পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ৩০ --------------- ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'Attached' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রমাণীকৃত
  2. সহযোজিত
  3. সংলগ্ন
  4. প্রতিপাদিত
ব্যাখ্যা
• 'Attached' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে:
- 'Co-opted' শব্দের বাংলা পরিভাষা - সহযোজিত।
- 'Authenticated' শব্দের বাংলা পরিভাষা - প্রামাণীকৃত।
- 'Verified' শব্দের বাংলা পরিভাষা - প্রতিপাদিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
সত্য বই মিথ্যে বলবো না। এখানে 'বই'-
  1. প্রত্যয়
  2. অনুসর্গ
  3. উপসর্গ
  4. বিশেষণ
ব্যাখ্যা
অনুসর্গ: 
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন:
- বিনা, তরে,দ্বারা, দিয়ে, বই, পানে, নামে, মত, কাছে, ধরে, নিয়োগ ইত্যাদি।

- সত্য বই মিথ্যে বলবো না।
- মন দিয়ে লেখাপড়া করো।
- বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
- কার কাছে গেলে জানা যাবে? 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?
  1. ক্ষিতি
  2. মর্ত্য
  3. ধরণী
  4. অচল
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

অন্যদিকে,
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
'হাতে-কলমে' কোন সমাস?
  1. অলুক দ্বন্দ্ব
  2. একশেষ দ্বন্দ্ব
  3. সমার্থক দ্বন্দ্ব
  4. বিপরীতার্থক দ্বন্দ্ব
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন:
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে।

অন্যদিকে,
একশেষ দ্বন্দ্ব:
- একশেষ শব্দের অর্থ চূড়ান্ত।
- একশেষ শব্দটি দ্বন্দ্ব সমাসের সঙ্গে সম্পর্কিত।
- কিছু সমস্ত পদ আছে যেগুলোর সমস্যমান পদগুলো চূড়ান্তভাবে সমস্তপদে মিশে আছে সেসব সমস্তপদকে একশেষ দ্বন্দ্ব বলে।
যেমন :
- তুমি, সে ও আমি = আমরা।

সমার্থক দ্বন্দ্ব সমাস:
- হাট ও বাজার = হাটবাজার।

বিরোধার্থক শব্দযোগে:
- দা-কুমড়া,
- অহি-নকুল।

উৎস:
১)বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাংলা সাহিত্যকে প্রধানত কয়টি যুগে ভাগ করা হয়?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে বা পর্যায়ে ভাগ করা হয়।
যথা: 
১. প্রাচীন যুগ,
২. মধ্যযুগ,
৩. আধুনিক যুগ।

- বাংলা সাহিত্যের প্রাচীন যুগে ব্যক্তি ও সমষ্টিজীবনই প্রধান ছিল।
- বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মটাই মুখ্য ছিল, মানুষ হয়ে পড়ে গৌণ।
- আর আধুনিক যুগে মানুষ মুখ্য হয় এবং মানবতায় একমাত্র কাম্য হয়ে ওঠে।
- সে সঙ্গে যোগ হয় অন্ধবিশ্বাসের বদলে যুক্তিশীলতা।
- স্বাজাত্যবোধ, স্বদেশপ্রেম, ব্যক্তিস্বাধীনতা বিশেষ করে নারী-স্বাধীনতা আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'চুলোয় যাওয়া' বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. ভূমিকা না রাখা
  2. নষ্ট হওয়া
  3. নাছোড়বান্দা
  4. কিছুই না
ব্যাখ্যা
• 'চুলোয় যাওয়া' বাগধারার অর্থ - নষ্ট হওয়া।

