পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ২১ টপিক রিভিশন পরীক্ষা – ৩ [Class – 19 to 27]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Fill in the blank with a suitable Conjunctional Phrase:
They will start the project _________ they get the necessary approvals.
  1. instead of
  2. as soon as
  3. very fast
  4. by the way
ব্যাখ্যা
• Complete Sentence: They will start the project as soon as they get the necessary approvals.

• Conjunctional phrase:
দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।
- যখন কোন phrase বা শব্দসমষ্টি একটি বাক্যে ব্যবহৃত হয়ে Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।

- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে।
- as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

• প্রদত্ত বাক্যে 'as soon as' Conjunction এর কাজ করেছে বিধায় এটি Conjunctional phrase হয়েছে।

এখানে,
ক) instead of - এর পরিবর্তে।
খ) as soon as - যত তাড়াতাড়ি সম্ভব / সাথে সাথে।
গ) very fast - খুব দ্রুত / অতি দ্রুত।
ঘ) by the way - যাহোক / অতিরিক্ত কথা বলতে গেলে / কথা বলার সময় মাঝে মাঝে।
.
Three-fourths of the apples _________ ripe and ready to eat.
  1. are
  2. is
  3. has
  4. was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete sentence: Three-fourths of the apples are ripe and ready to eat.

• ভগ্নাংশ of + plural noun + plural verb
Example:
Three-fourths of the students are present.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds/ Three-fifths).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
.
Their behavior was an out and out insult to everyone present.
What type of phrase is 'out and out'?
  1. Conjunctional phrase
  2. Noun phrase
  3. Adjective phrase
  4. Adverbial phrase
ব্যাখ্যা
• The phrase 'out and out' in the sentence "Their behavior was an out and out insult to everyone present." is an: গ) Adjective phrase.

"out and out" এখানে insult শব্দটিকে modify করছে — মানে insult কেমন ধরনের ছিল?
- পুরোপুরি, সম্পূর্ণরূপে (completely)।

"out and out insult" = সম্পূর্ণ অপমান।
তাই, এটা একটি adjective phrase, কারণ এটা noun (insult) কে describe করছে।
.
It is high time the company __________ action to improve working conditions.
  1. is taking
  2. has taken
  3. took
  4. takes
ব্যাখ্যা
• Complete sentence: It is high time the company took action to improve working conditions.
- Bangla meaning: কোম্পানির উচিত এখনই কর্মস্থলের অবস্থার উন্নতির জন্য কার্যক্রম নেওয়া।

• It is time/It is high time এর পরে যদি subject থাকে তাহলে verb -এর past form হয়।
- যেমন:
- It is high time he changed his attitude toward others.
- It is high time we finalized our plans for the upcoming event.

• It is time/It is high time এর পরে যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন:
- It is high time to stop corruption.
- It is time to start the task.

• Note: সাধারণত কোনো কিছু করার সময় হয়েছে অর্থে It is time এবং কোনো কিছু করতে দেরি হয়ে গেছে, যা করার এখনই উপযুক্ত সময় অর্থে It is high time ব্যবহৃত হয়।

Source:
1. Applied English Grammar And Composition by P.C. Das.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
The teacher divided the tasks _________ the students.
  1. among
  2. between
  3. in
  4. on
ব্যাখ্যা
• Uses of the preposition 'between'/ 'among':
সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর এর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।

- Collective noun এর পূর্বে among ব্যবহৃত হয়।
- যখন তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে কিছু বিতরণ করা হয়, তখন among ব্যবহার করা হয়।

সুতরাং বাক্যটি হবে-
- The teacher divided the tasks among the students.
- Bangla Meaning: শিক্ষক ছাত্রদের মধ্যে কাজগুলো বন্টন করলেন।
.
The Arabian Nights _________ a collection of fascinating stories.
  1. have
  2. were
  3. are
  4. is
ব্যাখ্যা
• Grammer rules:
বইয়ের নাম, গল্প, নাটক, টেলিভিশন অনুষ্ঠান, সংবাদপত্র, ম্যাগাজিন, দেশ, সংস্থা ইত্যাদি Noun গুলো Plural রূপে থাকলেও এদের পরের Verb টি সব সময় Singular Number এ হবে।

Rules অনুসারে শূন্যস্থানে 'is' বসবে।
তাই, বাক্যটি হবে -
- The Arabian Nights is a collection of fascinating stories.
.
They set up chairs in front of the stage for the concert. - Here 'in front of' is a/an -
  1. Verbal phrase
  2. Prepositional phrase
  3. Noun phrase
  4. Adjective phrase
অনির্ধারিত
ব্যাখ্যা
- অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
সঠিক উত্তর - Phrase preposition.

