পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes২৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা – ১০ English Topic: Change of parts of speech, Right forms of verbs
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
When an adjective placed after a verb it is called -
  1. Attributive adjective
  2. Predicative adjective
  3. Adverb
  4. Pronoun
সঠিক উত্তর:
Predicative adjective
উত্তর
সঠিক উত্তর:
Predicative adjective
ব্যাখ্যা
• Predicative adjective হচ্ছে বিধেয় বিশেষণ। যখন কোনো একটি নির্দিষ্ট Adjective একটি verb এর পরে বসবে তখন তাকে বিধেয় বিশেষণ বলা হয়ে থাকে। যেমন:
- He felt faint. এ বাক্যে Faint হচ্ছে Predicative adjective.

• Attributive adjective - (বিশেষ্যের গুণ নির্দেশের জন্য বিশেষ্যের সঙ্গে ব্যবহৃত বিশেষণ)
- যখন কোনো একটি নির্দিষ্ট Adjective একটি noun/ Pronounএর পূর্বে বসবে তখন তাকে Attributive adjective বলা হয়ে থাকে।
-I admired the pretty sky. এ বাক্যে pretty হচ্ছে Attributive adjective যা বাক্যে অবস্থিত (noun - sky) এর পূর্বে বসেছে।

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary.
.
You have changed a lot. Here, “Changed” - 
  1. Transitive verb
  2. Simple verb
  3. Reflexive verb
  4. Intransitive verb
সঠিক উত্তর:
Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
Intransitive verb
ব্যাখ্যা
• Transitive verb মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। মানে যে বাক্যে কর্ম বা (object) উপস্থিত থাকে তাকে বলা হয় Transitive verb. নিচের উদাহরণটি খেয়াল করি - 
- She writes a letter.
- এ বাক্যের object হচ্ছে letter. তাই, writes হচ্ছে Transitive verb.

• Intransitive verb বা অকর্মক ক্রিয়া হচ্ছে যে বাক্যে কর্ম বা (object) উপস্থিত থাকে না তাকে বলা হয় Intransitive verb. যেমন: 
-This pen writes well.
- We should not hate, but we should love.

• Reflexive verb
- বাক্যে অবস্থিত verb টির object এবং subject যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তবে তাকে Reflexive verb বলে। যেমন:
- The girl fanned herself.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
.
The rest of the page __ illegible.
  1. is
  2. Are 
  3. Been
  4. Is being
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• উপরোক্ত বাক্যে (rest of the page) বা বাকি পাতা গুলি একক বা সমষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে।
- সমষ্টি বোঝাতে সবসময় collective noun ব্যবহৃত হয়।
- এই সমষ্টিকে যদি একটি unit বা অখন্ড হিসেবে ধরা হয় তাহলে ঐ collective noun এর singular form (am/ is/ was/ has) ব্যবহৃত হয়।
- যেমন:
- The jury is of the same opinion.
- A large number is expected.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
.
The wounded man was _____ to the hospital.
  1. Carried off
  2. Carry away
  3. Carried away
  4. Carried on
সঠিক উত্তর:
Carried away
উত্তর
সঠিক উত্তর:
Carried away
ব্যাখ্যা
• Carry away - (স্থানান্তরিত করা)
- The wounded man was carried away to the hospital.
- (অসুস্থ লোকটিকে হাসপাতালে স্থানান্তরিত করা হল)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Carry away - (মৃত্যু ঘটানো)
• Carry off - (জিতে যাওয়া) - He carried off all the prizes.
• Carry on - (চালিয়ে যাওয়া) - He will carry on the business.

Source: Applied English Grammar and Composition. PC Das.
.
Identified the right form of verbs. The OPEC countries ___ the price of oil.
  1. have risen
  2. have raised
  3. have arose
  4. are rising
সঠিক উত্তর:
have raised
উত্তর
সঠিক উত্তর:
have raised
ব্যাখ্যা
• Raise - (Verb transitive) 
১) উঠানো, উত্তোলন করা, বাড়িয়ে দেওয়া
- The OPEC countries have raised the price of oil.
- Raise your hands.
- The price of telephone calls has been raised twice this year.

