• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) Crime (noun) - অপরাধ। খ) Miser (noun) - কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস। গ) Special (adjective) - কোনো বিশেষ বা নির্দিষ্ট ধরনের; সাধারণ নয়, বিশিষ্ট; কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা অভিপ্রায়ের জন্য। ঘ) Laugh (verb) - শব্দ করে হাসা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, এখানে Special হচ্ছে adjective.
Source: Accessible Dictionary by Bangla Academy.
২.
Conjunction কোনটি?
ক
the
খ
is
গ
up
ঘ
and
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - ক) the - Article. খ) is - verb. গ) up - Preposition. ঘ) and - Comjunction ----------------------
• Conjunction - যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions: - যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। - যেমন: and, or, but, etc…
2. Subordinating Conjunctions: - যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। - যেমন: when, how, if, lest, etc…
3. Correlative Conjunctions: - পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions. - যেমন: as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
৩.
Which one is common noun ?
ক
Infant
খ
Salt
গ
Studentship
ঘ
Army
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Infant হচ্ছে Common noun. - Infant - শিশু; (আইন সম্বন্ধীয়) অপ্রাপ্তব্যবহার; অপ্রাপ্তবয়স্ক। (সাধারণ নাম) • Common Noun: - A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things. - যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে। - যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
• অন্যদিকে, • Salt is a - Materiel noun. • Materiel noun - যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে। - Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়। - Sugar (চিনি) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়। - আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
• Studentship হচ্ছে Abstract noun - কারণ এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। - Abstract Noun: - Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। যেমন: Honesty, boyhood, justice, heroism ইত্যাদি।
• Army is a collective noun. • Collective Noun: - A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole. - যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। - অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে। - কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.
৪.
Which one is adverb?
ক
Slow
খ
Slowly
গ
Weak
ঘ
Weakness
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) Slow (adjective) - ধীর; মন্থর। খ) Slowly (adverb) ধীরে, মন্থরগতিতে বা মন্থরভাবে। গ) Weak (adjective) - দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম ঘ) Weakness (noun)- দুর্বলতা
• সুতরাং, বোঝা যাচ্ছে, এখানে Slowly হচ্ছে adverb.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৫.
Cricket enjoys a huge_______ in Bangladesh
ক
follow on
খ
following
গ
follow
ঘ
fall out
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ - ক) Follow on - অনুগামী হওয়া। খ) Following - সমর্থক, ভক্ত। গ) Follow - অনুসরণ করা। ঘ) Fall out - ঝগড়া করা ; পরিত্যাগ করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, শূন্যস্থানে following শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। - এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers. - Complete Sentence: Cricket enjoys a huge following in Bangladesh - Bangla Meaning: বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৬.
I heard the baby ___ for his food.
ক
cry
খ
was crying
গ
ringing
ঘ
rong
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে- cry. - Complete sentence: I heard the baby cry for his food.
• See, hear, watch- এই verb গুলির পর gerund এবং bare infinitive (to- বিহীন infinitive) উভয়ই ব্যবহৃত হয়, তবে দুই ক্ষেত্রে অর্থ একটু ভিন্ন। ঘটমান কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে gerund এবং ঘটে যাওয়া কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে bare infinitive ব্যবহৃত হয়। যেমন: - He heard the baby cry. - He heard the baby crying for its mother. - I heard the baby cry for his food.
৭.
The plural number of Bureau-
ক
Bureax
খ
Bureaux
গ
Buraes
ঘ
Bureas
ব্যাখ্যা
• The plural form of 'Bureau' is Bureaus. - Bureau এর মূলত দুইটি plural form হয়। - যথা - Bureaux or Bureaus.
• Bureau English Meaning: an office or department for transacting particular business. Bangla Meaning: সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর।
Source: Merriam-Webster Dictionary.
৮.
At last the beast in him got ______ upper hand.
ক
the
খ
none
গ
an
ঘ
a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the. - Complete sentence - At last the beast in him got the upperhand. -Bangla Meaning: শেষ পর্যন্ত তার ভেতরের পশুটিরই জয় হল।
• Have/get the upper hand: - English Meaning: to get into a stronger position than someone/something else so that they are controlling a situation. - Bangla Meaning: সুবিধা/প্রাধান্য/প্রতিপত্তি লাভ করা।
Source: Bangla Academy Dictionary and Merriam-Webster Dictionary.
৯.
Why are you so angry_____?
ক
about
খ
at
গ
with
ঘ
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about. - Complete sentence: What are you so angry about? - Bangla Meaning: তোমার এত রাগ কিসের?
• Having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them. - কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।
Source: Cambridge Dictionary.
১০.
Our examination will start______ Saturday next.
ক
in
খ
on
গ
at
ঘ
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on. -Complete sentenec: Our examination will start on Saturday next.
• Preposition এর নিয়মানুযায়ী, - দিন ও তারিখের পূর্বে on বসে। - যেমন- on Sunday, on Monday, on Wednesday, on Pahela Baishakh, on Victory day, on 7th march, on 16 December, on that day etc.
১১.
Stay here until I............
ক
do not return
খ
not return
গ
return
ঘ
should return
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - return Complete Sentence: Stay here until I return. Bangla Meaning: আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো।
• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি present indefinite হলে , till/until এর পরের clause টি ও present indefinite হয়। - Until - যতক্ষণ না পর্যন্ত।
১২.
