পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
স্পেশাল ফুল মডেল টেস্ট - ৩ [সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ প্রস্তুতি]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মোদিনী
  2. খ) সফেদ
  3. গ) উৎপল
  4. ঘ) সলিল
সঠিক উত্তর:
গ) উৎপল
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎপল
ব্যাখ্যা
• 'রাজীব' শব্দটি 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ। 
• 'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

অন্যদিকে,
• 'সলিল' শব্দটি 'জল' শব্দের সমার্থক শব্দ। 
• 'সফেদ' শব্দটি 'সাদা' শব্দের সমার্থক শব্দ। 
• 'মোদিনী ' শব্দটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) বিবিয়ানা
  2. খ) পুষ্পিত
  3. গ) থালা
  4. ঘ) চোরাই
সঠিক উত্তর:
খ) পুষ্পিত
উত্তর
সঠিক উত্তর:
খ) পুষ্পিত
ব্যাখ্যা
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে। যথা: 

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন:
থাল + আ = থালা,
চোর + আই = চোরাই।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
অণু + ইক = আণবিক।
পুষ্প + ইত = পুষ্পিত।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
মুসাফির + খানা = মুসাফিরখানা।
বিবি + আনা = বিবিয়ানা।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'Galaxy' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. ক) তারাপুঞ্জ
  2. খ) ছায়াপথ
  3. গ) গ্রহাণু
  4. ঘ) নীহারিকা
সঠিক উত্তর:
খ) ছায়াপথ
উত্তর
সঠিক উত্তর:
খ) ছায়াপথ
ব্যাখ্যা
'Galaxy' - শব্দের বাংলা পরিভাষা - ছায়াপথ।

এছাড়া,
Asteroid - গ্রহাণু।
Nebula - নীহারিকা।
Stars - তারাপুঞ্জ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'মানুষ মরণশীল' - এ বাক্যে 'মানুষ' শব্দটি কোন জাতীয় শব্দ?
  1. ক) পুরুষবাচক শব্দ
  2. খ) স্ত্রীবাচক শব্দ
  3. গ) ক্লীববাচক শব্দ
  4. ঘ) উভয়বাচক শব্দ
সঠিক উত্তর:
ঘ) উভয়বাচক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উভয়বাচক শব্দ
ব্যাখ্যা
উভয়বাচক শব্দ:
যে শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বা উভয় জাতিকে প্রকাশ করে তাকে উভয়বাচক শব্দ বলে।
যেমন - 'মানুষ'।
- 'জনতা' শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝাতে পারে।
- জনতা স্ত্রীলোকও হতে পারেন আবার পুরুষলোকও হতে পারেন।
- তেমনই গুরুজন, সন্তান, শিশু, গোরু, হাতি, পাখি ইত্যাদি।

• পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চার প্রকার। যথা :
- পুরুষবাচক শব্দ,
- স্ত্রীবাচক শব্দ,
- ক্লীবাচক শব্দ,
- উভয়বাচক শব্দ।

পুরুষবাচক শব্দ:
যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষ জাতি বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে। যেমন: ভাই, বাবা, চাচা, খালু, মামা, দাদা, নানা ইত্যাদি।

স্ত্রীবাচক শব্দ:
যে শব্দ দ্বারা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে বা স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: মা, আম্মা, বোন, ভাবি, দিদি, বৌদি, চাচি, খালা, মামি, নানি, জেঠি, বালিকা, বকনা বাছুর ইত্যাদি।

ক্লীববাচক শব্দ:
যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কিছুই না বুঝিয়ে অপ্রাণিবাচক বা বস্তুবাচক কিছু বোঝায় তাকে ক্লীববাচক শব্দ বলে। যেমন: ঘর, চেয়ার, টেবিল, বই, পানি, দুধ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোন শব্দটি তার প্রকৃতি-প্রত্যয় অনুযায়ী অর্থ প্রকাশ করে না?
  1. ক) সন্দেশ
  2. খ) মধুর
  3. গ) গায়ক
  4. ঘ) চালক
অনির্ধারিত
ব্যাখ্যা
• জড় বা রূঢ়ি শব্দ:
যেসব শব্দ গঠনের উপাদান অর্থাৎ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে জড় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- 'সন্দেশ' শব্দটির প্রকৃতি-প্রত্যয় (সম্ + দেশ) অনুসারে অর্থ হলো সংবাদ। কিন্তু সন্দেশ বলতে আমরা বুঝি এক ধরনের মিষ্টি।
- হস্তী বলতে এক বিশেষ পশুকে বোঝায়। কিন্তু প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ হলো হাত আছে যার। 
- ‘বাঁশি' বলতে বোঝায় এক ধরনের বাদ্যযন্ত্র। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ হলো, বাঁশ দিয়ে তৈরি বস্তু।
তেমনই - পাঞ্জাবি, প্রবীণ, তৈল, গবেষণা ইত্যাদি।

যৌগিক শব্দ: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাবহারিক অর্থ অভিন্ন সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। অথবা যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন-

পড়ুয়া = পিছ + উয়া। এখানে পত্ ধাতু এবং উয়া-প্রত্যয়ের ব্যুৎপত্তিগত অর্থ যে পড়ে।
গায়ক = গৈ + অক। এখানে গৈ ধাতু এবং অব-প্রত্যয়ের ব্যুৎপত্তিগত অর্থও এক অর্থাৎ গান করেন যিনি।
চালক = চ + অক, বাবু + গিরি = বাবুগিরি।
মধুর = মধু + র, জ + যান = জলযান।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোনটি দন্তমূলীয় মূর্ধন্য ধ্বনি?
  1. ক) ট
  2. খ) ব
  3. গ) ক
  4. ঘ) হ
সঠিক উত্তর:
ক) ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ট
ব্যাখ্যা
• উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি সাত প্রকার। যথা:

জিহ্বামূলীয় ধ্বনি:
জিভের মূল বা গোড়ালি উঁচু করে কোমল তালুর সামনের বা মাঝের সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়। যেমন- ক, খ, গ, ঘ ঙ/ং।

তালব্য ধ্বনি:
জিভের পাতা উঁচু করে অর্থতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। যেমন - চ, ছ, জ, ঝ ঞ, শ।

দন্তমূলীয় মূর্ধন্য ধ্বনি: সমূলীয় মূর্ধন্য ধ্বনি উপর পাটি দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা একটু উল্টো করে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হ তাদের দন্তমূলায়
মূর্ধন্য ধ্বনি বলা হয়। যেমন - ঠ ড ঢ ণ ড় ঢ়।

দন্ত ধ্বনি: উপর পাটি দাঁতের সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের দন্ত ধ্বনি বলে। যেমন - ত, থ, দ, ধ।

ওষ্ঠ্য ধ্বনি: উপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁট লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের ওষ্ঠ্য ধ্বনি বলে। যেমন - প, ফ, ব, ভ, ম।

দন্তমূলীয় ধ্বনি: উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন: ন, য, র, ল, স।

