পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
'Civil war' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) জনযুদ্ধ
  2. খ) নগরযুদ্ধ
  3. গ) গৃহযুদ্ধ
  4. ঘ) স্নায়ুযুদ্ধ
সঠিক উত্তর:
গ) গৃহযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) গৃহযুদ্ধ
ব্যাখ্যা
'Civil war' শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গৃহযুদ্ধ আর Cold war শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্নায়ুযুদ্ধ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
  1. ক) নাক-মুখ
  2. খ) লাভ-লোকসান
  3. গ) খাতা-পত্র
  4. ঘ) দেখা-শোনা
সঠিক উত্তর:
গ) খাতা-পত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) খাতা-পত্র
ব্যাখ্যা
'খাতা-পত্র' সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। 'নাক-মুখ' অঙ্গবাচক শব্দযোগে, 'দেখা-শোনা' ক্রিয়াবাচক শব্দযোগে, লাভ-লোকসান বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
.
'তস্কর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) লস্কর
  2. খ) নিরীহ
  3. গ) গোরা
  4. ঘ) নির্লোভ
সঠিক উত্তর:
ঘ) নির্লোভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্লোভ
ব্যাখ্যা

তস্কর (বিশেষ্য): চোর; অপহরণকারী; অপহারক।
লস্কর (বিশেষ্য): সৈন্য, ফৌজ, নৌসেনা, জাহাজের খালাসি, জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)।
গোরা (বিশেষণ): গৌরবর্ণ, ফরসা, সুন্দর, শ্বেতাঙ্গ, শ্রীচৈতন্য, গোরাঙ্গ।
অর্থাৎ তস্কর শব্দটির সাথে লস্কর এবং গোরা শব্দদ্বয়ের সমার্থক কিংবা বিপরীতার্থক কোন সম্পর্কই দেখা যাচ্ছে না।
আবার,
নির্লোভ (বিশেষণ): লোভশূন্য; অনাসক্ত।

যদিও তস্কর (চোর) এর বিপরীত ভদ্র, সাধু, সন্নাসী টাইপের কিছু হওয়া উচিত ছিল।
তবুও অর্থ বিবেচনায় তস্কর (চোর) এর বিপরীত শব্দ হিসেবে "নির্লোভ" অন্যান্য অপশন গুলোর চেয়ে অধিক যৌক্তিক (যেহেতু লোভ থেকে চুরি করতে পারে)।

তবে অপশনে ভদ্র, সাধু, সন্ন্যাসী ইত্যাদি থাকলে উত্তর এগুলোই হবে "নির্লোভ" হবে না।
এখানে, সেরা বিকল্প (বেস্ট অলটারনেটিভ) হিসেবে "নির্লোভ" কে সঠিক উত্তর ধরা হয়েছে।

