পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
৪৫তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [বিশেষ রিভিশন পরীক্ষা] বিষয়ের নাম: বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) ঐতিহাসিক মার্চ
  2. খ) সেই মুজিব
  3. গ) বার্তা
  4. ঘ) রেডিও
সঠিক উত্তর:
ঘ) রেডিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’।
- অনন্য মামুন পরিচালিত এই চলচিত্র।
- চ্যানেল আইয়ে ‘রেডিও’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার হয়েছে। 
- ‘রেডিও’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তিনি বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকব। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে, কোনো রকম শর্ত ছাড়াই আমি রাজি হই।’
- ৭ মার্চ, ২০২৩ চ্যানেল আইয়ে প্রথম মুক্তি পায় এই চলচিত্র।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
২৪-তম ইউরোপীয় ইউনিয়ন-ইউক্রেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
গত প্রায় এক বছর ধরে ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চালিয়ে যাচ্ছে কিয়েভ।
- এমন পরিস্থিতির মধ্যেই ৩ ফেব্রুয়ারি কিয়েভে শুরু হয় ইইউ-ইউক্রেন শীর্ষ সম্মেলন।
- ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্মেলনের মধ্যদিয়ে ইউক্রেনকে ভাল কিছুর প্রস্তাব দেয়া হয় -
যেমন -
- ইউক্রেনকে ইউরোপীয় বাজারের প্রবেশাধিকার আরও সহজ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
- ইউরোপে ইউক্রেনীয় সেনাদের যে প্রশিক্ষণ মিশন চলছে সেখানে সেনা সংখ্যা ৩০ হাজারে উন্নীত করার ঘোষণা।
- ইউক্রেনের যেসব এলাকা ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে মুক্ত করা হয়েছে সেসব এলাকায় পেতে রাখা মাইন অপসারণের লক্ষ্যে আড়াই কোটি ডলার সহায়তার ঘোষণাও দেয়া হবে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং সময় নিউজ অনলাইন - ৩ ফেব্রুয়ারি ২০২৩।
.
ইউরোপীয় কোন দেশ বাংলাদেশ থেকে প্রথমবারের মত সরাসরি জাহাজের মাধ্যমে রপ্তানিতে যুক্ত হয়?
  1. ক) ইতালি
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ক) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইতালি
ব্যাখ্যা
ইতালি:
- চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্যের পরিবহন শুরু হয়েছে।
- ৭ ফেব্রুয়ারি, ২০২২ সালে ৯৫২ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'এমভি সোঙ্গা চিতা' ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
- এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশ-ইউরোপ সরাসরি কনটেইনার জাহাজ চলাচল। যাকে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা।
- এর ফলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন দুয়ার খুলে গেল বলে মনে করা হচ্ছে।
- বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ৬২ শতাংশই রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে।

উৎস: দৈনিক যুগান্তর
.
পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলা কে?
  1. ক) মনীষা রূপেতা
  2. খ) ডা. সানা রামচন্দ গুলওয়ানি
  3. গ) সুমন কুমারী
  4. ঘ) নিডা দার
সঠিক উত্তর:
খ) ডা. সানা রামচন্দ গুলওয়ানি
উত্তর
সঠিক উত্তর:
খ) ডা. সানা রামচন্দ গুলওয়ানি
ব্যাখ্যা
পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলা - ডা. সানা রামচন্দ গুলওয়ানি।

• ডা. সানা রামচন্দ গুলওয়ানি, বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ছোট্ট শহর শিকারপুরে। নামের শুরুতে ডাক্তার লেখা থাকলেও তিনি পেশায় একজন সরকারি প্রশাসনিক কর্মকর্তা বা আমলা। সরকারি এই পদে নিয়োগ পেয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন ২৭ বছরের সানা। কেননা তাঁর আগে পাকিস্তানের ইতিহাসে আর কোনো হিন্দু নারী আমলা হতে পারেননি। তিনিই এ পদে প্রথম।

• পাকিস্তানের দায়রা বিচারক হিসাবে দায়িত্বভার নিতে চলেছেন সুমন কুমারী। সুমন হলেন পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা যিনি দায়রা বিচারকের পদে বসতে চলেছেন। নিজের জেলায় কামবার শাহদাদ কোর্টেই নিযুক্ত হতে চলেছেন সুমন।

• মনীষা রূপেতা হলেন প্রথম হিন্দু নারী যিনি পাকিস্তানে সহকারী পুলিশ সুপার (ডিএসপি) হিসাবে নিযুক্ত হয়েছেন। সিন্ধু পাবলিক সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ শেষে এই পদে নিযুক্ত হয়েছেন তিনি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও প্রথম আলো এবং দৈনিক ইনকিলাব।
.
কোন কলেজ বাংলাদেশের প্রথম কলেজ পর্যায়ে মোবাইল অ্যাপ চালু করে?
  1. ক) ভিক্টোরিয়া কলেজ
  2. খ) রাজেন্দ্র কলেজ
  3. গ) ইডেন কলেজ
  4. ঘ) বাংলা কলেজ
সঠিক উত্তর:
খ) রাজেন্দ্র কলেজ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজেন্দ্র কলেজ
ব্যাখ্যা
- মার্চ ১৭, ২০২৩ এ কলেজ পর্যায়ে দেশে প্রথম মোবাইল অ্যাপ চালু করেছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে "Rajendra College Faridpur"। 
- রাজেন্দ্র কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অ্যাপটি চালু করেন।
- এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, দেশের প্রথম কলেজ হিসেবে রাজেন্দ্র কলেজ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপের ই-পেমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ৩১টি পেমেন্ট চ্যানেল ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের সুযোগ তৈরি করেছে।

উৎস: ডেইলি ক্যাম্পাস, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
সাধারন যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয়-
  1. ক) ১৫ ডিসেম্বর, ২০২২
  2. খ) ১৬ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৮ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: প্রথম আলো।
.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) স্টিফানোস সিৎসপাসকে
  2. খ) নোভাক জকোভিচ
  3. গ) রাফায়েল নাদালের
  4. ঘ) রজার ফেদেরার
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
উত্তর
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
ব্যাখ্যা
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন - নোভাক জকোভিচ।