Choose the correct sentence
ক
He has come home yesterday.
খ
He comes home yesterday.
গ
He will come home yesterday.
ঘ
He came home yesterday.
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে। - তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। - প্রশ্ন প্রদত্ত বাক্যে 'Yesterday' শব্দটি থাকায় বাক্যটি Past Indefinite Tense হবে। - Past Indefinite Tense এর গঠন - subject + verb এর past form + object.
• সঠিক বাক্যটি হচ্ছে - He came home yesterday.
১৩.
'For good' means-
ক
for betterment
খ
permanently
গ
in future
ঘ
for the time being
ব্যাখ্যা
• For good English Meaning: forever / definitively/permanently. Bangla Meaning: চিরতরে / স্থায়ীভাবে
Ex. Sentence: Nabid is leaving Bangladesh for good. Bangla Meaning: নাবিদ স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে।
• অন্য অপশন গুলোর মধ্যে - • for the time being - temporarily. • for betterment - the improvement of something.
Source: Live MCQ Lecture.
১৪.
The adjective of 'energy' is.............
ক
energetic
খ
energis
গ
energiful
ঘ
energic
ব্যাখ্যা
• Energy (noun) English Meaning: The strength and vitality required for sustained physical or mental activity. Bangla Meaning: শারীরিক বা মানসিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি এবং জীবনীশক্তি।
• এর adjective form হচ্ছে - energic (শক্তিশালী)
Source: Merriam-webster Dictionary and Oxford Learner's Dictionary.
১৫.
Which of the following words is an adverb?
ক
Quickly
খ
Sly
গ
Quicker
ঘ
Quickest
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - ক) Quickly (adverb) - দ্রুতগতিতে। খ) Sly adjective)- প্রতারণাপূর্ণ; গোপন রাখে বা গোপনে করে এমন; গোপন কথা জানে বা জানার ভাব দেখায় এমন। গ) Quicker (comparative adjective of quick) - দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন ঘ) Quickest (superlative adjective form of quick).
• সুতরাং, বোঝা যাচ্ছে, এখানে Quickly হচ্ছে adverb.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The boys played football______ the rain.
ক
under
খ
in
গ
amidst
ঘ
during
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - during. - Complete sentence: The boys played football during the rain.
• During English Meaning: at some point in a period of time. Bangla Meaning: স্থিতিকালের কোনো সময়ে/ স্থায়িত্বকালের অন্তর্বর্তী কোনো সময়ে।
• during the rain - implies that the football game took place throughout the period when it was raining. - In/amidst ব্যবহার করা গেলেও - এখানে, বৃষ্টি হবার অন্তর্বর্তী কোনো সময়ে ফুটবল খেলছিলো এই অর্থে During এর ব্যবহার অধিক গ্রহন যোগ্য।
১৭.
Early rising is beneficial_______ health.
ক
for
খ
to
গ
on
ঘ
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to. - Complete sentence: । Early rising is beneficial to health.
• Beneficial (adjective): English Meaning: producing good results or helpful effects. Bangla Meaning: লাভজনক; মঙ্গলজনক; হিতকর। - হিতকর/ উপকারী অর্থে Beneficial এর পরে appropriate preposition হিসেবে to বসে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৮.
What is the noun of "Accept"?
ক
Acceptably
খ
Acceptance
গ
Accepted
ঘ
Acceptable
ব্যাখ্যা
• Accept (verb): English Meaning - To agree to take something. Bangla Meaning - নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া। - এর noun form হচ্ছে Acceptance.
• Acceptance (noun): English Meaning - General agreement that something is satisfactory or right, or that someone should be included in a group. Bangla Meaning - গ্রহণ; স্বীকার।
• Other options, - Acceptably (adverb) - গ্রহণযোগ্যভাবে। - Accepted (Past form of Accept) - গ্রহণ করতে সম্মত হয়েছিল। - Acceptable (adjective) - গ্রহণযোগ্য; সন্তোষজনক।
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The opposite of "TRICKY is-
ক
expert
খ
easy
গ
awkward
ঘ
difficult
ব্যাখ্যা
• TRICKY (adjective) - (ব্যক্তি ও তার কার্যকলাপ) প্রতারণাপূর্ণ; ধোঁকাবাজ; ধাপ্পাবাজ; - (কাজ ইত্যাদি) অলক্ষিত বা অপ্রত্যাশিত সমস্যাপূর্ণ; কূট কুটিল; দুরূহ:
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) expert - বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি। খ) easy - অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ। গ) awkward - ব্যবহারোপযোগী করে নির্মিত নয় এমন; বেঢপ; বেমানান; বিরূপ; অদক্ষ; আনাড়ি ঘ) difficult - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - easy শব্দটি Tricky এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
"Pass away" means-
ক
disappear
খ
die
গ
erase
ঘ
fall
ব্যাখ্যা
• Pass away: English Meaning - To die. Bangla Meaning - মারা যাওয়া।
• Other options, - Disappear - অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়া। - Erase - মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়া। - Fall - পতন; পড়ে যাওয়ার ক্রিয়া।
Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমা সম্ভব” কাব্য একটি
ক
পত্রকাব্য
খ
খন্ড কবিতার সংকলন
গ
মহাকাব্য
ঘ
কাহিনী কাব্য
ব্যাখ্যা
• 'তিলোত্তমাসম্ভব' কাব্য: - তিলোত্তমাসম্ভব কাব্য হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত কাব্য। - মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচিত কাব্য ‘তিলোত্তমাসম্ভব কাব্য’। - ১৮৬০ সালের এই কাব্যটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। - 'তিলোত্তমাসম্ভব কাব্য' অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধূসূদন দত্তের প্রথম কাব্য।
-------------------------- • মাইকেল মধুসূদন দত্ত: - মাইকেল মধুসূদন দত্তএকজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন। - মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক। - মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। - মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে) - অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত। - মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।
তাঁর রচিত নাটক: - শর্মিষ্ঠা, - পদ্মাবতী, - কৃষ্ণকুমারী।
তাঁর রচিত কাব্য: - তিলোত্তমাসম্ভব কাব্য - মেঘনাদবধ কাব্য, - ব্রজাঙ্গনা কাব্য, - বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), - চতুর্দশপদী কবিতাবলী।
মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলো হলো: - একেই কি বলে সভ্যতা, - বুড়ো সালিকের ঘাড়ে রো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
নিচের কোনটি উপন্যাস?
