পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২০ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম: জেলা ক্রীড়া অফিসার (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৩.১২.২০২৩ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২০ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
ফিলিপাইনের মুদ্রার নাম-
  1. লিরা
  2. ডং
  3. পেসো
  4. ইয়েন
সঠিক উত্তর:
পেসো
উত্তর
সঠিক উত্তর:
পেসো
ব্যাখ্যা
মুদ্রা:
- ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রার নাম পেসো।

অন্যদিকে -
- জাপানের মুদ্রা ইয়েন,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার রাজধানীর নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো। 

উৎস: Britannica.
.
ABCD সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। ∠AOD = 40° হলে ∠COD সমান কত? 
  1. 40°
  2. 120°
  3. 140°
  4. 180°
সঠিক উত্তর:
140°
উত্তর
সঠিক উত্তর:
140°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। ∠AOD = 40° হলে ∠COD সমান কত?

সমাধান: 


∠AOD + ∠COD = 180°
⇒ 40° + ∠COD = 180°
⇒  ∠COD = 180° - 40° = 140°
.
f(x) = √(4x - 1) ফাংশনটির ডোমেন কত?
  1.  {x ∈ R: x ≥ (1/4)}
  2.  {x ∈ R: x ≤ (1/4)}
  3.  {x ∈ R: x < (1/4)}
  4.  {x ∈ R: x ≥ 4}
সঠিক উত্তর:
 {x ∈ R: x ≥ (1/4)}
উত্তর
সঠিক উত্তর:
 {x ∈ R: x ≥ (1/4)}
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = √(4x - 1) ফাংশনটির ডোমেন কত?

সমাধান: 
f(x) = √(4x - 1)

যেহেতু, ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা হয়, সেহেতু 
4x - 1 ≥ 0 
⇒ 4x ≥ 1
⇒ x ≥ 1/4

∴ f(x) = √4x - 1 ফাংশনটির ডোমেন = {x ∈ R: x ≥ (1/4)}
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
  1. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
  2. ১১ ফেব্রুয়ারি, ১৯৬৯
  3. ১১ ফেব্রুয়ারি, ১৯৬৮
  4. ১৯ ফেব্রুয়ারি, ১৯৬৯
সঠিক উত্তর:
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা
বঙ্গবন্ধু উপাধি:
- ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়। 
- গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানসহ সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 
- ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। 
- এ অনুষ্ঠানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।
- ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫২ সালে
  3. ১৯৫৩ সালে
  4. ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- এটির স্বপ্নদ্রষ্টা ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলনে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা বিষয়ক একটি একাডেমি গড়ার কথা বলেন।
- ১৯৫৩ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তা ব্যর্থ হয়।
- যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- এভাবে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাংলা একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তব রূপ লাভ করে।
- ১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমী অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি সেলিনা হোসেন।
- মহাপচিালক জনাব মুহম্মদ নূরুল হুদা।

উল্লেখ্য,
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
নিচের কোন বিশেষ-বিশেষণ জোড় শুদ্ধ নয়?
  1. জরা-জীর্ণ
  2. চুরি-চোরাই
  3. জগৎ-জাগতিক
  4. ঢাল-ঢিলে
সঠিক উত্তর:
ঢাল-ঢিলে
উত্তর
সঠিক উত্তর:
ঢাল-ঢিলে
ব্যাখ্যা

[প্রশ্নে বানান ভুল আছে। প্রশ্নটি হতো- নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ নয়?]

⇒ অশুদ্ধ বিশেষ্য-বিশেষণ জোড় - ঢাল-ঢিলে।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ঢাল (বিশেষ্য),
- এটি হিন্দি শব্দ।
- অর্থ: ঢালু জমি, অস্ত্রাঘাত থেকে রক্ষার জন্য ব্যবহৃত চামড়া পুরু বর্ম।
- ঢাল এর বিশেষণ রূপ হচ্ছে ঢালু।

• ঢিলা শব্দটি বাক্যে বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি বাংলা শব্দ।
অর্থ: শিথিলতা, অলস, শিথিল।
- ঢিলা শব্দের বিশেষণ রূপ হচ্ছে ঢিলে।

অন্যদিকে,
• জরা (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- জরা শব্দের অর্থ: বৃদ্ধ, স্থবিরতা, বার্ধক্য।
- জরা শব্দের বিশেষণ: জীর্ণ।

• জগৎ (বিশেষ্য,
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: ভুবন, বিশ্ব, পৃথিবী, সমাজ।
- জগৎ শব্দের বিশেষণ: জাগতিক।

• চুরি (বিশেষ্য),
- এটি তদ্ভব শব্দ।
- যার অর্থ: না বলে পরদ্রব্য হরণ, চৌর্য, গোপনে আত্মসাৎকরণ।
- চুরি শব্দের বিশেষণ: চোরাই।

.
বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রথম রাজধানী ছিল -
  1. গৌড়
  2. মুর্শিদাবাদ
  3. পান্ডুয়া
  4. সোনারগাঁও
সঠিক উত্তর:
সোনারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
সোনারগাঁও
ব্যাখ্যা
ফখরুদ্দীন মুবারক শাহ:
- ফখরুদ্দীন মুবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- তাঁর রাজধানী সোনারগাঁও-ই হল স্বাধীন বাংলার প্রথম রাজধানী।

উল্লেখ্য,
- ১২০৪ খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলেও ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসকগণ দিল্লির সুলতানদের দ্বারা নিয়ন্ত্রিত হতেন।
- ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হলে ফখরুদ্দীন মুবারক শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৩৩৮ খ্রিস্টাব্দ থেকে বাংলায় দু'শো বছরের স্বাধীন ইতিহাসের সূচনা হয়।
- ফখরুদ্দিন মুবারক শাহ একজন যোগ্য শাসক ও কূটকৌশলী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি নিজ নামে মুদ্রা জারি করেন।
- তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন বলে জানা যায়।
- ফখরুদ্দিনের রাজত্বকালকে বাংলার গৌরবময় যুগ বলা হয়।

উৎস:
১. বাংলাপিডিয়া [Link]
২. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The verb of the word 'weak' is -
  1. Weaker
  2. Weakest
  3. Weakness
  4. Weaken
সঠিক উত্তর:
Weaken
উত্তর
সঠিক উত্তর:
Weaken
ব্যাখ্যা
• Weak (adjective)
English Meaning: lacking the power to perform physically demanding tasks; having little physical strength or energy; liable to break or give way under pressure; easily damaged.
Bangla Meaning: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।

• এর verb form হচ্ছে - Weaken.
English Meaning; make or become weaker in power, resolve, or physical strength.
Bangla Meaning: দুর্বল করা।

• অন্য দিকে,
- Weakness (noun)- দুর্বলতা।
- Weaker হচ্ছে weak এর comparative form এবং Weakest এর superlative form.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায় কবে?
  1. ১৭ অক্টোবর, ১৯৭২
  2. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
  3. ১৭ অক্টোবর, ১৯৭৪
  4. ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১০.
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচিত হয় কোন সনে?
  1. ১৯৫২
  2. ১৯৫৩
  3. ১৯৬১
  4. ১৯৬৯
সঠিক উত্তর:
১৯৫৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩
ব্যাখ্যা
• ‘কবর’ নাটক:
-  ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।

• মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

• তাঁর রচিত অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

• তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১ : ২
  2. ৩ : ২
  3. ২ : ৩
  4. ৪ : ৯
সঠিক উত্তর:
৪ : ৯
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r1 
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি,  
গোলকের আয়তনের = (4/3)πr3
গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr2

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27 = 23/33
⇒ r1/r2 = 2/3
⇒ r12/r22 = 22/32 = 4/9
⇒ 4πr12/4πr22 = 4/9

ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯ 
১২.
x + √3 = 2 হলে x-1 সমান কত? 
  1.  2 + √3 
  2. 1/(2 + √3)
  3. 1/(2 - √3)
  4. (1/5)
সঠিক উত্তর:
 2 + √3 
উত্তর
সঠিক উত্তর:
 2 + √3 
ব্যাখ্যা
প্রশ্ন: x + √3 = 2 হলে x-1 সমান কত?

সমাধান: 
x + √3 = 2
⇒ x = 2 - √3

x-1
= 1/x
= 1/(2 - √3)
= (2 + √3)/(2 - √3)(2 + √3)
= (2 + √3)/{22- (√3)2}
= (2 + √3)/(4 - 3)
= 2 + √3
১৩.
The word 'orphan' is the _____ gender.
  1. masculine
  2. feminine
  3. neuter
  4. common
সঠিক উত্তর:
common
উত্তর
সঠিক উত্তর:
common
ব্যাখ্যা
• Orphan (Noun):
English Meaning: এতিম শিশু/এতিম
Bangla Meaning: A child whose parents are dead.

• সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
- তাই সঠিক উত্তর - common gender.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৪.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল হতে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১০
  2. ১৫
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল হতে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান: 
৫ জন পুরুষ হতে একজন পুরুষ বাছাই করার উপায় = 5C1 = 5 টি 
৪ জন মহিলা হতে দুইজন মহিলা  বাছাই করার উপায় = 4C2 = 6 টি 

∴ একটি কমিটি গঠন করা যাবে = 5 × 6 উপায়ে 
= 30 উপায়ে 
১৫.
আরব-ইসরাইল যুদ্ধ হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

• ১ম আরব-ইসরাইল যুদ্ধ ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।

• ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।

৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

• ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

উৎস: World Atlas.
১৬.
শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে উঠে কোন প্রক্রিয়ায়?
  1. ব্যাপন
  2. প্রস্বেদন
  3. অভিস্রবন
  4. ইমবাইবিশন
সঠিক উত্তর:
অভিস্রবন
উত্তর
সঠিক উত্তর:
অভিস্রবন
ব্যাখ্যা
অভিস্রবণ: 
- যে প্রক্রিয়ায় একটি বৈষম্যভেদ্য ঝিল্লিয মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ হতে পানি (দ্রাবক) অধিক ঘন দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে। 
- দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। 
- পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে অভিস্রবণ প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই কিসমিস ফুলে ওঠে। 

- অভিস্রবণ দু'ধরনের। 
যথা - 
(১) অন্তঃঅভিস্রবণ: 
- দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন অন্তঃঅভিস্রবণ ঘটে। 
- অন্তঃঅভিস্রবণের ফলে মাটি থেকে পানি মূলরোমে প্রবেশ করে; উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতে পারে। 
উদাহরণ - কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে ফুলে উঠে। 

(২) বহিঃঅভিস্রবণ: 
- দ্রাবক যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তখন বহিঃঅভিস্রবণ ঘটে। 
- টসটসে আঙ্গুর ঘন চিনির কিংবা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়। কারণ বহিঃঅভিস্রবণের ফলে আঙ্গুরের ভেতরের পানি বাইরের ঘন দ্রবণে চলে আসে। 
 
উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান, অষ্টম শ্রেণি। 
১৭.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬ হলে লাভ কত?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬ হলে লাভ কত? 

সমাধান: 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬

ধরি, 
ক্রয়মূল্য ৫ক টাকা 
বিক্রয়মূল্য ৬ক টাকা 

লাভ = ৬ক - ৫ক 
= ক টাকা 

শতকরা লাভ = (ক/৫ক) × ১০০% 
= ২০% 
১৮.
বাক্-প্রত্যঙ্গ কোনটি?
  1. যকৃৎ
  2. মস্তক
  3. ফুসফুস
  4. থুতনি
সঠিক উত্তর:
ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
ফুসফুস
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্র: 
ধ্বনি উচ্চারণের করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।

• বাগযন্ত্রের অংশের মধ্যে রয়েছে:
- ফুসফুস
- শ্বাসনালি
- স্বরযন্ত্র
- জিভ
- আলজিভ
- তালু
- মূর্ধা
- দন্তমূল ও দন্ত
- ওষ্ঠ
- নাসিকা

• বাক্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ ওষ্ঠ বা ঠোঁট। 
- ওষ্ঠের মধ্যেকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয়। 
- এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৯.
যুগ সন্ধিক্ষণের কবি কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯): কবি, সাংবাদিক। 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
• তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
• ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং লাইভ এমসিকিউ লেকচার।
২০.
বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন কে?
  1. ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম, ১৯৮৯ সালে
  2. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ১৯৭৯ সালে
  3. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৯৮৯ সালে
  4. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম, ১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম, ১৯৮৯ সালে
ব্যাখ্যা
১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসাের্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করেন।
এতে ৩টি বলয় দেখানাে হয়েছে।
- প্রথম বলয়কে “প্রলয়ঙ্করী”;
- দ্বিতীয় বলয়কে ‘বিপজ্জনক’ এবং
- তৃতীয় বলয়কে ‘লঘু' বলে বর্ণনা করেছেন।

উৎস: www.ittefaq.com.bd.
২১.
‘রিকসা > রিস্‌কা’- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
  1. সমীভবন
  2. বিষমীভবন
  3. ধ্বনিলোপ
  4. বর্ণবিপর্যয়
সঠিক উত্তর:
বর্ণবিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবিপর্যয়
ব্যাখ্যা
 • ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- রিকসা > রিসকা;
- পিশাচ > পিচাশ।

[বি.দ্র. ‘ঘ’ অপশনে প্রদত্ত শব্দটি হওয়া উচিত ছিল ধ্বনি বিপর্যয়।]

অন্যদিকে,
• বিষমীভবন: দুটো সমবর্নের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল;
- লাল > নাল।

• সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন:
- জন্ম > জম্ম;
- কাঁদনা > কান্না।

• সম্প্রকর্ষ বা স্বরলোপ: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো  স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন- আটমেসে ˃ আটাসে, কুটুম্ব ˃ কুটুম, জানালা ˃ জান্লা ইত্যাদি।

ক. আদিস্বর লোপ: শব্দের শুরুর স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরালোপ বলে। যেমন, অলাবু ˃ লাবু ˃ লাউ;  উদ্ধার ˃ উধার ˃ ধার ইত্যাদি।
খ. মধ্যস্বর লোপ: শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্য স্বরলোপ বলে। যেমন, গামোছা ˃ গামছা, অগুরু ˃ অগ্রু, সুবর্ণ ˃ স্বর্ণ।
গ. অন্ত্যস্বর লোপ: শব্দের শেষের স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্য স্বরলোপ বলে। যেমন, আশা ˃ আশ, আজি ˃ আজ, চারি ˃ চার, সন্ধ্যা ˃ সঞ্ঝ্যা ˃ সাঁঝ, লজ্জা ˃ লাজ, চাকা ˃ চাক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
ইউরিয়া থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে?
  1. ফসফরাস
  2. নাইট্রোজেন
  3. পটাশিয়াম
  4. সালফার
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
ইউরিয়া সার:
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যেও ইউরিয়া প্রধান। 
- নাইট্রোজেন জাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে।
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ প্রধানত নাইট্রোজেন লাভ করে।
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে।
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে।
- ফলে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়।

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
A place where money is coined __
  1. Lavatory
  2. Quay
  3. Mint
  4. Aviary
সঠিক উত্তর:
Mint
উত্তর
সঠিক উত্তর:
Mint
ব্যাখ্যা
• A place where money is coined - Mint.
Bangla Meaning:  টাকশাল; টাঙ্কশালা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Lavatory (noun)
English Meaning: A room, building, or cubicle containing a toilet or toilets.
Bangla Meaning:  হাতমুখ ধোয়ার পাত্র বা কক্ষ, স্নানপাত্র বা স্নানাগার।

খ) Quay (noun)
English Meaning: A stone or metal platform lying alongside or projecting into water for loading and unloading ships.
Bangla Meaning: পাথর বা লোহার তৈরি জাহাজঘাট বা জেটি।

ঘ) Aviary (noun)
English Meaning: A large cage, building, or enclosure for keeping birds in.
Bangla Meaning: পক্ষীশালা; কুলায়িকা।

 Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

 
২৪.
‘বদরী’ শব্দের সমার্থ শব্দ-
  1. বেল
  2. তেঁতুল
  3. বরই
  4. পেয়ারা
সঠিক উত্তর:
বরই
উত্তর
সঠিক উত্তর:
বরই
ব্যাখ্যা
• বদর, বদরিকা, বদরী (বিশেষ্য);
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- যার অর্থ: কুলগাছ বা তার ফল (মিষ্ট কিছু আনিহ বদর-ভারতচন্দ্র রায়গুণাকর)। 

সুতরাং বদরী শব্দের সমার্থক শব্দ - বরই।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
When I (complete) reading the stay book, I'll give it to you.
  1. complete
  2. have completed
  3. will complete
  4. would complete
সঠিক উত্তর:
complete
উত্তর
সঠিক উত্তর:
complete
ব্যাখ্যা
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
- Example: I will phone you when I get the news.

• প্রশ্নে উল্লিখিত বাক্যের দ্বিতীয় clause টি future indefinite এ আছে।
- তাই when যুক্ত clause টি present indefinite এ হবে।
- Complete Sentence: When I complete reading the stay book, I'll give it to you. 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

অন্যদিকে,
• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
২৬.
ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
  1. নিউমোনিয়া
  2. চোখ ওঠা
  3. জন্ডিস
  4. এইডস
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনের সবগুলো রোগই ভাইরাসজনিত। 
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
=========================== 

ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: এইডস, জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, পোলিও, জলাতঙ্ক, ডেঙ্গু জ্বর, ইবোলা ইত্যাদি।

ব্যাকটেরিয়া ঘটিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ট ইত্যাদি।

চোখ ওঠা রোগকে বলে কনজাংটিভাইটিস। চোখের কনজাংটিভা নামক পর্দার প্রদাহই চোখ ওঠা রোগ। এ রোগটি মূলত ভাইরাসজনিত এবং ছোঁয়াচে।

• নিউমোনিয়া  ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য মাইক্রোঅর্গানিজম দ্বারাও সৃষ্ট হতে পারে।

উৎস: উচ্চ মাধ্যমিকের উদ্ভিদবিজ্ঞান বই, bangla.thedailystar.net.

