পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ আগস্ট, ২০২৩সময়55 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৭
সিলেবাস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৪.২০২২ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ আগস্ট, ২০২৩ · ৭৭ প্রশ্ন

.
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?
  1. ক) ০.০০৮৮৯
  2. খ) ২.০৮৮৯
  3. গ) ৩.০৯৯৮
  4. ঘ) ২.৯৯৯৯
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?

সমাধান:
৩.৩৩ × ০.৩৩ = ১.০৯৮৯ 
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে হবে = ১.০৯৮৯ + ০.৯৯ = ২.০৮৮৯
.
৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা ও ১টি ডিমের দাম ৯ টাকা হলে এক হালি কলার দাম কত টাকা?
  1. ৫০
  2. ৬০
  3. ৪০
  4. ৮০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা ও ১টি ডিমের দাম ৯ টাকা হলে এক হালি কলার দাম কত টাকা?

সমাধান:
১টি ডিমের দাম ৯ টাকা
৮টি ডিমের দাম ৯ × ৮ টাকা
= ৭২ টাকা

৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা
৫ ডজন কলার দাম  = (৬৭২ - ৭২) টাকা
= ৬০০ টাকা

১ ডজন = ১২টি
৫ ডজন = ১২ × ৫ = ৬০ টি

৬০টি কলার দাম = ৬০০ টাকা
১টি কলার দাম = ৬০০/৬০ টাকা
৪টি কলার দাম = (৬০০ × ৪)/৬০ টাকা
= ৪০ টাকা 
.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে.মি. ও উচ্চতা ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) ৮০ সে.মি.
  2. খ) ৪০ বর্গ সে.মি.
  3. গ) ৮০ বর্গ সে.মি.
  4. ঘ) ১২০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৪০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে.মি. ও উচ্চতা ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত?

সমাধান:
 সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সে.মি. 
 সমকোণী ত্রিভুজের উচ্চতা ১০ সে.মি.

  সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল= (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৮ × ১০
= ৪০ বর্গ সে.মি.
.
একটি উড়োজাহাজের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হলে ১ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
  1. ক) ১০ সেকেন্ড
  2. খ) ৮ সেকেন্ড
  3. গ) ৪ সেকেন্ড
  4. ঘ) ২ সেকেন্ড
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি উড়োজাহাজের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হলে ১ কিলোমিটার যেতে কত সময় লাগবে?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০) সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

১০০ কিলোমিটার যেতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড
১ কিলোমিটার যেতে সময় লাগে ৩৬০০/১০০ সেকেন্ড
= ৩৬ সেকেন্ড

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
.
x2 + x - 20 = ?
  1. ক) (x - 5)(x + 4)
  2. খ) (x + 5)(x - 4)
  3. গ) (x + 10)(x - 2)
  4. ঘ) (x - 10)(x + 2)
সঠিক উত্তর:
খ) (x + 5)(x - 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x + 5)(x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 20 = ?

সমাধান:
x2 + x - 20
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4(x + 5)
= (x + 5)(x - 4)
.
0.1 × 0.2 × 0.3 × 0.4 = ?
  1. ক) 0.24
  2. খ) 0.0024
  3. গ) .3
  4. ঘ) 2.4
সঠিক উত্তর:
খ) 0.0024
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.0024
ব্যাখ্যা
প্রশ্ন: 0.1 × 0.2 × 0.3 × 0.4 = ?

সমাধান:
0.1 × 0.2 × 0.3 × 0.4 
= 0.0024
.
সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. ও ৩ সে.মি.। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭ সে.মি.
  2. খ) ১২ সে.মি.
  3. গ) ১ সে.মি.
  4. ঘ) ৫ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. ও ৩ সে.মি.। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
অতিভুজ = ৩ + ৪
অতিভুজ = ৯ + ১৬
অতিভুজ = ২৫
অতিভুজ = √২৫
অতিভুজ = ৫
.
সরল কোণের পরিমাণ কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৯০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?

সমাধান:
- এক সরল কোণ ১৮০ ডিগ্রি।
- দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
- ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে।
.
(x + 1) + (x + 2) + (x + 3) = ?
  1. ক) x + 6
  2. খ) x3
  3. গ) 2x + 6
  4. ঘ) 3x + 6
সঠিক উত্তর:
ঘ) 3x + 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3x + 6
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 1) + (x + 2) + (x + 3) = ?

সমাধান:
(x + 1) + (x + 2) + (x + 3) 
= x + 1 + x + 2 + x + 3
= 3x + 6 
১০.
সরল মুনাফার ক্ষেত্রে I = Pnr । এখানে P কী নির্দেশ করে?
  1. মুনাফা
  2. মুনাফার মূলধন
  3. লভ্যাংশ
  4. মূলধন
সঠিক উত্তর:
মূলধন
উত্তর
সঠিক উত্তর:
মূলধন
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফার ক্ষেত্রে I = Pnr । এখানে P কী নির্দেশ করে?

সমাধান:
আমরা জানি
I = Pnr

এখানে
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল
১১.
বৃত্তের ব্যাসার্ধ π হলে পরিধি কত?
  1. πr2
  2. πr
  3. 2πr3
  4. 2πr
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাসার্ধ π হলে পরিধি কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ π হলে,
বৃত্তের পরিধি = 2 × π × π = 2π2

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
১২.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
  1. ক) আব্দুল গাফফার চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আব্দুল লতিফ
  4. ঘ) সমর দাস
সঠিক উত্তর:
খ) আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
• ''আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি......''
- গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। 

⇒ বিঃদ্রঃ গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে। তাই উত্তর হিসেবে 'আলতাফ মাহমুদ' নেওয়া হলো। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ -এই কবিতাটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) শামসুর রাহমান
  3. গ) মাহবুব-উল-আলম
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
গ) মাহবুব-উল-আলম
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহবুব-উল-আলম
ব্যাখ্যা
- ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচিয়তা মাহাবুব-উল-আলম চৌধুরী।
- এটি ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতা।
- মাহাবুব-উল-আলম চৌধুরী প্রগতিশীল মাসিক সীমান্ত পত্রিকার সম্পাদক ছিলেন এবং চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন।
- ২২ ফেব্রুয়ারিতে একটি ১৭ পৃষ্ঠার পুস্তিকায় কবিতাটি ছাপা হয়।
- বইটির দাম রাখা হয় দুই আনা।
- ২২ ফেব্রুয়ারিতেই চট্টগ্রামের লালদিঘি ময়দানে রাজনৈতিক কর্মী হারুনুর রশীদ কবিতাটি আবৃত্তি করে শোনান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
Which is incorrect?
  1. Grammer
  2. Sugar
  3. Colonel
  4. Psychology
সঠিক উত্তর:
Grammer
উত্তর
সঠিক উত্তর:
Grammer
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Grammer বানানটি ভুল।
- এর সঠিক বানান হচ্ছে - Grammar. 
- English Meaning: the whole system and structure of a language or of languages in general, usually taken as consisting of syntax and morphology (including inflections) and sometimes also phonology and semantics.
- Bangla Meaning: ব্যাকরণ।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) Sugar
English Meaning: a sweet crystalline substance obtained from various plants, especially sugar cane and sugar beet, consisting essentially of sucrose, and used as a sweetener in food and drink.
Bangla Meaning: চিনি; শর্করা।

