পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [ফুল মডেল টেস্ট ব্যতিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
"যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -
  1. নবোঢ়া
  2. কুমারী
  3. অনূঢ়া
  4. ঊঢ়া
সঠিক উত্তর:
ঊঢ়া
উত্তর
সঠিক উত্তর:
ঊঢ়া
ব্যাখ্যা

• "যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -  ঊঢ়া।

অন্যদিকে,
'যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে' এক কথায় বলে - নবোঢ়া।
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি - কুমারী।
যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
সন্ধি বিষয়ক অপপ্রয়োগ কোনটি?
  1. দুরাদৃষ্ট
  2. তরুছায়া
  3. দুরবস্থা
  4. মুখচ্ছবি
সঠিক উত্তর:
দুরাদৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
দুরাদৃষ্ট
ব্যাখ্যা

• সন্ধি বিষয়ক অপপ্রয়োগ - দুরাদৃষ্ট
- 'দুরাদৃষ্ট' শব্দের শুদ্ধ প্রয়োগ - দুরদৃষ্ট।

অন্যদিকে,
- তরুছায়া,
- দুরবস্থা,
- মুখচ্ছবি।
উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
উপমিত কর্মধারয় সমাস নয় কোনটি?
  1. নয়নপদ্ম
  2. পদ্মআঁখি
  3. সিংহপুরুষ
  4. বিষাদসিন্ধু
সঠিক উত্তর:
বিষাদসিন্ধু
উত্তর
সঠিক উত্তর:
বিষাদসিন্ধু
ব্যাখ্যা

উপমিত কর্মধারয়:
- যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে।

যেমন:
- নয়ন পদ্মের ন্যায় = নয়নপদ্ম;
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি;
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ;
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।

অন্যদিকে,
রূপক কর্মধারয় সমাস:
- কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে।

যেমন:
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু;
- মন রূপ মাঝি = মনমাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

.
"আমি আগামীকাল বাড়ি ফিরব।" - বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্মকর্তৃবাচ্য
  2. কর্তাবাচ্য
  3. কর্মবাচ্য
  4. ভাববাচ্য
সঠিক উত্তর:
কর্তাবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তাবাচ্য
ব্যাখ্যা

কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।

যেমন:
- আমি আগামীকাল বাড়ি ফিরব।
- শরতে শিউলি ফোটে।
- ঝরণা ছবি আঁকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
উপসর্গযুক্ত কোন শব্দটি 'সঙ্গে' অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অনুকম্পা
  2. অনুরূপ
  3. অনুজ
  4. অনুকরণ
সঠিক উত্তর:
অনুকম্পা
উত্তর
সঠিক উত্তর:
অনুকম্পা
ব্যাখ্যা

'অনু' উপসর্গের ব্যবহার:
- 'পশ্চাৎ' অর্থে: অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
- 'সাদৃশ্য' অর্থে: অনুবাদ, অনুরূপ, অনুকার।
- 'পৌনঃপুন' অর্থে: অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
- 'সঙ্গে' অর্থে: অনুকূল, অনুকম্পা

তৎসম উপসর্গ বিশটি:

যথা-
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি ভাববাচ্যের উদাহরণ?
  1. রোগী পথ্য সেবন করে।
  2. আমাকে এখন যেতে হবে।
  3. আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
আমাকে এখন যেতে হবে।
উত্তর
সঠিক উত্তর:
আমাকে এখন যেতে হবে।
ব্যাখ্যা

ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।

যেমন: 
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।

অন্যদিকে,
কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে।
 যেমন:
- ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
যেমন:
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

কর্মবাচ্য:
- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
 যেমন:
- আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
- চোরটা ধরা পড়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- 
  1. কলাপী
  2. কেশরী
  3. ভুজগ
  4. উরগ
সঠিক উত্তর:
কলাপী
উত্তর
সঠিক উত্তর:
কলাপী
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'পূর্ব ও পর সম্বন্ধ' এর এক কথায় প্রকাশ -
  1. পৌর্বাহিক
  2. পৌলোমী
  3. পৌর্বাপর্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পৌর্বাপর্য
উত্তর
সঠিক উত্তর:
পৌর্বাপর্য
ব্যাখ্যা

• 'পূর্ব ও পর সম্বন্ধ' এর এক কথায় প্রকাশ - পৌর্বাপর্য

অন্যদিকে,
দ্বিপ্রহরের পূর্বকালীন - পৌর্বাহিক। 
পুলম দৈত্যের কন্যা - পৌলোমী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
অশুদ্ধ বানান -
  1. সুধী
  2. প্রতিদ্বন্দ্বীতা
  3. ঊর্মি
  4. ঝঞ্ঝাট
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দ্বীতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দ্বীতা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বীতা
- শুদ্ধ বানান - প্রতিদ্বন্দ্বিতা।
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিযোগিতা।

অন্যদিকে,
- ঝঞ্ঝাট, ঊর্মি এবং সুধী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. স্বত্ত্ব
  2. দরিদ্রতা
  3. একত্র
  4. দুর্বলতা
সঠিক উত্তর:
স্বত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
স্বত্ত্ব
ব্যাখ্যা

• 'স্বত্ত্ব' শব্দটিতে প্রত্যয়জনিত 'অপপ্রয়োগ' ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: স্বত্ব

অন্যদিকে,
- দরিদ্রতা; দুর্বলতা, একত্র - শব্দগুলোর প্রয়োগ শব্দ।

তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ:
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ হবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
Only a poet can write a poem. (make it negative)
  1. Not a poet can write a poem.
  2. None a poet can write a poem.
  3. Only a poet can not write a poem
  4. None but a poet can write a poem.
সঠিক উত্তর:
None but a poet can write a poem.
উত্তর
সঠিক উত্তর:
None but a poet can write a poem.
ব্যাখ্যা

• The correct answer is - ঘ) None but a poet can write a poem.