কন্ঠ্য ধ্বনি: স্বরযন্ত্রের ভেতরে যে দুট স্বরতন্ত্রী আছে তাদের সংকোচনের সাহায্যে বায়ুপথ সংকীর্ণ করে, কিন্তু একেবারে বন্ধ না করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কন্ঠ্য ধ্বনি বলে। যেমন: হ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
ক্রিয়ার দ্বিরুক্তি যোগে গঠিত বিশেষণ হলো -
  1. ক) দেখতে দেখতে
  2. খ) যায় যায়
  3. গ) ডেকে ডেকে
  4. ঘ) বারে বারে
সঠিক উত্তর:
খ) যায় যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) যায় যায়
ব্যাখ্যা
• ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি:
- পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়ে গেছি।
- বিশেষণ রূপে: রোগী বুঝি যায় যায়। তোমার নেই নেই ভাব আর গেলো না। 
- স্বলপকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
- ক্রিয়া বিশেষণ বোঝাতে: দেখে দেখে যেও। ঘুমিয়ে ঘুমিয়ে  শুনলে কিভাবে? 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) পৃষ্ঠপ্রদর্শণ
  2. খ) পৃষ্ঠপোষক
  3. গ) পৃষ্ঠব্রণ
  4. ঘ) পৃষ্ঠপোষক
সঠিক উত্তর:
ক) পৃষ্ঠপ্রদর্শণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পৃষ্ঠপ্রদর্শণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি অনুসারে,
• পৃষ্ঠপ্রদর্শণ - বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ: পৃষ্ঠপ্রদর্শন।

পৃষ্ঠপ্রদর্শন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি - প্রত্যয়: পৃষ্ঠ + প্রদর্শন।
- অর্থ: পলায়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
.
'বিবি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
'বিবি' (বিশেষ্য)
- ফারসি শব্দ।
- অর্থ:
- পত্নী
- স্ত্রী
- ইউরোপীয় মহিলা
- তাসের রানি

'বিবি' (বিশেষণ)
- সাজসজ্জা ও আয়েশ করতে পছন্দ করে এমন।
- বিলাসিনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
১০.
'আরক্ত' শব্দের 'আ' উপসর্গটি কোন দ্যোতনার সৃষ্টি করে?
  1. ক) অধিক
  2. খ) সদৃশ
  3. গ) সম্যক
  4. ঘ) ঈষৎ
সঠিক উত্তর:
ঘ) ঈষৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈষৎ
ব্যাখ্যা
• যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। ‘পরিচালক’ শব্দের ‘পরি অংশ একটি উপসর্গ।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

• 'আ' উপসর্গটি বাংলা ও তৎসম উভয় উপসর্গে বিদ্যমান। 
'আখাম্বা= আ+ খাম্বা'  শব্দে 'আ' শব্দটি 'সদৃশ' দ্যোতনার সৃষ্টি করেছে।
'আরক্ত= আ+রক্ত' শব্দে 'আ' শব্দটি 'ঈষৎ' অর্থে দ্যোতনার সৃষ্টি করেছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ।
১১.
ষত্ব-বিধান এর নিয়ম অনুসারে কোনটি মিথ্যা?
  1. ক) ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়।
  2. খ) বিদেশি শব্দে ‘ষ’ হয় না।
  3. গ) ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয় না।
  4. ঘ) তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়।
সঠিক উত্তর:
গ) ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয় না।
উত্তর
সঠিক উত্তর:
গ) ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয় না।
ব্যাখ্যা
• 'ষ'ত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।

ষ-ত্ব বিধানের নিয়মাবলী:
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
• ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন: অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
• ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন: ঋষি, কৃষক।
• তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ।
• ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন: কষ্ট, কাষ্ঠ।
• কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন: ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ।
• বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘সেজন্য’, ‘ফলে’ যোজকদ্বয় কোন ধরনের বাক্যে ব্যবহৃত হয়?
  1. ক) জটিল বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) অনুজ্ঞাবাচক বাক্য
  4. ঘ) যৌগিক বাক্য
সঠিক উত্তর:
ঘ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যৌগিক বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়।
- কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- অন্ধকার হয়ে এসেছে - বন্ধুরাও মুখ ভার করে রইল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২৩ সংস্করণ।
১৩.
The scissors _______ blunt.
  1. ক) is
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) has
সঠিক উত্তর:
খ) are
উত্তর
সঠিক উত্তর:
খ) are
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'are'
- The scissors  are blunt.
- The scissors plural Noun হওয়ায় verb হিসেবে  'are' ব্যবহৃত হবে।

এছাড়াও-

কতগুলো Noun আছে যেগুলোর পরে plural verb ব্যবহৃত হয়ে থাকে।
Noun গুলি হলো-
spectacles, scissors, tidings, wages, thanks, ashes, assets, alms, aborigines, amends, auspices, billiards, bowels, eves, entrails, measles, mumps, nuptials, odds, trousers, shorts, pants, jaws, glasses, pliers, shears, vitals, proceeds, annals, bellows, environs of
Example-
Inc: The scissors is blunt.
Cor: The scissors are blunt.

• কিন্তু উপরোক্ত Noun-গুলির পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ (Definite Numeral adjective)
যেমন: brace, gross, dozen, pair, hundred, thousand, score, fathom, head ইত্যাদি থাকলে verb singular হয়।

Example-
Inc: One dozen of bananas are sufficient.
Cor: One dozen of bananas is sufficient.
Inc: A pair of shoes are on the table.
Cor: A pair of shoes is on the table.

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain.
১৪.
Find out the error- The ruling party stood (A)/ for implementation of the Bill (B)/ and was ready to stake their political existence (C)/ No error(D).
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: C
- 'and was ready to stake their political existence' এই অংশে ভুল রয়েছে।
- এই অংশের সঠিক রূপ হবে and was ready to stake it's political existence
- অর্থাৎ এই অংশে Their এর পরিবর্তে It's হবে।
- তাই ব্যাকটির সঠিক রূপ হবে: The ruling party stood for implementation of the Bill and was ready to stake it's political existence.

Source: Objective General English by Dr. R.S Aggarwal.
১৫.
Identify the part of speech the underlined word belongs to -  ‘If you need any money I will help you’.
  1. ক) Preposition
  2. খ) Determiner
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
খ) Determiner
উত্তর
সঠিক উত্তর:
খ) Determiner
ব্যাখ্যা
• Any বিভিন্ন parts of speech হিসাবে ব্যবহৃত একটি শব্দ।
- বাক্যে অবস্থানভেদে এটি বিভিন্ন parts of speech হয়ে থাকে।
- আবার, any, determiner হিসেবেও ব্যবহৃত হয়।
- Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- Adjective noun এর পুর্বে বসে noun কে modify করে।

• প্রশ্ন প্রদত্ত বাক্য - ‘If you need any money, I will help you’ -এখানে 'any' Determiner এবং Adjective উভয়ই। 
- এই বাক্যে noun, money এর পূর্বে ‘any’ শব্দটি noun কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
- আবার any, noun কে modify করায় এটি adjective ও। 

• যেহেতু প্রশ্ন কর্তা প্রশ্নে any কোন parts of speech তা জানতে চেয়েছেন, সে হিসেবে উত্তর adjective হবে। 
- প্রশ্নে কিছুটা ভাষাগত ত্রুটি ছিল, কিন্তু বাক্যে অবস্থান অনুযায়ী এটি determiner ও হয়।
- তাই প্রশ্নটি বাতিল না করে উত্তর হিসেবে determiner রাখা হল।

Source: Cambridge Dictionary.
১৬.
He is so ______ that everyone is always _____ to help him in his work.
  1. ক) aloof, cooperative
  2. খ) adamant, enthusiastic
  3. গ) magnanimous, eager
  4. ঘ) helpful, reluctant
সঠিক উত্তর:
গ) magnanimous, eager
উত্তর
সঠিক উত্তর:
গ) magnanimous, eager
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: magnanimous, eager
- অপশনে অন্যন্য শব্দজোড়ের মধ্যে 'magnanimous, eager' শব্দদ্বয় অধিক গ্রহণযোগ্য।
- প্রদত্ত বাক্যটি হবে: He is so magnanimous that everyone is always eager to  help him in his work.