শব্দার্থের উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) কুৎসিত
  3. গ) উগ্র
  4. ঘ) অসুন্দর
সঠিক উত্তর:
গ) উগ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) উগ্র
ব্যাখ্যা
'সৌম্য' এর বিপরীত শব্দ উগ্র, সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ।
.
'মৌমাছি' কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'ঋত্বিক' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) বৃষভ
  2. খ) এলানো
  3. গ) ঋজু
  4. ঘ) হোমক
সঠিক উত্তর:
ঘ) হোমক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হোমক
ব্যাখ্যা
'ঋত্বিক' অর্থ যজ্ঞের পুরোহিত, যাজক যার প্রতিশব্দ হোমক। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'ওদন' শব্দের অর্থ-
  1. ক) ওজন
  2. খ) উদর
  3. গ) ভাত
  4. ঘ) অতিরিক্ত
সঠিক উত্তর:
গ) ভাত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাত
ব্যাখ্যা
'ওদন' শব্দের অর্থ ভাত, অন্ন আর উদর শব্দের অর্থ পেট, জঠর‌। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
Which one is noun?
  1. ক) Sing
  2. খ) Feed
  3. গ) Tell
  4. ঘ) Song
সঠিক উত্তর:
ঘ) Song
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Song
ব্যাখ্যা
Sing (verb) অর্থ গান গাওয়া, song (noun) অর্থ গান, feed (verb) অর্থ খাওয়ানো, এবং tell (verb) অর্থ বলা। সুতরাং অপশন গুলোর মধ্যে Noun হচ্ছে Song.
.
He is best analyzed in Dr. Saxena's book. Here 'best' is a/an-
  1. ক) Preposition
  2. খ) Adverb
  3. গ) Adjective
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
খ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb
ব্যাখ্যা
যে সকল word কোন noun এবং Pronoun ছাড়া Adjective, verb, অন্য কোন Adverb অথবা কোন sentence কে modify বা qualify করে তাদেরকে Adverb বলে। এই sentence এ best word টি analyzed adjective কে modify করেছে তাই best analyzed এ best Adverb।
১০.
I know better. Here the word 'better' is a/an-
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ঘ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb
ব্যাখ্যা
Adjective, verb, অন্য কোন Adverb অথবা কোন sentence কে modify বা qualify করে তাদেরকে Adverb বলে। বাক্যটিতে better word টি know verb কে modify করেছে তাই এটি adverb.
১১.
I saw _____ of monkeys in the forest.
  1. ক) group
  2. খ) herd
  3. গ) troop
  4. ঘ) flock
সঠিক উত্তর:
গ) troop
উত্তর
সঠিক উত্তর:
গ) troop
ব্যাখ্যা
I saw troop of monkeys in the forest. বাক্যটির অর্থ হচ্ছে আমি বনে এক দল বানর দেখলাম। A troop of monkeys অর্থ হচ্ছে বানরের দল। এটি হচ্ছে common noun কে collective noun এ রূপান্তরের একটি পদ্ধতি।
১২.
What is the noun form of 'please'?
  1. ক) Pleased
  2. খ) Pleasure
  3. গ) Pleasing
  4. ঘ) Pleaseness
সঠিক উত্তর:
খ) Pleasure
উত্তর
সঠিক উত্তর:
খ) Pleasure
ব্যাখ্যা
please এর noun form হচ্ছে Pleasure যার অর্থ সুখ, আনন্দ।
১৩.
Which is the adjective form of the word 'name'?
  1. ক) Nomination
  2. খ) Numinal
  3. গ) Numeration
  4. ঘ) Nominal
সঠিক উত্তর:
ঘ) Nominal
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nominal
ব্যাখ্যা
Name শব্দটির adjective form Nominal যার অর্থ নামমাত্র। এর noun form হচ্ছে Nomination।
১৪.
বিশ্ব ঐতিহ্য তালিকায় সুন্দরবনের অবস্থান কততম?
  1. ক) ৫২২ তম
  2. খ) ৫৯৮ তম
  3. গ) ৬৫৮ তম
  4. ঘ) ৭৯৮ তম
সঠিক উত্তর:
ঘ) ৭৯৮ তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৯৮ তম
