পরীক্ষা আর্কাইভ

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]

পরীক্ষাএনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
পরীক্ষা - ১৪ টপিক: ফুল মডেল টেস্ট-১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
'ক্ষ্ম' যুক্তব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি?
  1. ক্ + ম + ষ্
  2. ক্ + ষ্ + ম
  3. ক্ + ক্ষ + ম
  4. ক্ + ষ্ + হ
সঠিক উত্তর:
ক্ + ষ্ + ম
উত্তর
সঠিক উত্তর:
ক্ + ষ্ + ম
ব্যাখ্যা
• 'ক্ষ্ম' যুক্তব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ - ক্ + ষ্ + ম = ক্ষ্ম।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্‌ + চ = ঞ্চ,
- হ্ + ম = হ্ম,
- ঞ্ + ছ = ঞ্ছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
.
"ভূতপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে দেখা যায়নি
  2. যা পূর্বে শোনা যায়নি
  3. যা পূর্বে কখনো ঘটেনি
  4. যা পূর্বে ছিল এখন নেই
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
ব্যাখ্যা
• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব । 
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"রৌদ্র করোটিতে" কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. আল মাহমুদ
  3. হাসান হাফিজুর রহমান
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• "রৌদ্র করোটিতে" কাব্যগ্রন্থটি রচনা করেন - শামসুর রাহমান

শামসুর রাহমান:
- তিনি ছিলেন কবি, সাংবাদিক।
- তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। তাঁর ডাক নাম ‘বাচ্চু’।
- মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।

শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'উৎকণ্ঠা' এর বিপরীতার্থক শব্দ -
  1. অস্ত
  2. উদ্বেগ
  3. স্বস্তি
  4. ব্যগ্রতা
সঠিক উত্তর:
স্বস্তি
উত্তর
সঠিক উত্তর:
স্বস্তি
ব্যাখ্যা
• 'উৎকণ্ঠা' এর বিপরীতার্থক শব্দ - স্বস্তি

উল্লেখ্য,
'উৎকণ্ঠা' শব্দের অর্থ - উদ্বেগ, ব্যাকুলতা, ব্যগ্রতা; আশঙ্কা।
'স্বস্তি' শব্দের অর্থ - উদ্বেগ-হীনতা, সন্তোষ, মঙ্গল।

অন্যদিকে,
উদয় - অস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. তৎ + লিখিত = তল্লিখিত
  2. সৎ + জন = সজ্জন
  3. মৃদ্ + ময় = মৃন্ময়
  4. তৎ + জাতীয় = তজ্জাতীয়
সঠিক উত্তর:
সৎ + জন = সজ্জন
উত্তর
সঠিক উত্তর:
সৎ + জন = সজ্জন
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ত্ [ৎ] কিংবা দ্-এর পরে জ্ কিংবা ঝ থাকলে সন্ধিতে দুয়ে মিলে জ্জ বা জ্ঝ হয়।

যেমন:
উৎ + জীবন = উজ্জীবন, 
উৎ + জ্বল = উজ্জ্বল, 
সৎ + জন = সজ্জন,
তৎ + জন্য = তজ্জন্য।

অন্যদিকে,
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদের শুদ্ধরূপ:
- তদ্ + জাতীয় = তজ্জাতীয়,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্ + লিখিত = তল্লিখিত।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'প্রবীণ' কোন প্রকার শব্দ?
  1. রূঢ়ি
  2. যৌগিক
  3. যোগরূঢ়
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
’কেঁচে গণ্ডূষ’ বাগ্‌ধারার অর্থ -
  1. নীরস ও অনমনীয়
  2. নতুন করে আরম্ভ করা
  3. বেমানান
  4. অকর্মণ্য
সঠিক উত্তর:
নতুন করে আরম্ভ করা
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে আরম্ভ করা
ব্যাখ্যা
• ’কেঁচে গণ্ডূষ’ বাগ্‌ধারার অর্থ - নতুন করে আরম্ভ করা।

অন্যদিকে,
কাঠখোট্টা - নীরস ও অনমনীয়।
অপোগণ্ড - অকর্মণ্য।
অসাজন্ত - বেমানান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"পরানপ্রিয়" শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. নিত্য সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
পঞ্চমী তৎপুরুষ সমাস:
- যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।

যেমন:
- পরানের চেয়ে প্রিয় = পরানপ্রিয়, 
- আগা থেকে গোড়া = আগাগোড়া, 
- রোগ হতে মুক্ত = রোগমুক্ত,
-  ঋণ হতে মুক্ত = ঋণমুক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
“ঝিনুক থেকে মুক্তা মেলে।” — এই বাক্যে ‘ঝিনুক থেকে’ অংশটি অপাদান কারকে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. উৎপন্ন
  2. পতিত
  3. গৃহীত
  4. বিচ্যুত
সঠিক উত্তর:
গৃহীত
উত্তর
সঠিক উত্তর:
গৃহীত
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।