গ) Colonel
English Meaning: a rank of officer in the army and in the US air force, above a lieutenant colonel and below a brigadier or brigadier general.
Bangla Meaning: সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পরবর্তী উচ্চতর পদমর্যাদার সেনাপতি; কর্নেল।

ঘ) Psychology
English Meaning: the scientific study of the human mind and its functions, especially those affecting behaviour in a given context.
Bangla Meaning:  মনোবিদ্যা; মনোবিজ্ঞান।

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
১৫.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
  1. ক) ১ নং সেক্টর
  2. খ) ২ নং সেক্টর
  3. গ) ৪ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও -বঙ্গোপসাগর)।
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
- চট্টগ্রাম-১নং সেক্টর,
- ঢাকা-২ নং সেক্টর,
- রাজশাহী-৭ নং সেক্টর,
- মুজিবনগর-৮ নং সেক্টর,
- সুন্দরবন- ৯ নং সেক্টর।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৬.
‘কনসার্ট ফর বাংলাদেশ’ কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ২৭ আগস্ট ,লন্ডন
  2. খ) ২৯ জুলাই, ভারত
  3. গ) ১ আগস্ট, নিউইয়র্ক
  4. ঘ) ২১ আগস্ট, নিউইয়র্ক
সঠিক উত্তর:
গ) ১ আগস্ট, নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ আগস্ট, নিউইয়র্ক
ব্যাখ্যা
কন্সার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র।
- তবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের অনেক সদস্য, বিভিন্ন সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' আয়োজন করে তা থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
         ii) ১৪ ডিসেম্বর, ২০২১, প্রথম আলো।
১৭.
["তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।'']
২০২১ সালে COP-26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. গ্লাসগো
  4. জেনেভা
সঠিক উত্তর:
গ্লাসগো
উত্তর
সঠিক উত্তর:
গ্লাসগো
ব্যাখ্যা
কপ-২৬:
- ২০২১ সালের ৩১ অক্টোবর - ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ২৬তম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির মধ্যে রাখার কথা বলা হয়েছে।
- কপ ২৬ সম্মেলন থেকে তারা বলেছে যে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে একসাথে কাজ করবে।
- বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ হলো চীন ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- কপ-২৭ অনুষ্ঠিত হয় মিশরের শারম আল শেখ, ২০২২ সালে।
- কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৮.
বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে?
  1. ক) বোয়িং ৭০৭
  2. খ) ডাকোটা
  3. গ) এফ ২৭
  4. ঘ) এটিপি
সঠিক উত্তর:
ক) বোয়িং ৭০৭
উত্তর
সঠিক উত্তর:
ক) বোয়িং ৭০৭
ব্যাখ্যা
বোয়িং ৭০৭:
- বোয়িং ৭০৭, প্রথম সফল বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ।
- বোয়িং কোম্পানি দ্বারা সুইপ্ট-উইং ডিজাইন এর মধ্য থেকে দীর্ঘ-পাল্লার ন্যারো-বডি ফোর-ইঞ্জিন বিমানটি তৈরি করা হয়েছিল।
- এটি ২০ ডিসেম্বর, ১৯৫৭-এ প্রথম যাত্রা করেছিল।
- ২৬ অক্টোবর, ১৯৫৮-এ বাণিজ্যিক পরিষেবায় প্রবেশ করেছিল।
- এটিকে বাণিজ্যিক ভ্রমণে জেট যুগের উদ্বোধন করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল।

অন্যদিকে -
- ১৯৪৭-৪৮ সালের শ্রীনগর যুদ্ধে সেনা অবতরণের সময় ঐতিহাসিক ডাকোটা উড়োজাহাজ ব্যবহৃত হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই উড়োজাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে এই উড়োজাহাজটি টাঙ্গাইলে ভারতীয় ছত্রীসেনাদের নামানোর কাজে ব্যবহৃত হয়েছিল।
- ফকার এফ ২৭-৬০০ নামের উড়োজাহাজটি ১৯৭১ সালে তৈরি করা হয়েছিল। এটি প্রথমে ভারতীয় এয়ারলাইন্সের জন্য চালনা করা হয় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পর ভারত সরকার থেকে বাংলাদেশকে দেওয়া সহযোগিতার একটি অংশ হিসাবে এটি ১৯৭২ সালে বিমানকে দেয়া হয়। ১৯৮৪ সালের ৫ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ ২৭-৬০০ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) কাছাকাছি একটি জলাভূমির মধ্যে বিধ্বস্ত হয়। 

উৎস: Britannica.
১৯.
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় খেতাব কোনটি?
  1. ক) বীরবিক্রম
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীরউত্তম
  4. ঘ) বীরপ্রতীক
সঠিক উত্তর:
গ) বীরউত্তম
উত্তর
সঠিক উত্তর:
গ) বীরউত্তম
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।
- মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
- উল্লেখ্য, বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২০.
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
  1. ক) রমজান আলী
  2. খ) গোবিন্দ হালদার
  3. গ) মোঃ মনিরুজ্জামান
  4. ঘ) নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
খ) গোবিন্দ হালদার
উত্তর
সঠিক উত্তর:
খ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি:
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দারুণভাবে প্রেরণা জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের।
- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার।
- গানটির শিল্পী আপেল মাহমুদ। 
- ‘জয়বাংলার গান’ রূপে পরিচিত গোবিন্দ হালদারের সঙ্গীতগুলো  'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে প্রচারিত হত। 

উৎস: ১৬ ডিসেম্বর ২০১৫, প্রথম আলো।
২১.
বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
- ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে।
- ২৯ ডিসেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়।
৮ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%। 
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।
- যেখানে অর্থবছর ২০৩১ এর মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে (UMIC) উন্নীত হওয়া এবং চরম দারিদ্র্য দূর করা হবে।
- অর্থবছর ২০৪১ এর মধ্যে উচ্চ আয়ের দেশের (HIC) মর্যাদা লাভ করার রোডম্যাপ নির্ধারণ করা হয়।

উৎস: পরিকল্পনা বিভাগ।
২২.
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত?
  1. ক) টুঙ্গিপাড়া
  2. খ) মেহেরপুর
  3. গ) কলকাতা
  4. ঘ) সাভার
সঠিক উত্তর:
গ) কলকাতা
উত্তর
সঠিক উত্তর:
গ) কলকাতা
ব্যাখ্যা
বেকার হোস্টেল:
- ১৯১০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেকার হোস্টেল।
- ছাত্রাবাসটি ব্রিটিশ শাসনামলে ১৯১০ সালে এডওয়ার্ড নরম্যান বেকার প্রতিষ্ঠা করেন।
- ছাত্রাবাসটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৮ স্মিথ লেনে অবস্থিত।
- বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪২-৪৭ সাল পর্যন্ত।
- উচ্চমাধ্যমিক পাস করে তিনি ১৯৪২ সালে ভর্তি হয়েছিলেন এ কলেজে।
- তিনি ছিলেন ২৪ নম্বর কক্ষে।
- এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।
- ১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন।
- ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই ইসলামিয়া কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক হয়েছিলেন।