গ্রীক তারকা স্টিফানোস সিৎসপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একেকের শিরোপা ডৎতেছেন  সার্বিয়ান কিংবদন্তী টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ১০ম এই শিরোপা জয়ের মাধ্যমে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তিনি।

উৎস: পত্রিকা রিপোর্ট।
.
৫৯তম ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ শুরু হয় কবে?
  1. ক) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  2. খ) ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  3. গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  4. ঘ) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ৫৯তম সংস্করণ ২০২৩ সালের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- অনুষ্ঠিত হয় জার্মানীর মিউনিখে।
- প্রায় ১০০টি দেশ ও অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

 • বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এবং ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানের বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোনো ঐকমত্য হয়নি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও পত্রিকা রিপোর্ট।
.
৩৬তম আফ্রিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ঘানা
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
ব্যাখ্যা
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৬তম আফ্রিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।

- একটি আন্তর্জাতিক সংস্থা, যা ৫৫টি আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়।
- পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে সদস্য দেশ আছে ৫৫ টি।সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট
১০.
যুক্তরাষ্ট্রের কোন শহর প্রথম জাতপাতজনিত বৈষম্যকে বেআইনি ঘোষণা করে?
  1. ক) বোস্টন
  2. খ) মিয়ামি
  3. গ) আটলান্টা
  4. ঘ) সিয়াটল
সঠিক উত্তর:
ঘ) সিয়াটল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিয়াটল
ব্যাখ্যা
“সিয়াটল’ যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে জাতপাতজনিত বৈষম্যকে বেআইনি ঘোষণা করে।

-এই পদক্ষেপ অঞ্চলটিতে থাকা ভারতীয় ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছে অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
-শহরটির বৈষম্যবিরোধী আইনগুলোতে জাতপাতকে যুক্ত করতে স্থানীয় কাউন্সিলে ভোটের পর ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার এ ঘোষণা এসেছে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, পত্রিকা রিপোর্ট।
১১.
কোন পণ্যটি বাংলাদেশের একাদশ ভৌগলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে?
  1. ক) রাজশাহীর সিল্ক
  2. খ) ফজলি আম
  3. গ) বাগদা চিংড়ি
  4. ঘ) খিরসাপাতি আম
সঠিক উত্তর:
খ) ফজলি আম
উত্তর
সঠিক উত্তর:
খ) ফজলি আম
ব্যাখ্যা

জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- একাদশ পণ্য হিসেবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে ফজলি আম।
- বাংলাদেশে উৎপন্ন আমের মধ্যে সবচেয়ে বড় আকৃতির আম হচ্ছে ফজলি। ফল গবেষণা ইনস্টিটিউট, রাজশাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালে এটি জিআই নিবন্ধন পায়। এই আম লম্বায় ১২ ও প্রস্থে ৫ সেন্টিমিটারের বেশি থাকে।  
- তার আগে বাগদা চিংড়ি কে ১০ম পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার ফলে অন্য কোনো দেশ বাগদা চিংড়িকে আর তাদের পণ্য বলে পরিচয় দিতে পারবে না। সম্প্রতি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এ স্বীকৃতি দিয়েছে। বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে ২০১৯ সালের মে মাসে মৎস্য অধিদফতর জিআই স্বীকৃতির জন্য আবেদন করে।

- বাংলাদেশের GI পণ্য সমূহ: ১. জামদানি ২. ইলিশ ৩. চাঁপাইনবাবগঞ্জের - খিরসাপাত আম ৪. বিজয়পুরের সাদা মাটি ৫. দিনাজপুরের কাটারীভোগ ৬. কালিজিরা ৭. রংপুরের শতরঞ্জি ৮. রাজশাহী সিল্ক ৯. ঢাকাই মসলিন ১০. বাগদা চিংড়ি ১১. ফজলি আম।

উৎস: 
প্রথম আলো।

১২.
‘নিউ স্টার্ট’ চুক্তির স্থগিতের ঘোষণা হয় -
  1. ক) ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  2. খ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  3. গ) ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  4. ঘ) ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
খ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রন চু্ক্তি, ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২১ ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবার বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে এ ঘোষণা দেন তিনি।

- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১০ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ।
- নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় ২০১১ সালে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, প্রথম আলো পত্রিকা।
১৩.
নিচের কোনটি জি-৪ (G4) জোটের সদস্য নয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) ব্রাজিল 
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জি-৪ (G4)
- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- সম্প্রতি ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট
১৪.
কোন দেশ চাঁদে মানুষ পাঠানোর মিশন 'আর্টেমিস' বাস্তবায়ন করছে?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইসরায়েল
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নাসা পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। নাসার এ মিশনের নাম আর্টেমিস।
- এ মিশনের প্রথম ধাপ ‘আর্টেমিস ১’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
- চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’।
- এর পূর্বে ১৬ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ চন্দ্রযানের মাধ্যমে মহাশূন্যচারী নীল আমস্ট্রং চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন।

উৎস: নাসার ওয়েবসাইট
১৫.
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় -
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। তবে দেশটির সামরিক সরকার ১৯৭৮ বাংলাদেশের মিশনটি বন্ধ করে দেয়।
- এবার দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস খুলেছে।
- বাংলাদেশ থেকে ভ্রমণে বা ব্যবসায়িক প্রয়োজনে আর্জেন্টিনায় যেতে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস থেকে ভিসা নিতে হতো। তবে এখন ঢাকায় দূতাবাস খোলার পর আর্জেন্টিনার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি যেতে হবে না। খুব সহজেই ঢাকা থেকে ভিসা নেওয়া যাবে।
- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় তৈরি পোশাক, ওষুধ ও সিরামিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। দূতাবাস খোলার পর উভয় দেশের মধ্যে রপ্তানি ও বাণিজ্য বাড়বে।