২৭.
বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
  1. চীন
  2. সিরিয়া
  3. মরক্কো
  4. লেবানন
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
ইবনে বতুতা:
- মরক্কোর পর্যটক ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন। 
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন।
- ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- ইবনে বতুতা তাঁর ভ্রমণ কাহিনীতে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
২৮.
বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় -
  1. ১৯৭১ সালে
  2. ১৮৬২ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৫২ সালে
সঠিক উত্তর:
১৮৬২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬২ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম রেল লাইন:
- দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত।
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।
- রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে ১৮৬২ সালে।
- প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়।
- ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামের একটি প্রতিষ্ঠান প্রথম এ অঞ্চলে রেলপথ স্থাপন করে।
- ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে।
- প্রতিষ্ঠানটি ওই বছরের ১৫ নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু করে।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালের পূর্বে অবিভক্ত ভারতবর্ষে রেলওয়ে বোর্ডের মাধ্যমে তৎকালীন রেলওয়ে পরিচালিত হতো।
- ১৯৭৩ সালে বোর্ডের কার্যক্রম বিলুপ্ত করে একে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়।
- পরবর্তীতে ১৯৮২ সালে রেলপথ বিভাগ গঠন করা হয়।

উৎস: i) রেলপথ মন্ত্রণালয়। 
         ii) বাংলাপিডিয়া। 
২৯.
'The Waste Land' is a masterpiece of
  1. William Wordsworth
  2. William Blake
  3. T.S. Eliot
  4. William Shakespeare
সঠিক উত্তর:
T.S. Eliot
উত্তর
সঠিক উত্তর:
T.S. Eliot
ব্যাখ্যা
The Waste Land
- It is a masterpiece of T. S. Eliot.
- এটি  ৪৩৩ লাইনের পাঁচ পার্টে বিভক্ত একটি দীর্ঘ কবিতা।
- কবিতাটি তিনি আধুনিক যুগের কবি Ezra Pound কে উৎসর্গ করেছিলেন।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- ১৯২২ সালে লেখা এই কবিতার জন্য তিনি ১৯৪৮ সালে Noble Prize লাভ করেন।
- এই কবিতায় তিনি The Waste Land দ্বারা পুরো পৃথিবীকে বুঝিয়েছেন।
- তাঁর এই কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।
-  ১৯২২ সালে লেখা এই কবিতা এবং আধুনিক সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি ১৯৪৮ সালে Noble Prize লাভ করেন।

The Five Parts are - 
1) 'The Burial of the Dead'
2) 'A Game of Chess'
3) 'The Fire Sermon'
4) 'Death by Water' and
5) 'What the Thunder Said'

• এই কবিতার একটি বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"

• T.S. Eliot এর পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি ১৮৮৮ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন।
- T.S. Eliot একজন American-English poet, playwright, literary critic এবং editor ছিলেন।
-  He was a leader of the Modernist movement in poetry.

• Notable works: 
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943).
- The Love Song of J. Alfred Prufrock.

• Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Source: Britannica and Live MCQ Lecture.
৩০.
‘বৃদ্ধি’ শব্দের বিপরীত শব্দ-
  1. ঋদ্ধি
  2. সিদ্ধি
  3. হ্রাস
  4. সংকীর্ণ
সঠিক উত্তর:
হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
হ্রাস
ব্যাখ্যা
• 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ: 'বৃদ্ধি'। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
‘সংকীর্ণ’ শব্দের বিপরীত হলো- প্রশস্ত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩১.
Hardly had the programme began _____ the audience began chattering.
  1. when
  2. as
  3. after
  4. than
সঠিক উত্তর:
when
উত্তর
সঠিক উত্তর:
when
ব্যাখ্যা
• Hardly had থাকলে sentence এর পরবর্তী clause ‘when’ দিয়ে শুরু হয়, এবং when এর পূর্বের অংশ past perfect tense এবং পরবর্তী অংশ past indefinite tense এ হয়।
• Structure:
- Hardly + had + past participle of the principal verb + when + past indefinite tense.

Example:
- Hardly had I gone out when he came.

• তাই নিয়ম অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর -When.
- সম্পূর্ণ বাক্যটি হবে - Hardly had the programme began when the audience began chattering. 
৩২.
রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘পদ্মরাগ’ কোন ধরনের রচনা?
  1. গল্প
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

⇒ তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। কেননা উপন্যাসের গাঁথুনি এখানে নেই, শিল্প হিসেবেও অসফল। তবে ‘পদ্মরাগে’র মূল্য অন্যত্র। প্রথমত কোনো মুসলিম নারীর রচনা; দ্বিতীয়ত মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না ; তৃতীয়ত অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।
এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
• ‘পদ্মরাগ’ গ্রন্থটি উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

-------------------------
রোকেয়া সাখাওয়াত হোসেন:
• নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৩.
The plural form of curriculum is
  1. curriculums
  2. curricule
  3. curricula
  4. curriculas
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেওয়া সম্ভব হয় নি।

• Curriculum: 

English Meaning - All the courses given in a school, college, etc., or a particular course of study in one subject. 
Bangla Meaning - পাঠ্যসূচি; পাঠক্রম।
- এর Plural form হচ্ছে Curricula, Curriculums. 

Source: Oxford Learner's Dictionary.
৩৪.
Which one is a Shakespearean comedy?
  1. Macbeth
  2. Hamlet
  3. King Lear
  4. The Tempest
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - The Tempest হচ্ছে William shakespeare রচিত একটি কমেডি নাটক।

• The Tempest:
- William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Some quotations from The Tempest: 
- What’s past is prologue.
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I Acknowledge mine.
- Thought is free.
- O, brave new world, that has such people in't!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.

• Main Characters: 
- Prospero (Duke)
- Miranda(Heroine)
- Ariel (Supernatural creature - good character)
- Caliban (Supernatural creature - bad in character)
- Antony (Villain/ brother of Duke)
- Ferdinand (Hero)
- Gonzalo ইত্যাদি।

• অন্যদিকে, 
• Macbeth of Shakespeare’s greatest tragedies tell the story of the fall of a Scottish nobleman.
- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর  মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General।
- নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনী ( Three Witches) সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যত বানী করে।
- Three Witches এর এই ভবিষ্যতবানীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায় , তখন লোভের বর্শবর্তী হয়ে Lady Macbeth, Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more death.

 Hamlet:
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর দেখা যায়  প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• King Lear:
- একটি 5 acts বিশিষ্ট tragedy
- এই tragedy টি ১৬০৫-০৬ সালের মধ্যে লেখা এবং ১৬০৮ সালে প্রকাশিত হয়। 
- The aging King Lear decides to divide his kingdom among his three daughters, allotting each a portion in proportion to the eloquence of her declaration of love.
- The hypocritical first daughter Goneril and second daughter Regan make grand pronouncements and are rewarded.
- Cordelia, the youngest daughter, who truly loves Lear, refuses to make an insincere speech to prove her love and is disinherited.

Source: Britannica.com 
৩৫.
একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহদ্বয়ের দৈঘ্য 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 8 মিটার
  2. 16 মিটার
  3. 48 মিটার
  4. 64 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহদ্বয়ের দৈঘ্য 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 

সমাধান: 
ট্রাপিজিয়মের ক্ষেত্রফল = (1/2) ×  সমান্তরাল বাহদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ 768 = (1/2) × (32 + 64) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (768 × 2)/96
= 16 মিটার   
৩৬.
'Nepotism' means -
  1. Terrorism
  2. Despotism
  3. Hooliganism
  4. Favouritism
সঠিক উত্তর:
Favouritism
উত্তর
সঠিক উত্তর:
Favouritism
ব্যাখ্যা
• Nepotism (noun)
English meaning: The practice among those with power or influence of favouring relatives, friends, or associates, especially by giving them jobs.
Bangla Meaning: স্বজনপ্রীতি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Terrorism - সন্ত্রাসবাদ।
খ) Despotism -  স্বৈরতন্ত্র; উৎপীড়ন
গ) Hooliganism - গুণ্ডামি; মাস্তানি।
ঘ) Favouritism -  প্রিয় ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Favouritism শব্দটি Nepotism এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
1, (4/3), (9/5), ........... অনুক্রমটির 20 তম পদ কোনটি?
  1. (20/41)
  2. (20/39)
  3. (40/41)
  4. (400/39)
সঠিক উত্তর:
(400/39)
উত্তর
সঠিক উত্তর:
(400/39)
ব্যাখ্যা
প্রশ্ন: 1, (4/3), (9/5), ............. অনুক্রমটির 20 তম পদ কোনটি?

সমাধান: 
1, (4/3), (9/5), ............. 
= 1, 22/3, 32/5.....