যেমন:
বিচ্যুত: বৃক্ষ থেকে পাতা ঝরে।
পতিত: মেঘে বৃষ্টি হয়।
গৃহীত: ঝিনুক থেকে মুক্তা মেলে।
জাত: জমি থেকে ফসল পাই।
রক্ষিত: বিপদে মোরে রক্ষা কর।
বিরত: পাপে বিরত হও।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১০.
গগনে গরজে মেঘ ঘন বরষা। -বাক্যে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন-
  1. অপাদানে সপ্তমী
  2. করণে সপ্তমী
  3. অধিকরণে সপ্তমী
  4. কর্মে সপ্তমী
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল।
- আকাশে চাঁদ উঠেছে।
- গগনে গরজে মেঘ ঘন বরষা। (অধিকরণে সপ্তমী)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১১.
'Physicians heal thyself' এর সঠিক বাংলা অনুবাদ কী?
  1. আপ ভালা তো জগৎ ভালা।
  2. চাচা আপন প্রাণ বাচা।
  3. পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
  4. তিলকে তাল করা।
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাচা।
উত্তর
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাচা।
ব্যাখ্যা
• 'Physicians heal thyself' এর সঠিক বাংলা অনুবাদ - চাচা আপন প্রাণ বাচা

অন্যদিকে,
- আপ ভালা তো জগৎ ভালা - To the pure all things are pure.
- তিলকে তাল করা - To make a mountain of a molehill.
- পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি - Diligence is the mother of good luck.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
কোনটি পর্তুগিজ শব্দ?
  1. গামলা
  2. ডেরা
  3. চাকু
  4. কোর্মা
সঠিক উত্তর:
গামলা
উত্তর
সঠিক উত্তর:
গামলা
ব্যাখ্যা
• পর্তুগিজ শব্দ - গামলা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মাটি বা ধাতুর তৈরি অর্ধগোলক-আকৃতির বড়ো পাত্র।

অন্যদিকে,
তুর্কি শব্দ - চাকু, কোর্মা।
হিন্দি শব্দ - ডেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
শুদ্ধ বানান -
  1. প্রনয়ীনী
  2. প্রণয়িনি
  3. প্রনয়িনী
  4. প্রণয়িনী
সঠিক উত্তর:
প্রণয়িনী
উত্তর
সঠিক উত্তর:
প্রণয়িনী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - প্রণয়িনী
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘চোখের বালি’ উপন্যাসটি বাংলা সাহিত্যের কোন ধরনের উপন্যাস হিসেবে বিবেচিত?
  1. ঐতিহাসিক উপন্যাস
  2. সামাজিক উপন্যাস
  3. মনস্তাত্ত্বিক উপন্যাস
  4. রহস্য উপন্যাস
সঠিক উত্তর:
মনস্তাত্ত্বিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
মনস্তাত্ত্বিক উপন্যাস
ব্যাখ্যা
'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন। উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্র’র স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
The synonym of the word 'Mellifluous' is-
  1. Strident
  2. Dulcet
  3. Cacophonous
  4. Raucous
সঠিক উত্তর:
Dulcet
উত্তর
সঠিক উত্তর:
Dulcet
ব্যাখ্যা
• The synonym of the word 'Mellifluous' is- খ) Dulcet.

• Mellifluous (adjective)
- English meaning: having a pleasant and flowing sound; filled with something (such as honey) that sweetens.
- Bangla meaning: (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।

• Given options:
ক) Strident (adjective) - (শব্দ) উচ্চনাদী; কর্কশ; তীক্ষ্ণ।
খ) Dulcet (adjective) - (বিশেষত শব্দ সম্বন্ধে) সুমিষ্ট; সুমধুর।
গ) Cacophonous (adjective) - শ্রুতিকটু; বেসুরো।
ঘ) Raucous (adjective) - (ধ্বনি) কর্কশ; পরুষ।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word 'Mellifluous' is- খ) Dulcet.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৬.
By the end of this year, the bridge ____ built.
  1. will have been
  2. would have been
  3. has been
  4. will
সঠিক উত্তর:
will have been
উত্তর
সঠিক উত্তর:
will have been
ব্যাখ্যা
• Complete Sentence: By the end of this year, the bridge will have been built.
- Bangla meaning: এই বছরের শেষ নাগাদ সেতুটির নির্মাণ সম্পন্ন হবে।

• Explantion:
- বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ, যেমন: By this time, By (time), By next (time, week, month, year), By then ইত্যাদি থাকলে verb এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে ' By the end of this year', থাকায়, নিয়মানুযায়ী অন্য অংশে future perfect tense (will have been built) হবে।
- উল্লেখ্য যে, sentence টি passive হওয়ায় will have been+ verb এর past participle form হবে।

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- 'will have been built'.
১৭.
Choose the masculine gender:
  1. Pig
  2. Jenny
  3. Squire
  4. Siren
সঠিক উত্তর:
Squire
উত্তর
সঠিক উত্তর:
Squire
ব্যাখ্যা
• The masculine gender is: গ) Squire