উৎস: বাংলা নিউজ২৪, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৬.
জি-২০ এর বর্তমান সভাপতি কোন দেশ?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
• ভারতের নাগরিক জি-২০ এর বর্তমান সভাপতি।

- ১ ডিসেম্বর, ২০২২ জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সংগঠনের সভাপতি হিসেবে ভারতের মূল ভাবনা, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার।
১৭.
জি - ৭ এর ৪৯তম সম্মেলনে সভাপতিত্ব করবে কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
জি - ৭ এর ৪৯তম সম্মেলনে সভাপতিত্ব করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
১৮.
ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার প্রথম হাসপাতাল-
  1. ক) গণস্বাস্থ্য মেডিকেল
  2. খ) হার্ট ফাউন্ডেশন
  3. গ) গণস্বাস্থ্য কেন্দ্র
  4. ঘ) গণস্বাস্থ্য সেবা কেন্দ্র
সঠিক উত্তর:
গ) গণস্বাস্থ্য কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) গণস্বাস্থ্য কেন্দ্র
ব্যাখ্যা
- গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল, যা বর্তমানে দেশের সুপরিচিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিলেন এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
- প্রতিষ্ঠানটি তার সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক লাভ করে।
- বর্তমানে সারাদেশে গণস্বাস্থ্যের ৪০টি মেডিকেল সেন্টার রয়েছে। 
- সারাদেশে ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের ড্রাইভিং স্কুল, ভেটেরিনারি ফার্ম, রোহিঙ্গাদের জন্য ১৫টা মেডিকেল ক্যাম্প, এগ্রিকালচারাল ফার্ম, ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্ম রয়েছে। 
- স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের মার্চে ব্রিটেনে বসবাসরত এক হাজারেরও বেশি বাংলাদেশি চিকিৎসক নিয়ে গঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। যার সভাপতি ছিলেন ডা. এ এইচ সায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-  ১৯৭১ সালের মে মাসের প্রথম দিকে বিএমএ এবং যুক্তরাজ্য যৌথভাবে এম এ মোবিন ও জাফরুল্লাহকে মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারতে পাঠায়। তারা বাংলাদেশ অস্থায়ী সরকারের সহায়তায় ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে ৪৮০ শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। এই হাসপাতালের কমান্ডিং অফিসার ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। যিনি তার বিশেষ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।
- স্বাধীনতার পরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঢাকার ইস্কাটনে পুনঃস্থাপিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু রূপে গড়ে তোলার জন্য ‘চল গ্রামে যাই’ স্লোগানে হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয়। তখন নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। এই নাম দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উৎস: ঢাকা ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৯.
মহাকাশে চন্দ্রযান ‘রশিদ’ পাঠিয়েছে কোন দেশ?
  1. ক) সৌদি আরব
  2. খ) আরব আমিরাত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
খ) আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
খ) আরব আমিরাত
ব্যাখ্যা
১১ ডিসেম্বর আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে।

- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ’ উৎক্ষেপণ করা হয়।
- দেশটির প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ এর বাবা শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের নামানুসারে চন্দ্রযানের নাম দেওয়া হয়।
- ২০২৪ সালে যদি তাদের অভিযান সফল হয়, তবে চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান অবতরণ করাবে ইউএই।
- এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে রোভার পাঠিয়েছিল।
- আর ভারত, ইসরায়েল ও জাপানের অভিযান ব্যর্থ হয়েছে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং প্রথম আলো পত্রিকা।
২০.
বৈশ্বিক শান্তি সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৯৫
  2. খ) ৯৬
  3. গ) ৯০
  4. ঘ) ১৬৩
সঠিক উত্তর:
খ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৬
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে।
সূচক অনুসারে:
-বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
- শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
- সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভুটান; ৭৩. নেপাল; ৯০. শ্রীলংকা; ৯৬. বাংলাদেশ; ১৩৫. ভারত; ১৪৭. পাকিস্তান ও ১৬৩. আফগানিস্তান।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২১.
আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) বাহরাইন
  2. খ) আলজেরিয়া
  3. গ) ওমান
  4. ঘ) ফিলিস্তিন
সঠিক উত্তর:
খ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আলজেরিয়া
ব্যাখ্যা
১ নভেম্বর ২০২২, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে শুরু হয় আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন।

- ১৯৪৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২২টি দেশের অংশগ্রহণে আরব লিগ প্রতিষ্ঠিত হয়।
- ফিলিস্তিনের শীর্ষ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা ও বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে গত মাসেই একটি শীর্ষ বৈঠকের আয়োজন করে আলজিয়ার্স।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার ও সময় নিউজ অনলাইন।
২২.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর বর্তমান সভাপতি -
  1. ক) শশাঙ্ক মনোহর
  2. খ) ইমরান খাজা
  3. গ) গ্রেগ বার্কলে
  4. ঘ) সৌরভ গাঙ্গুলী
সঠিক উত্তর:
গ) গ্রেগ বার্কলে
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রেগ বার্কলে
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন গ্রেগ বার্কলে।
-  ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন বার্কলে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
২৩.
সর্বশেষ G20 শীর্ষ সম্মেলন শুরু হয়-
  1. ক) ১৪ নভেম্বর ২০২২
  2. খ) ১৫ নভেম্বর ২০২২
  3. গ) ১৬ নভেম্বর ২০২২
  4. ঘ) ১৭ নভেম্বর ২০২২
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
G20 শীর্ষ সম্মেলন শুরু হয়- ১৫ নভেম্বর ২০২২।

• G20 হল একটি কৌশলগত বহুপাক্ষিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রধান উন্নত ও উদীয়মান অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করে। G20 ভবিষ্যত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সুরক্ষিত করার জন্য একটি কৌশলগত ভূমিকা রাখে।

- এটি G20 এর সপ্তদশ তম বৈঠক।
- অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনোশিয়ায়।
- আয়োজক নেতা জোকো উইডোডো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার.
২৪.
২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী দেশ কয়টি?
  1. ক) ২৪টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৬টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
খ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২টি
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ – ২০২২:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক নজরে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর), সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- মোট ভেন্যু: ৮টি (৫টি ভিন্ন শহর)।
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি।