• Arise - (verb intransitive) 
১) দেখা যাওয়া, আবির্ভূত হওয়া
- A new problem is about to arise.
২) Arise from - উদ্ভূত হওয়া
- Misunderstanding arose from absence of communication between the members.

• Rise - (verb intransitive) 
১) শোয়া, বসা ইত্যাদি থেকে ওঠা।
২) বিছানা ছেড়ে ওঠা, ঘুম থেকে ওঠা।
- The sun rises early in the summer.

• Rise - (noun) 
(১) ছোট পাহাড়, উঁচু ঢাল।

Source: Cliffs Toefl, Accessible Dictionary.
.
Nobody spoke in his favor. Here the word 'Nobody' is a - 
  1. Pronoun
  2. Adjective
  3. Preposition
  4. Conjunction
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা
• Noun এর পরিবর্তে যে word ব্যবহৃত হত, তাকেই Pronoun বলে।
- Nobody spoke in his favor. (কেউ তাঁর পক্ষে কথা বলেনি)
- এখানে, “কেউ” বলতে নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে বরং অনির্দিষ্ট বা যেকোনো কাউকে বোঝাচ্ছে। এ ধরণের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় (Indefinite pronoun)

• আরোও কিছু  (Indefinite pronoun) এর উদাহরণ লক্ষ্য করি - 
- All should respect our parents.
- Anybody can do the work.

Source: Applied English Grammar and Composition. PC Das.
.
The Prime Minister ______ the meeting on 26th October, 2025.
  1. will attend
  2. attend
  3. attends
  4. attended
সঠিক উত্তর:
attends
উত্তর
সঠিক উত্তর:
attends
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - attends.
- Complete sentence: The Prime Minister attends the meeting on 26th October, 2025.

• নিকট ভবিষ্যতে কিছু ঘটবে বা পূর্ব থেকে একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হবে এরূপ বোঝালে বাক্যটি সবসময় Present Indefinite Tense এ হয়ে থাকে।
যেমন:
- Akbar ascends the throne when he is only twelve years old.
-The school opens on the 20th.

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
.
Well, You may go. The word 'well' is -
  1. Preposition
  2. Interjection
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Interjection
উত্তর
সঠিক উত্তর:
Interjection
ব্যাখ্যা
• Interjection: 
- মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে যে শব্দটি ঢুকিয়ে দেয়া হয় তাকে Interjection বলে।
- প্রকৃতপক্ষে, বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্বন্ধ না থাকলেও মনের আবেগ প্রকাশের জন্য বাক্যের অভ্যন্তরে যে শব্দ গুলো প্রবেশ করিয়ে দেয়া হয় তারাই হচ্ছে - Interjection.

• Well, You may go. এ ক্ষেত্রে, পুরো বাক্যের সাথে (well) শব্দটির কোনো সম্পর্ক না দেখা গেলেও প্রকৃতপক্ষে - যাওয়ার অনুমতি প্রদান প্রকাশ করা বোঝাতে (well) শব্দটি Interjection হিসেবে ব্যবহৃত হচ্ছে।

• আরোও কিছু উদাহরণ লক্ষ্য করি - 
- Oh! What a nice view.
- Bravo! You have done well. 

Source: Applied English Grammar and Composition. PC Das.
.
Which of the following is both adverb & conjunction -
  1. Before
  2. Molasses 
  3. Stale
  4. Fast
সঠিক উত্তর:
Before
উত্তর
সঠিক উত্তর:
Before
ব্যাখ্যা
• Before - (adverb) 
১) আগে, পূর্বে,  অতীতে। 
- You have seen that film before.
২) স্থান বা অবস্থান
- They have gone on before.