ক
মানবজমিন
খ
গো-জীবন
গ
মানবজীবন
ঘ
আমলার মামলা
ব্যাখ্যা
• ‘মানবজমিন’ উপন্যাস: - শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এ-যাবৎকাল প্রকাশিত যাবতীয় প্রধান রচনার প্রবল এক প্রতিস্পর্ধী মহান উপন্যাস ‘মানবজমিন’। - আকারেই শুধু বড়-মাপের উপন্যাস নয় ‘মানবজমিন’ প্রকারেও ব্যাপ্ত, বিশাল বৈচিত্র্যময়। এ-যুগের অন্যতম শক্তিমান কথাকার - ঐতিহ্যের সঙ্গে শিকড়ের যোগ এই দুর্লভ সৃষ্টির, সাম্প্রতিকের সঙ্গে আত্মার, আগামীর দিকে বাড়ানো এর কুঁড়ি-ধরানো ডালপালা। - অসংখ্য ঘটনা, অজস্র চরিত্র, অফুরান সমস্যা এই উপন্যাসে। তবু কোথাও জট পাকায়নি। - পরিণত লেখকের দক্ষ হাতের সুঠাম নিয়ন্ত্রণে প্রতিটি চরিত্র ও কাহিনী সুস্থির, স্বতন্ত্র, লক্ষ্যাভিমুখী। - লোভ, ঘৃণা, প্রেম, রিপুর তাড়না, বাঁচার ইচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা-এমন যে-সব কিছুর দ্বারা কুম্ভীপাকে নিয়ত সিদ্ধ হচ্ছে মানুষ, তারই উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘মানবজমিন’ উপন্যাস।
২৩.
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
ক
অগ্নিসাক্ষী
খ
আরেক ফাল্গুণ
গ
চিলে কোঠার সিপাই
ঘ
অনেক সূর্যের আশা
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
• মুক্তিযুদ্ধভিত্তিক 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' চলচ্চিত্রটির পরিচালক- 'সুভাষ দত্ত'। • ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। • ‘চিলে কোঠার সেপাই’ উনসত্তরের (১৯৬৯) গণুভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস। • 'অনেক সূর্যের আশা' উপন্যাসের রচয়িতা- সরদার জয়েনউদ্দীন।'অনেক সূর্যের আশা' উপন্যাসের পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ১৯৫১ সাল পর্যন্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
‘একাত্তরের বিজয় গাঁথা’ কার লেখা?
ক
অ্যান্থনি মাসকারেনহাস
খ
আব্দুল গাফ্ফার চৌধুরী
গ
মেজর রফিকুল ইসলাম
ঘ
রাবেয়া খাতুন
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]
- ‘একাত্তরের বিজয় গাথা’ মুনতাসীর মামুন এর সম্পাদনা গ্রন্থ।
• দৈনিক 'সংবাদ' ১৯৯০ সালের বিজয় দিবসের পূর্ব মুহূর্তে ধারাবাহিকভাবে একটি ফিচার প্রকাশ করতে থাকে। বিষয় ছিল একেকটি এলাকার বিজয়পূর্ব মুহূর্ত। সংবাদের আঞ্চলিক প্রতিনিধিরা ফিচারগুলো লিখে পাঠিয়েছিলেন। ছোট ছোট অঞ্চল গুরুত্ব পাওয়ায় এবং আঞ্চলিক প্রতিনিধিদের কারণে এসব লেখায় উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও বিজয়পূর্ব অনেক নাম। এবং এসব লেখায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, মুক্তিযুদ্ধে কোন একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী নেতৃত্ব দেয়নি বা বিজয় ছিনিয়ে আনেনি। মুক্তিযুদ্ধ করেছিলেন সাধারণ মানুষ। বিজয়ও ছিনিয়ে এনেছিলেন তাঁরা। এ কথা তুলে ধরার জন্যই এ সংকলন। এবং তৃণমূল পর্যায়ে উপাদান সংগ্রহের এটি একটি প্রচেষ্টা মাত্র। সংবাদে অনেক কটি লেখা প্রকাশিত হয়েছিলো।
- বর্তমান সংকলনে যাঁরা লেখা প্রকাশের অনুমতি দিয়েছেন তাঁদের লেখাই শুধুমাত্র সংকলিত হলো একাত্তরের বিজয় গাথা নামে। - সংকলিত লেখাগুলোর মূল উদ্দেশ্য ছিল একেকটি অঞ্চলের ঠিক বিজয়পূর্ব কাহিনী তুলে ধরা। কিন্তু সব লেখায় তা আর নির্দিষ্ট থাকেনি। অনেক লেখাতে মুক্তিযুদ্ধ শুরুর কাহিনিও বিবৃত হয়েছে।
উৎস: ‘একাত্তরের বিজয় গাথা’ গ্রন্থের ভূমিকা।
২৫.
কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
ক
বাংলা টেলিভিশনে
খ
কেন্দ্রীয় শহীদ মিনারে
গ
রমনা বটমূলে
ঘ
ঢাকা কেন্দ্রীয় কারগারে
ব্যাখ্যা
• ‘কবর’ নাটক: - ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'। - নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়। - নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• নাটকের কাহিনি সংক্ষেপ: - মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে। - 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়। - 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
-------------------- • মুনীর চৌধুরী: - ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম। - তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী। - তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
• তাঁর রচিত অন্যান্য নাটক: - রক্তাক্ত প্রান্তর, - চিঠি, - দণ্ডকারণ্য, - পলাশী ব্যারাক ও অন্যান্য।
• তাঁর রচিত অনুবাদ নাটক: - কেউ কিছু বলতে পারে না, - রূপার কৌটা ও - মুখরা রমণী বশীকরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৬.
শুদ্ধ বানান কোনটি?
ক
আনুসঙ্গিক
খ
অনুষঙ্গিক
গ
আনুষঙ্গিক
ঘ
আনুষাঙ্গিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • আনুষঙ্গিক (বিশেষণ পদ), - এটি সংস্কৃত শব্দ। অর্থ: - সংশ্লিষ্ট, - প্রাসঙ্গিক, - গৌণ, - অপ্রধান।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'প্রত্যেক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি
ক
প্র+এক
খ
প্রতা+এক
গ
প্রতি+এক
ঘ
প্রতি+ক
ব্যাখ্যা
• সন্ধি: - পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। - বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।
• সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ৷
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
২৮.
কোনটি 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ?
ক
ল+অণ
খ
লো+অণ
গ
লে+অন
ঘ
ল+বন
ব্যাখ্যা
[মূল প্রশ্নে বানানজনিত ভুল ছিল। তবে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘খ’ গ্রহণ করা হলো।]
• 'লবণ'-এর সন্ধি বিচ্ছেদ: লো + অন।
• সূত্র: এ, ঐ, ও, ঔ এর পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ এর স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। অনুরূপভাবে, নে + অন = নয়ন, নৈ + অক = নায়ক, পো + অন = পবন, পৌ + অক = পাবক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৯.
বাক্য গঠনের উপাদান হলো-
ক
পদ
খ
সমাস
গ
প্রত্যয়
ঘ
ক্রিয়া
ব্যাখ্যা
• বাক্যতত্ত্ব: বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে। তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
পদকে ক্রমানুসারে সাজানো হলে বাক্য তৈরি হয় সুতরাং বাক্য গঠনের উপাদান হলো পদ। এবং বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩০.
নিচের কোনটি গুনবাচক বিশেষণের উদাহরণ?
ক
কালো মেঘ
খ
চৌকস লোক
গ
নীল আকাশ
ঘ
ভাজা মাছ
ব্যাখ্যা
• বিশেষণ: যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন: সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ।
• গুণবাচক বিশেষণ: যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন: - চালাক ছেলে। - গরম পানি। - চৌকস লোক। [ এখানে 'চালাক', 'গরম' ও চৌকস হলো গুণবাচক বিশেষণ।]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩১.
'মানুষ হও' কাব্যটিতে রয়েছে
ক
অনুনয়
খ
আদেশ
গ
অনুরোধ
ঘ
উপদেশ
ব্যাখ্যা
• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও।
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা। - আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। - এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।
যেমন: - সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে। - উপদেশ - মানুষ হও। - প্রার্থনায় - সুখী হও। - অনুরোধে - কাল দেখা করো।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কি?
ক
আদেশসূচক
খ
প্রশ্নসূচক
গ
বিশ্বসূচক
ঘ
উপদেশসূচক
ব্যাখ্যা
• আদেশসূচক বাক্য: এ ধরনের বাক্যে আদেশ করা হয়। যেমন: - শিক্ষক মহোদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে। - চুপটি করে বস। উঠে দাঁড়াও। - দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর, - বল বীর বল উন্নত মম শির।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৩৩.
চুলা কোন ভাষার শব্দ?
ক
আরবী
খ
মুণ্ডারী
গ
তামিল
ঘ
ওলন্দাজ
ব্যাখ্যা
• বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো, সেইসব আদিবাসীদের ভাষার যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে- কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। যেমন: কুড়ি (বিশ)- কোলভাষা, পেট (উদর)- তামিল ভাষা, চুলা (উনুন)- মুণ্ডারী ভাষা।
এছাড়াও কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৪.
কোনটি ফারসী শব্দ?