• Squire (noun, verb) [Masculine form]
- English Meaning:
- A male attendant, especially on a great personage.
- In the past, in England, a man who owned most of the land around a village.
- Bangla Meaning: (মধ্যযুগে) কোনো নাইট বা বীরের অনুচর; সম্ভ্রান্ত মহিলার পথসঙ্গী বা পরিচারক।

- The word “squire” is historically a masculine noun.
- সাধারণত এর কোনো feminine form নেই।

• Other options:
ক) Pig (শূকর; শূকরী; শূকরছানা): Pig হলো common gender.
খ) Jenny (গর্দভী; মাদি গাধা): a female donkey [feminine gender]
ঘ) Siren (মোহিনী নারী): [feminine gender]
- ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন [Neuter gender]

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৮.
Identify the correct sentence:
  1. A number of birds migrates north during the summer.
  2. A number of birds migrate north during the summer.
  3. A number of bird migrates north during the summer.
  4. A number of bird migrate north in the summer.
সঠিক উত্তর:
A number of birds migrate north during the summer.
উত্তর
সঠিক উত্তর:
A number of birds migrate north during the summer.
ব্যাখ্যা
• Correct sentence: A number of birds migrate north during the summer.
- Bangla Meaning: গ্রীষ্মকালে অনেক পাখি উত্তর দিকে স্থানান্তরিত হয়।

• Grammar Rules:
- A number of (some, several, many) + plural noun + plural verb.
- 'A number of' দ্বারা সাধারণত "একাধিক, অনেকগুলো" (plural) বোঝানো হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে 'A Number of' আছে, তাই এরপর plural noun হিসেবে ‘birds’ এবং plural verb 'migrate' বসবে।

• More examples:
- A number of employees are attending the conference.

• অন্যদিকে,
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন: The number of boys is present in today's program.
১৯.
Which of the following is an antonym of 'Gainsay'?
  1. Challenge
  2. Contradict
  3. Monumental
  4. Acknowledge
সঠিক উত্তর:
Acknowledge
উত্তর
সঠিক উত্তর:
Acknowledge
ব্যাখ্যা
• 'Acknowledge' is an antonym of 'Gainsay'.

• Gainsay (verb)
- English Meaning: to declare to be untrue or invalid; deny or contradict (a fact or statement).
- Bangla Meaning: (সাহিত্যিক) প্রধানত' negative(ly) অপলাপ/অস্বীকার/অপহ্নব করা।

• Given options:
ক) Challenge - শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান করা; (বক্তব্য ইত্যাদির সমর্থনে) তথ্য উপস্থাপন করতে বলা।
খ) Contradict - অস্বীকার করা; প্রতিবাদ করা; বিরুদ্ধ মত প্রকাশ করা।
গ) Monumental - স্মৃতিসৌধ সম্বন্ধীয় বা স্মৃতিসৌধের জন্য; স্মারক; (গুণ, ভবন, দায়িত্ব) বিশাল; পর্বতপ্রমাণ।
ঘ) Acknowledge - স্বীকার করা; সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া; ধন্যবাদ জানানো; স্বীকৃতি।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'Acknowledge' is an antonym of 'Gainsay'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২০.
Fill in the blank with the right form of verb:
Don't mention anything unless you ____ for it.
  1. ask
  2. will ask
  3. are asked
  4. were asked
সঠিক উত্তর:
are asked
উত্তর
সঠিক উত্তর:
are asked
ব্যাখ্যা
• Complete sentence: Don't mention anything unless you are asked for it.
- Bangla meaning: তোমাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত কিছু উল্লেখ করো না।

• Use of unless:
- Unless শব্দের অর্থ 'যদি না'।
- unless দ্বারা দুইটি clause যুক্ত থাকলে, unless -এর পূর্বের clause টি present indefinite tense হলে, এর পরের clause টিও present indefinite tense -এ হবে (যদিও ভবিষ্যৎ ঘটনা বোঝায়)।
- এছাড়াও, Conditional unless এর পরে present indefinite হয়। 
- উল্লিখিত বাক্যে, subject (you) কারো দ্বারা জিজ্ঞাসিত হবে তাই passive structure "are asked" হবে।

• Note: until/unless নেতিবাচক (negative) অর্থ প্রদান করে, তাই এদের পরে no/not/never ইত্যাদি বসে না।

• More examples:
- Stay inside until it stops raining.
- Don't speak until it's your turn.
২১.
The noun 'Attire' is connected with-
  1. Colour
  2. Money
  3. Food
  4. Dress
সঠিক উত্তর:
Dress
উত্তর
সঠিক উত্তর:
Dress
ব্যাখ্যা
• The noun 'Attire' is connected with 'Dress'.

