পরীক্ষা আর্কাইভ

Bangladesh Bank - Asst. Director (General)

পরীক্ষাUnlistedতারিখ৬ জুলাই, ২০১৮সময়55 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh Bank - 06.07.2018 Post Name: Asst. Director (General) (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Bank - Asst. Director (General)

Unlisted · ৬ জুলাই, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয়-
  1. ক) বাংলা, ভোজপুরিয়া, মগহি
  2. খ) আসামি, তামিল, ওড়িয়া
  3. গ) হিন্দি, গুজরাটি, মারাঠি
  4. ঘ) পাঞ্জাবি, বাংলা, মারাঠি
ব্যাখ্যা
• পৃথিবীর সবচেয়ে বড় ভাষাবংশের নাম ইন্দো -ইউরোপীয় ভাষাবংশ ।
'ইন্দো' মানে ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত অঞ্চলের অধিকাংশ ভাষা এই ভাষাবংশের অন্তর্গত ।
ইন্দো ইউরোপীয় ভাষাবংশ (৫০০০ খ্রিস্টপূর্ব) এর দুটি প্রধান শাখা ।
যথাঃ
কেতম ।
শতম ।
শতম ভাষা বিভিন্ন ভাবে ঘুরে এসে পোছায় গৌড় অপভ্রংশ(৪০০ - ৬০০ খ্রি.)যা থেকে পরে বাংলা ভাষা পাওয়া যায় ।
গৌড় অপভ্রংশ থেকে পাওয়া যায় তিনটি ভিন্ন ভাষা ।
বিহারি ।
প্রাচীন উড়িয়া ।
বঙ্গ-কামরূপি ।
আর বঙ্গ - কামরূপি ভাষা থেকে এসেছে বাংলা ও অসমিয়া ভাষা ।

সুতরাং বলা যায় আসামি, তামিল ও ওড়িয়া একই ভাষা গুচ্ছের নয় ।

উৎস: ব্যবহারিক ব্যকরণ (তারিক মনজুর, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ।)
.
'কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে'। কবি ডি এল রায় যে প্রসঙ্গে উক্তিটি করেছেন-
  1. ক) বাংলার ঋতুবৈচিত্র্য
  2. খ) বাংলার সবুজ মাঠ
  3. গ) বাংলার সামাজিক জীব
  4. ঘ) বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি
ব্যাখ্যা
• "এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।"

• কবিতাংশটি কবি ডি,এল.রায় এর ধন ধান্য পুষ্প ভরা কবিতার অংশবিশেষ।
কবি এখানে হরিৎ ক্ষেত্র বলতে সবুজ ধানক্ষেত বুঝিয়েছেন।
হরিৎ শব্দের অর্থ সবুজ বর্ণ।
.
সন্ধির নিয়মানুসারে ঈ +অ = ?
  1. ক) য্‌ + অ
  2. খ) য্‌ +আ
  3. গ) আ + য্‌
  4. ঘ) অ + য্‌
ব্যাখ্যা
সন্ধির নিয়মানুসারে ঈ +অ = য্‌ + অ 
উদাহরণ: নদী + অম্বু = নদ্যম্বু।
আবার,
ঈ + আ = য্‌ + আ
ঈ + ই = ঈ
ঈ + ঈ = ঈ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র-
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  3. গ) শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) সত্যজিৎ রায়
ব্যাখ্যা
• 'টেনিদা' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অমর সৃষ্টি।
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গ্রন্থসংখ্যা ৯৪ টি। 
- টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র।

• নারায়ণ গঙ্গোপাধ্যায়, (১৯১৮-১৯৭০) একজন প্রাবন্ধিক, সাহিত্যিক।
- প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়, ‘নারায়ণ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ছাত্রজীবনে কাব্য রচনার মধ্য দিয়ে।
- কালক্রমে তিনি গল্প,  উপন্যাস, নাটক প্রভৃতি রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। 

• তাঁর রচিত কিশোরগ্রন্থ
- সপ্তকান্ড,
- অন্ধকারের আগন্তুক,
- ছোটদের শ্রেষ্ঠ গল্প (১৯৫২),
- ছুটির আকাশ,
- খুশির হাওয়া,
- ঝাউ বাংলোর রহস্য,
- পঞ্চাননের হাতি,
- পটলডাঙ্গার টেনিদা,
- গল্প বলি গল্প শোন,
- অব্যর্থ লক্ষ্যভেদ,
- টেনিদার অভিযান (১৯৪১) ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
"বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল।" এই বাক্যে যে কয়টি শব্দে ধ্বনি পরিবর্তন ঘটেছে?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা
প্রশ্নের বাক্যে ৬ টি শব্দের ধ্বনি পরিবর্তন হয়েছে ।
ধ্বনি পরিবর্তনের নামঃ
• ব্যঞ্জনচ্যুতিঃ
পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায় ।
যেমনঃ বউদিদি > বউদি ।
বড়দাদা > বড়দা ।
• অন্তর্হতিঃ
পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে ।
যেমনঃ ফাল্গুন > ফাগুন ।.
• দ্বিত্ব ব্যঞ্জনঃ
কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় ।
যেমনঃ সকাল > সক্কাল
• র - কার লোপঃ
আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয় ,
• যেমনঃ তর্ক > তক্ক
করতে > কত্তে ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'নদী' শব্দের সমার্থক নয়-
  1. ক) ফল্গু
  2. খ) তরঙ্গিণী
  3. গ) শৈবলিনী
  4. ঘ) পাটনি
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক নয় - 'পাটনি'
'পাটনি' শব্দের অর্থ = খেয়াঘাটের মাঝি। 

• 'ফল্গু' শব্দের অর্থ = ভারতের গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম।)

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ -
  1. ক) খাতক-মহাজন
  2. খ) আসমান-জমিন
  3. গ) সিক্ত-রিক্ত
  4. ঘ) স্বপ্ন-বাস্তব
ব্যাখ্যা
সিক্ত অর্থ আর্দ্র, ভেজা।
অন্যদিকে রিক্ত অর্থ শূন্য, খালি সম্বলহীন, নিঃস্ব ইত্যাদি।

- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- রিক্ত শব্দের বিপরীত শব্দ - পূর্ণ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'কারকিত' শব্দের অর্থ-
  1. ক) কৃষিজমি
  2. খ) কৃষিকর্ম
  3. গ) নিষ্কর জমি
  4. ঘ) ভূমিজমি
ব্যাখ্যা
কারকিত (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ:
- কর্মনৈপুণ্য - কার্যনৈপুণ্য; কারিগরি 

