পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
"Award Mania: Season - 12” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ৪ বিষয়: English Grammar ------------- Topic: i) Parts of Speech: Noun (with Number, Gender, Determiner), Verb (Finite, Non-Finite, Modals, Linking, Participle, Gerund, Infinitive), Preposition. [Number Cover - 4/5]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
There are too many ____ during the talk show.
  1. advertisements
  2. advertisement
  3. advertise
  4. advertee
ব্যাখ্যা

• Complete sentence: There are too many advertisements during the talk show.
- Bangla Meaning: টক শো চলাকালীন অনেক বেশি বিজ্ঞাপন থাকে।

• Determiner -এর নিয়মানুযায়ী,
- অত্যন্ত বেশি বা অধিক সংখ্যক অর্থে plural countable noun -এর পূর্বে too many এবং Uncountable noun -এর পূর্বে too much বসে।
- তাই শূন্যস্থানে plural countable noun প্রয়োজন (since "too many" is used and "are" indicates plurality).
- আর "Advertisements" হলো 'advertisement' -এর correct plural form.

• Other options:
- advertisement - Singular noun (incorrect; "many" requires plural).
- advertise - Verb (incorrect; needs a noun).
- advertee - not a correct word in English.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.

.
The clergy is meeting to discuss the changes in doctrine.
Here, what kind of noun is 'clergy'?
  1. Proper
  2. Collective
  3. Common
  4. Abstract
ব্যাখ্যা
• The clergy is meeting to discuss the changes in doctrine.
- Here, 'clergy' is -খ) Collective Noun.

• Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "Clergy" দ্বারা একদল ধর্মীয় নেতা বা পুরোহিতদের বুঝানো হয়েছে।
- তাই "Clergy" হচ্ছে Collective Noun.

• অন্যদিকে,
• যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়।
- Example: Cumilla, Karim, etc.

• যে Noun কোনো একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: City, Girl, etc.

• যে Noun কোনো অবস্তুগত অনুভূতি, ধারণা, গুণ বা অবস্থাকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
- Example: Beauty, Friendship, etc.

Source: A Passage To The English Language S M Zakir Hussain.
.
Fill in the blank with an appropriate preposition:
She burst ____ laughing when she heard the news.
  1. with
  2. on
  3. out
  4. of
ব্যাখ্যা
• Complete sentence: She burst out laughing when she heard the news.
- Bangla meaning: খবরটি শোনার পর সে হঠাৎ হাসিতে ফেটে পড়ল।

• Burst out laughing/crying
- English Meaning: To suddenly start laughing/crying.
- Bangla Meaning: হঠাৎ হাসিতে/কান্নায় ফেটে পড়া।

• অন্যদিকে,
• Burst into tears
- English Meaning: To suddenly start to cry.
- Bangla Meaning: হঠাৎ কান্নায় ভেঙ্গে পড়া।

- যেমন: She burst into tears and started screaming.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Which one is a plural number?
  1. Manner
  2. Formula
  3. Class
  4. Habits
ব্যাখ্যা
• The plural number is - ঘ) Habits.

• Habit (Noun, verb)
- English Meaning: A settled tendency or usual manner of behavior.
- Bangla Meaning: অভ্যাস; স্বভাব।

- Habit -এর plural form হলো Habits.

• অন্যদিকে,
ক) Manner (পদ্ধতি; রীতিনীতি; আচার ব্যবহার): -এর plural form হলো Manners.
খ) Formula (সূত্র; সঙ্কেত; প্রস্তুতপ্রণালী): -এর plural form হলো formulas or formulae.
গ) Class ( বিদ্যালয়াদির পাঠশ্রেণী; জাতি; সামাজিক শ্রেণীবিভাগ): -এর plural form হলো classes.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
The sun rises in the east.
Here, the underlined verb is-
  1. Transitive verb
  2. Causative verb
  3. Intransitive verb
  4. Factitive verb
ব্যাখ্যা
• The sun rises in the east.
- Here, the underlined verb is- গ) Intransitive verb

- এখানে rises শব্দটি কোনো Direct Object গ্রহণ করেনি। তাই এটি Intransitive verb.

• Intransitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর কোনো Object প্রয়োজন হয় না, তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোন Word না থাকলে অথবা Verb এর পরে adverb থাকলে verb টি Intransitive verb হয়।
- কিছু intransitive verb হলো: sing, fly, come, go, dance, swim, laugh, rise, live, open, die, stop, close, etc.

• অন্যদিকে,
• Transitive Verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verb এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a poem. write হলো transitive verb, কারণ এর object হলো a poem.