উৎস: ২৯ আগস্ট ২০১৯, প্রথম আলো।
২৩.
মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?
  1. ক) সংশপ্তক
  2. খ) অপরাজেয় বাংলা
  3. গ) স্বাধীনতার সোপান
  4. ঘ) জাগ্রত চৌরঙ্গী
সঠিক উত্তর:
ঘ) জাগ্রত চৌরঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাগ্রত চৌরঙ্গী
ব্যাখ্যা
জাগ্রত চৌরঙ্গী:
- ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দৃপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়ানো।
- এটিই দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- ঢাকা আর্ট কলেজের সেই সময়ের অধ্যক্ষ দেশের খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাকের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম।

অন্যদিকে  -
- সংশপ্তক ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত একটি স্মারক ভাস্কর্য। এর নির্মাতা ভাস্কর হামিদুজ্জামান খান।
- স্বাধীনতা সংগ্রামের অন্যতম সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটির নাম অপরাজেয় বাংলা। ভাস্কর্যটি বিষয়বস্তু তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর, এই দৈর্ঘ্য প্রস্থেই নির্মাণ করা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা চত্বরে 'স্বাধীনতা সোপান'। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এ মুক্তমঞ্চ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয়?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর:
- বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর  রাজধানী ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ৩২ নম্বর সড়কে এটি অবস্থিত।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বাড়িটিই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে।
- ১৯৬১ সালের ১লা অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই  বাড়িতে বসবাস করতে শুরু করেন। 
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ বাড়িটিতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সকল সদস্যকে হত্যা করা হয়।
- এখানে তাঁর সারা জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এবং শেষ সময়ের অনেক স্মৃতি চিহ্ন রয়েছে।
- বাড়িটিতে রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত নানা জিনিসপত্র।
- ১৯৭৫ সালের ১৫ আগস্টের বীভৎস ঘটনার সাক্ষী বহন করছে দেয়াল এবং সিঁড়িতে গুলির চিহ্ন।
- তিনতলা ভবনটিকে বলা হয় বঙ্গবন্ধু ভবন।
- ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়। 
- শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রুপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন।
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রুপান্তরিত করে এবং নাম দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।
- ১৯৯৭ সালে এই বাড়িটি জাদুঘরে রূপান্তর করা হয়। 

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
২৫.
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই?
  1. ক) আসাম
  2. খ) মিজোরাম
  3. গ) ত্রিপুরা
  4. ঘ) নাগাল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নাগাল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাগাল্যান্ড
ব্যাখ্যা
ভারত-বাংলাদেশ সীমান্ত:
- বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্যসহ মোট ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে।
- এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।
- সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৬.
ম্যানগ্রোভ কী?
  1. ক) কেওড়া বন
  2. খ) শালবন
  3. গ) উপকূলীয় বন
  4. ঘ) চিরহরিৎ বন
সঠিক উত্তর:
গ) উপকূলীয় বন
উত্তর
সঠিক উত্তর:
গ) উপকূলীয় বন
ব্যাখ্যা
ম্যানগ্রোভ:
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভ বন সৃষ্টি হয়েছে।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- এই বন সুন্দরবন নামে সমধিক পরিচিত।
- সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
- সুন্দরবনের ৬২ শতাংশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং বাকী অংশ পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় অবস্থিত।
- এ বনাঞ্চলের আয়তন প্রায় ৬১১৭ বর্গমাইল যা বাংলাদেশের মোট আয়তনের শতকরা ৪.০৭ ভাগ।
- এ বনের গাছপালা লোনা পানি সহনশীল এবং বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
- সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
- এ বনের মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের অভাব ঘটে বলে গাছপালা শ্বাসমূল তৈরী করে।
- বৃক্ষসমূহ চিরহরিৎ।
- ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান বৃক্ষ হলো: সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) কৃষি শিক্ষা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) সৈয়দ মাইনুল হোসেন
  2. খ) নিতুন কুণ্ড
  3. গ) হামিদুজ্জামান খান
  4. ঘ) মর্তুজা বশীর
সঠিক উত্তর:
ক) সৈয়দ মাইনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ মাইনুল হোসেন
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। 
- এটি সাভারে অবস্থিত।
- এর অপর নাম 'সম্মিলিত প্রয়াস'।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহবান করে।
- স্মৃতিসৌধের রয়েছে ৭টি খাঁজ।
- ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৭টা বড় আন্দোলন হয়েছিল।
- ওই খাঁজগুলো দিয়ে সেই সব আন্দোলন বোঝানো হয়েছে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
অপরাজেয় বাংলার ভাস্কর কে?
  1. ক) হামিদুজ্জামান খান
  2. খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  3. গ) রাফিউদ্দীন আহমেদ
  4. ঘ) আরিফুল ইসলাম
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা:
- মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলা।
- অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
- ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়।
- অপরাজেয় বাংলা শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৯.
বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ক) ৪ জানুয়ারি, ১৯৭১
  2. খ) ৪ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১৪ জানুয়ারি, ১৯৭২
  4. ঘ) ১৭ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর:
খ) ৪ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স:
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রার শুরু হয়েছিল ১৯৭২ সালের ৪ জানুয়ারি।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বিমান।
- সরকারের দেওয়া বিমানবাহিনীর একটি ডিসি-৩ এয়ারক্রাফটের মধ্য দিয়ে শুরু হয় এ যাত্রা।
- ১৯৭২ সালের ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান।
- ৪ মার্চ তারিখে ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন হয়।
- বিশ্বব্যাপী ভ্রমণবিলাসী সম্মানিত যাত্রীগণের এ প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ০৬টি ব্রান্ড নিউ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৩ টি ড্যাশ ৮-৪০০ সহ বিমানের বহরে উড়োজাহাজ সংখ্যা ২১ টি।

উৎস: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট।
৩০.
সোনারগাঁয়ের প্রাচীন নাম কী?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) লাভনবন্দ
  3. গ) সুবর্ণগ্রাম
  4. ঘ) পুণ্ড্রনগর
সঠিক উত্তর:
গ) সুবর্ণগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
সোনারগাঁও:
- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।
- বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে।
- বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ'র স্ত্রী সোনাবিবি'র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও এর আরেকটি নাম ছিল পানাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩১.
'Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) বাজার অর্থনীতি
  2. খ) সবুজ অর্থনীতি
  3. গ) সমুদ্র অর্থনীতি
  4. ঘ) বিশ্বায়ন
সঠিক উত্তর:
গ) সমুদ্র অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা
সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: United Nations ওয়েবসাইট।
৩২.
Covid-19 রোগের ভাইরাসের নাম কী?
  1. ক) SARS-Cov-1
  2. খ) SARS-Cov-2
  3. গ) Corona Virus
  4. ঘ) Covid-19 Virus
সঠিক উত্তর:
খ) SARS-Cov-2
উত্তর
সঠিক উত্তর:
খ) SARS-Cov-2
ব্যাখ্যা
Covid-19 ভাইরাস:
- Severe Acute Respiratory Syndrome রোগের কারণ হলো SARS করোনা ভাইরাস।
- এই ভাইরাসের কারণে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু লোকের মৃত্যু হয়েছিলো।
- Middle East Respiratory Syndrome রোগের কারণ হলো MERS করোনা ভাইরাস।
- ২০১২ সালে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় এই রোগটি ছড়িয়ে পড়েছিলো।
- COVID-19 এর জন্য দায়ী হলো SARS CoV-2 নামক বিশেষ করোনা ভাইরাস।
- ২০১৯ সালে চীনের উহান প্রদেশে কোভিড-১৯ প্রথম সনাক্ত করা হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাইরাসটির প্রাদুর্ভাব সম্পর্কে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে আসে।
- এটি অদ্যবধি বাংলাদেশসহ সমস্ত পৃথিবীতে মহামারীর তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

