পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৯
সিলেবাস
বিশেষ ফুল মডেল টেস্ট [২০২২ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) ও অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৯ প্রশ্ন

.
কোন শব্দের বানান অশুদ্ধ?
  1. প্রতিদ্বন্দ্বী
  2. বিশ্রূতী
  3. সুকেশিনী
  4. সুশ্রী
সঠিক উত্তর:
বিশ্রূতী
উত্তর
সঠিক উত্তর:
বিশ্রূতী
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - বিশ্রূতী
- এর শুদ্ধ বানান - বিশ্রুতি।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
-খ্যাতি।

অন্যদিকে,
- সুশ্রী, সুকেশিনী এবং প্রতিদ্বন্দ্বী - শব্দগুলো বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা -
  1. প্রতিবায়ু
  2. শ্বাসনালী
  3. জলাবর্ত
  4. ঘূর্ণবায়ু
সঠিক উত্তর:
ঘূর্ণবায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণবায়ু
ব্যাখ্যা
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা - ঘূর্ণবায়ু

অন্যদিকে,
Whirlpool - জলাবর্ত। 
Windpipe - শ্বাসনালী। 
Windward - প্রতিবায়ু।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
"সংখ্যাগরিষ্ঠ" শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. সংখ্যাবাচক বহুব্রীহি
  4. দ্বিগু
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

সপ্তমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ হয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।

যেমন:
গৃহে বন্দী = গৃহবন্দী;
গৃহে প্রবেশ = গৃহপ্রবেশ;
অকালে পক্ব = অকালপক্ব;
সংখ্যায় গরিষ্ঠ = সংখ্যাগরিষ্ঠ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
  1. বি, অভি, পরা
  2. কদ, আড়, রাম
  3. অপ, নির, সু,
  4. নি, অব, দুর
সঠিক উত্তর:
কদ, আড়, রাম
উত্তর
সঠিক উত্তর:
কদ, আড়, রাম
ব্যাখ্যা
কদ, আড়, রাম - গুচ্ছটি তৎসম উপসর্গ নয়। এইগুলো বাংলা উপসর্গ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

খাঁটি বাংলা উপসর্গ:
খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. দেরি
  2. ঝানু
  3. তৎক্ষণাৎ
  4. ঝাপসা
সঠিক উত্তর:
দেরি
উত্তর
সঠিক উত্তর:
দেরি
ব্যাখ্যা
• 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ - দেরি

উল্লেখ্য,
'ঝটিতি' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, শীঘ্র, অতিদ্রুত।
'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।

অন্যদিকে,
ঝানু - অপটু/আনাড়ি।
ঝাপসা - পরিষ্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'হিতকরী' পত্রিকা সম্পাদনা করেন কে?
  1. শেখ আবদুর রহিম
  2. মীর মশাররফ হোসেন
  3. আবুল মনসুর আহমদ
  4. আবদুল মান্নান সৈয়দ
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
'হিতকরী' পত্রিকা:
- 'হিতকরী' পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
- পরবর্তীতে এর সম্পাদক হন মোসলেম উদ্দীন খান।
- বাঙালি মুসলিমদের মাতৃভাষা বাংলাচর্চা এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ ও প্রবন্ধ ছাপা হয় পত্রিকাটিতে।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
উচ্চারণস্থান অনুযায়ী কোন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
  1. ঢ, ণ, র, ড়
  2. ঞ, ঈ, চ, ঝ
  3. উ, প, ফ, ব
  4. আ, ক, গ, ঙ
সঠিক উত্তর:
ঞ, ঈ, চ, ঝ
উত্তর
সঠিক উত্তর:
ঞ, ঈ, চ, ঝ
ব্যাখ্যা
উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম:
কণ্ঠ্য বা জিহ্বামূলীয় বর্ণ: অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ।
তালব্য বর্ণ: ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঞ, য, য়, শ।
ওষ্ঠ্য বর্ণ: উ, প, ফ, ব, ভ, ম।
মূর্ধন্য বর্ণ: ঋ, ট, ঠ, ড, ঢ, ণ, র, ড়, ঢ়, ষ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
কোনটি সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ?
  1. পড়
  2. কাঁদ
  3. কর্তব্য
  4. কাঁদন
সঠিক উত্তর:
কর্তব্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তব্য
ব্যাখ্যা
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:

অ(অচ্):
√পট্ + অ = পাঠ, 
√জি + অ = জয়,
Vকৃ + তব্য = কর্তব্য ইত্যাদি।

অন্যদিকে,
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ,
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়

অন> ওন:
- √নাচ্ + অন = নাচন,
- √কাঁদ্ + অন = কাঁদন

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
'ঝান্ডা' শব্দের অর্থ কী?
  1. কুণ্ডলী
  2. তলোয়ার
  3. মশাল
  4. পতাকা
সঠিক উত্তর:
পতাকা
উত্তর
সঠিক উত্তর:
পতাকা
ব্যাখ্যা
• 'ঝান্ডা' শব্দের অর্থ - পতাকা, নিশান, ধ্বজা।

অন্যদিকে,
'মশাল' শব্দের অর্থ - ছোটো দণ্ডের মাথায় তেল মাখানো ন্যাকড়া বেঁধে তৈরি স্থূল বাতিবিশেষ।
'তলোয়ার' শব্দের অর্থ - তরবারি, অসি।
'কুণ্ডলী' শব্দের অর্থ - গোল করে পাকানো, গোটানো বস্তু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'তন্বী' শব্দটি কোন সন্ধি?
  1. নিপাতনে সিদ্ধ সন্ধি
  2. বিসর্গসন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
'তন্বী' শব্দটি স্বরসন্ধির উদাহরণ।

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।

যেমন:
- সু + অল্প = স্বল্প
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. তোয়ালে
  2. ডেরা
  3. কাতান
  4. কুর্নিশ
সঠিক উত্তর:
তোয়ালে
উত্তর
সঠিক উত্তর:
তোয়ালে
ব্যাখ্যা
• পর্তুগিজ শব্দ - তোয়ালে
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জল শোষণ করতে পারে এমন সূতা তোলা মোটা গামছাজাতীয় বস্ত্রখণ্ড I

অন্যদিকে,
দেশি শব্দ - কাতান।
তুর্কি শব্দ - কুর্নিশ।
হিন্দি শব্দ - ডেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
হ্রস্বস্বর:
- যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে।
যেমন: অ, ই, উ, ঋ এই (৪টি হ্রস্বস্বর)।

দীর্ঘস্বর: 
- যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে।
যেমন: আ,ঈ, উ, এ, ঐ, ও, ঔ এই ৭টি দীর্ঘস্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি। (২০১৯ সংস্করণ)।
১৩.
কৃত্তিবাস রামায়ণের অন্য নাম কী?
  1. রামাভিষেক
  2. শ্রীরাম পাঁচালি
  3. রামবিলাস
  4. রামচরিতমানস
সঠিক উত্তর:
শ্রীরাম পাঁচালি
উত্তর
সঠিক উত্তর:
শ্রীরাম পাঁচালি
ব্যাখ্যা
কৃত্তিবাস ওঝা:
- সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'।
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
‘সন্দেশ’ শব্দের প্রত্যয়গত অর্থ কী?
  1. মিষ্টান্ন বিশেষ
  2. সংবাদ
  3. চিঠি
  4. জ্ঞানার্জন
সঠিক উত্তর:
সংবাদ
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- 'হস্তী' - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- 'গবেষণা' (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
- 'প্রবীণ' - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- 'সন্দেশ' - শব্দ ও প্রত্যয়গত অর্থ - 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
"মণিবন্ধ" বলতে কী বোঝায়?
  1. হাতের পঞ্চম আঙুল
  2. হাতের কব্জি
  3. হাতের তেলো বা তালু
  4. হাতের বুড়ো আঙুল
সঠিক উত্তর:
হাতের কব্জি
উত্তর
সঠিক উত্তর:
হাতের কব্জি
ব্যাখ্যা
• 'হাতের কব্জি' এর এক কথায় প্রকাশ - মণিবন্ধ

অন্যদিকে,
হাতের বুড়ো আঙুল - অঙ্গুষ্ঠ।
হাতের তেলো বা তালু - করতল।
হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
কোন বাক্যে সকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. মাখন রায় গান গাচ্ছে।
  2. আমি টিফিনে খেয়েছি।
  3. মাখন রায় গানে মজেছে।
  4. ক ও খ
সঠিক উত্তর:
মাখন রায় গান গাচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
মাখন রায় গান গাচ্ছে।
ব্যাখ্যা
সকর্মক ক্রিয়া:
- যে ক্রিয়া পদের কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। কর্মযুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া।

যেমন:
- মা ভাত রান্না করছেন।
- এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে 'রান্না করছেন'। প্রশ্ন: কী রান্না করছেন? উত্তর: ভাত।
- অতএব 'রান্না করছেন' ক্রিয়া পদটির কর্ম হচ্ছে 'ভাত'। 'রান্না করছেন' সকর্মক ক্রিয়া।

এরূপ:
- আমি টিফিন খেয়েছি।
- মাখন রায় গান গাচ্ছে।

অন্যদিকে,
অকর্মক ক্রিয়া:
- যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে।
যেমন:
সৌরভ পড়ে।
- সৌরভ কী পড়ে? – এ প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ এ বাক্যে 'পড়ে' ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাই 'পড়ে' অকর্মক ক্রিয়া।

অনুরূপ,
মাখন রায় গানে মজেছে।
আমি টিফিনে খেয়েছি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৭.
কোনটি অপিনিহিতির উদাহরণ?
  1. সইত্য
  2. আটাসে
  3. কিলিপ
  4. আজ
সঠিক উত্তর:
সইত্য
উত্তর
সঠিক উত্তর:
সইত্য
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য