 
They set up chairs in front of the stage for the concert. - Here 'in front of' is a/an - Phrase preposition.

• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

সে অনুসারে, in front of হচ্ছে Phrase preposition.
.
They did not know that fire ____ everything in its path.
  1. burns
  2. will burn
  3. burnt
  4. has been burning
ব্যাখ্যা
• Complete sentence: They did not know that fire burns everything in its path.
- Bangla meaning: তারা জানত না যে আগুন তার পথে সবকিছু জ্বালিয়ে দেয়।

• Sequence of tense অনুযায়ী,
- Sub-ordinate clause -এ চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত কর্ম (habitual fact) থাকলে Principal clause -এর verb টি past tense হলেও sub-ordinate clause -এর verb টি present indefinite tense -এ হবে।

- "Fire burns everything in its path." এটি একটি সর্বজনস্বীকৃত সত্য (Universal Truth), তাই এখানে Present Simple Tense (burns) ব্যবহার করতে হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- burns.
.
He became a doctor after years of study. Here 'became' is a/an-
  1. Causative verb
  2. Linking verb
  3. Intransitive verb
  4. None of the above
ব্যাখ্যা
• He became a doctor after years of study.
- Here 'became' is a/an- Linking verb.

• Linking verb:
- Linking verb -এর শাব্দিক অর্থ হলো “সংযোগ স্থাপনকারী ক্রিয়া”।
- Linking verb বলতে সাধারণত ঐ verb গুলোকে বোঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject -এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ (Link) স্থাপন করে।
- অর্থাৎ, subject এবং complement -এর মধ্যবর্তী verb ই হলো Linking verb.
- যেমন: He became a doctor after years of study.
- প্রশ্নে became শব্দটি কোন কাজকে বর্ণনা করে নি। বরং He এবং became এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- এখানে became শব্দটি কোন কাজকে বর্ণনা করেনি বরং subject 'He' এবং complement 'doctor' -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে 'became' verb টি, তাই এটি হলো Linking verb.

• কিছু Linking verb হলো- Be verb, have verb, become, fall, feel, get, grow, hear, keep, look, lie, make, remain, seem, smell, sound, taste, turn,ইত্যাদি।

• অন্যদিকে,
• Transitive verb: যে verb এর object থাকে তাকে Transitive verb বলে।
- যেমন: I eat rice.

• Intransitive verb: যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে।
- যেমন: He sleeps.

• Causative verb:
- যে verb গুলোর সাহায্যে Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই verb গুলোকে causative verb বলে।
- যেমন: He made me do the work.
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১০.
He spoke softly lest ____ wake the baby.
  1. he should
  2. he mustn't
  3. he would be
  4. he shouldn't
ব্যাখ্যা
• Complete sentence: He spoke softly lest he should wake the baby.
- Bangla Meaning: তিনি ধীরে কথা বললেন যাতে শিশুটি না জেগে ওঠে।

• Lest (conjunction)
- "Lest" is used to express the idea of "for fear that" or "in order to prevent".
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে।
- Lest এর পরে subject থাকলে subject -এর পূর্বে Should/ might + base form অথবা Should/ might be + V3 বসে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে should -এর পরে no/not/never বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- উল্লেখ্য যে, Should না থাকলে might বসবে।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might + be + V3 + complement.

• More Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.

Source: Cambridge Dictionary.
১১.
The keys on the counter ___________ to my sister.
  1. has belonged
  2. belonging
  3. belong
  4. belongs
ব্যাখ্যা
Plural Subject এবং Plural Verb-এর নিয়ম ও উদাহরণ:
- Plural Subject সাধারণত একাধিক ব্যক্তি, বস্তুর নাম বা কোনো বিষয়কে নির্দেশ করে এবং এর সাথে Plural Verb ব্যবহৃত হয়।
- Plural Verb-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

সুতরাং, বাক্যটি -
The keys on the counter belong to my sister.
এখানে,
"The keys" Plural Subject, তাই Plural Verb "belong" ব্যবহৃত হয়েছে। এখানে Verb-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
১২.
Would you mind ____________ some groceries on your way home?
  1. pick up
  2. picking up
  3. to pick up
  4. picked up
ব্যাখ্যা
• Complete sentence: Would you mind picking up some groceries on your way home?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- অনুরোধ বোঝাতে Will/Would you mind ব্যবহৃত হয়।

• Structure: Would you mind + verb + ing + object.