 অন্যদিকে:
- 'ঘোড়ার ডিম' বাগধারার অর্থ - কিছুই না।
- 'চিনে জোঁক' বাগধারার অর্থ হচ্ছে - নাছোড়বান্দা।
- 'চোখ বুঁজে থাকা' বাগধারার অর্থ - ভূমিকা না রাখা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
What is the synonym of the word 'Vengeance'?
  1. Conquer
  2. Disrespect
  3. Revenge
  4. Grace
ব্যাখ্যা
Vengeance (Noun)
English meaning: Punishment inflicted or retribution exacted for an injury or wrong.
Bangla Meaning: প্রতিশোধ; প্রতিহিংসা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
খ) Disrespect - অসম্মান; অশ্রদ্ধা।
গ) Revenge - প্রতিহিংসাপরায়ণতা; প্রতিশোধ নেওয়া।
ঘ) Grace - প্রশংসনীয় গুণ; আচরণগত পরিমার্জনা; গড়নে স্বাভাবিক সৌষ্ঠব; চলনে সাবলীলতা;  অনুগ্রহ; শুভেচ্ছা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Revenge শব্দটি Vengeance এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Dictionary and Oxford Dictionary.
.
Identify the correct sentence.
  1. I got the task do by Akash.
  2. I got the task to done by Akash.
  3. I got the task done by Akash.
  4. I got the task have done by Akash.
ব্যাখ্যা
• Causative verb হলো যে verb দ্বারা নিজে কাজ না করে কিছু করানোকে বুঝায়।
- এ Verb এর Object টাই মূলত Subject. Subject  এর কাজ হচ্ছে Object কে দিয়ে সেটা করিয়ে নেয়া।

Causative Verb যুক্ত sentence Active Voice এ হলে ২টি structure হয়। যথা 
i) Subject + make/ have + Object* + Verb এর Base Form
- I make him do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই)

ii) Subject + get/ cause + Object* + to + Verb এর Base Form (এ Object টি পরের Verb এর Subject হবে।) যেমন
- I get him to do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই) 

• Causative Verb যুক্ত sentence Passive Voice এ হলে ২টি structure হয়। যথা -
(i) Sub+ make/ have/ get/ cause + Obj*+ Verb এর Past Participle (*এ Obj-টি পরের Verb এরও Obj)
=> I make the work done by him.

(ii) Sub+ (be)+ make/ cause এর Past Participle (made/ caused) + to + Verb
=> He was made to do the work.

• যেহেতু অপশনে উল্লিখিত বাক্যগুলো passive এ আছে, তাই নিয়মানুযায়ী, I got the task done by Akash - বাক্যটি সঠিক।

.
I don't need to finish this today, _______
  1. do I?
  2. may I?
  3. won't I?
  4. have I?
ব্যাখ্যা
• Tag question এর নিয়মানুযায়ী,

- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি negative এ আছে, তাই  Tag question  positive/affirmative হবে এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে  do I হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I don't need to finish this today, do I?
১০.
What is the antonym of the word 'Apprentice'?
  1. Sober
  2. Mad
  3. Beginner
  4. Expert
ব্যাখ্যা
• Apprentice (noun)
English Meaning: A person who is learning a trade from a skilled employer, having agreed to work for a fixed period at low wages.
Bangla Meaning: শিক্ষানবিশ, নতুন এবং অনভিজ্ঞ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Sober - আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত।
খ) Mad - পাগল; মানসিক রোগী।
গ) Beginner - (বিশেষত) যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ।
ঘ) Expert - বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে -  Expert শব্দটি Apprentice এর বিপরীত অর্থ প্রকাশ করচ্ছে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১১.
What is the plural form of 'Manservant'?
  1. Manservant
  2. Manservants
  3. Menservants
  4. Menservant
ব্যাখ্যা
• Manservant (Noun)
English meaning: A male servant
Bangla meaning: পুরষভৃত্য; পরিচারক।
- এর plural form হচ্ছে - Menservants.
- এক্ষেত্রে Man এবং Servant - দুইটিই plural করা হয়।

Source: Merriam-Webster Dictionary.
১২.
After they had already eaten, the guests (arrive) at the party.
  1. arrive
  2. arrives
  3. arrived
  4. had arrived
ব্যাখ্যা
• After এর পূর্বে যদি বাক্য past perfect tense হয় তবে after এর পরে past indefinite হবে৷
- আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
Structure:
- Past Indefinite + after + Past Perfect. Or, After + Past Perfect + Past Indefinite.
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে  যেহেতু past perfect tense রয়েছে তাই পরের অংশ past indefinite হবে।
- Complete Sentence: After they had already eaten, the guests arrived at the party.
১৩.
He spoke confidently during the presentation. Here 'confidently' is used as -
  1. Adverb
  2. Noun
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা
• He spoke confidently during the presentation. Here 'confidently' is used as an adverb.