উৎস: WHO ওয়েবসাইট।
৩৩.
RT - PCR এর পূর্ণরূপ কী?
  1. ক) Real Time Chain Reaction
  2. খ) Real Time Critical Reaction
  3. গ) Reverse Transcription Polymerase Chain Reaction
  4. ঘ) Reverse Time Palhogene Chain Reaction
সঠিক উত্তর:
গ) Reverse Transcription Polymerase Chain Reaction
উত্তর
সঠিক উত্তর:
গ) Reverse Transcription Polymerase Chain Reaction
ব্যাখ্যা
RT - PCRL:
- RT - PCR এর পূর্ণরূপ: Reverse Transcription Polymerase Chain Reaction.
- আরটি-পিসিআর করোনাকালের বহুল পরিচিত একটি পরিভাষা।
- মূলত কোভিড-১৯ ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এটি।
- সবেচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষাপদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়।
- পরীক্ষাগারে কৃত্রিমভাবে দেহের ভেতরে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায়।
- এই প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন।
- আবার এর বিপরীত ঘটনাও ঘটানো সম্ভব।
- অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করা যাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন।
- আরটি-পিসিআরের প্রথম অংশ আরটি রিভার্স ট্রান্সক্রিপশনের সংক্ষিপ্ত রূপ।
- পিসিআর মেশিনের সাহায্যে একটি ডিএনএ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি।
- এভাবে আনুপাতিক হারে অণুর সংখ্যা লাখো কোটি গুণ বাড়ানো যায়।
- সংখ্যা বাড়ানোর এই প্রক্রিয়াকেই বলে পলিমারেজ চেইন রি-অ্যাকশন বা পিসিআর।

উৎস: ৩১ জানুয়ারি ২০২২, প্রথম আলো।
৩৪.
১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন-
  1. ক) জেনারেল মানেকশ ও জেনারেল নিয়াজী
  2. খ) জেনারেল জেকব ও জেনারেল নিয়াজী
  3. গ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী
  4. ঘ) জেনারেল দলবীর সিং অরোরা ও জেনারেল নিয়াজী
সঠিক উত্তর:
গ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী
ব্যাখ্যা
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
- তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে।
- ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের আহ্বান জানান। 
- ১৬ ডিসেম্বর সকাল সোয়া নয়টার সময় মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- অবশেষে মুক্তিযুদ্ধের জয়ী ও পরাজিত দুই পক্ষের মধ্যে ১৬ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হয়। 
- শেষ পর্যন্ত জেনারেল আবদুল্লাহ নিয়াজী ১৬ ডিসেম্বর রেসকোর্সের যে স্থানে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে ৯৩ হাজার সৈন্য ও অফিসারসহ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
- যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, জিওসি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক। 

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণি।
          ii) ১৬ ডিসেম্বর ২০১৯, প্রথম আলো।
৩৫.
বাংলাদেশে কত শ্রেণির ব্যাংক রয়েছে?
  1. ক) ৩ শ্রেণি
  2. খ) ২ শ্রেণি
  3. গ) ৪ শ্রেণি
  4. ঘ) ৫ শ্রেণি
সঠিক উত্তর:
খ) ২ শ্রেণি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ শ্রেণি
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে।
- যথা:
১। তফসিলী ব্যাংক: যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। 
২। অ-তফসিলী ব্যাংক: যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না।
• মোট তফসিলি ব্যাংক: ৬১টি (ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত)।
এর মধ্যে –
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
• মোট অ-তফসিলী ব্যাংক: ৫টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩৬.
বাংলাদেশে কত প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে?
  1. ক) ৪ প্রকারের
  2. খ) ৫ প্রকারের
  3. গ) ৬ প্রকারের
  4. ঘ) ৬ প্রকারের
সঠিক উত্তর:
খ) ৫ প্রকারের
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ প্রকারের
ব্যাখ্যা
স্থানীয় সরকার:
- স্থানীয় সরকার হলো রাষ্ট্রের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত করা ক্ষুদ্রতর শাসন কাঠামো।
- এটি হলো কেন্দ্রীয় সরকারের বর্ধিত ও সহায়ক অংশ।
- কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকার দুই রকমের হয়।
- যথা:
• স্থানীয় প্রশাসন ও
• স্থানীয় স্বায়ত্বশাসিত সরকার।
- স্থানীয় প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে থাকে। 
- বাংলাদেশে পাঁচ প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। 
- বাংলাদেশে স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের উদাহরণ: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শহরাঞ্চলে পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রামে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা।
- স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার সম্মিলিতভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যাবতীয় কার্যাবলি সম্পাদন করে।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা , SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
ছয় দফার কয়টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

• দফা গুলো হলো:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

 উৎস: ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৮.
বাংলাদেশে এখন পর্যন্ত কতজনকে দুই ডোজ কোভিড -১৯ টিকা দেয়া হয়েছে?
  1. ক) ১১.৫০ কোটি
  2. খ) ১২.৫০ কোটি
  3. গ) ২২.০০ কোটি
  4. ঘ) ১৬.০০ কোটি
সঠিক উত্তর:
খ) ১২.৫০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫০ কোটি
ব্যাখ্যা
দুই ডোজ কোভিড -১৯ টিকা:
- প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ।
- দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন।
- এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন মানুষ।
- আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন।

উৎস: ৯ অক্টোবর, ২০২২, বাংলা ইনসাইডার। link
৩৯.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কখন ঘোষিত হয়?
  1. ক) ৭ মার্চ, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:
- স্বাধীনতার ঘোষণাপত্র বলতে মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাকে বোঝানো হয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষনা সংযুক্ত করা হয়।
- ৭ম  তফসিলে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
  1. ক) ১২ অক্টোবর, ১৯৭২
  2. খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. গ) ৪ নভেম্বর, ১৯৭২
  4. ঘ) ১ জানুয়ারি, ১৯৭৩
সঠিক উত্তর:
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪১.
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল?
  1. ক) আসামের বরাক নদী
  2. খ) মানস সরোবর
  3. গ) আরাকান পাহাড়
  4. ঘ) লুসাই পাহাড়
সঠিক উত্তর:
ঘ) লুসাই পাহাড়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লুসাই পাহাড়
ব্যাখ্যা
কর্ণফুলি নদী:
- কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। 
- কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে।
- বাংলাদেশের প্রবেশের পর রাঙামাটি ও চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরের পতিত হয়েছে।
- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
- কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত। 
- হালদা, কাসালং প্রভৃতি কর্ণফুলীর উপনদী।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে?
  1. বিল গেটস
  2. ইলন মাস্ক
  3. জেফ বেজোস
  4. ওয়ারেন বাফেট
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
⇒ ফোর্বস অনুসারে, বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা -

১. Elon Musk
২. Bernard Arnault & family
৩. Jeff Bezos
৪. Larry Ellison
৫. Warren Buffett

 [সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট, ২০২৩]

উৎস: ফোর্বস ওয়েবসাইট [বিস্তারিত দেখুন]
৪৩.
প্রথম ১০ কেজি পরিবহনের জন্য প্রতি কেজিকে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৪ টাকা ফি নেওয়া হয়। ২৭ কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?
  1. ১০২ টাকা
  2. ১০৬ টাকা
  3. ১১০ টাকা
  4. ১১৮ টাকা
সঠিক উত্তর:
১১৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১০ কেজি পরিবহনের জন্য প্রতি কেজিকে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৪ টাকা ফি নেওয়া হয়। ২৭ কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?