অন্যদিকে,
অন্ত্যস্বর লোপ - আজি > আজ।
মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি - ক্লিপ > কিলিপ।
সম্প্রকর্ষ বা স্বরলোপ - আটমেসে ˃ আটাসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
'ভেক ধরা' বাগ্‌ধারার অর্থ -
  1. ভান করা
  2. নষ্ট করা
  3. অশান্তি সৃষ্টি করা
  4. সর্বনাশ করা
সঠিক উত্তর:
ভান করা
উত্তর
সঠিক উত্তর:
ভান করা
ব্যাখ্যা
• 'ভেক ধরা' বাগ্‌ধারার অর্থ - ভান করা

অন্যদিকে,
মাথা খাওয়া - নষ্ট করা।
রাবণের চিতা - চির অশান্তি।
ঘুঘু চরানো - সর্বনাশ করা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
নিম্নে কোনটি তৎসম অব্যয়?
  1. খুব
  2. বহুত
  3. আপাতত
  4. আবার
সঠিক উত্তর:
আপাতত
উত্তর
সঠিক উত্তর:
আপাতত
ব্যাখ্যা
তৎসম অব্যয় শব্দ:
- যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। 'এবং' ও 'সুতরাং' তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে 'এবং' শব্দের অর্থ এমন, আর 'সুতরাং' অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)।

অন্যদিকে,
বিদেশি অব্যয় শব্দ:
- আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

বাংলা অব্যয় শব্দ:
- আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
‘ওয়ারিশ’ উপন্যাসের চরিত্র কোনটি?
  1. মাসুদ
  2. রঞ্জনা
  3. মেহেরুন্নিসা
  4. রনজু
সঠিক উত্তর:
রনজু
উত্তর
সঠিক উত্তর:
রনজু
ব্যাখ্যা
'ওয়ারিশ' উপন্যাস:
- শওকত আলী রচিত 'ওয়ারিশ' (১৯৮৯) উপন্যাসটি মহাকাব্যিক ব্যাপ্তি আছে।
- অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যেতে হয়। এরই নাম মানব সভ্যতার ইতিহাস, যাকে বলা যায় ক্রমবিকাশ।
- কথাশিল্পী শওকত আলী রনজু চরিত্রের মাধ্যমে উপর্যুক্ত ব্যক্তি, সমাজ ও জাতির ধারাবাহিকতাই প্রকাশ করেছেন অনবদ্য গদ্যশৈলীতে।

শওকত আলী:
- শওকত আলীর (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি)। জন্মস্থান দিনাজপুর জেলার রায়গঞ্জ।
- একটি ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ” (১৯৬৪) তাঁর প্রথম প্রকাশিত বই।
- শিশুকিশোরদের জন্যেও তিনি লিখে থাকেন।
- বাংলা ছোটগল্পে বিশেষ অবদান রাখার জন্য শওকত আলী বাঙলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে।
- ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে।

তাঁর রচিত উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- যাত্রা,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের খেপ,
- হিসাবনিকাশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস কোনটি?
  1. রায়নন্দিনী
  2. উদ্বোধ
  3. উচ্ছ্বাস
  4. অনল প্রবাহ
সঠিক উত্তর:
রায়নন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
রায়নন্দিনী
ব্যাখ্যা
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।
- তিনি পেশায় ছিলেন একজন ভেষজ চিকিৎসক।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস:
- তারা-বাঈ,
- রায়নন্দিনী,
- ফিরোজা বেগম ইত্যাদি।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- উচ্ছ্বাস,
- উদ্বোধ,
- স্পেনবিজয় কাব্য ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
২২.
Choose the correct sentence.
  1. Had they not wasted time, they would completed the project on time.
  2. Had they not waste time, they would have completed the project on time.
  3. Had they not wasted time, they would have completed the project on time.
  4. Had they not wasted time, they would have complete the project on time.
সঠিক উত্তর:
Had they not wasted time, they would have completed the project on time.
উত্তর
সঠিক উত্তর:
Had they not wasted time, they would have completed the project on time.
ব্যাখ্যা
Correct sentence: Had they not wasted time, they would have completed the project on time.

• উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence এর উপর ভিত্তি করে করা হয়েছে।

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/ could/ might + have + verb এর past participle.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৩.
The new employee will be offered a permanent position _________ his performance is satisfactory.
  1. provided that
  2. let alone
  3. as if
  4. though
সঠিক উত্তর:
provided that
উত্তর
সঠিক উত্তর:
provided that
ব্যাখ্যা
Complete sentence: The new employee will be offered a permanent position provided that his performance is satisfactory.

• Provided/ provided that/ providing that (যদি)
- English meaning: Provided (that)… used to say what must happen or be done to make it possible for something else to happen.
- "Provided that" means "on the condition that" or "only if".
- এই শর্তে (যে); এই শর্তে (যদি) অর্থে conjunction হিসেবে providing that ব্যবহৃত হয়।

- প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, নতুন কর্মচারীকে স্থায়ী পদ দেওয়া হবে যদি তার কর্মক্ষমতা সন্তোষজনক হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Provided that.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Let alone (চিন্তা করা/ ভাবা যায় না)
- To say nothing of: not to mention → Used to emphasize improbability.
- Example: He can't walk, let alone run.

গ) As if (যেন)
- As it would be if: that → Used to describe something unreal.
- Example: He acted as if he knew everything.

ঘ) Though (যদিও):
- In spite of the fact that: while → Used to show contrasts between clauses.
- Example: I could not sleep, though I was very tired.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
The movers wrapped _________ any damage during transport.
  1. each furniture to prevent
  2. each piece of furnitures to prevent
  3. each piece of furniture to prevent
  4. each pieces of furnitures to prevent
সঠিক উত্তর:
each piece of furniture to prevent
উত্তর
সঠিক উত্তর:
each piece of furniture to prevent
ব্যাখ্যা
Correct answer: The movers wrapped each piece of furniture to prevent any damage during transport.
- Bangla meaning: পরিবহণের সময় ক্ষতি এড়াতে শ্রমিকরা প্রতিটি আসবাবপত্র মুড়ে ফেলেছিল।

• Each অর্থ প্রতিটা আলাদা আলাদা করে এবং এটা countable noun এর সাথে ব্যবহৃত হয়।
- each, every থাকলে এর পরে সব সময় singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- তাই, এটিকে singular বানাতে হবে। 
- তাই each এরপর piece of furniture ব্যবহার করে বাক্যটি সঠিক করা হয়েছে।

• "to prevent" এখানে Infinitive of Purpose অর্থে ব্যবহার হয়েছে।
- "to prevent any damage during transport" এর অর্থ: পরিবহনের সময় কোনো ধরনের ক্ষতি হওয়া থেকে বিরত রাখার জন্য।

- বাক্যে “The movers wrapped each piece of furniture to prevent any damage during transport” দ্বারা বোঝানো হয়েছে, পরিবহনের সময় যাতে আসবাবপত্রে কোনো ধরনের ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যে তারা প্রতিটি আসবাবপত্র মোড়াই করেছিল।
২৫.
The mother sprinkled holy water ____ her child’s forehead during the ceremony.
  1. to
  2. on
  3. with
  4. against
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete Sentence: The mother sprinkled holy water on her child’s forehead during the ceremony.

• Sprinkle (Verb + Noun)
- English Meaning: To scatter in drops or particles/ the act or an instance of sprinkling.
- Bangla Meaning: ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া।

"ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া" বোঝাতে sprinkle এর পর preposition 'on' বসে।

Example Sentence:
1. We sprinkle salt on the fries.
2. She sprinkles cinnamon on the oatmeal.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
Which word is an antonym of "Necromancy"?
  1. Formal
  2. Tirade
  3. Rationality
  4. Harmony
সঠিক উত্তর:
Rationality
উত্তর
সঠিক উত্তর:
Rationality
ব্যাখ্যা

• Correct Answer:  Rationality.

• Necromancy [Noun]
- English Meaning:
1. ​The practice of claiming to communicate by magic with the dead in order to learn about the future.
2. The use of magic powers, especially evil ones.
- Bangla Meaning: ভবিষ্যৎ জানার জন্য জাদুবিদ্যার সাহায্যে মৃতের সঙ্গে আলাপ করার বিদ্যা বা রীতি; প্রেতসিদ্ধি।

Given Options:
ক) Formal - আনুষ্ঠানিক।
খ) Tirade - দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা।
গ) Rationality - যুক্তিসম্পন্নতা; যৌক্তিকতা
ঘ) Harmony - (অনুভূতি, স্বার্থ, মতামত ইত্যাদির) সাদৃশ্য; মিল, (২) সংগতি; প্রীতিকর সংমিশ্রণ; এরূপ সংগতি বা সংমিশ্রণের দৃষ্টান্ত। 

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Necromancy এর antonym হচ্ছে Rationality. 

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৭.
We found the manager at a restaurant when he ________ in a meeting.
  1. were supposed to go
  2. was supposed to be
  3. is supposed to be
  4. was supposed to being
সঠিক উত্তর:
was supposed to be
উত্তর
সঠিক উত্তর:
was supposed to be
ব্যাখ্যা
Complete sentence: We found the manager at a restaurant when he was supposed to be in a meeting.
- Bangla Meaning: আমরা ম্যানেজারকে এক রেস্টুরেন্টে পেলাম, যখন তার মিটিংয়ে থাকার কথা ছিল।

Be supposed to এর ব্যবহার:
- কারো কোনো কিছু করার কথা, কোথাও থাকা, কারো কাছ থেকে কোনো প্রত্যাশা ছিল/ আছে ইত্যাদি বুঝাতে be verb + supposed to + verb এর base form বসে।
- Structure: Subject + be verb (am/ is/ are/ was/ were) + supposed to + base form of verb.