ক
চাবি
খ
চাকর
গ
চশমা
ঘ
চাহিদা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • ‘চশমা’ ও 'চাকর' ফারসি ভাষার শব্দ।
তবে, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) এর বই অনুসারে, • চাকর তুর্কি শব্দ।
অন্যদিকে, • 'চাবি' শব্দটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা হতে। • বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘চাহিদা’ বাংলা শব্দ। উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
[সম্ভবত প্রশ্ন কর্তা নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বই অনুসারে প্রশ্ন করেছেন। সে হিসেবে সঠিক উত্তর ‘গ’ গ্রহণ করা হলো]
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৫.
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক
প্রত্যয়
খ
ক্রিয়া
গ
সর্বনাম
ঘ
প্রকৃতি
ব্যাখ্যা
• ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলে।
• ক্রিয়াপদ: - ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। - ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। যথা: (১) ধাতু বা ক্রিয়ামূল এবং (২) ক্রিয়া বিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
• প্রকৃতি: যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে। শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। যথা - ১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৬.
'চোর' শব্দের সাথে 'আ' প্রত্যয় যুক্ত হলে কি হয়?
ক
শ্রদ্ধা
খ
সাদৃশ্য
গ
সামীপ্য
ঘ
অবজ্ঞা
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয়: - শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়। - বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়। - ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। - প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি। - তদ্ধিত প্রত্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। - বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। ক. বাংলা তদ্ধিত প্রত্যয়। খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়। গ. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৭.
'সে' কোন পুরুষ
ক
উত্তম পুরুষ
খ
মধ্যম পুরুষ
গ
প্রথম পুরুষ
ঘ
নাম পুরুষ
ব্যাখ্যা
- বাংলা ব্যাকরণে কেবলমাত্র বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদেরই পুরুষ আছে। - বিশেষণ ও অব্যয়ের কোন পুরুষ নাই।
• পুরুষ তিন প্রকার। যথা- • উত্তম পুরুষ: আমি, আমরা, আমাদের ইত্যাদি • মধ্যম পুরুষ: তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, আপনি, আপনারা ইত্যাদি মধ্যম পুরুষ। • নাম পুরুষ: সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁরা ইত্যাদি নাম পুরুষ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৮.
‘ষোলকলা' অর্থ-
ক
একটাকা
খ
সম্পূর্ণ
গ
সুন্দর কলা
ঘ
খোলটি কলা
ব্যাখ্যা
• ষোলোকলা (ক্রিয়াবিশেষণ পদ), - বাংলা + সংস্কৃত; ষোলো (বাংলা শব্দ) এবং কলা (সংস্কৃত শব্দ)। অর্থ: - সম্পূর্ণভাবে; - পুরোপুরি।
এরূপকিছু পারিভাষিক শব্দ হলো: • ‘Vigorous Search’ শব্দের বাংলা পরিভাষা - জোরদার তল্লাশী। • ’Forfeiture' শব্দের বাংলা পরিভাষা - বাজেয়াপ্তকরণ। • ‘Criminal Liability’ শব্দের বাংলা পরিভাষা - ফৌজদারি রায়।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৪০.
’নৈসর্গিক' এর বিপরীত শব্দ কি?
ক
প্রাকৃতিক
খ
কৃত্রিম
গ
রাত্রিকালীন
ঘ
দিবাকালীন
ব্যাখ্যা
• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।
অন্যদিকে, - 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক। - 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক। - ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ। - 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। - 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১.
'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'-এই মামলা থেকে ১৯৬৯ সালের কত তারিখে পাকিস্থান সরকার জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হয়?
ক
২২ জানুয়ারি
খ
২২ ফেব্রুয়ারি
গ
২২ মার্চ
ঘ
২২ এপ্রিল
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা: - ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। - ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। - প্রথম আসামী - শেখ মুজিবুর রহমান। - শেষ আসমী ছিলেন - লে. আবদুর রউফ। - বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত। - ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। - এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। - আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি শেখ মুজিবসহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়।
- ১৯৬৮ সালের ৫ আগস্ট ব্রিটিশ আইনজীবী ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টমাস উইলিয়াম শেখ মুজিবের পক্ষে ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন পেশ করেন। - বিশেষ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় তাঁর সহযোগী ছিলেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ। - সরকার পক্ষে প্রধান কৌশুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ খান। - ৩ সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি এস এ রহমান। তিনি ছিলেন অবাঙালি। অপর দুজন এম আর খান ও মুকসুমুল হাকিম ছিলেন বাঙালি।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪২.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করেছিল?
ক
১৬৭
খ
১৭২
গ
২৩০
ঘ
২৫৫
ব্যাখ্যা
জাতীয় পরিষদ নির্বাচন: - ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন (৭টি মহিলা আসনসহ) লাভ করে। - বাকি দু'টি আসনের মধ্যে ১টি লাভ করে পিডিপি নেতা নুরুল আমীন এবং অপর আসনটি লাভ করেন নির্দলীয় প্রার্থী রাজা ত্রিদিব রায় চৌধুরী। - জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসন পেয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্থান করা হয় কত সালে?
