পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
মধ্যযুগের কোন কাব্যে লোক সাহিত্যের মোটিফ হিসাবে 'শুক পাখি'র অবতারণা করা হয়?
  1. মধুমালতী
  2. চন্দ্রাবতী
  3. পদ্মাবতী
  4. লায়লী মজনু
সঠিক উত্তর:
পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মাবতী
ব্যাখ্যা
আলাওল রচিত পদ্মাবতী কাব্যে, বাস্তবতা ও কাল্পনিকতার চমৎকার মিশেল আছে।
- লোক সাহিত্যের মোটিফ হিসাবে হীরামনি বা শুকপাখির অবতারনা।
- এই শুকপাখি অবশ্য সুফিবাদের প্রভাবজাত। পাখিত্ব ছাড়া আর সবই তার মনুষ্য প্রজাতির মতো।
- পদ্মাবতীর রূপ বর্ণনার অংশ আন্তরিক ও কবির দূরদৃষ্টির পরিচায়ক। রত্নসেন-পদ্মাবতীর বিয়ের অনুষ্ঠান সামাজিকতায় পরিপূর্ণ।
- উভয়ের দেহমিলন স্থূল হতে পারে, কিন্তু বর্ণনা বাস্তব, কাল্পনিক নয়।
- অতএব, বাস্তবতা ও অলৌকিকতার সংমিশ্রণে পদ্মাবতী একটি চমৎকার কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনালেখ্য নিয়ে রচিত নাটক -
  1. শেখ মুজিব: তাকে যেমন দেখেছি
  2. কালবেলা
  3. মাইলপোষ্ট
  4. শেষ নবাব
সঠিক উত্তর:
শেষ নবাব
উত্তর
সঠিক উত্তর:
শেষ নবাব
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভভাবান নাট্যকার - সাঈদ আহমদ
১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে সাঈদ আহমদ এই ধরনের নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় অ্যাবসার্ডধর্মী নাটকের প্রচলন করেন।

তার রচিত উল্লেখযোগ্য নাটকঃ কালবেলা, মাইলপোস্ট, তৃষ্ণায়, প্রতিদিন একদিন, শেষ নবাব

- ১৯৭৫ সালে অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে রচনা করেন - 'প্রতিদিন একদিন' নাটক।
- বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা নাটক 'শেষ নবাব'। এটি তার শেষ নাটকও।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন''
- কোন কবি রচিত কবিতার অংশ?
  1. সুফিয়া কামাল
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাশ
  4. বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা কাব্যের 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতিকবিতা রচনা শিখিয়েছিলেন।
তার রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ -
- প্রেম বাহিনী
- সঙ্গীত শতক
- বঙ্গসুন্দরী
- নিসর্গ সন্দর্শন
- সারদামঙ্গল (শ্রেষ্ঠ কাব্য)

বিহারীলালের কবিতার কয়েকটি চরণ -
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।
.
স্বাধীনতা পূর্ববর্তী সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিক অস্থিরতাকে আশ্রয় করে রশীদ করিম রচিত উপন্যাস কোনটি?
  1. উত্তম পুরুষ
  2. আমার যত গ্লানি
  3. প্রসন্ন পাষান
  4. সোনার পাথ বাটি
সঠিক উত্তর:
আমার যত গ্লানি
উত্তর
সঠিক উত্তর:
আমার যত গ্লানি
ব্যাখ্যা
রশীদ করিমের জন্ম কলকাতায়।
তার রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস -
- উত্তমপুরুষ
- প্রষন্ন পাষাণ
- আমার যত গ্লানি
- সোনার পাথর বাটি ইত্যাদি।

প্রবন্ধ -
- আর এক দৃষ্টিকোণ,
- মনের গহীনে তোমার মুরতিখানি

স্বাধীনতা পূর্ববর্তী সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিক অস্থিরতাকে আশ্রয় করে রশীদ করিম রচনা করেন 'আমার যত গ্লানি' উপন্যাসটি।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
- নায়ক এরফান অন্তর্গতভাবে দহন হবার ফলে সামাজিক কঠিন বাস্তবতার কাছে বারংবার পরাজিত হয়।
- কিন্তু অন্তরাত্মাকে সজাগ রাখে বলে শেষ অবধি সে অপরাজিত থাকে।
- এই অপরাজেয় মানসিকতাই উপন্যাসের মূলসুর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে তুর্কি আক্রমণের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস কোনটি?
  1. সীতারাম
  2. বিষবৃক্ষ
  3. মৃণালিনী
  4. আনন্দমঠ
সঠিক উত্তর:
মৃণালিনী
উত্তর
সঠিক উত্তর:
মৃণালিনী
ব্যাখ্যা
- ত্রয়োদশ শতাব্দীর বাংলার রাজনৈতিক পটভূমি ও বাংলায় তুর্কী আক্রমণ নিয়ে রচিত উপন্যাস--মৃণালিনী।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- বিষবৃক্ষ
- দুর্গেশনন্দিনী
- কপালকুন্ডলা
- চন্দ্রশেখর
- যুগলাঙ্গুরীয়
- কৃষ্ণকান্তের উইল
- সীতারাম
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
স্বাধীনতা আমার স্বাধীনতা - কী ধরনের গ্রন্থ?
  1. কাব্য
  2. নাটক
  3. উপন্যাস
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
বর্ণচোর - মমতাজ উদ্দিন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
তার রচিত অন্যান্য নাটক:
- বকুলপুরের স্বাধীনতা (মুক্তিযুদ্ধভিত্তিক)
- আমাদের শহর
- রাক্ষুসী
- স্বাধীনতা আমার স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া ও বাংলাপিডিয়া
.
কাজী নজরুল ইসলাম- এর অভিনীত ‘ধ্রুব’ চলচ্চিত্রটি কতসালে মুক্তি পায়?
  1. ১৯৩১
  2. ১৯৩৪
  3. ১৯৩৬
  4. ১৯২৮
সঠিক উত্তর:
১৯৩৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৪
ব্যাখ্যা
- ধ্রুব নজরুল অভিনীত চলচ্চিত্র।
- এটি ১৯৩৪ সালে মুক্তি পায়।
- এতে তিনি 'নারদ' চরিত্রটি রূপায়িত করেন।

- নজরুল পরিচালিত চলচ্চিত্র হচ্ছে ধূপছায়া (১৯৩১) ।
- এটি ছিল প্রথম কোন বাঙালি মুসলমান পরিচালিত চলচ্চিত্র ।

- কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয় । চলচ্চিত্রটির নাম ছিল ‘নজরুল’।
- চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ফিলিপ স্পারেল ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)
.
মাইকেল মধুসূদন দত্তের সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৬১
  2. ১৮৬৯
  3. ১৮৬৬
  4. ১৮৫৯
সঠিক উত্তর:
১৮৬৬
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৬
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশপদী কবিতাবলী।
- এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়ারের অনুকরণে এসব সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।


- মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার।
- মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প' কার রচনা?
  1. মাহমুদুল হক
  2. শহীদ কাদরী
  3. ফজলে লোহানী
  4. শহীদুল জহির
সঠিক উত্তর:
শহীদুল জহির
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল জহির
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের অকলা প্রয়াত লেখক, বাংলা সাহিত্যে ম্যাজিক রিয়েলিজমের সার্থক প্রয়োগদাতা শহীদুল জহিরের বিখ্যাত গল্পগ্রন্থ ‘ডুমুরখেকো মানুষ ও অন্যান্যা গল্প’।
তাঁর অন্যান্য গ্রন্থ হলো :
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা,
- সে রাতে পূণিমা ছিল,
- মুখের দিকে দেখি,
- ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১০.
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভামঞ্চ পরিস্কার থাকা জরুরী; কারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাতে উপস্থিত থাকবেন।
উল্লেখিত শব্দ দুটির -
  1. দুটিই অশুদ্ধ
  2. দুটোই শুদ্ধ
  3. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  4. দ্বিতীয়টি শুদ্ধ, প্রথমটি অশুদ্ধ
সঠিক উত্তর:
দুটিই অশুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দুটিই অশুদ্ধ
ব্যাখ্যা
পুরষ্কার ও পরিস্কার - শব্দ দুটিই অশুদ্ধ।
শব্দ দুটির শুদ্ধরূপ - পুরস্কার ও পরিষ্কার।

র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে 'ষ' হয়।
যেমন - পরিষ্কার।
কিন্তু, অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমন - পুরস্কার।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই (২০১৯) ও বাংলা একাডেমি অভিধান।
১১.
'অবদান' শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সদৃশ
  2. বিশেষ
  3. অল্প
  4. বিপরীত
সঠিক উত্তর:
বিশেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ
ব্যাখ্যা

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
১২.
নিচের কোন বাক্যে বচনবাচক শব্দে বিশেষ নিয়মের প্রয়োগ হয়েছে?
  1. হস্তীযুথ মাঠের ফসল নষ্ট করছে?
  2. বাগানে লাল লাল ফুল ফুটেছে।
  3. সকলে সব জানে না।
  4. অজস্র লোক জমায়েত হয়েছে।
সঠিক উত্তর:
সকলে সব জানে না।
উত্তর
সঠিক উত্তর:
সকলে সব জানে না।
ব্যাখ্যা


উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
১৩.
'পেয়ে বসা' কোন ধরনের ক্রিয়া পদের উদাহরণ?
  1. প্রযোজক ক্রিয়া
  2. সংযোগ ক্রিয়া
  3. যৌগিক ক্রিয়া
  4. সরল ক্রিয়া
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা


উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
১৪.
'তিনি বাংলাদেশের নাগরিক' - কোন ধরনের বাক্যের উদাহরণ?
  1. জটিল বাক্য
  2. অক্রিয় বাক্য
  3. সক্রিয় বাক্য
  4. আবেগবাচক বাক্য
সঠিক উত্তর:
অক্রিয় বাক্য
উত্তর
সঠিক উত্তর:
অক্রিয় বাক্য
ব্যাখ্যা

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।
১৫.
নিচের কোন শব্দত্রয় ব্যতিহারিক সর্বনাম?
  1. অন্য, অপর, পর
  2. আপনা আপনি, নিজে নিজে, আপসে
  3. সব, সকল, সমুদয়
  4. অন্য, অপর, পর
সঠিক উত্তর:
আপনা আপনি, নিজে নিজে, আপসে
উত্তর
সঠিক উত্তর:
আপনা আপনি, নিজে নিজে, আপসে
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক - আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক - স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক - এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক - ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক - সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক - কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক - কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক - আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক - যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক - অন্য, অপর, পর ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
১৬.
নিচের কোনটি ব্যাকরণগত পারিভাষিক শব্দ?
  1. ধাতু
  2. বচন
  3. সন্ধি
  4. বাচ্য
সঠিক উত্তর:
বচন
উত্তর
সঠিক উত্তর:
বচন
ব্যাখ্যা
- ‘বচন’ ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা।
- ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।
১৭.
'আবৃত' শব্দের সমার্থক কোনটি ?
  1. নিবৃত
  2. নিভৃত
  3. নিরস্ত
  4. নিরস্ত্র
সঠিক উত্তর:
নিবৃত
উত্তর
সঠিক উত্তর:
নিবৃত
ব্যাখ্যা
কতিপয় প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ:
নিরস্ত - ক্ষান্ত 
নিরস্ত্র - অস্ত্রহীন 
নিবৃত - আবৃত
নিভৃত - গোপন 

উৎস: উৎস : নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২০২১)
১৮.
Who is the author of the poem ‘The School Boy?’
  1. P.B Shelley
  2. William Blake
  3. John Keats
  4. William Wordsworth
সঠিক উত্তর:
William Blake
উত্তর
সঠিক উত্তর:
William Blake
ব্যাখ্যা

- The School Boy হলো William Blake-এর একটি কবিতা।
William Blake (1757 - 1827):
William Blake was both a poet and a painter.
Famous books of Blake:
- The Marriage of Hell and Heaven,
- Songs of Innocence,
- Songs of Experience etc.
Source: Encyclopedia Britannica.

১৯.
‘Othello’ is a Shakespeare’s play about ___.
  1. A Jew
  2. A Roman
  3. A Turk
  4. None of them
সঠিক উত্তর:
None of them
উত্তর
সঠিক উত্তর:
None of them
ব্যাখ্যা

- Othello is a Moor. Othello তাঁর সহধর্মিণী Desdemona কে ভালোবাসার নিদর্শন Handkerchief উপহার দিয়েছিলেন যা পরবর্তীতে Desdemona’ এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
- উইলিয়াম শেক্সপিয়ারের Othello নাটকে বহুল ব্যবহৃত শব্দ হলো Handkerchief বা রুমাল।

From Britannica:
Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare, written in 1603–04 and published in 1622 in a quarto edition from a transcript of an authorial manuscript.
- Making use of a handkerchief belonging to Desdemona and found by Emilia when Othello has unwittingly dropped it, Iago persuades Othello that Desdemona has given the handkerchief to Cassio as a love token.
- Iago also induces Othello to eavesdrop on a conversation between himself and Cassio that is in fact about Cassio’s mistress, Bianca, but which Othello is led to believe concerns Cassio’s infatuation with Desdemona.
- Othello, a Moorish general in the service of Venice in Shakespeare’s Othello. Driven by jealousy that has been skillfully manipulated, Othello takes the life of Desdemona, his doting wife, and then his own.

২০.
Beowulf is ___.
  1. Elizabethan Epic
  2. Neo-classical Epic
  3. Romantic Epic
  4. Anglo-Saxon Epic
সঠিক উত্তর:
Anglo-Saxon Epic
উত্তর
সঠিক উত্তর:
Anglo-Saxon Epic
ব্যাখ্যা

- Beowulf is the Earliest Epic in English literature (England).
- It is also the first monument in English literature and written in Anlo-Saxon Period.
- The author of 'Beowulf' is Anonymous.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২১.
Who is known as a war Poet?
  1. Robert Browning
  2. Gernad Mnaley Hopkins
  3. Edward Thomas
  4. Edgar Allan Poe
সঠিক উত্তর:
Edward Thomas
উত্তর
সঠিক উত্তর:
Edward Thomas
ব্যাখ্যা

- Philip Edward Thomas ব্রিটিশ কবি, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক ছিলেন।
- যদিও তাঁর কবিতার খুব কম সংখ্যক সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করলেও তিনি সাধারণভাবে war poet হিসেবে বিবেচিত ছিলেন।

Edward Thomas, in full Philip Edward Thomas, (born March 3, 1878, Lambeth, London, Eng.—died April 9, 1917, Arras, France), English writer who turned to poetry only after a long career spent producing nature studies and critical works on such 19th-century writers as Richard Jefferies, George Borrow, Algernon Charles Swinburne, and Walter Pater.
- Thomas enlisted in the British army; freed from routine literary work, he was able to produce increasingly fluent poetry.
- The rhythms of his verse are quiet and unstressed; he was above all a poet of the country.
- He was killed during World War I, and most of his poems were published posthumously, though a few were published under the name Edward Eastaway during his lifetime. That's why he is known as war poet.
- Thomas’ Collected Poems appeared in 1920.

Source: Britannica.com

২২.
A famous character of Shakespeare's 'The Tempest' who has been seen as a colonized man by many critics is -
  1. Duncun
  2. Ferdinand
  3. Ariel
  4. Caliban
সঠিক উত্তর:
Caliban
উত্তর
সঠিক উত্তর:
Caliban
ব্যাখ্যা
- Shakespeare এর বিখ্যাত উপন্যাস The Tempest এর মধ্যে আমরা Caliban কে মানুষদের প্রতিনিধি হিসেবে দেখতে পাই। 
-”Caliban shares many woes with colonized people. His life has been disrupted by an outsider who takes his land and enslaves him.”
Other character from the play:
- Ariel,
- Miranda,
- Ferdinand,
- Prospero etc.

Source: Sparknotes and Litchart
২৩.
'Moby Dick' deals with -
  1. Shark
  2. Crocodile
  3. Whale
  4. Sea -Gull
সঠিক উত্তর:
Whale
উত্তর
সঠিক উত্তর:
Whale
ব্যাখ্যা
- Moby Dick হচ্ছে বিখ্যাত আমেরিকান উপন্যাসিক Herman Melville এর সবচেয়ে উল্লেখযোগ্য উপন্যাস, যেখানে নির্দয়ভাবে তিমি মাছের  শিকার  সম্পর্কে  সুচারু ভাবে বর্ণিত হয়েছে।

- Moby Dick, novel by Herman Melville, published in London in October 1851 as The Whale and a month later in New York City as Moby-Dick; or, The Whale. It is dedicated to Nathaniel Hawthorne.
- Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.

- Moby Dick famously begins with the narratorial invocation “Call me Ishmael.” The narrator, like his biblical counterpart, is an outcast.
- Ishmael, who turns to the sea for meaning, relays to the audience the final voyage of the Pequod, a whaling vessel.
- Amid a story of tribulation, beauty, and madness, the reader is introduced to a number of characters, many of whom have names with religious resonance.
- The ship’s captain is Ahab, who Ishmael and his friend Queequeg soon learn is losing his mind.

Source: Britannica.com
২৪.
"Alas, alas, who's injured by my love?
What merchant's ships have my sighs drowned?"
- Who wrote these lines?
  1. Alfred Tennyson
  2. John Donne
  3. William Wordsworth
  4. John Keats
সঠিক উত্তর:
John Donne
উত্তর
সঠিক উত্তর:
John Donne
ব্যাখ্যা
John Donne কে 'Poet of Love and Religious' বলা হয়।
বিখ্যাত কয়েকটি কবিতা:
- Good Morrow,
- The Sun Rising,
- The Canonization,
- Twicknam garden etc.

আলোচিত লাইনগুলো The Canonization কবিতা থেকে নেওয়া।


"For God's sake hold your tongue, and let me love,
         Or chide my palsy, or my gout,
My five gray hairs, or ruined fortune flout,
         With wealth your state, your mind with arts improve,
                Take you a course, get you a place,
                Observe his honor, or his grace,
Or the king's real, or his stampèd face
         Contemplate; what you will, approve,
         So you will let me love.

Alas, alas, who's injured by my love?
         What merchant's ships have my sighs drowned?
Who says my tears have overflowed his ground?
         When did my colds a forward spring remove?
                When did the heats which my veins fill
                Add one more to the plaguy bill?
Soldiers find wars, and lawyers find out still
         Litigious men, which quarrels move,
         Though she and I do love."