- বল:
আল রিহলা (গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত),
আল হিলম (সেমিফাইনাল ও ফাইনাল; এটি আল রিহলার একটি ভিন্ন ভার্শন)।
- মোট ম্যাচ: ৬৪ টি ~ মোট হ্যাট্রিক: ২ টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার) রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে।
- ব্রোঞ্জ বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- সিলভার বুট: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- ব্রোঞ্জ বুট: ওলিভার জিরু।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে )।
-  ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।
- মোট নারী রেফারি ছিল ৬ জন।
- ইতিহাসের ২য় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের হ্যাট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে।
- ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট প্রথম এ রেকর্ড করেন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২৫.
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী-
  1. ক) সানা মারিন
  2. খ) ম্যাগডালেনা অ্যান্ডারসন
  3. গ) আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
  4. ঘ) মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
খ) ম্যাগডালেনা অ্যান্ডারসন
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাগডালেনা অ্যান্ডারসন
ব্যাখ্যা
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী- ম্যাগডালেনা অ্যান্ডারসন। 
- ৩০ নভেম্বর ২০২২ সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

- সানা মারিন - সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী।
- আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি- ফিনল্যান্ড এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- মার্গারেট থ্যাচার বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, পত্রিকা রিপোর্ট।
২৬.
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ভারত
  2. খ) অষ্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
খ) অষ্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অষ্ট্রেলিয়া
ব্যাখ্যা
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - অষ্ট্রেলিয়ায়।
• আয়োজন - ৮ম।
• সময়কাল - ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২।
• অংশগ্রহণকারী দেশ - ১৬।
• মোট খেলা - ৪৫ টি।
• স্বাগতিক - অস্ট্রেলিয়া।
• ভেন্যু - ৭টি (হোবার্ট, সিডনি, ব্রিসবেন, এডিলেড, মেলবোর্ন, জিলং ও পার্থ)।
• চ্যাম্পিয়ন - ইংল্যান্ড (২য় বার)।
• রানার্স আপ - পাকিস্তান।
• ম্যান অব দ্য ফাইনাল - স্যাম কারেন।
• ম্যান অব দ্য টুর্নামেন্ট - স্যাম কারেন।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
২৭.
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান -
  1. ক) ৬ সেপ্টেম্বর ২০২২
  2. খ) ৭ সেপ্টেম্বর ২০২২
  3. গ) ৮ সেপ্টেম্বর ২০২২
  4. ঘ) ৯ সেপ্টেম্বর ২০২২
সঠিক উত্তর:
গ) ৮ সেপ্টেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ সেপ্টেম্বর ২০২২
ব্যাখ্যা
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২।

- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার।
২৮.
বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন এর নাম কী?
  1. ক) স্টার বাম্বেল বি ২
  2. খ) অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া
  3. গ) অ্যালিস
  4. ঘ) এফ-৩৫ লাইটনিং ২
সঠিক উত্তর:
গ) অ্যালিস
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যালিস
ব্যাখ্যা
বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন এর নাম - অ্যালিস।

- ইসরাইলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে।
- ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি তিন হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।
- ৩০ মিনিট চার্জ দিলে ৯ যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।
- বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণটায় ২৮৭ মাইল।

• স্টার বাম্বেল বি ২ - বিশ্বের সবচেয়ে ছোট বিমান।
• অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া - বিশ্বের সবচেয়ে বড় বিমান।
• এফ-৩৫ লাইটনিং ২ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান।

উৎস: যুগান্তর পত্রিকা।
২৯.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ কয়টি?
  1. ক) ১০৫
  2. খ) ১০৬
  3. গ) ১০৭
  4. ঘ) ১০৮
সঠিক উত্তর:
ঘ) ১০৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৮
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ  - ১০৮টি।

• ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হলো।
• ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
- এতে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০৮।
- এদের মধ্যে সহযোগী সদস্য ৯৬টি, বাকি ১২টি পূর্ণাঙ্গ সদস্য।

উৎস: দ্য ডেইলি স্টার।
৩০.
ইউরো মুদ্রা গ্রহনকারী সর্বশেষ দেশ-
  1. ক) লিথুনিয়া
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) মন্টিগ্রো
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
খ) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
- ২০২৩ সালের ১ জানুয়ারি ‘ইউরোকে' আনুষ্ঠানিকভাবে মুদ্রা হিসেবে গ্রহন করে ক্রোয়েশিয়া।
- একই সাথে শেনজেন বা ইউরোপের ভিসা মুক্ত অঞ্চলেও প্রবেশ করলো দেশটি।
- ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানায়। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হয় ক্রোয়েশিয়া।
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
- ইউরো মুদ্রাটি সাত রকমের নোট নিয়ে গঠিত-৫ ইউরো নোটের রং ছাই, ১০ ইউরো লাল, ২০ ইউরো নীল, ৫০ ইউরো কমলা, ১০০ ইউরো সবুজ, ২০০ ইউরো বাদামী-হলুদ এবং ৫০০ ইউরো হালকা বেগুনি।

উৎস: কালের কণ্ঠ এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার এবং ইউরোপিয়ান ওয়েবসাইট
৩১.
'মাদার হিরোইন' পুরস্কার ঘোষণা করে-
  1. ক) কানাডা
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
'মাদার হিরোইন' পুরস্কার ঘোষণা করে - রাশিয়া।
- ১৮ আগস্ট ২০২২ এ ঘোষনা দেয়া হয়।
- রাশিয়া জনসংখ্যা বৃদ্ধিতে নারীদের উৎসাহ দিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'মাদার হিরোইন' দেওয়ার ঘোষনা দেয়।
- এর আওতায় ১০ সন্তান জন্মদানকারী মাকে এককালীন নগদ অর্থ প্রদান করা হবে।
- এ উপাধি প্রদানের ব্যবস্থাটি সর্বপ্রথম ১৯৪৪ সালে সোভিয়েত নেতা জোসেফ স্তালিন প্রবর্তন করেছিলেন।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এ পুরস্কার প্রদানের প্রচলন বন্ধ করে দেওয়া হয়।
- ‘মাদার হিরোইন’ খেতাব অর্জনকারী নারীদের এককালীন ১০ লাখ রুশ রুবল (১৬ হাজার ডলার) দেওয়া হবে।
- দশম জীবিত সন্তানের বয়স এক বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সে অর্থ প্রদান করা হবে।