• Before - (conjunction) 
১) দুই সময়ের মধ্যে পূর্ববর্তী সময়ে
- Finish your work before you go home.

• Molasses - (noun) 
১) চিনি শোধন প্রক্রিয়ায় নিঃসৃত ঘন কালো সিরাপবিশেষ।

• Stale - (adjective) 
১) শুকনা, বাসি, টাটকা নয় এমন 
২) পূর্বশ্রুত হওয়ার জন্য মামুলি, নীরস 

• Dream - (noun)
(১) স্বপ্ন, স্বপ্নলোক।
(২) অলীক কল্পনা, কাল্পনিক বিষয়।

Source: Accessible Dictionary
১০.
The Adjective form of “Egg” is - 
  1. Ovum
  2. Oval
  3. Egg
  4. Eye 
সঠিক উত্তর:
Oval
উত্তর
সঠিক উত্তর:
Oval
ব্যাখ্যা
• Oval - (noun/ adjective) 
- ডিম্বাকার/ ডিম্বাকৃতির (ক্ষেত্র বা নকশা)
- উপবৃত্তাকার।
- English meaning: with a shape like a long narrow circlean oval table.

• Adjective:  যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে
• Egg - ডিম/ডিম্বকোষ।
- Oval শব্দটি দ্বারা noun word egg এর আকৃতি প্রকাশ পায়।
- তাই এটি egg noun এর adjective হবে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Eye - (noun) 
- চোখ, চক্ষু
- Eye - (verb transitive) 
- লক্ষ করা

• Ovum - (Noun)
- (ডিম্বানু)

• Ovulate - (verb transitive)
- (চিকিৎসাশাস্ত্র জীববিদ্যা) ডিম্বাণু উৎপাদন করা বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত করা।

Source: Accessible Dictionary.
১১.
We wish that _____
  1. they will be coming.
  2. they were coming.
  3. they will come.
  4. they would come
সঠিক উত্তর:
they would come
উত্তর
সঠিক উত্তর:
they would come
ব্যাখ্যা
• Wish verb টি কিছু নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে।
- অতীতকালে কোনো একটি কাজ সংঘটিত হয়নি বা ভবিষ্যৎ কালেও কাজটি সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই, এরূপ জাতীয় বাক্য গঠনকালে Wish verb টি সব সময় ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন:
- I wish that he would come. 
- আমরা আশায় ছিলাম যে তারা আসবে। (কিন্তু আসেনি বোঝাচ্ছে)

- We wish that they had done the work.
- আমরা ভেবেছিলাম তারা কাজটি শেষ করবে। (কাজটি শেষ হয়নি) 

Source: Cliffs Tofel
১২.
Ten years _ too long a time for such a work.
  1. Have
  2. Are 
  3. Is
  4. Would
সঠিক উত্তর:
Is
উত্তর
সঠিক উত্তর:
Is
ব্যাখ্যা
• কোনো পরিমান বা একক বোঝালে plural subject এর পরে singular verb বসে।
- এ বাক্যে দশ বছর সময়টিকে একটি নির্দিষ্ট পরিমাণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
- আলাদা আলাদা ভাবে কিছু বছর বা এ জাতীয় কোনো কিছু উল্লেখ করা হয়নি। 

• এ জাতীয় আরোও কিছু উদাহরণ খেয়াল করি, 
- Eight hours is our working day.
- Ten percent is a good rate of interest.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
১৩.
Identify the correct parts of speech of the following underlined word. The days in all places are hotter than the nights.
  1. Interjection
  2. Preposition
  3. conjunction
  4. Adverb
সঠিক উত্তর:
conjunction
উত্তর
সঠিক উত্তর:
conjunction
ব্যাখ্যা
• আমরা জানি, যে word দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।
- আবার, দুটি অবস্থার তুলনা করা বোঝাতেও “than” Conjunction টি ব্যবহৃত হয়।
- এ বাক্যে দিনের আবহাওয়ার সাথে রাতের আবহাওয়ার তুলনা করতে গিয়ে “than” Conjunction টি ব্যবহার করা হয়েছে।

