উত্তর
ব্যাখ্যা
• বাধা ও বিঘ্ন = বাধাবিঘ্ন; সমার্থক দ্বন্দ্ব সমাস।
• দ্বন্দ্ব সমাস:
সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের (পূর্বপদ তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন: মাতা ও পিতা = মাতাপিতা: ভালো ও মন্দ = ভালোমন্দ ইত্যাদি।
এখানে ও পরপদ) অর্থেরই প্রাধান্য বজায় রেখে যে সমাস হয় মাতাপিতা বলতে মাতা ও পিতা এবং ভালোমন্দ বলতে ভালো ও মন্দ উভয়কেই বোঝায়।
• সমার্থক দ্বন্দ্ব:
- দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে।
যেমন: লজ্জা ও শরম = লজ্জাশরম; হাট ও বাজার = হাটবাজার; ঘর ও বাড়ি = ঘরবাড়ি; বাধা ও বিঘ্ন = বাধাবিঘ্ন।
এ-রকম: আইনকানুন, ঠাট্টা-মশকরা, মণিমাণিক্য, মানসম্ভ্রম, দুঃখকষ্ট, রাগরাগিণী, কোর্টকাছারি, রাজাবাদশা, দেখাসাক্ষাৎ, ধনসম্পত্তি, ধরপাকড়, সুখশান্তি, ছাইভস্ম, বাধাবিঘ্ন, জনমানব, জীবজন্তু, টাকাকড়ি ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।