তবে কৃষিকর্ম বোঝাতে কারকিত শব্দটি ব্যবহৃত ।
যেমন: ধানের জমিতে যে কারকিত করিতে হয়, তার চারগুণ কারকিত নীলের জমিতে দরকার ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
' ......... মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা'। উক্তিটি-
  1. ক) মুহাম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহাম্মদ আবদুল হাই-এর
  3. গ) মুনীর চৌধুরীর
  4. ঘ) মুহম্মদ এনামুল হকের
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী।
".... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।" উক্তিটি মুনীর চৌধুরীর ।
- মুনীর চৌধুরী বাংলা ভাষার অর্জন সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন- ''আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্রভূমির উদাস আহ্বান, মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলা ভাষা।''

• কবিগুরু রবীন্দ্রনাথ মাতৃভাষার গুরুত্ব তার সাহিত্য কর্মের মধ্যে যৌক্তিক ভাবে তুলে ধরেছেন। তিনি বলেন- 
''আমাদের মধ্যে যাহা কিছু অমর এবং আমাদিগকে যাহা কিছু অমর করিবে,
সেই সকল মহা শক্তিকে ধারণ করিবার,
পোষণ করিবার--প্রকাশ করিবার এবং সর্বত্র প্রচার করিবার একমাত্র উপায় যে মাতৃভাষা।''

• বিশিষ্ট ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি -
''মা, মাতৃভাষা, মাতৃভূমি এ তিনটি পরম শ্রদ্ধার বিষয়।''

 উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) ধূতি-চাদর
  2. খ) ঘর-বার
  3. গ) আকার-ইঙ্গিত
  4. ঘ) বুক-পিঠ
ব্যাখ্যা
• যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয় ।
মিলনার্থক শব্দযোগে: মা - বাপ
বিরোধার্থক শব্দযোগে: দা - কুমড়া,
প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে: ধুতি - চাদর ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
"ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছাড়ানো খড় যেন।" সৈয়দ ওয়ালীউল্লাহ্-র 'নয়নতারা' গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি __ এর দৃষ্টান্ত ।
  1. ক) উৎপ্রেক্ষ চিত্রকল্প
  2. খ) উপমাসঞ্জাত রূপক
  3. গ) প্রতীকায়িত বাজভৃতি
  4. ঘ) অন্যাসক্ত রূপকাতাস
ব্যাখ্যা
বাংলা একডেমি অভিধান অনুসারে, 
উৎপ্রেক্ষা অর্থঃ (আলঙ্কারিক) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা।

সংজ্ঞাঃ
প্রবল সাদৃশ্যহেতু উপমেয়কে যদি উপমান বলে ভুল বা সংশয় হয়  তবে তাকে ‘উৎপ্রেক্ষা’ বলে।
- এ অলঙ্কারে যেন, বুঝি, মনে হয়, প্রায়, ইত্যাদি সম্ভাবনা বাচক শব্দের উল্লেখ থাকে। 

উৎপ্রেক্ষার প্রাণবস্তু হল সংশয়,এবং এই সংশয়ে উপমানপক্ষই প্রবলতা লাভ করে। উৎপ্রেক্ষা শব্দের অর্থ হল বিতর্ক বা সংশয়। যেমন,
মুখ যেন চাঁদ'—এই বাক্যে ‘মুখ উপমেয়, ‘চাদ’ উপমান-এখানে অতিরিক্ত সাদৃশ্যবশত মুখকে চাদ বলে সংশয় জন্মাচ্ছে। এই সংশয় মুখ এবং চাদের অভেদ-সম্পর্ক-বিষয়ে। সুতরাং উৎপ্রেক্ষায় সংশয়ের অর্থ হল অভেদ সংশয়।

মনে রাখতে হবে, সংশয় যদি একপক্ষে না হয়ে উভয় পক্ষে হয়তাহলে সেই অলংকার ‘উৎপ্রেক্ষা' না হয়ে সন্দেহ হবে। যেমন, কী আশ্চর্যসুন্দর তার মুখটি—এ কি মুখ? না চাঁদ। এখানে উপমেয় [ মুখ ] এবং উপমান [চাঁদ] উভয়পক্ষে সংশয় রয়েছে বলে অলংকারটি ‘উৎপ্রেক্ষা’ নয়,সন্দেহ'। উৎপ্রেক্ষাবাচক শব্দ হল ‘যেন’, ‘বুঝি’, ‘মনে হয়’ ইত্যাদি এবংএই শব্দগুলির দ্বারাই সংশয় প্রকাশ পায় ।
ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছড়ানো খড় যেন।' এখানে লেখক মৃতদেহ কে আলংকরিক রূপ দিয়েছেন এবং সংশয় প্রকাশ করে বলেছেন, "খড় যেন"। 

সৈয়দ ওয়ালী উল্লাহ বাংলাদেশের প্রথম বাংলাদেশি চেতনা প্রবাহরীতির উপন্যাস রচয়িতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ-
  1. ক) অতি অল্প হইল
  2. খ) মানিকের খানিক ভালো
  3. গ) প্রাণের কথা বুকে বাজে
  4. ঘ) কথা কম কাজ বেশি
ব্যাখ্যা
Brevity is the soul of wit = মানিকের খানিক ভালো ।
অর্থাৎ, সংক্ষিপ্ততা হচ্ছে বুদ্ধিমত্তার আত্মা।
এর দ্বারা বুঝায়, বুদ্ধিমান লোকজন খুব অল্প কথায় অনেক বুদ্ধিদীপ্ত কথা প্রকাশ করতে পারে।
১৩.
If you can with his attention _________ for you.
  1. ক) the so much better
  2. খ) the better so much
  3. গ) so much the better
  4. ঘ) so much for better
ব্যাখ্যা
So much the better (phrase)
Meaning: that is even better.
- used to say that a particular action or situation would be even more successful

বাক্যের অর্থঃ তুমি যদি তার মনোযোগ আকর্ষণ করতে পার, তবে এটা তোমার জন্য মঙ্গলজনক ।

Source: Oxrord and Cambridge Dictionary
১৪.
The synonym of 'sanguine' is
  1. ক) optimistic
  2. খ) restless
  3. গ) hopeless
  4. ঘ) bloody
ব্যাখ্যা
Sanguine (adjective):
Meaning: Optimistic or positive, especially in an apparently bad or difficult situation.
Bengali meaning:আশাবাদী ।

Synonym: optimistic, bullish, hopeful, buoyant, positive.
Antotyn: pessimistic, gloomy.

Source : Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১৫.
The antonym of 'insipid' is
  1. ক) brave
  2. খ) exciting
  3. গ) cold
  4. ঘ) dull
ব্যাখ্যা
Insipid (adjective):
Meaning: Lacking vigour or interest.
Bengali meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু ।

Synonym: uninteresting, boring, vapid, dull, spiritless, zestless.
Antonym: interesting, exciting.

