১.
দাবা খেলার সর্বপ্রথম সূচনা কোথায় হয়?
ব্যাখ্যা
দাবা:
- দাবা ১৬টি করে ঘুঁটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা।
- এ ১৬টি ঘুঁটির ১টি রাজা, ১টি মন্ত্রী, ২টি ঘোড়া, ২টি হাতি, ২টি নৌকা ও ৮টি বোড়ে (সৈন্য) থাকে।
⇒ এ খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতে।
- ষষ্ঠ শতাব্দীর আগেই ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের সময় খেলাটির উৎপত্তি।
- ভারত থেকে সময়ের পরিক্রমায় খেলাটি ছড়িয়ে পড়ে ইরানে।
- এরপর দাবা খেলার চর্চা শুরু হয় দক্ষিণ ইউরোপে।
- ত্রয়োদশ শতাব্দীতে সমগ্র পশ্চিম ইউরোপে এ খেলা ছড়িয়ে পড়ে।
- আধুনিক দাবার শুরু সেখানেই।
⇒ ভারতীয় পাশা খেলার সঙ্গে এর সাদৃশ্য আছে।
- ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলাটি প্রচলিত ছিল।
- ইউরোপে গত একশ বছরে দাবার বিভিন্ন আইনকানুনের বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে এ খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলা হয়।
- এ বিবর্তনের পথ ধরে দাবাকে ঘিরে গড়ে ওঠে আন্তর্জাতিক দাবা সংস্থা যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে।
- পৃথিবীর অধিকাংশ দেশ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা খেলার আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলে।
⇒ দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা।
- এ খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে।
- এক রাজাকে কিস্তি দেওয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য।
উৎস: i) Britannica.
ii) বাংলাপিডিয়া।