- বাক্যের প্রথম অংশটি "We found the manager at a restaurant" past tense এ আছে।
- তাই পরের অংশটিও past tense হবে।
- আর দ্বিতীয় অংশের subject 'he' singular তাই এর সাথে verb হিসেবে was বসবে।

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was supposed to be.
২৮.
She was anxious to meet her favorite author. (make it passive)
  1. She was anxious that her favorite author should be meet.
  2. She was anxious that her favorite author was met.
  3. She was anxious that her favorite author had met.
  4. She was anxious that her favorite author should be met.
সঠিক উত্তর:
She was anxious that her favorite author should be met.
উত্তর
সঠিক উত্তর:
She was anxious that her favorite author should be met.
ব্যাখ্যা
Agree / be anxious / arrange / determine / be determined / decide / demand + infinitive object যুক্ত sentence কে active voice কে passive voice করার নিয়ম
- প্রদত্ত active voice এর subject ও verb বসবে।
- that বসে।
- Infinitive এর পরের object বসবে।
- should be বসে।
- Infinitive এর পরের verb এর past participle বসে।

Active voice: She was anxious to meet her favorite author.
Passive voice: She was anxious that her favorite author should be met.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৯.
The criminal was finally ____ by the police after weeks of searching.
  1. brought to mind
  2. brought something to light
  3. brought to book
  4. brought under control
সঠিক উত্তর:
brought to book
উত্তর
সঠিক উত্তর:
brought to book
ব্যাখ্যা
• Complete sentence: The criminal was finally brought to book by the police after weeks of searching.
- Bangla meaning: অনেক খোঁজাখুঁজির পর পুলিশ অবশেষে অপরাধীকে ধরে বিচারের আওতায় এনেছে।

• Bring (something) to book
- English Meaning: To punish somebody for doing something wrong and make them explain their behaviour.
- Bangla Meaning: শাস্তি দেওয়া।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Bring (something) to mind
- English Meaning: To remember something; to remember or cause to be remembered.
- Bangla Meaning: মনে/ স্মরণ করা।

খ) Bring (something) to light
- English Meaning: To make new information known to people.
- Bangla Meaning: প্রকাশ করা।

ঘ) Bring under control
- English Meaning: To succeed in dealing with something so that it does not cause any damage or hurt anyone.
- Bangla Meaning: বাধ্য করা; বশে আনা; দমন করা।

• বাক্যেটি Passive voice হওয়ার কারণে এখানে bring এর past participle from (brought) ব্যবহার করা হয়েছে। 

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩০.
Which of the following is a synonym for "Hermetic"?
  1. Emulate
  2. Attractive
  3. Froward
  4. Sealed
সঠিক উত্তর:
Sealed
উত্তর
সঠিক উত্তর:
Sealed
ব্যাখ্যা
• Correct Answer: Sealed.

• Hermetic (Adjective)
- English Meaning: (of a container) so tightly closed that no air can leave or enter.
- Bangla Meaning: সম্পূর্ণরূপে বাতাভেদ্য:  দুর্বোধ্য।

Given options:
ক) Emulate - সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।
খ) Attractive - আকর্ষণীয়; মনোহর; প্রীতিকর; চিত্তহারী।
গ) Froward - বিকৃতরুচি; উচ্ছৃঙ্খল বিকৃতবুদ্ধি; অবাধ্য; একগুঁয়ে।
ঘ) Sealed - চতুর্দিক বন্ধ করে দেয়া/ভালোভাবে বন্ধ করে দেয়া

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Hermetic এর synonym হচ্ছে Sealed.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩১.
_______ the early morning bus due to heavy traffic, she decided to take a taxi to work instead.
  1. Miss
  2. After missed
  3. Having missed
  4. Missing
সঠিক উত্তর:
Having missed
উত্তর
সঠিক উত্তর:
Having missed
ব্যাখ্যা
Complete sentence: Having missed the early morning bus due to heavy traffic, she decided to take a taxi to work instead.
- Bangla Meaning: ভোরের বাসটি প্রচণ্ড যানজটের কারণে মিস করায়, সে অফিসে যাওয়ার জন্য বিকল্পভাবে ট্যাক্সি নেওয়ার সিদ্ধান্ত নিল।

• Having + past participle + [main clause] = Perfect Participle.
- The "having + past participle" construction is used to express a completed action that happened before another action or point in time.
- অর্থাৎ, এটি বোঝায় যে বাক্যে উল্লেখিত অন্য কোনো কাজের আগে একটি কাজ সম্পন্ন হয়েছে।

- উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে, ব্যক্তি প্রচণ্ড যানজটের কারণে ভোরে বাসটি মিস করার পর, সে অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি নেওয়ার সিদ্ধান্ত নিল।
- অর্থাৎ, এখানে একটি কাজ (বাস মিস) আগে সম্পন্ন হয়েছে, এরপর আরেকটি কাজ (অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি নিতে সিদ্ধান্ত নিল) ঘটছে।

Main Uses of Perfect Participle:
1. To show a completed action before another action:
- যেমন: Having finished her homework, she went to bed.

2. To express cause and effect relationships:
- যেমন: Having missed the bus, she had to take a taxi to work.

3. To avoid repeating the subject in complex sentences:
- যেমন: She got the promotion, having worked tirelessly for years.

4. In passive constructions:
- যেমন: Having been warned about the danger, they avoided that area.

Source: British Council, High School English Grammar and Composition by Wren And Martin.
৩২.
"The Time Machine" was written by -
  1. Arthur Conan Doyle
  2. Chinua Achebe
  3. Thomas Hardy
  4. H. G. Wells
সঠিক উত্তর:
H. G. Wells
উত্তর
সঠিক উত্তর:
H. G. Wells
ব্যাখ্যা
"The Time Machine" was written by - H. G. Wells.

The Time Machine:
- এটি লেখক রচিত প্রথম উপন্যাস।
- এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয়।
- Novel টিকে Earliest works of science fiction এবং the progenitor of the "time travel" subgenre হিসেবে বিবেচনা করা হয়।
- এই উপন্যাসের মাধ্যমে লেখক সাহিত্য জগতে বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন।

- এটি একটি "Scientific Romance" that inverts the nineteenth-century belief in evolution as progress.
- The story follows a Victorian Scientist.
- যিনি দাবি করেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে এবং ভবিষ্যৎ পরিদর্শন করে।
- তিনি এটিও দাবি করেন যে এই Time machine টির মাধ্যমে তিনি 802,701 সালের লন্ডনে পৌঁছেছেন।

H. G. Wells
- He is a great English Novelist, Journalist, Sociologist, and Historian.
- তাঁর পুরো নাম হলো Herbert George Wells.
- He is best known for such Science Fiction novels as "The Time Machine" and "The War of the Worlds".

তাঁর রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি Science Fiction হলো:
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon, etc.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
৩৩.
_______ the teacher was explaining, some students were talking in the back.
  1. As soon as
  2. In spite of
  3. While
  4. In case
সঠিক উত্তর:
While
উত্তর
সঠিক উত্তর:
While
ব্যাখ্যা
Complete sentence: While the teacher was explaining, some students were talking in the back.
- Bangla meaning: যখন শিক্ষক বোঝাচ্ছিলেন, তখন কিছু ছাত্র পেছনে কথা বলছিল।

While এর ব্যবহার:
- During the time that, or at the same time as, অর্থে conjunction হিসেবে 'While' ব্যবহৃত হয়।
- অর্থাৎ, একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সংঘটিত হয়।
- While দ্বারা অতীতকালের দুটি clause যুক্ত হলে তাদের একটিতে past continuous এবং অপরটিতে past indefinite tense হয়।
- While এর পরে Subject থাকলে 'While' এর অংশটি Past Continouns Tense হয়।
- যেমন: While it was raining, they continued playing football.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) As soon as (যেইমাত্র; যখনি) - Implies immediate sequence.
- যেমন: They stopped playing as soon as it rained.

খ) In spite of (সত্ত্বেও) - Requires a noun/gerund.
- সবসময় noun বা noun phrase -এর পূর্বে বসে।
- যেমন: In spite of the rain/raining, they played.

ঘ) In case (যদি) - Use as a precaution.
- কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- যেমন: Take an umbrella in case it rains.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৪.
The teacher demanded that the students _________________.
  1. complete the assignment
  2. to complete the assignment
  3. completed the assignment
  4. to completing the assignment
সঠিক উত্তর:
complete the assignment
উত্তর
সঠিক উত্তর:
complete the assignment
ব্যাখ্যা
Complete sentence: The teacher demanded that the students complete the assignment.
- Bangla meaning: শিক্ষক আদেশ করেছিলেন যে ছাত্ররা এসাইনমেন্টটি সম্পূর্ণ করবে।

• প্রদত্ত sentence টি Present Subjunctive এর নিয়ম মেনে গঠিত হয়েছে।

Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.

Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

More examples:
- He recommended that we watch the new movie this weekend.
- I advised her to attend the conference for networking opportunities.
৩৫.
_____________ speaking when the lights went out.
  1. Barely the being finished
  2. Barely had they finished
  3. Barely the finished
  4. Barely they had been finished
সঠিক উত্তর:
Barely had they finished
উত্তর
সঠিক উত্তর:
Barely had they finished
ব্যাখ্যা

The required answer is - Barely had they finished.

Inversion:
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, No sooner, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।

Structure: Negative Adverb + Auxiliary verb+ Subject + Main verb + ------

Complete Sentence: Barely had they finished speaking when the lights went out.

৩৬.
He spoke to me ____________ everything we had shared.
  1. or he had forgotten
  2. and he had forgotten
  3. as though he had forgotten
  4. as though he has forgotten
সঠিক উত্তর:
as though he had forgotten
উত্তর
সঠিক উত্তর:
as though he had forgotten
ব্যাখ্যা
Complete sentence: He spoke to me as though he had forgotten everything we had shared.

• As if/ As though যুক্ত sentence এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Perfect Tense হয়।

• আবার, As if / As though যুক্ত sentence এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সবসময় were হয়।
- Example: He talks as if he were a leader. 