Source : Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১৬.
If Asylum : Shelter, then
  1. ক) Hospice : Exile
  2. খ) Harbour : Concealment
  3. গ) Stronghold : Defense
  4. ঘ) Palisade : Display
ব্যাখ্যা
The Bengali meaning of question words:
Asylum: আশ্রয়; নিরাপত্তা ।
Shelter: নিরাপদ আশ্রয়; শরণ ।

The bengali meaning words in options:
ক)
Hospice: সরাই; পাহ্ননিবাস ।
Exile: নির্বাসন ।
খ)
Harbour: পোতাশ্রয় ।
Concealment: গুপ্তকরণ; লুক্কায়ন।
গ)
Stronghold: দূর্গ; কুঠি।
Defense: প্রতিরোধ করা ।
ঘ)
Palisade: বেড়া ।
Display: প্রদর্শন করা ।

Logic in Answer:
Asylum এ Shelter দেয়া হয় ।
আর Stronghold এর মাধ্যমে কাউকে Defense করা হয় ।

তাই সঠিক উত্তর: গ) Stronghold : Defense


Source : Bangla Academy Dictionary.
১৭.
Translate into English: তাঁর কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
  1. ক) He has no political axe to grind.
  2. খ) He has no strong political stand to speak up.
  3. গ) He has no political idol to follow.
  4. ঘ) He has no political will to move on.
ব্যাখ্যা
Have an axe to grind (phrase)
Meaning: Have a private reason for doing or being involved in something.
Bengali Meaning: ব্যক্তিস্বার্থ থাকা।
এক্ষেত্রে জোড়ালো রাজনৈতিক আদর্শ না থাকা অর্থে
He has no political axe to grind বসবে ।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১৮.
'Pyongyang and Washington have finally come to a consensus' - This is an example of
  1. ক) metaphor
  2. খ) metonym
  3. গ) euphemism
  4. ঘ) euphemism
ব্যাখ্যা

Metonym
A word, name, or expression used as a substitute for something else with which it is closely associated.
বাক্যের অর্থ: পিয়ং ইয়াং এবং ওয়াশিংটন অবশেষে ঐক্যমত্যে পৌছেছে।
এখানে মূলত পিয়ং ইয়াং ও ওয়াশিংটন দিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে বোঝানো হয়েছে।

অপশনে Euphemism দুইবার আছে। কিন্তু এটি সঠিক উত্তর নয় তাই প্রশ্নটি বাতিল করা হয় নি।
ঘ) অপশনটি dysphemism হওয়ার কথা ছিল।
--------------------------------
• Metaphor - a figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable.
• Euphemism - a mild or indirect word or expression substituted for one considered to be too harsh or blunt when referring to something unpleasant or embarrassing.
• Dysphemism  - a derogatory or unpleasant term used instead of a pleasant or neutral one.


Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৯.
Choose the correct spelling:
  1. ক) Enterprener
  2. খ) Entrepreneur
  3. গ) Enterpreneur
  4. ঘ) Entrepreneure
ব্যাখ্যা
Entrepreneur (noun)
Meaning: A person who sets up a business or businesses, taking on financial risks in the hope of profit.
Bengali meaning: উদ্যোক্তা ।
Example: Students are invited to come and hear what it takes to become a successful young entrepreneur.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২০.
We were at a disadvantage. that we did not have a very good knowledge of the language the others were using
  1. ক) by
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
প্রশ্নে শূন্যস্থানের অংশটি সঠিকভাবে আসেনি।
প্রশ্ন: We were at a disadvantage ............. that we did not have a very good knowledge of the language the others were using.

ব্যাখ্যা:
Be at a Disadvantage এরপর 'to' কিংবা 'in' বসে যার অর্থ বিপাকে থাকা, অসুবিধায় পড়া।
তাই সঠিক উত্তর হবে- খ) in

বাক্যের অর্থ: অন্য লোক জনেরা যে ভাষায় ব্যবহার করেছিল সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা না থাকায় আমরা বিপাকে পড়েছিলাম।
২১.
He escaped by ____________.
  1. ক) The hair's breadth
  2. খ) The breadth of a hair
  3. গ) A hair's breadth
  4. ঘ) A breadth of a hair
ব্যাখ্যা
Hair's breadth (idiom)
Meaning: a very small distance or amount
Bangla meaning: চুল পরিমাণ ব্যবধান; কোনােমতে বা অল্পের জন্য রক্ষা।

Escaped by a hair's breadth বা এটাকে A hair breadth escape লেখা যায় যার অর্থ অল্পের জন্য রক্ষা পাওয়া।
২২.
(22-23): Match 'words' to their dictionary 'definitions'. The state of having contradictory of conflicting emotional attitudes -
  1. ক) ambivalence
  2. খ) exigency
  3. গ) reprisals
  4. ঘ) constraint
ব্যাখ্যা
Ambivalence (noun)
Meaning: The state of having mixed feelings or contradictory ideas about something or someone.
Bengali meaning: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন ।

Bengali meaning of other words:
Exigency = জরুরি অবস্থা।
Reprisal = প্রত্যাঘাত ।
Constraint = চাপ; সীমাবদ্ধতা ।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২৩.
A feeling of anticipation over a future event -
  1. ক) disparate
  2. খ) magnanimous
  3. গ) presentiment
  4. ঘ) incongruent
ব্যাখ্যা
Presentiment (noun)
Meaning: An intuitive feeling about the future, especially one of foreboding
Bengali meaning: কিছু ঘটতে যাচ্ছে বলে অস্পষ্ট অনুভূতি; পূর্ববোধ; অগ্রবোধ; পূর্বানুভূতি।

Bengali meaning of other words:
Disparate = অসদৃশ ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন ।
Magnanimous = প্রত্যাঘাত ।
Incongruent = সঙ্গতিহীন ; বেখাপ্পা ।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২৪.
Think of one word only which can be used appropriately in all three sentences. i) The employment crisis is _______ that it is affecting 25% people. ii) _________ torrential rain is rare in this part of the world. iii) I didn't have a problem with the new manager's ideas as _______, but I disliked some of his mannerisms.
  1. ক) such
  2. খ) so
  3. গ) high
  4. ঘ) much
ব্যাখ্যা
i) নং বাক্যের Such that অর্থ এমন ......... যে
i) নং বাক্যে বলা হচ্ছে যে, কর্মসংস্থান সমস্যা এমন একটি সমস্যা যে এটি 25% লোককে প্রভাবিত করছে।

ii) নং বাক্যের Such অর্থ এরকম; এ জাতীয় ; এ ধরণের ।
এতে বলা হচ্ছে যে, পৃথিবীর এই অংশে এরকম মুষলধারে বৃষ্টি খুবই বিরল।

iii) নং বাক্যের As such অর্থ প্রকৃত/সত্যিকার অর্থে বা সেই অর্থে।
যেমন: He did not deride poetry as such but only what passes for it.
বাক্যের অর্থ: আসলে নতুন ম্যানেজারের সাথে আমার কোন ঝামেলা নেই কিন্তু আমি তার কিছু অভ্যাস অপছন্দ করি।
২৫.
He was a king who ruled his subject with 'a high hand'.
  1. ক) oppressively
  2. খ) kindly
  3. গ) conveniently
  4. ঘ) sympathetically
ব্যাখ্যা
A high hand (phrase)
Meaning: an oppressive or dictatorial manner.
Bengali meaning: উদ্ধতভাবে।

oppressively (adjective)
Meaning: Inflicting harsh and authoritarian treatment.
Bengali meaning: অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা।