20 তম পদ এর লব = 202 = 400 
20 তম পদ এর হর = 1 + (20 - 1) × 2
= 1 + 38
= 39 

অনুক্রমটির 20 তম পদ = 400/39
৩৮.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
  1. ২৬০ মাইল
  2. ২৪০ মাইল
  3. ২২০ মাইল
  4. ২০০ মাইল
সঠিক উত্তর:
২০০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সমুদ্রতট রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ২০০ নটিক্যাল মাইল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৯.
বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
ক্রিকেটে বাংলাদেশ:
- ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে।

- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ৬ জানুয়ারি ২০১৭, প্রথম আলো।
        iii) ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
        iv)  ১৪ জুন ২০২৩, সময় নিউজ।
৪০.
(2, 3) বিন্দুটি নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে?
  1. x + 2y = 5
  2. 2x + y = 7
  3. x + 3y = 10
  4. 2x + y = 6
সঠিক উত্তর:
2x + y = 7
উত্তর
সঠিক উত্তর:
2x + y = 7
ব্যাখ্যা
প্রশ্ন: (2, 3) বিন্দুটি নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে? 

সমাধান: 
x + 2y = 2 + 2 × 3 = 8 ≠ 5
(2, 3) বিন্দুটি  সমীকরণকে সিদ্ধ করে না। 

2x + y = 2 × 2 + 3 = 7 
(2, 3) বিন্দুটি  সমীকরণকে সিদ্ধ করে। 

x + 3y = 2 + 3 × 3 = 11 ≠ 10
(2, 3) বিন্দুটি  সমীকরণকে সিদ্ধ করে না। 

2x + y = 2 × 2 + 3 = 7 ≠ 6
(2, 3) বিন্দুটি  সমীকরণকে সিদ্ধ করে না।
৪১.
সে বন্দুক তাক করা মাত্রই পাখিটি উড়ে গেল:
  1. No sooner had he aimed at the bird than it flew away.
  2. The bird flew away before he aimed at the bird.
  3. As soon as he aimed at the bird it flew away.
  4. The bird flew away no sooner he aimed at the bird.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয় নি।

• No sooner had/ As soon as =  করতে না করতেই/ হতে না হতেই।
- No sooner had...than এবং As soon as এরপর দ্বিতীয় clause এ সরাসরি subject আসে।
-  As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense.
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• নিয়মানুযায়ী, সে বন্দুক তাক করা মাত্রই পাখিটি উড়ে গেল - এর সঠিক ইংরেজি অনুবাদ -
1. No sooner had he aimed at the bird than it flew away.
2. As soon as he aimed at the bird it flew away.
৪২.
নিত্য মূর্ধন্য-ণ যুক্ত শব্দ-
  1. গ্রহণ
  2. রামায়ণ
  3. পুণ্য
  4. অর্পণ
সঠিক উত্তর:
পুণ্য
উত্তর
সঠিক উত্তর:
পুণ্য
ব্যাখ্যা
⇒ ণ-ত্ব বিধান:
• বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: পুণ্য, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪৩.
কোনটি শরৎচন্দ্র-সৃষ্ট চরিত্র নয়?
  1. সব্যসাচী
  2. কিরণময়ী
  3. শ্রীবিলাস
  4. ইন্দ্রনাথ
সঠিক উত্তর:
শ্রীবিলাস
উত্তর
সঠিক উত্তর:
শ্রীবিলাস
ব্যাখ্যা
• শরৎচন্দ্র-সৃষ্ট চরিত্র নয় শ্রীবিলাস।

⇒ ‘চতুরঙ্গ’ উপন্যাস:

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম উপন্যাস - চতুরঙ্গ।
- এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে সমালোচকদের সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ফেলেছে চতুরঙ্গ। 
- ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত মাসিক ‘সবুজপত্রে’ এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
- উপন্যাসের চরিত্র: জ্যাঠামশায়, শচীশ, দামিনী, শ্রীবিলাস।

অন্যদিকে,
⇒ পথের দাবী:

• 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।
• এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। কাহিনির পটভূমিকা ব্রহ্মদেশ। কোনো এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র।
• কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন আছে।
• গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নান্দনিক মানদণ্ডে ‘পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্য কিনা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে এ উপন্যাস উদ্দীপকের ভূমিকা রাখে।
•  ‘আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য,আমার একটি মাত্র সাধনা।' একটিমাত্র বক্তব্য ছিল এই উপন্যাসের শেষে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
• 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী’ ধারাবাহিকরূপে প্রকাশিত হয়।

⇒ 'শ্রীকান্ত' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

⇒ 'চরিত্রহীন' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত। উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।
- গল্পটিতে চারটি নারী চরিত্র রয়েছে।
- তার মধ্যে দুটি প্রধান চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

৪৪.
‘পেশোয়ার থেকে তাসখন্দ’ গ্রন্থটির রচয়িতার নাম-
  1. মহাত্মা গান্ধী
  2. তাজউদ্দীন আহমদ
  3. শহীদুল্লা কায়সার
  4. হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
শহীদুল্লা কায়সার
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা
⇒ 'পেশোয়ার থেকে তাসখন্দ' ভ্রমণবৃত্তান্তের রচয়িতা শহীদুল্লা কায়সার। 
- প্রকাশিত হয় ১৯৬৬ সালে। 

⇒ শহীদুল্লা কায়সার: 

- শহীদুল্লা কায়সার একজন  কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক। 
- তিনি ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।  
- ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক  ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়।
- শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস 'সারেং বউ'। এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
  
তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- সারেং বৌ, 
- সংশপ্তক, 
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়, 
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা, 
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।

স্মৃতিকথা:
- রাজবন্দীর রোজনামচা।

ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ।

- শহীদুল্লা কায়সার  বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)এবং  আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২) লাভ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৫.
দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?
  1. 20
  2. 30
  3. 45
  4. 55
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?

সমাধান: 
সংখ্যা দুটি 2x, 5x 

2x + 5x = 70
⇒ 7x = 70
⇒ x = 10 

∴ সংখ্যাদ্বয়ের অন্তরফল = 5x - 2x
= 3x
= 3 × 10
= 30 
৪৬.
Identify the incorrect word/phrase indicated by ক, খ, গ, ঘ in the following sentence: When the beggar approached the horse the horse rise in one foot and looked in the other direction indifferently
  1. approached
  2. rise
  3. in
  4. indifferently
সঠিক উত্তর:
rise
উত্তর
সঠিক উত্তর:
rise
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে -rise.
- এখানে rise এর স্থলে rose হবে। 
- এই বাক্যের প্রথম অংশটুকু When the beggar approached the horse" sets the scene in the past.
- অর্থাৎ, যেহেতু বাক্যেটিএ একটি অংশ past tense এ আছে, তাই এরপরের অংশেও subject এরপরের verb টি past tense হবে।
- তাই, rise এর স্থলে rose হবে।

• Correct Sentence: When the beggar approached the horse the horse rose in one foot and looked in the other direction indifferently.
৪৭.
The antonym of 'inevitable' is ____
  1. vital
  2. avoidable
  3. invisible
  4. fearful
সঠিক উত্তর:
avoidable
উত্তর
সঠিক উত্তর:
avoidable
ব্যাখ্যা
Inevitable (Adjective) -  অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) vital - জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক।
খ) avoidable - পরিহারযোগ্য; পরিহরণীয়।
গ) invisible - অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
ঘ) fearful - ভীতিজনক, ভীত।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - avoidable শব্দটি Inevitable এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬ হলে সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান কত?
  1. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬ হলে সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান কত? 

সমাধান: 
6 = 1 × 2 × 3

সংখ্যা তিনটি হল 1, 2, 3

সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান= 2 (1 + 2 + 3)
= 12 
৪৯.
নিচের কোনটি বিদেশি উপসর্গ-যুক্ত শব্দ?
  1. অবগাহন
  2. হরবোলা
  3. আকাল
  4. পরাজয়
সঠিক উত্তর:
হরবোলা
উত্তর
সঠিক উত্তর:
হরবোলা
ব্যাখ্যা
• ‘হর’ বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হরবোলা।

অন্যদিকে,
তৎসম ‘পরা’ উপসর্গ যোগে গঠিত শব্দ পরাজয়।
তৎসম ‘আ’ উপসর্গ যোগে গঠিত শব্দ আকাল।
তৎসম ‘অব’ উপসর্গ যোগে গঠিত শব্দ অবগাহন 

=============
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫০.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কায় বিজোড় সংখ্যা আছে ৩ টি এবং মোট সংখ্যা ৬ টি।
∴ সম্ভাবনা = ৩/৬
= ১/২
৫১.
I'm ill of flattery. Here the correct form is -
  1. I am unhappy of flattery
  2. I am worried of flattery
  3. I hate flattery
  4. I am sick of flattery
সঠিক উত্তর:
I am sick of flattery
উত্তর
সঠিক উত্তর:
I am sick of flattery
ব্যাখ্যা
• I'm ill of flattery. Here the correct form is - I am sick of flattery.
- "I am sick of flattery" সঠিক প্রয়োগ কারণ "sick of something" বলতে কোনো জিনিসের প্রতি ক্ষুব্ধ, বিরক্ত বা অসন্তুষ্ট থাকা বোঝায়।