সমাধান:
প্রথম ১০ কেজির মধ্যে 
১ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৫ টাকা
১০ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৫ × ১০ টাকা
= ৫০ টাকা

 (২৭ - ১০) = ১৭ কেজিতে 
১ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৪ টাকা
১৭ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৪ × ১৭ টাকা
= ৬৮ টাকা

২৭ কেজিতে ফি দিতে হবে = (৫০ + ৬৮) টাকা
= ১১৮ টাকা 
৪৪.
৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গসেমি
  2. ৭০ বর্গসেমি
  3. ৪০ বর্গসেমি
  4. ৫০ বর্গসেমি
সঠিক উত্তর:
৫০ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

∴ x√২ = ১০
⇒ x = ১০/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০/√২)
= ১০০/২
= ৫০ বর্গসে.মি.
৪৫.
‘π’ এর মান কত?
  1. বৃত্তের পরিধি/ব্যাসার্ধ
  2. বৃত্তের পরিধি/জ্যা
  3. বৃত্তের পরিধি/ব্যাস
  4. ব্যাস/বৃত্তের পরিধি
সঠিক উত্তর:
বৃত্তের পরিধি/ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তের পরিধি/ব্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: ‘π’ এর মান কত?

সমাধান: 
বৃত্তের পরিধি ২πr 
ব্যাস ২r

∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= ২πr : ২r 
= ২πr/২r
= π/১
= π

π = বৃত্তের পরিধি/ব্যাস
৪৬.
চারটি সরল রেখা একবিন্দুতে ছেদ করলে কয়টি সরল কোণ উৎপন্ন হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
- ১টি সরলরেখা কোন ১টি বিন্দুতে ২টি সরলকোণ উৎপন্ন করে।
- দুটি সরলরেখা একবিন্দুতে ছেদ করলে ৪টি সরল কোণ উৎপন্ন হয়।
- তিনটি সরলরেখা একবিন্দুতে ছেদ করলে ৬টি সরল কোণ উৎপন্ন হয়।
- চারটি সরলরেখা একবিন্দুতে ছেদ করলে ৮টি সরল কোণ উৎপন্ন হয়।

৪৭.
৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৫৪
  4. ৬৪
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
 ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো  ক - ২, ক - ১,  ক, ক + ১, ক + ২,  ক + ৩
         
শর্তমতে,
ক - ২ + ক - ১ + ক = ৩৯
বা, ৩ক  = ৩৯  +  ৩
বা ৩ক = ৪২
বা ক =  ৪২/৩
বা ক =  ১৪

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল  =  ক + ১ + ক + ২ + ক + ৩
=  ৩ক + ৬
= ৩ × ১৪ + ৬
= ৪২ + ৬
= ৪৮

৪৮.
২, ৯, ২৩, ৪৪ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৮৮
  2. ৬৮
  3. ৭২
  4. ৪৬
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৯, ২৩, ৪৪ এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ২
২য় পদ = ২ + ৭ = ৯
৩য় পদ = ৯ + ১৪ = ২৩
৪র্থ পদ = ২৩ + ২১ = ৪৪
৫ম পদ = ৪৪ + ২৮ = ৭২
৪৯.
৮ এর বর্গমূল কত?
  1. ৩.২৮৬
  2. ২.৮২৮
  3. ৪.০২
  4. ১.৪২৯
সঠিক উত্তর:
২.৮২৮
উত্তর
সঠিক উত্তর:
২.৮২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ এর বর্গমূল কত?

সমাধান:
৮ এর বর্গমূল = √৮
= ২.৮২৮
৫০.
Author এর স্ত্রী লিঙ্গ কী?
  1. ক) authoress
  2. খ) authorn
  3. গ) authora
  4. ঘ) authorize
সঠিক উত্তর:
ক) authoress
উত্তর
সঠিক উত্তর:
ক) authoress
ব্যাখ্যা
• Author 
English Meaning: a writer of a book, article, or document.
Bangla Meaning: লেখক; প্রণেতা; রচয়িতা; গ্রন্থকার; গ্রন্থকর্তা।
- এর স্ত্রী লিঙ্গ বা feminine gender হচ্ছে - Authoress.
- Authoress - লেখিকা; প্রণেত্রী; রচয়িত্রী; গ্রন্থকর্ত্রী। বা a female author.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) authorn এবং গ) authora বলে কোনো শব্দ হয় না।
ঘ) authorize - ধিকার বা ক্ষমতা দান করা।
৫১.
Phenomena শব্দের একবচন কী?
  1. ক) Pheno
  2. খ) Phenomenon
  3. গ) Phenomeno
  4. ঘ) Phenomena
সঠিক উত্তর:
খ) Phenomenon
উত্তর
সঠিক উত্তর:
খ) Phenomenon
ব্যাখ্যা

Phenomena (plural) 
English meaning: a fact or an event in nature or society, especially one that is not fully understood.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।
- এর singular form হচ্ছে - Phenomenon.

Source: Cambridge & Bangla Academy Dictionary.

৫২.
'Data' শব্দটি নিচের কোনটির বহুবচন?
  1. Data
  2. Datum
  3. Dates
  4. Dato
সঠিক উত্তর:
Datum
উত্তর
সঠিক উত্তর:
Datum
ব্যাখ্যা
• Data (plural)
English Meaning: facts and statistics collected together for reference or analysis.
Bangla Meaning: তথ্যাবলী
- এর singular form হচ্ছে Datum. 

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Dates এর singular হচ্ছে Date (খেঁজুর)
- Dato এর plural হচ্ছে datos - a local headman in many parts of central Malaysia and the southern Philippines.

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৫৩.
'Take aback' meaning?
  1. ক) to be surprised
  2. খ) to push back
  3. গ) to return back
  4. ঘ) to allow
সঠিক উত্তর:
ক) to be surprised
উত্তর
সঠিক উত্তর:
ক) to be surprised
ব্যাখ্যা
• Take someone aback
English Meaning: shock or surprise someone.
Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া

Ex. Sentence: Everyone was taken aback by her sudden anger.
Bangla Meaning: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।

Source: Live MCQ Lecture
৫৪.
কোনটি Nonu?
  1. ক) Cute
  2. খ) Acute
  3. গ) Flute
  4. ঘ) Mute
সঠিক উত্তর:
গ) Flute
উত্তর
সঠিক উত্তর:
গ) Flute
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Cute (adjective) - আকর্ষণীয়; সুন্দর; মনোরম।
খ) Acute (adjective) - তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক।
গ) Flute (noun) - একপাশে ফুঁ দিয়ে বাজানোর বাঁশিবিশেষ, যার ছিদ্রগুলি চাবির সাহায্যে খোলা ও বন্ধ করা হয়; ফ্লুট।
ঘ) Mute (adjective) - নীরব; নিঃশব্দ; শব্দহীন:

• উল্লেখ্য যে, cute, mute ক্ষেত্রবিশেষে noun এবং flute ক্ষেত্রবিশেষে verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু,  cute, mute adjective হিসাবে বহুল ব্যবহৃত এবং flute শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়।
-সেদিক বিবেচনায়, flute কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৫৫.
HTTP এর পূর্ণরূপ কী?
  1. ক) High Transfer Protocol
  2. খ) Hypertext Transfer Protocol
  3. গ) High Definition Protocol
  4. ঘ) Hypertext Transition Protocol
সঠিক উত্তর:
খ) Hypertext Transfer Protocol
উত্তর
সঠিক উত্তর:
খ) Hypertext Transfer Protocol
ব্যাখ্যা
- HTTP এর অর্থ হল "Hypertext Transfer Protocol।"
- এটি একটি প্রোটোকল বা নিয়মগুলির সেট যা হাইপারটেক্সট স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে একটি ক্লায়েন্ট (সাধারণত একটি ওয়েব ব্রাউজার) এবং একটি ওয়েব সার্ভারের মধ্যে পাঠ্য, ছবি, লিঙ্ক এবং অন্যান্য মাল্টিমিডিয়া সামগ্রী অন্তর্ভুক্ত থাকে।
- HTTP হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা কমিউনিকেশনের ভিত্তি।

- আপনি যখন একটি ওয়েব ব্রাউজারে একটি URL (ইউনিফর্ম রিসোর্স লোকেটার) প্রবেশ করেন এবং এন্টার চাপেন, তখন ব্রাউজারটি সেই URL-এর সাথে যুক্ত ওয়েবসাইট হোস্ট করা ওয়েব সার্ভারে একটি HTTP অনুরোধ পাঠায়। ওয়েব সার্ভার তারপর অনুরোধটি প্রক্রিয়া করে এবং অনুরোধ করা ওয়েব পৃষ্ঠার বিষয়বস্তু সহ একটি HTTP প্রতিক্রিয়া ফেরত পাঠায়।

উৎস: ব্রিটানিকা। 
৫৬.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) প্রোপেন
  4. ঘ) বিউটেন
সঠিক উত্তর:
খ) মিথেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথেন
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 
- প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলো হলাে: মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩% , প্রোপেন ৩%।
- প্রাকৃতিক গ্যাস প্রধানত কম সংখ্যক কার্বন (C1 - C4) বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ।
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে।
- আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।

সূত্র: রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি। 
৫৭.
CNG এর পূর্ণরূপ কী?
  1. ক) Compact Natural Gas
  2. খ) Composite Natural Gas
  3. গ) Compressed Natural Gas
  4. ঘ) Cold Neutral Gas
সঠিক উত্তর:
গ) Compressed Natural Gas
উত্তর
সঠিক উত্তর:
গ) Compressed Natural Gas
ব্যাখ্যা
- CNG পূর্ণরুপ "Compressed Natural Gas"
- এটি এক ধরনের জ্বালানি যা যানবাহনে পেট্রোল (পেট্রোল) এবং ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
- সিএনজি মূলত মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত, যা প্রাকৃতিক গ্যাসের মজুদ থেকে আহরণ করা হয়।

সুবিধা: 
পরিবেশগত সুবিধা:
গ্যাসোলিন এবং ডিজেলের তুলনায় সিএনজিকে একটি পরিষ্কার জ্বালানী হিসাবে বিবেচনা করা হয়। এটি কার্বন মনোক্সাইড (CO), নাইট্রোজেন অক্সাইড (NOx), এবং কণা পদার্থের মতো দূষকগুলির কম নির্গমন উৎপন্ন করে।

খরচ সঞ্চয়:
সিএনজি প্রায়শই পেট্রোল এবং ডিজেলের চেয়ে বেশি সাশ্রয়ী হয়, এটি  যানবাহন এবং পাবলিক পরিবহনের জন্য একটি আকর্ষণীয় বিকল্প।

অভ্যন্তরীণ প্রাপ্যতা:
অনেক দেশে উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যা শক্তি সুরক্ষায় অবদান রাখতে পারে এবং আমদানি করা পেট্রোলিয়ামের উপর নির্ভরতা হ্রাস করতে পারে।

উৎস: ব্রিটানিকা। 
৫৮.
পিতল কোন ধাতুর সংকর?
  1. ক) লোহা ও কার্বন
  2. খ) কপার ও টিন
  3. গ) কপার ও জিংক
  4. ঘ) অ্যালুমিনিয়াম ও জিংকউ
সঠিক উত্তর:
গ) কপার ও জিংক
উত্তর
সঠিক উত্তর:
গ) কপার ও জিংক
ব্যাখ্যা
• পিতল কপার ও জিংক এর সংকর। 

সংকর ধাতু:
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।

যেমন:
- পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু। 
- স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
- অনুরূপভাবে, কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে, যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫৯.
১ ঘনমিটার = কত সেন্টিমিটার?
  1. ১০০০ ঘন সে.মি.
  2. ১০০০০ ঘন সে.মি.
  3. ১০০০০০ ঘন সে.মি.
  4. ১০০০০০০ ঘন সে.মি.
সঠিক উত্তর:
১০০০০০০ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০০০০০০ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘনমিটার = কত সেন্টিমিটার?

সমাধান:
১ মিটার = ১০০ সে.মি.
১ ঘনমিটার = ১০০ × ১০০ × ১০০
= ১০০০০০০ ঘন সে. মি.
৬০.
১ বিলিয়ন = কত?
  1. ১০ কোটি
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০০০ কোটি
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়ন = কত?

সমাধান:
১ বিলিয়ন = ১০০ কোটি
= (১০০ × ১০০) লক্ষ
= ১০০০০ লক্ষ
= ১০০০০/১০ মিলিয়ন
= ১০০০ মিলিয়ন
৬১.
দোলকের ঘূর্ণন কে আবিষ্কার করেন?
  1. ক) গ্যালিলিও গ্যালিলেই
  2. খ) গ্যালিলিও
  3. গ) জন নেপিয়ার
  4. ঘ) আর্কিমিডিস
অনির্ধারিত
ব্যাখ্যা
অল্প বিস্তারে আন্দোলিত কোনো সরল দোলকের দোলনকাল চারটি সূত্র মেনে চলে। বিজ্ঞানী গ্যালিলিও এই সূত্রগুলো আবিস্কার করেন ।

সূত্রগুলো নিম্নে দেয়া হলো,

১ম সূত্র বা সমকাল সূত্র : কার্যকরী দৈর্ঘ্য এবং স্থান অপরিবর্তিত থাকলে 4° কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল ধ্রুব থাকে। 
অর্থাৎ, T ∝ k (যখন g ও L অপরিবর্তনীয়)

২য় সূত্র বা দৈর্ঘ্যের সূত্র : স্থান অপরিবর্তিত থাকলে 4° কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
অর্থাৎ, T ∝ √L

৩য় সূত্র বা ত্বরণে সূত্র:
কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে 4° কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। 
অর্থাৎ, T  ∝ 1/√g

৪র্থ সূত্র বা ভরের সূত্র :
কার্যকরী দৈর্ঘ্য এবং স্থান অপরিবর্তিত থাকলে 4° কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল ববের ভর, আকৃতি, বা উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে না ।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]
৬২.
Lenient means-
  1. ক) Biased
  2. খ) Bankrupt
  3. গ) Merciful
  4. ঘ) Soft
সঠিক উত্তর:
গ) Merciful
উত্তর
সঠিক উত্তর:
গ) Merciful
ব্যাখ্যা
• Lenient - উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Biased - পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক।
খ) Bankrupt - আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ বলে ঘোষিত ব্যক্তি, যার বিষয়সম্পত্তি তার পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়; দেউলিয়া।
গ) Merciful - ক্ষমাপূর্ণ; দয়ালু; করুণাময়।
ঘ) Soft -  নরম,  মসৃণ ও কোমল।


• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Merciful শব্দটি Lenient এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই বলা যায়, Lenient means - Merciful.