• Attire (noun, verb)
- English Meaning: splendid or decorative clothing: dress, clothes.
- Bangla Meaning: (সাহিত্যিক বা কাব্যিক) পরিচ্ছদ; পোশাক।

- সুতরাং, 'Attire' শব্দটি 'Dress' (পোশাক; পরিচ্ছদ) এর সাথে সম্পর্কিত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
The safety of the workers is the main concern ___ the management.
  1. on
  2. of
  3. in
  4. None of these
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete sentence: The safety of the workers is the main concern of the management.
- Bangla Meaning: কর্মীদের নিরাপত্তাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান উদ্বেগের বিষয়।

• Concern of (someone)
- English Meaning: something that involves or affects you or is important to you
- Bangla Meaning: কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ; উদ্বেগ।

• More examples:
- What were the major concerns of the writers from this period?
- I don't want to hear about it - it's no concern of mine!

• অন্যদিকে,
• Concerned for (someone/something):
- English Meaning: a worried or nervous feeling about something, or something that makes you feel worried.
- Bangla Meaning: কোন কিছুর জন্য উদ্বিগ্ন হওয়া।
- যেমন: Concern for the safety of the two missing teenagers is growing.

• Concerned in:
- English Meaning: involved in something.
- Bangla Meaning: কোন কিছুতে জড়িত থাকা।
 
• Concerned about/over:
- English Meaning: a worried or nervous feeling about something.
- Bangla Meaning: কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
- যেমন: There's a lot of public concern about dangerous toxins recently found in food.

Source:
1. Longman Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৩.
But he’s also been deeply ___ for years of the government’s intelligence agencies.
  1. befall
  2. turgid
  3. beguiled
  4. suspicious
সঠিক উত্তর:
suspicious
উত্তর
সঠিক উত্তর:
suspicious
ব্যাখ্যা
• Complete sentence: But he’s also been deeply suspicious for years of the government’s intelligence agencies.
- Bangla meaning: কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি তিনি বছরের পর বছর ধরে গভীরভাবে সন্দিহান ছিলেন।

• Given options:
ক) befall - (প্রাচীন প্রয়োগ) সংঘটিত হওয়া; ঘটা।
খ) turgid - ফুলে ওঠা বা জটিল হওয়া (সাধারণত লেখা বা ভাষার জন্য ব্যবহৃত হয়)।
গ) beguiled (into/with)- ছলনা করা; প্রতারিত করা; আনন্দদান করা (প্রধানত ভুলানোর জন্য)
ঘ) suspicious (about/of somebody/something) - সন্দেহজনক; সন্দেহভাজন; সন্দেহান্বিত হয়ে ওঠা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) suspicious.
- এখানে "suspicious" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।
- কারণ তিনি দীর্ঘদিন ধরে গভীরভাবে সন্দিহান ছিলেন যা "Deeply suspicious" দ্বারা বোঝানো হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
I have a question regarding your earlier comments.
Here, the underlined word does the function of-
  1. Noun
  2. Preposition
  3. Conjunction
  4. Adverb
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• I have a question regarding your earlier comments.
- Here, the underlined word does the function of খ) Preposition.

• প্রদত্ত বাক্যে 'Regarding' হলো Participial Preposition.
- যা বাক্যে noun - "question" এবং noun phrase "your earlier comments" এর সাথে সম্পর্ক স্থাপন করেছে।
- এখানে এটি বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করছে। অর্থাৎ, এই বাক্যে "regarding" বোঝাচ্ছে যে, "এই বিষয়ে" আমি কিছু জানি না।

- এখানে 'regarding' শব্দটি  "concerning" বা "about" (সম্পর্কে) অর্থে ব্যবহার হচ্ছে। তাই এটি এখানে preposition.

• Preposition
- Preposition হলো এমন শব্দ যা কোনো noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- A preposition is a word placed or positioned before a noun or a pronoun or a noun equivalent to show the relationship between a noun or pronoun and other words in a sentence.

• Participial Preposition
- Participial Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- যেমন: Regarding, Considering, Concerning, Following, During, Including, etc.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. A Passage To The English Language S M Zakir Hussain.
২৫.
Never disobey your parents. (Change the voice)
  1. Let not your parents never be disobeyed.
  2. Let your parents be ever disobeyed.
  3. Let never your parents be disobeyed.
  4. Don't disobey your parents.
সঠিক উত্তর:
Let never your parents be disobeyed.
উত্তর
সঠিক উত্তর:
Let never your parents be disobeyed.
ব্যাখ্যা
- Active: Never disobey your parents.
- Passive: Let never your parents be disobeyed.