• Sick (and tired/to death) of - ক্লান্ত-; বিতৃষ্ণ।
- এর অর্থ হল যে, কোনো কিছু খুব বেশি ঘটলে তাতে ক্ষুব্ধ হওয়া বা কোনো কিছুর প্রতি অসন্তোষ পোষণ করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫২.
মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
  1. রেসকোর্স ময়দানে
  2. শেরে বাংলানগরে
  3. ভিক্টোরিয়া পার্কে
  4. ঢাকা স্টেডিয়ামে
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
- তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু  ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
- তাঁর এই ভাষণের পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে।
- শুরু হয় মুক্তিযুদ্ধ।
- ১৪ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল এ কে নিয়াজিকে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
- ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের আহ্বান জানান। 
- ১৬ ডিসেম্বর সকাল সোয়া নয়টার সময় মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- অবশেষে মুক্তিযুদ্ধের জয়ী ও পরাজিত দুই পক্ষের মধ্যে ১৬ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হয়। 
- শেষপর্যন্ত জেনারেল আবদুল্লাহ নিয়াজী ১৬ ডিসেম্বর রেসকোর্সের যে স্থানে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে ৯৩ হাজার সৈন্য ও অফিসারসহ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
- যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, জিওসি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক। 

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণী।
          ii) ১৬ ডিসেম্বর ২০১৯, প্রথম আলো।
৫৩.
2 একক বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 4√3 
  2. 3√3 
  3. 2√3 
  4. √3 
সঠিক উত্তর:
√3 
উত্তর
সঠিক উত্তর:
√3 
ব্যাখ্যা
প্রশ্ন: 2 একক বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান: 
ক্ষেত্রফল = (√3/4)a2
= (√3/4) × 22
= √3 বর্গ একক
৫৪.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক হলো -
  1. x + y - 1
  2. x + y + 1
  3. x - y - 1
  4. 1 - x - y
সঠিক উত্তর:
x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
x + y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক হলো -

সমাধান: 
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y - 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y + 1)
৫৫.
পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন, পরিবর্তন ও লোপকে বলে -
  1. সমাস
  2. সন্ধি
  3. কারক
  4. উপসর্গ
সঠিক উত্তর:
সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
সন্ধি
ব্যাখ্যা
• সন্ধি:
 সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরবির্তন হয় তাকেই বলা হয় সন্ধি।

• ব্যাকরণবিদ নানাভাবে সন্ধির সংজ্ঞা দিয়েছেন।
যেমন :
- বর্ণদ্বয়ের মিলনকে সন্ধি বলে।
- একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি।
- পরস্পর অত্যন্ত সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে।
- একান্ত সন্নিহিত বা অব্যবহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত ধ্বনির পরিবর্তন হয়। এতে দুটি ধ্বনির মিলন, পরিবর্তন কিংবা লোপ হতে পারে। এরূপ মিলন বা লোপ বা পরিবর্তনকে সন্ধি বলে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৬.
মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো) কোন মন্ত্রণালয়ের অধীনে?
  1. নৌ-পরিবহন মন্ত্রণালয়
  2. বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়
  3. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  4. প্রতিরক্ষা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা
- বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়।
- ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।
- ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।
 - সাভারে অবস্থিত ১ টি আঞ্চলিক দূর অনুধাবন কেন্দ্রের (RRSC) সমন্বয়ে স্পারসোর কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র: বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।
৫৭.
The meaning of the phrase 'bottom line' is ___
  1. The last line of a book
  2. The end of a road
  3. The essential point
  4. The final step
সঠিক উত্তর:
The essential point
উত্তর
সঠিক উত্তর:
The essential point
ব্যাখ্যা
Bottom line
English Meaning: the most important fact in a situation.
Bangla Meaning: গুরুত্বপুর্ণ বিষয়

Ex. Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Meaning: সবেচেয়ে জরুরি বিষয়টা হলো এই কাজ শেষ করতে আমাদের আরো দশ হাজার ডলার প্রয়োজন।

• So, the meaning of the phrase 'Bottom line' is - The essential point.

Source: Live MCQ Lecture.
৫৮.
The idiom 'sine die' means -
  1. doubtfully
  2. uncertain
  3. rigid
  4. certain
সঠিক উত্তর:
uncertain
উত্তর
সঠিক উত্তর:
uncertain
ব্যাখ্যা
Sine die (Adverb):
Meaning: (with reference to business or proceedings that have been adjourned) with no appointed date for resumption.
বাংলা অর্থ - অনির্দিষ্টকালের জন্য.
Ex: The meeting adjourned sine die.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) doubtfully - (adverb) -নিশ্চিতভাবে।
খ) uncertain - (adjective) -পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত।
গ) rigid - অনমনীয়; বাঁকানো যাবে না এমন, দৃঢ়; অপরিবর্তনীয়
ঘ) certain - নিশ্চিত; সন্দেহাতীত।

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী, The idiom 'sine die' means - uncertain.

Source: Merriam-Webster and Accessible Dictionary by Bangla Academy.
৫৯.
I came home after the rain -
  1. stopped
  2. stop
  3. had stopped
  4. would stop
সঠিক উত্তর:
had stopped
উত্তর
সঠিক উত্তর:
had stopped
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে had stopped.

• After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
Structure:
- Past Indefinite + after + Past Perfect. Or, After + Past Perfect + Past Indefinite.
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে  যেহেতু past Indefinite রয়েছে তাই পরের অংশ Past Perfect tense হবে।
- Complete Sentence: I came home after the rain had stopped.
৬০.
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
  1. শঙ্খনীল কারাগার
  2. দেয়াল
  3. নন্দিত নরকে
  4. লীলাবতী
সঠিক উত্তর:
নন্দিত নরকে
উত্তর
সঠিক উত্তর:
নন্দিত নরকে
ব্যাখ্যা

⇒ হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক এর জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।

♦ হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার। তবে এটি প্রথম প্রকাশিত উপন্যাস নয়। এটি তাঁর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। “শঙ্খনীল কারাগার” প্রকাশিত হয় ১৯৭৩ সালে।

♦ ছাত্রজীবনে লেখা “নন্দিত নরকে” শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব। এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

- গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
- তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।

♦ উল্লেখ্য, প্রকাশের আগ পর্যন্ত কোনো সাহিত্য লেখক পরিচিতি তৈরি করে না। এবং ‘নন্দিত নরকে’ উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব হয়। সুতরাং হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস হিসেবে ‘নন্দিত নরকে’ সঠিক উত্তর গ্রহণ করা হলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

৬১.
ফিয়াট গাড়ির নির্মাতা কোন দেশ?
  1. জার্মানি
  2. ইতালি
  3. সুইডেন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
ফিয়াট গাড়ি:
- F.I.A.T. এর পূর্ণরূপ: Fabbrica Italiana Automobili Torino.
- ফিয়াট অটোমোবাইলস এস.পি.এ. একটি ইতালীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
- বৃহত্তম ইতালীয় অটোমোবাইল কর্পোরেশন।
- এর সদর দপ্তর তুরিনে।
- এটি গাড়ি, স্পোর্টস কার, ট্রাক, বিভিন্ন শিল্প ও কৃষি যন্ত্রপাতি উত্পাদন করে।
- কোম্পানিটি ১৮৯৯ সালে একদল বিনিয়োগকারী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

উৎস: Fiat ওয়েবসাইট। 
৬২.
‘এক যে ছিল রাজা!’- এ বাক্যে ‘যে’ কোন ধরনের অব্যয়?
  1. বাক্যালংকার
  2. সংশয়বাচক
  3. সম্মতিসূচক
  4. ক্রিয়াবিশেষণ স্থানীয়
সঠিক উত্তর:
বাক্যালংকার
উত্তর
সঠিক উত্তর:
বাক্যালংকার
ব্যাখ্যা

• ‘এক যে ছিল রাজা!’- বাক্যে ‘যে’ বাক্যালংকার অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। বাক্যে ব্যবহৃত ‘যে’ অব্যয়টি প্রদত্ত বাক্যের মনোভাবকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে।

⇒ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন, “যে গুণ দ্বারা ভাষার শক্তি বর্ধন ও সৌন্দর্য সম্পাদন হয় তাকে অলংকার বলে।”

==============
⇒ সমুচ্চয়ী অব্যয়:

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমন:
- 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের ‘নতুবা' সমুচ্চয়ী অব্যয়।

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। যথা:
• বিয়োজক অব্যয়: 
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংযোজক অব্যয়: 
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

• অনুগামী সমুচ্চায়ী অব্যয়: 
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।
যেমন:
- তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৩.
x2 - 7x + 1 = 0 হলে (x4 + 1)/x2 এর মান কত?
  1. 45
  2. 47
  3. 49
  4. 51
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 7x + 1 = 0 হলে (x4 + 1)/x2 এর মান কত?