Source: Bangla Academy Dictionary.
৬৩.
Affidavit means-
  1. ক) First offense
  2. খ) Star witness
  3. গ) Certificate
  4. ঘ) Written statement
সঠিক উত্তর:
ঘ) Written statement
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Written statement
ব্যাখ্যা
• Affidavit
English Meaning: A written statement confirmed by oath or affirmation, for use as evidence in court.
Bangla Meaning:  আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসেবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, Affidavit means - Written statement.

Source: Bangla Academy Dictionary and Oxford learners Dictionary.
৬৪.
নিউমোনিয়ার ইংরেজি সঠিক বানান কোনটি?
  1. ক) Puenmonia
  2. খ) Newmonia
  3. গ) Pneumonia
  4. ঘ) Neumonia
সঠিক উত্তর:
গ) Pneumonia
উত্তর
সঠিক উত্তর:
গ) Pneumonia
ব্যাখ্যা
• Pneumonia (নিউমোনিয়া) (noun)
English Meaning: lung inflammation caused by bacterial or viral infection, in which the air sacs fill with pus and may become solid. Inflammation may affect both lungs (double pneumonia) or only one (single pneumonia)
Bangla Meaning: একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৬৫.
The climate is congenial .... health.
  1. ক) for
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: The climate is congenial to health.

• Congenial (to something) – (formal) suitable for something.
Bengali Meaning: উপযোগী হওয়া।

Source: Bangla Academy Dictionary and  Oxford Dictionary.
৬৬.
I am entitled .... a share of the profit.
  1. ক) to
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) into
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete sentence: I am entitled to a share of the profit.

• Entitled to (অধিকারী)
- অর্থাৎ entitled এর সাথে appropriate preposition হিসাবে to বসে।

Source: Bangla Academy Dictionary.
৬৭.
Which word is closest in meaning to 'abettor'?
  1. encourager
  2. gambler
  3. accomplice
  4. aggressive
সঠিক উত্তর:
accomplice
উত্তর
সঠিক উত্তর:
accomplice
ব্যাখ্যা
• Abettor - দুষ্কর্মে সহায়তাকারী, প্ররোচক।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) encourager - (বিশেষত ভালো যেকোনো কিছুতে) উৎসাহিতকারী; আশ্বস্ত কারী।
খ) gambler - জুয়াড়ি।
গ) accomplice - (বিশেষত দুষ্কর্মের) সঙ্গী বা সহায়তাকারী; সহযোগী।
ঘ) aggressive -  কলহপরায়ণ; হামলাবাজ; ঝগড়াটে; আগ্রাসী।

• সুতরাং, বোঝা যাচ্ছে যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - accomplice শব্দটি Abettor এর প্রায় সমার্থক অর্থ প্রকাশ করে। 

Source: Bangla Academy Dictionary.
৬৮.
'Sherlock Holmes' was written by-
  1. ক) William Shakespeare
  2. খ) Dylan Thomas
  3. গ) John Galsworthy
  4. ঘ) Sir Arthur Conan Doyle
সঠিক উত্তর:
ঘ) Sir Arthur Conan Doyle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sir Arthur Conan Doyle
ব্যাখ্যা
• The Adventures of Sherlock Holmes, a collection of 12 Sherlock Holmes tales, was previously published in The Strand Magazine, written by Sir Arthur Conan Doyle.
- ১৮৯২ সালে এটি প্রথম প্রকাশিত হয়। 
- Sherlock Holmes is a fictional character created by the Scottish writer Arthur Conan Doyle.

• Arthur Conan Doyle: 
- তিনি একজন ব্রিটিশ লেখক এবং চিকিৎসক। 

• তাঁর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ:
- A Study in Secret,
- The Sign of Four.

Source: Britannica.
৬৯.
'Bona fide' means -
  1. nice journey
  2. false accusation
  3. meal
  4. real
সঠিক উত্তর:
real
উত্তর
সঠিক উত্তর:
real
ব্যাখ্যা
'Bona fide' (Latin word)
English Meaning: genuine; real, without intention to deceive.
Bangla Meaning: প্রকৃত; খাঁটি; আন্তরিক, অকৃত্রিমভাবে; আন্তরিকভাবে; সরল বিশ্বাসে।

অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) nice journey - চমৎকার যাত্রা।
খ) false accusation - মিথ্যা অভিযোগ।
গ) meal - ভোজন; ভোজ; খাওয়া।
ঘ) real - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - real শব্দটি Bona fide এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই বলা যেতে পারে, 'Bona fide' means - real.

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৭০.
Synonym of the word 'comply'-
  1. ক) refuse
  2. খ) reject
  3. গ) discord
  4. ঘ) accede
সঠিক উত্তর:
ঘ) accede
উত্তর
সঠিক উত্তর:
ঘ) accede
ব্যাখ্যা
• Comply - পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) refuse - জঞ্জাল; আবর্জনা।
খ) reject - পরিত্যক্ত বস্তু; বাতিল মাল/জিনিস
গ) discord - মতানৈক্য; ঝগড়া।
ঘ) accede - রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -accede শব্দটি comply এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৭১.
BMI কি নির্দেশ করে?
  1. ক) মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে
  2. খ) পেশী ও চর্বির সূচক নির্দেম করে
  3. গ) উচ্চতা ও স্থুলতার সূচক নির্দেশ করে
  4. ঘ) শক্তির খরচের সূচক নির্দেশ করে
সঠিক উত্তর:
ক) মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে
উত্তর
সঠিক উত্তর:
ক) মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে
ব্যাখ্যা
বিএমআই (BMI)
- বডি মাস ইনডেক্স (BMI- Body Mass Index) মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে ।
- অর্থাৎ কোন নির্দিষ্ট বয়সে সুস্থ জীবন যাপনের জন্য শরীরের দৈর্ঘ্যের সাথে চর্বির পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে।
- শরীরের সুস্থতা ও স্থূলতার মান নির্ণয়ে এ মানদন্ড দুটি খুবই উপযোগী।

বিএমআই (BMI) মান নির্ণয় :
বিএমআই = দেহের ওজন (Kg)/দেহের উচ্চতা (মিটার)