Source: Applied English Grammar and Composition. PC Das.
১৪.
Which of the following is an Irregular verb?
  1. Ascend
  2. Bend
  3. Bleed
  4. Abide
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Bend ও ঘ) Abide. 
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
==============================

• Irregular Verb
- হল সেই verb-গুলো যেগুলো সাধারণ নিয়মানুযায়ী verb-এর শেষে -ed বা d যোগ করে past form বা past participle-এ রূপান্তরিত করা যায় না।
- A verb in which the past tense is not formed by adding the usual -ed ending. 
- যে সকল verb-কে past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তন এনে past ও past participle করতে হয় তাকে Irregular verb বলে। 
যেমন:
• Present: Past: Past participle
- Bear: Bore: Borne

উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Abide হচ্ছে irregular verb.
Abide - (verb transitive/ verb intransitive)
- Past tense - Abode
- Past Participle - Abode  

Bend - (বাঁকানো,আনমিত করা বা হওয়া), irregular verb.
- Past tense - Bent
- Past Participle - Bent

অন্যান্য অপশনগুলো -
• Ascend - (আরোহণ করা, উপরে ওঠা) 
- Past tense - Ascended
- Past Participle - Ascended

• Accept ( নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া)
- Past: Accepted.
- Past participle হচ্ছে - Accepted

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain, Accessible Dictionary
১৫.
The word “Addendum” is a -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Addendum - (noun) 
English Meaning: an item of additional material added at the end of a book or document, typically in order to correct, clarify, or supplement something.
Bangla meaning:
১) বাদ পড়েছে বলে যোগ করতে হবে এমন বস্তু
২) সংযোজন

Source: Bangla Academy Dictionary.
১৬.
Select the right form of verbs -  I had (have) my lunch before you came. 
  1. had been
  2. had
  3. had did
  4. have been
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: I had had my lunch before you came.

• দুটি clause যখন before দ্বারা যুক্ত থাকে তখন before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- কিন্তু যখন before দ্বারা যুক্ত প্রথম clause টিতে future perfect tense হয় তবে পরের clause টিতে present indefinite tense হবে।  

Source: Applied English Grammar and Composition. PC Das.
১৭.
Pritam is completely unlike his father. Here, the word “unlike” refers -
  1. Adverb
  2. Pronoun
  3. Noun
  4. Preposition
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Unlike - (Preposition)
১)মতো নয়, অন্যরকম
২) আলাদা

- If one thing is unlike another thing, the two things have different qualities or characteristics from each other.
- যদি একটি বস্তু অপরটি থেকে ভিন্ন বা একজন ব্যক্তি অপরজন থেকে দেখতে বা আচরণে ভিন্নতা বুঝায় সেক্ষেত্রে “unlike” শব্দটি Preposition হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
- She was unlike him in every way.

Source: Collins Dictionary.
১৮.
Which of the following is a Conjunction -
  1. Nevertheless
  2. Never
  3. Ever
  4. None
সঠিক উত্তর:
Nevertheless
উত্তর
সঠিক উত্তর:
Nevertheless
ব্যাখ্যা
• Nevertheless শব্দটি adverb এবং conjunction উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
১) তথাপি, তবু
২) তা সত্ত্বেও।

• যেমন -
- The math test was very difficult; nevertheless, he earned a good grade.
- এ বাক্যে  Nevertheless শব্দটি দুটি আলাদা বাক্যকে সংযুক্ত করার পাশাপাশি দ্বিতীয় বাক্যের উপস্থিত verb কে modify ও করেছে।
- তাই, Nevertheless শব্দটি একই সাথে adverb এবং conjunction উভয় হিসেবেই কাজ করছে।

• None - (pronoun) 
১) একটিও না, কোনোটাই না।
- None of these shirts are yours.

• Never - (adverb) 
১) কখনো না, কোনোক্রমেই না।
- That will never work.