শব্দের অর্থ-
• Magnanimous- মহানুভব
 [ম্যাগন্যানিমাস্]
 (adjective)
। magnanimously (adverb) magnanimity [ম্যাগন্যানিমাটি] (noun) [uncountable noun] মহানুভবতা।
[countable noun] (plural magnanimities)
• Eager- আকুল; ব্যগ্র; অধীর
[ঈগা(র্‌)]
(adjective)
eager (for something/to do something) উৎসুক; আগ্রহান্বিত;
। eager beaver (কথ্য) পরিশ্রমী ও (অতি) উৎসাহী ব্যক্তি।
eagerly (adverb) আগ্রহের সঙ্গে। eagerness (noun) আগ্রহ।

Source: Objective General English by Dr. R.S Aggarwal and Accessible Dictionary.
১৭.
He was so convinced that people were driven by _________ motives that he believed there was no such thing as a purely _________ act.
  1. ক) ulterior, selfless
  2. খ) personal, anti-social
  3. গ) altruistic, praiseworthy
  4. ঘ) personal , eternal
সঠিক উত্তর:
ক) ulterior, selfless
উত্তর
সঠিক উত্তর:
ক) ulterior, selfless
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর 
- অপশনের অন্যান্য শব্দের অর্থের তুলনায় এই 'ulterior, selfless' শব্দদ্বয় অধিক গ্রহণযোগ্য।
- বাক্যটির সঠিক রূপ হবে: He was so convinced that people were driven by ulterior motives that he believed there was no such thing as a purely selfless act.

শব্দের অর্থ- 
Ulterior- দূরবর্তী; যা প্রথমে দৃষ্ট বা কথিত হয়েছে তার বহির্ভূত; দূরস্থ; অপর; উত্তর।
[আল্‌টিআরিআ(র্‌)]
(adjective) 
Selfless- উদার, মহানুভাব, মানবীয়।

Source: Objective General English by Dr. R.S Aggarwal and Accessible Dictionary.
১৮.
What is the correct synonym for 'Maul'?
  1. ক) handle softly
  2. খ) handle roughly
  3. গ) pamper
  4. ঘ) scanty
সঠিক উত্তর:
খ) handle roughly
উত্তর
সঠিক উত্তর:
খ) handle roughly
ব্যাখ্যা
Maul 
[মোল্]
(verb-transitive)

English Meaning: to handle roughly, batter, injure by beating. 
Bangla Meaning: অত্যাচারের মাধ্যমে আঘাত করা।

Synonyms: abuse. attack, manhandle, ambush, maltreat, injure, rough (up), beat, mishandle, torture, hurt, wound, wrestle, pummel, slap.
Antonyms: pet, caress, fondle, pamper, coddle, foster.

Example Sentence-

1. A bear killed one hiker and badly mauled the other.
2. Demonstrators who claimed that they had been mauled by the police.

Source: GRE Verbal Grail, Wiley, and Merriam-Webster dictionary.
১৯.
The right Antonym for 'Reprisal'
  1. ক) reparation
  2. খ) settlement
  3. গ) clemency
  4. ঘ) punishment
সঠিক উত্তর:
গ) clemency
উত্তর
সঠিক উত্তর:
গ) clemency
ব্যাখ্যা
Reprisal
[রিপ্রাইজ্‌ল্‌]
[uncountable noun]
প্রত্যাঘাত।
English Meaning: A retaliatory action against an enemy in wartime.
Bangla Meaning: এক দেশের প্রতি অন্য দেশের যুদ্ধকালীন অন্যায়ের সমুচিত জবাব।

Synonyms: reparation, damages, compensation, settlement, indemnity, redress, amends, punishment, indemnification, restitution, retaliation.
Antonyms: mercy, grace, clemency, leniency, pardon, forgiveness, lenity, remission.

Example Sentences

1. Enemy officers suffered harsh reprisals.
2. The allies threatened economic reprisals against the invading country.
3. The hostages were taken in reprisal for the bombing.

Source: GRE Verbal Grail, Wiley, and Merriam-Webster dictionary.
২০.
Find the correctly spelled word.
  1. ক) Coroborate
  2. খ) Colaborate
  3. গ) Cooperate
  4. ঘ) colocate
সঠিক উত্তর:
গ) Cooperate
উত্তর
সঠিক উত্তর:
গ) Cooperate
ব্যাখ্যা
- সঠিক বানান হলো: Cooperate
Cooperate
[কোউঅপারেইট্‌]
(verb intransitive)

English Meaning: To act or operate jointly with another or others; to concur in action, effort, or effect. 
Bangla Meaning: কোনো কিছু করতে, ঘটাতে সহযোগিতা করা।

Synonyms: collaborate, unite, join, conspire, concur, concert, combine, league.
Antonyms: split, disband, separate, break up, dissolve, disengage, segregate, sever, detach

Example Sentences-

1. It will be much easier if everyone cooperates.
2. Several organizations cooperated in the relief efforts.
3. The country agreed to cooperate with the other nations on the trade agreement.

Source: Objective General English by Dr. R.S Aggarwal and Accessible Dictionary.
২১.
Please find the correct word from given option.
  1. ক) Indispensable
  2. খ) Indespensable
  3. গ) Indispensable
  4. ঘ) Indispensible
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হল।

- Correct spelling is Indispensable

Indispensable
 (adjective) 

English Meaning: Not dispensable; impossible to be omitted, remitted, or spared; absolutely necessary or requisite.
Bangla Meaning:  অসুস্থ, অপরিহার্য; অপরিহরণীয়।

Synonyms: essential, necessary, integral, required, needed, needful, vital, must-have, critical, imperative, crucial, important.
Antonyms: unnecessary, needless, nonessential, dispensable, unwanted, unimportant, insignificant, unessential, undesired.

Example Sentences

Fully aware that he was an indispensable assistant, he decided that it was high time that he be paid what he was worth.

Source: Objective General English by Dr. R.S Aggarwal and Accessible Dictionary.
২২.
What is the meaning of the idioms 'Keep one's nose out of'?
  1. ক) used to urge someone not to panic or lose their temper.
  2. খ) refrain from interfering in
  3. গ) to prevent someone from learning about something.
  4. ঘ) used to encourage someone to continue doing something.
সঠিক উত্তর:
খ) refrain from interfering in
উত্তর
সঠিক উত্তর:
খ) refrain from interfering in
ব্যাখ্যা
- প্রদত্ত Idioms টির সঠিক উত্তর হবে 'refrain from interfering in'

English Meaning: refrain from interfering in (someone else's affairs)
Bangla Meaning: অন্যের ব্যাপারে নাক না গলানো

Ex. Sentence:
She can't keep her nose out of other people's business.
Bangla Meaning: সে অন্যের ব্যাপারে নাক না গলিয়ে থাকতে পারে না।

এছাড়াও-

• Keep one’s hair on এর অর্থ- used to urge someone not to panic or lose their temper.
• Keep something from এর অর্থ- to prevent someone from learning about something.
• Keep (it) up এর অর্থ- used to encourage someone to continue doing something.