উৎস: প্রথম আলো পত্রিকা।
৩২.
যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
  1. ক) সান্দ্রা ম্যাসন
  2. খ) লিজ ট্রাস
  3. গ) ম্যাগডালোনা এন্ডারসন
  4. ঘ) আনালিনা বেয়ারবক
সঠিক উত্তর:
খ) লিজ ট্রাস
উত্তর
সঠিক উত্তর:
খ) লিজ ট্রাস
ব্যাখ্যা
যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী - লিজ ট্রাস
- ৬ সেপ্টেম্বর ২০২২ তিনি এ দায়িত্ব গ্রহন করেন। পরবর্তীতে দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিন পর তিনি পদত্যাগ করেন 
- মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর ট্রাস ছিলেন যুক্তরাজ্যের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।
- ট্রাস ছিলেন কনজারভেটিভ পার্টির সদস্য।

• সান্দ্রা ম্যাসন - বার্বাডোজের প্রথম নারি প্রেসিডেন্ট।
• ম্যাগডালোনা এন্ডারসন - সুইডেনের প্রথম নারী প্রেসিডেন্ট।
• আনালিনা বেয়ারবক - জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার।
৩৩.
দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কবে?
  1. ক) ২৮ নভেম্বর ২০২২
  2. খ) ২৯ নভেম্বর ২০২২
  3. গ) ৩০ নভেম্বর ২০২২
  4. ঘ) ১ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর:
গ) ৩০ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
৩০ নভেম্বর ২০২২ দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- যার মধ্য দিয়ে অবসান ঘটল ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোজের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন ম্যাসন।
- এর আগে ব্রিটিশ রাজা/রাণী বার্বাডোসের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকৃত ছিলো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার ও যুগান্তর পত্রিকার রিপোর্ট।
৩৪.
জাতিসংঘ ইরানকে CSW থেকে অপসারণ করে কবে?
  1. ক) ১২ ডিসেম্বর ২০২২
  2. খ) ১৩ ডিসেম্বর ২০২২
  3. গ) ১৪ ডিসেম্বর ২০২২
  4. ঘ) ১৫ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
জাতিসংঘ ইরানকে CSW (United Nations Commission on the Status of Women) থেকে অপসারণ করে - ১৪ ডিসেম্বর ২০২২।

ইরানকে বহিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব আনার পর এর ওপর ভোটাভুটি হয় এবং তাতে ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়।
- তবে ১৬ সদস্য এতে ভোট প্রদান থেকে বিরত ছিল।
- ভোটাভুটির মাধ্যমে গৃহীত এই সিদ্ধান্ত ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির বর্তমান মেয়াদের বাকি অংশের জন্য প্রযোজ্য।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক ইনকিলাব।
৩৫.
বিশ্ব আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক
- ২০২২, ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations

প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- নরওয়ে - ২য়।
- ফিনল্যান্ড - ৩য়।
- সুইডেম - ৪র্থ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

• প্রতিবেদনে সার্কভূক্ত দেশ সার্কভূক্ত দেশসমূহে:
- শীর্ষে – নেপাল (৬৯তম)।
- শ্রীলংকা – ৭৪তম।
- ভারত – ৭৭তম।
- বাংলাদেশ – ১২৭তম।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার
৩৬.
বর্তমান বিশ্বে শীর্ষ পরমাণু অস্ত্রধারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে শীর্ষ পরমানু অস্ত্রধারী দেশ - রাশিয়া।

১৩ জুন ২০২২ সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।  প্রতিবেদন অনুসারে -
- মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।
পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা:
- রাশিয়া (৫,৯৭৭)
- যুক্তরাষ্ট্র (৫,৪২৮)
- চীন (৩৫০)
- ফ্রান্স (২৯০)
- যুক্তরাজ্য (২২৫)
- পাকিস্তান (১৬৫)
- ভারত (১৬০)
- ইসরায়েল (৯০)
- উত্তর কোরিয়া (২০)

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩৭.
জিডিপির আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জিডিপির আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র।

১২ জুলাই ২০২২ Visual Capitalist বিশ্বের ১৯১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে Global GDP 2022 নামক প্রতিবেদন।

প্রতিবেদন অনুসারে -
GDP'র আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির দেশ - টুভ্যালু (৬৬ মিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৪১তম (৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩৮.
যানবাহন চলাচলের জন্য পদ্মাসেতু উন্মুক্ত করা হয়-
  1. ক) ২৫ জুন, ২০২২
  2. খ) ২৬ জুন, ২০২২
  3. গ) ২৭ জুন, ২০২২
  4. ঘ) ২৮ জুন, ২০২২
সঠিক উত্তর:
খ) ২৬ জুন, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ জুন, ২০২২
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২।
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। - সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো।
৩৯.
GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) টোঙ্গা
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) টোঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
গ) টোঙ্গা
ব্যাখ্যা
GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে শীর্ষ দেশ- টোঙ্গা।

• ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -

প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১) 

GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে অবদানে শীর্ষ ৩ দেশ:
১. টোঙ্গা (৫০%)
২. লেবানন (৩৮%)
৩. সামোয়া (৩৪%)