The phrase a high hand is synonymous to oppressively.
প্রদত্ত বাক্যের অর্থ: তিনি এমন একজন রাজা যিনি তার রাজ্য নিষ্ঠুরভাবে শাসন করতেন।

Bengali meaning of other words:
kindly = সদয়ভাবে।
convenient = সুবিধাজনক।
Sympathetically = সহানুভূতির সাথে।


Source: Collins Dictionary & Bangla Academy Dictionary.
২৬.
The idiom 'at one's wit's end' is synonymous to the word-
  1. ক) perplexed
  2. খ) clear up
  3. গ) explain
  4. ঘ) enlighten
ব্যাখ্যা
Be at one's wits' end (phrase)
Meaning: Be overwhelmed with difficulties and at a loss as to what to do next.
Bengali meaning: হতভম্ব; ভ্যাবাচাকা ।

Perplexed (adjective)
Meaning: Completely baffled; very puzzled.
Bengali meaning: হতবুদ্ধি ।

অর্থাৎ, The idiom 'at one's wit’s end' is synonymous to Perplexed.

Bengali meaning of other words.
Clear up = পরিষ্কার হওয়া।
Explain = ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা ।
Enlighten = জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা ।


Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২৭.
Change into active form: 'I was surprised to see that he had been beaten black and blue'.
  1. ক) I was surprised to see he had been beaten black and blue.
  2. খ) It surprised me to see that he had been beaten black and blue.
  3. গ) It was surprising that he had been beaten black and blue.
  4. ঘ) That he had been beaten black and blue was surprising.
ব্যাখ্যা
-প্রদত্ত বাক্যটির independent clause 'I was surprised' - এর active voice করতে হবে আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে৷
- এখানে main clause টি past indefinite tense এ রয়েছে৷ যার Active structure :
Subject (It ধরে নিতে হবে) + verb in simple past form + মূল বাক্যের Sub-এর object form.

অতএব সঠিক বাক্য: It surprised me to see that he had been beaten black and blue.

Black and Blue means To beat very badly (উত্তম-মধ্যম/মার দেওয়া)।
২৮.
Change into indirect speech: 'Are you alone, my son?' asked a soft voice close behind me.
  1. ক) What I was doing there alone was asked by a soft voice.
  2. খ) A soft voice told me as his son and asked whether I was alone.
  3. গ) A soft voice from my behind asked me if I was alone.
  4. ঘ) Addressing me as his son a soft voice asked if I was alone.
ব্যাখ্যা
Direct speech এ My son দ্বারা সম্বোধন করা বোঝানোর কারণে Addressing me as his son ব্যবহৃত হবে।
তাই সঠিক indirect speech: Addressing me as his son a soft voice asked if I was alone. (এখানে if - 'কি না' অর্থে ব্যবহৃত হয়েছে।
২৯.
Shonghoti and Shouhardo Clubs consist of 200 and 270 members respectively. If the total member of the two clubs is 420 then how many members belong to both clubs?
  1. ক) 30
  2. খ) 40
  3. গ) 50
  4. ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন: Shonghoti and Shouhardo Clubs consist of 200 and 270 members respectively. If the total member of the two clubs is 420 then how many members belong to both clubs?

সমাধান:
ধরি 
n(A) = 200 , n(B) =270 এবং n(A ∪ B) = 420

আমরা জানি 
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
              = 200 + 270 - 420
              = 470 - 420
              = 50
৩০.
The one-third of the complementary angle to 60° is
  1. ক) 150°
  2. খ) 100°
  3. গ) 40°
  4. ঘ) 10°
ব্যাখ্যা
প্রশ্ন: The one-third of the complementary angle to 60° is

সমাধান:
60° এর পূরক কোণ = 90° - 60° = 30°
30° এর 1/3 = 10°
৩১.
The area of a rhombus is 96 sq.cm and the length of one of the diagonals is 16cm. The length of the other diagonal is
  1. ক) 18
  2. খ) 12
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: The area of a rhombus is 96 sq.cm and the length of one of the diagonals is 16cm. The length of the other diagonal is
সমাধান:

দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সে.মি. 
রম্বসের একটি কর্ণ 16 সে.মি. 

ধরি,
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য d 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
                      96 = (1/2) × 16 × d
                       d = (96 × 2)/16
                       d = 12
৩২.
The ratio of two numbers is 3 : 4 and their sum is 630. The smaller one of the two numbers is
  1. ক) 360
  2. খ) 270
  3. গ) 180
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: The ratio of two numbers is 3 : 4 and their sum is 630. The smaller one of the two numbers is

সমাধান:

দেয়া আছে , 
দুটি সংখ্যার অনুপাত = 3 : 4

ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = 3x
বৃহত্তম সংখ্যাটি = 4x
প্রশ্নমতে,
3x + 4x = 630 
7x = 630
x = 90
ক্ষুদ্রতম সংখ্যাটি = 3× 90 = 270
৩৩.
If 42x + 1 = 32, then x = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 3/4
  4. ঘ) 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: If 42x + 1 = 32, then x = ?

সমাধান:

42x + 1 = 32
(22)2x + 1 = 32
24x + 2 = 25
4x + 2 = 5
4x = 5 - 2
4x = 3
x = 3/4
৩৪.
What will be the difference in taka between simple and compound interest at 10% on a sum of Tk. 1,000 after 4 years?
  1. ক) 31.90
  2. খ) 32.10
  3. গ) 44.90
  4. ঘ) 64.10
ব্যাখ্যা
প্রশ্ন: What will be the difference in taka between simple and compound interest at 10% on a sum of Tk. 1,000 after 4 years?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = 1000 টাকা
সময়, n = 4 বছর
সুদের হার, r = 10/100
আমরা জানি
সরল মুনাফা,
I = Pnr
= 1000 × 4 × 10/100 = 400 এবং
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= 1000(1 + 10/100)4
= 1000 × (110/100)4
= 1464.1
চক্রবৃদ্ধি মুনাফা = 1464.1 - 1000
= 464.1
 
চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (464.1 - 400) টাকা
=64.10 টাকা।
৩৫.
In a series of 6 consecutive odd numbers if 15 is the 6th number, what is the 4th number in the series?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: In a series of 6 consecutive odd numbers if 15 is the 6th number, what is the 4th number in the series?