Other options,
ক) or he had forgotten
- "or" হলো একটি coordinating conjunction, যেটি দুটি সমজাতীয় (grammatically similar) অংশকে যুক্ত করে।
- তাই or এখানে ব্যবহার হবে না।

খ) and he had forgotten
- "and" হলো coordinating conjunction, যেটি সমজাতীয় (same kind of) অংশ বা action /judgment যুক্ত করে।
- Past Perfect (had forgotten) সাধারণত কোনো ঘটনার আগের ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়।
- কিন্তু এখানে আমরা বলছি: "সে আমার সঙ্গে কথা বলল এবং সে সব ভুলে গিয়েছিল।"
- এতে বোঝায়, সে কথা বলার আগে ভুলে গিয়েছিল, কিন্তু তবুও কথা বলল, যা অর্থগতভাবে অস্বাভাবিক।
- দুই ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয়।

ঘ) as though he has forgotten
- As if/ As though যুক্ত sentence এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Perfect Tense হয়।
- তাই এখানে has না হয়ে had হলে বাক্যেটি সঠিক হতো।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
Identify the correct sentence:
  1. I am accustomed to get up early in the morning.
  2. I am accustomed to geting up early in the morning.
  3. I am accustomed to be getting up early in the morning.
  4. I am accustomed to getting up early in the morning.
সঠিক উত্তর:
I am accustomed to getting up early in the morning.
উত্তর
সঠিক উত্তর:
I am accustomed to getting up early in the morning.
ব্যাখ্যা
Correct sentence: I am accustomed to getting up early in the morning.

সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

• প্রদত্ত word গুলোর পর সব সময় verb এর সাথে ing যুক্ত হয়।
- তাই অপশন (ঘ) সঠিক উত্তর।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I am accustomed to get up early in the morning.
- get up না হয়ে getting up হবে।

খ) I am accustomed to geting up early in the morning.
- Get এর সাথে ing যুক্ত করতে হলে get এবং ing এর মাঝে অতিরিক্ত "T" যুক্ত করতে হয়।
- geting না হয়ে getting হবে।

গ) I am accustomed to be getting up early in the morning.
- to be getting up না হয়ে to getting up হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৮.
It was raining heavily, ____ the children continued to play outside.
  1. because
  2. yet
  3. unless
  4. so that
সঠিক উত্তর:
yet
উত্তর
সঠিক উত্তর:
yet
ব্যাখ্যা
Complete sentence: It was raining heavily, yet the children continued to play outside.
- Bangla meaning: প্রবল বৃষ্টি হচ্ছিল, তবুও শিশুরা বাইরে খেলা চালিয়ে গেল।

• Yet (Conjunction)
- English Meaning: despite that; but at the same time; but nevertheless.
- Bangla Meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক।

• Yet এর ব্যবহার:
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Because (For the reason that; since)
-  সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: She stayed home because she was feeling unwell.

• Unless (Except if)
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: You won't pass the exam unless you study seriously.

• So that (In order that)
- 'যাতে, যেন' অর্থে উদ্দেশ্য বা purpose বোঝাতে Subordinating conjunction হিসেবে 'so that' ব্যবহৃত হয়।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য প্রকাশ করে।
- যেমন: I study hard so that I can pass the exam.

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
৩৯.
Choose the correct spelling.
  1. Counterincentive
  2. Countercentive
  3. Counterincantive
  4. Counterncentive
সঠিক উত্তর:
Counterincentive
উত্তর
সঠিক উত্তর:
Counterincentive
ব্যাখ্যা
• The correct spelling is - Counterincentive (Noun).
- English meaning: Something that discourages or tends to discourage a particular action: an incentive to avoid doing something.
- Bangla meaning: প্ররোচিত করা। 

Example sentence: High taxes on sugary drinks act as a counterincentive to their consumption.
- Bangla meaning: চিনিযুক্ত পানীয়ের উপর উচ্চ কর মানুষকে সেগুলো পান করা থেকে নিরুৎসাহিত করে।

Source: Merriam & Webster Dictionary, Live MCQ Lecture.
৪০.
Choose the correct sentence.
  1. The literacy rate of Japan is higher than Bangladesh.
  2. The literacy rate of Japan is higher than those of Bangladesh.
  3. The literacy rate of Japan is higher than that of Bangladesh.
  4. The literacy rate of Japan is higher than Bangladesh's.
সঠিক উত্তর:
The literacy rate of Japan is higher than that of Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
The literacy rate of Japan is higher than that of Bangladesh.
ব্যাখ্যা
Correct Sentence: The literacy rate of Japan is higher than that of Bangladesh.

• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) Sentence টিতে Comparative sentence এর প্রথম অংশের নিয়ম অনুসারে The + Noun + of + Noun (The literacy rate of Japan) হয়েছে, তাই দ্বিতীয় অংশে than এরপর that of হবে। কারণ, The literacy rate of Japan দ্বারা Uncountable Noun কে বুঝায়।

(খ) Sentence টিতে The literacy rate of Japan, Uncountable Noun কে বুঝায় তাই those of এর পরিবর্তে that of হবে।

(ঘ) দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে হবে। তাই Sentence টিতে The literacy rate of Japan, Uncountable Noun কে বুঝায় তাই এখানে than Bangladesh's এর পরিবর্তে than that of Bangladesh হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪১.
His harsh remarks about her appearance in front of everyone were truly ________ and made her feel humiliated.
  1. below the belt
  2. the salt of the earth
  3. the diamond of the earth
  4. beside the mark
সঠিক উত্তর:
below the belt
উত্তর
সঠিক উত্তর:
below the belt
ব্যাখ্যা
Complete sentence: His harsh remarks about her appearance in front of everyone were truly below the belt and made her feel humiliated..
- Bangla meaning: তার চেহারা সম্পর্কে সবার সামনে তার কঠোর মন্তব্যগুলো ছিল সত্যিই অন্যায় ও কষ্টদায়ক, এবং এটি তাকে অপমানিত অনুভব করায়।

Below the belt
- English Meaning: Disregarding the rules; unfair, unfairly.
- Bangla Meaning: অন্যায্য; কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিছু বলা বা করা যা ন্যায্য নয়;

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) The salt of the earth: A very good and honest person or group of people (শ্রেষ্ঠ/ কৃতী/ বরেণ্য নাগরিকগণ).
গ) The diamond of the earth → Not a standard idiom.
ঘ) Beside the mark/point - irrelevant (অপ্রাসঙ্গিক).

Source:
1. English-Bangla Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪২.
The nurse advised the patient _________ and avoid any kind of physical activity until his fever completely subsided and his body regained enough strength to move around safely.
  1. to laying in bed
  2. to be laid in bed
  3. to lie in bed
  4. to lay in bed
সঠিক উত্তর:
to lie in bed
উত্তর
সঠিক উত্তর:
to lie in bed
ব্যাখ্যা
Complete sentence: The nurse advised the patient to lie in bed and avoid any kind of physical activity until his fever completely subsided and his body regained enough strength to move around safely.
- Bangla meaning: নার্স রোগীকে পরামর্শ দিলেন যেন সে বিছানায় শুয়ে থাকে এবং কোনো ধরনের শারীরিক কার্যকলাপ থেকে বিরত থাকে, যতক্ষণ না তার জ্বর পুরোপুরি সেরে যায় এবং শরীর আবার পর্যাপ্ত শক্তি ফিরে পায় চলাফেরার জন্য।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

এখানে "lie" এবং "lay" এর মধ্যে পার্থক্য বুঝতে হবে:

Lie (শুয়ে থাকা): [verb intransitive] 
- অর্থাৎ নিজে নিজে শুয়ে থাকা। 
- এটি intransitive verb (কোনো object নেয় না)। 
- Forms: (past tense) lay, past participle lain.

- Example
- He wants to lie down. (সে শুতে চায়)।
- The doctor advised him to lie in bed. (ডাক্তার তাকে বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন।)

Lay (শোয়ানো):
- অর্থাৎ কাউকে বা কিছুকে শোয়ানো।
- এটি transitive verb (object নেয়)।
- Forms: lay - laid - laid.

• এই বাক্যে ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যেন সে নিজে বিছানায় শুয়ে থাকে। এখানে কেউ তাকে শোয়াচ্ছে না, বরং সে নিজেই শুয়ে থাকবে।
- এখানে, to lie in bed সঠিক উত্তর হিসেবে ব্যবহার করা হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৩.
The manager made the employees _______ an extra meeting after office hours.
  1. to attend
  2. attending
  3. attended
  4. attend
সঠিক উত্তর:
attend
উত্তর
সঠিক উত্তর:
attend
ব্যাখ্যা
Causative Verb
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

Correct Answer: The manager made the employees attend an extra meeting after office hours.

More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪৪.
How many countries share land borders with Iran?
  1. 6
  2. 7
  3. 8
  4. 13
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
ইরান:
- দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান।
- পশ্চিম এশিয়ার যেকোনো দেশের মধ্যে ইরানের স্থল সীমান্ত সবচেয়ে দীর্ঘ।
- এর দৈর্ঘ্য ৩,৬৬২ মাইল।
- ইরানের সাথে ৭টি দেশের স্থল সীমান্ত রয়েছে।
- এই দেশগুলি হলো: ইরাক, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান।
- এর মধ্যে তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্ত সবচেয়ে দীর্ঘ (৭১৩ মাইল), এবং আর্মেনিয়ার সঙ্গে সবচেয়ে সংক্ষিপ্ত (২৭ মাইল)।

⇒ রাজধানী: তেহরান।
- সরকারি ভাষা: ফারসি।
- ধর্ম: শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান।
- সর্বোচ্চ নেতা: আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)।
- প্রেসিডেন্ট : মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।
- মুদ্রা: রিয়াল।

উল্লেখ্য,
- ইরানের মোট ১৩টি দেশের স্থল ও সমুদ্র সীমান্ত রয়েছে।

উৎস: i) Worldatlas..
ii) Britannica.
৪৫.
Great Catastrophe (al-Nakba) for Palestine is generally commemorated on -
  1. 15 May
  2. 16 May
  3. 18 May
  4. 19 May
সঠিক উত্তর:
15 May
উত্তর
সঠিক উত্তর:
15 May
ব্যাখ্যা
নাকবা দিবস (Great Catastrophe):
- বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা ১৫ মে 'নাকবা দিবস' / Great Catastrophe (al-Nakba) পালন করে।

⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন।

⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।

উৎস: i) Reuters.
ii) UN ওয়েবসাইট।
৪৬.
What is the duration of Generation Beta?
  1. 2024-2038
  2. 2025-2039
  3. 2026-2040
  4. 2027-2041
সঠিক উত্তর:
2025-2039
উত্তর
সঠিক উত্তর:
2025-2039
ব্যাখ্যা
Generation Beta (জেনারেশন বিটা):
- Generation Beta: ২০২৫-২০৩৯ সাল।
- জেনারেশন বিটা বলতে ২০২৫ সালের শুরু থেকে ২০৩৯ সালের শেষ পর্যন্ত জন্ম নেওয়া যেকোনো শিশুকে বোঝায়।
- এটি জেনারেশন আলফার (Generation Alpha) পরবর্তী প্রজন্ম।

• জেনারেশন বিটা B: ২০২৫ - ২০৩৯ সালের মধ্যে জন্ম)।
• জেনারেশন আলফা: ২০১০ - ২০২৪। 
• জেনারেশন জেড Z: ১৯৯৫ - ২০০৯ সাল (তবে এই প্রজন্ম কখন শুরু হবে তা নিয়ে পরস্পরবিরোধী ধারণা রয়েছে - শুরুর তারিখ ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত)। 
• সহস্রাব্দ বা প্রজন্ম Y: ১৯৮০ - ১৯৯৫ সাল।
• জেনারেশন এক্স X: ১৯৬৬ - ১৯৮০ সাল।

উল্লেখ্য,
- জেনারেশন বিটা এবং জেনারেশন আলফা উভয়ের নামকরণ করেছে অস্ট্রেলিয়ান গবেষণা সংস্থা ম্যাকক্রিন্ডল।

উৎস: BBC.
৪৭.
How many calendars did the Maya create in total in the Mayan civilization?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
সঠিক উত্তর:
Three
উত্তর
সঠিক উত্তর:
Three
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- এই সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য আমেরিকার উত্তরাঞ্চলে।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক।
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প।
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- মায়া সভ্যতা তিনটি প্রধান ক্যালেন্ডার তৈরি করেছিল:
• যোলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার, ২০টি নামযুক্ত দিন এবং ১৩টি সংখ্যার সমন্বয়ে গঠিত।
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার, ১৮টি ২০ দিনের মাস এবং ৫ দিনের একটি অতিরিক্ত মাস (ওয়ায়েব) নিয়ে গঠিত।
• লং কাউন্ট (Long Count): দীর্ঘ সময়ের হিসাবের জন্য ব্যবহৃত, যা ৩১১৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে দিন গণনা করে।

⇒ এছাড়া, এই ক্যালেন্ডারগুলো একত্রে ক্যালেন্ডার রাউন্ড নামে ৫২ বছরের একটি চক্র তৈরি করে। সুতরাং, মায়ারা মোট তিনটি প্রধান ক্যালেন্ডার ব্যবহার করত।

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.
৪৮.
Which bank is established under Bangladesh Police Welfare Trust?
  1. Trust Bank PLC
  2. BASIC Bank Limited
  3. IDBI Bank Ltd
  4. Community Bank Bangladesh PLC
সঠিক উত্তর:
Community Bank Bangladesh PLC
উত্তর
সঠিক উত্তর:
Community Bank Bangladesh PLC
ব্যাখ্যা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC):
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৯ সালে।
- এই ব্যংকের মূল উদ্দেশ্য হলো দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা।
- প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।

⇒ এই বেসরকারি ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এবং রিটেইল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।
- কমিউনিটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদান করে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ সুবিধা, এবং আন্তর্জাতিক লেনদেনের সুযোগ।
- ব্যাংকটি গ্রাহকদের সহজে এবং দ্রুত ব্যাংকিং সেবা পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে।

উৎস: Community Bank Bangladesh PLC ওয়েবসাইট।
৪৯.
Any decision of the United Nations Security Council can be taken with the consent of at least how many member states?
  1. 9
  2. 10
  3. 11
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্ত কমপক্ষে ৯টি সদস্য রাষ্ট্রের সম্মতিতে নেওয়া যেতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council):

- নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।

⇒ স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- বর্তমান অস্থায়ী সদস্য: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।

উল্লেখ্য,
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
১. নিরাপত্তা পরিষদে প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
২. পদ্ধতিগত বিষয়গুলো ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে নয়টি সদস্যের ইতিবাচক ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে।
৩. অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসূচক ভোটসহ মোট নয়টি সদস্যের ইতিবাচক ভোটে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে; অবশ্য ষষ্ঠ অধ্যায় অথবা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিবদমান সদস্য ভোটদানে বিরত থাকবে।

উৎস: UN Security Council ওয়েবসাইট। [link]
৫০.
What is the name of the recent operation conducted by the United States in Iran? [June, 2025]
  1. Operation Rising Lion
  2. Operation True Promise Three
  3. Operation Eagle Claw
  4. Operation Midnight Hammer
সঠিক উত্তর:
Operation Midnight Hammer
উত্তর
সঠিক উত্তর:
Operation Midnight Hammer
ব্যাখ্যা
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- এ অভিযানে সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর ১২৫টির বেশি বোমারু বিমান অংশ নেয়-যার মধ্যে ছিল বিটু স্টিলথ বোমারু, রিফুয়েলিং ট্যাঙ্কার, গোয়েন্দা বিমান ও ফাইটার জেট।
- সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হামলা শুরুর পর ৭টার আগেই সেগুলো ইরানের আকাশসীমা ত্যাগ করে।

⇒ ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
- প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য। এই মিশন ইরানের সরকার পরিবর্তনের জন্য নয়।ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানোই ছিল হামলার লক্ষ্য।

উৎস: i) CSIS.
ii) The Daily Star Bangla.
৫১.
Which country was excluded from the Group of Seven (G-7)?
  1. Brazil
  2. India
  3. Germany
  4. Russia
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে G-7 এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।

⇒ ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৫২.
Which is dissolved in soft drinks like Coke and Pepsi?
  1. Oxalic acid
  2. Tartaric acid
  3. Carbonic acid
  4. Acetic acid
সঠিক উত্তর:
Carbonic acid
উত্তর
সঠিক উত্তর:
Carbonic acid
ব্যাখ্যা
কোমল পানীয়:
- কোমল পানীয় হলো অ্যালকোহল মুক্ত মিষ্টি, ঠান্ডা এবং কার্বনেটেড পানীয়।
- কোমল পানীয়তে কার্বনিক এসিড দ্রবীভূত থাকে।
- কোমল পানীয়ে সাধারণত সাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, বিশেষ করে কার্বনেটেড পানীয়ে কার্বনিক অ্যাসিড ফিজ তৈরি করে।
- কোমল পানীয় পান করার সময় এ থেকে একটি গ্যাস বুদ বুদ আকারে বের হয়।
- এ গ্যাস হচ্ছে CO2 যা উচ্চ চাপে ও ঠান্ডা অবস্থায় দ্রবীভূত করা হয়ে থাকে।

উল্লেখ্য,
- CO2 পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক এসিড উৎপন্ন করে।
- কার্বনিক এসিড একটি মৃদু এসিড, যা পানিতে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়।
- এটি আমাদের পরিপাকতন্ত্রের এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে।

CO2(g) + H2O → [H2CO3]

উৎস: i) রসায়ন ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ScienceABC.
৫৩.
What is the name of the capital of Pakistan-administered Kashmir?
  1. Srinagar
  2. Gilgit
  3. Muzaffarabad
  4. Pahalgam
সঠিক উত্তর:
Muzaffarabad
উত্তর
সঠিক উত্তর:
Muzaffarabad
ব্যাখ্যা
কাশ্মীর:
- বর্তমানে কাশ্মীর বিভিন্ন অংশে বিভক্ত এবং তিনটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে।
- ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভারতে বিভক্ত হয়।
- সেসময় থেকেই কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তান এ পর্যন্ত বেশ কয়েকবার সরাসরি সংঘাতে জড়িয়েছে।

• পাকিস্তান:
- আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ প্রায় ৩০ শতাংশ এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।
- পাকিস্তান এই অঞ্চলটিকে দুটি পৃথক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছে।
- রাজধানী: মুজাফফরবাদ।
- এর আয়তন প্রায় ৬৫০ বর্গমাইল (১,৬৮০ বর্গকিলোমিটার) এবং পূর্বে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর , দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পশ্চিমে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের সীমানা ঘেঁষে একটি অঞ্চল নিয়ে গঠিত।

এছাড়াও,
• ভারত: রাজধানী পাহেলগাম। জম্মু ও কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহসহ প্রায় ৫৫ শতাংশ এলাকা ভারতের নিয়ন্ত্রণে। ভারত এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। 
• চীন: আকসাই চীনসহ মাত্র ১৫ শতাংশ এলাকা চীনের নিয়ন্ত্রণে যা ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে তাদের দখলে। পাকিস্তান ১৯৬৩ সালে ট্রান্স-কারাকোরাম ট্র্যাক্ট নামে একটি ছোট অংশ চীনকে হস্তান্তর করে।

উৎস: i) Britannica.
ii) BBC.
৫৪.
The first budget of independent Bangladesh was presented by -
  1. Dr Azizur Rahman Mollik
  2. AMA Muhith
  3. Abu Sayeed Chowdhury
  4. Tajuddin Ahmed
সঠিক উত্তর:
Tajuddin Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Tajuddin Ahmed
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের প্রথম বাজেট অনুমোদিত হয়েছিল প্রবাসী সরকারের আমলেই।
- ১৯৭১ সালের ১৯ জুলাই প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে বাজেটের অনুমোদন দিয়েছিলেন, তাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ২৮ হাজার ২০৭ রুপি।