The Canonization
BY JOHN DONNE
২৫.
We have not been given ___ update on the patient’s condition.
  1. some
  2. none
  3. any
  4. much
সঠিক উত্তর:
any
উত্তর
সঠিক উত্তর:
any
ব্যাখ্যা
Negative এবং Interrogative বাক্যে noun-এর পূর্বে adjective হিসেবে any ব্যবহৃত হয়।
২৬.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:
Lyric : Lyricist
  1. Rain : Flood
  2. Song : Music
  3. Symphony : Composer
  4. Story : Novelist
সঠিক উত্তর:
Symphony : Composer
উত্তর
সঠিক উত্তর:
Symphony : Composer
ব্যাখ্যা
- এটি একটি analogy ৷
 - Analogy শব্দটির অর্থ a comparison between one thing and another, typically for the purpose of explanation or clarification অর্থাৎ একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা অথবা একটি জিনিসের সাথে আরেকটি জিনিস এর সাদৃশ্য বৈসাদৃশ্য তথা মিল-অমিল চিহ্নিত করা ৷

- আমরা জানি একজন গীতিকার/গীতিকবি ( Lyricist) গানের কথা ( Lyric) লিখে থাকেন ৷
- অনুরূপভাবে একজন সুরকার ( Composer)  গানের সুর ( Symphony)তৈরি করে থাকেন ৷

সুতরাং সম্পর্কগত দিক থেকে Symphony : Composer অপশনটি সঠিক ৷
২৭.
Select the right word to the gap in the sentence. Mr. Robert lives in ___ Hague.
  1. The
  2. A
  3. An
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
Hague হলো Netherlands এর তৃতীয় বৃহত্তম শহর আর এর পূর্বে The বসে।
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর The Hague এ অবস্থিত ।
২৮.
The new police chief is trying to __ on the current drug problem in the city.
  1. crackdown
  2. crack over
  3. crackup
  4. crack out
সঠিক উত্তর:
crackdown
উত্তর
সঠিক উত্তর:
crackdown
ব্যাখ্যা
Crackdown on something or somebody অর্থ কোন কিছুর বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তির ব্যবস্থা।    
- A crackdown (one word, no hyphen) is an official effort to forcefully repress or restrain something.
২৯.
This is the book which I lost. Here ‘which I lost’ is -
  1. Noun clause
  2. An adverbial clause
  3. An adjective clause
  4. None of the three
সঠিক উত্তর:
An adjective clause
উত্তর
সঠিক উত্তর:
An adjective clause
ব্যাখ্যা
- কোন clause noun বা pronoun এর পর বসে যে noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective clause বলে।
- এই ধরণের clause এ Relative pronoun - who, whom, which, that ইত্যাদি দ্বারা সূচিত করা হয়।
- উল্লিখিত প্রশ্নে আমরা দেখতে পাই যে, book (noun)  কে ”which I lost” modify করেছে ।  তাই. এটি একটি adjective clause ।
৩০.
Choose the correct sentence.
  1. We were discussing about the whole matter.
  2. We were discussing the matter.
  3. We were discussing regarding the matter.
  4. We were discussing of the matter.
সঠিক উত্তর:
We were discussing the matter.
উত্তর
সঠিক উত্তর:
We were discussing the matter.
ব্যাখ্যা
এখানে Discuss মানে হচ্ছে কোন কিছু নিয়ে আলোচনা বোঝায়। Discuss এর পর কোন Preposition বসে না।
৩১.
Were she my daughter, I____that.
  1. would not allow
  2. would have not allowed
  3. had not been allowed
  4. will not have allowed
সঠিক উত্তর:
would not allow
উত্তর
সঠিক উত্তর:
would not allow
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি 2nd conditional এর উদাহরণ। 
- 2nd conditional এর result clause-এর structure হলো sub + would not (negative হলে) + verb এর base form+ object
৩২.
Eternal vigilance is the price of liberty. Here Eternal refers to
  1. Temporary
  2. Obvious
  3. Vigilant
  4. Perpetual
সঠিক উত্তর:
Perpetual
উত্তর
সঠিক উত্তর:
Perpetual
ব্যাখ্যা
Eternal এর সমার্থক শব্দ হচ্ছে perpetual ।
Eternal -  ageless, eonian, eternal, everlasting, unceasing, unending
৩৩.
A place where everything is perfect:
  1. Cosmos
  2. Dreamland
  3. Utopia
  4. Utilitarian
সঠিক উত্তর:
Utopia
উত্তর
সঠিক উত্তর:
Utopia
ব্যাখ্যা
Utopia = নিখুত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার রাষ্ট্র বা স্বরাষ্ট্র।
Cosmos = শৃঙ্খলাবদ্ধ মহাজগৎ।
Platoon = একজন লেফটেন্যান্ট এর অধীনে সেনাবাহিনীর সক্রিয় সেনাদল।
Utilatiran = উপযোগবাদ।
Dreamland = স্বপ্নের দেশ।
৩৪.
Choose the antonym of the word: Pandemic
  1. Rampant
  2. Prevalent
  3. Endemics
  4. Limited
সঠিক উত্তর:
Endemics
উত্তর
সঠিক উত্তর:
Endemics
ব্যাখ্যা
- Pandemic (অতিমারী) - (of a disease) prevalent over a whole country or the world.
- Endemic - (of a disease or condition) regularly found among particular people or in a certain area./নির্দিষ্ট এলাকায় সংক্রমিত রোগ।
- Prevalent=সাধারণ।
- Limited=সীমাবদ্ধ।
৩৫.
Hibernation is the close meaning to___.
  1. Sluggishness
  2. Dormancy
  3. Democracy
  4. Liveliness
সঠিক উত্তর:
Dormancy
উত্তর
সঠিক উত্তর:
Dormancy
ব্যাখ্যা
- Hibernation (শীতনিদ্রা) এর সাথে অর্থের দিক থেকে ঘনিষ্টভাবে যুক্ত word হলো dormancy (সুপ্ততা)।
- এছাড়াও sluggishness (মন্থরগতি) democracy (গণতন্ত্র) । 
- Hibernation- the condition or period of an animal or plant spending the winter in a dormant state.
৩৬.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৭০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা
ব্যাখ্যা
৮% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ৮) বা ৯২ টাকা ও ৮% লাভে বিক্রয় মূল্য = (১০০ + ৮) বা ১০৮ টাকা।
ছাগলটির ক্রয়মূল্য = (৮০০ × ১০০) ÷ (১০৮ - ৯২ ) টাকা বা ৫০০০ টাকা।
৩৭.
c/(a - b)2 > 0 এবং a, b ও c সসীম হলে, নিচের কোনটি সত্য?
  1. c > 0
  2. a < ∞
  3. b > - ∞
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
c/(a - b)2 > 0
c > 0
আবার, c/(a - b)2 > 0
বা, (a - b)2/c < 1/0
বা, (a - b)2 < ∞
বা, a - b < ∞
বা, a < ∞ এবং b > - ∞
৩৮.
(√3)x + 1 = (∛3)2x - 1 হলে, x = ?
  1. 1
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
(√3)x + 1 = (∛3)2x - 1
বা, 3(x + 1)/2 = 3(2x - 1)/3
বা, (x + 1)/2 = (2x - 1)/3
∴ x = 5
৩৯.
324 এর x ভিত্তিক লগ 4 হলে, x = ?
  1. 2√3
  2. 4√2
  3. 9√2
  4. 3√2
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
logx324 = 4
x4 = 324
x4 = 3 × 3 × 3 × 3 × 2 × 2
x4 = 3422
x4 = (3√2)4
x = 3√2
৪০.
sin(nΠ/3) + cos(nΠ/3) অনুক্রমটির অষ্টম পদ কত?
  1. (√3 + 1)/2
  2. (√3 - 1)/2
  3. -(√3 + 1)/2
  4. (√- 3 + 1)/2
সঠিক উত্তর:
(√3 - 1)/2
উত্তর
সঠিক উত্তর:
(√3 - 1)/2
ব্যাখ্যা
sin(nΠ/3) + cos(nΠ/3) অনুক্রমটির অষ্টম পদ
= sin(8Π/3) + cos(8Π/3)
= sin480 + cos480
=√3/2 - 1/2
= (√3 - 1)/2
৪১.
পরিবৃত্তের ত্রিভুজটি সমকোণী হলে, অতিভুজ = ?
  1. বৃত্তের ব্যাস
  2. বৃত্তের ব্যাসার্ধ
  3. বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা
  4. বৃত্তের স্পর্শক
সঠিক উত্তর:
বৃত্তের ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তের ব্যাস
ব্যাখ্যা
পরিবৃত্তের ত্রিভুজটি সমকোণী হলে, অতিভুজ = বৃত্তের ব্যাস।
৪২.
চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে, চতুর্ভুজটি -
  1. বর্গ
  2. রম্বস
  3. ঘুড়ি
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে, চতুর্ভুজটি বর্গ, রম্বস ও ঘুড়ি।
৪৩.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৮
  2. ৩/৮
  3. ৫/৮
  4. ৭/৮
সঠিক উত্তর:
৭/৮
উত্তর
সঠিক উত্তর:
৭/৮
ব্যাখ্যা