সমাধান:

৬ষ্ঠ বিজোড় সংখ্যা = 15
৫ম বিজোড় সংখ্যা = 13
৪র্থ বিজোড় সংখ্যা = 11
৩য় বিজোড় সংখ্যা = 9 
২য় বিজোড় সংখ্যা = 7
১ম বিজোড় সংখ্যা = 5
৩৬.
If x = ya, y = zb and z = xc then abc is
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 1/2
  4. ঘ) infinity
ব্যাখ্যা
প্রশ্ন: If x = ya, y = zb and z = xc then abc is

সমাধান:

দেয়া আছে 
x = ya, y = zb এবং z= xc

এখন 
z = xc
⇒ xc = z
⇒ (ya)c = z
⇒ yac = z
⇒ (zb)ac = z
⇒ zabc = z
⇒ zabc = z1
⇒ abc = 1
৩৭.
If 1 + sinθ = x cosθ, then tanθ is-
  1. ক) (x2 + 1)/x
  2. খ) (x2 - 1)/x
  3. গ) (x2 + 1)/2x
  4. ঘ) (x2 - 1)/2x
ব্যাখ্যা
প্রশ্ন: If 1 + sinθ = x cosθ, then tanθ is-

সমাধান: 
দেয়া আছে 
1+ sinθ = xcos θ
বা, (1 + sinθ)/cosθ = x
বা, 1/cosθ + sinθ/cosθ  = x
বা,  secθ + tanθ = x...............(i)

আমরা জানি 
(Secθ + tanθ)(secθ - tanθ) = 1  
বা,  x(secθ - tanθ) = 1
বা,  secθ - tanθ) = 1/x.................(ii)

(i) - (ii) ⇒
Secθ  +  tanθ - (secθ - tanθ) = x - 1/x
বা, Secθ +  tanθ - secθ + tanθ = (x2 - 1)/x
বা,  2tanθ = (x2 - 1)/x
  tanθ = (x2 - 1)/2x
৩৮.
The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the larger number?
  1. ক) 13
  2. খ) 11
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the larger number?

সমাধান:

ধরি,
বৃহত্তম সংখ্যাটি = x 
ক্ষুদ্রতম সংখ্যাটি = y 

প্রশ্নমতে,
x - y = 5 ..............(1)
x2 - y2 = 65 ..............(2)

(2)নং সমীকরণ হতে পাই,
x2 - y2 = 65
(x + y)(x - y) = 65
(x + y) × 5 = 65 
x + y = 13.................(3) 

(1) + (3)⇒
x - y + x + y = 5 + 13
2x = 18
x = 9
৩৯.
A train 240m long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform 650m long?
  1. ক) 65s
  2. খ) 89s
  3. গ) 100s
  4. ঘ) 130s
ব্যাখ্যা
প্রশ্ন: A train 240m long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform 650m long?

সমাধান:

ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (240 + 650) মিটার = 890 মিটার 

ট্রেনটি 240 মিটার অতিক্রম করতে সময় নেয় = 24 সেকেন্ড 
ট্রেনটি1 মিটার অতিক্রম করতে সময় নেয় = 24/240 সেকেন্ড 
ট্রেনটি 890 মিটার অতিক্রম করতে সময় নেয় = (24 × 890)/240 সেকেন্ড 
                                                                      = 89 সেকেন্ড
৪০.
What is the slope of the line perpendicular to the line y = - 5x + 9?
  1. ক) 5
  2. খ) -5
  3. গ) 1/5
  4. ঘ) -1/5
ব্যাখ্যা
প্রশ্ন: What is the slope of the line perpendicular to the line y = - 5x + 9?

সমাধান:
আমরা জানি,
y = mx + c 

দেয়া আছে, 
y = - 5x + 9 
y = - 5x + 9 কে y = mx  + c এর সহিত তুলনা করে পাই,
m = - 9
ঢাল m = - 5

y = - 5x + 9 রেখার লম্ব রেখার ঢাল = - 1/- 5 = 1/5
৪১.
If x/y = 3/7 and x + 2y =13 then y is
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 7
অনির্ধারিত
ব্যাখ্যা
মূল পরীক্ষার প্রশ্ন: If y/x = 3/7 and x + 2y = 13 then y is -
লাইভ পরীক্ষার প্রশ্ন: "If x/y = 3/7 and x + 2y = 13 then y is-" এভাবে দেয়া ছিল (টাইপিং এর ভুল)।
লাইভ পরীক্ষার প্রশ্ন অনুসারে অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

সমাধান:
দেয়া আছে,
y/x = 3/7
3x = 7y
x = 7y/3

আবার,
x + 2y =13
(7y/3) + 2y = 13
(7y + 6y)/3 = 13
13y/3 = 13
y/3 = 1
y = 3
৪২.
If 1 - 3x ≤ 4, then-
  1. ক) x ≤ -2
  2. খ) x ≥ -2
  3. গ) x ≤ -1
  4. ঘ) x ≥ -1
ব্যাখ্যা
প্রশ্ন: If 1 - 3x ≤ 4, then-

সমাধান:
দেয়া আছে,
1 - 3x ≤ 4
বা,1 - 3x - 1 ≤ 4 - 1
বা,- 3x ≤ 3
বা,- 3x/3 ≤ 3/3
বা,- x ≤ 1
বা,(- x ) ( - 1) ≥ 1(- 1)
  x ≥ - 1
৪৩.
If a pole 6m high casts a shadow 2√3m long on the ground, then the elevation of the sun is
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: If a pole 6m high casts a shadow 2√3m long on the ground, then the elevation of the sun is

সমাধান:

 

খুঁটির উচ্চতা AB = 6m
খুঁটির ছায়ার দৈর্ঘ্য BC =2√3m
ΔABC 
tanθ = লম্ব/ভূমি 
tanθ = AB/BC
tanθ =6/2√3
tanθ =√3
tanθ = tan30°
θ = 30°
৪৪.
If a, b and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?
  1. ক) a + b < c
  2. খ) a - b < c
  3. গ) a + b = c
  4. ঘ) a + b > ?
ব্যাখ্যা
প্রশ্ন: If a, b and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?

সমাধান:
আমরা জানি ,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। 
 a, b এবং  c ত্রিভুজের তিনটি বাহু হলে a - b < c হবে
৪৫.
The next number of the sequence is
4, 3, 9, 3, 19, 3, .....
  1. ক) 31
  2. খ) 32
  3. গ) 39
  4. ঘ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: The next number of the sequence is
4, 3, 9, 3, 19, 3, .....

সমাধান:
এখানে 
২য় বর্ণ সিরিজ : 3, 3, 3, 3,.........
১ম বর্ণ সিরিজ : 4, 9,19,.........
4 × 2 + 1 = 9
9 × 2 + 1 = 19
19 × 2 + 1 =39
৪৬.
A football team is to be consisted out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team?
  1. ক) 135
  2. খ) 143
  3. গ) 169
  4. ঘ) 129
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: A football team is to be consisted out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team?