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: My mother feeds me. এখানে feeds হলো Causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।

• Factitive verb:
- Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, ইত্যাদি।
- যেমন: They elected him chairman.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Pick an appropriate preposition for the following sentence: Mumtahina will discuss the issue with Habib ______ phone.
  1. over
  2. by
  3. with
  4. in
ব্যাখ্যা
• Complete sentence: Mumtahina will discuss the issue with Habib by phone.
- Bangla meaning: মুমতাহিনা ফোনে হাবিবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

• শুধু Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by. 

• Preposition -এর নিয়মানুযায়ী:
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary.
.
The teacher started teaching Hamlet.
Here, the underlined word is an example of-
  1. Verbal noun
  2. Participle
  3. Gerund
  4. Infinitive
ব্যাখ্যা
• The teacher started teaching Hamlet.
- Here, the underlined word is an example of- গ) Gerund

• প্রদত্ত বাক্যে, teaching (verb+ing)- transitive verb 'started' -এর object হিসেবে বসে noun -এর কাজ করেছে তাই এটি gerund.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

- Transitive verb -এর object হিসেবে gerund বসে।
• More examples:
- I like reading poetry.
- The professor began discussing the theory.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.
.
Which of the following is not an abstract noun?
  1. Height
  2. Audience
  3. Theft
  4. Victory
ব্যাখ্যা
• 'Audience' is not an abstract noun.
- Audience: a group of listeners or spectators (শ্রোতৃমণ্ডলী; শ্রোতাসাধারণ) হলো Collective noun.

• অন্যদিকে,
ক) Height (উচ্চতা; উত্কর্ষ) হলো abstract noun.
- তবে উচ্চস্থান; চূড়া; শীর্ষ ইত্যাদি অর্থে 'Height' common noun হিসেবেও ব্যবহৃত হয়।

গ) Theft (চুরি; চৌর্য) হলো abstract noun.
ঘ) Victory (বিজয়; জয়) হলো abstract noun.
- এগুলো ব্যবহার অনুযায়ী common noun ও হয়।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. High School English Grammar and Composition by Wren And Martin.
.
He lived a double life.
This sentence uses a-
  1. Copulative Verb
  2. Factitive Verb
  3. Causative Verb
  4. Cognate Verb
ব্যাখ্যা
• He lived a double life.
- This sentence uses a - Cognate Verb.

• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই root থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, যে Intransitive verb তারই noun form কে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: He lived a double life.
- এখানে 'lived' হলো Cognate Verb এবং 'life' হলো Cognate object.

• More examples:
- She dreamt a wonderful dream.
- He died a peaceful death.

• অন্যদিকে,
• Copulative Verb (also known as a linking verb):
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb -এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- আবার transitive verbg এর পরে adjective বসে আলাদা অর্থে প্রকাশ করলে তাদেরকে Copulative verb বলা হয়।
- যেমন: Go mad (পাগল হওয়া), come true (সত্যি হওয়া).

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
Within a week, my card was credited ____ the $200.
  1. for
  2. to
  3. with
  4. against
ব্যাখ্যা
• Complete sentence: Within a week, my card was credited with the $200.
- Bangla meaning: এক সপ্তাহের মধ্যেই আমার কার্ডে ২০০ ডলার জমা হয়ে গেল।

• credit something with something
- Credit -এর পর amount থাকলে তার আগে with বসে।
- যেমন: Within a week, my card was credited with the $200.

• credit something ($10) to something
- To pay/deposit an amount to someone’s account, we use credit to.
- Credit -এর পর amount এবং তারপর account থাকলে তার আগে to বসে।
- যেমন: Credit Tk 5000 to her account.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১১.
Identify the sentence with the verbal noun:
  1. He kept me waiting.
  2. My favourite activity is writing.
  3. Barring accident, the parcel will arrive tomorrow.
  4. The writing of a good letter is not easy.
ব্যাখ্যা
• The sentence is - ঘ) The writing of a good letter is not easy.

• Verbal Noun:
- যখন Verb + ing (gerund) - এর পূর্বে the এবং পরে of বসে তখন তাকে Verbal Noun বলে।
- The + (verb+ing) + of = verbal noun.
- Verbal Noun মূলত verb থেকে তৈরি হলেও এর দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- সুতরাং, নিয়মানুযায়ী "The writing of a good letter is not easy." এই বাক্যে Verbal Noun আছে।
- কারণ, writing এর পূর্বে the ও পরে of বসেছে। 

• অন্যদিকে,
ক) He kept me waiting.
- "waiting" হলো present participle (modify object 'me').

