পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২) সমাস, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। পার্ট-৩) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী। পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই, কৃষি পরিসংখ্যান গ্রন্থ। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০২১ ও ২০১৯ সংস্করণ)। পার্ট – ৩ সোর্স: Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচারের পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
কৃষি ও কৃষিভিত্তিক সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত ই-কৃষি সেবা নয় কোনটি?
  1. ক) কৃষকের জানালা
  2. খ) কৃষকের ডিজিটাল ঠিকানা
  3. গ) কৃষকের বন্ধু
  4. ঘ) কৃষি বাতায়ন
ব্যাখ্যা
- কৃষি এবং কৃষিভিত্তিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের ই-কৃষি সেবার উন্নয়ন করা হয়েছে।
- এর মধ্যে উল্লেখযোগ্য- কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন, বন্ধু ফোন, Online Fertiliser Recommendation Software, Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি।
- ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র - Agriculture Information and Communication Centre (AICC)।

তথ্যসূত্র- অর্থনৈতিক সমীক্ষা ২০২১।
.
‘ময়না’ পাখি ছাড়া কিসের নাম?
  1. ক) উন্নত জাতের গম
  2. খ) উন্নত জাতের ভুট্টা
  3. গ) উন্নত জাতের ধান
  4. ঘ) উন্নত জাতের টমেটো
ব্যাখ্যা
- উন্নত জাতের ধান:- ময়না,হীরা,মালা,ইরাটম,চান্দিনা,ব্রিশাইল,সুফলা,হরিধান।
- উন্নত জাতের গম:- দোয়েল,আনন্দ,আকবর,বরকত,অগ্রণী,বলাকা।
- উন্নত জাতের ভুট্টা:- বর্ণালি , শুভ্র , উত্তরণ।
- উন্নত জাতের টমেটো:- বাহার , মানিক , রতন , মিন্টো , ঝুমকা। 

তথ্যসূত্র- কৃষি তথ্য সার্ভিস।
.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) ফরিদপুর
  3. গ) জয়দেবপুর
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করে ১৯৭৬ সালের ৪ আগস্ট।
- এর প্রধান কার্যালয় গাজীপুর জেলার জয়দেবপুরে।
- এর অধীন শস্য গবেষণা কেন্দ্র রয়েছে ৭টি এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে ৭টি।      

 তথ্যসূত্র- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
.
২০২১ সালে দেশে চা উৎপাদনের পরিমাণ ছিল-
  1. ক) ৯ কোটি ৬৫ লাখ কেজি
  2. খ) ৯ কোটি ১০ লাখ কেজি
  3. গ) ৯ কোটি ৫৬ লাখ কেজি
  4. ঘ) ৯ কোটি ২০ লাখ কেজি
ব্যাখ্যা

- বাণিজ্যিক চা চাষে ১৬৮ বছরের ইতিহাসে গেল বছর সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন করে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
- ২০২১ সালে ছোট-বড় সব বাগান থেকে রেকর্ড পরিমাণ এ চা উৎপাদনের হয়েছে বলে জানান বাংলাদেশ চা বোর্ড।
- ২০২০ সালের তুলনায় এক কোটি ১১ লাখ কেজি বেশি।
- এর আগে ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল, যা ছিল সেসময় পর্যন্ত দেশে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ।
- চা বোর্ডের তথ্য অনুসারে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র- বাংলাদেশ চা বোর্ড।

.
আউশ ধান উত্তোলনের সময়-
  1. ক) মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
  2. খ) মধ্য জুলাই – মধ্য আগস্ট
  3. গ) মধ্য মার্চ – মধ্য এপ্রিল
  4. ঘ) ডিসেম্বর – জানুয়ারির শুরু
ব্যাখ্যা
আউশ ধান রোপনের সময়কাল =মধ্য মার্চ – মধ্য এপ্রিল।
আউশ ধান উত্তোলনের সময়কাল =মধ্য জুলাই – মধ্য আগস্ট।

আমন ধান রোপনের সময়কাল =জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু।
আমন ধান উত্তোলনের সময়কাল = ডিসেম্বর – জানুয়ারির শুরু।

বোরো ধান রোপনের সময়কাল = মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি।
বোরো ধান উত্তোলনের সময়কাল = এপ্রিল – মে।

তথ্যসূত্র- কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০।
.
গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার-২০২২ লাভ করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
  2. খ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
  4. ঘ) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
- ১৮ মার্চ, ২০২২ তারিখে জাতীয় পর্যায়ে গৌরবােজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২' প্রদান করে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ।
- গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার-২০২২ লাভ করে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)।
- গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার-২০২১ পায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
- ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার প্রদান করে সরকার।