সমাধান:

14 জনের দল থেকে 1জন ঠিক রেখে বাকি 13জন থেকে (11 - 1) = 10 জনের টিম গঠন করা যাবে = 13C10 =286
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৪৭.
Which of the following can be arranged into an English word? a. ANSLAIT b. LSNIT c. OTATM d. WQRGS
  1. ক) c
  2. খ) a
  3. গ) a & d
  4. ঘ) c & d
ব্যাখ্যা
ANSLAIT শব্দকে পুনর্বিন্যাস করলে অর্থবোধক Latinas শব্দটি পাওয়া যায়, যা Latina এর বহুবচন।

Latina (Noun)
English Meaning 
- a woman or girl who is a native or inhabitant of Latin America.
- a woman or girl of Latin American origin living in the U.S.

Source: Merriam-Webster Dictionary.
৪৮.
October 1985 corresponds to Bangla year
  1. ক) 1392
  2. খ) 1391
  3. গ) 1394
  4. ঘ) 1390
ব্যাখ্যা
প্রশ্ন: October 1985 corresponds to Bangla year

সমাধান:
ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়।  
1985 - 593 = 1392
বাংলা ১৩৯২ সাল।
৪৯.
What is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 9?
  1. ক) 27/89
  2. খ) 90/91
  3. গ) 27/91
  4. ঘ) 23/89
ব্যাখ্যা
প্রশ্ন: What is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 9?

সমাধান:
10 থেকে 100 এর মধ্যে 5 এর গুণিতক সংখ্যা গুলো হলো: 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100 = ১৯টি 

10 থেকে 100 এর মধ্যে 9 এর গুণিতক সংখ্যা গুলো হলো: 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99 = 10টি 
মোট গুণিতক = (19 + 10)টি  = 29

45 ও 90 উভয়ের গুণিতক। 
মোট অনুকূল ফলাফল = 29 - 2 = 27

10 থেকে 100 এর মধ্যে মোট সংখ্যা = 91টি 

নির্ণেয় সম্ভাবনা = 27/91
৫০.
If 212152120 represents 'bloat' then 6121135 represents
  1. ক) voice
  2. খ) bald
  3. গ) flame
  4. ঘ) castle
ব্যাখ্যা
প্রশ্ন: If 212152120 represents 'bloat' then 6121135 represents

সমাধান:
এখানে,
 b = 2,  l = 12,  o = 15,  a = 1, t = 20 
আবার,
 6 = f, 12 = l, 1 = a, 13 = m, 5 = e
⸫6121135 = flame
৫১.
The sum of 3 consecutive integers is less than 75. What is the greatest possible value of the smallest one?
  1. ক) 16
  2. খ) 19
  3. গ) 22
  4. ঘ) 23
ব্যাখ্যা

প্রশ্ন:The sum of 3 consecutive integers is less than 75. What is the greatest possible value of the smallest one?

সমাধান:
ধরি,
 সংখ্যা তিনটি যথাক্রমে  x, x + 1, x + 2

প্রশ্নমতে,
x + 2 + x + x + 1 < 75
3x + 3 < 75
3x + 3 - 3 < 75 - 3
3x < 72
x/3 < 72/3
x < 24

ছোট সংখ্যাটি = ( 24 - 1 ) = 23

৫২.
What does make 'you' 'young'?
  1. ক) Adding 2 letters
  2. খ) Drinking energy beverage
  3. গ) Eating sweet fruits
  4. ঘ) Changing outfits
ব্যাখ্যা
You + ng = Young
So, adding 2 letters you become young.
৫৩.
Which of the following organization of World Bank is known as 'soft loan window?
  1. ক) IBRD
  2. খ) IDA
  3. গ) IFC
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
- IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
-  এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

(সূত্রঃ IDA ওয়েবসাইট)
৫৪.
During the Liberation War of Bangladesh, the President of USSR was
  1. ক) Nikita Khrushchev
  2. খ) Leonid Brezhnev
  3. গ) Mikhail Gorbachev
  4. ঘ) Nikolai Podgorny
ব্যাখ্যা
- সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি।
- ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
- যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন।
- জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণি।
৫৫.
Which of the following is the name of the bank established by BRICS?
  1. ক) BRICS Development Bank
  2. খ) Developing Bank
  3. গ) New Development Bank
  4. ঘ) Newly Developed Bank
ব্যাখ্যা
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

[উৎসঃ ব্রিকসের ওয়েবসাইট।]
৫৬.
Which of the following is the regulator of Capital Market in Bangladesh?
  1. ক) BSEC
  2. খ) DSE
  3. গ) Bangladesh Bank
  4. ঘ) ICB
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
- BSEC এর অধীন বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

(তথ্যসূত্রঃ BSEC ওয়েবসাইট)
৫৭.
Special Drawings Rights (SDRs) is related to -
  1. ক) IMF
  2. খ) IDB
  3. গ) ADB
  4. ঘ) HSBC
ব্যাখ্যা
- Special Drawing Rights (SDR) - একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- ১৯৬৯ সালে আইএমএফ SDR প্রবর্তন করে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।

উৎসঃ IMF
৫৮.
How many global goals have been included in Sustainable Development Goals (SDGs)?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট
৫৯.
Which country does not belong to G-7?
  1. ক) Russia
  2. খ) Japan
  3. গ) Germany
  4. ঘ) Italy
ব্যাখ্যা
G-7 (Group of Seven) হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম যা ১৯৭৫ সালে গঠিত হয়।

G-7 এর দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা ও
- জাপান (একমাত্র এশীয়)।

২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।

৪৭তম G-7 শীর্ষ সম্মেলন ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: g7uk ওয়েবসাইট)
৬০.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
Budget deficit ( % of GDP) stands of FY 2018-19 of Bangladesh is -
  1. ক) 3.9
  2. খ) 4.9
  3. গ) 5.9
  4. ঘ) 5.9
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করে দেওয়া হয়েছে। 
- বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ৫১তম (অন্তবর্তীকালীনসহ ৫২তম)।
- বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
- বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%।
- বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৬%।
- সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে যা বাজেটের ১৯.৯%।
- ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা - ৩ লাখ টাকা।
 
উৎস: অর্থবিভাগের ওয়েবসাইট।
৬১.
Awami Muslim League was founded in -
  1. ক) Rose Garden
  2. খ) Rup Mohal Cinema Hall
  3. গ) Ahsan Monjil
  4. ঘ) Madhur Canteen
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
- মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
- ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
- ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
In 2018-19 Budge of Bangladesh, forecast of private investment is -
  1. ক) 10.35% of GDP
  2. খ) 15.25% of GDP
  3. গ) 20.45% of GDP
  4. ঘ) 25.15% of GDP
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করে দেওয়া হয়েছে।
৬৩.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
In 2018 Women's Twenty 20 Asia Cup Final, who was awarded the title Player of the Match?
  1. ক) Rumana
  2. খ) Salma
  3. গ) Jahan Ara
  4. ঘ) Panna
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করে দেওয়া হয়েছে।
৬৪.
Black Monday is related to -
  1. ক) Stock Market
  2. খ) Terrorism
  3. গ) Environment
  4. ঘ) Women's Right
ব্যাখ্যা
'Black Monday' is related to the stock market crash of 1929.
Stock market crash of 1929, also called the Great Crash, a sharp decline in U.S. stock market values in 1929 that contributed to the Great Depression of the 1930s.