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। উৎসঃ ইউনেস্কো ও বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট।
১৫.
বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
  1. ক) সুন্দরবন বনভূমি
  2. খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
  3. গ) সিলেটের বনভূমি
  4. ঘ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
সঠিক উত্তর:
ঘ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ব্যাখ্যা
বাংলাদেশের বনভূমিকে প্রধানত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও গরান বা স্রোতজ বনভূমি (সুন্দরবন) এই তিন ভাগে ভাগ করা হয়। মধুপুর ও ভাওয়ালের বনভূমি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় ৮৭৫ বর্গ কিলোমিটার। শাল জাতীয় এক ধরনের গজারী এ বনভূমির প্রধান বৃক্ষ। পার্বত্য চট্টগ্রামের বনভূমির প্রধান বৃক্ষ গর্জন, জারুল, শিমুল, গামার ইত্যাদি। খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমির প্রধান বৃক্ষ গেওয়া, ধুন্দল, কেওড়া ইত্যাদি। উৎসঃ বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট।
১৬.
ইলিশের বাড়ি কোন জেলাকে বলা হয়?
  1. ক) ভোলা
  2. খ) বরিশাল
  3. গ) চাঁদপুর
  4. ঘ) রাজবাড়ী
সঠিক উত্তর:
গ) চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁদপুর
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের জেলা ব্রান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সালে 'চাঁদপুর: সিটি অব হিলসা' নামকরণ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো হয়। শিল্পী হাশেম খান এর লোগো তৈরি করে দেন এবং লোগোর লেখাটি বাংলায় অনুবাদ করে লেখা হয় 'ইলিশের বাড়ি চাঁদপুর'। উৎসঃ চাঁদপুর জেলার সরকারি ওয়েবসাইট।
১৭.
'হাড়িভাঙ্গা' কোন জাতীয় ফলের নাম?
  1. ক) লিচু
  2. খ) কলা
  3. গ) আম
  4. ঘ) পেঁপে
সঠিক উত্তর:
গ) আম
উত্তর
সঠিক উত্তর:
গ) আম
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র আশ বিহীন আমের নাম হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম বিশ্ববিখ্যাত ও স্বাদে গন্ধে অতুলনীয়। হাড়িভাঙ্গা আমটির গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ। শুরুতে এর নাম ছিল মালদিয়া।
১৮.
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
  1. ক) ২ কোটি ৪০ লক্ষ একর
  2. খ) ২ কোটি ২১ লক্ষ একর
  3. গ) ২ কোটি ১১ লক্ষ একর
  4. ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর
সঠিক উত্তর:
গ) ২ কোটি ১১ লক্ষ একর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ কোটি ১১ লক্ষ একর
ব্যাখ্যা
বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৭ অনুযায়ী বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২ কোটি ১১ লক্ষ একর বা ৮৫.৭৭ লক্ষ হেক্টর। দেশের মোট সেচকৃত জমির পরিমাণ ৭৪.৪৮ লক্ষ হেক্টর।
১৯.
কোন বর্ণগুচ্ছ আয়নায় একই দেখাবে?
  1. ক) RAPID
  2. খ) BEAN
  3. গ) MOOM
  4. ঘ) JUNE
সঠিক উত্তর:
গ) MOOM
উত্তর
সঠিক উত্তর:
গ) MOOM
ব্যাখ্যা
A, H, I, M, O, T, U, V, W, X, Z এই এগারটি বর্ণ আয়নাতে প্রতিফলন হবার পরে কোন পরিবর্তন হয় না।
২০.
আয়নাতে দেখা গেল, ঘড়িতে ৮:৩০ বাজে, তখন প্রকৃত সময় কত?
  1. ক) ৪:৩০
  2. খ) ৩:৩০
  3. গ) ২:৩০
  4. ঘ) ৫:৩০
সঠিক উত্তর:
খ) ৩:৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩:৩০
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১২ - ৮:৩০ = ৩:৩০
২১.
৭, ১৫, ২৪, ৩৪, ৪৮ …… ধারাটির ভুল সংখ্যা কোনটি?
  1. ক) ১৫
  2. খ) ২৪
  3. গ) ৩৪
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা

ধারাঃ ৭, ১৫ ২৪ ৩৪ ৪৮
অন্তরঃ  ৮, ৯, ১০, ১১
তাহলে ধারাটি সঠিক হতঃ ৭, ১৫, ২৪, ৩৪, ৪৫

২২.
নিচের ধারার প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
31, 29, 24, 22, 17, ?
  1. ক) 15
  2. খ) 14
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা

31, 29, 24, 22, 17, ?
31 - 2 = 29
29 - 5 = 24
24 - 2 = 22
22 - 5 = 17
17 - 2 = 15

২৩.
একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেল রেস খেলায় জিয়া, রাশেদ, হুমায়ুন, শাহিন ও আজাদ অংশ নিল। এতে জিয়া রাশেদের আগে কিন্তু হুমায়ুনের পরে চলল। হুমায়ুন জিয়ার আগে কিন্তু শাহিদের পরে রইলো। আজাদ রইলো মাঝখানে। কে সবার আগে?
  1. ক) জিয়া
  2. খ) রাশেদ
  3. গ) শাহিদ
  4. ঘ) আজাদ
সঠিক উত্তর:
গ) শাহিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহিদ
ব্যাখ্যা
শাহিদ -> হুমায়ুন -> আজাদ -> জিয়া -> রাশেদ
২৪.
নিচের চিত্রে কোন চিত্রটি আলাদা
  1. ক) প্রথম চিত্র
  2. খ) দ্বিতীয় চিত্র
  3. গ) তৃতীয় চিত্র
  4. ঘ) চতুর্থ চিত্র
সঠিক উত্তর:
গ) তৃতীয় চিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয় চিত্র
ব্যাখ্যা
প্রতিটা চিত্র চার ভাগে ভাগ হয়েছে তৃতীয় চিত্রটি দুইভাগে ভাগ হয়েছে।
২৫.
নিচের চিত্রটি ভারসম্য রক্ষা করলে কোনটি সঠিক?
  1. ক) d1 > d2
  2. খ) d1 < d2
  3. গ) d1 = d2
  4. ঘ) d1 ≠ d2
সঠিক উত্তর:
গ) d1 = d2
উত্তর
সঠিক উত্তর:
গ) d1 = d2
ব্যাখ্যা
যেহেতু দুইপাশের ভর সমান এবং তারা ভারসম্য রক্ষা করছে তাই কাটা হতে তাদের মধ্যকার দূরত্ব সমান হবে অর্থাৎ d1 = d2।
২৬.
রাশেল বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে দুই মাইল উত্তরে পরে তিন মাইল পশ্চিমে এবং শেষে ছয় মাইল দক্ষিণে গেল। বাড়ি থেকে তার দূরত্ব কত?
  1. ক) ৪ মাইল
  2. খ) ৫ মাইল
  3. গ) ৯ মাইল
  4. ঘ) ৮ মাইল
সঠিক উত্তর:
খ) ৫ মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মাইল
২৭.
১, ২৭, ২২৫, … শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ১৬৯
  2. খ) ২১৬
  3. গ) ২৮৯
  4. ঘ) ৩৪৩
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ২২৫ এর স্থলে ১২৫ হবে। তাই, উত্তর দেয়া হল না।

= ১
= ২৭
= ১২৫
= ৩৪৩

২৮.
কোন চুক্তির কারণে মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে নিষিদ্ধ করা হয়?
  1. ক) অসলো চুক্তি
  2. খ) ক্যাম্প ডেভিড চুক্তি
  3. গ) আলজিয়ার্স চুক্তি
  4. ঘ) প্যারিস শান্তি চুক্তি
সঠিক উত্তর:
খ) ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির বিষয়বস্তু ছিল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা। এই চুক্তিটির কারণে মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে নিষিদ্ধ করা হয়েছিল। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৯.
বসনিয়া সংকট সমাধানে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ডেটন চুক্তি
  2. খ) বেলফাস্ট চুক্তি
  3. গ) অসলো চুক্তি
  4. ঘ) প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
ক) ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) ডেটন চুক্তি
ব্যাখ্যা
বসনিয়া সংকট সমাধানে ফ্রান্সের প্যারিসে ১৪ ই ডিসেম্বর ১৯৯৫ সালে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মধ্যস্থতাকারী ছিলেন বিল ক্লিনটন। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৩০.
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে কোন দেশ ২০০৩ সালে নিজেদের প্রত্যাহার করে নেয়?
  1. ক) ভারত
  2. খ) উ. কোরিয়া
  3. গ) ইসরাইল
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
খ) উ. কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) উ. কোরিয়া
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালে এবং কার্যকর হয় ১৯৭০ সালে। ভারত, পাকিস্তান ও ইসরাইল চুক্তিটি স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া ২০০৩ সালে এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৩১.
বিশ্ব ইকো দিবস পালিত হয়-
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ৫ জুন
  3. গ) ৮ জুলাই
  4. ঘ) ৭ মার্চ
সঠিক উত্তর:
খ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ জুন
ব্যাখ্যা
জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবসের অন্য নাম ইকো দিবস বা পরিবেশ দিবস।
১৯৭৩ সাল থেকে প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে।
৩২.
লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ২০০৫ সালে
  2. খ) ২০০৭ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ২০১৯ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৭ সালে
ব্যাখ্যা
লিসবন চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাংবিধানিক ভিত্তিতে গঠিত দুটি চুক্তি সংশোধন করে। লিসবন চুক্তি ১৩ ই ডিসেম্বর ২০০৭ তারিখে ইইউ সদস্য রাষ্ট্র দ্বারা স্বাক্ষরিত হয় এবং ১ ডিসেম্বর ২০০৯ তারিখে কার্যকর করা হয়।
৩৩.
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল অনুমোদন করে-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৪ সালে
ব্যাখ্যা
জীব প্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত প্রটোকল হচ্ছে কার্টাগেনা প্রটোকল। এটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল নামেও পরিচিত। কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালে এবং কার্যকর হয় কানাডার মন্ট্রিলে ২০০৩ সালে। বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল অনুমোদন করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।