৪৪.
একটি গোলকের ব্যাসার্ধ 3 সেমি হলে, উক্ত গোলকের আয়তন কত?
  1. 9Π cm3
  2. 18Π cm3
  3. 36Π cm3
  4. 35/2Π cm3
সঠিক উত্তর:
36Π cm3
উত্তর
সঠিক উত্তর:
36Π cm3
ব্যাখ্যা
একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকলে, উক্ত গোলকের আয়তন= (4/3)Π × (ব্যাসার্ধ)3 ঘন একক।
একটি গোলকের ব্যাসার্ধ 3 সেমি হলে, উক্ত গোলকের আয়তন = (4/3)Π × (3)3 cm3 = 36Π cm3
৪৫.
8 জনের একটি গ্রুপ থেকে 5 জনকে নিয়ে একটি দল কত প্রকারে বাছাই করা যায় যাতে 1 জন নির্দিষ্ট থাকে?
  1. 18
  2. 35
  3. 14/5
  4. 7/20
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা
8 জনের একটি গ্রুপ থেকে 5 জনকে নিয়ে একটি দল বাছাই করা যায় যাতে 1 জন নির্দিষ্ট থাকে।
= 8 - 1C5 - 1 
= 7C4
= 35
৪৬.
প্রকৃতিতে প্রাপ্ত তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত কত হয়?
  1. ১০২ এর বেশি
  2. ৮২ এর বেশি
  3. ৯৪ এর বেশি
  4. ৬৮ এর বেশি
সঠিক উত্তর:
৮২ এর বেশি
উত্তর
সঠিক উত্তর:
৮২ এর বেশি
ব্যাখ্যা
- কোনো প্রাকৃতিক পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা ঘটলে সেসব পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে।
- যেমন- ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল।
- এসব মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত ৮২ বা তার থেকে বেশি হয়ে থাকে। 
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৪৭.
জীববিজ্ঞানের কোন বিষয়ে রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয়?
  1. অরনিথোলজি
  2. এপিকালচার
  3. সেরিকালচার
  4. সিল্ক ওয়ার্ম স্টাডি
সঠিক উত্তর:
সেরিকালচার
উত্তর
সঠিক উত্তর:
সেরিকালচার
ব্যাখ্যা

- রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের সেরিকালচার শাখায়।
- - রেশম পোকার ইংরেজি হলো সিল্ক ওয়ার্ম। 
- মৌমাছি পালন বিষয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের এপিকালচার শাখায়।
- জীববিজ্ঞানের যে শাখায় পাখি বিষয়ে আলোচনা করা হয়, তাকে অরনিথোলজি বলা হয়।
সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি 

৪৮.
চুন বলতে কোনটিকে বোঝানো হয়?
  1. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
  2. ক্যালসিয়াম কার্বনেট
  3. ক্যালসিয়াম সালফেট
  4. ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর:
ক্যালসিয়াম অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম অক্সাইড
ব্যাখ্যা
- ক্যালসিয়াম অক্সাইড হলো চুন।
- স্ল্যাক লাইম বা চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 
- ক্যালসিয়াম কার্বনেট হলো চক পাউডার।
সূত্র: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৪৯.
রক্ত জমাট বাঁধার জন্য দায়ী নিচের কোনটি?
  1. Erythrocyte
  2. Thrombocytes
  3. Lymphocytes
  4. Heparin
সঠিক উত্তর:
Thrombocytes
উত্তর
সঠিক উত্তর:
Thrombocytes
ব্যাখ্যা
- অণুচক্রিকা (Thrombocytes) বা প্লেইটলেট অস্থায়ী প্লেইটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে।
- রক্তজমাট ত্বরাণ্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে৷ আবার প্রয়োজন শেষে রক্তজমাট বিগলনেও সাহায্য করে৷ 

- বেসোফিলের সাইটোপ্লাজমে যে দানা থাকে তা থেকে হেপারিন তৈরি হয়।
- হেপারিন (Heparin) রক্তবাহিকার ভিতরে রক্তজমাট প্রতিরোধ করে।

- লোহিত রক্তকণিকা (Erythrocyte) বা শ্বেত রক্তকণিকা (Lymphocytes) রক্ত জমাট বাঁধার সাথে সম্পর্কিত নয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৫০.
ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. আদি কোষবিশিষ্ট
  2. বাধ্যতামূলক পরজীবী
  3. অতি-আণুবীক্ষণিক সত্তা
  4. DNA অথবা RNA উপস্থিত
সঠিক উত্তর:
আদি কোষবিশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
আদি কোষবিশিষ্ট
ব্যাখ্যা
- ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ। এটি প্রোটিন আবরণ এবং অভ্যন্তরস্থ নিউক্লিক এসিড (DNA অথবা RNA) এই দু'টি অংশ নিয়ে গঠিত।
- ভাইরাস অকোষীয় (আদি কোষীয় নয়), অতি-আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী জৈবকণা যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে।
- সত্যিকার অর্থে এরা অণুজীব নয়, অণুজীবের মতো।
- ভাইরাস দেহে কোষীয় বৈশিষ্ট্য তথা কোষ প্রাচীর, কোষঝিল্লি ও সাইটোপ্লাজম নেই- তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়।
সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৫১.
মানবদেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত থাকে?
  1. ১৮০-২০০ গ্রাম/ডেসিলিটার
  2. ৮০-১২০ গ্রাম/ডেসিলিটার
  3. ৮০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
  4. ২৫০-৩০০ মিলিগ্রাম/ ডেসিলিটার
সঠিক উত্তর:
৮০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
ব্যাখ্যা
- মানবদেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা ৮০-১২০ মিলিগ্রাম/ ডেসিলিটার।
- রক্তে গ্লুকোজের এই স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রিত হয় ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোনের ক্রিয়া-প্রতিক্রিয়ায়। 
সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৫২.
"ভর এবং শক্তি একই সত্তার দ্বৈত প্রকাশ" - এই মতামত প্রথম প্রকাশ করেন কে?
  1. স্যার আইজ্যাক নিউটন
  2. আলবার্ট আইনস্টাইন
  3. এইচ. এ. লরেন্টজ
  4. শেলডন গ্ল্যাশো
সঠিক উত্তর:
আলবার্ট আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যা
- আপেক্ষিকতা তত্ত্বের যে দুটো গুরুত্বপূর্ণ আবিষ্কারের ওপর ভিত্তি করে আজকের নিউক্লীয় যুগের সূচনা হয়েছিলো তা হলো ভরের আপেক্ষিকতা অর্থাৎ গতির সাথে ভরের পরিবর্তন এবং ভরকে শক্তিতে রূপান্তর।
- আলবার্ট আইনস্টাইনের মতে ভর এবং শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই।
- এরা একই সত্ত্বার দ্বৈত প্রকাশ যা E= mc2 সমীকরণের মাধ্যমে গাণিতিকভাবে প্রকাশিত হয়। 
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৫৩.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ নয়?
  1. Data Definition Language
  2. Data Manipulation Language
  3. Query Language
  4. C++
সঠিক উত্তর:
C++
উত্তর
সঠিক উত্তর:
C++
ব্যাখ্যা
C++ একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা যা ১৯৮০ সালে C ভাষার একটি বর্ধিতাংশ রূপ হিসেবে তৈরি করা হয়। 
মূলত C প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়।

Data Definition Language, Data Manipulation Language, Query Language এবং SQL ডাটাবেজ ল্যাংগুয়েজ |

- একটি ডাটাবেজে পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে। এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। 
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিল ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ- দ্বাদশ( প্রকৌশলী মুজিবুর রহমান)।
৫৪.
তথ্য প্রযুক্তির অন্যতম প্রতিষ্ঠান 'ইয়াহু' (Yahoo) - এর প্রতিষ্ঠাতা কে ?
  1. ডেনিস রিচি ও কেন থম্পসন
  2. ডেবিড ফিলো এবং জেরি ইয়ং
  3. ভিন্ট কার্ফ ও জেফ বেজোস
  4. স্টিভ কেস ও রবার্টস
সঠিক উত্তর:
ডেবিড ফিলো এবং জেরি ইয়ং
উত্তর
সঠিক উত্তর:
ডেবিড ফিলো এবং জেরি ইয়ং
ব্যাখ্যা
- ইয়াহু একটি বৃহৎ ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান । 
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরে প্রধান কার্যালয় ।
- ১৯৯৪ সালে ডেবিড ফিলো এবং জেরি ইয়ং ইয়াহু প্রতিষ্ঠা করেন ।
 - ইয়াহু ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন সার্চ ইঞ্জিন,  ইয়াহু মেইল,  ইয়াহু ভিডিও ইত্যাদি রয়েছে ।

সূত্র: Yahoo.com
৫৫.
নিচের কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম?
  1. নোবেল নেটওয়ার্ক
  2. ইউনিক্স
  3. উইন্ডোজ এনটি
  4. উইন্ডোজ এক্সপি
সঠিক উত্তর:
উইন্ডোজ এনটি
উত্তর
সঠিক উত্তর:
উইন্ডোজ এনটি
ব্যাখ্যা
- উইন্ডোজ এনটি একটি  নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ।
- মাইক্রোসফট নির্মিত অপারেটিং সিস্টেম [ওএস] উইন্ডোজ পরিবারের সদস্য উইন্ডোজ এনটি। 
- এনটি শব্দটির পূর্ণরূপ 'নিউ টেকনোলজি' [নতুন প্রযুক্তি]। নতুন প্রযুক্তি সমৃদ্ধ উইন্ডোজ এনটি বিশেষভাবে কর্মক্ষেত্র এবং সার্ভার পিসির জন্য নির্মিত হয়।
 - ১৯৯৩ সালের জুলাই মাসে সর্বপ্রথম এই অপারেটিং সিস্টেম অবমুক্ত করে মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটি বিশেষায়িত উইন্ডোজ সংস্করণ।
- স্বাধীন প্রসেসর নির্ভর উইন্ডোজটি একই সঙ্গে একাধিক পিসিতে ব্যবহার করা যেত।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ (মাহবুবুর রহমান) ও মাইক্রোসফট ওয়েবসাইট।
৫৬.
ISD এর পূর্ণরূপ কী?
  1. International Subscriber Dialing
  2. Internet Standard Dialing
  3. International System Dialing
  4. Internet System Dialing
সঠিক উত্তর:
International Subscriber Dialing
উত্তর
সঠিক উত্তর:
International Subscriber Dialing
ব্যাখ্যা
ISD: International Subscriber Dialing
ISD stands for International Subscriber Dialing. It is also known as International Direct Dialing (IDD).
This term describes an International telephone call made by a person without relying on the telephone operator.
 