Source: Live MCQ Lecture.
২৩.
Meaningless language with an exaggerated style intended to impress. is known as-
  1. ক) Amnesia
  2. খ) Concubinage
  3. গ) Rhetoric
  4. ঘ) Effeminate
সঠিক উত্তর:
গ) Rhetoric
উত্তর
সঠিক উত্তর:
গ) Rhetoric
ব্যাখ্যা
- প্রশ্নে প্রদত্ত এককথায় প্রকাশ হবে: 'Rhetoric'
Rhetoric
English meaning: Meaningless language with an exaggerated style intended to impress.
Bangla Meaning: (১) অলংকার (শাস্ত্র)। (২) অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন)

Synonyms: poetry, articulateness, eloquence, expressiveness, expression, emotion
Antonyms: inarticulateness

এছাড়াও-
• 'Amnesia' means– Loss of memory.
• 'Concubinage' means– Living together of a man and woman without being married to each other (live in
relationship)
• 'Effeminate' means- Man who is quite like a woman

Source: Live MCQ Lecture and Merriam-Webster dictionary.
২৪.
Change into passive: The city planner is making all the arrangements.
  1. ক) The all arrangements have been made by the city planner.
  2. খ) All the arrangements are being made by the city planner.
  3. গ) All the arrangements are making by the city planner.
  4. ঘ) The all arrangements had been making by the city planner.
সঠিক উত্তর:
খ) All the arrangements are being made by the city planner.
উত্তর
সঠিক উত্তর:
খ) All the arrangements are being made by the city planner.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক passive voice হবে: All the arrangements are being made by the city planner.

নিয়ম অনুযায়ী- 

• Present continuous tense যুক্ত বাক্যকে  active voice থেকে  passive voice রূপান্তর করার নিয়ম হলো-
• Object এর subject+ am being/is being/are bein + verb এর past participle form+ by+ subject এর  object।
• তাই প্রদত্ত বাক্যের সঠিক উত্তর হবে All the arrangements are being made by the city planner

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain.
২৫.
Escape : Abscond :: Endless:?
  1. ক) Restrained
  2. খ) Eternal
  3. গ) Wanton
  4. ঘ) Scholar
সঠিক উত্তর:
খ) Eternal
উত্তর
সঠিক উত্তর:
খ) Eternal
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে উল্লেখিত:
Esccape এবং Abscond- পলায়ন করা।
• অর্থাৎ এই দুইটি শব্দ দ্বারা প্রায় একই অর্থ প্রকাশ করে।

অপরদিকে-

• Restrained- সংযমী ব্যক্তি।
• Wanton- অমিতব্যয়ী নয় অর্থাৎ সংযমী ব্যক্তি বুঝায়।
• Scholar- জ্ঞানী।
উপরের শব্দগুলোর কোনটার অর্থ Endless বা চিরস্থায়ী এর সমার্থক না।
তাই- 
• Endless বা চিরস্থায়ী, এর সমার্থক শব্দ হিসেবে সঠিক উত্তর হবে Eternal বা চিরস্থায়ী। 

Source: GRE Verbal Grail, Wiley, and Accessible dictionary.
২৬.
SHOULDER : ROADWAY::
  1. ক) Margin : page
  2. খ) Cord : weaving
  3. গ) Socket : bulb
  4. ঘ) Curtain: scenery
সঠিক উত্তর:
ক) Margin : page
উত্তর
সঠিক উত্তর:
ক) Margin : page
ব্যাখ্যা
Shoulder (verb and Noun)

English Meaning:
1. The laterally projecting part of the human body formed of the bones and joints with their covering tissue by which the arm is connected with the trunk.
2. The part of a roadway outside of the traveled way.
Bangla Meaning:
স্কন্ধ; কাঁধ; ঘাড়; অংস।
জরুরি অবস্থায় ব্যবহার্য সড়কের বাঁধানো পার্শ্বদেশ

ROADWAY
English meaning: The strip of land over which a road passes
Bangla Meaning: ফুটপাত বাদ দিয়ে মূল রাস্তা।

• প্রশ্নে উল্লেখিত শব্দ roadway বা রাস্তা এবং Shoulder বা জরুরি অবস্থায় ব্যবহার্য সড়কের বাঁধানো পার্শ্বদেশ দ্বারা রাস্তার সীমানা কে বুঝানো হয়েছে। 

অপশনে অন্যান্য শব্দের অর্থ-
»Margin-কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; মার্জিন।
»Page- বইপুস্তকের পাতা; পৃষ্ঠা।
»Cord- দড়ি; রশি।
»Weaving- বয়ন 
»Socket- কোটর
»Bulb- বিজলি বাতি
»Curtain- পরদা
»Scenery- দৃশ্য, নৈসর্গিক শোভা।

• উল্লেখিত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, roadway বা রাস্তা এবং Shoulder বা জরুরি অবস্থায় ব্যবহার্য সড়কের বাঁধানো পার্শ্বদেশ দ্বারা রাস্তার সীমানা যে সম্পর্ক রয়েছে, সেটি কেবলমাত্র Margin বা কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; মার্জিন এবং Page বা বইপুস্তকের পাতা; পৃষ্ঠা এর মধ্যে বিদ্যমান রয়েছে। উভয়ের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য হলো দুইটি বিষয়ের সীমানা নির্ধারণের প্রসঙ্গ রয়েছে।

Source: GRE Big Book, merriam-webster Dictionary, and Accessible Dictionary.
২৭.
HEDONIST : PLEASURE ::
  1. ক) Humanist : Pride
  2. খ) Ascetic : Tolerance
  3. গ) Stoic : Sacrifice 
  4. ঘ) Recluse : privacy 
সঠিক উত্তর:
ঘ) Recluse : privacy 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Recluse : privacy 
ব্যাখ্যা
HEDONIST (Noun)
English Meaning: a person who is devoted to the pursuit of pleasure: someone who practices hedonism
Bangla Meaning: যে ব্যক্তি অধিক পরিমাণে সুখ সাচ্ছন্দ্যে প্রাধান্য দিয়ে থাকে,  প্রেয়োবাদী ।

PLEASURE (Noun)
English Meaning: 1. A state of gratification, 2.A source of delight or joy.
Bangla Meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট।

• প্রশ্নে উল্লেখিত Pleasure বা সুখ কে অধিক প্রাধান্য দিয়ে থাকে এমন ব্যক্তিকে Hedonist বা প্রেয়োবাদী বলা হয়ে থাকে।