• Ever - (adverb) 
১) আদৌ, যদি।
- If you ever do this.

Source: Accessible Dictionary
১৯.
You should maintain a balanced diet. The underlined word is -
  1. Pronoun
  2. Conjunction
  3. Adjective
  4. Adverb 
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• You should maintain a balanced diet.
- Diet শব্দটি হচ্ছে Noun.
- balanced শব্দটি Diet শব্দটিকে modify করার জন্যে, balanced হচ্ছে - Adjective.
====================

• Balance - (verb) 
১) (প্রশ্ন ইত্যাদি) তুলনা/বিচার করা, (দুটি বস্তু, পরিকল্পনা ইত্যাদি) তুলনা করা।
২) (হিসাব) মেলানো; জমাখরচ মেলানো।
- The accounts do not balance.

• Balance - (noun)
১) স্থিতাবস্থা 
২) ভারসাম্য রক্ষা করা

Source: Accessible Dictionary
২০.
They stopped nearby. The underlined word belongs to -
  1. Preposition
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• Noun বা Pronoun ছাড়া অন্য যেকোনো কিছুকেই modify করতে পারে Adverb. উপরোক্ত বাক্যে stopped হচ্ছে verb.
- যাকে modify  করছে (Adverb - nearby).
- যার বাংলা অর্থ দাঁড়ায় - তারা নিকটেই থেমেছিল।

- Preposition হচ্ছে সেই শব্দ যা Noun বা Pronoun জাতীয় শব্দের পূর্বে বসে তাঁর সাথে বাক্যে অবস্থিত (অন্য word - এর) সম্পর্ক দেখিয়ে দেয়।
- Adjective এর একমাত্র কাজই হচ্ছে noun/ Pronoun কে qualify করা বা বিশেষিত করা।
- Noun এর পরিবর্তে যে word ব্যবহৃত হত, তাকেই Pronoun বলে।

Source: Applied English Grammar and Composition By PC Das.
২১.
I bought these flowers for you. The underlined word is a -
  1. Conjunction
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• This, that, these, those ইত্যাদি সাধারণত pronoun এবং adjective হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- কিন্তু pronoun কখনো noun কে modify করে না, Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।
- This, that, these, those - এগুলো বাক্যে স্বতন্ত্র ভাবে ব্যবহৃত হলে অর্থাৎ noun কে modify না করলে এরা pronoun/Demonstrative pronoun.
- আর যদি এদের দ্বারা এর পরের noun টি modified হয় তবে এরা adjective/Demonstrative adjective.

• Adjective
- সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun কে modify করে। 
- যেমন : A red dress. এখানে ‘red’ হচ্ছে adjective.

• Demonstrative Adjective
- যে সকল শব্দ Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সরাসরি নির্দেশ করে, তাকেই Demonstrative Adjective বলে।
- Noun-কে Which one (কোনটি) দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, সেটাই Demonstrative Adjective.
- এক্ষেত্রে, Adjective ও Noun পাশাপাশি বসবে।
- অর্থাৎ একটি বাক্যে Demonstrative Adjective সব সময় কোন Noun-এর আগে বসে। 

• I bought these flowers for you
- এই বাক্যে 'These' হচ্ছে Adjective কারণ এখানে these তার পরে অবস্থিত noun 'flowers' কে modify করেছে। 

• Different types of adjectives: 
- Demonstrative adjective (this, that, these, those), 
- Indefinite adjectives (all, another, any, both, each, every, either, neither, enough, few etc), 
- Interrogative adjectives (what, which, whose), 
- Possessive adjectives (my, our, his, her, their,your, its) etc.
২২.
Which of the following is correct?
  1. Everyone were busy in their work
  2. None are called in the meeting.
  3. Somebody have stolen my pen.
  4. ক + খ
সঠিক উত্তর:
None are called in the meeting.
উত্তর
সঠিক উত্তর:
None are called in the meeting.
ব্যাখ্যা
• None এর পরে verb-টি singular/plural উভয়ই হতে পারে।
- কিন্তু প্রশ্নে they- এর antecedent হিসেবে None ব্যবহৃত হয়েছে এবং পরবর্তী clause-টি present tense-এ আছে তাই None এর পরে are বসবে।