⇒ স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

উল্লেখ্য,
- ৫৪তম ২০২৫-২৬ বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।

উৎস: i)  প্রথম আলো।
ii) জাতীয় বাজেট ২০২৫-২৬।
৫৫.
How many branch offices does Bangladesh Bank have?
  1. 6
  2. 8
  3. 10
  4. 11
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- এর কার্যনির্বাহী প্রধান "গভর্নর" নামে পরিচিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা রয়েছে।
- এগুলো হলো: মতিঝিল (প্রধান কার্যালয়), সদরঘাট (ঢাকা), চট্টগ্রাম, সিলেট, রাজশাহী. খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, ময়মনসিংহ।

⇒ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
- ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।

⇒ কার্যক্রম:
- বাংলাদেশ ব্যাংক দেশের সকল ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে।
- দেশের মুদ্রা ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে।
- দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ প্রদান করে।
- দেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা করে।
- সরকারের ব্যাংক: সরকারের আর্থিক লেনদেন পরিচালনা করে।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট। [link]
৫৬.
Who was the first Muslim to win a Nobel Prize?
  1. Shirin Ebadi
  2. Malala Yousafzai
  3. Anwar Sadat
  4. Abdus Salam
সঠিক উত্তর:
Anwar Sadat
উত্তর
সঠিক উত্তর:
Anwar Sadat
ব্যাখ্যা
প্রথম মুসলমান নোবেল বিজয়ী:
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনওয়ার সাদাত।
- তিনি ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। ১৯৭৩ সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিম ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

অন্যদিকে -
• আবদুস সালাম: প্রফেসর মুহাম্মদ আবদুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি পাকিস্তানী পদার্থবিজ্ঞানী। ১৯৭৯ সালে স্টিভেন ওয়াইনবার্গ ও শেল্ডন লি গ্ল্যাশোর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ড. আবদুস সালাম পাকিস্তানের প্রথম এবং বিজ্ঞানে প্রথম মুসলিম নোবেল বিজয়ী ছিলেন।

• শিরিন এবাদি: শিরিন এবাদি প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানী যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

• ইয়াসির আরাফাত: ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী একজন নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তির জন্য নোবেল পুরস্কার লাভকারী প্রথম ফিলিস্তিনি মুসলমান তিনি।

• মালালা ইউসুফজাই ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ভারতীয় সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে এই পুরস্কার লাভ করেন। 

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৫৭.
Which organ of the human body is most affected by COVID?
  1. Lungs
  2. Heart
  3. Liver
  4. Kidney
সঠিক উত্তর:
Lungs
উত্তর
সঠিক উত্তর:
Lungs
ব্যাখ্যা
Covid ভাইরাস (করোনা ভাইরাস):
- কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত।
- করোনাভাইরাস (CoV) হচ্ছে ভাইরাসগুলির একটি বৃহৎ পরিবার যা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে মারাত্মক অসুখ করতে পারে, যেমন Middle East Respiratory Syndrome (MERS-CoV), Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) এবং কোভিড-১৯ (COVID-19)।
- করোনাভাইরাসের অনেকগুলো প্রজাতির মাঝে ৭টি প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে যার মাঝে SARS-CoV-2 অন্যতম।
- করোনাভাইরাসগুলি জুনোটিক, যার অর্থ তারা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে।

⇒ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ্যাটিপিক্যাল নিউমোনিযার বেশ কযেকটি সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) দেওয়া হযেছিল।
- পরবর্তীতে এ বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা একটি নতুন ভাইরাস সনাক্ত করেছে এবং এই ভাইরাসটি একটি নতুন ধরনের করোনভাইরাস।
- এই নতুন ভাইরাসটির অস্থাযীভাবে নামকরণ করা হযেছিল "2019-nCoV"।
- এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নামকরণ করা হয়েছে Coronavirus Disease (COVID-19)।
- ২০২০ সালের ৩০ জানুয়ারি এ রোগের আউটব্রেককে Public Health Emergency of International Concern (PHEIC) হিসেবে ঘোষণা করা হয় এবং ১১ মার্চ, ২০২০ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19 কে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ঘোষনা করা হয়।

উল্লেখ্য,
- করোনাভাইরাসের আক্রমণের প্রধান লক্ষবস্তু হচ্ছে ফুসফুস।
- শ্বাসতন্ত্র মানুষের শরীরে তার প্রবেশ পথ এবং করোনাভাইরাস ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে যায়।
- এমনকি সুস্থ ব্যক্তি যাদের ফুসফুসে কখনো কোন সমস্যা ছিল না তারাও মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) BBC.
৫৮.
Which two bodies of water does the Strait of Hormuz connect?
  1. Caspian Sea and Persian Gulf
  2. Mediterranean Sea and Indian Ocean
  3. Persian Gulf and Gulf of Oman
  4. Red Sea and Arabian Sea
সঠিক উত্তর:
Persian Gulf and Gulf of Oman
উত্তর
সঠিক উত্তর:
Persian Gulf and Gulf of Oman
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

⇒ বৈশ্বিক তেল–বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালি।
- শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
৫৯.
The proposal to declare Kazi Nazrul Islam as the national poet was approved during the Advisory Council's meeting on -
  1. May 4, 1972
  2. December 5, 2024
  3. August 29, 197
  4. January 2, 2025
সঠিক উত্তর:
December 5, 2024
উত্তর
সঠিক উত্তর:
December 5, 2024
ব্যাখ্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম:
- দ্রোহ, প্রেম ও সাম্যের কবি হিসেবে পরিচিত কবি কাজী নজরুল ইসলাম।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে (বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় ‘দুখু মিয়া’ নামেই বেশি পরিচিত ছিল।
- তাঁর বিখ্যাত কীর্তি: অগ্নিবীর (১৯২২), ভাঙার গান (১৯২৪) ও বিষের বাঁশি (১৩৩১), দোলনচাঁপা (১৯২৭), চক্রবাক (১৯২৯), সিন্ধু হিল্লোল (১৯২৭), অগ্নিবীণা (১৯২২), ব্যথার দান, যুগবাণী (১৯২২)।
- নজরুল ইসলাম ‘ধুপছায়া’ নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন।

⇒ বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
- ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যর ‘জগত্তারিণী স্বর্ণপদক’ পাওয়ার পর ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। 
- - ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।

⇒ কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবার ঢাকায় আনা হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।
৬০.
Who started the Fridays For Future movement?
  1. Morgans Nycketoft
  2. Joshua Ang
  3. Gulalai Ismail
  4. Greta Thunberg
সঠিক উত্তর:
Greta Thunberg
উত্তর
সঠিক উত্তর:
Greta Thunberg
ব্যাখ্যা
Fridays for future:
- Fridays for future একটি পরিবেশবাদী আন্দোলন।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

⇒ গ্রেটা থুনবার্গ (Greta Thunberg):
- গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে।
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
৬১.
According to the Global Firepower, what is the position of Bangladesh in '2025 Bangladesh Military Strength'?
  1. 24th
  2. 29th
  3. 35th
  4. 44th
সঠিক উত্তর:
35th
উত্তর
সঠিক উত্তর:
35th
ব্যাখ্যা
2025 Military Strength Ranking:
- প্রকাশক: Global Firepower। 
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে। এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: যুক্তরাজ্য,
- ৭ম: ফ্রান্স,
- ৮ম: জাপান,
- ৯ম: তুর্কিয়ে,
- ১০ম: ইতালি।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম [সূচক: ০.৬০৬২]

উৎস: Global Firepower ওয়েবসাইট। [link]
৬২.
Solar energy is source of __________ energy.
  1. Conventional
  2. Non-Conventional
  3. Non-Renewable
  4. None
সঠিক উত্তর:
Non-Conventional
উত্তর
সঠিক উত্তর:
Non-Conventional
ব্যাখ্যা
সৌরশক্তি:
- সূর্য আমাদের সৌরজগৎ এর কেন্দ্রীয় নক্ষত্র যা একটি বিশাল গ্যাসীয় পিন্ড।
- এর কেন্দ্রে ফিউশন বিক্রিয়ার ফলে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয় যা আলোক ও তাপ রূপে পৃথিবীতে পৌঁছায়।
- প্রধানত দুটি উপায়ে সূর্য থেকে শক্তি সংগ্রহ করা যায়।
- প্রথমত, সূর্য থেকে আলোক শক্তি সংগ্রহ করে দ্বিতীয়ত সূর্য থেকে তাপ শক্তি সংগ্রহ করে।
- প্রতিদিন পৃথিবীতে এক ঘণ্টায় যে পরিমাণ সৌরশক্তি পৌঁছায় তা দিয়ে পুরো পৃথিবীর দুই বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে।
- সৌরশক্তি একটি নবায়নযোগ্য (renewable) এবং অপ্রচলিত (non-conventional) শক্তির উৎস।

⇒ নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য,
• প্রচলিত (Conventional): বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য যে সমস্ত শক্তি বর্তমানে ব্যাপকভাবে বা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, তাদের প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি বলে। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ ইত্যাদি হলো প্রচলিত শক্তির উদাহরণ।
• অপ্রচলিত (Non-Conventional): অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ভূ-তাপ বিদ্যুৎ ইত্যাদি।
• অ-নবায়নযোগ্য শক্তির উৎস হলো এমন শক্তি যা প্রকৃতিতে সীমিত পরিমাণে পাওয়া যায় এবং পুনরুৎপাদন সম্ভব নয়, যেমন কয়লা, তেল বা ইউরেনিয়াম। সৌরশক্তি নবায়নযোগ্য (renewable), কারণ এটি সূর্য থেকে প্রতিনিয়ত পাওয়া যায় এবং শেষ হয় না। তাই এই অপশনটি সৌরশক্তির জন্য সঠিক নয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)।
৬৩.
Which network is the largest in geographical coverage?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
-
বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে চারভাগে ভাগ করা যায়।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN),
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
৩। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• বাকি অপশন গুলো -
• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:

- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক :
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীণ নেটওয়ার্ক।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৪.
What is the primary function of the F11 key on a keyboard?
  1. Refresh the page
  2. Toggle full-screen mode
  3. Open the Help menu
  4. Open Task Manager
সঠিক উত্তর:
Toggle full-screen mode
উত্তর
সঠিক উত্তর:
Toggle full-screen mode
ব্যাখ্যা
F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কীবোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কীবোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৬৫.
File compression helps to -
  1. delete duplicate files
  2. encrypt data automatically
  3. to increase file size
  4. save storage space
সঠিক উত্তর:
save storage space
উত্তর
সঠিক উত্তর:
save storage space
ব্যাখ্যা
File compression helps to save storage space.