অপশনে থাকা শব্দের অর্থ-
»Humanist এর অর্থ- মানবতাবাদের সমর্থক; মানবতান্ত্রিক।
»Pride এর অর্থ- গর্ব; দর্প; অহংকার; অভিমান; আত্মতৃপ্তি। 
»Ascetic এর অর্থ- কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।
»Tolerance এর অর্থ- অন্যের মত, বিশ্বাস ইত্যাদি সহ্য করার গুণ; সহনশীলতা; সহিষ্ণু
»Stoic এর অর্থ- যার আত্মনিয়ন্ত্রণের উল্লেখযোগ্য ক্ষমতা আছে। 
»Sacrifice এর অর্থ- বিশেষ উদ্দেশ্যে নিজের জন্য মহার্ঘ কোনো বস্তু ত্যাগ; উৎসর্গ; ত্যাগস্বীকার; বিসর্জন।
»Recluse এর অর্থ- যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন; একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী।
»Privacy এর অর্থ- অন্য মানুষ থেকে দূরে; একাকী নিরুপদ্রবে থাকার অবস্থা; একান্ততা। 

• উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, প্রশ্নে প্রদত্ত শব্দের মধ্যে বিদ্যমান সম্পর্কের সাথে একমাত্র শব্দজোড় হলো:যিনি  Privacy বা  অন্য মানুষ থেকে দূরে; একাকী নিরুপদ্রবে থাকার অবস্থায় বসবাস করে তাকে Recluse বা একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী বলা হয়ে থাকে। 

• তাই সঠিক উত্তর হিসেবে Recluse : privacy কে  নির্ধারণ করা হয়েছে।

Source: GRE Big Book, merriam-webster Dictionary, and Accessible Dictionary.
২৮.
Azad _____ a fortune when his great uncle passed on.
  1. ক) Came along
  2. খ) Came into
  3. গ) Came through
  4. ঘ) Came down
সঠিক উত্তর:
খ) Came into
উত্তর
সঠিক উত্তর:
খ) Came into
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: Came into

• Came into অর্থ মৃত্যুর মাধ্যমে অর্থ-সম্পদ ফেলে যাওয়া ও তা অন্য কারো হস্তগত হওয়া।
তাই সঠিক উত্তর হবে “Came into”
তাছাড়া-
•Came along অর্থ হাজির হওয়া কিংবা উন্নতি করা।
•Came through অর্থ ফোন,রেডিও ইত্যাদি মারফত কোনো খবর আসা অথবা মারাত্মক অসুস্থতা থেকে সেরে উঠা।
•Came down অর্থ কোনো কিছুর পতন হওয়া।

Source: Objective General English by Dr. R.S Aggarwal and Accessible Dictionary.
২৯.
One who lives on fruits, is called________
  1. ক) Omnivorous
  2. খ) Piscivorous
  3. গ) Frugivorous
  4. ঘ) Herbivorous
সঠিক উত্তর:
গ) Frugivorous
উত্তর
সঠিক উত্তর:
গ) Frugivorous
ব্যাখ্যা
• শুধু ফল খেয়ে জীবনধারণ করে এমন ব্যক্তিকে এককথায় বলে Frugivorous

এছাড়াও-
»Omnivorous- বলতে বোঝায়  “যে সবকিছু খায়”।
»Piscivorous- বলতে বোঝায়  “ শুধু মাছ খেয়ে বেঁচে থাকে যে প্রাণী”।
»Herbivorous- বলতে বোঝায় “শুধু ঘাস খেয়ে বেঁচে থাকে যে প্রাণী’।

Source: Live MCQ Lecture and Accessible dictionary.
৩০.
Fill in the blank with an appropriate word. A list of twenty students ______ been made.
  1. ক) Was
  2. খ) Were
  3. গ) Have
  4. ঘ) Has
সঠিক উত্তর:
ঘ) Has
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Has
ব্যাখ্যা
• উক্ত বাক্যটির শুণ্য স্থানে সঠিক উত্তর হিসেবে Has বসবে।
কোন বাক্যে singular subject কে যদি plural modifier (phrase) modify করে তাহলে verb টি singular হবে।
Examples:
The tallest boy of the seventy students is a talent

Source: A passage to the English Language, S.M.Zakir Hussain 
৩১.
A train running at the speed of 25m/s can cross a 200 metres platform in 11 seconds. What is the length of the train?
  1. ক) 50m
  2. খ) 60m
  3. গ) 75m
  4. ঘ) 80m
সঠিক উত্তর:
গ) 75m
উত্তর
সঠিক উত্তর:
গ) 75m
ব্যাখ্যা
Question: A train running at the speed of 25m/s can cross a 200 metres platform in 11 seconds. What is the length of the train?

Solution: 

Here, 
Speed, S = 25m/s
Time, T = 11s

Let, the distance is = D

We know that,
D = S × T
D = 25 × 11
= 275m 

The length of the train is = 275 - 200 = 75m
৩২.
10 people can do a work in 4 days working 6 hours a day. If 5 new people join the team to complete the work in 2 days, they have to work per day for -
  1. ক) 8 hours
  2. খ) 9 hours
  3. গ) 10 hours
  4. ঘ) 11 hours
সঠিক উত্তর:
ক) 8 hours
উত্তর
সঠিক উত্তর:
ক) 8 hours
ব্যাখ্যা
Question: 10 people can do a work in 4 days working 6 hours a day. If 5 new people join the team to complete the work in 2 days, they have to work per day for -

Solution: 
প্রশ্নের প্রথম অংশ - ১০ জন লোক একটি কাজ দৈনিক ৬ ঘন্টা কাজ করে ৪ দিনে শেষ করে।
এখানে, 
লোক, M1 = 10,
কাজ, W1 = 1,
দিন, D1 = 4,
সময়, H1 = 6.

প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে - যদি অতিরিক্ত ৫ জন লোক যুক্ত করা হয় তাহলে একই কাজ ২ দিনে শেষ করতে সবার প্রতিদিন কতক্ষণ কাজ করতে হবে?
এখানে,
লোক, M2 = 10 + 5 = 15,
কাজ, W2 = 1,
দিন, D2 = 2,
সময়, H2 = ?

আমরা জানি,
M1 × W2 × D1 × H1 = M2 × W1 × D2 × H2
H2 = (M1 × W2 × D1 × H1)/ (M2 × W1 × D2)
= (10 × 1 × 4 × 6)/(15 × 1 × 2)
= 240/30
= 8 hours
৩৩.
Salman converted a 8m length cube to 1m length cube. How many cubes can be formed?
  1. ক) 64
  2. খ) 256
  3. গ) 512
  4. ঘ) 1024
সঠিক উত্তর:
গ) 512
উত্তর
সঠিক উত্তর:
গ) 512
ব্যাখ্যা
Question: Salman converted a 8m length cube to 1m length cube. How many cubes can be formed? 

Solution: 
Here, the length of the big cube, L = 8m
so, the volume of the big cube is, V = 83 = 512m3

the length of the small cubes, l = 1m 
so, the volume of  one small cube, v = 13 = 1m3

small cubes can be formed = 512/1 = 512
৩৪.
The number of passengers in 3 train is in the ratio 3 : 4 : 5. If 20 passengers are increased in each train this ratio changes to 4 : 5 : 6. The number of passengers in the third train in the beginning was -
  1. ক) 240
  2. খ) 100
  3. গ) 80
  4. ঘ) 60
সঠিক উত্তর:
খ) 100
উত্তর
সঠিক উত্তর:
খ) 100
ব্যাখ্যা
Question: The number of passengers in 3 train is in the ratio 3 : 4 : 5. If 20 passengers are increased in each train this ratio changes to 4 : 5 : 6. The number of passengers in the third train in the beginning was -

Solution: 
Let the number of passengers in the trains be 3x, 4x and 5x respectively;
Total passengers = 3x + 4x + 5x = 12x
According to the question,
(3x + 20) : (4x + 20) = 4 : 5
or, 5(3x + 20) = 4(4x+20)
or, 15x + 100 = 16x + 80
or, x = 20

Hence,
the number of passengers in the third train in the beginning was = 5x = 5 × 20 = 100
৩৫.
An amount of Tk. 5000 becomes Tk. 9800 in 1 year. If the rate of interest is compound half yearly, what is the annual rate of interest?
  1. ক) 48%
  2. খ) 56%
  3. গ) 75.50%
  4. ঘ) 80%
সঠিক উত্তর:
ঘ) 80%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80%
ব্যাখ্যা
Question: An amount of Tk. 5000 becomes Tk. 9800 in 1 year. If the rate of interest is compound half yearly, what is the annual rate of interest?

Solution: 
দেওয়া আছে, 
মূলধন, P = 5000
চক্রবৃদ্ধি মূলধন, C = 9800

ধরি, 
বাৎসরিক মুনাফার হার R

আমরা জানি,
C = P{1 + R/(2×100)}2×1
9800 = 5000{1 + R/(200)}2
9800/5000 = {(200 + R)/200}2
49/25 = (200 + R)2/2002
(49/25) × 40000 = (200 + R)2
78400 =  (200 + R)2
(200 + R)2 =(280)2
R + 200 = 280
R = 80%
৩৬.
The difference between two positive numbers is 4 and the difference of their squares is 96. The largest number is -
  1. ক) 10
  2. খ) 14
  3. গ) 20
  4. ঘ) 25
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
Question: The difference between two positive numbers is 4 and the difference of their squares is 96. The largest number is - 

Solution: 
Let the numbers be X and (X + 4)

then,
(X + 4)2 - X2 = 96
X2 + 8X + 16 - X2 = 96
8X + 16 = 96
8X = 80
X = 10

hence, the largest number is = (10 + 4) = 14
৩৭.
The speed of a boat is 15km/h and the rate of current is 3km/h. How much distance downstream can be travelled in 15 minutes?
  1. ক) 2.5km
  2. খ) 3km
  3. গ) 4km
  4. ঘ) 4.5km
সঠিক উত্তর:
ঘ) 4.5km
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4.5km
ব্যাখ্যা
Question: The speed of a boat is 15km/h and the rate of current is 3km/h. How much distance downstream can be travelled in 15 minutes?

Solution: 
here, 
the speed of the boat is = 15km/h
rate of current is = 3km/h

in downstream total speed, S = 15 + 3 = 18km/h
time, T = 15 minutes = 15/60 = 1/4 hours

the distance, D = S × T 
= 18 × 1/4
= 4.5 km
৩৮.
The sum of the ages of a daughter and her mother is 60 years. After 4 years, the age of the mother will be three times that of the daughter. Mother's age after 4 years is - 
  1. ক) 47 years
  2. খ) 51 years
  3. গ) 54 years
  4. ঘ) 60 years
সঠিক উত্তর:
খ) 51 years
উত্তর
সঠিক উত্তর:
খ) 51 years
ব্যাখ্যা
Question: The sum of the ages of a daughter and her mother is 60 years. After 4 years, the age of the mother will be three times that of the daughter. Mother's age after 4 years is -  

Solution: 
let the age of daughter is X
so, the age of mother is (60 - X)

ATQ,
(60 - X + 4) = 3(X + 4)
64 - X = 3X + 12
4X = 52
X = 13

hence, the age of mother is = (60 - 13) = 47

after 4 years = 47 + 4 = 51 years
৩৯.
What is the angle between the hour hand and minute hand at 4:05 pm? 
  1. ক) 90°
  2. খ) 91°
  3. গ) 92.5°
  4. ঘ) 94°
সঠিক উত্তর:
গ) 92.5°
উত্তর
সঠিক উত্তর:
গ) 92.5°
ব্যাখ্যা
Question: What is the angle between the hour hand and minute hand at 4 : 05 pm? 

Solution: 
কোণ =  |১১ × মিনিট - ৬০ × ঘণ্টা|°/২
= |১১ × ৫ - ৬০ × ৪ |°/২
= |৫৫ - ২৪০|°/২
= ১৮৫°/২
= ৯২.৫°
৪০.
What is the value of θ when Cosθ.Cosec30° = 1 ?
  1. ক) 60°
  2. খ) 75°
  3. গ) 70°
  4. ঘ) 58.5°
সঠিক উত্তর:
ক) 60°
উত্তর
সঠিক উত্তর:
ক) 60°
ব্যাখ্যা
Question: Cosθ.Cosec30° = 1, the value of θ is?

Solution: 
if, CosA.CosecB = 1
then, A + B = 90°

ATQ,
θ + 30°= 90°
θ = 60°
৪১.
A jar contains a mixture of oil and water in the ratio 25 : 5. 30 liters of the mixture was taken out and 15 liters of water was added to it. If water was 20% in the resultant mixture, what was the initial quantity of the mixture (in liters) in the jar?
  1. ক) 390 liters
  2. খ) 450 liters
  3. গ) 500 liters
  4. ঘ) 300 liters
সঠিক উত্তর:
ক) 390 liters
উত্তর
সঠিক উত্তর:
ক) 390 liters
ব্যাখ্যা
Question: A jar contains a mixture of oil and water in the ratio 25 : 5. 30 liters of the mixture was taken out and 15 liters of water was added to it. If water was 20% in the resultant mixture, what was the initial quantity of the mixture (in liters) in the jar?

Solution:
ধরি
মিশ্রণে তেলের পরিমাণ = 25x লিটার
মিশ্রণে পানির পরিমাণ = 5x লিটার
মিশ্রণে মোট পরিমাণ = 25x + 5x = 30x

30 লিটার মিশ্রণে পানির পরিমাণ = 30 × 5/30 = 5 লিটার

প্রশ্নমতে,
5x - 5 + 15 = (30x - 30 + 15) × (20/100)
5x + 10 = (30x - 15) × (1/5)
5x + 10 = 3(2x - 1)
5x + 10 = 6x - 3
x = 13
মিশ্রণের মোট পরিমাণ = 30x = 30 x 13 = 390 লিটার 
৪২.
If P is 20% less than X, and Q is 10% more than Y, than PQ is what percent of XY?
  1. ক) 84%
  2. খ) 85%
  3. গ) 87%
  4. ঘ) 88%
সঠিক উত্তর:
ঘ) 88%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 88%
ব্যাখ্যা
Question: If P is 20% less than X, and Q is 10% more than Y, than PQ is what percent of XY?

Solution: 
ধরি, 
X = 100
∴ P = 100 - (20% of 100)
= 80

আবার, 
Y = 100
∴ Q = 100 + (10% of 100)
= 110

তাহলে, 
PQ, XY এর = ((80 × 110)/(100 × 100)} × 100%
= (8800/10000) × 100%
= 88%
৪৩.
A bus covers a distance of 2500m in just 1/12 hour. What is the speed in km/h?
  1. ক) 25km/h
  2. খ) 30km/h
  3. গ) 35km/h
  4. ঘ) 40km/h
সঠিক উত্তর:
খ) 30km/h
উত্তর
সঠিক উত্তর:
খ) 30km/h
ব্যাখ্যা
Question: A bus covers a distance of 2500m in just 1/12 hour. What is the speed in km/h?

Solution: 
here,
distance, D = 2500m = 2.5km
time, T = 1/12 hour

We know,
D = S × T
S = D/T
= 2.5km/(1/12)hour
= 2.5 × 12 km/h
= 30 km/h
৪৪.
In an examination paper, there are two groups each containing 5 questions. A candidate is required to attempt 5 questions but not more than 3 questions from any group. In how many ways can 5 questions be selected?
  1. ক) 60
  2. খ) 100
  3. গ) 200
  4. ঘ) 288
সঠিক উত্তর:
গ) 200
উত্তর
সঠিক উত্তর:
গ) 200
ব্যাখ্যা
Question: In an examination paper, there are two groups each containing 5 questions. A candidate is required to attempt 5 questions but not more than 3 questions from any group. In how many ways can 5 questions be selected?

Solution: 
5 questions can be selected in the following ways,
2 question from first group and 3 question from second group Or 3 question from first group and 2 question from second group.
= (5C2 × 5C3) + (5C3 × 5C2)
= 100 + 100
= 200
৪৫.
A pipe can fill a tank in 4 hours but an outlet B can empty the tank in 8 hours. If both the pipes are opened simultaneously when the tank is half full, then the tank will be filled in -
  1. ক) 4 hours
  2. খ) 5 hours
  3. গ) 6 hours
  4. ঘ) 8 hours
সঠিক উত্তর:
ক) 4 hours
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 hours
ব্যাখ্যা
Question: A pipe can fill a tank in 4 hours but an outlet B can empty the tank in 8 hours. If both the pipes are opened simultaneously when the tank is half full, then the tank will be filled in -  

Solution: 
in 1 hour, A fills = 1/4
but B reject = 1/8

so, in 1 hour the net fill-up is = 1/4 - 1/8 = 1/8

hence, 
It will take 8 hours to fill the full tank if both the pipes are opened.

so, 8/2 or, 4 hours is required to fill the tank when it's half full.
৪৬.
In which country is Adam's Peak located?
  1. ক) Nepal
  2. খ) India
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
সঠিক উত্তর:
ঘ) Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sri Lanka
ব্যাখ্যা
Adam's peak/আদম চূড়া:
⇒ Adam's peak বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর।

উৎস: ব্রিটানিকা।
৪৭.
The great Victory Desert is located in -
  1. ক) Canada
  2. খ) Africa
  3. গ) Uk
  4. ঘ) Australia
সঠিক উত্তর:
ঘ) Australia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Australia
ব্যাখ্যা
ভিক্টোরিয়া মরুভূমি (Great Victoria Desert):
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। একে বলা হয় Great Victoria Desert.
- এটি ১৮৭৫ সালে অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারী Ernest Giles একে মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে Great Victoria Desert নামকরণ করেন।
- এর আয়তন ৩৫০,০০০ বর্গকিলোমিটার।
- এটি বিশ্বের ৭ম বৃহৎ ও অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি।

এছাড়াও কয়েকটি মরুভূমি ও এদের অবস্থান:
- পাতাগোনিয়া মরুভূমি: চিলি, আর্জেন্টিনা
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি: আফ্রিকা
- আতাকামা মরুভূমি: চিলি
- কালাহারি মরুভূমি: নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা

সূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট।
৪৮.
What is the name of the data center that EU unveils to probe crimes in Ukraine?
  1. ক) Game Changer
  2. খ) Tulip
  3. গ) Game Over
  4. ঘ) Rose
সঠিক উত্তর:
ক) Game Changer
উত্তর
সঠিক উত্তর:
ক) Game Changer
ব্যাখ্যা
Game Changer
⇒ ইউক্রেনে অপরাধ তদন্তের জন্য 'গেম চেঞ্জার' ডেটা সেন্টার উন্মোচন করেছে- ইইউ। 
- ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগীয় সহযোগিতা সংস্থা (ইউরোজাস্ট) এক বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমনের অপরাধের প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি "গেম পরিবর্তন" ডেটা সেন্টার ছিল।
- ইউরোজাস্টের সভাপতি লাদিস্লাভ হামরান বলেছেন হেগ-ভিত্তিক সংস্থা এবং ইউক্রেন  আক্রমণের পরে সংঘটিত অপরাধ তদন্তের সমন্বয় করার জন্য ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাকে সমর্থন করেছিল।

তথ্যসূত্র: DAWN.COM.
৪৯.
What is the name of Maldives Currency?
  1. ক) Rufiyaa
  2. খ) Dinar
  3. গ) Rial
  4. ঘ) Ringgit
সঠিক উত্তর:
ক) Rufiyaa
উত্তর
সঠিক উত্তর:
ক) Rufiyaa
ব্যাখ্যা
• মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া।
- কিয়াট: মিয়ানমারের মুদ্রা
- ইয়েন: জাপানের মুদ্রা
- রিঙ্গিত: মালয়েশিয়ার মুদ্রা
- ইউয়ান: চীনের মুদ্রা

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৫০.
Which of the following is not an official language of OIC?
  1. ক) Arabic
  2. খ) French
  3. গ) Spanish
  4. ঘ) English
সঠিক উত্তর:
গ) Spanish
উত্তর
সঠিক উত্তর:
গ) Spanish
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
⇒ অফিসিয়াল ভাষা- তিনটি যথা - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট।
৫১.
A Chronometer in used to measure-
  1. ক) Time
  2. খ) Temperature
  3. গ) Velocity
  4. ঘ) Current
সঠিক উত্তর:
ক) Time
উত্তর
সঠিক উত্তর:
ক) Time
ব্যাখ্যা
সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার।
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
 
সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫২.
Which of the following organization of World Bank is known as 'Soft loan window'?
  1. ক) IBRD
  2. খ) IDA
  3. গ) MIGA
  4. ঘ) IFC
সঠিক উত্তর:
খ) IDA
উত্তর
সঠিক উত্তর:
খ) IDA
ব্যাখ্যা
• IDA (International Development Association):
- প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
⇒ এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই 'International Soft Loan Window' নামে পরিচিত।
- এটি দারিদ্র্য বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে।
- জরুরি সহায়তা প্রদানের জন্য IDA Crisis Response Window চালু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৭৪টি।

উৎস: আইডিএ এর ওয়েবসাইট।
৫৩.
Special Drawing Rights (SDR) is related to -
  1. ক) International Monetary Fund
  2. খ) The International Bank for Reconstruction and Development
  3. গ) World Trade Organization
  4. ঘ) World Bank
সঠিক উত্তর:
ক) International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
ক) International Monetary Fund
ব্যাখ্যা
⇒ Special Drawing Rights (SDR) - একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF (International Monetary Fund) কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- ১৯৬৯ সালে আইএমএফ SDR প্রবর্তন করে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।

উৎস: IMF. 
৫৪.
What type of organization is NATO?
  1. ক) Economic
  2. খ) Environmental
  3. গ) Political
  4. ঘ) Military
সঠিক উত্তর:
ঘ) Military
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Military
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি ।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg. 

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৫৫.
When will Bangladesh exit from the LDC category?
  1. ক) 2025
  2. খ) 2026
  3. গ) 2030
  4. ঘ) 2031
সঠিক উত্তর:
খ) 2026
উত্তর
সঠিক উত্তর:
খ) 2026
ব্যাখ্যা
⇒ ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) গতকাল শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করে।
- এ ছাড়াও, বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৬ সালের পর আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।

সূত্র: UN ও প্রথম আলো। 
৫৬.
Which country in 2023 became the 20th to adopt euro as its official currency?
  1. ক) Croatia
  2. খ) Finland
  3. গ) Norway
  4. ঘ) Iceland
সঠিক উত্তর:
ক) Croatia
উত্তর
সঠিক উত্তর:
ক) Croatia
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
⇒ সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া (১ জানুয়ারী, ২০২৩)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

সূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট। 
৫৭.
What is the longest River in the world?
  1. ক) Amazon
  2. খ) Nile
  3. গ) Yangtze
  4. ঘ) Mississippi
সঠিক উত্তর:
খ) Nile
উত্তর
সঠিক উত্তর:
খ) Nile
ব্যাখ্যা
• বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ
- এর দৈর্ঘ্য ৪১৩২ মেইল বা ৬৬৫০ কিমি। 
- এর অবস্থান পূর্ব এবং উত্তর-পূর্ব আফ্রিকায়।
- বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী আমাজন।
- এশিয়ার দীর্ঘতম এবং পৃথিবীর ৩য় দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। 
- হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বত থেকে।

উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস। 
৫৮.
Which of the following does not support more than one program at a time?
  1. ক) Unix
  2. খ) Windows
  3. গ) Linux
  4. ঘ) DOS
সঠিক উত্তর:
ঘ) DOS
উত্তর
সঠিক উত্তর:
ঘ) DOS
ব্যাখ্যা
ডস (DOS):
- DOS এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা  MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডিস্ক অপারেটিং সিস্টেম হল একটি single-user অপারেটিং সিস্টেম যা একবারে একাধিক প্রোগ্রাম সমর্থন করে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 
৫৯.
Foxpro is-
  1. ক) Operating System
  2. খ) Application Software
  3. গ) Firmware
  4. ঘ) Hardware
সঠিক উত্তর:
খ) Application Software
উত্তর
সঠিক উত্তর:
খ) Application Software
ব্যাখ্যা
• Foxpro হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- যেমন: Word Processing Software, Graphics Software, Spreadsheet Software, Presentation Software, Web Browsers ইত্যাদি। 

ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম:
- ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।
- যেমন: dBase, Foxpro, Oracle, Informix, Microsoft Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
RS-232 is a standard that applies to-
  1. ক) Serial ports
  2. খ) Parallel ports
  3. গ) Game ports
  4. ঘ) Networks
সঠিক উত্তর:
ক) Serial ports
উত্তর
সঠিক উত্তর:
ক) Serial ports
ব্যাখ্যা
সিরিয়াল পোর্ট (Serial port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কী-বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬১.
What is the full form of NPSB?
  1. ক) National Payment Service Bangladesh
  2. খ) National Payment System Bangladesh
  3. গ) National Payment Switch Bangladesh
  4. ঘ) National Payment Settlement Bangladesh
সঠিক উত্তর:
গ) National Payment Switch Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
গ) National Payment Switch Bangladesh
ব্যাখ্যা
NPSB:
- NPSB এর পূর্ণরূপ হলো National Payment Switch Bangladesh (NPSB).
- NPSB বাংলাদেশের একটি জনপ্রিয় ইলেকট্রনিক রিটায়েল লেনদেন প্ল্যাটফর্ম। 
- NPSB অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে অ্যাকাউন্ট এবং কার্ড ভিত্তিক লেনদেনের জন্য আন্তঃকার্যক্ষমতা প্রতিষ্ঠা করে।
- এনপিএসবি সিস্টেম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- কার্ড ও অনলাইন ভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ২৭ ডিসেম্বর ২০১২ তে এই সিস্টেমটি চালু করে।
- এনপিএসবি পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।
- ৫৩টি ব্যাংক এখন এটিএম লেনদেনের জন্য NPSB-এর মাধ্যমে সংযুক্ত। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৬২.
Which of the following computer language is used for Artificial Intelligence?
  1. ক) C
  2. খ) J2EE
  3. গ) PROLOG
  4. ঘ) FORTRAN
সঠিক উত্তর:
গ) PROLOG
উত্তর
সঠিক উত্তর:
গ) PROLOG
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
How many bits comprise a unit of a Unicode?
  1. ক) 4 bits
  2. খ) 7 bits
  3. গ) 8 bits
  4. ঘ) 16 bits
সঠিক উত্তর:
ঘ) 16 bits
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16 bits
ব্যাখ্যা
ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,536 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Stolen credit card information is which type of cybercrime?
  1. ক) Spamming
  2. খ) Cyber theft
  3. গ) Cyber bully
  4. ঘ) Spoofing
সঠিক উত্তর:
খ) Cyber theft
উত্তর
সঠিক উত্তর:
খ) Cyber theft
ব্যাখ্যা
সাইবার চুরি (Cyber theft):
- অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় তথ্য চুরির সাথে সাথে অনেক সময় টাকা পয়সাও চুরি হয়। 
- এ ক্ষেত্রে অপরাধীরা কোনো নেটওয়ার্কে প্রবেশ করে লুকিয়ে থাকে এবং ইউজার কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য ডেটাবেজের কপি তৈরি করে। সেই তথ্যগুলো ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কারো অ্যাকাউন্ট থেকে তার সমস্ত টাকা নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। 

স্প্যামিং (Spamming):
- ই-মেইল অ্যাকাউন্টে অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায়। এ ধরনের ই-মেইলকে স্প্যাম মেইল বলে।
- কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নিদিষ্ট ই-মেইলে শত শত মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এ পদ্ধতিকে স্প্যামিং বলে। 
- সাধারণত কোনো ওয়েব সার্ভারকে ব্যস্ত রাখা অথবা এর মেমোরি ও ষ্টোরেজ অপ্রয়োজনীয় ইনফরমেশন দ্বারা পূর্ণ করে এর পারফরমেন্সের ক্ষতি করার জন্য স্প্যামিং করা হয়।  
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

সাইবার সন্ত্রাস/উৎপীড়ক বা সাইবার বুলি (Cyber bully):
- তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার সন্ত্রাস বা সাইবার বুলি বলা হয়। 

স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৫.
In which data transmission transferring data one bit at a time over a single communication channel?
  1. ক) Serial data transmission
  2. খ) Parallel data transmission
  3. গ) Bit data transmission
  4. ঘ) Virtual data transmission
সঠিক উত্তর:
ক) Serial data transmission
উত্তর
সঠিক উত্তর:
ক) Serial data transmission
ব্যাখ্যা
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন: 
- যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট স্থানান্তরিত হয়, তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। 
- এ ডেটা ট্রান্সমিশনে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বিট পাঠানো হয়ে থাকে।
- এ ডেটা ট্রান্সমিশন ধীরগতিসম্পন্ন ও খরচ কম।
- অধিক দূরত্বে অবস্থিত ডিভাইসসমূহের মধ্যে এ ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়।
- উদাহরণ: কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে বহুল ব্যবহৃত ইউএসবি (USB: Universal Serial Bus) পোর্ট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।