উৎস: Britannica.com
৫৭.
ফায়ারওয়াল সম্পর্কে কোনটি সঠিক?
  1. একটি নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করে
  2. এটি হার্ডওয়ার অথবা সফটওয়্যার ডিভাইস হতে পারে
  3. এটি নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- ফায়ারওয়াল মূলত অথরাইজড অ্যাকসেস কে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় ।
- ফায়ারওয়াল হচ্ছে এক সেট নিয়ম-নীতির রুলস যার সাহায্যে পিসিতে ইনকামিং এবং আউটগোয়িং ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে ফিল্টার করা যায় ।

- ফায়ারওয়াল হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই ধরনের হতে পারে ।
- ফায়ারওয়াল ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে সহজেই আড়াল করা যায় ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ (মাহবুবুর রহমান)
৫৮.
কোনটি ছবির/ ইমেজের এক্সটেনশন ফাইল হিসেবে ব্যবহার হয় না?
  1. .odt
  2. .jpeg
  3. .gif
  4. .bmp
সঠিক উত্তর:
.odt
উত্তর
সঠিক উত্তর:
.odt
ব্যাখ্যা
.odt (Open Document text document) হল Text file extension.

.jpeg, .gif, .bmp এরা ছবি বা ইমেজের এক্সটেনশন ফাইল।
.jpeg means - Joint Photographic Experts Group Image.
.gif means - Graphical Interchange Format File.
.bmp means - Bitmap Image File .

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ (মাহবুবুর রহমান)
৫৯.
ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় কোন সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিট এর মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় -
  1. বিট অ্যাসিনক্রোনাস
  2. বিট সিনক্রোনাইজেশন
  3. বিট আইসোক্রোনাস
  4. সিনক্রোনাজিং
সঠিক উত্তর:
বিট সিনক্রোনাইজেশন
উত্তর
সঠিক উত্তর:
বিট সিনক্রোনাইজেশন
ব্যাখ্যা
- সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন (Bit-synchronization)।
- বিট সিনক্রোনাইজেশনের মাধ্যমে গ্রাহক কম্পিউটার যথার্থভাবে ডাটাকে পুনরুদ্ধার করতে পারে।

- যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতি বার ১টি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে ।
- যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ- দ্বাদশ( প্রকৌশলী মুজিবুর রহমান)।
৬০.
একটি নল ১৫ মিনিটে ১ টি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৮ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ১০৫ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১০৫
  2. ২১০
  3. ৩১৫
  4. ৪০০
সঠিক উত্তর:
৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১৫
ব্যাখ্যা
ধরি, প্রথম নল দ্বারা প্রতি মিনিটে ক লিটার পানি প্রবেশ করে ও চৌবাচ্চাটিতে মোট খ লিটার পানি ধরে।
প্রশ্নানুসারে, 
খ = ১০৫খ/১৫ - ১৮ × ১০৫  (খ = ১২ক)
খ = ৩১৫ লিটার।

[ Topic - সমস্যা ও সমাধান (নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যা) ]
৬১.
দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত হবে?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
১ম ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৩
২য় ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৫
৩য় ত্রিভুজে, কাঠির সংখ্যা = ৭
প্রদত্ত সংখ্যাগুলো                                 ৩       ৫          ৭
পাশাপাশি দুটো সংখ্যার পার্থক্য                   ২         ২
চতুর্থ ত্রিভুজে কাঠির সংখ্যা হবে ৭ + ২ = ৯

[ সংখ্যাগত দক্ষতা (সিরিজ সম্পন্নকরণ) ]
৬২.
২৪ = ১০ এবং ৪২ = ১২ হলে, ৫৭ = ?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ১৪
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ২৪ = ৬ হলে উত্তর ঠিক ছিলো।
প্রশ্নে ভুল থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

২৪ = ৬ এর ক্ষেত্রে, 
২৪/৩ - ২ = ৬
৪২ = ১২ এর ক্ষেত্রে, 
৪২/৩ - ২ = ১২
সুতরাং ৫৭ এর ক্ষেত্রে,
৫৭/৩ - ২ = ১৭

সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
৬৩.
নিচের চিত্রে, মোট কয়টি চতুর্ভুজ আছে?
  1. ১৫
  2. ২১
  3. ২৭
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রথম কলামে ১ টি চতুর্ভুজ।
দ্বিতীয় কলামে, ৩ টি চতুর্ভুজ। 
তৃতীয় কলামে ৫ টি চতুর্ভুজ।
সংক্ষেপে,
মোট চতুর্ভুজ =  ৩য় কলামের জন্য(১ + ২ + ৩ + ৪ + ৫) + ২য় কলামের জন্য(১ + ২ + ৩) + ১ম কলামের জন্য(১) + ৩য় সারির জন্য (১ + ২ + ৩) + ২য় ও ৪র্থ সারির জন্য(২ + ২) - ২য় ও ৪র্থ সারির ১ টি করে বাদ(২) = ৩০

[ স্থানাঙ্ক সম্পর্ক (চিত্র যুক্তি) ]
৬৪.
নিচের কোন শব্দটি আয়নার উপরে রাখলে একই দেখাবে?
  1. BOB
  2. bod
  3. TOT
  4. PET
সঠিক উত্তর:
BOB
উত্তর
সঠিক উত্তর:
BOB
ব্যাখ্যা
BOB শব্দটি আয়নার উপরে রাখলে একই দেখাবে।

- আয়নার পজিশন BOB শব্দটির নিচে ধরলে আয়নাতে এটাকে BOB হিসাবেই দেখাবে।
অন্যদিকে,
- T এর ক্ষেত্রে head অংশটা নিচে চলে আসবে।
- তবে যেকোনো এক পার্শ্বে আয়না স্থাপন করা হলে সেটি TOT ঠিক দেখাবে।
৬৫.
জামাল ১ টি কাজ ২০ দিনে ও কামাল তা ৩০ দিনে করতে পারে। দুজনে একত্রে ১ দিনে কাজের কত অংশ সম্পন্ন করতে পারবে?
  1. ১/১৬
  2. ১/১২
  3. ১/১৫
  4. ১/১৮
সঠিক উত্তর:
১/১২
উত্তর
সঠিক উত্তর:
১/১২
ব্যাখ্যা
জামাল ১ দিনে করে ১/২০ অংশ ও কামাল ১ দিনে করে ১/৩০ অংশ।
সুতরাং, দুজনে একত্রে ১ দিনে করে
= ১/২০ + ১/৩০
= (৩ + ২)/৬০
= ৫/৬০
= ১/১২

[ Topic - সমস্যা ও সমাধান (সময় ও কাজ) ]
৬৬.
একটি ট্রেন ০৬০০ টায় কমলাপুর স্টেশন ছাড়ল ও রংপুরে ১৮০৩ টায় পৌছালো। রংপুরে যখন পৌছালো তখন ঘড়িতে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
  1. ১৯০.০
  2. ১৬৩.৬
  3. ১৬৩.৫
  4. ১৯৬.৬
সঠিক উত্তর:
১৬৩.৫
উত্তর
সঠিক উত্তর:
১৬৩.৫
ব্যাখ্যা
রংপুরে যখন পৌছালো তখন ঘড়িতে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= । (১১ × ৩ - ৬০ × ৬)২ ।°
= ।- ১৬৩.৫।°
= ১৬৩.৫°

[ Topic - সমস্যা সমাধান (ঘড়ি বিষয়ক অভীক্ষা) ]
৬৭.
কৃপাণ এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিপ্টে
  2. খড়গ
  3. নয়ন
  4. ধেনু
সঠিক উত্তর:
খড়গ
উত্তর
সঠিক উত্তর:
খড়গ
ব্যাখ্যা
কিপ্টে হচ্ছে কৃপণ এর সমার্থক শব্দ।
খড়গ হচ্ছে কৃপাণ বা তরবারি এর সমার্থক শব্দ।
ধেনু হচ্ছে গরু এর সমার্থক শব্দ।
নয়ন হচ্ছে চোখ এর সমার্থক শব্দ।

[ Topic - বানান ও ভাষা ( সমার্থক ও বিপরীতার্থক শব্দ) ]
৬৮.
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
  1. obscure
  2. obsess
  3. obsolete
  4. obsequeous
সঠিক উত্তর:
obsequeous
উত্তর
সঠিক উত্তর:
obsequeous
ব্যাখ্যা
obsequeous বানানটি ভুল।
সঠিক বানান হবে obsequious
obsequious (adjective) আজ্ঞাবহ (বিশেষত সুবিধাদির প্রত্যাশায়) মাত্রাতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী।

[ Topic - বানান ও ভাষা (শুদ্ধ বানান ও বাক্য গঠন) ]
৬৯.
Select the correct sentence.
  1. The person who was known to me was businessman.
  2. The person was businessman who was known to me.
  3. The person was businessman who is known to me.
  4. The person who was known to me is businessman.
সঠিক উত্তর:
The person who was known to me was businessman.
উত্তর
সঠিক উত্তর:
The person who was known to me was businessman.
ব্যাখ্যা
The person who was known to me was businessman বাক্যটি সঠিক।
৭০.
আপনার ছাত্র আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলো কিন্তু আপনি প্রশ্নের উত্তর জানেন না। এমতাবস্থায় কী করবেন?
  1. তাকে ধমক দিয়ে অন্য শিক্ষকের কাছে যেতে বলবেন।
  2. 'এত সহজ প্রশ্নের উত্তর পারো না' - বলেই তাড়িয়ে দিবেন।
  3. 'আপনার সময় নাই' - এ মিথ্যা অজুহাতে পরবর্তীতে উত্তর দিবেন।
  4. তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
সঠিক উত্তর:
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
উত্তর
সঠিক উত্তর:
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন।
ব্যাখ্যা
তার কাছ থেকে সময় নিয়ে পরবর্তীতে তার প্রশ্নের উত্তর দিবেন। - এই অপশনটি যৌক্তিক।