Source: Britannica
৬৫.
Panmunjom Declaration is a peace treaty signed between
  1. ক) North Korea & South Korea
  2. খ) USA and North Korea
  3. গ) USA and Vietnam
  4. ঘ) China and Japan
ব্যাখ্যা
- দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজন।
- এই স্থানে ঐতিহাসিক বৈঠকে কিম জং উন এবং মুন জে ইন ঘোষণা দেন আর নয় যুদ্ধ। 
- দুই কোরিয়ার দুই নেতা কোরিয়া যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেন। 
- সম্মেলন শেষে কিম এবং মুন ‘কোরিয় উপদ্বীপে শান্তি, সমৃদ্ধ এবং একত্রিভূতকরণ সংক্রান্ত পানমুনজম যৌথ ঘোষণা’য় স্বাক্ষর করেন।
 
------------
 
Kim Jong Un, Chairman of the State Affairs Commission of the Democratic People’s Republic of Korea and Moon Jae-in,
President of the Republic of Korea, reflecting the unanimous aspiration of all the Koreans for peace, prosperity and reunification,
held the Inter-Korean Summit Meeting at the “Peace House” at Panmunjomon 27 April, 2018 at the significant period of historic turn being made on the Korean peninsula.

Source: www.mofa.go.kr
৬৬.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
The official match ball used by FIFA in World Cup 2018 is
  1. ক) Tlento 18
  2. খ) Telstar 18
  3. গ) Tricolore 18
  4. ঘ) Tango 18
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, তাই তা বাতিল করে দেওয়া হয়েছে।
 
- ২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। 
- ৩০ মার্চ ২০২২ সালে উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। 
- ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। 
- আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
 
৬৭.
The slogan adopted by CEDAW is -
  1. ক) Women rights are human rights.
  2. খ) Equal rights for all.
  3. গ) Let women enjoy equal rights.
  4. ঘ) Preserve women rights.
ব্যাখ্যা
- The slogan adopted by CEDAW is Women rights are human rights.
- “Women’s Rights are Human Rights”, one of the favourite slogans of the feminist movement in the 80s and 90s.
- It is perhaps most notably known from Hilary Rodham Clinton’s landmark speech at the Beijing Conference 1995.
- It may have been a radical move by Clinton to use that slogan at that point in time, but women’s rights had already been integrated as one of the core international human rights treaties in 1979 by the adoption of the Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW) by the United Nation’s General Assembly. 

Source: actalliance.org
৬৮.
The Asian team defeated a Latin American team for the first time in the history of FIFA World Cup is
  1. ক) Saudi Arabia
  2. খ) South Korea
  3. গ) UAE
  4. ঘ) Japan
ব্যাখ্যা
Japan feated a Latin American team for the first time in the history of the FIFA World Cup.
Japan defeated Latin American country Colombia by 2-1 in the opening match of World Cup 2018.
 
Source: Fifa Website
 
৬৯.
Which device may be used for primary input of OCR?
  1. ক) Keyboard
  2. খ) Plotter
  3. গ) Scanner
  4. ঘ) Printer
ব্যাখ্যা
OCR (Optical Character Recognition) এর প্রাইমারী ইনপুট হিসেবে স্ক্যানার ব্যবহৃত হয়। 

- স্ক্যানার (Scanner) এর কাজ ফটোকপি মেশিনের মতো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস।
- স্ক্যানারের মাধ্যমে যে কোন লেখা, ছবি, ড্রয়িং অবজেক্ট ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়।
- পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার যেমন, এডোবি ফটোশপ (Adobe Photoshop) এর মাধ্যমে ডিজিটাল ইমেজকে ইচ্ছেমতাে এডিট করা যায়।
- স্ক্যানারের মাধ্যমে লেখাকে স্ক্যান করে দ্রুত কম্পিউটারে নেয়া যায়। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
৭০.
The protocol that provides infotainment is
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) TELNET
  4. ঘ) SNMP
ব্যাখ্যা
FTP ইনফোটেনমেইটেনমেনট সুবিধা প্রদান করে। 

- FTP এর পূর্ণরূপ: File Transfer Protocol. 
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (এফটিপি) ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য একটি সহজ যোগাযোগ প্রোটোকল। 
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP) হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল/ইন্টারনেট প্রোটোকল (TCP/IP) ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে একটি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য একটি প্রোটোকল।
- এটি এমন একটি প্রোটোকল যা ফাইলগুলিকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে স্থানান্তর করার অনুমতি দেয়।
- FTP সফ্টওয়্যার হল ওয়েবসাইট এবং ছবিগুলির মতো ওয়েব সামগ্রী আপলোড এবং ডাউনলোড করার অন্যতম জনপ্রিয় উপায়৷

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
৭১.
Fill in the gap: ______ make easier to find visited web pages later.
  1. ক) Placeholders
  2. খ) Bookmarks
  3. গ) URLs
  4. ঘ) Add-ons
ব্যাখ্যা
Bookmarks make easier to find visited web pages later.
 
Using a World Wide Web browser, a bookmark is a saved link to a Web page that has been added to a list of saved links. 
When you are looking at a particular Web site or home page and want to be able to quickly get back to it later, you can create a bookmark for it.
৭২.
DVD stands for
  1. ক) Digital Video Disk
  2. খ) Digital Value Disk
  3. গ) Digital Versatile Disk
  4. ঘ) Data Video Disk Solution
ব্যাখ্যা
DVD এর পূর্ণরূপ হচ্ছে- Digital Versatile Disk. 