• File Compression Programs:
- বেশিরভাগ অপারেটিং সিস্টেমে ফাইল কম্প্রেস (compress) এবং আনকম্প্রেস (uncompressed) করার জন্য বিভিন্ন রকমের টুল ব্যবহার করা হয়।
- ফাইলের আকার (size) কমানোর জন্য এই টুল গুলো ব্যবহার করা হয়।
- কিছু compression টুল এর উদাহরণ হল:
• WinZip,
• WINRAR,
• 7-ZIP,
• PeaZip, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
Which language is a very high-level programming language?
  1. COBOL
  2. SQL
  3. C
  4. Java
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা
SQL is a very high-level programming language.

• প্রোগ্রামিং ভাষা:
- যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোন সমস্যা সমাধান করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।
- সহজে বলা যায়, প্রোগ্রাম লিখতে বা নির্দেশাবলী সেট করতে যেসকল ভাষা ব্যবহৃত হয় তাদের "প্রোগ্রামিং ভাষা" বলা হয়।

• বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (1945): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (1950): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (1960): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (1970): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (1980): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

- মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে লো-লেভেল ভাষা বলা হয়।
- কারণ এগুলো কম্পিউটারের ভাষার (০ বা 1) কাছাকাছি।
- অন্যদিকে হাই-লেভেল বা উচ্চতর ভাষা মানুষের ভাষার কাছাকাছি।

• চতুর্থ প্রজন্মের ভাষা (4GL) বা অতি উচ্চতর ভাষা
- 4GL মানে 4th Generation Language বা চতুর্থ প্রজন্মের ভাষা।
- এটি বিভিন্ন ধরনের ভাষার সমন্বয়ে গঠিত, যা এখনও পূর্ণাঙ্গ রূপ ধারণে সক্ষম হয়নি। 
- QBE, SQL, ADF, CSP প্রভৃতি 4GL ভাষা।
- 4GL বা অতি উচ্চতর ভাষার সুবিধা উচ্চতর ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম লেখা খুব সহজ এবং অতি সংক্ষিপ্ত।
- এ ভাষার সাহায্যে সহজেই বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা যায়।
- কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্যবহারকারী ডাটাবেজের সাথে সংযোগ স্থাপন এবং ডাটা আদান-প্রদান করতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
৬৭.
Which of the following is an output device?
  1. Joystick
  2. Printer
  3. Keyboard
  4. Microphone
সঠিক উত্তর:
Printer
উত্তর
সঠিক উত্তর:
Printer
ব্যাখ্যা
Printer is an output device.

• ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দেয় বা তথ্য দেয়, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

• আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

• ইনপুট আউটপুট ডিভাইস:
কম্পিউটার ব্যবহারের জন্য এখন এমন কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট উভয় শ্রেণির মধ্যে পড়ে
যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
What is the full form of the word 'Modem'?
  1. Module Decoder
  2. Modulator Demodulator
  3. Modern Device
  4. Module Demodulator
সঠিক উত্তর:
Modulator Demodulator
উত্তর
সঠিক উত্তর:
Modulator Demodulator
ব্যাখ্যা
The full form of the word 'Modem' is Modulator Demodulator.

• মডেম:

- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- এই কাজের জন্য এতে একটি DAC (Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ADC (Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
What is a Register in the CPU?
  1. A permanent storage area within the CPU
  2. A temporary storage area within the CPU
  3. An arithmetic operator
  4. A network device
সঠিক উত্তর:
A temporary storage area within the CPU
উত্তর
সঠিক উত্তর:
A temporary storage area within the CPU
ব্যাখ্যা
Register is a temporary storage area within the CPU.

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে -
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ,
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল ইউনিট ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করে এবং কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭০.
What is the first step in sending an email?
  1. Sending the email
  2. Composing the email
  3. Checking spam folder
  4. Formatting the email text
সঠিক উত্তর:
Composing the email
উত্তর
সঠিক উত্তর:
Composing the email
ব্যাখ্যা
ই-মেইল পাঠানোর প্রথম ধাপ হচ্ছে ই-মেইল কম্পোজ করা।

ই-মেইল পাঠানো নিয়ম:
ই-মেইল পাঠাতে হলে আমাদেরকে মোটামুটি তিনটি ধাপে কাজ করতে হবে।
১। ই-মেইলটি কম্পোজ করা,
২। ইন্টারনেটে কানেকশন দেয়া,
৩। ই-মেইল সেন্ড করা।

• ই-মেইল কম্পোজ করা:
ই-মেইল সফটওয়্যার ওপেন করতে হবে (যেমন: Outlook Express)
Message → New Message বা To Mail এ ক্লিক করতে হবে।

নিচের ঘরগুলো পূরণ করতে হয়:
- To: প্রাপকের ঠিকানা
- From: প্রেরকের ঠিকানা
- CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজনে)
- Subject: মেইলের বিষয়
- Attach: ফাইল সংযুক্তির জন্য
- Body: মেসেজ লেখার জায়গা
- মেইল সেভ করে Outbox-এ রাখা যায়।
- এভাবে একইসাথে অনেকগুলো ই-মেইল কম্পোজ করে রাখা যায়।

• ইন্টারনেটে সংযোগ স্থাপন:
ডায়াল আপ নেটওয়ার্ক বা অন্য কোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।

• ই-মেইল সেন্ড করা:
ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পর:
File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করে মেইল পাঠানো হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
Which of the following is not a physiological biometrics?
  1. Hand geometry
  2. Iris recognition
  3. Facial recognition
  4. Voice verification
সঠিক উত্তর:
Voice verification
উত্তর
সঠিক উত্তর:
Voice verification
ব্যাখ্যা
Voice verification is an example of behavioral biometrics.

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।
৭২.
5.4 is 45 percent of 20 percent of a certain number. What is the number?
  1. 30
  2. 60
  3. 90
  4. 120
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা

Question: 5.4 is 45 percent of 20 percent of a certain number. What is the number?

Solution:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
45% of (20% of x) = 5.4
⇒ (45/100) × {(20/100) × x} = 5.4 
⇒ (9/20) × (1/5) × (x )= 5.4
⇒ 9x/100 = 5.4
⇒ 9x = 5.4 × 100
⇒ 9x = 540
⇒ x = 540/9
∴ x = 60

৭৩.
If the ratio of two numbers is 3 : 4, and their Least Common Multiple (LCM) is 180, what are the two numbers?
  1. 18, 24
  2. 27, 36
  3. 45, 60
  4. 36, 48
সঠিক উত্তর:
45, 60
উত্তর
সঠিক উত্তর:
45, 60
ব্যাখ্যা

Question: If the ratio of two numbers is 3 : 4, and their Least Common Multiple (LCM) is 180, what are the two numbers?

Solution:
ধরি,
সংখ্যা দুটি = 3x এবং 4x
∴ সংখ্যা দুটির লসাগু (LCM) = 12x

প্রশ্নমতে,
12x = 180
⇒ x = 180/12
∴ x = 15

∴ সংখ্যা দুটি = 3 × 15 = 45 এবং 4 × 15 = 60

৭৪.
Rina is currently four times older than Meena. Six years ago, Rina was ten times older than Meena. What will be the sum of their ages after 5 years?
  1. 45
  2. 61
  3. 75
  4. 55
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা

Question: Rina is currently four times older than Meena. Six years ago, Rina was ten times older than Meena. What will be the sum of their ages after 5 years?

Solution:
ধরি,
বর্তমানে মিনার বয়স = x বছর
∴ রিনার বয়স = 4x বছর

৬ বছর পূর্বে,
মিনার বয়স (x - 6) বছর.
রিনার বয়স (4x - 6) বছর.

ATC,
4x - 6 = 10(x - 6)
⇒ 4x - 6 = 10x - 60
⇒ 6x = 54
∴ x = 9

∴ মিনার বর্তমান বয়স = 9 বছর
রিনার বর্তমান বয়স = 4 × 9 = 36 বছর

5 বছর পরে,
মিনার বয়স = 9 + 5 = 14 বছর
রিনার বয়স = 36 + 5 = 41 বছর

∴5 বছর পরে উভয়ের বয়সের যোগফল = 14 + 41 = 55 বছর

৭৫.
In how many ways can 5 people from a group of 8 people be seated around a circular table?
  1. 120
  2. 672
  3. 872
  4. 1344
সঠিক উত্তর:
1344
উত্তর
সঠিক উত্তর:
1344
ব্যাখ্যা

Question: In how many ways can 5 people from a group of 8 people be seated around a circular table?

Solution:
প্রথমে,
৮ জনের মধ্যে থেকে ৫ জন বেছে নেওয়ার উপায় = 8C5
= 8!/{5!(8 - 5)!}
= 8!/(5! × 3!)
= 56

এবং,
এই ৫ জনকে বৃত্তাকার টেবিলে বসানোর উপায় = (5 - 1)!
= 4!
= 24

∴ মোট উপায় = 56 × 24
= 1344

৭৬.
If n is an even integer, which of the following must be an odd integer?
  1. n + 2
  2. n2
  3. 2n + 1
  4. n2 + n
সঠিক উত্তর:
2n + 1
উত্তর
সঠিক উত্তর:
2n + 1
ব্যাখ্যা

Question: If n is an even integer, which of the following must be an odd integer?