মান নির্দেশিকা
- বিএমআই ১৮.৫ কিলোগ্রাম/(মিটার) এর নিচে হলে শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণে ওজন বাড়াতে হবে।
- বিএমআই ১৮.৫-২৪.৯ কিলোগ্রাম/(মিটার) হলে সুস্বাস্থ্যের আদর্শ মান।
- বিএমআই ২৫-২৯.৯ কিলোগ্রাম/(মিটার) হলে শরীরের অতিরিক্ত ওজন, ব্যায়াম করে ওজন কমানো দরকার।
- বিএমআই ৩০-৩৪.৯ কিলোগ্রাম/(মিটার) হলে মোটা হওয়ার প্রথম স্তর, পরিমিত খাবার ও ব্যায়াম করা প্রয়োজন।
- বিএমআই ৩৫-৩৯.৯ কিলোগ্রাম/(মিটার) হলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, পরিমিত খাবার ও ব্যায়াম করা প্রয়োজন।
- বিএমআই ৪০ কিলোগ্রাম/(মিটার) এর উপরে হলে অতিরিক্ত মোটাত্ব, মৃত্যু ঝুঁকির সম্ভাবনা, ডাক্তারের পরামর্শ প্রয়োজন।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরণ হয়-
  1. ক) Thyroxin Hormone
  2. খ) Thymuses Hormone
  3. গ) Hormone
  4. ঘ) Insulin Hormone
সঠিক উত্তর:
ক) Thyroxin Hormone
উত্তর
সঠিক উত্তর:
ক) Thyroxin Hormone
ব্যাখ্যা
থাইরয়েড গ্রন্থি:
- গলার উপরের অংশে উভয় পার্শ্বে অবস্থিত।
- প্রজাপতি আকৃতির চোখ বের হয়ে আসা রোগটি এ গ্রন্থির সমস্যার কারণে হয়। আয়োডিন এর অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ও গলগন্ড গঠন করে।
- বিপাকের কাজ নিয়ন্ত্রণ করে।
- এ গ্রন্থি থেকে ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন, ক্যালসিটোনিন এ তিনটি হরমোন নিঃসৃত হয়।

পিটুইটারী গ্রন্থি:
- এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। এ গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভুগ্রন্থি বলে।
- কারণ এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যা যেমন বেশি তেমন বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোন এর প্রভাবও বেশি।
- এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও সবচেয়ে ছোট গ্রন্থি।
- এ গ্রন্থি থেকে গোনাডোট্রপিন, এডরেনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়।

থাইমাস গ্রন্থি:
- এ গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। শিশুকালে এ গ্রন্থি বিকশিত হতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়।
- এ গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়।

আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস:
 এ গ্রন্থির অবস্থান অগ্ন্যাশয়ের মাঝে। এ গ্রন্থি থেকে ইনসুলিন, গুকাগণ প্রভৃতি হরমোন নিঃসৃত হয় যা শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
  1. ক) Vitamin-A
  2. খ) Vitamin-D
  3. গ) Vitamin-B
  4. ঘ) Vitamin-E
সঠিক উত্তর:
গ) Vitamin-B
উত্তর
সঠিক উত্তর:
গ) Vitamin-B
ব্যাখ্যা
• Vitamin-B পানিতে দ্রবণীয়। 

• ভিটামিন:

- ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়:
- চর্বিতে দ্রবণীয় ভিটামিন,
- পানিতে দ্রবণীয় ভিটামিন।

• চর্বিতে দ্রবণীয় ভিটামিন -
ভিটামিন A , ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K।

পানিতে দ্রবণীয় ভিটামিন
- ভিটামিন B, ভিটামিন C।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৪.
The meaning of 'terrain'-
  1. ক) river
  2. খ) ocean
  3. গ) geographical area
  4. ঘ) air space
সঠিক উত্তর:
গ) geographical area
উত্তর
সঠিক উত্তর:
গ) geographical area
ব্যাখ্যা
• 'Terrain'-
English Maning: an area of land, when considering its natural features
Bangla Meaning: ভূখণ্ড, ভূখণ্ডসংক্রান্ত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) river - নদী।
খ) ocean -  মহাসমুদ্র।
গ) geographical area - ভৌগলিক অবস্থান বা ক্ষেত্রফল অথবা আয়তন।
ঘ) air space - কোনো দেশের উপরস্থ বায়ুমণ্ডল; আকাশসীমা; বাতাবকাশ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - geographical area, terrain এর মত অর্থ প্রকাশ করছে।
৭৫.
What is the antonym of 'concurrence'-
  1. ক) agreement
  2. খ) consent
  3. গ) rejection
  4. ঘ) union
সঠিক উত্তর:
গ) rejection
উত্তর
সঠিক উত্তর:
গ) rejection
ব্যাখ্যা
• 'Concurrence'- ঐকমত্য; একত্র সংঘটন।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) agreement -  ঐক্য; মতৈক্য; ঐকমত্য।
খ) consent - রাজি হওয়া, সম্মতি; অনুমতি।
গ) rejection -  বাতিলকরণ; প্রত্যাখ্যান; অপক্ষেপ।
ঘ) union - একীভবন; একীকরণ; মিলন; ঐক্য; ইউনিয়ন; একীনতা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - rejection শব্দটি concurrence এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৭৬.
William Shakespeare was born at-
  1. ক) London
  2. খ) Kent
  3. গ) Stratford upon Avon
  4. ঘ) Leeds
সঠিক উত্তর:
গ) Stratford upon Avon
উত্তর
সঠিক উত্তর:
গ) Stratford upon Avon
ব্যাখ্যা
William Shakespeare:
- তিনি হচ্ছেন একজন English dramatist, যিনি তার plays এর জন্য সর্বাধিক সমাদৃত।
- ১৫৬৪ সালের ২৩ এপ্রিল তিনি জন্মগ্রহন করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল তিনি মারা যান।
- তাঁর জন্মস্থান - Stratford Avon.
- তাঁকে ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
- তিনি Bard of Avon , National Poet of England এবং The Great Dramatist of All Time হিসেবে পরিচিত।
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। 
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং  ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
 
Source: Britannica.
৭৭.
'Autobiography of an Unknown Indian' was written by-
  1. ক) J. Nehru
  2. খ) Nirad C. Chaudhury
  3. গ) V. S Naipal
  4. ঘ) Arundhati Roy
সঠিক উত্তর:
খ) Nirad C. Chaudhury
উত্তর
সঠিক উত্তর:
খ) Nirad C. Chaudhury
ব্যাখ্যা
• 'Autobiography of an Unknown Indian' was written by - Nirad C. Chaudhury.

• Nirad C. Chaudhury/ Nirad Chandra Chaudhuri (১৮৯৭-১৯৯৯):
- একজন পন্ডিত ও লেখক।
- উনার জন্ম কিশোরগঞ্জ জেলায়।
- ‘নীরদ সি চৌধুরী’ নামে সমধিক পরিচিত নীরদচন্দ্র তাঁর ক্ষুরধার লেখনীর জন্য বিশেষত বিদেশে নন্দিত ছিলেন।
- ১৯৫১ সালে তিনি তাঁর প্রথম গ্রন্থ Autobiography of an Unknown Indian', যা তাঁকে সর্বাধিক খ্যাতি এনে দেয়।
- নীরদ চৌধুরী তাঁর অটোবায়োগ্রাফি গ্রন্থটি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্মরণে উৎসর্গ করেন।  
- ভারতে এই গ্রন্থটি ব্যাপকভাবে সমালোচিত হলেও এর কারণেই ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC) নীরদচন্দ্রকে ১৯৫৫ সালে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ জানায়।

• তাঁর বিখ্যাত প্রকাশনা গুলো হচ্ছে - 
- ‘The Autobiography of an Unknown Indian’
- ’A Passage to England’
- ‘Culture in the Vanity Bag’
- Thy Hand, Great Anarch
- Three Horsemen of the New Apocalypse
• In addition to his autobiographies and his English-language essays, he wrote a number of works in Bengali.

Source: Britannica and বাংলাপিডিয়া।