সমাধান: 
x2 - 7x + 1= 0
⇒ x2 + 1 = 7x 
⇒ x + (1/x) = 7

(x4 + 1/x2
= x2 + (1/x2)
= (x + 1/x)2 - 2
= 72 - 2
= 49 - 2 
= 47
৬৪.
World Trade Organization- WTO এর সর্বশেষ সদস্যদেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. কেপভার্দে
  3. রাশিয়া
  4. নেপাল
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।] 

WTO (World Trade Organization):

- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- World Trade Organization (WTO)-এর সর্বশেষ সদস্যদেশ আফগানিস্তান (২৯ জুলাই ২০১৬)।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৬৫.
Millennium is a period of ____ Years.
  1. 1000
  2. 2000
  3. 100
  4. 500
সঠিক উত্তর:
1000
উত্তর
সঠিক উত্তর:
1000
ব্যাখ্যা
• Millennium:
- Millennium (সহস্রাব্দ) ১০০০ বছরের একটি সময়কাল।
- গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা ১৫৮২সালে উত্থাপিত হয়েছিল এবং পরবর্তীকালে বেশিরভাগ দেশ দ্বারা গৃহীত হয়েছিল।
- খ্রিস্টের জন্মসালকে শূন্য ধরে এই হিসাব করা হয়ে থাকে।
- এইভাবে, ১ম সহস্রাব্দকে ১-১০০০ বছর এবং ২য় সহস্রাব্দকে ১০০১-২০০০বছর হিসাবে সংজ্ঞায়িত করা হয়।

• Millennium (noun) (plural millennia)
English meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
Bangla Meaning:
(১) সহস্রাব্দ; বর্ষসহস্রক।
(২) (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।
- Millenarian (noun) যে ব্যক্তি অনাগত স্বর্ণযুগের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করে; সহস্রাব্দিক; সহস্রবার্ষিক।

উৎস: Britannica and Accessible Dictionary by Bangla Dictionary.
৬৬.
Let's have a cup of tea, ____
  1. haven't we?
  2. might we?
  3. shan't we?
  4. shall we?
সঠিক উত্তর:
shall we?
উত্তর
সঠিক উত্তর:
shall we?
ব্যাখ্যা
• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 

• Tag question এর নিয়মানুযায়ী, 

• Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়।
- যেমন: Let’s play football, shall we?
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে -Let's আছে তাই শূন্যস্থানে shall we বসবে।
- Complete sentence: Let's have a cup of tea, shall we?

আবার,
- Imperative Sentence হলে Tag- এ will you বসে।
- যেমন: Open the door, will you?
৬৭.
বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কোন সালে?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
ব্যাখ্যা
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

অর্থ্যাৎ, ইন্টারনেট ব্যবহার শুরু হয় ১৯৯৫ সালে। তবে সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

[সূত্র: বাংলাপিডিয়া।]
৬৮.
2x = 1/16 হলে, x এর মান কত?
  1. - 4
  2. - 1/4
  3. 1/4
  4. 4
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = 1/16 হলে, x এর মান কত?

সমাধান: 
2x = (1/16) 
⇒ 2x = 16-1
⇒ 2x = (24)-1
⇒ 2x = 2 -4
⇒ x = - 4
৬৯.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
  1. নিশা
  2. নিশিভোর
  3. নিশি
  4. নিশীথ
সঠিক উত্তর:
নিশিভোর
উত্তর
সঠিক উত্তর:
নিশিভোর
ব্যাখ্যা
⇒ সমার্থক শব্দ নয় নিশিভোর।

• 'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭০.
মধ্যযুগের কবি কে?
  1. শবরপা
  2. বাহরাম খান
  3. ভানুসিংহ ঠাকুর
  4. ঈশ্বর গুপ্ত
সঠিক উত্তর:
বাহরাম খান
উত্তর
সঠিক উত্তর:
বাহরাম খান
ব্যাখ্যা
⇒ দৌলত উজির বাহরাম খান:
- দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি।
- তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির এবং জনৈক পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড় সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য।
- পীরভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দীন ।
- তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন।

- দৌলত উজির বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন:
• লায়লী-মজনু ও
• ইমাম-বিজয়।
উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। 

অন্যদিকে,
- শবরপা ছিলেন প্রাচীন যুগের চর্যাপদের একজন কবি।
- উনিশ শতকের প্রথম থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত। এই যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বর গুপ্ত। তিনি যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
- ‘ভানুসিংহ ঠাকুর’ আধিুনিক যুগের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৭১.
Find out the correct passive form of the sentence. 'I had killed the bird.'
  1. The bird was killed by me.
  2. The bird had been killed by me.
  3. The bird was being killed by me.
  4. I had been killed the bird.
সঠিক উত্তর:
The bird had been killed by me.
উত্তর
সঠিক উত্তর:
The bird had been killed by me.
ব্যাখ্যা
• I had killed the bird.- এই sentence টি Past Perfect Tense এ আছে। 

Past perfect Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Active: Subject + have/has/had + V3 + Object.
- Passive: Object টি Subject হয়
- have/has/had + been বসে
- এরপর মূল verb এর past participle + by + Subject টি Object হয়।

• নিয়মানুযায়ী,
Active: I had killed the bird.
Passive:The bird had been killed by me. 
৭২.
The expression of the line "I wandered Lonely as a cloud' is -
  1. Metaphor
  2. Personification
  3. Simile
  4. Oxymoron
সঠিক উত্তর:
Simile
উত্তর
সঠিক উত্তর:
Simile
ব্যাখ্যা
• I wandered lonely as a cloud is an example of Simile.
• Simile
- An explicit comparison between two different things.
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As  ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।

অন্য অপশন গুলোর মধ্যে - 
Metaphor is an implicit comparison between two different things.
যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor।
যেমনঃ
- Time is money.
- Life is but a walking shadow.

• Personification: 
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life. 
- মানব বৈশিষ্ট্যকে বস্তুগত বা ভাববাচক বৈশিষ্ট্যের সাথে তুলনা করতে Personification ব্যবহৃত হয়। 
Example - 
"There lies the port: The vessel puffs her sail" এই উক্তিটি Alfred Tennyson এর Ulysses কবিতা থেকে নেয়া হয়েছে। 
এখানে vessel কে জীবন্ত সত্ত্বার সাথে তুলনা করা হয়েছে। 

'Oxymoron' refers to - A figure of speech in which two contradictory words are put together.
- পরস্পরবিরোধী দুটি অর্থ একসাথে মিলে একটি অর্থ প্রকাশ করলে সেটি oxymoron-এর উদাহরণ।
- when we use phrases like male-female, host-guest, civil-war, open-secret, we, infact, use Oxymoron.
- Here is a famous example -
' All changed, changed utterly
A terribly beauty is born' 

Source: Live MCQ Lecture.
 
৭৩.
তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. ষষ্ঠ
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।] 

 বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার:

- সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহিত হয়।
- ১৯৯৬ সালে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের সর্ব প্রথম সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। 
- প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান নির্দলীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন।
- তিনি ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
- তত্ত্বাবধায়ক সরকার সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন, সার্ক ফোরাম, কমনওয়েলথসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়।
- অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় ৪ বার।
- যথা: ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮।
- পঞ্চদশ সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
ভিনেগারে কোন এসিড থাকে?
  1. সাইট্রিক এসিড
  2. টারটারিক এসিড
  3. কার্বনিক এসিড
  4. ইথানয়িক এসিড
সঠিক উত্তর:
ইথানয়িক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ইথানয়িক এসিড
ব্যাখ্যা
ইথানয়িক এসিডের ৪-১০% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। 

- সাধারণত ভিনেগার আমরা রান্নার উপাদান হিসেবে ব্যবহার করে থাকি। 
- খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের কাজে ভিনেগার ব্যবহার করা হয়।
- ভিনেগারের সাহায্যে ফল, শাকসবজি, মাছ-মাংস প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য সংরক্ষণ করা যায়। 
- এটি খাদ্যদ্রব্যের গুণ ও মানে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।
- ভিনেগার খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে।
- সালাদ তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়।
- কোমল পানীয় ও বিভিন্ন ধরনের আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়।
- গৃহসামগ্রী পরিষ্কারকরণে সাদা পাতিত ভিনেগার ব্যবহার করা হয়।

সূত্র- ২৯২ পৃষ্ঠা, রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৭৫.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ?
  1. চিত্তনামা
  2. সাম্যবাদী
  3. রুদ্রমঙ্গল
  4. ধূমকেতু
সঠিক উত্তর:
রুদ্রমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
রুদ্রমঙ্গল
ব্যাখ্যা
⇒ ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থ:
- ‘রুদ্র-মঙ্গল’কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
- কাজী নজরুল ইসলামের 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থে মোট আটটি প্রবন্ধ রয়েছে।