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪০.
BRRI কর্তৃক অনুমোদিত ধানের নতুন জাত-
  1. ক) ব্রি-১০৪ ও ব্রি-১০৫
  2. খ) ব্রি-১০৫ ও ব্রি-১০৮
  3. গ) ব্রি-১০৭ ও ব্রি-১০৮
  4. ঘ) ব্রি-১০৫ ও ব্রি-১০৬
সঠিক উত্তর:
ঘ) ব্রি-১০৫ ও ব্রি-১০৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রি-১০৫ ও ব্রি-১০৬
ব্যাখ্যা
- ধানের নতুন দুটি জাত সরকারের অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন এবং অপরটি রোপা আউশ মৌসুমে অলবণাক্ততা জোয়ার-ভাটা অঞ্চলের উপযোগী।
- নতুন এ দুটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা Bangladesh Rice Research Institute (BRRI) ।
- এদুটি জাত বোরো মৌসুমে চাষের উপযোগী। গত ২ মার্চ, ২০২৩ কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় ব্রি-১০৫ ও ব্রি-১০৬ নামের ওই নতুন দুটি জাত অনুমোদন পায়।
- ফলে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।
- নতুন উদ্ভাবিত জাতের মধ্যে ব্রি ধান১০৫ হল বোরো মৌসুমের একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবেটিক ধান। ব্রি ধান-১০৫- এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সবুজ পাতা, খাড়া ডিগ পাতা, মাঝারি লম্বা ও চিকন দানা যার জিআই এর মান ৫৫ দশমিক ০। সুতরাং, কম জিআই হওয়ার কারণে এটি ডায়াবেটিক চাল হিসাবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে বলে আশা করা যায়।
- ব্রি ধান১০৫ এর ধান পাকার পরও এর গাছ সবুজ থাকে। এ জাতের পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেন্টিমিটার। গড় ফলন হেক্টরে ৭ দশমিক ৬ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
- ব্রি-ধান১০৬ আউশ মৌসুমের অলবণাক্ততা জোয়ারভাটা অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত। এ জাতের ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। পাতার রং গাঢ় সবুজ। এ জাতের গাছের গোড়ায় ও ধানের দানার মাথায় বেগুনি রং বিদ্যমান। এর গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪১.
ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হয়ে যায় কবে?
  1. ক) ২০২০
  2. খ) ২০২১
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৩
সঠিক উত্তর:
গ) ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২২
ব্যাখ্যা
- ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের ২৭ বছরের পথচলায় ইতি ঘটে ১৫ জুন ২০২২।
- ১৯৯৫ সালে বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ইন্টারনেট এক্সপ্লোরারের।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪২.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুযায়ী শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুযায়ী শীর্ষ দেশ - ফিনল্যান্ড।


সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২।
প্রতিবেদন অনুসারে –

✔ শীর্ষ দেশ – ফিনল্যান্ড।
✔ সর্বনিম্ন দেশ – সিরিয়া।
 সার্কভুক্ত দেশের অবস্থান: 

৬৮. ভারত
৭৪. নেপাল
৭৯. শ্রীলংকা
৮০. বাংলাদেশ
৮৪. পাকিস্তান

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৩.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, গড় আয়ুতে শীর্ষ দেশ -
  1. ক) মালদ্বীপ
  2. খ) লিচটেনস্টাইন
  3. গ) হংকং
  4. ঘ) বুরুন্ডি
সঠিক উত্তর:
গ) হংকং
উত্তর
সঠিক উত্তর:
গ) হংকং
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, গড় আয়ুতে শীর্ষ দেশ - হংকং।

৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৫টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ (৩১তম) প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম: HUMAN DEVELOPMENT REPORT 2021-22; Uncertain Times, Unsettled Lives: Shaping our Future in a Transforming World.  

প্রতিবেদনে বিশ্ব:
• মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, 
• গড় আয়ু – ৭১.৪ বছর। 
• মাথাপিছু আয় – ১৬,৭৫২ মার্কিন ডলার। 
• গড় আয়ুতে শীর্ষ দেশ – হংকং (৮৫.৫ বছর)। সর্বনিম্ন – শাদ (৫২.৫ বছর)।
• মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – লিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার)। সর্বনিম্ন – বুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার)।

প্রতিবেদনে সার্কভূক্ত দেশসমূহ:
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে (সূচকে) – শ্রীলংকা। সর্বনিম্ন – আফগানিস্তান। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – চতুর্থ। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৪.
বাংলাদেশের প্রথম জুডিশিয়াল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) শিবচর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) শিবচর
উত্তর
সঠিক উত্তর:
গ) শিবচর
ব্যাখ্যা
- দেশের প্রথম জুডিশিয়াল একাডেমি হবে শিবচরে।
পদ্মাসেতুর পাশেই শিবচরে এই নতুন জুডিশিয়াল একাডেমি স্থাপনার কার্যক্রম শুরু হয়।
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচারকদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৫.
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় -
  1. ক) ১ জানুয়ারি ২০২৩
  2. খ) ২ জানুয়ারি ২০২৩
  3. গ) ৪ জানুয়ারি ২০২৩
  4. ঘ) ৬ জানুয়ারি ২০২৩
সঠিক উত্তর:
ক) ১ জানুয়ারি ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে  অন্তর্ভুক্ত হয় - ১ জানুয়ারি ২০২৩।
 
- পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলের ২৭তম দেশ হয়েছে - ক্রোয়েশিয়া।
- সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল। এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ইইউ’র ৪০ কোটির বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে।
-  একই দিনে মুদ্রা হিসেবে, ‘ইউরো’কে আনুষ্ঠানিকভাবে গ্রহন করে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা গ্রহণকারী - ২০তম দেশ।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও বাংলা ট্রিবিউন।
৪৬.
বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ক) মহেশখালি
  2. খ) টেকনাফ
  3. গ) পেকুয়া
  4. ঘ) কুয়াকাটা
সঠিক উত্তর:
গ) পেকুয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) পেকুয়া
ব্যাখ্যা
- কক্সবাজারের পেকুয়ায় প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপনের মাধ্যমে দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে।
- গত ২০ মার্চ গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নৌবাহিনীর প্রথম সাবমেরিন ঘাঁটি ‘বিএনএস শেখ হাসিনা’-এর কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
- ২০১৭ সালের ১২ মার্চ নৌবহরে দুটি সাবমেরিন (বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা) যুক্ত করে বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- ১৪ বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ৪টি ফ্রিগেট, ৬টি করভেট, ৪টি বড় প্যাট্রোল ক্র্যাফট, ৫টি প্যাট্রোল ক্র্যাফট, ২টি প্রশিক্ষণ জাহাজসহ মোট ৩১টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৭.
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে কবে?
  1. ক) ১ নভেম্বর ২০২২
  2. খ) ২ নভেম্বর ২০২২
  3. গ) ১ ডিসেম্বর ২০২২
  4. ঘ) ২ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর:
ক) ১ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে - ১ নভেম্বর ২০২২।