ক
১৯৫২
খ
১৯৫৬
গ
১৯৬২
ঘ
১৯৬৯
ব্যাখ্যা
১৯৫৬ সালের সংবিধান: - পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা নতুন রাষ্ট্র পরিচালিত হতে থাকে। - ১৯৪৬ সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে পাকিস্তান গণপরিষদ গঠিত হয়। - এই গণপরিষদের দায়িত্ব ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন করা। - ১৯৪৯ সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। - ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান ঘোষণা করা হয়। - এটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থার সংবিধান। - ১৯৫৬ সালে এ সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে 'পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র' করা হয়। - এই সংবিধান চালু ছিল মাত্র দু বছর। - ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়। - সংবিধান স্থগিত করার সাথে সাথে পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে।
তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
ক
হেজেল হাম্ব
খ
মার্ক টালি
গ
সাইমন ড্রিং
ঘ
অ্যস্থনি মাসকারেনহাস
ব্যাখ্যা
পাক বাহিনীর ধ্বংসযজ্ঞ: - ১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইটে’র সময় ব্রিটেনের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গোপনে অবস্থান করে পাক বাহিনীর ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন। - সাইমন ড্রিং পরবর্তীতে ৩০শে মার্চ ১৯৭১ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তিনি ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সর্বপ্রথম পাকবাহিনীর হত্যাযজ্ঞের খবর বহির্বিশ্বে প্রচার করেন। - এই প্রতিবেদনের মাধ্যমে বহির্বিশ্ব প্রথম পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে পারে। - সায়মন ড্রিং গত ১৬ জুলাই ২০২১ রোমানিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উৎস: দৈনিক প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকা রিপোর্ট।
৪৫.
মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
ক
লন্ডন
খ
ম্যানচেষ্টার
গ
প্যারিস
ঘ
নিউইয়র্ক
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ: • একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। • পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটল্সের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। তাতে মোট ৪০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। কনসার্টটির নাম দেওয়া হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। • কনসার্ট ফর বাংলাদেশে আয়োজক দুই তারকা ছাড়াও অংশ নেন বিটলসের রিংগো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেসটন, লিয়ন রাসেল। রবি শঙ্কর ছাড়াও সরোদ শিল্পী আলী আকবর খান অংশ নিয়েছিলেন এই কনসার্টে। • এই কনসার্টটি পরিচালনা করেন পল সুইমার।
তথ্যসূত্র:- চিরন্তন ৭১, প্রথম আলো এবং বিবিসি বাংলা।
৪৬.
বিবিএস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?
ক
১৮.০০
খ
১৮.৩০
গ
১৮.৫০
ঘ
১৮.৭০
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ: - ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, - দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ। - অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ।
• সবচেয়ে বেশি দারিদ্র্য জনগোষ্ঠী: বরিশাল (২৬.৯%)। • সবচেয়ে কম দারিদ্র্য জনগোষ্ঠী: খুলনা (১৪.৮%)।
অন্যদিকে - - ঢাকা বিভাগে দারিদ্র্যের হার: ১৭.৯%। - রাজশাহী বিভাগে দারিদ্র্যের হার: ১৬.৭%। - চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার: ১৫.৮%। - রংপুর বিভাগে দারিদ্র্যের হার: ২৪.৮%। - ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার: ২৪.২%। - সিলেট বিভাগে দারিদ্র্যের হার: ১৭.৪%।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৪৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে?
ক
১৫
খ
১৬
গ
১৭
ঘ
১৮
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান সংশোধন: - ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। - ১৯৭২ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। - ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহীত হয়। - সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়। - সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মেয়াদ বৃদ্ধি।
তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৪৮.
ব্রাজিলের মুদ্রার নাম কী?
ক
লিরা
খ
পাউন্ড
গ
পেসো
ঘ
রিয়াল
ব্যাখ্যা
• ব্রাজিল: - আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। - ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল। - ১৮১৫ সালে ব্রাজিলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। - দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যাদের ভাষা পর্তুগিজ। - ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। - ব্রাজিলের মুদ্রা - রিয়াল।
উৎসঃ ব্রাজিলের সরকারি ওয়েবসাইট ও এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিনিকা।
৪৯.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?
ক
মৌলভীবাজার
খ
সিলেট
গ
পঞ্চগড়
ঘ
হবিগঞ্জ
ব্যাখ্যা
চা-বাগান: - চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। রপ্তানি আয়ের অন্যতম উৎসও হচ্ছে চা। - ১৮৫৪ সালে মালনীছড়া চা বাগান দিয়ে বাংলাদেশে চা শিল্পের গোড়াপত্তন হয়। - বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। - মৌলভীবাজার জেলায় মোট ৯২ টি চাগান রয়েছে। এছাড়াও - - বর্তমানে সিলেট জেলায় মোট চা বাগানের সংখ্যা : ২০ টি (১টি রুগ্ন)। - হবিগঞ্জে চা-বাগান: ২৪টি। মোট আয়তন-১৫,৭০৩.২৪ হেক্টর। - ২৪টি চা বাগান থেকে বছরে প্রায় ০১ (এক) কোটি কেজি চা পাতা উৎপন্ন হয়।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৫০.
'চির শান্তির শহর' কোনটি?
ক
হেলসিংকি
খ
রোম
গ
মিলান
ঘ
জেনেভা
ব্যাখ্যা
রোম: - ইতালির রাজধানী রোম। - এ নগরীতে সাতটি পাহাড় রয়েছে। - এগুলোর নাম হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল। - এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। - এজন্য রোম নগরীকে সাত পাহাড়ের শহর বলা হয়। - রোমকে চির শান্তির শহর এবং নীরব শহরও বলা হয়। - ভেনিস নিশ্চুপ সড়কের শহর, রাজপ্রাসাদের শহর, দ্বীপের নগরী ইত্যাদি নামে পরিচিত। - কিটোকে বলা হয় চির বসন্তের শহর।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫১.