[ Topic - ভাষাগত যৌক্তিক বিচার ( সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য) ]
৭১.
বাংলায় নবাবী শাসনামলের (১৭০৭ - ১৭৬৩) শেষ নবাব কে ছিলেন?
  1. মুর্শিদকুলী খান
  2. সিরাজউদৌলা
  3. মীর কাসিম
  4. মীর জাফর
সঠিক উত্তর:
মীর কাসিম
উত্তর
সঠিক উত্তর:
মীর কাসিম
ব্যাখ্যা

- বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলী খান ১৭০৭ সালে নবাবী শাসনের সূচনা করেন।
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে শেষ স্বাধীন নবাব সিরাজউদৌলার ইংরেজদের হাতে পরাজয়ের মাধ্যমে শেষ হয় স্বাধীন নবাবী আমল।
- তবে প্রশ্নে সাল উল্লেখ রয়েছে, ১৭৬৩ সাল পর্যন্ত। ১৭৬০ - ৬৩ সাল পর্যন্ত মীর কাসিম নবাব ছিলেন
- ১৭৬৪ সালে তৎকালীন ক্ষমতাচ্যুত নবাব নবাব মীর কাসিম, মোঘল সম্রাট শাহ আলম ও অযোধ্যার নওয়াব সুজাউদ্দৌলা বাহিনীর সাথে ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর যুদ্ধ হয় যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত।
- উক্ত যুদ্ধে পরাজয়ের ফলে বাংলা সহ অন্যান্য অঞ্চলে নবাবী শাসন বিলুপ্ত হয় এবং ইংরেজ উপনেবেশিক যুগ চূড়ান্তভাবে শুরু হয়।

উৎস: একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত) ও বাংলাপিডিয়া।

৭২.
বঙ্গভঙ্গের সময় নবগঠিত ‘পশ্চিমবঙ্গ প্রদেশ’ - এর গভর্ণর নিযুক্ত হন -
  1. স্যার ব্যামফিল্ড ফুলার
  2. এন্ড্রু ফ্রেজার
  3. লর্ড কার্জন
  4. লর্ড কিংসফোর্ড
সঠিক উত্তর:
এন্ড্রু ফ্রেজার
উত্তর
সঠিক উত্তর:
এন্ড্রু ফ্রেজার
ব্যাখ্যা

- বঙ্গভঙ্গের সময় ভারতীয় উপমহাদেশের বড়লাট বা ভাইসরয় ছিলেন - লর্ড কার্জন।
- বঙ্গভঙ্গের পর নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন - স্যার ব্যামফিল্ড ফুলার এবং 'পশ্চিমবঙ্গ' প্রদেশের গভর্নর নিযুক্ত হন - এনড্রু ফ্রেজার।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৩.
১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানে চলা অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য আওয়ামীলীগ কয়টি বিধি প্রণয়ন করেছিলো?
  1. ২১টি
  2. ২৫টি
  3. ৩৫টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫টি
ব্যাখ্যা

- আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের আহবানে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল পালিত হয়।
- ৩ মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় তিনি সারা পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
- এই আন্দোলনের পটভূমিতে বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দানে সমবেত উত্তাল জনসমুূদ্রে জাতির উদ্দেশ্যে তাঁর ঐতিহাসিক ভাষণ দান করেন।
- ১৯৭১ সালের ১৫ মার্চ আওয়ামীলীগের ততকালীন সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমদ অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য ৩৫ টি বিধি প্রণয়ন করেন এবং ঐ দিনই বঙ্গবন্ধু তা ঘোষনা করেন।
- মূলত এই ৩৫ বিধির উপর ভিত্তি করেই তখন দেশ পরিচালিত হচ্ছিলো।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস বোর্ড বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা ও বাংলাপিডিয়া।

৭৪.
মুজিবনগর সরকারের ক্যাবিনেট সচিব কে ছিলেন?
  1. রুহুল কুদ্দুস
  2. নুরুল কাদের
  3. এইচ. টি ইমাম
  4. মাহবুবুল আলম চাষী
সঠিক উত্তর:
এইচ. টি ইমাম
উত্তর
সঠিক উত্তর:
এইচ. টি ইমাম
ব্যাখ্যা

- মুজিবনগর সরকারের মূখ্য সচিব ছিলেন - রুহুল কুদ্দুস।
উল্লেখ্য, তিনি তৎকালীন পাকিস্তানের সিএসপি অফিসার ছিলেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন।
এছাড়া,
- মন্ত্রীপরিষদ সচিব ছিলেন - হোসেন তৌফিক (এইচ.টি) ইমাম,
-  সংস্থাপন সচিব - নুরুল কাদের,
-  পররাষ্ট্র সচিব ছিলেন - মাহাবুব আলম চাষী।

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -১ম পত্র বই ও ঢাকা জেলা ওয়েবসাইট।

৭৫.
‘সাঁওতাল’ জনগোষ্ঠীর প্রধান আবাসস্থল কোথায়?
  1. বৃহত্তর সিলেট অঞ্চল
  2. রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
  3. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল
  4. বৃহত্তর রংপুর অঞ্চল
সঠিক উত্তর:
রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
ব্যাখ্যা

সাঁওতালদের আবাসঃ বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লক্ষের বেশি সাঁওতাল বসবাস করেন। তাদের মূল আবাসস্থল রাজশাহীর বরেন্দ্র অঞ্চল।
- অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে অধিকাংশ সাঁওতাল নৃগোষ্ঠীর বসবাস। বগুড়া, রংপুর, পাবনা, ময়ংমনসিংহ এবং বৃহত্তর সিলেট জেলায়ও সাঁওতালদের বসবাস রয়েছে।
- সিলেট অঞ্চলের চা-বাগানে কর্মরত শ্রমিকদের একটি অংশ সাঁওতাল নৃগোষ্ঠীর অন্তর্গত বলে মনে করা হয়।
- ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশে বনজঙ্গলের পতিত জমিতে সাঁওতালরা বসবাস শুরু করে। পরে পতিত জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ আরম্ভ করে।
সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (উন্মুক্ত)।

৭৬.
মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পরিচালিত অভিযান কোনটি?
  1. অপারেশন সী এঞ্জেল
  2. অপারেশন জ্যাকপট
  3. অপারেশন সার্চ লাইট
  4. অপারেশন ক্লোজডোর
সঠিক উত্তর:
অপারেশন জ্যাকপট
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন জ্যাকপট
ব্যাখ্যা
- বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পরিচালিত অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
- এইদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়। এতে পাকবাহিনীর ২৬টি নৌযান ধ্বংস হয়।
- মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই অপারেশনে অংশ নেয়।
অন্যদিকে,
- অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় পরিচালিত হত্যাযজ্ঞ।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকবাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেফতার অভিযান হলো অপারেশন বিগবার্ড।
- ১৯৭২ সালে দেশ স্বাধীনের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান হলো অপারেশন ক্লোজডোর।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৭৭.
দেশের জাতীয় বাজেট অনুসারে, প্রক্ষেপিত মাথাপিছু GNI কত?
  1. ২২২৭ মার্কিন ডলার
  2. ২৪২৬ মার্কিন ডলার
  3. ২৪৬২ মার্কিন ডলার
  4. ২৩২৬ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২৪৬২ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২৪৬২ মার্কিন ডলার
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২১- ২২ অনুসারে,
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৪৬২ মার্কিন ডলার। (প্রক্ষেপিত মাথাপিছু জাতীয় আয়)
- সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলার (চূড়ান্ত)।

অন্যদিকে,
- অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
- অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী, মাথাপিছু আয় - ২,২২৭ মার্কিন ডলার।
৭৮.
অর্থনীতির বৃহৎ খাতগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি উপখাত রয়েছে?
  1. কৃষিখাত
  2. শিল্পখাত
  3. সেবাখাত
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
সেবাখাত
উত্তর
সঠিক উত্তর:
সেবাখাত
ব্যাখ্যা
জিডিপি নির্ণয়ের সুবিধার্থে বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
এগুলো হলো:
- কৃষিখাত
- শিল্পখাত ও
- সেবাখাত।

এসব প্রধান খাতসমূহকে আবার ১৫টি উপখাতে বিভক্ত করা হয়েছে।
উপখাতসমূহ হলো:
কৃষিখাতের উপখাত সমূহ: (২টি)
- কৃষি ও বনজ
- মৎস্য

শিল্পখাতের উপখাত সমূহ: (৪টি)
- ম্যানুফ্যাকচারিং
- খনিজ ও খনন
- নির্মাণ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ

সেবাখাতের উপখাত সমূহ: (৯টি)
- পাইকারি ও খুচরা বাণিজ্য
- হোটেল ও রেস্তোরাঁ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
- রিয়েল এস্টেট
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৭৯.
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোটের নতুন নাম কী?
  1. অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ
  2. নিউ অ্যালায়েন্স
  3. ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেইফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি
  4. সেইফ অ্যাকর্ড ফর টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেইফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেইফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি
ব্যাখ্যা
- ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে আগুন এবং ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রেতা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিদেশি অনেক সংগঠন বাংলাদেশি পোশাক বর্জনের ডাক দেয়।
- সেই প্রেক্ষাপটে কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড। এর মেয়াদ শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের পোশাক খাতের পরিবেশ নিরাপদ রাখতে নতুন করে উদ্যোগী হলেন।
- সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ এর আদলে ‘ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেইফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে।
- এ বিষয়ে দুই বছর মেয়াদি একটি নতুন চুক্তিতে সই করেছে এ খাতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিটেইল ব্র্যান্ডগুলো। কোম্পানি এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে এই চুক্তির ফলে কারখানার কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে মালিকপক্ষের মতো চুক্তিতে থাকা আন্তর্জাতিক ক্রেতাদেরও আইনি বাধ্যবাধকতা থাকবে।
- এই জোট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তৈরি পোশাকশিল্পের কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তায় কাজ করবে; যেখানে বাংলাদেশে ‘অ্যাকর্ড’ এর কাজের সফলতাকে কাজে লাগানো হবে।
- এটি সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হয়।

উৎস: বিজনেস টুডে ও মানব জমিন রিপোর্ট।
৮০.
টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে?
  1. তামিম ইকবাল
  2. মাহমুদুল্লাহ
  3. সাকিব আল হাসান
  4. মাশরাফি বিন মর্তুজা
সঠিক উত্তর:
মাহমুদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদুল্লাহ
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছে।
- টেস্ট ক্রিকেটে অধিনায়ক - মমিনুল হক
- ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক - তামিম ইকবাল
- টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক - মাহমুদুল্লাহ
৮১.
নিচের কোনটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত?
  1. নায়েম
  2. নিপোর্ট
  3. নিকার
  4. নেপ
সঠিক উত্তর:
নিকার
উত্তর
সঠিক উত্তর:
নিকার
ব্যাখ্যা
National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।

National Academy for Educational Management (NAEM):
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)
- ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয় ও  ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।

National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।

National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮২.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত SVRS-2020 অনুসারে, দেশের জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার (RNI) কত?
  1. ১.১%
  2. ১.২%
  3. ১.৩%
  4. ১.৩৭%
সঠিক উত্তর:
১.৩%
উত্তর
সঠিক উত্তর:
১.৩%
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত SVRS-2020 অনুসারে কয়েকটি সূচক:
১. জাতীয় জনসংখ্যা - ১৬ কোটি ৮২ লক্ষ
- মোট পুরুষ - ৮ কোটি ৪১ লক্ষ (প্রায়)
- মোট নারী - ৮ কোটি ৪০ লক্ষ (প্রায়)
২. জনসংখ্যা বৃদ্ধির হার (IGR) - ১.৩৭%
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার (RNI) - ১.৩০%
৩. জনসংখ্যার ঘনত্ব - ১১৪০/বর্গকি.মি
৪. বিভিন্ন বয়সী শিশু মৃত্যুহার:
- ১ মাস বয়সী : ১৫
- ১ বছর বয়সী : ২১
- ৫ বছর বয়সী : ২৮
৮৩.
সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে রাশিয়া নৌঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়েছে?
  1. জিবুতি
  2. সিচেলিস
  3. সুদান
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
সুদান
উত্তর
সঠিক উত্তর:
সুদান
ব্যাখ্যা
- সমুদ্র শক্তি পুনরুদ্ধারে তৎপর হয়েছে রাশিয়া। এ লক্ষ্যে বিভিন্ন মিত্র দেশে নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি।
- সেই সূত্রে আফ্রিকার দেশ সুদানে নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা এগিয়ে নিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন।
- সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে খার্তুমকে জানিয়েছিল মস্কো। রাশিয়ার এমন প্রস্তাব সুদান গ্রহণ করেছে।
- ইতোমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়াটি পুতিনের কাছে হস্তান্তর করেছেন।
- চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে।
- অন্যদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ঐ ঘাঁটির নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।
উৎস: দৈনিক জনকণ্ঠ প্রতিবেদন।

- জিবুতিতে চীন নৌঘাঁটি নির্মাণ করেছে।
- সিচেলিসে ভারত নৌঘাঁটি নির্মাণ করবে।
৮৪.
সম্প্রতি কোন দেশটি আফ্রিকার পশ্চিম সাহারা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে?
  1. ইথিওপিয়া
  2. জিবুতি
  3. মিশর
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
- গত ১০ ডিসেম্বর ২০২০ যে আরব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়- মরক্কো।
- মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ।
- বিনিময়ে বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর দাবি অনুযায়ী, তাদের সার্বভৌমত্ব ঘোষণা দিতে সম্মত হয় ওয়াশিংটন।
- সে অনুযায়ী ১২ ডিসেম্বর ২০২০ বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মরক্কোর নতুন মানচিত্রের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।
উৎস: আলজাজিরা ও বিবিসি বাংলা রিপোর্ট।
৮৫.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য প্রযোজ্য কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় -
  1. ২৯ আগস্ট, ২০১৭
  2. ১৩ অক্টোবর, ২০২০
  3. ২০ ফেব্রুয়ারি, ২০২১
  4. ১৫ জুন, ২০২১
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি, ২০২১
ব্যাখ্যা
কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর:
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- চুক্তিটির পূর্ণনাম - Framework Agreement on Facilitation of Cross - border paperless Trade in Asia and the Pacific.
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়।
উৎস: ESCAP ওয়েবসাইট।
৮৬.
সম্প্রতি আলোচিত মোবাইল ফোনে আঁড়িপাতার ইসরায়েলি স্পাইওয়্যারটির নাম কী?
  1. কামাথ
  2. আয়রন ডোম
  3. পেগাসাস
  4. আতামাকা
সঠিক উত্তর:
পেগাসাস
উত্তর
সঠিক উত্তর:
পেগাসাস
ব্যাখ্যা
- ইসরায়েলের সংস্থা এনএসও একটি সফটওয়্যার তৈরি করেছে, যা দিয়ে মোবাইলে আড়িপাতা যায়।
- ফোনের কথাবার্তা, হোয়াটসঅ্যাপের চ্যাট, ছবি, কী তথ্য আছে সবই জানা যায়। মোবাইল যিনি ব্যবহার করছেন তিনি কিছুই জানতে পারেন না।
- সম্প্রতি বহুল আলোচিত ও বিতর্কিত এই সফটওয়্যারটি নাম - পেগাসাস (Pegasus)।

- সাধারণত ফোনে একটি ওয়েবসাইটের লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করলেই পেগাসাস ডাউনলোড হয়ে যায়।
- হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করেও পেগাসাস যে কোনো ফোনে ইনস্টল করা যায়।

সম্প্রতি ভারত, বাংলাদেশ সহ আরো অনেক দেশের রাজনৈতিক অঙ্গনে এই স্পাইওয়্যার নিয়ে বিতর্ক শুরু হয়।

উৎস: NDTV ও আল জাজিরা প্রতিবেদন।
৮৭.
কোন দেশের মধ্যে "Yom Kippur War" যুদ্ধ সংঘটিত হয়েছিলো?
  1. জাপান - রাশিয়া
  2. ইসরায়েল - কয়েকটি আরব দেশ
  3. চীন - জাপান
  4. যুক্তরাষ্ট্র - উত্তর ভিয়েতনাম
সঠিক উত্তর:
ইসরায়েল - কয়েকটি আরব দেশ
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল - কয়েকটি আরব দেশ
ব্যাখ্যা
১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (Yom Kippur War)
⤇ যুদ্ধ সংঘটন কাল - ৬ অক্টোবর - ২৫ অক্টোবর, ১৯৭৩ সাল।
⤇ প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ।
⤇ ফলাফল - ইসরায়েল জয়ী।

⤇ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে।
প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি চলে আসে।
সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
⤇ আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয়।

⤇ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও অঞ্চল নিজেদের দখলে নেয়।
⤇ ১৯৭৮ সালে ক্যাম্প-ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে মিশরের ৩০ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান হয়।
এর ফলে প্রথম আরব দেশ হিসাবে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে সিনাই উপদ্বীপের পুর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়।

উৎসঃ হিস্টরি.কম
৮৮.
সমাজতন্ত্রের আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষার জন্য নিচের কোন নিরাপত্তা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলো?
  1. CENTO
  2. CSTO
  3. SEATO
  4. SALT
সঠিক উত্তর:
CENTO
উত্তর
সঠিক উত্তর:
CENTO
ব্যাখ্যা
Central Treaty Organization (CENTO):
- CENTO - মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা চুক্তি। সমাজতন্ত্রের আগ্রাসন থেকে এই অঞ্চলের দেশগুলোকে রক্ষা করতে এই নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত এই সংস্থাটির জন্ম।
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থাটি Middle East Treaty Organization নামে পরিচিত ছিল। বর্তমানে এটি একটি বিলুপ্ত সংস্থা।

- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদস্য ছিল - ৫টি এবং তখন এর নাম ছিল - Middle East Treaty Organization। সদরদপ্তর ছিল - ইরাকের বাগদাদে। ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
- ইরাক সদস্যপদ প্রত্যাহার করে নিলে সংস্থাটির নতুন নামকরণ করা হয় Central Treaty Organization (CENTO)। সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ - এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এর ফলে সংস্থাটি বিলুপ্ত হয়ে যায়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম
৮৯.
UNFCCC এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. নিউইয়র্ক
  3. জুরিখ
  4. বন
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা
UNFCCC:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change।
- এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (৩ - ১৪ জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।