খ) My favourite activity is writing.
- "writing" হলো gerund (object of a verb).

গ) Barring accident, the parcel will arrive tomorrow.
- "Barring" হলো participial preposition (without-ছাড়া অর্থে).

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
১২.
In fear of _____ , the witness lied to the police.
  1. threatening
  2. threatened
  3. being threatened
  4. having threatened
ব্যাখ্যা
• Complete sentence: In fear of being threatened, the witness lied to the police.
- Bangla Meaning: হুমকির ভয়ে, সাক্ষী পুলিশের কাছে মিথ্যা কথা বলেছিল।

- সাধারণত Active construction -এ Preposition এর পর noun অথবা Verb+ing ব্যবহৃত হয়।
- কিন্তু এই বাক্যটিতে passive construction প্রয়োজন, কারণ সাক্ষী অন্যের দ্বারা হুমকি পেয়েছিল।
- Verb+ing এর Passive form হচ্ছে being + verb এরপর Past Participle.
- "in fear of being threatened" uses a passive gerund (being + past participle) to show that the witness feared someone else would threaten them.

- সুতরাং, সঠিক উত্তর হবে being threatened.
১৩.
The opposite gender of 'Vixen' is-
  1. Bitch
  2. Fox
  3. Oxen
  4. Doe
ব্যাখ্যা
• The opposite gender of 'Vixen' is- খ) Fox

• Vixen (noun) [Feminine gender]
- English Meaning: a female fox.
- Bangla Meaning: শৃগালী; স্ত্রীশেয়াল। 

- এর Masculine gender হলো Fox (খেঁকশিয়াল বা শৃগাল।)

• অন্যদিকে,
ক) Bitch (কুকুরী): The female of the dog.
গ) Oxen (ষাঁড়): ox এর plural form.
ঘ) Doe (হরিণী): The adult female of various mammals (such as a deer, rabbit, or kangaroo).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
Choose the correct sentence from the following options:
  1. He had to abstain of solid food before her surgery.
  2. He had to abstain to solid food before her surgery.
  3. He had to abstain for solid food before her surgery.
  4. He had to abstain from solid food before her surgery.
ব্যাখ্যা
• The correct sentence:
ঘ) He had to abstain from solid food before her surgery.
- তার অস্ত্রোপচারের আগে তাকে শক্ত খাবার থেকে বিরত থাকতে হয়েছিল।

• Abstain from something
- English meaning: To not do or have something, especially something enjoyable that you think might be bad.
- Bengali Meaning: বিরত থাকা; পরিহার করে চলা।
 
- অর্থাৎ, Abstain এর পর Appropriate Preposition হিসেবে from বসে। 
 
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৫.
Identify the common noun.
  1. Fleet
  2. Water
  3. Candle
  4. Defence
ব্যাখ্যা
• The common noun: গ) Candle

• Candle [plural: candles]
- English Meaning: A cylinder or block of wax or tallow with a central wick which is lit to produce light as it burns.
- Bangla Meaning: মোমবাতি; দীপ; আলোক।

• Common noun:
- A common noun refers to every person, place or thing of the same class or kind.
- It does not refer to anything in particular.
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- Candle দ্বারা সাধারণভাবে একটি বস্তুকে বোঝানো হয় (refers to a general object; not specific).

• অন্যদিকে,
ক) Fleet (রণতরী; নৌবহর): Collective noun (refers to a group of ships or vehicles).
খ) Water (পানি): Material noun (refers to a substance).
ঘ) Defence (প্রতিরক্ষা): Abstract noun (refers to an idea or action, not a physical object).

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
১৬.
We traveled ___ the 7:00 train, which arrived ___ 12:00.
  1. on, at
  2. by, on
  3. in, at
  4. at, on
ব্যাখ্যা
• Complete sentence: We traveled on the 7:00 train, which arrived at 12:00.
- Bangla meaning: আমরা ৭:০০ টার ট্রেনে ভ্রমণ করেছিলাম, যেটা ১২:০০ টায় এসে পৌঁছায়।

• Preposition -এর ক্ষেত্রে,
- যাতায়াতের মাধ্যম বুঝাতে বা গমনার্থে by বসে।
- যেমন: by train, by bus, by bike, etc.

- তবে যাতায়াতের মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (a/the/my, etc.) থাকলে এদের পূর্বে on বসে।
- যেমন: on the train/bus/boat, on my bike, etc.