২০২৪ সালে প্রকাশিত 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট' অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি?
ক
জাপান
খ
নরওয়ে
গ
ভুটান
ঘ
ফিনল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪': - বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম। - এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। - এছাড়া, এই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া।
তথ্যসূত্র: 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪।
৫২.
এই বছর (২০২৪) এর ১ জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন?
ক
প্রত্যয়
খ
প্রগতি
গ
প্রবাস
ঘ
সুরক্ষা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
সার্বজনীন পেনশন: - অর্থ মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ২০২৪ সালের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাঁদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল। - প্রত্যয় সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন তারা।
তথ্যসূত্র: প্রথম আলো ও ঢাকা পোস্ট।
৫৩.
রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন?
ক
৩
খ
৪
গ
৫
ঘ
৬
ব্যাখ্যা
• রাশিয়া: - আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া। - বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন। - তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া। - রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। - রাশিয়ার মুদ্রার নাম - রুবল। - রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে। - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে। - রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন। - রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর। - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৪.
স্কাইট্র্যাক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
ক
চাঙ্গি
খ
নারিতা
গ
ইনচন
ঘ
জুরিখ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর: Skytrax এর বিচারে ২০২৩ সালের জন্য বিশ্বের শীর্ষ ১০ বিমানবন্দর ১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর, ২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা), ৪. ইঞ্চিওন আন্তর্জাতিক বিমানবন্দর, ৫. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর, ৬. ইস্তাম্বুল বিমানবন্দর, ৭. মিউনিখ বিমানবন্দর, ৮. জুরিখ বিমানবন্দর, ৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, ১০. মাদ্রিদ-বরাজাস বিমানবন্দর।
সূত্র : সিএনএন।
৫৫.
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল?
ক
প্রথম
খ
দ্বিতীয়
গ
তৃতীয়
ঘ
চতুর্থ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩: - বায়ুদূষণে ২০২৩ সালে দেশ হিসেবে শীর্ষে ছিল বাংলাদেশে। আর নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা। - নগর হিসেবে একেবারে শীর্ষ অবস্থানটি ছিল ভারতের রাজধানী দিল্লির। - সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৩’–এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। - প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। - বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে।
তথ্যসূত্র: বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩।
৫৬.
আজকে (২৩ মার্চ, ২০২৪) বাংলা মাসের কত তারিখ?
ক
৯ চৈত্র ১৪৩০
খ
৯ ফাল্গুন ১৪২৯
গ
১০ চৈত্র ১৪৩০
ঘ
১১ চৈত্র ১৪২৯
ব্যাখ্যা
- এই প্রশ্নটির পরিক্ষা যেদিন হয়েছিলো সেদিনের তারিখ জানতে চাওয়া হয়েছে। - পরিক্ষার তারিখটি ছিল শনিবার ০৯ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, ১২ রমজান ১৪৪৫ হিজরি।
তথ্যসূত্র: BANGLA DATE TODAY.
৫৭.
কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে?
ক
৯৫০০
খ
১০২০০
গ
১০৭০০
ঘ
১১৩০০
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কক্সবাজার বিমানবন্দর রানওয়ে: - কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুট দৈর্ঘ্যের রানওয়ের উত্তর দিকে বঙ্গোপসাগর চ্যানেল ভরাট করে আরও ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হয়। - দেশের প্রথম সমুদ্রবক্ষের ওপর নির্মিতব্য এই রানওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। - ২০২১ সালের ২৮ আগস্ট ‘কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ প্রকল্পে’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - সমুদ্রগর্ভে ৪৩ হেক্টর ভূমি পুনরুদ্ধার করে (ভরাটের মাধ্যমে) রানওয়ে বর্ধিত করা হয়। - এতে এই রানওয়ের দৈর্ঘ্য দাঁড়ায় ১০ হাজার ৭০০ ফুট, যা হবে দেশের সর্ববৃহৎ রানওয়ে।
তথ্যসূত্র: প্রথম আলো।
৫৮.
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক
৫ম
খ
৬ষ্ঠ
গ
৭ম
ঘ
৮ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• বাংলা ভাষা: - বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। - বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য। - বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'। - ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
[বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণী (নতুন বই) অনুসারে, মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। Ethnologue এর রিপোর্ট অনুসারে, ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম।]
[আমরা অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে সপ্তম উত্তর নিয়েছি তবে এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আপনি চাইলে নিজ বিবেচনায় উত্তর করতে পারেন।]
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), Encyclopedia Britannica (Link).
৫৯.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
ক
নিউইয়র্ক
খ
ম্যানিলা
গ
ঢাকা
ঘ
করাচি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ঘনবসতিপূর্ণ শহর: - বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলা। - বিশ্বের অধিকাংশ ঘনবসতিপূর্ণ শহর এশিয়ায় (বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশিয়া) অবস্থিত। - বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দশটি শহর হল: ১) ম্যানিলা, ফিলিপাইন। ২) প্যাটেরোস, ফিলিপাইন। ৩) মান্দালুয়ং, ফিলিপাইন। ৪) বাগদাদ, ইরাক। ৫) মুম্বাই, ভারত। ৬) ঢাকা, বাংলাদেশ। ৭) ক্যালুকান, ফিলিপাইন। ৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি। ৯) বানি ব্রাক, ইসরায়েল। ১০) লেভালোইস-পেরেট, ফ্রান্স।
- ম্যানিলা, ফিলিপাইনে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রয়েছে ১১৯,৬০০ জন প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে ৪৬,১৭৮ জন। - ফিলিপাইন, বিশ্বের ১২তম জনবহুল দেশ, বিশ্বের ৫০টি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে ১৩টি এবং দশটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে চারটি রয়েছে৷
তথ্যসূত্র - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।
৬০.