- আরবিআই বলেছে, সাধারণ মুদ্রার মতো পরিচালিত হবে ই-রুপি; কিছুটা তার পরিবর্ধিত ব্যবস্থা হিসেবে।
- এমনভাবে তৈরি হবে, যাতে তা প্রায় কাগুজে টাকার মতো হয়।
- প্রাথমিক ভাবে মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে এদিন এই পাইলট প্রজেক্টটি লঞ্চ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার , পত্রিকা রিপোর্ট।
৪৮.
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু (K2) এর চূড়ায় পা রাখেন-
  1. ক) মুসা ইব্রাহিম
  2. খ) নিসাত মজুমদার
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) মুহিত আব্দুল্লাহ
সঠিক উত্তর:
গ) ওয়াসফিয়া নাজরীন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াসফিয়া নাজরীন
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'কে-টু'র চূড়ায় পা রাখেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
১৭ জুলাই রাতে কে-টুর চূড়ায় উঠার জন্য যাত্রা শুরু করেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত ৩ পর্বতারোহী- মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।

- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু। এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এটি। 
- ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।  

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৯.
দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
  1. ক) মিরপুর
  2. খ) শাহবাগ
  3. গ) যাত্রাবাড়ি
  4. ঘ) ধানমন্ডি
সঠিক উত্তর:
খ) শাহবাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহবাগ
ব্যাখ্যা
- ১৪ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
- নতুন এই হাসপাতালে রয়েছে আন্তর্জাতিক মানের ১১টি মডুলার অপারেশন থিয়েটার। এছাড়া, বিভিন্ন বিভাগসহ কমপক্ষে পাঁচটি বিশ্বমানের সেন্টারও থাকবে এখানে।
- পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে- কার্ডিও এবং সেরিব্রোভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, কিডনি রোগ চিকিৎসা কেন্দ্র, দুর্ঘটনা ও জরুরি বিভাগ এবং একটি ১০০ শয্যার আইসিইউ।
- সেন্টার-বেজড বা কেন্দ্রভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এটিই হবে দেশের প্রথম হাসপাতাল। 

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫০.
মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে যে মহাকাশযান -
  1. ক) তিয়ানওয়েন-১
  2. খ) মেরিনার ৪
  3. গ) মার্স-থ্রি
  4. ঘ) পারসিভিয়ারেন্স
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
উত্তর
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
ব্যাখ্যা
মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে চীন। এমনটায় দাবি করেছে,  চীনা মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’।
- তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।
- ২০২০ সালের জুলাই মাসে পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূরবর্তী মঙ্গল গ্রহের উদ্দেশে পাড়ি দিয়েছিল চিনা মহাকাশ বিজ্ঞানীদের তৈরি ‘তিয়ানওয়েন-১’। - চীনের দক্ষিণ উপকূলের হায়নান দ্বীপ থেকে ‘লং মার্চ-৫’ রকেটে চেপে মহাকাশযাত্রা শুরুর সাত মাস পর, ২০২১ সালে ফেব্রুয়ারির শেষে `তিয়ানওয়েন-১’ মঙ্গলের কক্ষপথে পৌঁছায়।
- এরপর মহাকাশযান থেকে একটি ল্যান্ডার ও একটি রোভার লাল গ্রহের ইউটোপিয়া অঞ্চলে অবতরণ করেছিল।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও ডেইলি বাংলাদেশ অনলাইন।
৫১.
বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার-
  1. ক) শাহেদা মুস্তাফিজ
  2. খ) ইতু চাকমা
  3. গ) কুলসুম বেগম
  4. ঘ) রোকেয়া জাহান
সঠিক উত্তর:
ক) শাহেদা মুস্তাফিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) শাহেদা মুস্তাফিজ
ব্যাখ্যা
- দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ।
- ১৯৪৯ সালে জন্ম শাহেদা মুস্তাফিজের। সেই হিসাবে এখন তাঁর বয়স ৭৩ বছর। এখনো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় তিনি। ছেলে রিদওয়ান মুস্তাফিজের সফটওয়্যার প্রতিষ্ঠান রাইট সলিউশনের সফটওয়্যার বিভাগের দেখভাল করেন শাহেদা মুস্তাফিজ।
- এনসিআর ও লিডসে ২২ বছর কাজ করে ১৯৯৮ সালে ইস্তফা দেন। এরপর কাজ শুরু করেন নিজের প্রতিষ্ঠান প্রবিতি সিস্টেমসে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। 
- তিনি কানাডার টোয়েন্টি-টোয়েন্টি টেকনোলজিস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ই-টেকলজিকস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫২.
উন্মুক্ত বলকানের সদস্য দেশ কয়টি?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ তিনটি।

- আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

 উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫৩.
'ওডেসা' কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) সুইডেন
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেন এর সমুদ্র বন্দর - ওডেসা।