• Never যুক্ত Imperative Sentence কে Passive করার নিয়ম: 
- প্রথমে Let never বসে,
- Object টি Subject রূপে বসে,
- be বসে ,
- মূল verb এর  Past participle বসে।

অথবা,
- প্রথমে Let not বসে,
- Object টি Subject রূপে বসে,
- ever বসে,
- be বসে ,
- মূল verb এর  Past participle বসে।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৬.
My friend reminded me ____ my admit card to the exam hall.
  1. to bring
  2. bring
  3. for bringing
  4. bringing
সঠিক উত্তর:
to bring
উত্তর
সঠিক উত্তর:
to bring
ব্যাখ্যা
• Complete sentence: My friend reminded me to bring my admit card to the exam hall.
- Bangla meaning: আমার বন্ধু আমাকে পরীক্ষার হলে আমার প্রবেশপত্র আনতে মনে করিয়ে দিল।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb + object + infinitive (to+verb) বসে।
- এসব Verb এর পরে Verb+ing ব্যবহার হয় না।

• তেমন কতগুলো Verb হচ্ছে:
- advise,
- allow,
- remind,
- request,
- arrange,
- agree,
- want,
- induce,
- invite,
- oblige,
- decide,
- command,
- demand,
- require,
- manage,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৭.
No spelling errors occur in.
  1. Cantenkerous
  2. Cantankerous
  3. Cantangkerous
  4. Cantankarous
সঠিক উত্তর:
Cantankerous
উত্তর
সঠিক উত্তর:
Cantankerous
ব্যাখ্যা
• No spelling errors occur in - খ) Cantankerous

• Cantankerous
- English Meaning: bad-tempered, argumentative, and uncooperative; difficult or irritating to deal with.
- Bangla Meaning: বদমেজাজি; কলহপ্রিয়।

• Example sentences:
- He can be a cantankerous old fossil at times.
- He's getting a bit cantankerous in his old age.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৮.
I met a girl ____ I never saw earlier.
  1. which
  2. who
  3. whom
  4. that
সঠিক উত্তর:
whom
উত্তর
সঠিক উত্তর:
whom
ব্যাখ্যা
• Complete sentence: I met a girl whom I had never seen before.

• Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what - এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/whom/whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/that বসে 
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

- দুই clause বিশিষ্ট বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে noun/pronoun থাকলে এবং antecedent (পূর্বপদ) টি person হলে gap এ "whom" বসে।
- তবে antecedent (পূর্বপদ) টি thing/animal হলে gap এ "which/that" বসে।

- প্রদত্ত বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে pronoun (I) এবং antecedent (পূর্বপদ) টি person (girl), তাই gap এ "whom" বসবে।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary.
২৯.
Choose the correct sentence:
  1. She disguised herself lest she will be recognized.
  2. She disguised herself lest she can be recognized.
  3. She disguised herself lest she should recognized.
  4. She disguised herself lest she should be recognized.
সঠিক উত্তর:
She disguised herself lest she should be recognized.
উত্তর
সঠিক উত্তর:
She disguised herself lest she should be recognized.
ব্যাখ্যা
• Correct sentence: She disguised herself lest she should be recognized.
- Bangla Meaning: কেউ তাকে চিনে না ফেলে এই ভয়ে, সে ছদ্মবেশ ধারণ করেছিল।

• Lest -এর ব্যবহার:
- 'Lest' অর্থ 'পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে' [for fear that].
- 'Lest' negative অর্থ প্রদান করে। অর্থাৎ, এর পরে no, not বা never বসে না।
- 'Lest' -এর পরে subject থাকলে verb -এর পূর্বে should/might বসে।
- 'Lest' -এর পরের অংশ passive -এ আছে বিধায় should -এর পরে be + মূল verb এর past participle হয়েছে।

• More examples:
- Walk fast lest you should miss the train.
- The old man walks slowly lest he should fall.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩০.
The soldiers kept the attackers at bay.
What does the underlined phrase mean?
  1. Agree to make peace
  2. To let attackers' physical comfort
  3. To prevent attackers from moving closer
  4. Surrender to the attackers
সঠিক উত্তর:
To prevent attackers from moving closer
উত্তর
সঠিক উত্তর:
To prevent attackers from moving closer
ব্যাখ্যা
• The soldiers kept the attackers at bay.
- The underlined phrase means - গ) To prevent attackers from moving closer

• Keep/hold someone at bay
- English Meaning: to prevent someone from moving closer; in a tight corner.
- Bangla Meaning: শত্রুকে খুব কাছে আসতে না-দেওয়া; কোণঠাসা অবস্থা করা।

• যেমন: The soldiers kept the attackers at bay.
- Bangla Meaning: সৈন্যরা আক্রমণকারীদের কাছে আসতে দেয়নি।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩১.
Choose the correct sentence:
  1. It is obligatory that she finishes the report today.
  2. It is obligatory that she finish the report today.
  3. It is obligatory that she will finish the report today.
  4. It is obligatory that she has finished the report today.
সঠিক উত্তর:
It is obligatory that she finish the report today.
উত্তর
সঠিক উত্তর:
It is obligatory that she finish the report today.
ব্যাখ্যা
• Correct sentence: It is obligatory that she finish the report today.