এগুলো হলো:
- রুদ্রমঙ্গল,
- আমার পথ,
- মোহররম,
- বিষবাণী,
- ক্ষুদিরামের মা,
- ধূমকেতুর পথ,
- মন্দির মসজিদ এবং
- হিন্দু-মুসলমান।

অন্যদিকে,
 • কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
 • চিত্তনামা কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 
 • সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 

উৎস: ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থ কাজী নজরুল ইসলাম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৬.
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
  1. ১১টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।

সেক্টরগুলো:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী: ১নং সেক্টর,
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ: ২ নং সেক্টর,
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ: ৩ নং সেক্টর,
- সিলেট জেলার অংশবিশেষ: ৪ নং সেক্টর,
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ: ৫ নং সেক্টর,
- দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ: ৭ নং সেক্টর,
- কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ: ৮ নং সেক্টর,
- পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ: ৯ নং সেক্টর,
- সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন: ১০ নং সেক্টর,
- ময়মনসিংহ ও টাঙ্গাইল: ১১ নং সেক্টর।

উৎস: ২৬ মার্চ ২০২৩, বিবিসি বাংলা।
৭৭.
কোন সম্পত্তির (১/২) অংশের মূল্য ১৬০০ টাকা হলে ঐ সম্পত্তির (১/৮) অংশের মূল্যের চার গুণ কত? 
  1. ৪০০০
  2. ২০০০
  3. ১৬০০
  4. ৮০০
সঠিক উত্তর:
১৬০০
উত্তর
সঠিক উত্তর:
১৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সম্পত্তির (১/২) অংশের মূল্য ১৬০০ টাকা হলে ঐ সম্পত্তির (১/৮) অংশের মূল্যের চার গুণ কত?

সমাধান: 
কোন সম্পত্তির (১/২) অংশের মূল্য ১৬০০ টাকা
সম্পত্তির মূল্য (১৬০০ × ২) টাকা 
= ৩২০০ টাকা 

সম্পত্তির (১/৮) অংশের মূল্য = ৩২০০/৮ টাকা 
= ৪০০ টাকা 

∴ সম্পত্তির (১/৮) অংশের মূল্যের চার গুণ = ৪০০ × ৪ টাকা 
= ১৬০০ টাকা 
৭৮.
It is necessary to the happiness of man that he ___ mentally faithful to himself.
  1. is
  2. must be
  3. could be
  4. be
সঠিক উত্তর:
be
উত্তর
সঠিক উত্তর:
be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -be.
- Complete sentence: It is necessary to the happiness of man that he be mentally faithful to himself. 

• এটি মূলত একটি উক্তি।
- এটি English political theorist (Thomas Paine)1737–1809 এর করা একটি উক্তি।
- The Age of Reason নামক গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়।

Source: Oxford Reference.
৭৯.
‘ঠোঁটকাটা’ বাগধারার অর্থ-
  1. মিথ্যুক
  2. জেদি
  3. স্পষ্টভাষী
  4. ধূর্ত
সঠিক উত্তর:
স্পষ্টভাষী
উত্তর
সঠিক উত্তর:
স্পষ্টভাষী
ব্যাখ্যা
• 'ঠোঁটকাটা' বাগধারাটির অর্থ - স্পষ্টবাদী /বেহায়া। 
 বাক্য গঠন: আজকাল ঠোঁটকাটা লোকের অভাব নেই। 

কছি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• 'চিনে জোঁক' বাগধারাটির অর্থ - নাছোড়বান্দা। 
• 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান। 
• ‘কুয়োর ব্যাঙ’  বাগধারাটির অর্থ - সংকীর্ণমনা লোক।
• 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ - নির্ভীক। 
• 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ - ভণ্ড।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৮০.
Identify the correct spelling:
  1. questionaire
  2. questionoir
  3. questionnaire
  4. questionair
সঠিক উত্তর:
questionnaire
উত্তর
সঠিক উত্তর:
questionnaire
ব্যাখ্যা
• Questionnaire (noun): 
English Meaning: A set of questions for obtaining statistically useful or personal information from individuals.
Bengali Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example of sentences:
This is a large professional group in primary care and was not adequately represented in the questionnaire survey.
Those who completed and returned the informed consent document received the questionnaire.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৮১.
কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
  1. ১১ মার্চ ২০২০, WHO
  2. ১৬ ডিসেম্বর ২০১৯, UNICEF
  3. ১৪ মার্চ ২০২০, WHO
  4. ১১ ফেব্রুয়ারি ২০২০, WHO
সঠিক উত্তর:
১১ মার্চ ২০২০, WHO
উত্তর
সঠিক উত্তর:
১১ মার্চ ২০২০, WHO
ব্যাখ্যা
COVID-19 অতিমারী বা মহামারী:
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ ২০২০ সালে COVID-19 কে অতিমারী বা মহামারী হিসেবে চিহ্নিত করে।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
৮২.
logx324 = 4 হলে x এর মান-
  1. 2√2
  2. √3/2
  3. 3√2
  4. √6
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
প্রশ্ন: logx324 = 4 হলে x এর মান-

সমাধান: 
 logx 324 = 4
⇒ x4 = 324 
⇒ (x2)2 = 182
⇒ x2 = 18 
⇒ x2 = (3√2)2
∴ x = 3√2
৮৩.
‘উপমন্ত্রী’ কোন সমাসের দৃষ্টান্ত?
  1. কর্মধারয়
  2. দ্বন্দ্ব
  3. অব্যয়ীভাব
  4. দ্বিগু
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
 পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়।
যেমন:
- কূলের সমীপে = উপকূল;
- ভাষার সদৃশ = উপভাষা;
- নদীর সদৃশ = উপনদী;
- (আয়তনে) জেলার ক্ষুদ্র = উপজেলা;
- কণ্ঠের সমীপে= উপকণ্ঠ;
- কথার সদৃশ = উপকথা।

এরূপ, মন্ত্রীর সদৃশ = উপমন্ত্রী; অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৪.
The synonym of the word 'Luxury' is -
  1. Austerity
  2. Poverty
  3. Essential
  4. Affluence
সঠিক উত্তর:
Affluence
উত্তর
সঠিক উত্তর:
Affluence
ব্যাখ্যা
• Luxury - বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু, বিলাসিতা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Austerity - কঠোরতা; কাঠিন্য; নির্মম নীতিপরায়ণতা।
খ) Poverty - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
গ) Essential -  প্রয়োজনীয়; অপরিহার্য।
ঘ) Affluence - বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Affluence শব্দটি Luxury এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৫.
সঠিক বানান কোনটি?
  1. মুমূর্ষু
  2. মুমূর্ষ
  3. মুমুর্ষু
  4. মুমুর্ষ
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: মুমূর্ষু (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
- যার অর্থ :
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন।
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬.
Find out the mismatched pair:
  1. Play : Acts
  2. Essay : Topics
  3. Novel : Chapter
  4. Poem : Stanza
সঠিক উত্তর:
Essay : Topics
উত্তর
সঠিক উত্তর:
Essay : Topics
ব্যাখ্যা
• The mismatched pair among the options given is:
খ) Essay : Topics

• In the other pairs, the second word describes a structural part of the first word:
• Play : Acts (A play is divided into acts)
• Novel : Chapter (A novel is divided into chapters)
• Poem : Stanza (A poem is composed of stanzas)

• "Essay : Topics,"এই শব্দজোড়ার সম্পর্ক টা ভিন্ন
- An essay is not structurally divided into topics in the same way as the other examples.
- Instead, an essay may cover various topics, but these topics are not the structural divisions of an essay like acts, chapters, or stanzas are for plays, novels, and poems respectively.
৮৭.
বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
জনশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি ।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- সেগুলো হলো: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জনশুমারি অনুষ্ঠিত হয়।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৮৮.
বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
  1. ১৫০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৪৮০০ টাকা
সঠিক উত্তর:
৪৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত? 