- উল্লিখিত বাক্যে যেহেতু the 7:00 train আছে তাই এর পূর্বে on বসবে।
- আবার নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে, তাই 12:00 এর পূর্বে at বসবে।
১৭.
The singular form of 'Exempla' is-
  1. Exemplii
  2. Exemplum
  3. Exemplam
  4. Exemplae
ব্যাখ্যা
• The singular form of 'Exempla' is- Exemplum.

• Exemplum (noun)
- English Meaning: An example or model, especially a story told to illustrate a moral point.
- Bangla Meaning: উদাহরণ; বিশেষ করে একটি নৈতিক বিষয় তুলে ধরার জন্য বলা গল্প।

- এর pluarl form হলো Exempla.

- অন্যদিকে,
- Exemplii, Exemplam, Exemplae এগুলো ভুল শব্দ।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৮.
The prime minister was convicted ____ corruption charges.
  1. for
  2. with
  3. of
  4. to
ব্যাখ্যা
• Complete sentence: The prime minister was convicted of corruption charges.
- Bangla meaning: প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

• Convicted somebody (of something)
- English Meaning: having officially been found guilty of a crime in a law court.
- Bangla Meaning: দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া।

• More examples: 
- The jury convicted them of fraud.
- Both men had been convicted of drug trafficking.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৯.
What kind of noun is 'Internet'?
  1. Proper noun
  2. Common noun
  3. Abstract noun
  4. Material noun
ব্যাখ্যা
• 'Internet' is ক) Proper noun (in traditional and formal usage)

• Internet 
- English Meaning: An electronic communications network that connects computer networks and organizational computer facilities around the world.
- Bangla Meaning: ইন্টারনেট; সারা বিশ্বের কম্পিউটার নেটওয়ার্ক ও বিভিন্ন সংস্থার কম্পিউটার সুবিধাগুলোকে সংযুক্তকারী একটি বৈদ্যুতিক যোগাযোগ নেটওয়ার্ক হলো ইন্টারনেট।
 
- "ইন্টারনেট" একটি নির্দিষ্ট বৈশ্বিক নেটওয়ার্কের নাম, যা বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক ও সংস্থা-ভিত্তিক কম্পিউটার সুবিধাগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে।
- এটি একটি 'unique entity' হওয়ায় একে সাধারণত Proper Noun হিসেবে গণ্য করা হয়।

• Proper Noun
- A proper noun is the name of a particular person, place or thing.
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
- যেমন: Dhaka, Sun, Karim, Padma, Meghna, etc.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
২০.
The verse reads well.
Here, the verb "reads" functions as a/an-
  1. Inchoative verb
  2. Transitive verb
  3. Linking verb
  4. Causative verb
ব্যাখ্যা
• The verse reads well.
- Here, the verb "reads" functions as a - গ) Linking verb

- এটি subject "verse"এবং complement "well" -এর মাঝে সংযোগ স্থাপন করেছে।

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, seem, appear, look, read, feel, taste, smell, grow, run, turn, etc.

• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোনো তথ্য দেয়।)

• অন্যদিকে,
• Inchoative verb:
- An inchoative verb expresses the beginning of a state or action. It often implies a change of state.
- অর্থাৎ, যে verb কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ, পরিণতি ব্যক্ত করে তাকে Inchoative verb বলে।
- যেমন: The leaves yellowed in autumn. (Became yellow)
২১.
He aspires ___ become a great football player one day.
  1. for
  2. to
  3. with
  4. of
ব্যাখ্যা
• Complete sentence: He aspires to become a great football player one day.
- Bangla Meaning: সে একদিন একজন মহান ফুটবল খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে।

• Aspire to something
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২২.
There are five classes in our school.
Here, the underlined word is an example-
  1. Common noun
  2. Collective noun
  3. Abstract noun
  4. Proper noun
ব্যাখ্যা
• There are five classes in our school.
- Here, the underlined word is an example- ক) Common noun

• 'class' সাধারণত Collective Noun হলেও, এই বাক্যে 'class' common noun হয়েছে।
- কারণ, Collective Noun -এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা এটির সাথে s/es যোগ করলে তা Common noun -এ পরিণত হয়।
- এই বাক্যে class -এর সাথে 'es' যুক্ত হয়েছে তাই এটি Common noun.

----------
• Collective noun
- যে সকল noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা স্থানের অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective noun বলে।
- অর্থাৎ, কিছু Common noun-এর সমষ্টিকেই Collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে- cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.