• Adverb
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- 'Confidently' is modifying the verb 'spoke', describing the manner in which he spoke.
- এখানে 'confidently শব্দটি verb spoke modify করছে বিধায় এটি Adverb এবং কিভাবে কথা বলেছিল তা বর্ণনা করছে অর্থাৎ adverb of manner হয়েছে।

• Adverb of manner:
- যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।
- Most of these adverbs have “ly” at its end such as,clearly, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.
১৪.
You're not still brooding ______ what he said, are you?
  1. at
  2. over
  3. in
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - over. 
- complete sentence: You're not still brooding over what he said, are you?

• Brood (on/over/about)
English Meaning: To think a lot about something that makes you annoyed, anxious or upset
Bangla Meaning: কোনো কিছু সম্পর্কে গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।

- সুতরাং, কোন কিছু নিয়ে গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা অর্থে Brood এরপর preposition হিসাবে on/over/about বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১৫.
She brushed her teeth with minty toothpaste. Here 'toothpaste' is a/an -
  1. Abstract noun
  2. Collective Noun
  3. Compound noun
  4. Adjective
ব্যাখ্যা
• She brushed her teeth with minty toothpaste. Here 'toothpaste' is example of - a compound noun.
-  যা tooth (দাঁত) এবং paste (মিশ্রণ) এ দুটি noun নিয়ে গঠিত।

Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
- Toothpaste হচ্ছে - no spaced or hyphened Compound Noun.
১৬.
What is the meaning of the phrase 'Beggar description'?
  1. Very poor explanation
  2. Impossible to describe
  3. Insufficient fund
  4. Very detailed description
ব্যাখ্যা
Beggar description/belief
English Meaning: to be impossible to believe or describe.
Bangla Meaning: বর্ণনা করা যায় না এমন / অবর্ণনীয়।

Ex. Sentence: His miseries beggar description.
Bangla Meaning: তার দুুঃখের কথা ভাষায় প্রকাশ করার মত না।

Source: Live MCQ Lecture.
১৭.
'To be or not to be' was taken from William Shakespeare's -
  1. Hamlet
  2. Macbeth
  3. Othello
  4. King Lear
ব্যাখ্যা
• 'To be or not to be' was taken from - Hamlet.
- it is a famous soliloquy.
- Full quotation 'To be, or not to be, that is the question'

• Hamlet is a famous tragedy by William Shakespeare.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয়েছিল
- ১৬০৩ সালে এটি প্রকাশিত হয় 
- এই tragedy তে Shakespeare Denmark এর prince Hamlet এর কাহিনী তুলে ধরেছেন, যে জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং  জানতে পারে যে , তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
১৮.
I dream of exploring the landscapes of _________ New Zealand.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - zero article.
 
• Article এর নিয়মানুযায়ী,
- দেশের নামের পূর্বে সাধারণত article বসে না।
- যেমন:  Fahim is going to Paris next week.

- কিন্তু,  ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান বা United/ সংযুক্ত দেশগুলোর নামের আগে the বসে।
- যেমন - The USA, The UK ইত্যাদি।

• Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
- Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
- Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
১৯.
The CEO, along with the assistant managers, __________ a new plan for two hours.
  1. are formulating
  2. has been formulating
  3. were formulating
  4. is formulating
ব্যাখ্যা
• Along with, as well as, together with, including in, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- প্রদত্ত বাক্যের প্রথম subject  হলো the CEO, subject singular হওয়ায় verb টিও singular হবে।
- আবার বাক্যে for one months থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে।

• সুতরাং সঠিক উত্তর হচ্ছে - has been formulating.
- সম্পূর্ন বাক্যটি - The CEO, along with the assistant managers, has been formulating a new plan for two hours.

• Some other examples: 
- The President, accompanied by his wife, is traveling to Bangladesh.
- All of the books, including yours, are in that box.
- The man as well as his sons was present.
- The principal along with his students has been planting trees for two hours.
- Two books in addition to a pen were given to each of them.
২০.
একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ৬০ হয়, সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ৬০ হয়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
৩ক + ২ক = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
∴ ক = ১২
২১.
a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত?
  1. 16
  2. 17
  3. 18
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত?

সমাধান:
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (11/2)2 - (7/2)2
= (121/4) - (49/4)
= (121 - 49)/4
= 72/4
= 18
২২.
৪০° কোণের পূরক কোণের পরিমাণ কত?
  1. ৪০°
  2. ৫০°
  3. ৬৫°
  4. ১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০° কোণের পূরক কোণের পরিমাণ কত?

সমাধান:
দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে।
∴ একটি কোণ ৪০° হলে অপর কোণটি = ৯০° - ৪০°
= ৫০°
২৩.
১৮ জন শ্রমিক একটি কাজ ৪ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৮ জন শ্রমিকের কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টায়
  2. ৭ ঘণ্টায়
  3. ৮ ঘণ্টায়
  4. ৯ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ জন শ্রমিক একটি কাজ ৪ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৮ জন শ্রমিকের কত সময় লাগবে?

সমাধান:
১৮ জন শ্রমিক কাজটি সম্পন্ন করতে পারে = ৪ ঘণ্টায়
∴ ১ জন শ্রমিক কাজটি সম্পন্ন করতে পারে = (১৮ × ৪) ঘণ্টায়
∴ ৮ জন শ্রমিক কাজটি সম্পন্ন করতে পারে = (১৮ × ৪)/৮ ঘণ্টায়
= ৯ ঘণ্টায়
২৪.
2a2 - ab - 6b2 এর একটি উৎপাদক (a - 2b) হলে, অপর উৎপাদকটি হবে-
  1. (a + 2b)
  2. (2a - b)
  3. (3a - b)
  4. (2a + 3b)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - ab - 6b2 এর একটি উৎপাদক (a - 2b) হলে, অপর উৎপাদকটি হবে-

সমাধান:
2a2 - ab - 6b2
= 2a2 - 4ab + 3ab - 6b2
= 2a(a - 2b) + 3b(a - 2b)
= (2a + 3b)(a - 2b)
২৫.
শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
  1. ২৩৮ টাকা
  2. ২৮২ টাকা
  3. ২৫৯ টাকা
  4. ২৬৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৭/১০০ টাকা
∴ ৭৪০ টাকার ৫ বছরের সুদ = (৭ × ৫ × ৭৪০)/১০০ টাকা
= ২৫৯ টাকা
২৬.
একটি আয়তাকার ক্ষেত্রের বিস্তার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ। বিস্তার ১৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৯৬ মিটার
  2. ১২৮ মিটার
  3. ১৪৪ মিটার
  4. ১৭২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের বিস্তার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ। বিস্তার ১৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১৬ × ৩ = ৪৮ মিটার

∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার)
= ২(৪৮ + ১৬)
= ১২৮ মিটার
২৭.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি কত? 
  1. 340
  2. 360
  3. 420
  4. 440
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
প্রথম 20 টি পদের সমষ্টি = 20(20 + 1)
= 20 × 21
= 420 
২৮.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 6 বর্গ একক
  2. 18 বর্গ একক
  3. 36 বর্গ একক
  4. 48 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2a
প্রশ্নমতে,
√2a = 6√2
⇒ a = 6

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
= 62
= 36 বর্গ একক
২৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫

∴ অপর সংখ্যাটি = ২৫
৩০.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ১/৫
  3. ২/৭
  4. ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫ টি
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ =  ২, ৩, ৫, ৭, ১১, ১৩
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬ টি

∴মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মোট মৌলিক সংখ্যা / সর্বমোট সংখ্যা
= ৬/১৫
= ২/৫
৩১.
রাফি পাইকারী বিক্রেতার কাছ থেকে ৩০ টাকায় ১২ টি পেয়ারা ক্রয় করে প্রতিটি পেয়ারা ৩ টাকা করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি পাইকারী বিক্রেতার কাছ থেকে ৩০ টাকায় ১২ টি পেয়ারা ক্রয় করে প্রতিটি পেয়ারা ৩ টাকা করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
১২ টি পেয়ারার বিক্রয়মূল্য = ১২ × ৩ = ৩৬ টাকা
∴ লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা

এখন,
৩০ টাকায় লাভ হয় = ৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৬/৩০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৬ × ১০০)/৩০ টাকা
= ২০ টাকা বা ২০%
৩২.
একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 2πr2
  2. πr2/8
  3. πr2/4
  4. πr2/16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাস = r/2
∴ ব্যাসার্ধ = r/4 

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π(r/4)2
= πr2/16
৩৩.
রাকিব ও তানভীরের মোট বয়স ৬৫ বছর। রাকিবের বয়সের দ্বিগুণ তানভীরের বয়সের তিনগুণের সমান হলে, তানভীরের বয়স কত?
  1. ২৪ বছর
  2. ২৬ বছর
  3. ৩২ বছর
  4. ৩৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের মোট বয়স ৬৫ বছর। রাকিবের বয়সের দ্বিগুণ তানভীরের বয়সের তিনগুণের সমান হলে, তানভীরের বয়স কত?

সমাধান:
ধরি, রাকিবের বয়স = ক বছর
তাহলে, তানভীরের বয়স = ৬৫ - ক বছর

প্রশ্নমতে,
২ক = ৩(৬৫ - ক)
⇒ ২ক = ১৯৫ - ৩ক
⇒ ৫ক = ১৯৫
⇒ ক = ১৯৫/৫
∴ ক = ৩৯

∴ তানভীরের বয়স = ৬৫ - ৩৯ = ২৬ বছর
৩৪.
θ = 45° হলে, (1 - cot2θ)/(1 + cot2θ) = কত?
  1. 0
  2. 1/2
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: θ = 45° হলে, (1 - cot2θ)/(1 + cot2θ) = কত?

সমাধান:
(1 - cot2θ)/(1 + cot2θ)
= {1 - (cot45°)2}/{1 + (cot45°)2}
= (1 - 12)/(1 + 12)
= 0/2
= 0
৩৫.
১০ বিলিয়ন = কত কোটি?
  1. ১ কোটি
  2. ১০ কোটি
  3. ১০০ কোটি
  4. ১০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বিলিয়ন = কত কোটি?

সমাধান:
আমরা জানি,
১ বিলিয়ন = ১০০ কোটি
∴ ১০ বিলিয়ন = ১০ × ১০০ কোটি
= ১০০০ কোটি
৩৬.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন করা সম্ভব?
  1. ৩, ৫ এবং ৮
  2. ২, ৫ এবং ৮
  3. ৭, ৮ এবং ৯
  4. ৮, ৯ এবং ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন করা সম্ভব?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 

এখানে, 
ক্ষুদ্রতম দুইটি বাহুকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ৩ + ৫ = ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
খ) ২ + ৫ < ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
গ) ৭ + ৮ > ৯ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
৩৭.
৬০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ৯ মিটার
  2. ১২ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = ৩ + ৭ + ১০
= ২০

∴ ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য = ৬০ × (৩/২০) মিটার
= ৯ মিটার
৩৮.
আগরতলা মামলার বিচারকার্য ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
  1. এস.এ.রহমান
  2. এম.আর.খান
  3. মকসুমুল হাকিম
  4. আতাউর রহমান খান
ব্যাখ্যা
আগরতলা মামলার বিচারকার্য:

- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়।
- ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে।
- প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খানের নেতৃত্বে অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে একটি আত্মপক্ষ সমর্থকদল গঠন করা হয়।
- যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন।
- তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
- পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান।
- ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান।
- অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম।
- ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন দেখতে কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. F9
  2. F10
  3. F11
  4. F12
ব্যাখ্যা
ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৪০.
নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
  1. ব্রি ধান ৫২
  2. ব্রি ধান ৫৫
  3. ব্রি ধান ৫৭
  4. ব্রি ধান ৬৪
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:

- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান  ৭৪, ব্রি ধান ৮৪।
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।

তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৪১.
হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র নিচের কোনটি?
  1. চন্দ্রকথা
  2. জয়যাত্রা
  3. দারুচিনি দ্বীপ
  4. লালসালু
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ:

- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর অন্যন্যা চলচ্চিত্র গুলো হলো,
- শ্রাবণ মেঘের দিন (২০০০), দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭) এবং আমার আছে জল (২০০৮)।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪২.
হামাস কোন দেশ ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন?
  1. লিবিয়া
  2. ইরান
  3. মিশর
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা
হামাস:

- হামাসের পূর্ণরূপ হরকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। 
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
  1. ২২০.২২ কিলোমিটার
  2. ৩৭০.৪০ কিলোমিটার
  3. ৪৫২.৩১ কিলোমিটার
  4. ৭১৬ কিলোমিটার
ব্যাখ্যা
বাংলাদেশের সমুদ্রসীমা:

- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার। 
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
- ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।