সমাধান: 
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২ 
আসল, P = ১০০০০ টাকা 
সময়, n = ৪ বছর 

মুনাফা, I = Pnr
= ১০০০০ × ৪ × ০.১২ 
= ৪৮০০ টাকা 
৮৯.
কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রবন্ধ?
  1. বাবু
  2. অতি অল্প হইল
  3. শরৎ
  4. তৈল
সঠিক উত্তর:
তৈল
উত্তর
সঠিক উত্তর:
তৈল
ব্যাখ্যা
⇒ হরপ্রসাদ শাস্ত্রী রচিত প্রবন্ধ  ‘তৈল’।

• প্রবন্ধের কিছু অংশ:
⇒ বাঙালীর বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালীর একমাত্র ভরসা তৈল — বাঙালীর যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে, বাঙালীদিগের তৈলের মূল্য অধিক নয়; এবং কি কৌশলে সেই তৈল বিধাতৃপুরুষদিগের সুখসেব্য হয়, তাহাও অতি অল্পলোক জানেন। যাঁহারা জানেন, তাঁহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাঁহারাই আমাদের দেশের বড় লোক, তাঁহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন।

⇒ হরপ্রসাদ শাস্ত্রী:
• হরপ্রসাদ শাস্ত্রী প্রাচ্যবিদ্যা বিশারদ, এবং সংস্কৃতের পন্ডিত।
- হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা'  নামে 'চর্যাপদ' সম্পাদনা ও প্রকাশ করেন।
• হরপ্রসাদ বহু বিদ্যাপ্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য:
- ১৮৮৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজীবন ফেলো মনোনয়ন;
- ১৮৯৮ সালে সরকারের দেওয়া সম্মান ‘মহামহোপাধ্যায়’ উপাধি (মহারানী ভিক্টোরিয়ার ৬০তম রাজ্যাঙ্কে প্রবর্তিত)।
- ১৯১১ সালে ‘সি.আই.ই’ উপাধি; ১৯২১ সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার মনোনয়ন;
- ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডি.লিট উপাধি লাভ করেন। 
- হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
- তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এর আবিষ্কারক।

তাঁর রচিত উপন্যাস:
- কাঞ্চনমালা ও
- বেণের মেয়ে।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ-
- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা,
- প্রাচীন বাংলার গৌরব,
- মেঘদূত ব্যাখ্যা,
- ভারত মহিলা,
- বাঙ্গালা ব্যাকরণ ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৯০.
রাখাইন উপজাতির অধিক বাস কোন জেলায়?
  1. পটুয়াখালি জেলায়
  2. রাঙ্গামাটি জেলায়
  3. বরিশাল জেলায়
  4. কক্সবাজার জেলায়
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

রাখাইন জনগোষ্ঠী:

- রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে।
- এদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য।
- এরা নিজেদের 'রাক্ষাইন' নামে পরিচয় দিতে পছন্দ করে।
- রাখাইনরা এক সময় 'মগ' নামে পরিচিত ছিলো।
- অনেক গবেষকের মতে রাখাইন এবং মারমারা একই সম্প্রদায়ভুক্ত।
- রাখাইনরা বৌদ্ধ ধর্মের অনুসারি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৯১.
‘লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. বর্মি
  3. ফারসি
  4. ওলন্দাজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
⇒ নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মী ভাষার শব্দ।

শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য হওয়ায় অধিক গ্রহণযোগ্য উত্তর হবে ফারসি।

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯২.
'Data' শব্দের বাংলা পরিভাষা-
  1. তথ্য
  2. সংকেত
  3. উৎস
  4. উপাত্ত
সঠিক উত্তর:
উপাত্ত
উত্তর
সঠিক উত্তর:
উপাত্ত
ব্যাখ্যা
⇒ ‘Data’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপাত্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
‘Constituency’ শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
‘Analogy’  শব্দের বাংলা পরিভাষা - উপমা।
‘Armour’ শব্দের বাংলা পরিভাষা - বর্ম।
‘Manuscript’ শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
‘Gazette’ শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষা - শিক্ষানবিশ। 
‘Invoice’ শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৯৩.
While waiting for my train, I took a walk ____ the station.
  1. across
  2. around
  3. at
  4. beside
সঠিক উত্তর:
around
উত্তর
সঠিক উত্তর:
around
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) across - এপারওপার; আড়াআড়িভাবে
খ) around -  চতুর্দিকে; এখানে-সেখানে, (স্থান বা সময়ের দিক থেকে) খুব দূরে নয়; কাছাকাছি
গ) at -  (স্থান বা দিক) (ক) (কোনো স্থানে বা স্থানের নিকটে কোনো বস্তু বা ব্যক্তি আছে, ছিল বা থাকবে নির্দেশ করে)
ঘ) beside - পাশে; নিকটে।

• সাধারণত উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি বা ঘোরাঘুরি নির্দেশ করতে walk around ব্যবহৃত হয়।
- তাই সঠিক উত্তর হবে -around.
- Complete Sentence: While waiting for my train, I took a walk around the station. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৯৪.
‘ক্যান্সারের সাথে বসবাস’ বইটি কে লিখেছেন?
  1. হুমায়ূন আহমেদ
  2. জাহানারা ইমাম
  3. হুমায়ুন আজাদ
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
জাহানারা ইমাম
ব্যাখ্যা
- 'ক্যানসারের সঙ্গে বসবাস' গ্রন্থটি রচনা করেন জাহানারা ইমাম।
- তিনি ব্যক্তিগত জীবনেও মুখের ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং মারা যান।

• জাহানারা ইমাম:
- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে ব্যাপক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত 'একাত্তরের দিনগুলি'।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্যজীবন,
- বুকের ভিতর আগুন,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- প্রবাসের দিনগুলি।

• একাত্তরের দিনগুলি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯৫.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. দ্বিতীয়
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তফসিল:
- বাংলাদেশের সংবিধানে তফসিল ৭টি।
- যথা:

• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
• ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
• সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৯৬.
কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়?
  1. চোখের বালি
  2. সোনার তরী
  3. চিত্রা
  4. বলাকা
সঠিক উত্তর:
চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
চোখের বালি
ব্যাখ্যা
⇒ 'চোখের বালি'  উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

প্রধান চরিত্রগুলো হলো:
- বিনোদিনী,
- মহেন্দ্র,
- আশালতা,
- বিহারী,
- রাজলক্ষী প্রমুখ।

অন্যদিকে,
সোনার তরী , বলাকা ও চিত্র রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৯৭.
চাঁপাই নবাবগঞ্জের নাচোল কৃষক বিদ্রোহ হয় কোন সালে?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫৩ সালে
সঠিক উত্তর:
১৯৫০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০ সালে
ব্যাখ্যা
নাচোল বিদ্রোহ:
- নাচোল বিদ্রোহ ছিল হত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার সাঁওতাল কৃষকদের বিদ্রোহ।
- এটি একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গে তেভাগা আন্দোলনের অনুরূপ ছিল।
- ১৯৪৯ সালের ডিসেম্বর এবং ১৯৫০ সালের প্রথমার্ধে নাচোল উপজেলার ঘাসুরা, চন্ডীপুর, কেন্দুয়া, রাউতারা, জগদাই, ধারোল, শ্যামপুরা এবং নাপিত পাড়ার মতো গ্রামের চাষিরা তাদের জোতদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয়।
- ১৯৫০ সালের ৫ জানুয়ারি পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়।
- বহু পুলিশ নিহত হয় এবং জোতদারদের ঘরবাড়ি লুট হয়।  
- জমিদার ও জোতদারগণ পুলিশের সহায়তায় পাশবিক অত্যাচারের পন্থা গ্রহণ করে।
- এতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
- কৃষক সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের মধ্যে ইলা মিত্র, অনিমেষ লাহিড়ী, আজহার শেখ, বৃন্দাবন সাহা এবং আরও প্রায় কুড়িজন সংগ্রামী ব্যক্তি ছিলেন।
- ১৯৫০ সালের  পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনএর আওতায় সাঁওতাল চাষিদের জমির ওপর অধিকার দেওয়া হয় এবং তারা অন্যান্য সাধারণ চাষিদের মতো প্রচলিত হারে নগদে খাজনা পরিশোধের অধিকার লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া।
৯৮.
‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
  1. বিষবৃক্ষ
  2. আনোয়ারা
  3. আলালের ঘরের দুলাল
  4. নদীবক্ষে
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
⇒ আলালের ঘরের দুলাল:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- তার আগে ১৮৫৪ সাল থেকে ‘মাসিক পত্রিকা’তে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে।
- উপন্যাসটিতে দেশীয় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- 'দুনিয়া সাচ্চা নয়-মুই একা সাচ্চা হয়ে কি করবো?' উপন্যাসে উক্তিটি বলেছেন ঠকচাচা।
- এছাড়াও উপন্যাসের অন্যান্য চরিত্রে হচ্ছে- বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

⇒ প্যারীচাঁদ মিত্র: 
- প্যারীচাঁদ মিত্র লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড,  হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং  বেঙ্গল স্পেক্টেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে :  
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, 
- রামারঞ্জিকা, 
- কৃষিপাঠ,
- ডেভিড হেয়ারের জীবনচরিত এবং 
- বামাতোষিণী।

- প্যারীচাঁদ মিত্র ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-  প্যারীচাঁদ মিত্র ২২শে জুলাই ১৮১৪ সালে জন্ম গ্রহণ করেন এবং ২৩শে নভেম্বর ১৮৮৩ সালে মৃত্যবরণ করেন।

উৎস: ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৯৯.
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 3 : 4
  2. 9 : 4
  3. 9 : 16
  4. 9 : 32
সঠিক উত্তর:
9 : 16
উত্তর
সঠিক উত্তর:
9 : 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত সমান। 

ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(3r)2 / π(4r)2
= 9r2 / 16r2
= 9/16
= 9 : 16
১০০.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
  1. পৃথিবীর কেন্দ্রে
  2. মেরু অঞ্চলে
  3. বিষুব অঞ্চলে
  4. পাহাড়ের উপরে
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
ব্যাখ্যা
- বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি।
- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। 
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। 
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। 
- মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি।
- আবার পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী।