যাখ্যা
- বাংলাদেশে বসবাসকারী মণিপুরি সম্প্রদায়ের তিনটি শাখার মধ্যে অন্যতম হলো মেইতেই মণিপুরী।
- এদের প্রাচীন ধর্মের নাম ‘অপোকপা’। তাদের দেদেবীর মধ্যে অন্যতম হলো সানামাহি ও পাখংবা।
- তাদের ভাষার নাম মেইতেইলোন যা টিবেটো-বার্মান ভাষাগোষ্ঠীর অন্তর্গত।
- গারোদের আদি ধর্মের নাম সাংসারেক।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
৮০.
আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামীকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়?
  1. সার্জেন্ট সামসুল হক
  2. লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন
  3. স্টুয়ার্ট মুজিবুর রহমান
  4. সার্জেন্ট জহুরুল হক
সঠিক উত্তর:
সার্জেন্ট জহুরুল হক
উত্তর
সঠিক উত্তর:
সার্জেন্ট জহুরুল হক
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামি ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার ১৭ নং আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো প্রবল হয় এবং ফলশ্রুতিতে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং অসমাপ্ত আত্মজীবনী)
৮১.
ফখরুদ্দিন মুবারক শাহ কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন?
  1. গৌড়
  2. নদীয়া
  3. সোনারগাঁও
  4. মুর্শিদাবাদ
সঠিক উত্তর:
সোনারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
সোনারগাঁও
ব্যাখ্যা
- ১৩৩৮ সালে সোনারগাঁও এর শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হলে তার বর্মরক্ষক ‘ফখরা’ ফখরুদ্দিন মুবারক শাহ নামধারণ করে সোনারগাঁও এর সিংহাসনে বসেন এবং নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন।
- এভাবেই বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় যা প্রায় দুইশ বছর স্থায়ী ছিলো।
- ফখরুদ্দিন মুবারক শাহ ১৩৩৮ সাল থেকে ১৩৪৯ সাল পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন।
- চট্টগ্রাম জয় করার মাধ্যমে তিনি তার রাজ্য বাংলার দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত করেন। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮২.
বাংলাদেশ ও কোন দেশের যৌথ উদ্যোগে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়?
  1. জাপান
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার ধানখালী এলাকা অবস্থিত কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের অধীনে নির্মিত কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১,৩২০ মেগাওয়াট।
- কেন্দ্রটি নির্মাণে মোট ব্যয় হয় ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে ১.৯৮ বিলিয়ন ডলার ঋণ প্রদান করে চীনের এক্সিম ব্যাংক।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
(সূত্র: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড ও ডেইলি স্টার)
৮৩.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ড. মির্জা আব্দুল জলিল
  2. প্রফেসর কাজী কামরুজ্জামান
  3. অজয় দাশগুপ্ত
  4. মাহফুজা খানম
সঠিক উত্তর:
মাহফুজা খানম
উত্তর
সঠিক উত্তর:
মাহফুজা খানম
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
ভাষা আন্দোলনে:
- মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)
- শামছুল হক (মরণোত্তর)
- আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
শিল্পকলায়:
- পাপিয়া সারোয়ার (সংগীত)
- রাইসুল ইসলাম আসাদ (অভিনয়)
- সালমা বেগম সুজাতা (অভিনয়)
- আহমেদ ইকবাল হায়দার (নাটক)
- সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র)
- ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি)
- পাভেল রহমান (আলোকচিত্র)
মুক্তিযুদ্ধে:
- গোলাম হাসনায়েন
- ফজলুর রহমান খান ফারুক
- বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
সাংবাদিকতায়:
- অজয় দাশগুপ্ত
গবেষণায়:
- ড. সমীর কুমার সাহা
শিক্ষায়:
- মাহফুজা খানম
অর্থনীতিতে:
- ড. মির্জা আব্দুল জলিল
সমাজসেবায়:
- প্রফেসর কাজী কামরুজ্জামান
ভাষা ও সাহিত্যে:
- কবি কাজী রোজী
- বুলবুল চৌধুরী
- গোলাম মুরশিদ।
(সূত্র: ডেইলি স্টার)
৮৪.
দেশের বর্তমান প্রধান বিচারপতি কে?
  1. আব্দুল ওয়াহাব মিয়া
  2. মো. মোজাম্মেল হোসেন
  3. সৈয়দ মাহমুদ হোসেন
  4. এবিএম খায়রুল হক
সঠিক উত্তর:
সৈয়দ মাহমুদ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মাহমুদ হোসেন
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন। তিনি দেশের ২২তম প্রধান বিচারপতি।
- ৩ ফেব্রুয়ারি ২০১৮ দেশের ২২তম প্রধান ‍বিচারপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
অন্যদিকে,
- ২১তম প্রধান বিচারপতি : এস কে সিনহা
- ২০তম প্রধান বিচারপতি : মো. মোজাম্মেল হোসেন
- ১৯তম প্রধান বিচারপতি : এবিএম খায়রুল হক।
(সূত্রঃ সুপ্রিমকোর্ট ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো)
৮৫.
প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
- প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে ইংল্যান্ডে। এতে ৭টি দল অংশ নিয়েছিলো।
- প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
- সর্বশেষ ১১তম নারী বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে ইংল্যান্ডে এবং চ্যাম্পিয়নও হয় ইংল্যান্ড।
- পরবর্তী ১২তম বিশ্বকাপ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে।
(সূত্র: আইসিসি ওয়েবসাইট)
৮৬.
মনট্রিক্স কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. সুয়েজ খাল
  2. তুর্কি প্রণালিসমূহ
  3. পানামা খাল
  4. জর্ডান নদী
সঠিক উত্তর:
তুর্কি প্রণালিসমূহ
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি প্রণালিসমূহ
ব্যাখ্যা
- ১৯৩৬ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের মনট্রিক্স শহরে তুরস্কের বসফরাস প্রণালি, দার্দানেলিস প্রণালি ও মর্মর সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল বিষয়ে মনট্রিক্স কনভেনশন গৃহিত হয়।
- এই কনভেনশন অনুযায়ী বসফরাস ও দার্দানেলিস প্রণালি এবং মর্মর সাগর ভৌগোলিকভাবে তুরস্কের অধীন হিসেবে স্বীকৃত হয়।
- কৃষ্ণসাগর তীরবর্তী দেশগুলোর জন্যে এই জলসীমা উন্মুক্ত থাকবে।
- অন্যান্য দেশের নৌ চলাচলের ক্ষেত্রে তুরস্ক সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।
(সূত্র: মনট্রিক্স কনভেনশন)
৮৭.
ডি-৮ জোটের বর্তমান সভাপতি কে?
  1. আব্দেল ফাত্তাহ সিসি
  2. রিসেপ তাইয়েপ এরদোয়ান
  3. শেখ হাসিনা
  4. ইমরান খান
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
- মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা।
- গত ৮ এপ্রিল ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ডি-৮ কাউন্সিল অব মিনিস্টারস সম্মেলনে তুরস্ক বাংলাদেশের নিকট ডি-৮ প্রেসিডেন্সি হস্তান্তর করে।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: D-8 ওয়েবসাইট)
৮৮.
পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী?
  1. বার্বাডোজ
  2. ত্রিনিদাদ এন্ড টোবাগো
  3. হাইতি
  4. গায়ানা
সঠিক উত্তর:
ত্রিনিদাদ এন্ড টোবাগো
উত্তর
সঠিক উত্তর:
ত্রিনিদাদ এন্ড টোবাগো
ব্যাখ্যা
- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী : পোর্ট অব স্পেন
- বার্বাডোজের রাজধানী : ব্রিজটাউন
- গায়ানার রাজধানী : জর্জটাউন
- হাইতির রাজধানী : পোর্ট অব প্রিন্স।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৯.
নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে নিচের কোন দেশটির সম্মতি বাধ্যতামূলক?
  1. জার্মানি
  2. ইতালি
  3. ভারত
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
- নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- এই ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯০.
‘কমিউনিস্ট মেনিফ্যাস্টো’ গ্রন্থের লেখক কে?
  1. কার্ল মার্ক্স
  2. ভি আই লেলিন
  3. অ্যান্তনিও গ্রামসি
  4. জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা
- কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তার রচিত গ্রন্থের মধ্যে দ্য কমিউনিস্ট মেনিফ্যাস্টো, দাস ক্যাপিটাল সর্বাধিক প্রসিদ্ধ।
- মার্ক্স তার লেখনির মাধ্যমে যে মতবাদকে তুলে ধরেন তা মার্ক্সবাদ নামে পরিচিত।
- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তিনি লন্ডনে মারা যান।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৯১.
মার্সার জরিপ অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. আশখাবাদ
  2. টোকিও
  3. হংকং
  4. জুরিখ
সঠিক উত্তর:
হংকং
উত্তর
সঠিক উত্তর:
হংকং
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের মানবসম্পদ পরামর্শক সংস্থা মার্সা প্রকাশিত ২০২০ সালের শীর্ষ ব্যয়বহুল তালিকায়:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিও
সবচেয়ে কম ব্যয়বহুল শহর:
- ২০৯তম : তিউনিস
- ২০৮তম : উইন্ডহক (নামিবিয়া)
- ঢাকার অবস্থান : ২৬তম।
(সূত্র: মার্সার)
৯২.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. জর্জিয়া
  2. এস্তোনিয়া
  3. লাটভিয়া
  4. লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
জর্জিয়া
ব্যাখ্যা
- বাল্টিক সাগর তীরবর্তী এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়া বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান ককেশাস অঞ্চলে অবস্থিত।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৯৩.
নাগরিকতার ধারণার উদ্ভব হয় কোথায়?
  1. মিশরে
  2. বৃটেনে
  3. গ্রিসে
  4. সুইডেনে
সঠিক উত্তর:
গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
গ্রিসে
ব্যাখ্যা
- প্রায় ২,৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়।
- গ্রিস তখন ছোট ছোট নগরে বিভক্ত ছিলো যা নগর-রাষ্ট্র নামে পরিচিত। এসব নগর-রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হয়। তাদের ভোটাধিকার ছিলো।
- তবে নারী, বিদেশি ও দাসদাসীরা নাগরিক হিসেবে গণ্য হতো না।
- সময়ের পরিক্রমায় নাগরিক ও নাগরিকতার ধারণা বর্তমান রূপ লাভ করেছে।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৯৪.
নিচের কোনটি মূল্যবোধের ভিত্তি নয়?
  1. ঔচিত্যবোধ
  2. নৈতিক প্রাধান্য
  3. সামাজিক ন্যায়বিচার
  4. শৃঙ্খলাবোধ
সঠিক উত্তর:
নৈতিক প্রাধান্য
উত্তর
সঠিক উত্তর:
নৈতিক প্রাধান্য
ব্যাখ্যা
- যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই মূল্যবোধ।
- সামাজিক ন্যায়বিচার, নীতি ও ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক চেতনা ও কর্তব্যবোধ ইত্যাদি হলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান।
অন্যদিকে,
- সামাজিক মাপকাঠি, বিভিন্নতা, নৈতিক প্রাধান্য, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ইত্যাদি হলো মূল্যবোধের বৈশিষ্ট্য।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)