পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান [জাতিসংঘ - History, মূল সংস্থা, প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তিবর্গ, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল পুরস্কার, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণ গুলো), জাতিসংঘ মিশন সমূহ] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যে কোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিপুঞ্জ গঠনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
  1. উইনস্টন চার্চিল
  2. উড্রো উইলসন
  3. রুজভেল্ট
  4. জেনারেল স্মাটস
ব্যাখ্যা
• জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ - প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্নপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্বের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
– জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০)।
– জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন - সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
– প্রতিষ্ঠাকালীন সদস্য – ৪২ টি।
– সদর দপ্তর – জেনেভা, সুইজার‌ল্যান্ড।
– জাতিপুঞ্জ বিলুপ্ত হয় – ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

নোট: [জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ৪২ টি তবে কখনো অপশনে যদি ৪২টি না থাকে সেক্ষেত্রে ৪১ টি উত্তর করতে হবে। বিস্তারিত জানার তথ্যকল্পদ্রুত (পোস্ট নং-০৩০) দেখতে পারেন।]

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘ সনদে প্রথমে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় -
  1. ব্রিটেন
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন - রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
.
জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
  1. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
  2. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  3. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার
  4. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ।
- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।
- ২০২২ সাল পর্যন্ত সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার ছিলো; কিন্তু ২০২৩ সাল থেকে দ্বিতীয় মঙ্গলবার অধিবেশন বসে।
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন।
- কিন্তু একটি দেশ শুধু একটি ভোট দিতে পারে।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।