• Anybody, Somebody, Nobody, no one, Any one এদেরকে Indefinite Pronoun বলা হয়ে থাকে।
- এরা যদি subject হিসাবে বসে তবে এদের পরে verb এর singular form বসে।
- তাই Everyone were busy in their work - এই বাক্যে were এর স্থলে was হবে।
- Somebody have stolen my pen - এই বাক্যে have এর স্থলে has হবে।

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
২৩.
Neither Rohan nor his cousins ___ present the meeting.
  1. Has
  2. Were
  3. Was
  4. Could
সঠিক উত্তর:
Were
উত্তর
সঠিক উত্তর:
Were
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Neither Rohan nor his cousins were present the meeting.

• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- অথবা দুই বা ততোধিক Subject যদি or/ nor/ but দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে -
- or/ nor/ but এদের পরে উপস্থিত Subject অনুযায়ী verb ব্যবহৃত হয়ে থাকবে।
- অর্থাৎ Subject যদি plural হয় তবে verb ও plural হবে, যদি  Subject singular হয় তবে verb হবে singular.
 
• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে শেষের অংশে  his cousins plural, তাই verb ও হবে plural.

• আরোও কিছু উদাহরণ  - 
- Either Nila or her sister has said so.
- Not only Biva but also her friends have come.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
২৪.
Which of the following is an Adjective?
  1. Sickly
  2. creep
  3. Seldom
  4. Manner
সঠিক উত্তর:
Sickly
উত্তর
সঠিক উত্তর:
Sickly
ব্যাখ্যা
• Sickly - (adjective) 
১) প্রায়ই অসুস্থ হয় এমন
২) রুগ্‌ণদর্শন
৩) দুর্বল, ক্ষীণ 
- He looked rather sickly.

• creep - (verb) 
১) হামাগুড়ি দিয়ে চলা
২) (সময়, যুগ প্রসঙ্গে) নিঃশব্দে পেরিয়ে যাওয়া।
• creep - (noun) 
-  নামমাত্র উপকারের বিনিময়ে বড় ধরনের অনুগ্রহলাভের চেষ্টাকারী ব্যক্তি

• Seldom - (adverb) 
১) কদাচিৎ
২) কালেভদ্রে

• Manner - (noun) 
(১) পদ্ধতি; ঢং; পন্থা।
(২) (কেবল singular) আচার আচরণ: His manner irritates me.
(৩) (plural) সামাজিক রীতিনীতি

Source: Accessible Dictionary
২৫.
You need to paint the whole cupboard, starting from the bottom. Here the word ‘starting’ is -
  1. Finite verb
  2. Non-finite verb
  3. Objective 
  4. Transitive verb 
সঠিক উত্তর:
Non-finite verb
উত্তর
সঠিক উত্তর:
Non-finite verb
ব্যাখ্যা
• Non finite verb হচ্ছে এমন এক প্রকার verb যা দ্বারা বাক্যের tense, person বা number সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না।
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles and gerunds.
- এরা সাধারণত - infinitive/ bare infinitive/ verb + ing/ verb এর past participle form এভাবে বসে।
যেমন:
- We persuaded them to join us.
- I don’t like you cleaning your boots over the sink.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে, ‘starting’ verb টি কোনো tense নির্দেশ করে না।

• Finite verb
- একটি বাক্যে উপস্থিত subject এবং verb দেখে যখন tense চেনা যাবে, তখন সে বাক্যে  Finite verb উপস্থিত থাকে। নীচের উদাহরণ গুলো খেয়াল করি - 
- We want Charlie to act as club secretary.
- I saw a deer run across the road.

 Source: Cambridge Dictionary