পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
বাংলা ব্যাকরণ সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তােমার মতাে এমন হীন চরিত্রবান লােক আমার প্রয়ােজন নেই।
  2. খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
  3. গ) ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়।
  4. ঘ) তিনি স্বত্রীক ঢাকায় থাকেন।
সঠিক উত্তর:
খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যটি হলো - বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
অন্যান্য বাক্যের শুদ্ধরূপ হলো:
- তােমার মতাে এমন হীনচরিত্র লােক আমার প্রয়ােজন নেই।
- ব্যাপারটা আমার আয়ত্ত নয় ।
- তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
সূত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

.
কোন বাক্যটি বাচ্যজনিত কারণে ভুল?
  1. ক) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  2. খ) বিধি লঙ্ঘন হয়ছে।
  3. গ) শুধুমাত্র এই কটা টাকা দিলে?
  4. ঘ) দশচক্রে ঈশ্বর ভূত।
সঠিক উত্তর:
খ) বিধি লঙ্ঘন হয়ছে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বিধি লঙ্ঘন হয়ছে।
ব্যাখ্যা

‘বিধি লঙ্ঘন হয়ছে।’ - এই বাক্যটি বাচ্যজনিত কারণে ভুল। এর শুদ্ধরূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।
‘সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়’ - এই বাক্য বহুবচনের অপপ্রয়োগজনিত কারণে অশুদ্ধ। এর শুদ্ধরূপ - সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
‘শুধুমাত্র এই কটা টাকা দিলে?’ - এই বাক্য বাহুল্য জনিত কারণে অশুদ্ধ। এর শুদ্ধরূপ - শুধু এই কটা টাকা দিলে?
‘দশচক্রে ঈশ্বর ভূত।’ -এই বাক্যটি প্রবাদ-প্রবচনের বিকৃতিজনিত কারণে ভুল। এর শুদ্ধরূপ - দশচক্রে ভগবান ভূত।
সূত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

.
কোন শব্দটির ক্ষেত্রে অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) দৌরাত্ম্য
  2. খ) উৎকর্ষতা
  3. গ) বিচিত্রতা
  4. ঘ) দরিদ্রতা
সঠিক উত্তর:
খ) উৎকর্ষতা
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎকর্ষতা
ব্যাখ্যা

উৎকর্ষ একটি বিশেষ্য পদ। যার বিশেষণ হলাে উৎকৃষ্টতা যা দ্বারা বস্তুর, ভাবের বা রুচির উৎকর্ষ বুঝায়।
সুতারাং উৎকর্ষতা এখানে প্রত্যয় জনিত অশুদ্ধ। এর শুদ্ধ রূপ হবে - উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
সমাসের প্রতীতি কয়টি?
  1. ক) ৬ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
ব্যাখ্যা

সমাসের প্রতীতি ৫ টি।
এগুলো হচ্ছে, সমস্তপদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য ও সমস্যমান পদ।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
সাদৃশ্য বুঝাতে 'উপ' ব্যবহৃত হয়েছে কোনটিতে?
  1. ক) উপনগরী
  2. খ) উপকণ্ঠ
  3. গ) উপকূল
  4. ঘ) উপকথা
সঠিক উত্তর:
ঘ) উপকথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপকথা
ব্যাখ্যা

উপকথা = কথার সদৃশ্য (সাদৃশ্য অর্থে)
উপনগরী = নগরীর সমীপে (সামীপ্য অর্থে)
উপকণ্ঠ = কণ্ঠের সমীপে (সামীপ্য অর্থে)
উপকূল = কূলের সমীপে (সামীপ্য অর্থে)
এগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘নরপশু’ এর ব্যাসবাক্য কি হবে?
  1. ক) নর ও পশু
  2. খ) যে নর সেই পশু
  3. গ) নরাকারের পশু যে
  4. ঘ) পশু যে নর
সঠিক উত্তর:
গ) নরাকারের পশু যে
উত্তর
সঠিক উত্তর:
গ) নরাকারের পশু যে
ব্যাখ্যা
‘নরপশু’ এর ব্যাসবাক্য নরাকারের পশু যে। এটি নিপাতনে সিদ্ধ (কোন নিয়মের অধীন নয়) বহুব্রীহি সমাসের উদাহরণ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
ক্ষয়িষ্ণু এর প্রকৃত ও প্রত্যয় কি হবে?
  1. ক) √ক্ষি + ইষ্ণু
  2. খ) √ক্ষ + ইষ্ণু
  3. গ) √ক্ষয় + ইষ্ণু
  4. ঘ) √ক্ষত + ইষ্ণু
সঠিক উত্তর:
ক) √ক্ষি + ইষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
ক) √ক্ষি + ইষ্ণু
ব্যাখ্যা
ক্ষয়িষ্ণু এর সঠিক প্রকৃত ও প্রত্যয় √ক্ষি + ইষ্ণু।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ণিচ্‌ কোন ধরনের প্রত্যয়?
  1. ক) কৃৎ প্রত্যয়
  2. খ) বাংলা প্রত্যয়
  3. গ) বিদেশি প্রত্যয়
  4. ঘ) সংস্কৃত প্রত্যয়
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত প্রত্যয়
ব্যাখ্যা
ণিচ্‌ সংস্কৃত প্রত্যয়।
কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে যদি অন্যকে দিয়ে ক্রিয়া সাধন করে তাহলে ণিচ্‌ প্রত্যয় হয়।
যেমন: √দৃশ্‌ (দেখা) + ণিচ্‌ = দর্শি (দেখান)।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোন কোন ক্ষেত্রে স্বরগত অল্প-বিস্তর পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বলা হয় -
  1. ক) অভিশ্রুতি
  2. খ) অপশ্রুতি
  3. গ) সম্প্রসারণ
  4. ঘ) বৃদ্ধি
সঠিক উত্তর:
খ) অপশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অপশ্রুতি
ব্যাখ্যা
প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোন কোন ক্ষেত্রে স্বরগত অল্প-বিস্তর পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে অপশ্রুতি বলে।
অপশ্রুতি তিনভাবে প্রকাশ পায়। যথা: গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
ভাব অর্থে 'আমি' প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
  1. ক) ইতরামি
  2. খ) জেঠামি
  3. গ) ঘরামি
  4. ঘ) ঠকামি
সঠিক উত্তর:
ক) ইতরামি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইতরামি
ব্যাখ্যা

ইতর + আমি = ইতরামি (ভাব অর্থে)
জেঠা + আমি = জেঠামি (নিন্দা জ্ঞাপন)
ঘর + আমি = ঘরামি (বৃত্তি অর্থে)
ঠক + আমি = ঠকামি (বৃত্তি অর্থে)
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১১.
‘মানব’ শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে?
  1. ক) ষ্ণ
  2. খ) বিন
  3. গ) ইন
  4. ঘ) নীন
সঠিক উত্তর:
ক) ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ষ্ণ
ব্যাখ্যা
মনু + ষ্ণ = মানব ; যদু + ষ্ণ = যাদব, শব্দগুলোতে অপত্য অর্থে ষ্ণ প্রত্যয় যুক্ত হয়েছে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১২.
‘ঘোড়াশকট’ শব্দটি কোন দোষে দুষ্ট?
  1. ক) বাহুল্য
  2. খ) গুরুচণ্ডালী
  3. গ) উপমার ভুল প্রয়োগ
  4. ঘ) দুর্বোধ্যতা
সঠিক উত্তর:
খ) গুরুচণ্ডালী
উত্তর
সঠিক উত্তর:
খ) গুরুচণ্ডালী
ব্যাখ্যা

‘ঘোড়াশকট’ শব্দটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট।
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
শব্দটির সঠিক প্রয়োগ হবে ঘোড়াগাড়ি অথবা অশ্বশকট।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
“তিনি আমাকে পাঁচশত টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।” - বাক্যের যৌগিক রূপ হবে -
  1. ক) তিনি আমাকে পাঁচশত টাকা দেয়ার পর বাড়ি চলে যেতে বললেন।
  2. খ) তিনি আমাকে পাঁচশত টাকা দিলেন তথাপি বাড়ি যেতে বললেন।
  3. গ) তিনি আমাকে পাঁচশত টাকা দেয়া মাত্রই বাড়ি যেতে বললেন।
  4. ঘ) তিনি আমাকে পাঁচশত টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
সঠিক উত্তর:
ঘ) তিনি আমাকে পাঁচশত টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনি আমাকে পাঁচশত টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
ব্যাখ্যা

সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়। এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়।
বাক্যটির যৌগিক রূপ হবে - “তিনি আমাকে পাঁচশত টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।”
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৪.
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) আসত্তি
  3. গ) আসক্তি
  4. ঘ) যোগ্যতা
সঠিক উত্তর:
ক) আকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা

বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা।
যেমন- ‘চন্দ্র পৃথিবীর চারদিকে’ - এটুকু বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিচ্ছু ইচ্ছা থাকে। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায় : চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। এখানে আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়েছে বলে এটি পূর্ণাঙ্গ বাক্য।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৫.
বাক্যের যোগ্যতা -
  1. ক) কাব্যের ক্ষেত্রে বিচার করা হয় না।
  2. খ) গদ্যের ক্ষেত্রে বিচার করা হয় না।
  3. গ) সর্বক্ষেত্রেই বিচার করা হয়।
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ক) কাব্যের ক্ষেত্রে বিচার করা হয় না।
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্যের ক্ষেত্রে বিচার করা হয় না।
ব্যাখ্যা

বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম যোগ্যতা। সাধারণত গদ্যের ক্ষেত্রে যোগ্যতা বিচার হয়, কাব্যের ক্ষেত্রে নয়।
“হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে” - এ পঙ্‌ক্তি কবিতায় মান্য হলেও গদ্যে যোগ্যতাহীন বলে বিবেচিত।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) বিদ্যজ্জন
  2. খ) ন্যূন
  3. গ) ক্বচিৎ
  4. ঘ) সিন্দূর
সঠিক উত্তর:
ক) বিদ্যজ্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্যজ্জন
ব্যাখ্যা
‘বিদ্যজ্জন’ বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ রূপ হবে ‘বিদ্বজ্জন’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
  1. ক) লবণ
  2. খ) তারল্য
  3. গ) ভোজন
  4. ঘ) বহর
সঠিক উত্তর:
খ) তারল্য
উত্তর
সঠিক উত্তর:
খ) তারল্য
ব্যাখ্যা

যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বুঝায় তা-ই গুণবাচক বিশেষ্য।
যেমনঃ তরল দ্রব্যের গুণ - তারল্য ; মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা ইত্যাদি।
- ‘লবণ’ বস্তুবাচক বা দ্রব্য বাচক বিশেষ্য।
- ‘ভোজন’ ভাববাচক বিশেষ্য।
- ‘বহর’ সমষ্টি বাচক বিশেষ্য।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৮.
বাক্যের আবশ্যিক পদ কোনটি?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিষেষণ
  3. গ) ক্রিয়া
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
গ) ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়া
ব্যাখ্যা
বাংলা ব্যকরণের নিয়ম অনুসারে ক্রিয়াপদ ভিন্ন কোন বাংলা বাক্য গঠিত হয় না। প্রকাশ না থাকলেও উহ্য অবস্থায় ক্রিয়াপদ বাক্যে থাকে বলে একে আবশ্যিক পদ বলে।
যেমন: রাম ও রহিম বন্ধু। এখানে ‘হয়’ উহ্য।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
‘তিনি না কি ঢাকায় যাবেন।’ - বাক্যে ‘না’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সম্ভাবনা
  2. খ) অনুমান
  3. গ) ব্যঙ্গ
  4. ঘ) বিষ্ময়
সঠিক উত্তর:
ক) সম্ভাবনা
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্ভাবনা
ব্যাখ্যা

একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে।
এই বাক্যে ‘না’ শব্দটি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২০.
‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’ - বাক্যে প্রযোজ্য কর্তা কোনটি?
  1. ক) মা
  2. খ) শিশুকে
  3. গ) চাঁদ
  4. ঘ) দেখাচ্ছেন
সঠিক উত্তর:
খ) শিশুকে
উত্তর
সঠিক উত্তর:
খ) শিশুকে
ব্যাখ্যা

যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা এবং
যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে, প্রযোজ্য কর্তা বলে।
এখানে, ‘মা’ প্রযোজক কর্তা এবং ‘শিশুকে’ প্রযোজ্য কর্তা।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২১.
বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয় না কোন উপায়ে?
  1. ক) সমাস
  2. খ) উপসর্গ
  3. গ) লিঙ্গ পরিবর্তন
  4. ঘ) সকল উপায়েই হয়
সঠিক উত্তর:
গ) লিঙ্গ পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
গ) লিঙ্গ পরিবর্তন
ব্যাখ্যা

বাংলা শব্দ গঠনের কয়েকটি উপায় হলাে সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, বহুবচনের মাধ্যমে, উপসর্গ যােগে, প্রত্যয় সহযােগে ইত্যাদি।
লিঙ্গ পরিবর্তন এর মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব শব্দ সমস্যমান পদগুলোর কোনটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোন অর্থ প্রকাশ করে, সেগুলোকে কি বলা হয়?
  1. ক) যৌগিক শব্দ
  2. খ) রূঢ় শব্দ
  3. গ) যোগরূঢ় শব্দ
  4. ঘ) সাধিত শব্দ
সঠিক উত্তর:
গ) যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা

সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনাে অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনাে অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যােগরূঢ় শব্দ।
যেমনঃ
জলদ - মূল অর্থ যে জল দেয়, ব্যবহারিক অর্থ হলাে মেঘ,
পঙ্কজ - শব্দের অর্থ যা পঙ্কে জন্মে যা, কিন্তু ব্যবহারিক অর্থ পদ্ম,
মহাযাত্রা - মহাসমারােহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যােগরূঢ় শব্দরূপে অর্থ মৃত্যু,
রাজপুত - রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে যােগরূঢ় শব্দরূপে অর্থ জাতি বিশেষ,
তুরঙ্গম- যা তাড়াতাড়ি যায় অর্থ পরিত্যাগ করে যােগরূঢ় শব্দরূপে অর্থ ঘােড়া।
এরূপ আরও উদাহরণ হলাে- মন্দির, জলদ, অন্ন, জলধি, সরােজ ইত্যাদি।
সূত্র- এসএসসি বাংলা দ্বিতীয় পত্র(উন্মুক্ত) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

২৩.
কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) নামাজ
  2. খ) চশমা
  3. গ) তারিখ
  4. ঘ) মৌলভী
সঠিক উত্তর:
গ) তারিখ
উত্তর
সঠিক উত্তর:
গ) তারিখ
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত গ) তারিখ - শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে।
উৎসঃ বাংলাএকাডেমি অভিধান
অন্যদিকে,
চশমা, নামাজ ও মৌলভী শব্দ দুটি - ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে।

২৪.
নিচের কোন শব্দগুচ্ছ সঠিক বানানে লিখা?
  1. ক) পিপীলিকা, ভূত, তরিৎ
  2. খ) পিশাচ, জ্যোতীষি, ভ্রাতৃত্ব
  3. গ) ব্যাভিচার, আহুতি, শ্বশ্রূ
  4. ঘ) সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য
সঠিক উত্তর:
ঘ) সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য
ব্যাখ্যা

সঠিক বানানে লিখা শব্দগুচ্ছ হলো - সূচ্যগ্র, শ্মশ্রু, ত্যাজ্য।
অন্যান্য শব্দগুচ্ছে ‘তড়িৎ (বিদ্যুৎ) / ত্বরিত (দ্রুত)’, ‘জ্যোতিষী’, ও ‘ব্যভিচার’ বানান ভুল লিখা আছে।
উল্লেখ্য, শ্মশ্রু - গোঁফদাড়ি এবং শ্বশ্রূ - শাশুড়ি
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।

২৫.
কোনটি মৌলিক স্বরের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) এ
  2. খ) ই
  3. গ) অ্যা
  4. ঘ) ঔ
সঠিক উত্তর:
ঘ) ঔ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঔ
ব্যাখ্যা

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি। যথা- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
যৌগিক স্বরধ্বনি - ২৫ টি।
যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে দুটি। যথা – ঐ, ঔ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি

২৬.
‘চিতল’ শব্দে কয়টি অক্ষর আছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা

বর্ণঃ ভাষার ধ্বনিকে লিখিতরূপ দানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বা হরফ বলে।
অক্ষরঃ অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে।
এর ইংরেজি পরিভাষা সিলেবল, তাই একে শব্দাংশ ও বলা হয়। এক বা একাধিক বর্ণ নিয়ে একটি অক্ষর তৈরী হয়।
‘চিতল’ শব্দে ২টি অক্ষর আছে। (চিত্‌ + অল্‌)
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

২৭.
‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে -
  1. ক) জ + ঞ
  2. খ) ঞ + জ
  3. গ) জ + গ
  4. ঘ) গ + ঞ
সঠিক উত্তর:
ক) জ + ঞ
উত্তর
সঠিক উত্তর:
ক) জ + ঞ
ব্যাখ্যা

জ + ঞ = জ্ঞ
ঞ + জ = ঞ্জ
সূত্র: ভাষা শিক্ষা, বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ।

২৮.
বাংলা বর্ণমালায় অন্তঃস্থ বর্ণ কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
গ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ টি
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় অন্তঃস্থ বর্ণ চারটি।
য, র, ল, ব – হলাে অন্তঃস্থ বর্ণ। এ সব বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণমালা তালিকায় স্পর্শ ও উষ্মবর্ণের মধ্যে স্থান পেয়েছে বলে এদের অন্তঃস্থ বর্ণ বলে।
অন্তঃস্থ 'ব' ধ্বনি উচ্চারিত হয় না।
যেমনঃ বিশ্ব, অশ্ব, চত্বর, ধ্বনি ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) হতবম্ভ
  2. খ) ব্যবচ্ছেদ
  3. গ) অশ্বথ্য
  4. ঘ) জীবাশ্ব
সঠিক উত্তর:
খ) ব্যবচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যবচ্ছেদ
ব্যাখ্যা

সঠিক বানানটি - ব্যবচ্ছেদ
অন্যান্য বানান গুলোর সঠিকরূপ - হতভম্ব ; অশ্বত্থ ; জীবাশ্ম।
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।

৩০.
‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) লহরী
  2. খ) প্রভা
  3. গ) তরঙ্গিনী
  4. ঘ) আভা
সঠিক উত্তর:
ক) লহরী
উত্তর
সঠিক উত্তর:
ক) লহরী
ব্যাখ্যা

‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ - লহরী, ঢেউ, বীচি, তরঙ্গ, কল্লোল ইত্যাদি।
প্রভা শব্দের সমার্থক শব্দ - আভা, দীপ্তি, কিরণ, আলোক ইত্যাদি।
তরঙ্গিনী শব্দের সমার্থক শব্দ - নদী, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, শৈবালিনী ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩১.
‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) চপলা
  3. গ) অভ্র
  4. ঘ) অচল
সঠিক উত্তর:
ক) সবিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) সবিতা
ব্যাখ্যা

আদিত্য : রবি, সূর্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, সবিতা, ইত্যাদি।
চপলা : বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী, ইত্যাদি।
অভ্র : আকাশ, অম্বর, গগন, নভ, আসমান, অন্তরীক্ষ, ব্যোম, ইত্যাদি।
অচল : পাহাড়, গিরি, শৈল, অদ্রি, ভূধর, শৈল, নগ, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও অভিগম্য অভিধান।

৩২.
‘ভেদ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অভেদ্য
  2. খ) অভেদ
  3. গ) বিভেদ
  4. ঘ) বিবাদ
সঠিক উত্তর:
খ) অভেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভেদ
ব্যাখ্যা

ভেদ (বিশেষ্য) : বিদারণ; ছেদন (লক্ষ্যভেদ)।
অভেদ (বিশেষ্য) : ভেদের অভাব।
অভেদনীয়, অভেদ্য (বিশেষণ) : ভেদ করা যায় না এমন।
বিভেদ (বিশেষ্য) : বিভিন্নতা; প্রভেদ; পার্থক্য।
বিবাদ (বিশেষ্য): ঝগড়া; বিরোধ; কলহ।
সুতরাং, ‘ভেদ’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘অভেদ’।
সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।

৩৩.
‘Agoraphobia’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মুক্তস্থানাতঙ্ক
  2. খ) আশ্রয়হীনাতঙ্ক
  3. গ) উচ্চতাভীতি
  4. ঘ) অন্ধকারভীতি
সঠিক উত্তর:
ক) মুক্তস্থানাতঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) মুক্তস্থানাতঙ্ক
ব্যাখ্যা

'Agoraphobia' এর পারিভাষিক শব্দ মুক্তস্থানাতঙ্ক; মুক্ত স্থান সম্বন্ধে আতঙ্ক।
সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।