• Only যুক্ত Affirmative sentence থেকে Negative sentence এ রূপান্তরের নিয়ম:
- Affirmative sentence এ subject এর আগে যদি only থাকে তাহলে তাকে negative sentence এ only এর পরিবর্তে none but বসাতে হয়।
- বাক্যের বাকি অংশ একই থাকবে।

Example:
- Aff.: Only the brave deserve the fair.
- Neg.: None but the brave deserve the fair.

- Aff.: Only God can help us.
- Neg.: None but God can help us.

• Other options,
ক) Not a poet can write a poem.
- বাক্যটির গঠন ভুল।

খ) None a poet can write a poem.
- 'but' বাদ পড়েছে, তাই অর্থ পরিবর্তিত হয়েছে।

গ) Only a poet can not write a poem.
- মূল অর্থ উল্টে গেছে (মানে দাঁড়ায় তারা পারবে না)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১২.
None can help us. (make it interrogative) 
  1. Who can help us?
  2. Who cannot help us?
  3. Can he help us?
  4. None
সঠিক উত্তর:
Who can help us?
উত্তর
সঠিক উত্তর:
Who can help us?
ব্যাখ্যা

• Correct answer is - Who can help us?

• প্রদত্ত sentence টি negative assertive sentence. এরূপ ক্ষেত্রে interrogative করার নিয়ম:
- None/No one/Nobody যুক্ত negative sentence - কে interrogative করতে হলে,
- None/No one/Nobody - এর পরিবর্তে Who বসাতে হয়। অর্থাৎ, Who দ্বারা শুরু করতে হয়।
- তারপরে বাকি অংশ বসে note of interrogation বসে। 

• Interrogative Note:
- Can anyone/anybody দ্বারাও শুরু করা যায়।

Assertive sentence: None can help us.
Interrogative sentence: Who can help us? অথবা Can anyone/anybody help us?

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৩.
Who invited the guests to the party? (make it passive)
  1. By whom was the guests invited to the party?
  2. By whom were the guests invited to the party?
  3. By whom were the guests being invited to the party?
  4. Whom were the guests invited to the party by?
সঠিক উত্তর:
By whom were the guests invited to the party?
উত্তর
সঠিক উত্তর:
By whom were the guests invited to the party?
ব্যাখ্যা

• Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রুপান্তরের নিয়ম:
- Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- অনেক সময় be/ being/ been বসাতে হয়।
- মূল verb এর past participle হয়।
- Question mark (?) হয়।

Active voice: Who invited the guests to the party?
Passive voice: By whom were the guests invited to the party?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৪.
The idiom "take a fancy to" means -
  1. To suddenly dislike someone
  2. To form a liking for someone or something
  3. To feel confident about success
  4. To consider all the facts carefully
সঠিক উত্তর:
To form a liking for someone or something
উত্তর
সঠিক উত্তর:
To form a liking for someone or something
ব্যাখ্যা

• The idiom "take a fancy to" means - To form a liking for someone or something.

• ​Take a fancy to
- English Meaning: To form a liking for.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।

Example Sentence: They bought that house because they took a fancy to it.
- Bangla Meaning: এই বাড়িটা তারা কিনেছে কারণ এটা তাদের পছন্দ হয়েছে।

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৫.
The idiom "steal the show" refers to -
  1. Secretly taking someone’s belongings
  2. Leaving a program before it ends
  3. To gain all the attention
  4. Failing to perform well on stage
সঠিক উত্তর:
To gain all the attention
উত্তর
সঠিক উত্তর:
To gain all the attention
ব্যাখ্যা

• The idiom "steal the show" refers to - To gain all the attention.

• Steal the show:
- English Meaning:
1. attract the most attention and praise.
2. to be the most popular or the best part of an event or situation.
- Bangla Meaning: সকল প্রশংসা এবং মনযোগের কেন্দ্রে পরিণত হওয়া।

Example Sentence: The child came with the dog and stole the show.
- Bangla Meaning: কুকুরসহ যে বাচ্চাটা এসেছিলো সে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে।

Source: Live MCQ Lecture.

১৬.
The word "Savor" means -
  1. To ignore completely
  2. To hide secretly
  3. To destroy or ruin
  4. To enjoy food
সঠিক উত্তর:
To enjoy food
উত্তর
সঠিক উত্তর:
To enjoy food
ব্যাখ্যা

• The word "Savor" means - To enjoy food.

• Savor (Verb):
- English Meaning: To enjoy food or an experience slowly, in order to appreciate it as much as possible.
- Bangla Meaning: (সাহিত্যিক বা লাক্ষণিক) স্বাদ, গন্ধ বা প্রকৃতি উপভোগ/ কদর করা।

• Synonyms:
- Relish (উপভোগ করা; রুচিকর হওয়া),
- Flavor (রূচিকর সুগন্ধ),
- Adore (খুব পছন্দ করা),
- Piquancy (রুচিকর খাবার),
- Tang (স্বাদ সৃষ্টকারী)।

• Antonyms:
- Dislike (অপছন্দ করা),
- Hate (অত্যন্ত অপছন্দ করা),
- Loathe (অপছন্দ করা),
- Disapproval (অসমর্থন),
- Abhor (ঘৃনা করা),
- Detest (তীব্র ঘৃনা করা)।

• Example Sentence:
- I took a quick drink and savored the taste I hadn't had in a while.
- The taste experience when a savory condiment is taken into the mouth.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৭.
I could answer all the questions. (make it passive)
  1. All the questions could answered by me.
  2. All the questions could been answered by me.
  3. All the questions could beng answered by me.
  4. All the questions could be answered by me.
সঠিক উত্তর:
All the questions could be answered by me.
উত্তর
সঠিক উত্তর:
All the questions could be answered by me.
ব্যাখ্যা

• Active voice এ Modal Auxiliary Verb থাকলে তা Passive voice করার নিয়ম:
- Modal Auxiliary verb গুলো হলো: Can, Could, May, Might, Will, Would, Shall, Should, Ought to, Used to, Must ইত্যাদি।
- Active voice এর object টি passive voice এর subject হিসেবে বসে।
- Active voice এর Modal verb টি বসে।
- be বসে।
- প্রদত্ত মুল verb এর past participle বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active Voice: I could answer all the questions.
Passive voice: All the questions could be answered by me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৮.
The antonym of the word "Sedentary" is -
  1. Ardent
  2. Quiescent
  3. Dynamic
  4. Idle
সঠিক উত্তর:
Dynamic
উত্তর
সঠিক উত্তর:
Dynamic
ব্যাখ্যা

• Sedentary (Adjective):
- English Meaning: Involving little exercise or physical activity.
- Bangla Meaning: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।

• Synonyms:
- Quiescent (শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়)।
- Inert (জড়; অচেতন)।
- Stationary (স্থির; নিশ্চল; অনড়)।

• Antonyms:
- Dynamic (গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ)।
- Vigorous (বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান)।
- Animated (প্রাণসঞ্চার; উদ্দীপিত বা প্রাণবন্ত; অনুপ্রাণিত)।

• Other options
- Ardent - অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী।
- Idle - অলস; বেকার।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Sedentary" is - Dynamic.

• Example Sentence:
- A sedentary lifestyle can lead to various health problems.
- His job as a computer programmer is mostly sedentary.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৯.
The synonym of the word "Tenuous" is -
  1. Substantial
  2. Significant 
  3. Fragile 
  4. Cunning 
সঠিক উত্তর:
Fragile 
উত্তর
সঠিক উত্তর:
Fragile 
ব্যাখ্যা

• Tenuous (Adjective):
- English Meaning: Weak, unimportant, or in doubt/ thin, weak, and easily broken.
- Bangla Meaning: ক্ষীণ; সরু।

• Synonyms: Insubstantial (অমূলক; অসত্য; ভিত্তিহীন), Fragile (ভঙ্গুর), Questionable (প্রশ্নের উদ্রেককারী), Doubtful (সন্দেহজনক), Unreal (অবাস্তব)। 
• Antonyms: Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত), Significant (পুরু; মোটা), Strong (শক্ত;মজবুত), Firm (দৃঢ়), Meaningful (অর্থপূর্ণ)। 

• Other options, 
- Cunning -  ধূর্ত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Tenuous" is - Fragile.

• Example Sentence: 
1. The police have only found a tenuous connection between the two robberies.
2. It is not wise to get involved in a tenuous argument.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২০.
The bird is very sweet. (make it an exclamatory sentence)
  1. What sweet bird it is!
  2. What the sweet bird it is!
  3. How sweet the bird is!
  4. How the bird is sweet!
সঠিক উত্তর:
How sweet the bird is!
উত্তর
সঠিক উত্তর:
How sweet the bird is!
ব্যাখ্যা

• The correct answer is - গ) How sweet the bird is! 

• Affirmative sentence থেকে Exclamatory sentence করার নিয়ম:

- প্রথমে What (a/an)/ How বসে+ Adjective বসে+ Subject বসে+ Verb বসে + বাকী অংশ (যদি থাকে) বসে+ note of exclamation (বিশ্বয়কর চিহ্ন বসে)।
• Assertive: The bird is very sweet.
• Exclamatory: How sweet the bird is!

- আবার, Adjective এর পূর্বে a/an থাকলে what a/an বসে এবং Adjective এর পূর্বে a/an না থাকলে how বসে।
• Assertive: It is a very beautiful garden.
• Exclamatory: What a beautiful garden it is!

• Assertive: The garden is very beautiful.
• Exclamatory: How beautiful the garden is!

• Other options:
ক) What sweet bird it is! 
- বাক্যে What এর পর  “a” দরকার, তাই বাক্যটি ভুল।

খ) What the sweet bird it is! 
- ভুল গঠন, এখানে “the” হবে না।

ঘ) How the bird is sweet! 
- “How” এর পরে সরাসরি adjective আসতে হবে, এখানে “the bird” পরে এসেছে, তাই বাক্যটি ভুল।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

২১.
যদি sin θ = 0.5 হয়, তবে θ এর মান কত? (0° ≤ θ ≤ 90°)
  1.  60°
  2.  90°
  3.  30°
  4.  45°
সঠিক উত্তর:
 30°
উত্তর
সঠিক উত্তর:
 30°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin θ = 0.5 হয়, তবে θ এর মান কত? (0° ≤ θ ≤ 90°)

সমাধান: 
আমরা জানি,
ত্রিকোণমিতির মান অনুসারে-
sin 0° = 0
sin 30° = 1/2
sin 90° = 1
sin 180° = 0 

অতএব, sin θ = 0.5 হয় কেবল যখন θ এর মান = 30° হয়।

২২.
বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব কত?  
  1. 5 একক
  2. 2/√2 একক
  3. 1/√2 একক
  4. 3 একক
সঠিক উত্তর:
1/√2 একক
উত্তর
সঠিক উত্তর:
1/√2 একক
ব্যাখ্যা

প্রশ্ন: বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব কত? 

সমাধান: 
প্রদত্ত বিন্দু-
 (x1, y1) = (1, 3)

প্রদত্ত রেখা-
 x + y - 3 = 0 যেখানে A = 1, B = 1, C = - 3 

আমরা জানি, 
বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র- 
d = ​|Ax1​ + By1​ + C |/√(A2 + B2)
= ​|(1​) × (1) + (1​) × (3) + (- 3)|/√{(1)2 + (1)2}
= ​|1​ + 3 - 3|/√(1 + 1))
= ​|1|/√2
= ​1/√2

∴ বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব 1/√2 একক।

২৩.
y = 3x + 1 এর লম্ব রেখার ঢাল কত? 
  1. 1/2
  2. 1/3
  3. - 1/2
  4. - 1/3
সঠিক উত্তর:
- 1/3
উত্তর
সঠিক উত্তর:
- 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: y = 3x + 1 এর লম্ব রেখার ঢাল কত? 

সমাধান: 
প্রদত্ত রেখা-
y = 3x + 1 
এখানে, ঢাল (slope) m1 = 3 

আমরা জানি, 
কোনো সরলরেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে হলে, মূল রেখার ঢালের ঋণাত্মক বিপরীত মান (negative reciprocal) নিতে হয়। যদি মূল রেখার ঢাল m1 হয়, তবে লম্ব রেখার ঢাল m2 হবে- 
m1.m2 = - 1
বা, 3.m2 = - 1 
বা, m2 = - 1/3 

∴ লম্ব রেখার ঢাল = - 1/3  

২৪.
দুটি বিন্দু A(1, 2) এবং B(3, 6)-এর মধ্যে দূরত্ব কত? 
  1. √20 একক
  2. 5 একক
  3. √22 একক
  4. √30 একক
সঠিক উত্তর:
√20 একক
উত্তর
সঠিক উত্তর:
√20 একক
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বিন্দু A(1, 2) এবং B(3, 6)-এর মধ্যে দূরত্ব কত?

সমাধান: 
প্রদত্ত বিন্দু:
A(1, 2) এবং B(3, 6) 

আমরা জানি, 
দূরত্ব নির্ণয়ের সূত্র হলো- 
d = √{(x2 - x1)2 + (y2 - y1)2

প্রদত্ত সমীকরণের সাথে তুলনা করে পাই, 
d = √{(3 - 1)2 + (6 - 2)2}
= √{(2)2 + (4)2}
= √(4 + 16)
= √20
∴ দূরত্ব = √20 

২৫.
sin(A + 20°) = 1/√2 হলে, A এর মান কত?  
  1. 30°
  2. 20°
  3. 15°
  4. 25°
সঠিক উত্তর:
25°
উত্তর
সঠিক উত্তর:
25°
ব্যাখ্যা

প্রশ্ন: sin(A + 20°) = 1/√2 হলে, A এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
sin (A + 20°) = 1/√2 
⇒ sin (A + 20°) = sin 45° 
⇒ A + 20° = 45° 
⇒ A = 45° - 20° 
∴ A = 25°

২৬.
2° সমান কত রেডিয়ান?  
  1. π/360
  2. π/90
  3. π/270
  4. π/180
সঠিক উত্তর:
π/90
উত্তর
সঠিক উত্তর:
π/90
ব্যাখ্যা

প্রশ্ন: 2° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান
∴ 2° = 2 × (π/180)
= π/90

২৭.
১৫ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে গিয়েছিল? 
  1. ৭ ফুট
  2. ১০ ফুট
  3. ৬ ফুট
  4. ৫ ফুট
সঠিক উত্তর:
৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান: 
 

ধরি, মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১৫ ফুট।
তাহলে, দণ্ডায়মান অংশের উচ্চতা (লম্ব) = h ফুট।
এবং ভাঙা অংশের দৈর্ঘ্য (অতিভুজ) = (১৫ - h) ফুট।

আমরা জানি, 
sin 30° = লম্ব/অতিভুজ 
বা, ১/২ = h/(১৫ - h)
বা, (১৫ - h) = ২h
বা, ৩h = ১৫
বা, h = ১৫/৩ 
∴ h = ৫

সুতরাং, মাটি থেকে ৫ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গ যায়।

২৮.
কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?  
  1. (2, 4)
  2. (0, 2)
  3. (2, 0)
  4. (- 4, - 3)
সঠিক উত্তর:
(2, 0)
উত্তর
সঠিক উত্তর:
(2, 0)
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত? 

সমাধান: 
আমরা জানি,
x-অক্ষের উপর থাকা কোনো বিন্দুর y-সমন্বয় (y-coordinate) শূন্য হবে। 
অর্থাৎ, বিন্দুটি (x, 0) ফর্মে থাকবে। 

এবার অপশন টেস্ট করে পাই, প্রতিটির y-সমন্বয়: 
ক) (2, 4) → y = 4 (শূন্য নয়): x-অক্ষের উপর নেই।
 
খ) (0, 2) → এটি y অক্ষের উপর অবস্থিত।

গ) (2, 0) → y = 0 → x-অক্ষের উপর আছে।

ঘ) (- 4, - 3) → y = - 3 (শূন্য নয়) → x-অক্ষের উপর নেই। 

সুতরাং, কেবল (2, 0) বিন্দুটিই x-অক্ষের উপর অবস্থিত।

২৯.
ইউরিয়া সার ব্যবহারের মূল উদ্দেশ্য কী?
  1. শাকসব্জির স্বাদ বৃদ্ধি করা
  2. গাছের কাণ্ডকে শক্ত করা
  3. গাছকে সবুজ ও সতেজ করা
  4. গাছের পোকামাকড় রোধ করা
সঠিক উত্তর:
গাছকে সবুজ ও সতেজ করা
উত্তর
সঠিক উত্তর:
গাছকে সবুজ ও সতেজ করা
ব্যাখ্যা

• ইউরিয়া সার ব্যবহারের মূল উদ্দেশ্য হলো গাছকে সবুজ ও সতেজ করা, অর্থাৎ সঠিক উত্তর গ)। ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। নাইট্রোজেন গাছের পাতার ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে, ফলে গাছ সবুজ রঙ ধারণ করে এবং খাদ্য তৈরির প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়। এর ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, পাতার আকার বড় হয় এবং সামগ্রিকভাবে গাছ সুস্থ ও সতেজ থাকে। তবে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার গাছ ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সঠিক মাত্রায় ব্যবহার করা জরুরি।

ইউরিয়া সার: 
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া প্রধান। 
- নাইট্রোজেনজাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। 
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন প্রধানত লাভ করে। 
- এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে। 
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে। 
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে। 
- ইউরিয়া সারের প্রধান কাজ হচ্ছে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়। 

উৎস:
- উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বিসিআইসি ওয়েবসাইট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।

৩০.
বেকিং পাউডারের মূল উপাদানের হচ্ছে:
  1. NaHCO3
  2. CaCO3
  3. (NH4)2CO3
  4. NH4HCO3
সঠিক উত্তর:
NaHCO3
উত্তর
সঠিক উত্তর:
NaHCO3
ব্যাখ্যা

• বেকিং পাউডারের মূল উপাদান হলো NaHCO3 (সোডিয়াম বাইকার্বনেট), অর্থাৎ সঠিক উত্তর ক)। বেকিং পাউডার সাধারণত সোডিয়াম বাইকার্বনেট, একটি অম্লীয় লবণ (যেমন টারটারিক অ্যাসিড) এবং শোষক পদার্থের মিশ্রণ। NaHCO3 উত্তাপ বা অম্লের সংস্পর্শে এলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই গ্যাসের কারণে কেক, পাউরুটি বা বিস্কুট ফুলে ওঠে ও নরম হয়।

বিভিন্ন মৌলের রাসায়নিক সংকেত: 

- মিল্ক অফ লাইমের রাসায়নিক সংকেত- Ca(OH)2
- বেকিং সোডা বা বেকিং পাউডারের রাসায়নিক সংকেত- NaHCO3
- চুনাপাথরের রাসায়নিক সংকেত- CaCO3
- ভিনেগারের রাসায়নিক সংকেত- CH3COOH, 
- চুনের রাসায়নিক সংকেত- CaO, 

- তুঁতের রাসায়নিক সংকেত- CuSO4.5H2O, 
- ক্যালামিনের রাসায়নিক সংকেত- ZnCO3
- ফিটকিরির রাসায়নিক সংকেত- [K2SO4. Al2(SO4)3.24H2O], 
- গ্লুবার লবণ এর রাসায়নিক সংকেত- Na2SO4.10H2O, 
- কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত- Na2CO3.10H2O, 
- ক্লোরোফর্ম এর রাসায়নিক সংকেত- CHCl3
- ব্লিচিং পাউডার এর রাসায়নিক সংকেত- Ca(OCl)Cl. 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১.
কোন খনিজ উপাদান পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়ায় মূল নিয়ন্ত্রণকারীর ভূমিকা পালন করে?
  1. ম্যাগনেসিয়াম
  2. মলিবডেনাম
  3. পটাসিয়াম
  4. আয়রন
সঠিক উত্তর:
পটাসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
পটাসিয়াম
ব্যাখ্যা

• পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়ায় প্রধান নিয়ন্ত্রণকারী খনিজ উপাদান হলো পটাসিয়াম (গ)। উদ্ভিদের রক্ষী কোষে পটাসিয়াম আয়নের প্রবেশ ও নির্গমনের ফলে অমিসীয় চাপের পরিবর্তন ঘটে। যখন রক্ষী কোষে পটাসিয়াম আয়ন প্রবেশ করে, তখন কোষে জল প্রবেশ করে কোষ ফুলে ওঠে এবং পত্ররন্ধ্র খুলে যায়। আবার পটাসিয়াম আয়ন বের হয়ে গেলে জল বেরিয়ে যায়, কোষ শিথিল হয় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়ায় পটাসিয়াম সরাসরি কাজ করে বলে একে মূল নিয়ন্ত্রণকারী খনিজ উপাদান বলা হয়।

পুষ্টি উপাদানের গুরুত্ব: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বিভিন্ন খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
যেমন- 

• নাইট্রোজেন (N): নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের স্বাভাবিক দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। 
• ফসফরাস (P): নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ফসফোলিপিড, NADP, ATP ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্যের সাংগঠনিক উপাদান। উদ্ভিদের মূল বর্ধনের জন্য ফসফরাস অত্যন্তপ্রয়োজনীয় উপাদান। 
• পটাসিয়াম (K): উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাসিয়ামের গুরুত্ব অপরিসীম। ইহা মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনে সাহায্য করে। 
• ম্যাগনেসিয়াম (Mg): ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। 

• আয়রন (Fe): উদ্ভিদের বায়বীয় শ্বসন এর উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতে আয়রনের ভূমিকা অপরিসীম। 
• ম্যাঙ্গানিজ (Mn): ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন। 
• তামা (Cu): টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং শ্বসন প্রক্রিয়ার উপর তামার প্রভাব উল্লেখযোগ্য। 
• বোরন (B): উদ্ভিদের স্বাভাবিক বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। 
• দস্তা বা জিংক (Zn): অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের জন্য দস্তা প্রয়োজন। উদ্ভিদের স্বাভাবিক বিপাকীয় কার্যে এর প্রয়োজন হয়। 
• মলিবডেনাম (Mo): অণুজীব দ্বারা বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য এটি আবশ্যক। 
• ক্লোরিন (Cl): সুগারবীট এর মূল ও কান্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। 
উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না কোন খনিজ উপাদান?

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২.
ফিটকিরিতে _________ অণু পানি থাকে। 
  1. ১৫
  2. ২৪
  3. ১৬
  4. ২৬
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

• পানি অণুগুলো ফিটকিরির স্ফটিক গঠনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। উত্তপ্ত করলে এই পানি ধীরে ধীরে বের হয়ে যায় এবং ফিটকিরির গঠন পরিবর্তিত হয়। তাই ফিটকিরিতে ২৪টি পানি অণু থাকে। সঠিক উত্তর হলো খ) ২৪।

ফিটকিরি: 
- প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ফিটকিরির ব্যবহার প্রচলিত। 
- ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফার ও ২৪ অণু পানির যৌগ। 
- ফিটকিরির রাসায়নিক সংকেত হচ্ছে [K2SO4.Al2(SO4)3. 24H2O] । 
- ফিটকিরি বা পটাস অ্যালামে ২৪ অণু কেলাস পানি যুক্ত থাকে। 
- ফিটকিরি মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত। 
- ফিটকিরি একটি দ্বি-লবণ অর্থাৎ দুটি লবণ (পটাসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট) এর সাধারণ মিশ্রণ। 
- অ্যালাম কঠিন অবস্থায় সুনির্দিষ্ট আকৃতির কেলাস। 
- এটি সাধারণত কঠিন অবস্থায় বাজারে প্রচলিত। 

- বিভিন্ন কাজে ফিটকিরি ব্যবহার করা হয়। 
যেমন- 
• এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। 
• কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে সেখানে পানিতে ভিজানো ফিটকিরি ঘষে দেওয়া হয়। 
• ফিটকিরি কঠিন অবস্থায় থাকে বলে প্রথমে পানিতে ভিজিয়ে নিতে হয় অথবা পানিতে দ্রবীভূত করে তা ক্ষতস্থানে লাগানো হয়। 
• খাবার পানি বিশুদ্ধ বা জীবাণুমুক্ত করার জন্য এর সাথে পরিমাণমত ফিটকিরি ব্যবহারের ঘণ্টাখানেক আগে দিয়ে রাখা হয়। 
• ফিটকিরি গলে গেলে পানি ছেঁকে নেয়া হয়। 
• অনেকে দাড়ি কাটার পর এন্টিসেপটিক হিসেবে ফিটকিরি ব্যবহার করেন। 
• এটি আফটার সেভ লোশান হিসেবে কাজ করে। 
• ফিটকিরি রক্তক্ষরণও বন্ধ করে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩.
নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম কী?
  1. স্যালমোনেলা
  2. ই. কোলাই
  3. ল্যাক্টোব্যাসিলাস
  4. রাইজোবিয়াম
সঠিক উত্তর:
রাইজোবিয়াম
উত্তর
সঠিক উত্তর:
রাইজোবিয়াম
ব্যাখ্যা

• নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান ব্যাকটেরিয়ার হলো রাইজোবিয়াম। এটি মাটিতে বা গাছের মূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ করে। বিশেষ করে শিম, মটরশুঁটি, সয়াবিনের মতো ফলনশীল শস্যের মূলগুঁড়োর নডিউলে এই ব্যাকটেরিয়া বাস করে। রাইজোবিয়াম বাতাস থেকে নাইট্রোজেন ধরে নিয়ে আমোনিয়ার আকারে রূপান্তরিত করে, যা গাছের জন্য পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং কৃষকদের জন্য রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমে। অন্য দিকে, স্যালমোনেলা এবং ই. কোলাই সাধারণত মানুষের অন্ত্রে রোগ সৃষ্টি করে, আর ল্যাক্টোব্যাসিলাস দুধজাত খাবারে ল্যাকটোজ ফার্মেন্টেশনের কাজে ব্যবহৃত হয়, তাই এগুলো নাইট্রোজেন সংবন্ধনকারী নয়।

• নাইট্রোজেন সংবন্ধন:
- নাইট্রোজেন সংবন্ধন (Nitrogen Fixation) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে এমন একটি রূপে পরিবর্তন করা হয় যা উদ্ভিদ ও অন্যান্য জীব ব্যবহার করতে পারে।
- সাধারণভাবে, বায়ুর নাইট্রোজেন নিষ্ক্রিয় থাকে এবং সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না।
- এই গ্যাসকে অ্যামোনিয়াম (NH4 +) বা অন্যান্য উপযোগী যৌগে রূপান্তরিত করাই হলো নাইট্রোজেন সংবদ্ধকরণ। 

• নাইট্রোজেন সংবদ্ধকরণের গুরুত্ব:  
- উদ্ভিদের পুষ্টি: নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য একটি অপরিহার্য উপাদান। এটি প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিলের মতো গুরুত্বপূর্ণ অণু তৈরিতে ব্যবহৃত হয়।
- খাদ্য শৃঙ্খল: নাইট্রোজেন সংবদ্ধকরণের মাধ্যমে উৎপাদিত অ্যামোনিয়াম ও অন্যান্য যৌগ উদ্ভিদ গ্রহণ করে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য প্রাণীর দেহে প্রবেশ করে।
- পরিবেশের ভারসাম্য: নাইট্রোজেন সংবদ্ধকরণ পরিবেশে নাইট্রোজেনের স্বাভাবিক চক্র বজায় রাখতে সাহায্য করে।

• রাইজোবিয়াম হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যা শিম জাতীয় উদ্ভিদের (লিগিউম) শিকড়ের সাথে মিথোজীবী সম্পর্ক গঠন করে।

• রাইজোবিয়ামের কার্যপ্রণালী:
- এটি শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে প্রবেশ করে এবং নডিউল (গুটিকা) তৈরি করে।
- নডিউলের ভিতরে ব্যাকটেরিয়া নাইট্রোজেনেজ এনজাইমের সাহায্যে বায়ুমণ্ডলীয় N2 কে NH3 তে রূপান্তর করে।
- উদ্ভিদ এই অ্যামোনিয়া ব্যবহার করে প্রোটিন তৈরি করে, এবং ব্যাকটেরিয়া উদ্ভিদ থেকে কার্বোহাইড্রেট পায়।
 
• কৃষিতে রাইজোবিয়ামের গুরুত্ব:
- রাইজোবিয়াম সমৃদ্ধ জৈব সারের ব্যবহার মাটির উর্বরতা বাড়ায় এবং রাসায়নিক সারের প্রয়োজন কমায়।

তথ্যসূত্র:
- ব্রিটানিকা। 

৩৪.
চুম্বকের আকর্ষণ শক্তি মূলত কোথায় বেশি কার্যকর? 
  1. চুম্বকের মাঝামাঝি অঞ্চলে
  2. চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে
  3. চুম্বকের উত্তর মেরু অঞ্চলে
  4. চুম্বকের দক্ষিণ মেরু অঞ্চলে
সঠিক উত্তর:
চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে
ব্যাখ্যা

• চুম্বকের আকর্ষণ শক্তি মূলত চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে বেশি কার্যকর। চুম্বক একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যেখানে ক্ষেত্রের ঘনত্ব এবং লাইনগুলো প্রায়শই প্রান্তের দিকে ঘন হয়ে থাকে। এই কারণে, চুম্বকের মধ্যভাগে চৌম্বকীয় প্রভাব তুলনামূলকভাবে কম থাকে, কারণ সেখানে চৌম্বক ক্ষেত্রের লাইনগুলো সমানভাবে ছড়িয়ে থাকে। অন্যদিকে, চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু বা প্রান্তগুলোতে চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব বেশি হওয়ায় আকর্ষণ শক্তিও সর্বাধিক হয়। তাই যেকোনো লোহার বা চৌম্বকীয় পদার্থ চুম্বকের প্রান্তের দিকে স্থাপন করলে সর্বোচ্চ আকর্ষণ অনুভব করা যায়। সুতরাং সঠিক উত্তর হলো: খ) চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে।

চুম্বক: 
- চুম্বক আবিষ্কৃত হয় গ্রীসে। 
- যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকে চুম্বক বলে। 
- প্রাকৃতিক অবস্থায় পাওয়া চুম্বককে প্রাকৃতিক চুম্বক এবং মানুষের তৈরি চুম্বককে বলা হয় কৃত্রিম চুম্বক। 
- চুম্বক যাদের আকর্ষণ করে তাদের বলা চুম্বকীয় পদার্থ। 
- যে কোনো আকারের চুম্বকই হোক না কেন, চুম্বকের মাঝখান থেকে চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি সরু অঞ্চলে আকর্ষণ ক্ষমতা বেশি থাকে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৩৫.
উদ্ভিদের জন্য সালফার অপর্যাপ্ত হলে মূলত কোন রোগ দেখা দেয়?
  1. ব্লাইট
  2. ফ্লোরোসিস
  3. ডাইব্যাক
  4. লিগুলেটিভ ডিফলিয়েন্সি
সঠিক উত্তর:
ডাইব্যাক
উত্তর
সঠিক উত্তর:
ডাইব্যাক
ব্যাখ্যা

• উদ্ভিদের জন্য সালফার একটি অপরিহার্য খাদ্য উপাদান। সালফার প্রোটিন ও এনজাইম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন উদ্ভিদের সালফারের অভাব হয়, তখন এটি প্রোটিন সংশ্লেষণ প্রভাবিত করে এবং নতুন কচি পাতার বৃদ্ধিতে সমস্যা দেখা দেয়। এর ফলে উদ্ভিদের কোষ দূর্বল হয়ে পড়ে, এবং বিশেষ করে কচি পাতা হলুদ বর্ণ ধারণ করতে শুরু করে। সালফারের ঘাটতির কারণে উদ্ভিতে দেখা দেয় প্রধানত ডাইব্যাক (Dieback) রোগ, যেখানে শীর্ষাংশ থেকে পাতার মৃত্যু শুরু হয় এবং ধীরে ধীরে পুরো শাখা বা গাছ প্রভাবিত হয়। এটি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।

- সঠিক উত্তর: গ) ডাইব্যাক।

সালফার: 
- সালফার (S) শউদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদানই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। 
- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। 
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। 
- সালফারের অভাবে মূল, কান্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক (dieback) রোগ বলে। 
- গাছের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃতির হয়। 

আয়রন: 
- লৌহ বা আয়রনের (Fe) অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয় এবং ক্লোরোসিস হয়। 
- কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। 
- কান্ড দুর্বল এবং ছোট হয়। 

ম্যাগনেসিয়াম: 
- ম্যাগনেসিয়ামের (Mg) অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। 
- পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। 

নাইট্রোজেন: 
- নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। 
- পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ক্লোরোসিস’ (Chlorosis) বলে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩৬.
জেনারেটরে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়?
  1. অস্থায়ী চুম্বক
  2. স্থায়ী চুম্বক
  3. সংকর চুম্বক
  4. সিরামিক চুম্বক
সঠিক উত্তর:
অস্থায়ী চুম্বক
উত্তর
সঠিক উত্তর:
অস্থায়ী চুম্বক
ব্যাখ্যা

• জেনারেটরে সাধারণত স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না। জেনারেটরে মূলত চৌম্বক ক্ষেত্র তৈরি করতে অস্থায়ী চুম্বক বা ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হয় লোহা বা লৌহকাঠের সলিড কোরের চারপাশে কয়েল ওয়্যার ঘোরানোর মাধ্যমে, যেখানে বৈদ্যুতিক ধারা প্রবাহিত করলে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এটি শক্তিশালী এবং নিয়ন্ত্রিত চৌম্বক ক্ষেত্র প্রদান করতে সক্ষম, যা ঘূর্ণমান রটার বা কুণ্ডলীর মাধ্যমে বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপন্ন করতে সাহায্য করে। তাই, জেনারেটরে সাধারণভাবে অস্থায়ী চুম্বক (ইলেক্ট্রোম্যাগনেট) ব্যবহার করা হয়, যা চাহিদা অনুযায়ী চালু-বন্দ করতে বা চুম্বকীয় শক্তি নিয়ন্ত্রণ করতে সুবিধাজনক।

- সঠিক উত্তর: ক) অস্থায়ী চুম্বক।

কৃত্রিম চুম্বক: কৃত্রিম চুম্বক দুই ধরনের হয়।
১. অস্থায়ী বা কোমল চুম্বক
২. স্থায়ী বা কঠিন চুম্বক

অস্থায়ী চুম্বক:
- চৌম্বক পদার্থকে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনলে সেটি চুম্বকে পরিণত হয়। চৌম্বক ক্ষেত্র অপসারিত হবার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের মত চুম্বকত্ব বিলুপ্ত হয় তাকে অস্থায়ী চুম্বক বলে।
- মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়।

স্থায়ী চুম্বক:
- চৌম্বক ক্ষেত্র অপসারিত করলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না তাকে স্থায়ী চুম্বক বলে।
- স্থায়ী চুম্বক দুই ধরনের হয়- সংকর চুম্বক ও সিরামিক চুম্বক।
- টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক বহুল ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।