• Present Subjunctive -এর নিয়মানুসারে,
- এই বাক্যে Present Subjunctive হিসেবে 'It is obligatory' থাকায় that যুক্ত sub-ordinate clause -এ Subject -এর পরে verb -এর base form 'finish' হবে।
- অন্য অপশনগুলোতে Present Subjunctive -এর ভুল ব্যবহার রয়েছে।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense)/Adjective + that + subject + verb -এর base form + ext. হয়।
- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে।
- 'be verb' এর ক্ষেত্রে শুধু 'be' বসে।
- British English -এ should + base form ব্যবহার হয়।

• Verb যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি।

• Adjective যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Important, urgent, suggested, recommended, obligatory, necessary, imperative ইত্যাদি।

• Noun যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Demand, insistence, suggestion, requirement, preference, proposal, recommendations, request ইত্যাদি।

• উপরে উল্লিখিত Verbs/Adjectives/Nouns গুলো যদি Principle clause এ থাকে তখন উপরের নিয়ম অনুযায়ী verb বসে।

Source:
1. Cliffs TOEFL. 
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
৩২.
Change the narration: He said to me, "Good evening, can you help me?"
  1. He told good evening and asked whether I can help him.
  2. He wished me good evening and requested to help him.
  3. He greeted me good evening and wanted if I could help him.
  4. He wished me good evening and asked if I could help him.
সঠিক উত্তর:
He wished me good evening and asked if I could help him.
উত্তর
সঠিক উত্তর:
He wished me good evening and asked if I could help him.
ব্যাখ্যা
- Direct: He said to me, "Good evening, can you help me?"
- Indirect: He wished me good evening and asked if I could help him.

• Direct থেকে Indirect করার নিয়ম:
- বাক্যে "Good morning," "Good evening," "Good afternoon" ইত্যাদি থাকলে Indirect এ reporting verb "said" এর পরিবর্তিত হয়ে "wished" হবে।
- Structure:
Sub + wish/wished + object + Good morning/evening/afternoon.

• Interrogative Sentence এর Direct Speech কে Indirect Speech এ রূপান্তরের নিয়ম:

- Reporting verb টি 'ask'/ 'enquire of'/ 'want to know' ইত্যাদিতে পরিবর্তিত হয়। 
- Reported Speech যদি Auxiliary verb দ্বারা শুরু হলে, Reported speech এর পূর্বে that না বসে if/whether বসাতে হবে। 
- Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive sentence- এ রূপান্তরিত হয়।
- অর্থাৎ, Subject + verb + ext.
- Structure: Subject + ask/enquire of + object (যদি থাকে) + if/whether + Reported speech এর subject + verb (Tense অনুসারে) + বাকী অংশ।

• Note: একই সাথে দুইটি বাক্য থাকলে তা and দ্বারা যুক্ত হবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৩.
The employees each ____ a bonus at the end of the year.
  1. got
  2. receives
  3. receive
  4. would get
সঠিক উত্তর:
receive
উত্তর
সঠিক উত্তর:
receive
ব্যাখ্যা
• Complete sentence: The employees each receive a bonus at the end of the year.
- Bangla Meaning: বছরের শেষে প্রতিটি কর্মী একটি বোনাস পায়।

• সাধারণত, Sentence এর শুরুতে each, every থাকলে subject singular number হয়।
• কিন্তু কোন বাক্যের গঠন যদি এমন হয় যে- Subject plural number+ each/ every+ verb+ obj, তাহলে subject plural অর্থই প্রকাশ করবে এবং verb, subject অনুসারে plural হবে।

• উল্লিখিত বাক্যে each এর পূর্বে plural noun - 'The employees' 'বসেছে, তাই subject অনুসারে plural verb হবে receive.

Other options:
ক) got → Past Tense, কিন্তু বাক্যটি Present habitual (সাধারণ সত্য বা নিয়মিত ঘটনা) বোঝাচ্ছে।
খ) receives → Singular Verb, যা Plural subject -এর সাথে গ্রহণযোগ্য নয়।
ঘ) would get → Conditional Mood, যা এখানে প্রযোজ্য নয় (কারণ এখানে কোনো শর্ত বা অনিশ্চয়তা নেই)।

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৩৪.
Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as 'No error':
But for your timely advice we will have invested in that failing company.
  1. But for your timely advice
  2. we will have invested
  3. in that failing company.
  4. No error
সঠিক উত্তর:
we will have invested
উত্তর
সঠিক উত্তর:
we will have invested
ব্যাখ্যা
• The error is - we will have invested

• Correct sentence: But for your timely advice we would have invested in that failing company. 
- Bangla Meaning: আপনার সময়োচিত পরামর্শ না পেলে আমরা সেই দেউলিয়া কোম্পানিতে বিনিয়োগ করতাম।

• But for
- (কোনো কিছু) ছাড়া, নইলে, না+ অসমাপিকা ক্রিয়া অর্থে But for ব্যবহৃত হয়।
- আর But for নিম্নোক্ত গঠন অনুসরণ করে:
- But for + noun phrase + ext, subject + would have + verb3 অথবা would be + ext.