-
ফিনল্যান্ড  সমুদ্র বন্দর -টুর্কু সমুদ্র বন্দর।
- পোর্ট অব গোথেনবার্গ সুইডেন তথা নর্ডিক কাউন্টির সবচেয়ে বড় সমুদ্র বন্দর।
- পর্তুগাল - লিসবন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার  দেশভিত্তিক ওয়েবসাইট।
৫৪.
বাংলাদেশের কোথায় প্রথম নলেজ পার্ক নির্মাণ কাজ শুরু হয়?
  1. ক) ঢাকা
  2. খ) ঝিনাইদহ
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
ব্যাখ্যা
- ভারতীয় সরকারের ঋণসহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের প্রথম নলেজ পার্কের নির্মাণ কাজ। 
- উৎপাদন শিল্পে ছোট প্রযুক্তির ব্যাবহার নিশ্চিতকরণ ও শিল্পবর্জ্যকে কমিয়ে আনতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে চার একর জায়গা বেষ্টিত এ পার্কের নির্মাণ কাজের জন্য ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।
- এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উৎস: আমাদের সময়, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫৫.
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?
  1. ক) ইংরেজি
  2. খ) মান্দারিন
  3. গ) হিন্দি
  4. ঘ) স্প্যানিশ
সঠিক উত্তর:
খ) মান্দারিন
উত্তর
সঠিক উত্তর:
খ) মান্দারিন
ব্যাখ্যা
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন।

- মান্দারিন ভাষা প্রায় ১৩০ কোটি মানুষের মাতৃভাষা।
- অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৯% এর বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলেন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫৬.
Victory City - উপন্যাসের লেখক কে?
  1. ক) শিহান করুনাতিলাকা
  2. খ) গীতাঞ্জলি শ্রী
  3. গ) সালমান রুশদি
  4. ঘ) অ্যানি অ্যারনো
সঠিক উত্তর:
গ) সালমান রুশদি
উত্তর
সঠিক উত্তর:
গ) সালমান রুশদি
ব্যাখ্যা
Victory City - উপন্যাসের লেখক - সালমান রুশদি।

- উপন্যাসটি ১৪ শতকের এক নারীর ‘মহাকাব্যিক কাহিনি’, যে নারী পুরুষতান্ত্রিক বিশ্বকে অস্বীকার করেন।
- উপন্যাসটিতে অল্প বয়সি অনাথ মেয়ে পাম্পা কাম্পানার গল্প তুলে ধরা হয়।
- কাম্পানা এক দেবী অনুপ্রাণিত জাদুকরী ক্ষমতার অধিকারী আধুনিক ভারতের ‘বিষনাগা’ নগরী, যার অর্থ ‘বিজয়ের নগরী’ আবিষ্কার করে।

• বুকার পুরস্কার - ২০২২ - শিহান করুনাতালিকা।
 বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার -২০২২ - গীতাঞ্জলি শ্রী।
সাহিত্যে নোবেল পুরস্কার - অ্যানি অ্যারনো।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫৭.
পাটকে কৃষি পণ্য হিসাবে ঘোষণার গেজেট পাশ হয় কত তারিখে?
  1. ক) ৪ মার্চ, ২০২৩
  2. খ) ২ মার্চ, ২০২৩
  3. গ) ৩ মার্চ, ২০২৩
  4. ঘ) ১ মার্চ, ২০২৩
সঠিক উত্তর:
ঘ) ১ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
- পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনের গেজেট জারি করে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

- বুধবার (১ মার্চ) কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের গেজেট জারি করা হয়।

- গেজেটে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালি আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

- উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

উৎস: বাংলাট্রিবিউন ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩
৫৮.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) এলেনা রিবাকিনাকে
  2. খ) নাওমি ওসাকা
  3. গ) আরিনা সাবালেঙ্কা
  4. ঘ) অ্যাশলেই বার্টি।
সঠিক উত্তর:
গ) আরিনা সাবালেঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
গ) আরিনা সাবালেঙ্কা
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের মুকুট জিতলেন আরিনা সাবালেঙ্কা।
- বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন সাবালেঙ্কা।
- বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৫৯.
বাংলাদেশে বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা -
  1. ক) ৪৪০
  2. খ) ৪৪৮
  3. গ) ৪৪৯
  4. ঘ) ৪৪৬
সঠিক উত্তর:
খ) ৪৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪৮
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা ৪৪৮ জন।
- জতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮ তম সমাবেশ এ সর্বশেষ আরো ৬ জন নারী মুক্তিযোদ্ধা কে বীরাঙ্গনা উপাধিতে সম্মানিত করা হয়।
- ছয় বীরাঙ্গনা হলেন:
- ঝিনাইদহ মহেশপুরের মোছা. ফাতেমা বেগম
- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খতিজা বেগম
- রাঙ্গামাটির কাউখালীর বগাপাড়ার চিখন চোখ তঞ্চাগ্যা ও কিনা পুতি তংচংগ্যা
- কুষ্টিয়ার চৌড়হাসের মোছা. জাহানারা বেগম
- জামালপুরের রঘুনাথপুরের মোছা. ফিরোজা বেওয়া।

উৎস: bonik barta, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৬০.
কুখ্যাত ‘এভিন কারাগার’ কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) কিউবা
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
• কুখ্যাত ‘এভিন কারাগার’ ইরানে অবস্থিত।
• রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

-------------------------
▪ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
▪ গিতারামা কেন্দ্রিয় কারাগার রুয়ান্ডায় অবস্থিত।
▪ সাবানেতা কারাগার ভেনিজুয়েলায় অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৬১.
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কত টাকার স্মারক নোট প্রকাশ করে?
  1. ক) ২০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ২০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ টাকা
ব্যাখ্যা
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
- নোটের এক পিঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে রয়েছে পদ্মা সেতুর ছবি। উপরের অংশে লেখা আছে 'জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু'।
- নোটের অন্য পিঠে মুদ্রিত হয়েছে পদ্মা সেতুর ছবি। উপরে ইংরেজিতে 'Padma Bridge- The symbol of national pride ONE HUNDRED TAKA লেখা আছে।
- ২৬ জুন, ২০২২ থেকে এই নোট বাংলাদেশ ব্যাংক এর সকল শাখায় পাওয়া যায়।

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৬২.
ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা'র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী,
- ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে - ভারতের মানুষ।
- দ্বিতীয় -- ফিলিপাইন,
- তৃতীয় -- বাংলাদেশ।

- ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, ভারত ও নাইজেরিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছেন।
- এ ছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।