• Common noun
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- কিছু Common noun হচ্ছে- man, boy, girl, teacher, student, city, king, country, river, etc.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. NCTB English Grammar (Class 9 & 10).
২৩.
Identify the correct sentence:
  1. We take pride on our cultural heritage.
  2. We take pride for our cultural heritage.
  3. We take pride in our cultural heritage.
  4. We take pride over our cultural heritage.
ব্যাখ্যা
• Correct sentence: We take pride in our cultural heritage.
- (আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে গর্ব অনুভব করি।)

• Take pride in somebody/something
- English Meaning: To feel very pleased about something or someone you are closely connected with.
- Bangla Meaning: কোনো কিছু বা কারো জন্য গর্ববোধ করা।

• More examples:
- She took pride in her ability to inspire loyalty.
- If you don't take professional pride in your work, you're probably in the wrong job.

অন্যদিকে,
- Pride oneself on/upon something - গর্ব/অহংকার বোধ করা।
- অর্থাৎ, pride -এর পরে যখন Reflexive pronoun থাকে তখন এর পরে on/upon বসে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৪.
The police have collected ______ about the crime.
  1. many information
  2. much informations
  3. a lot of information
  4. many informations
ব্যাখ্যা
• Complete sentence: The police have collected a lot of information about the crime.

• Use of determiner:
- প্রচুর/অনেক অর্থে countable এবং uncountable উভয় প্রকার noun এর পূর্বে a lot of/lots of/plenty of বসে।
- প্রদত্ত বাক্যে information যেহেতু একটি uncountable noun তাই এর পূর্বে সঠিক determiner হিসেবে a lot of বসবে।

- Information একটি uncountable noun তাই এর plural (Informations) হয় না।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে গ) a lot of information
২৫.
They found her crying in the street.
Here, 'crying' is-
  1. Present participle
  2. Gerund
  3. Verb
  4. Infinitive
ব্যাখ্যা
• They found her crying in the street.
- Here, 'crying' is- ক) Present participle.

• Explanation:
- The word "crying" functions as a present participle here, describing the state of "her" (what she was doing when found).
- It acts like an adjective modifying "her".
- অর্থাৎ, 'crying' এখানে object "her" কে modify করায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন:
- He kept me waiting.
- A rolling Stone gathers no moss.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.
২৬.
Thousands of Rohingya refugees have crossed ____ the border into Bangladesh.
  1. to
  2. over
  3. for
  4. on
ব্যাখ্যা
• Complete sentence: Thousands of Rohingya refugees have crossed over the border into Bangladesh.
- Bangla meaning: হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

• Cross over something
- English Meaning: To go from one side of something such as a road or a border to the other.
- Bangla Meaning: রাস্তা বা সীমান্তের মতো কোনও কিছুর একপাশ থেকে অন্য পাশে যাওয়া।

- অর্থাৎ, রাস্তা বা সীমান্ত পার হওয়া বোঝাতে Cross এর সাথে over ব্যবহার হয়।

• More examples:
- You can cross over the bridge and walk back along the other bank of the river.

Source:
1. Oxford Dictionary.
2. Cambridge Dictionary.
২৭.
Choose the correct sentence:
  1. There is few traffics on the road today.
  2. The glass contains only little water.
  3. Only a little nation exports diamonds.
  4. There is little salt in my curry.
ব্যাখ্যা
• Correct sentence:
ঘ) There is little salt in my curry.
- (আমার তরকারিতে লবণ নেই বললেই চলে।)

• Explanation:
- নগণ্য বা নেই বললেই চলে অর্থে Uncountable noun এর পূর্বে little বসে।
- উল্লিখিত বাক্যে 'salt' একটি Uncountable noun তাই এর পূর্বে সঠিক determiner হিসেবে little বসবে।

• অন্যদিকে,
ক) There is few traffics on the road today.
- 'traffic' একটি Uncountable noun, তা এর এর plural হয় না।
- সঠিক determiner হিসেবে little এবং traffic বসলে বাক্যটি সঠিক হতো।

খ) The glass contains only little water.
- 'only' এর পরে সর্বদাই a few (countable noun এর পূর্বে) বা a little (Uncountable noun এর পূর্বে) বসে।
- only a little বসলে বাক্যটি সঠিক হতো।

গ) Only a little nation exports diamonds.
- 'nation' যেহেতু countable noun, তাই এর পূর্বে Only a few বসলে বাক্যটি সঠিক হতো।
২৮.
The man is about to die.
What is the underlined part called?
  1. Adjective
  2. Gerund
  3. Infinitive
  4. Verbal noun
ব্যাখ্যা
• The man is about to die.
- Here, the underlined part is - গ) Infinitive

- প্রদত্ত বাক্যে preposition এর object হিসেবে to die হলো Infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
- To যুক্ত infinitive এবং
- To বিহীন infinitive বা Bare Infinitive.