- উল্লিখিত বাক্যে প্রথম অংশে But for your timely advice থাকায়, পরবর্তী অংশের গঠন হবে subject + would have + verb এর past participle.
৩৫.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৭৫ এবং ৯০
  2. ৬০ এবং ৭৫
  3. ৬০ এবং ৪৫
  4. ৫৫ এবং ৭০
সঠিক উত্তর:
৬০ এবং ৭৫
উত্তর
সঠিক উত্তর:
৬০ এবং ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো
৪x এবং ৫x  [যেহেতু অনুপাত ৪ : ৫]

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ২০x

প্রশ্নমতে,
⇒ ২০x = ৩০০
⇒ x = ৩০০/২০
∴ x = ১৫

∴ সংখ্যা দুটি হলো,
৪x = ৪ × ১৫ = ৬০
৫x = ৫ × ১৫ = ৭৫

অতএব, সংখ্যা দুটি হলো ৬০ এবং ৭৫
৩৬.
A salesperson earns a 7.5% commission on sales. If he earned Tk. 1125 in commission, what was the total value of the goods he sold?
  1. Tk. 7500
  2. Tk. 18000
  3. Tk. 13500
  4. Tk. 15000
সঠিক উত্তর:
Tk. 15000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 15000
ব্যাখ্যা

Question: A salesperson earns a 7.5% commission on sales. If he earned Tk. 1125 in commission, what was the total value of the goods he sold?

Solution:
Given that,
Commission rate = 7.5%
Commission earned = Tk. 1125

Let the total sales amount be x.
Then,
(7.5/100) ​× x = 1125
⇒ x = (1125 ​× 100)/7.5
⇒ x = 15000

So the total value of the goods he sold was Tk. 15000

৩৭.
বার্ষিক শতকরা কত সুদের হারে ৩০০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৫০০ টাকা হবে?
  1. ১০%
  2. ৮.৫%
  3. ১৫%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত সুদের হারে ৩০০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৫০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৫ বছর
সরল সুদ, SI = ১৫০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ?

আমরা জানি,
সরল সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
⇒ ১৫০০ = (৩০০০ × ৫ × r)/১০০
⇒ ৩০০০ × ৫ × r = ১৫০০ × ১০০
⇒ r = ১৫০০০০/১৫০০০
∴ r = ১০

∴ বার্ষিক সুদের হার হবে ১০%।
৩৮.
বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. ১২√৩π
  2. ৮π
  3. ৮√৩π
  4. ৬√২π
সঠিক উত্তর:
৬√২π
উত্তর
সঠিক উত্তর:
৬√২π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল, A = πr২

প্রশ্নমতে,
πr = ১৮π
⇒ r = ১৮
∴ r = √১৮ = ৩√২

∴ বৃত্তের পরিসীমা = ২πr
= ২ × π × ৩√২
= ৬√২π
৩৯.
জাতীয় যুবদিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠনের সদস্যরা ৪৫,০০০ টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন।কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালো। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেলো। ঐ যুব সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১১৫ জন
  2. ১৩০ জন
  3. ১২৫ জন
  4. ১৪৫ জন
সঠিক উত্তর:
১২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: জাতীয় যুবদিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠনের সদস্যরা ৪৫,০০০ টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন।কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালো। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেলো। ঐ যুব সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল?

সমাধান:
ধরি, সদস্য সংখ্যা ক জন
প্রত্যেকে চাঁদা দিবেন = ৪৫০০০/ক
আবার, ৫ জন না আসায় চাঁদার পরিমাণ বেড়ে হবে = ৪৫০০০/(ক - ৫) টাকা

প্রশ্নমতে,
{৪৫০০০/(ক - ৫)} - (৪৫০০০/ক) = ১৫
⇒ (৪৫০০০ক - ৪৫০০০ক + ২২৫০০০)/ক(ক - ৫) = ১৫
⇒ ক(ক - ৫) = ২২৫০০০/১৫
⇒ ক - ৫ক = ১৫০০০
⇒ ক - ৫ক - ১৫০০০ = ০
⇒ ক - ১২৫ক + ১২০ক - ১৫০০০ = ০
⇒ ক(ক - ১২৫) + ১২০(ক - ১২৫) = ০
⇒ (ক - ১২৫)(ক + ১২০) = ০
⇒ ক = ১২৫ এবং - ১২০ [অগ্রহণযোগ্য, কারণ সদস্য সংখ্যা ঋণাত্মক হতে পারে না]
∴ ক = ১২৫

∴ যুব সংগঠনের মোট সদস্য সংখ্যা ছিল ১২৫ জন।
৪০.
উৎপাদকে বিশ্লেষণ করুন-
4x2 - 23x + 33
  1. (4x + 11)(x - 3)
  2. (x + 3)(4x - 11)
  3. (x - 3)(4x - 11)
  4. (2x - 3)(2x - 11)
সঠিক উত্তর:
(x - 3)(4x - 11)
উত্তর
সঠিক উত্তর:
(x - 3)(4x - 11)
ব্যাখ্যা
প্রশ্ন: উৎপাদকে বিশ্লেষণ করুন-
4x2 - 23x + 33

সমাধান:
দেওয়া আছে,
4x2 - 23x + 33
= 4x2 - 12x - 11x + 33
= 4x(x - 3) - 11(x - 3)
= (x - 3)(4x - 11)
৪১.
ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 50° হলে ∠ODC = কত?
  1. 40°
  2. 90°
  3. 30°
  4. 60°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 50° হলে ∠ODC = কত? 