• More Examples:
- Would you mind taking a cup of tea?
- Would you mind giving me some money?
- Would you mind closing the door?

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৩.
The book that she lent me was fascinating. (Identify the clause)
  1. noun clause
  2. principal clause
  3. adjective clause
  4. adverbial clause
ব্যাখ্যা
• Adjective clause:
- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or equivalent.
- অর্থাৎ, যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective -এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun -এর সমতুল্য) -কে qualify করে।
- অর্থাৎ বাক্যে যেসব clause - noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।

• "The book that she lent me was fascinating." - Here the underlined portion is an - Adjective clause.
এখানে,
"she lent me" অংশটি বাক্যের Noun "The book" কে Modify করেছে। তাই অংশটুকু Adjective phrase
১৪.
Identify the correct sentence:
  1. I do not dare to speak in front of such a large audience.
  2. I dares not speak in front of such a large audience.
  3. I dare not to speak in front of such a large audience.
  4. I dare not speak in front of such a large audience.
ব্যাখ্যা
• The correct sentence is - I dare not speak in front of such a large audience.
- Bangla Meaning: আমি এত বড় দর্শকের সামনে কথা বলতে সাহস পাই না।

• Need, dare [semi-modals]
- Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদেরকে semi-modals বলা হয়।
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।
- Assertive & Affirmative বাক্যে এটা সাধারণত main verb হিসেবে ব্যবহৃত হয়।
- Need এবং dare সাধারণত negative এবং interrogative বাক্যে modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়।
- তখন এদের পূর্বে do/does/did not বসে না এবং এদের পরে to বসে না।
- আবার এদের সাথে s/es ও যুক্ত হয় না।

- উল্লিখিত বাক্যগুলোতে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- মূল verb হলো- do
- তাই সঠিক বাক্যটি হবে- I dare not speak in front of such a large audience.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৫.
"She looked for her keys everywhere but couldn’t find them." What kind of phrase is "looked for"?
  1. Verbal phrase
  2. Prepositional phrase
  3. Conjunctional phrase
  4. Adjective phrase
ব্যাখ্যা
• Verbal Phrase:
- Verbal phrase হলো এমন একটি phrase, যা বাক্যে ক্রিয়ার কাজ করে।
- A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.

• In the sentence "She looked for her keys everywhere but couldn’t find them." the phrase "looked for" functions as a verb phrase.

• "She looked for her keys everywhere but couldn’t find them." বাক্যে "looked for" একটি verbal phrase, কারণ এটি একত্রে একটি verb হিসেবে কাজ করছে।
১৬.
She has been working here _______ 2020.
  1. for
  2. from
  3. at
  4. since
ব্যাখ্যা
• Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কালে যাকে এক দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন:
গত সোমবার, গত সপ্তাহ / মাস/ বছর/ তিনটা (3 o'clock) ইত্যাদি।

উল্লিখিত বাক্যের ক্ষেত্রে,
যেহেতু, Since ব্যবহৃত হয় point of time (নির্দিষ্ট সময়ের শুরু) বোঝাতে।
"2020" একটি নির্দিষ্ট সময়ের (point of time) উল্লেখ করে, তাই এখানে since ব্যবহার করতে হবে।

সুতরাং বাক্যটি হবে,
- She has been working here since 2020.
- Bangla Meaning: ২০২০ সাল থেকে সে এখানে কর্মরত রয়েছে।

Examples:
- I have been waiting since half past three. (আমি সাড়ে তিনটা থেকে অপেক্ষা করছি।)
- It has been raining (for one hour / since morning) (সকাল থেকে এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে।)
১৭.
To be honest is important in every relationship.
The underlined part is a/an -
  1. adverbial phrase
  2. conjunctional phrase
  3. infinitive phrase
  4. adjective phrase
ব্যাখ্যা
• Infinitive Phrase:
- মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase
- সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
- বাক্যের subject হিসেবে এরা noun phrase এবং কারণ নির্দেশ করলে adverb phrase হিসেবে বিবেচত হয়।

• প্রশ্নের বাক্যটি - To be honest is important in every relationship.
এখানে,
"To be honest" অংশটি "to" + মূল verb (tell) দিয়ে শুরু হয়েছে, যা একটি Infinitive Phrase নির্দেশ করে।

আবার,
এই বাক্যে, "To be honest" বাক্যটির subject হিসেবে কাজ করছে এবং এটি noun phrase-এর ভূমিকা পালন করছে।