এক নজরে UNFCCC:
- প্রতিষ্ঠাকাল -- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল ও চুক্তি কার্যকর -- ২১ মার্চ, ১৯৯৪ সাল
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -- ১৯৭টি
- সদরদপ্তর -- বন, জার্মানি
- বাংলাদেশ ও UNFCCC -- চুক্তি স্বাক্ষর - ৯ জুন, ১৯৯২ সাল এবং  চুক্তি অনুমোদন - ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল।

⤇ Conference of the Parties (COP) - হচ্ছে UNFCCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC - এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
⤇ কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে। এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
⤇ ১৯৯২ সালে UNFCCC - এর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর - জার্মানির বনে অবস্থিত। তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।
৯০.
নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ করা থেকে বিরত রাখার আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. লন্ডন কনভেনশন
  2. রামসার কনভেনশন
  3. মিনামাতা কনভেনশন
  4. রটারড্যাম কনভেনশন
সঠিক উত্তর:
লন্ডন কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন কনভেনশন
ব্যাখ্যা
লন্ডন কনভেনশন (London Convention)
লন্ডন কনভেনশনের পূর্ণনাম - London Convention on the Prevention of Marine Pollution by Dumping of Wastes and Other Matter। নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ করা থেকে বিরত রাখার জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি করা হয়। আন্তর্জাতিক উপকূলীয় সংস্থা (IMO) - এর সহায়তায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
⤇ চুক্তি অনুমোদন - ১৯৭২ সাল
⤇ চুক্তি কার্যকর - ১৯৭৫ সাল
⤇ চুক্তিবদ্ধ পক্ষ - ৮৭টি দেশ।

- রামসার কনভেনশন - জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- মিনামাতা কনভেনশন - পারদের বিপজ্জনক ব্যবহার রোধ করার জন্য UNEP - এর তত্ত্ববধানে মিনামাতা কনভেনশন স্বাক্ষরিত হয়।
- রটারড্যাম কনভেনশন - মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি রাসায়নিক দ্রব্যের বাণিজ্য (কেনাকাটা ও আমদানি-রপ্তানি) নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।

উৎস: IMO Website ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯১.
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত কৌশল কোনটি?
  1. ট্রুম্যান ডক্ট্রিন
  2. কন্টিনেন্টাল কৌশল
  3. নিউ ডিল
  4. মার্শাল প্ল্যান
সঠিক উত্তর:
নিউ ডিল
উত্তর
সঠিক উত্তর:
নিউ ডিল
ব্যাখ্যা
নিজ ডিল (New Deal):
১৯২৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা (Great Depression) দেখা দেয়।
- এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলাে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারন দুর্বিসহ হয়ে পড়ে।

- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে নিউ ডিল (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।

উল্লেখ্য,
- 'মার্শাল প্ল্যান' ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত পরিকল্পনা।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৯২.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন কোনটি?
  1. V-20
  2. CVF
  3. E-8
  4. WWF
সঠিক উত্তর:
CVF
উত্তর
সঠিক উত্তর:
CVF
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF)
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
⤇ প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
⤇ প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
⤇ সদরদপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
⤇ সদস্য সংখ্যা - ৪৮টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - বাংলাদেশ সহ ১১টি দেশ)
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৯ সালে মালদ্বীপ সমুদ্রের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করে।

- V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
- বিশ্বের ৮টি দেশ যারা ৭০ শতাংশের বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরনের জন্য দায়ী, তাদের একত্রে ই-৮ (E-8) ভুক্ত দেশ বলে।
- WWF - এর পূর্ণরূপ - World Wide Fund for Nature। পরিবেশবাদী এই সংস্থাটি জলবায়ু, খাদ্য নিরাপত্তা, বন, বিশুদ্ধ পানি, সমুদ্র ও বন্যপ্রাণি - নিয়ে কাজ করে থাকে।

উৎস: CVF ও সংশ্লিষ্ট অন্যান্য ওয়েবসাইট।
৯৩.
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ কোনটি?
  1. গুয়াম
  2. নিউ ভার্জিন আইল্যান্ডস্‌
  3. কুক আইল্যান্ডস্‌
  4. নিউ ক্যালিডোনিয়া
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
ব্যাখ্যা
- গত প্রায় ১৭০ বছর ধরে (১৮৫০ সাল থেকে) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া দ্বীপটি ফ্রান্সের অধীনে রয়েছে।
- ৪ অক্টোবর, ২০২০ সালে ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ “নিউ ক্যালিডোনিয়া” - তে স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠিত হয়।
- এতে ভোট দেওয়া ৫৩% মানুষ ফ্রান্সের অধীনে থাকার পক্ষে ভোট দেয়।
উৎস: গার্ডিয়ান প্রতিবেদন।
৯৪.
নিচের কোনটি ব্রহ্মপুত্র-যমুনার উপনদী নয়?
  1. তিস্তা
  2. পুনর্ভবা
  3. দুধকুমার
  4. ধরলা
সঠিক উত্তর:
পুনর্ভবা
উত্তর
সঠিক উত্তর:
পুনর্ভবা
ব্যাখ্যা
- ব্রহ্মপুত্র-যমুনার চারটি প্রধান উপনদী রয়েছে: দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া-আত্রাই নদীপ্রণালী
- এদের মধ্যে দুধকুমার, ধরলা এবং তিস্তা নদী তিনটি খরস্রোতা প্রকৃতির এবং ভারতের দার্জিলিং ও ভূটানের মধ্যবর্তী হিমালয়ের দক্ষিণপার্শ্বে অত্যধিক ঢালবিশিষ্ট অববাহিকা থেকে উৎপন্ন হয়েছে।
- শাখানদীসমূহের মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র দীর্ঘতম এবং দুইশত বছর পূর্বে এটিই ছিল ব্রহ্মপুত্রের মূল গতিধারা।
- পদ্মা নদীর উপনদী - মহানন্দা ও পুনর্ভবা।
তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া, ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।
৯৫.
ভূত্বকের রাসায়নিক দ্রব্যের দ্রবণের হার কোন অঞ্চলে বেশি সংঘটিত হয়?
  1. পাহাড়ী অঞ্চলে
  2. সমতলে
  3. চুনাপাথর অঞ্চলে
  4. মোহনায়
সঠিক উত্তর:
চুনাপাথর অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
চুনাপাথর অঞ্চলে
ব্যাখ্যা
দ্রবণ  (Solution) :
ভূ-ত্বকের রাসায়নিক দ্রব্যসমূহ নদীর পানির সাথে দ্রবীভূত হয়ে নদীর প্রস্তর খন্ডগুলোকে দ্রবীভূত করে।
ফলে প্রস্তর খন্ডসমূহ সহজে ক্ষয় হয়। এ জাতীয় ক্ষয় চুনাপাথর অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়।
উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচ.এস.সি।
৯৬.
সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় বায়ুমন্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়?
  1. ২° সেলসিয়াস
  2. ৬° সেলসিয়াস
  3. ৫° সেলসিয়াস
  4. ৪° সেলসিয়াস
সঠিক উত্তর:
৬° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
৬° সেলসিয়াস
ব্যাখ্যা
উচ্চতা যত বৃদ্ধি পায় বায়ুমন্ডলীয় তাপমাত্রা তত বেশি হ্রাস পায়। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। উচ্চতার জন্যই একই অক্ষাংশে অবস্থিত দুই জায়গার জলবায়ুতে পার্থক্য দেখা যায়। যেমন-দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার ভিন্নতার জন্য এদের জলবায়ু ভিন্নরকম হয়। দিনাজপুরের চেয়ে শিলং এর তাপমাত্রা অনেক কম।
সূত্র- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি।
৯৭.
বাংলাদেশের বর্তমানে উৎপাদনে শীর্ষ গ্যাসক্ষেত্র কোনটি?
  1. তিতাস
  2. বিবিয়ানা
  3. জালালাবাদ
  4. হবিগঞ্জ
সঠিক উত্তর:
বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
বিবিয়ানা
ব্যাখ্যা
বর্তমানে দেশের ২০টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে।
উৎপাদনে শীর্ষ গ্যাসক্ষেত্রসমূহ (দৈনিক):
- প্রথম : বিবিয়ানা (৩৪ শতাংশ)
- দ্বিতীয় : তিতাস (১০.৫ শতাংশ)
- তৃতীয় : জালালাবাদ (৫.৬ শতাংশ)
- চতুর্থ : হবিগঞ্জ (৪.৪ শতাংশ)।
(তথ্যসূত্র: পেট্রোবাংলা ওয়েবসাইট)
৯৮.
'সদ্‌গুণ হলো জ্ঞান (প্রজ্ঞা)' - কার উক্তি?
  1. অ্যারিস্টটল
  2. প্লেটো
  3. কনফুসিয়াস
  4. থমাস হবস্‌
সঠিক উত্তর:
প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
প্লেটো
ব্যাখ্যা
প্লেটো সদ্‌গুণ (Virtue) সম্পর্কে বলেন -
- সদ্‌গুণ হলো জ্ঞান (প্রজ্ঞা)। 
- ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) এবং সাহস - সবকিছুই জ্ঞান।
অর্থ্যাৎ, সদ্‌গুণ হলো - জ্ঞান (প্রজ্ঞা), ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) ও সাহসের সমষ্টি।
৯৯.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন -
  1. ম্যাক্স ওয়েবার
  2. রুশো
  3. মন্টেস্কু
  4. লেনিন
সঠিক উত্তর:
মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
মন্টেস্কু
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগের (শাসন, আইন ও বিচার বিভাগ) মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু কে।
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)