ডিভিডি (DVD) হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক।
এটি এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট।
ডিভিডিতে তথ্য ধারণক্ষমতা সিডি এর চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি। 
ডিভিডি এর ধারণক্ষমতা সর্বোচ্চ ২৫ গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট। 
৭৩.
In MS-Word, which short cut key is used for reviewing a text?
  1. ক) Ctrl+N
  2. খ) Ctrl+E
  3. গ) Ctrl+S
  4. ঘ) Ctrl+Q
অনির্ধারিত
ব্যাখ্যা
Text review করতে কোন শর্টকাট কী ব্যবহৃত হয় না। সঠিক উত্তর না থাকায়, তা বাতিল করা হয়েছে। 

- Ctrl+N: নতুন ডকুমেন্ট ওপেন করবার জন্য ব্যবহৃত হয়। 
- Ctrl+E: ডকুমেন্ট এর লেখাকে সারিবদ্ধ করবার জন্য ব্যবহৃত হয়। 
- Ctrl+S: ডকুমেন্ট সেভ করবার জন্য ব্যবহৃত হয়। 
- Ctrl+Q: এর কোন কাজ নেই।

সূত্র- Computer Hope [লিঙ্ক]
৭৪.
The device used for both input and output purposes is -
  1. ক) Stylus
  2. খ) Printer
  3. গ) Touch screen
  4. ঘ) Mouse
ব্যাখ্যা
টাচস্ক্রিন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয়ভাবেই ব্যবহার করা যায়। 

- টাচস্ক্রিন (Touchscreen) হলো ইলেকট্রনিক ভিজুয়্যাল ডিসপ্লে যা ডিসপ্লে এরিয়ায় উপস্থিতি সনাক্ত করতে পারে।
- সাধারণভাবে হাতের আঙ্গুল অথবা কলম আকৃতির স্টাইলাস দিয়ে টাচ বা স্পর্শ করা হয়।
- একের ভিতর সব ধরনের কম্পিউটার, টেবলেট কম্পিউটার, স্মার্ট মোবাইল ফোনে টাচস্ক্রিন ব্যবস্থা থাকে।
- টাচস্ক্রিনে টাচ করে দ্রুত ডেটা ইনপুট করা যায়, বিভিন্ন নির্দেশা দেয়া যায়।
- টাচস্ক্রিন এর ধারণাটি সর্বপ্রথম ই.এ.জনসন ১৯৬৫ প্রদান করেন। 

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
৭৫.
which of the following is not a virus -
  1. ক) worms
  2. খ) adware
  3. গ) Trojan Horse
  4. ঘ) malware
ব্যাখ্যা
- Adware হলো কম্পিঊটারের একটি সফটওয়্যার সমর্থিত কিছু অনলাইন বিজ্ঞাপন।
- ইহা একটি ফ্রি সফটওয়্যার এবং এর ভিতর কিছু বিজ্ঞাপন বসিয়ে ডেভেলপাররা অর্থ উপার্জন করতে পারেন। 
- Adware এমন একটি প্রগ্রাম যা স্বয়ংক্রিয় ভাবে বিজ্ঞাপন প্রদর্শন করে। 
- Adware ব্যাবহার করে তিনটি উপায়ে বিজ্ঞাপন প্রদর্শন করানো যায়।
যথা-  
Pay-per-click (PPC) 
Pay-per-view (PPV)
Pay-per-install (PPI)

সূত্র- kaspersky website [লিঙ্ক]
৭৬.
You can include names and addresses from a source in a MS-Word document automatically by using -
  1. ক) slides
  2. খ) table
  3. গ) mail merge
  4. ঘ) hyperlink
ব্যাখ্যা
মেইল মার্জ কমান্ডটি ব্যবহার করে এমএস ওয়ার্ড ডকুমেন্ট এ নিচের নাম এবং ঠিকানা ব্যবহার করা যায়। 

- মেইল মার্জ হল এমএস ওয়ার্ডের একটি কমান্ড। 
- এর কাজ হল দুটি ডকুমেন্টকে এক করা। 
- মেইল মার্জ কমান্ড প্রয়োগ করার জন্য কমপক্ষে দুইটি ডাটা ফাইল তৈরি করতে হয়। 
- MS-Word-এর Tools মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে। 

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
৭৭.
Office LANs which are scattered geographically on large scale can be connected by the use of corporate -
  1. ক) CAN
  2. খ) WLAN
  3. গ) WAN
  4. ঘ) CLWN
ব্যাখ্যা
যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে।

- WAN এর পূর্ণরূপ-  Wide Are Network । 
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
- তথ্য আদান প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা উন্নত মানের ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা যায়।
- বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়।

সূত্র- Indiana University Website [লিঙ্ক]
৭৮.
In the address bar, first page of a Website is termed as -
  1. ক) Homepage
  2. খ) Index
  3. গ) Title page
  4. ঘ) Bookmark
ব্যাখ্যা
ওয়েবসাইটের প্রথম পেজটিকে হোমপেজ বলা হয়। 

- হোম পেজের মাধ্যমেই সাধারণত ইন্টারনেট ব্যাবহারকারীরা একটি ওয়েবসাইট সম্পর্কে প্রাথমিক ধারণা পায়। 
- ওয়েবসাইটের হোমপেজে অধীনে একাধিক পেজ থাকে এবং সব পেজের তালিকা ইনডেক্স আকারে হোমপেজের মধ্যে প্রদর্শিত থাকে। 
- মূলত হোম পেইজ হচ্ছে এক ধরনের ইনডেক্স বা সূচি।
- এর মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয় এবং হোম পেইজটিই হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্লাটফর্ম।
- হোম পেজের সাথে মূলধারার পেজের লিঙ্ক দেয়া থাকে।

সূত্র- Wix Website [লিঙ্ক]
৭৯.
URL stands for -
  1. ক) Universal Resources Locator
  2. খ) Uniform Resource Locator
  3. গ) Uniform Router Locator
  4. ঘ) Unified Resource Locator
ব্যাখ্যা
URL এর পূর্ণরূপ হচ্ছে - Uniform Resource Locator

- ইন্টারনেটে ওয়েবপেজ গুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে URL (Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলে। যেমন- amazon.com
- প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা আলাদা URL থাকে।
- ইউআরএল এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যায়।
- Url এর প্রথম অংশের নাম হল প্রটোকল (protocol)। 
- Url এর দ্বিতীয় অংশের নাম হল হোস্ট নেম বা ডোমেইন নেম। 

সূত্র- Mozilla Website [লিঙ্ক]
৮০.
OTG-cable is not related to -
  1. ক) Smart Phone
  2. খ) Camcorder
  3. গ) Processor
  4. ঘ) DSL
ব্যাখ্যা
OTG ক্যাবলের সাথে প্রসেসরের কোন সম্পর্ক থাকে না। 

- OTG এর পূর্ণরূপ- On The Go. 
- OTG ক্যাবলের সাহায্যে একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে তথ্য খুব সহজে আদান-প্রদান করা যায়।
- OTG ক্যাবলের মাধ্যমে খুব সহজেই পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ স্মার্টফোন চার্জ দেয়া যায়। 
- বর্তমান স্মার্টফোনে OTG ক্যাবল ব্যবহার করে প্রিন্টার থেকে যে কোন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। 

সূত্র: Samsung Website [লিঙ্ক]