পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়33 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
গণিত পরীক্ষা - ৩ টপিক: ১. দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ, ২. অসমতা, ৩. ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা সমাধান।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. ক) 2
  2. খ) 7
  3. গ) 3
  4. ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
Ιx - 2Ι ≤ 5
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
বা, - 3 ≤ x ≤ 7 
∴ x -এর সর্বনিম্ন মান = - 3
.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) একটি
  2. খ) তিনটি
  3. গ) দুইটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
.
x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 
  1. ক) (1, - 1)
  2. খ) (1/3, 1/3)
  3. গ) (- 3, 3)
  4. ঘ) (- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
x + y = 0 ---------(¡) 
2x - y + 3 = 0 --------(¡¡) 
_____________________
(+) করে, 3x + 3 = 0 
বা, 3x = - 3 
বা, x = -3/3 
∴ x = - 1 
y এর মান (¡) নং সমীকরণে বসিয়ে পাই, 
(- 1) + y = 0 
বা, -1 + y = 0 
∴ y = 1 

∴ (x, y) = (- 1, 1)
.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৪৮ মিটার
  4. ঘ) ৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ প্রস্থ = ২৮ মিটার

∴ দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার
= ৪০ মিটার
.
যদি x + 1 > 1 - 2x হয়, তবে সমীকরণটির সমাধান হবে - 
  1. ক) x > 0
  2. খ) x < 0
  3. গ) x > 3
  4. ঘ) x < - 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1 > 1 - 2x হয়, তবে সমীকরণটির সমাধান হবে - 

সমাধান:
x + 1 > 1 - 2x 
বা, x + 2x > 1 - 1 
বা, 3x > 0 
∴ x > 0
.
একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
  1. ক) স্থূলকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে- 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ ত্রিভুজটি সমকোণী।
.
2x = 3y + 5 হলে 4x - 6y = কত? 
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2x = 3y + 5 
বা, 2x - 3y = 5 
বা, 4x - 6y = 10 [উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে] 

∴ 4x - 6y = 10 
.
নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 3, 6, 9
  2. খ) 3, 4, 5
  3. গ) 3, 5, 6
  4. ঘ) 3, 5, 8
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 

সমাধান:
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 
অর্থাৎ 
32 + 42 = 5
বা, 9 + 16 = 25 
.
x2 - 4 ≤ 0 এর সমাধান কোনটি?
  1. ক) - 2 ≤ x ≤ 2
  2. খ) - 2 ≤ x < 2
  3. গ) - 2 < x ≤ 2
  4. ঘ) - 2 < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4 ≤ 0 এর সমাধান কোনটি? 

সমাধান: 
x2 - 4 ≤ 0 
বা, x2 ≤ 4 
বা, x ≤ ± 2 
∴ - 2 ≤ x ≤ 2 

x এর মান বর্গমূল করলে + 2 অপেক্ষা ছোট বা সমান এবং - 2 থেকে বড় বা সমান। 
১০.
যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. ক) √6
  2. খ) √24
  3. গ) 0
  4. ঘ) √48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
কোনো সমীকরণের নিশ্চায়ক b2 - 4ac = 0 হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হয়।

প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি - 
p2 - 4.1.6 = 0 
বা, p2 - 24 = 0 
বা, p2 = 24 
বা, p = √24 

∴ p = √24
১১.
2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে x ও y এর মান কত? 
  1. ক) x = 5, y = 7
  2. খ) x = 2, y = 5
  3. গ) x = 3, y = 7
  4. ঘ) x = 7, y = 5
ব্যাখ্যা
প্রশ্ন: 2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে x ও y এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 2y = 2x - 4 
বা, 2y = 2 (x - 2) 
বা, y = 2 (x - 2)/2 
∴ y = x - 2 ---------(¡) 

আবার, 
4x - 5y = 3 
বা, 4x - 5(x - 2) = 3 [y এর মান বসিয়ে] 
বা, 4x - 5x + 10 = 3 
বা, -x = 3 - 10 
বা, -x = -7 
∴ x = 7 
x এর মান (¡) নং সমীকরণে বসিয়ে পাই, 
y = 7 - 2 
∴ y = 5 

∴ x = 7 
 y = 5 
১২.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
  1. ক) ৩২√৩ বর্গমিটার
  2. খ) ১৬√৩ বর্গমিটার 
  3. গ) ৩৬√৩ বর্গমিটার
  4. ঘ) ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে - 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × a

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২ 
= (√৩/৪) × (১২) 
= (√৩/৪) × ১২ × ১২ 
= ৩৬√৩ বর্গমিটার 

∴ সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = ৩৬√৩ বর্গমিটার।
১৩.
যদি (1/5)(2x + 3) ≥ 3 হয় তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (1/5)(2x + 3) ≥ 3 হয় তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে? 

সমাধান: 
(1/5) (2x + 3) ≥ 3 
বা, 2x + 3 ≥ 15 
বা, 2x ≥ 15 - 3 
বা, 2x ≥ 12 
বা, x ≥ 12/2 
∴ x ≥ 6
১৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 40 মিটার
  2. খ) 20 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 60 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার 
∴ দৈর্ঘ্য = 3x মিটার
∴ ক্ষেত্রফল = 3x2 বর্গমিটার 

প্রশ্নমতে, 
3x2 = 1200
বা, x2 = 1200/3 
বা, x2 = 400 
বা, x = (√400) 
∴ x = 20 
অর্থাৎ প্রস্থ 20 মিটার 
∴ দৈর্ঘ্য = (3 × 20) মিটার 
= 60 মিটার 

দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের পরিসীমা = আয়তক্ষেত্রের পরিসীমা
= 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= 2 (60 + 20) মিটার
= 160 মিটার 

∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 160/4 মিটার 
= 40 মিটার 
১৫.
xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 0
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 

সমাধান: 
দেওয়া আছে, 
 xyz = 240 
এখানে, 
y এর মান শূন্য (0) হতে পারে না, 
কারণ 0 হলে সেক্ষেত্রে সমীকরণের গুণফল হবে 0।
১৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. ক) 60°
  2. খ) 30°
  3. গ) 120°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° 
বা,  x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 4x/3 
= {(4 × 90)/3}° 
= 120° 
১৭.
4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান: 
4(2x + 1) = 4(x - 2) 
বা, 8x + 4 = 4x - 8 
বা, 8x - 4x = - 8 - 4 
বা, 4x = -12 
বা, x = -12/4 
∴ x = - 3 
১৮.
Ιx + 2Ι = Ιx - 1Ι হলে x -এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) - 1/2
  3. গ) 2
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx + 2Ι = Ιx - 1Ι হলে x -এর মান কত? 

সমাধান:
Ιx + 2Ι = Ιx - 1Ι 
বা,  Ιx + 2Ι2 = Ιx - 1Ι2    [ΙaΙ2 = a2]
বা, (x + 2)2 = (x - 1)2 
বা, x2 + 4x + 4 = x2 - 2x + 1 
বা, 6x = - 3 
বা, x = - 3/6 
∴ x = -1/2
১৯.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 0
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 a/b = c/d 
বা, 2c/b = c/3 [a = 2c এবং d = 3 বসিয়ে] 
বা, bc = 6c 
বা, b = 6c/c 
∴ b = 6