Solution:
Let,
n = 2

ক) n + 2 = 2 + 2 = 4  ; even
খ) n2 = 22 = 4   ; even
গ) 2n +1 = (2 × 2) + 1 = 5   ; odd
ঘ) n2 + n = 22 + 2 = 6   ; even

৭৭.
Last year, Company Y earned p dollars in total profit. One-third of the profit was kept for reinvestment, and the remaining amount was divided equally among the company's 6 shareholders. In terms of p, how much did each shareholder receive?
  1. p/8
  2. 2p/5
  3. p/6
  4. p/9
সঠিক উত্তর:
p/9
উত্তর
সঠিক উত্তর:
p/9
ব্যাখ্যা

Question: Last year, Company Y earned p dollars in total profit. One-third of the profit was kept for reinvestment, and the remaining amount was divided equally among the company's 6 shareholders. In terms of p, how much did each shareholder receive?

Solution:
Here,
Company Y's profit is p dollars.

Amount kept for reinvestment = (1/3 of p)
= p/3

∴ Remaining Profit = p - p/3
= (3p - p)/3 = 2p/3

The remaining amount was divided among 6 shareholders.
∴ Each shareholder receives = (2p/3) ÷ 6
= (2p/3) × (1/6)
= p/9

৭৮.
If 5x + 7y = 41 and 7x + 5y = 43, what is the average of x and y?
  1. 2.8
  2. 3
  3. 3.5
  4. 4.6
সঠিক উত্তর:
3.5
উত্তর
সঠিক উত্তর:
3.5
ব্যাখ্যা

Question: If 5x + 7y = 41 and 7x + 5y = 43, what is the average of x and y?

Solution:
দেয়া আছে,
5x + 7y = 41 ...........(1)
7x + 5y = 43 ...........(2)

(1) ও (2) যোগ করে পাই, 
5x + 7y + 7x + 5y = 41 + 43
⇒ 12x + 12y = 84
⇒ 12(x + y) = 84
⇒ x + y = 84/12
∴ x + y = 7

∴ গড় = (x + y) /2
= 7/2
= 3.5

৭৯.
∠P and ∠Q are complementary to each other. If ∠P = 3x + 9° and ∠Q = 2x - 4°, find the value of ∠Q.
  1. 42°
  2. 30°
  3. 62°
  4. 70°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

Question: ∠P and ∠Q are complementary to each other. If ∠P = 3x + 9° and ∠Q = 2x - 4°, find the value of ∠Q.

Solution:
Here,
∠P = 3x + 9° and ∠Q = 2x - 4°

For complementary angles,
∠P + ∠Q = 90°
⇒ (3x + 9°) + (2x - 4°) = 90°
⇒ 3x + 9° + 2x - 4° = 90°
⇒ 5x + 5° = 90°
⇒ 5x = 85°
∴ x = 17°

So, ∠Q = 2x - 4°
= (2 × 17) - 4°
= 30°

৮০.
If logx(1/81) = - 4, then x = ?
  1. 1/5
  2. 8
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
Question: If log<sub>x</sub>(1/81) = - 4, then x = ?

Solution:
Given that,
logx(1/81) = - 4
⇒ x- 4 = 1/81  [loga(b) = c  ⇒ ac = b]
⇒ 1/x4 = 1/81
⇒ x4 = 81
⇒ x4 = 34
∴ x  = 3
৮১.
A train 300 meters long passes a bridge 700 meters long in 40 seconds. How long will it take to pass a platform that is 500 meters long?
  1. 48 seconds
  2. 52 seconds
  3. 36 seconds
  4. 32 seconds
সঠিক উত্তর:
32 seconds
উত্তর
সঠিক উত্তর:
32 seconds
ব্যাখ্যা

Question: A train 300 meters long passes a bridge 700 meters long in 40 seconds. How long will it take to pass a platform that is 500 meters long?

Solution:
Total distance to pass bridge = 300 + 700 meters
= 1000 meters

∴ Train's speed = Distance/Time
= 1000/40 = 25 m/s

Total distance to pass the platform,
= Length of train + Length of platform
= 300 + 500
= 800 meters

∴ Required time to pass the platform = Distance/Speed
= 800/25
= 32 seconds

৮২.
A batsman scores 72 runs in the 18th innings and increases his average by 2. What is his average after the 18th innings?
  1. 38
  2. 35
  3. 40
  4. 32
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
ব্যাখ্যা

Question: A batsman scores 72 runs in the 18th innings and increases his average by 2. What is his average after the 18th innings?

Solution:
ধরি,
17 তম ইনিংসে তার গড় রান = x 
∴ মোট রান = 17x

18 তম ইনিংসে 72 রান করায় তার গড় 2 রান বৃদ্ধি পায়।
∴ নতুন গড় = x + 2
∴ মোট রান = 18(x + 2)

প্রশ্নমতে,
17x + 72 = 18(x + 2)
⇒ 17x + 72 = 18x + 36
⇒ 18x - 17x = 72 - 36
⇒ x = 36

∴ 18 তম ইনিংস পর নতুন গড় = x + 2
= 36 + 2 = 38 রান

৮৩.
When bent in the form of a circle, a wire has a radius of 28 cm. If the same wire is bent into the shape of a square, what will be its area in cm2?
  1. 1936 cm2
  2. 1681 cm2
  3. 2025 cm2
  4. 1849 cm2
সঠিক উত্তর:
1936 cm2
উত্তর
সঠিক উত্তর:
1936 cm2
ব্যাখ্যা

Question: When bent in the form of a circle, a wire has a radius of 28 cm. If the same wire is bent into the shape of a square, what will be its area in cm2?

Solution:
প্রদত্ত, বৃত্তের ব্যাসার্ধ, r = 28 cm

অতএব, পরিধি = 2πr
= 2 × (22/7) × 28 = 176 cm

ধরি, বর্গের বাহু = a cm
তাহলে, বর্গের পরিসীমা = 4a

এখন,
বৃত্তের পরিধি = বর্গের পরিসীমা
⇒ 176 = 4a
⇒ a = 176/4
= 44 cm

∴ বর্গের ক্ষেত্রফল = a2
= 442
= 1936 cm2 

৮৪.
A shirt is being sold for Tk. 1350 after a 10% discount. Determine its original price.
  1. Tk. 1400
  2. Tk. 1450
  3. Tk. 1500
  4. Tk. 1550
সঠিক উত্তর:
Tk. 1500
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1500
ব্যাখ্যা

Question: A shirt is being sold for Tk. 1350 after a 10% discount. Determine its original price.

Solution:
Given,
Let the original price be x Tk.

Discount = 10% of x
= 10x/100
= x/10

∴ Selling Price = Original Price - Discount
= x - (x/10)
= 9x/10

Now,
9x/10 = 1350
⇒ 9x = 1350 × 10
⇒ 9x = 13500
⇒ x = 13500/9
∴ x = 1500

∴ Original price = 1500 Tk.

৮৫.
Through what angle does the minute hand of a clock turn in 15 minutes?
  1. 60°
  2. 30°
  3. 90°
  4. 75°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা

Question: Through what angle does the minute hand of a clock turn in 15 minutes?

Solution:
We know,
Angle traced by the minute hand in 60 minutes = 360°

∴ Angle of the minute hand in 15 minutes,
= (360 × 15)/60
= 90°

৮৬.
What will come at the place of question mark?
4, 9, 19, 34, 54, ?
  1. 69
  2. 74
  3. 79
  4. 84
সঠিক উত্তর:
79
উত্তর
সঠিক উত্তর:
79
ব্যাখ্যা

Question: What will come at the place of question mark?
4, 9, 19, 34, 54, ?

Solution:
9 - 4 = 5
19 - 9 = 10
34 - 19 = 15
54 - 34 = 20

∴ প্রতিবার পার্থক্য 5 করে বৃদ্ধি পাচ্ছে।

∴ পরবর্তী পার্থক্য হবে = 20 + 5 = 25

∴ পরবর্তী সংখ্যা = 54 + 25 = 79

• Shortcut: 4 (+5)→ 9 (+10)→ 19 (+15)→ 34 (+20)→ 54 (+25) → 79.

৮৭.
If the sum of two numbers is 18 and the sum of their squares is 234, then what is the product of the two numbers?
  1. 40
  2. 50
  3. 42
  4. 45
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

Question: If the sum of two numbers is 18 and the sum of their squares is 234, then what is the product of the two numbers?

Solution:
সংখ্যা দুটি যথাক্রমে x এবং y
∴ x + y = 18 এবং x2 + y2 = 234

আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ (18)2 = 234 + 2xy
⇒ 324 = 234 + 2xy
⇒ 2xy = 324 - 234
⇒ 2xy = 90
⇒ xy = 90/2
∴ xy = 45

৮৮.
If sin(θ - 15°) = 1/2, then what is the value of tanθ?
  1. 1
  2. √3/2
  3. 1/2
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

Question: If sin(θ - 15°) = 1/2, then what is the value of tanθ?

Solution:
Given that,
sin(θ - 15°) = 1/2
⇒ sin(θ - 15°) = sin30°
⇒ (θ - 15°) = 30°
∴  θ = 45°

Now,
tanθ
= tan45°
= 1

৮৯.
Three unbiased coins are tossed. What is the probability of getting exactly two heads?
  1. 1/2
  2. 1/3
  3. 3/8
  4. 3/4
সঠিক উত্তর:
3/8
উত্তর
সঠিক উত্তর:
3/8
ব্যাখ্যা

Question: Three unbiased coins are tossed. What is the probability of getting exactly two heads?

Solution:
তিনটি মুদ্রার জন্য মোট ফলাফল = 23 = 8

মোট নমুনা বিন্দু = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
= 8 টি

ঠিক দুইটি হেড আসার অনুকূল ফলাফল = (HHT, HTH, THH)
∴ অনুকূল ঘটনার সংখ্যা = 3

∴ সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট সম্ভাব্য ঘটনা
= 3/8