তথ্যসূত্র- বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ।
.
বাংলাদেশে ফসল উৎপাদনের জন্য রবি মৌসুমের সময়কাল কোনটি?
  1. ক) আষাঢ় থেকে কার্তিক মাস
  2. খ) কার্তিক থেকে ফাল্গুন মাস
  3. গ) চৈত্র থেকে ভাদ্র মাস
  4. ঘ) বৈশাখ থেকে আশ্বিন মাস
ব্যাখ্যা
কৃষিক্ষেত্রে মৌসুম:
- ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি মৌসুমে ভাগ করা যায়।
- যথা:
i) রবি মৌসুম:
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।
- অক্টোবর ও নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয়।
- কম তাপমাত্রায় বপন করা হয়।
- ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফসল তোলা হয়।
- বোরো ধান, গম, মসুর ডাল, যব, সরিষা, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে এ মৌসুমের প্রধান শস্য হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো, আলু ইত্যাদিও এ মৌসুমে চাষ করা হয়।

খরিফ-১ মৌসুম:
- যে মৌসুমের সময় সীমা এপ্রিল থেকে জুন পর্যন্ত বিস্তৃত থেকে তাকে খরিপ-১ মৌসুম বা গ্রীষ্মকালীন মৌসুম বলে।
- এ মৌসুমে উৎপন্ন ফসলগুলোকে খরিফ-১ শস্য বলে।
- যেমন- আউশ ধান, পাট, কাউন, ভুট্টা, তিল, মিষ্টি কুমড়া, কচু ও ঝিঙ্গা ইত্যাদি ।

খরিফ-২ মৌসুম:
- যে মৌসুমের সময়সীমা জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিস্তৃত থাকে তাকে খরিফ-২ মৌসুম বা বর্ষা মৌসুম বলে।
- যেমন- আমন ধান, ভুট্টা, মাষকলাই, বর্ষাকালীন সবজি ইত্যাদি ।

উৎস: কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
.
নিচের কোনটি টমেটোর উন্নত জাত?
  1. ক) ঝুমকা
  2. খ) শ্রাবণী
  3. গ) রতন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- টমেটোর উন্নত জাত- বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিদুর ও শ্রাবণী।
- কলার  জাত- অমৃতসাগর, মেহেরসাগর, অগ্নিশ্বর, কানাইবাশী, মােহনাশী, বীটজবা, সিঙ্গাপুরি , বসরাই, চম্পা, করবী।
- ভুট্টার জাত- বর্ণালি, শুভ্রা, খইভুট্টা, মােহর উত্তরণ, সুপার সুইট কর্ন, সােয়ান-০২।

তথ্যসূত্র- কৃষি তথ্য সার্ভিস।
.
কোন গাছে ভাইরাস 'টুংরো' রোগ হয়?
  1. ক) পাট গাছে
  2. খ) তামাক গাছে
  3. গ) ধান গাছে
  4. ঘ) টমেটো গাছে
ব্যাখ্যা
- টুংরো (Tungro) - রাইস টুংরো ভাইরাস (Rice Tungro Virus) নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু বা ভাইরাস। 
- ধানের টুংরো রোগের জন্য ভাইরাস দায়ী।
- তামাক গাছের মোজাইক রোগ।
- টমেটো গাছের ক্যাংকার রোগ।

তথ্যসূত্র- উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান , একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০.
নদীর মৎস্য কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) কক্সবাজার
  3. গ) বাগেরহাট
  4. ঘ) চাঁদপুর
ব্যাখ্যা
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (ময়নসিংহ) প্রতিষ্ঠিত হয়।
- প্রধান কার্যালয় ব্যতীত এর আরো ৫টি গবেষণা কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র রয়েছে।
গবেষণা কেন্দ্র গুল হচ্ছেঃ
- নদীর মৎস্য কেন্দ্র - চাঁদপুর।
- স্বাদু পানির মৎস্য কেন্দ্র - ময়মনসিংহ।
- লোনাপানির মৎস্য কেন্দ্র - খুলনা।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র - কক্সবাজার।
- চিংড়ি গবেষণা কেন্দ্র - বাগেরহাট।

তথ্যসূত্র- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। 
১১.
Biofloc Techonology কিসের সাথে জড়িত?
  1. ক) ধান উৎপাদনের আধুনিক প্রযুক্তি
  2. খ) মাছ উৎপাদনের আধুনিক প্রযুক্তি
  3. গ) ডিম উৎপাদনের আধুনিক প্রযুক্তি
  4. ঘ) পেয়াজ উৎপাদনের আধুনিক প্রযুক্তি
ব্যাখ্যা
- মাছের বর্জ্য থেকে খাদ্য তৈরি করে মাছকে খাওয়ানোর আধুনিক পদ্ধতিকে Biofloc Techonology বলে। 
- এই পদ্ধতিতে সনাতন পদ্ধতির থেকে ২৫-৩০ গুন বেশি মাছ উৎপাদন করা সম্ভব।

Source:- The Fish Site.
১২.
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
  1. ক) ১৩ শতাংশ
  2. খ) ২১ শতাংশ
  3. গ) ২৫ শতাংশ
  4. ঘ) ৩০ শতাংশ
ব্যাখ্যা
- একটি দেশের মোট আয়তনের ২০-২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।
- কিন্তু বাংলাদেশের এ সম্পদের পরিমাণ রয়েছে মাত্র ১৩ শতাংশ।
- বর্তমানে দেশের ৩৫টি জেলায় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমি রয়েছে।
- বন বিভাগ নিয়ন্ত্রণাধীন বনভূমির পরিমাণ ১,৮৮০,৪৯৩.৭৩ হেক্টর।
- দেশের মোট বনভূমির পরিমাণ ২,৫৭৫,১৯৬.০১ হেক্টর।
- মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যমতে বনভূমির পরিমাণ ১৭ শতাংশ।       

তথ্যসূত্র- তথ্যসূত্র-বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি), কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০২০।
১৩.
বাংলাদেশের কোথায় জুম চাষ পদ্ধতির প্রচলন নেই?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
- জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের এক ধরনের চাষাবাদ পদ্ধতি।
- পাহাড়ের ঢালু এলাকায় জঙ্গল কেটে বা পুড়িয়ে পাহাড়িরা সাধারণত চাষাবাদ করে থাকে।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে জুম চাষ পদ্ধতি প্রচলিত রয়েছে।      

তথ্যসূত্র- ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণি এবং বাংলাপিডিয়া। 
১৪.
নিচের কোনটি মৌসুম নিরপেক্ষ ফসল?
  1. ক) বাঁধাকপি
  2. খ) পেঁয়াজ
  3. গ) পেঁপে
  4. ঘ) আলু
ব্যাখ্যা
- যে সকল ফসল সকল ঋতুতে চাষ হয়ে থাকে সেগুলােকে মৌসুম নিরপেক্ষ ফসল বলে।
যেমনঃ লাল শাক, বেগুন, পেঁপে, কলা।

অন্যদিকে,
- বাঁধাকপি , পেঁয়াজ , আলু হলো রবি ফসল।

তথ্যসূত্র - শিক্ষক বাতায়ন।
১৫.
ফসল কাটার এক সপ্তাহ আগে সিম জাতীয় শস্য লাগানোর পদ্ধতি কী নামে পরিচিত-
  1. ক) রেলিং পদ্ধতিতে চাষ
  2. খ) রিলে চাষ
  3. গ) রিং বেসিন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- একটি শস্যের ফুল আসার পর কিন্তু কর্তনের প্রায় এক সপ্তাহ পূর্বে কতিপয় সুবিধা পাওয়ার জন্য শিম জাতীয় বীজ বপণ করা হয়, একে রিলে চাষ বলে।
- এভাবে এক জমিতে ২ – ৩ ধরনের ফসল এক সাথে চাষ করার পদ্ধতিকে রিলে চাষ বলে।
- সাধারণত ফল বাগানে যে ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে রিং বেসিন বলে।

তথ্যসূত্র- উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা।
১৬.
জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন-
  1. ক) ফাতেমা জোহরা
  2. খ) শিরীন আক্তার
  3. গ) রাবাব ফাতিমা
  4. ঘ) ইসমাত জাহান
ব্যাখ্যা
- ১ ফেব্রুয়ারি ২০২২ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 
- জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।
- জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
১৭.
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) কাজান
  3. গ) পিয়ংচ্যাং
  4. ঘ) বেইজিং
ব্যাখ্যা
- ৪ ফেব্রুয়ারি ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের ২৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
- ২৩তম শীলকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহরে।
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট।
১৮.
নিচের কোন দেশ সম্প্রতি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
  1. ক) পূর্ব তিমুর
  2. খ) উত্তর আয়ারল্যান্ড
  3. গ) নিকারাগুয়া
  4. ঘ) বার্বাডোস
ব্যাখ্যা
- পৃথিবীর নতুন প্রজাতন্ত্র বার্বাডোজ।
- দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- বার্বাডোসের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে ৩০ নভেম্বর, ২০২১ দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সান্দ্রা ম্যাসন। জন্ম নেয় বিশ্বের কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- যার মধ্য দিয়ে অবসান ঘটে ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোসই একমাত্র দেশ যে দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উভয়ই নারী।
- দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন মিয়া আমর মটলি।
- সান্দ্রা ম্যাসন দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্টও।
- ৩০ নভেম্বর, ২০২১ বার্বাডোসের রাষ্ট্রপ্রধানের পদ থেকে বাদ পড়ায় বর্তমানে ১৫ দেশের রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
১৯.
সম্প্রতি নিচের কোন দেশটির সাথে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ-
  1. ক) ডেনমার্ক
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) পর্তুগাল
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- গত ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ ও জাপান।
- দুই দেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরে যান।
- দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করে।
২০.
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়কাল-
  1. ক) মার্চ ২০২১ থেকে ডিসেম্বর ২০২২
  2. খ) মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২
  3. গ) মার্চ ২০২১ থেকে মার্চ ২০২৩
  4. ঘ) মার্চ ২০২১ থেকে নভেম্বর ২০২২
ব্যাখ্যা
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়কাল - মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২। 
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয় - ২৬ মার্চ, ২০২১।
- লোগোর নকশা করেন - রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নির্বাচিত লোগোটি ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - জানুয়ারি , ২০২২। 
২১.
'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' যে দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল-
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) কমোরোস
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
- 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল।
- ২১ ফেব্রুয়ারি ২০২২ পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
২২.
ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম-
  1. ক) নুসানতারা
  2. খ) আহনতারা
  3. গ) কাকনতারা
  4. ঘ) আনতারা
ব্যাখ্যা
- জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।
- নতুন এ রাজধানীর নাম হবে ‘নুসানতারা’।   
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম ‘আনতারা’। 

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - ফেব্রুয়ারি , ২০২২।
২৩.
বিশ্বের প্রথম দেশ হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০০তম ম্যাচ খেলে কোন দেশ?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০০তম ম্যাচ খেলে - ভারত।
- ঐতিহাসিক ম্যাচটিতে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
- ১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলে ভারত। 

তথ্যসূত্র- Cricbuzz এবং প্রথম আলো।
২৪.
ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট-
  1. ক) কিম জং ইয়াং
  2. খ) আহমেদ নাসের আল-রাইসি
  3. গ) কিম জং উন
  4. ঘ) মৈত্রীপাল সিরিসেন
ব্যাখ্যা
- ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)
- দায়িত্ব গ্রহণ করেন - ২৫ নভেম্বর, ২০২১।  
- ইন্টারপোলের বর্তমান সদস্য - ১৯৫টি।
- ২৩ নভেম্বর, ২০২১ ইন্টারপোলের ১৯৫তম সদস্যপদ লাভ করে - মাইক্রোনেশিয়া।

তথ্যসূত্র- ইন্টারপোল ওয়েবসাইট।
২৫.
অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
- অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
- অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ - ভারত।
- অভিবাসী পাঠানোয় বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ। 

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার -জানুয়ারি , ২০২২।
২৬.
নিচের কোনটির ব্যাসবাক্যে ‘যে’ যােজক রয়েছে?
  1. ক) ঘরজামাই
  2. খ) ত্রিফলা
  3. গ) সিংহপুরুষ
  4. ঘ) বেগুনভাজা
ব্যাখ্যা
কর্মধারয় সমাস
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন – গােলাপ নামের ফুল = গােলাপফুল, যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

⇒ কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে যে’ যােজক থাকে,
যেমন –
- খাস যে জমি = খাসজমি
- চিত যে সঁতার = চিতসাঁতার
- ভাজা যে বেগুন = বেগুনভাজা
- সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ
- কনক যে চাঁপা = কনকচাপা
- টাক যে মাথা = টাকমাথা
- যে চালাক সে চতুর = চালাকচতুর
- যে শান্ত সে শিষ্ট = শান্তশিষ্ট

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২৭.
নিম্নের কোন শব্দজোড় সমার্থক?
  1. ক) জল = নিরদ
  2. খ) মেঘ = বলাহক
  3. গ) উর্মি = উর্বী
  4. ঘ) কেশ = কুহক
ব্যাখ্যা
মেঘ শব্দের সমার্থক শব্দ = ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 
নীরদ শব্দের অর্থ মেঘ। 
উর্বী শব্দের অর্থ পৃথিবী 
কুহক শব্দের অর্থ মায়া 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
Ex officio member এর সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রাক্তন কর্মচারী
  2. খ) কর্তৃত্বপরায়ণ সদস্য
  3. গ) পদহেতু সদস্য
  4. ঘ) ক্ষমতাপ্রাপ্ত সদস্য
ব্যাখ্যা
⇒ Ex officio = পদহেতু সদস্য 
⇒ Exit = নির্গম, নির্গমন।
⇒ Exhibition = প্রদর্শন
⇒ Ethics = নীতিমালা, 
⇒ Estimate = মূল্যানুমান, প্রাক্কলন। 
⇒ Extension = বৃদ্ধি 
⇒ Expenditure = ব্যয় 
⇒ Expire = অবসান, মৃত্যু। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৯.
'বৃদ্ধি' কোন ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ?
  1. ক) Enlarge
  2. খ) Gain
  3. গ) Profit
  4. ঘ) Growth
ব্যাখ্যা
Growth = বৃদ্ধি
Enlarge  = পরিবর্ধন করা,মুক্ত করা, ছেড়ে দেয়া। 
Profit =লাভ, মুনাফা
Gain = লাভ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩০.
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পায় কোন সমাসে?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
- ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা = মধুমাখা
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ, যেমন –
- গরুর গাড়ি = গরুরগাড়ি
- তেলে ভাজা = তেলেভাজা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩১.
নিম্নের কোনটি অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড়?
  1. ক) প্রাচী - প্রতীচী
  2. খ) প্রফুল্ল - ম্লান
  3. গ) পরার্থ - দ্ব্যার্থ
  4. ঘ) পুষ্ট - ক্ষীণ
ব্যাখ্যা
অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড়ের শুদ্ধ রুপ: পরার্থ - স্বার্থ

কিছু বিপরীতার্থক শব্দজোড় -
⇒ প্রচ্ছন্ন - ব্যক্ত
⇒ প্রাচ্য - পাশ্চাত্য
⇒ প্রসন্ন - বিষণ্ণ
⇒ প্রত্যর্থী - অর্থী 
⇒ ফাঁপা - নিরেট 
⇒ বিজ্ঞ - অজ্ঞ 
⇒ বিপন্ন - নিরাপদ
⇒ ব্যক্ত - সুপ্ত

উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
নিম্নের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দজোড় ?
  1. ক) থৈ - তাথৈ
  2. খ) তন্ময় - মৃন্ময়
  3. গ) ত্যাজ্য - গ্রাহ্য
  4. ঘ) নির্মল - শ্যামল
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড় সমূহ- 
⇒ ত্যাজ্য - গ্রাহ্য 
⇒ থৈ -অথৈ 
⇒ তন্ময় - মন্ময় 
⇒ নির্মল - পঙ্কিল

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
ছায়া শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
  1. ক) কায়া
  2. খ) ছবি
  3. গ) আধার
  4. ঘ) শ্যামল
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ নিপরীত শব্দ- 
⇒ ছায়া - কায়া 
⇒ চড়াই - উৎরাই 
⇒ চঞ্চল - অবিচল
⇒ চাক্ষুষ - অগোচর 
⇒ ঝানু - অদক্ষ 
⇒ জিন্দা - মুর্দা 
⇒ ঝুনা - কাঁচা 
⇒ জ্যোৎস্না - অমাবস্যা

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
নিম্নের কোনটি উপমান কর্মধারয় এর উদাহরণ ?
  1. ক) বিষাদসিন্ধু
  2. খ) চন্দ্রমুখ
  3. গ) ঘরজামাই
  4. ঘ) কাজলকালাে
ব্যাখ্যা
যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
যেমন –
- কাজলের মতাে কালাে = কাজলকালাে
- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩৫.
নিম্নের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. ক) দেহ = কলেবর
  2. খ) পদ্ম = কুবলয়
  3. গ) বধূ = ভার্যা
  4. ঘ) যুদ্ধ = ক্ষিতিপ
ব্যাখ্যা
ক্ষিতিপ শব্দের অর্থ রাজা। 
⇒ রাজা শব্দের অন্যান্য সমার্থক শব্দ = নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপতি, ভূপ, নরপতি, ভূপাল, মহীপাল, দণ্ডধর, রাজ্যপাল, নরপাল, দণ্ডপাল, নরেন্দ্র, প্রজাধিপ,  ক্ষিতিপতি, নৃপ, মহীনাথ, মহীন্দ্র, মহীপ, ক্ষিতীশ, বাদশা, সম্রাট। 

⇒ যুদ্ধ এর সমার্থক শব্দ = সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি অভিধান।