লিওনেল মেসি কত বার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর লাভ করেন?
ক
৬
খ
৭
গ
৮
ঘ
৯
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
লিওনেল মেসি: - মেসি মোট সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর জিতেছেন। - মেসি বর্তমানে (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩) সহ সর্বাধিক ব্যালন ডি'অরের রেকর্ডের অধিকারী। - ১৯৫৬ সাল থেকে প্রতি বছর ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে।
হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। এখানে ৯০/১০০০০ = ০.০০৯ সবচেয়ে বড়
৬৩.
৩, ৪ এবং ৫ এর গ.সা.গু কোনটি?
ক
২
খ
১
গ
৩
ঘ
৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ এর গ.সা.গু. কোনটি ?
সমাধান: ৩ = ৩ × ১ ৪ = ২ × ২ ৫ = ৫ × ১
৩, ৪ ও ৫ এর গ.সা.গু. = ১
৬৪.
২০টি কমলার ২০% পচা হলে ভাল কমলার সংখ্যা-
ক
১০টি
খ
১৫টি
গ
১৬টি
ঘ
৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০টি কমলার ২০% পচা হলে ভাল কমলার সংখ্যা-
সমাধান: পচা কমলার সংখ্যা = ২০এর ২০% = ২০ এর ২০/১০০ = ৪টি
ভালো কমলার সংখ্যা = (২০ - ৪)টি = ১৬টি
৬৫.
বার্ষিক ১০% মুনাফার ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
ক
২,৫০০
খ
৩,০০০
গ
৫,০০০
ঘ
৪,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফার ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
সমাধান: মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ০.১ আসল, P = ১০০০০ টাকা সময়, n = ৪ বছর
মুনাফা, I = Pnr = ১০০০০ × ৪ × ০.১০ = ৪০০০ টাকা
৬৬.
৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?
ক
১৫ : ২৫
খ
২ : ৪
গ
৬ : ১
ঘ
৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?
সমাধান: কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাই দ্বিগুণানুপাত।
৩ : ৫ ⇒ ৩২ : ৫২ = ৯ : ২৫
৬৭.
ক্রয়মূল্য C টাকা ও বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা-
ক
C + P
খ
C - P
গ
P - C
ঘ
P + C
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য C টাকা ও বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা-
সমাধান: ক্রয়মূল্য = C টাকা ও বিক্রয়মূল্য = P টাকা লাভ/মুনাফা = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = P - C
৬৮.
১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?
ক
৪২
খ
২৪
গ
১৮
ঘ
৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?
সমাধান: ১ ডজন = ১২টি
১২ টি কলার দাম = ৪ টাকা ১টি কলার দাম = ৪/১২ টাকা ৭২টি কলার দাম = (৪ × ৭২)/১২ টাকা = ২৪ টাকা
৬৯.
কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত?
ক
০
খ
১
গ
৫০
ঘ
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত?
সমাধান: কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) ≤ 1 সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0। তাই সকল ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 বা 0 থেকে বড় হতে পারে অথবা 1 বা 1 থেকে ছোট হতে পারে। কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান কখনোই 0 থেকে ছোট হতে পারে না এবং 1 থেকে বড় হতে পারে না। একটা কাজ বা ঘটনা অবশ্যই ঘটলে, তার সম্ভাবনা = ১০০% = ১ একটা কাজ বা ঘটনা কখনোই না ঘটলে, তার সম্ভাবনা = ০% =০
৭০.
A, B, C বর্ণের ৩টি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
ক
৩
খ
৬
গ
৯
ঘ
১২
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C বর্ণের ৩টি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
সমাধান: ৩টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় = ৩! = ৬ উপায়ে
৭১.
৯, ০, ৭, ৮ এর গড় কত?
ক
৮
খ
২
গ
৪
ঘ
৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?
সমাধান: ৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪ ৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
৭২.
১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
ক
১০
খ
২০
গ
৫
ঘ
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
সমাধান: ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯
∴ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০ = ১০০/১০ = ১০
৭৩.
সমুদ্রে পানির গভীরতা মাপার একক-
ক
ফুট
খ
মিটার
গ
ফ্যাদম
ঘ
কিলোঘণ্টা
ব্যাখ্যা
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক ফ্যাদম। - এক ফ্যাদম সমান ৬ ফিট (১.৮৩ মিটার)। - সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার।
অন্যদিকে, - বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। - গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। - বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। উৎস: ব্রিটানিকা।
৭৪.
x + y এর সাথে y - z যোগ করুন।
ক
xy
খ
xyz
গ
x + 2y - z
ঘ
x - zy
ব্যাখ্যা
প্রশ্ন: x + y এর সাথে y - z যোগ করুন।
সমাধান: x + y এবং y - z এর যোগফল = x + y + y - z = x + 2y - z