পেলোপনেসিয়ার যুদ্ধ:
- জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে।
- এথেন্স ও স্পার্টা উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি যে যুদ্ধ সংঘটিত হয়, তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত।
- ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে।
- এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল 'ডেলিয়ান লীগ'।
- অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে, তার নাম ছিল 'পেলোপনেসীয় লীগ'।
- এই মরণপণ যুদ্ধে এথেন্সের মান-মর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়।
- ৩৬৯ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে।
- ৩৩৮ খ্রিষ্টপূর্বাব্দে মেসিডোনের (গ্রিস) রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়।
অন্যান্য অপশনসমূহ,
ক) মেসিডোনিয়ান যুদ্ধ:
রোম ও মেসিডোনিয়ার মধ্যে খ্রিস্টপূর্ব ৩য় ও ২য় শতকে সংঘটিত যুদ্ধ, যা রোমান প্রভাব গ্রীসে বিস্তারে সহায়তা করে।
গ) ট্রান্স আলপাইন যুদ্ধ:
রোমানরা আলপস পার হয়ে গল (বর্তমান ফ্রান্স) অঞ্চলে যে সামরিক অভিযান চালায় তাকে ট্রান্স-আলপাইন যুদ্ধ বলা হয়।
ঘ) দ্বিতীয় পিউনিক যুদ্ধ:
রোম ও কার্থেজের মধ্যে খ্রিস্টপূর্ব ২১৮–২০১ সালের যুদ্ধ, যেখানে কার্থেজের সেনাপতি হ্যানিবল আলপস পার হয়ে রোম আক্রমণ করেন।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।