সমাধান: 

ABCD রম্বসের কর্ণ ∠ACD =  ∠OCD = 50°
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
অর্থাৎ, ∠AOB = ∠BOC = ∠COD = ∠AOD = 90°

ΔDOC-এ 
∠ODC + ∠COD + ∠OCD = 180° 
বা, ∠ODC + 90° + 50° = 180° 
বা, ∠ODC = 180° - 140° 
∴ ∠ODC = 40°
৪২.
√০.০০০০০০২৫ =?
  1. ০.০০০২৫
  2. ০.০০০০৫
  3. ০.০০০৫
  4. ০.০০৫
সঠিক উত্তর:
০.০০০৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০০২৫ =?

সমাধান:
√০.০০০০০০২৫
= √(২৫/১০)
= ৫/১০
= ৫/১০০০০
= ০.০০০৫
৪৩.
৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। এই মিশ্রণে আর কত লিটার পানি যোগ করলে অনুপাত ২ : ৩ হবে?
  1. ২৭ লিটার
  2. ৬০ লিটার
  3. ৪০ লিটার
  4. ৩৫ লিটার
সঠিক উত্তর:
২৭ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। এই মিশ্রণে আর কত লিটার পানি যোগ করলে অনুপাত ২ : ৩ হবে?

সমাধান:
মোট মিশ্রণ = ৪৮ লিটার
প্রাথমিক অনুপাত = ৫ : ৩
দুধের পরিমাণ = ৪৮ এর (৫/৮) = ৩০ লিটার
পানির পরিমাণ = ৪৮ এর (৩/৮) = ১৮ লিটার

এখন,
ধরি, অতিরিক্ত পানি = ক লিটার
নতুন পানির পরিমাণ = ক + ১৮ লিটার

প্রশ্নমতে,
⇒ ৩০ : (ক + ১৮) = ২ : ৩
⇒ ৩০/(ক + ১৮) = ২/৩
⇒ ২ক + ৩৬ = ৯০
⇒ ২ক = ৯০ - ৩৬
⇒ ২ক = ৫৪
⇒ ক = ৫৪/২
∴ ক = ২৭

∴ ২৭ লিটার পানি যোগ করতে হবে।
৪৪.
A’s current age is three times B’s current age. Eight years ago, A’s age was five times B’s age at that time. Find the difference between their present ages.
  1. 28 years
  2. 36 years
  3. 32 years
  4. 24 years
সঠিক উত্তর:
32 years
উত্তর
সঠিক উত্তর:
32 years
ব্যাখ্যা
Question: A’s current age is three times B’s current age. Eight years ago, A’s age was five times B’s age at that time. Find the difference between their present ages.

Solution:
Let,
B's current age = x 
A's current age = 3x

ATQ,
3x - 8 = 5(x - 8)
⇒3x - 8 = 5x - 40
⇒ 5x - 3x= 40 - 8
⇒ 2x = 32
∴ x = 16

∴ B's current age = 16 years
∴ A's current age = (3 × 16) = 48 years

So the difference between their present ages = (48 - 16) = 32 years
৪৫.
দুটি লাইন একে অন্যের থেকে ৩.২৫ মিটার দূরে সমান্তরালে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত দূরত্বে মিলিত হবে?
  1. ৩২.৫ মিটার
  2. ৭৫০ মিটার
  3. ৩২৫ মিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৩.২৫ মিটার দূরে সমান্তরালে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত দূরত্বে মিলিত হবে?

সমাধান:
সমান্তরাল রেখা (Parallel Line):
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত:
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে।
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না।
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে।
৪৬.
In a room of 40 people, 22 players play cricket while 30 players play football. How many players play both?
  1. 16
  2. 12
  3. 8
  4. 10
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
Question: In a room of 40 people, 22 players play cricket while 30 players play football. How many players play both?

Solution:
We know,
Total = n(C) + n(F) - both
⇒ 40 = 22 + 30 - both
⇒ both = 52 - 40
⇒ both = 12

∴ 12 players play both cricket and football.
৪৭.
বেতন ২৫% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১৫০০০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ৯৫০০ টাকা
  2. ১০০০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ১১৩০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ২৫% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১৫০০০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? 

সমাধান: 
বেতন ২৫% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বর্তমান বেতন ১২৫ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা 
∴ বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১২৫ টাকা 
∴ বর্তমান বেতন ১৫০০০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১৫০০০)/১২৫ টাকা 
= ১২০০০ টাকা 

∴ পূর্বে লোকটির বেতন ছিল = ১২০০০ টাকা ।
৪৮.
∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুইটির অনুপাত ৩ : ২ হলে ∠A এর মান কত?
  1. ১০০°
  2. ৭২°
  3. ১০৮°
  4. ৯০°
সঠিক উত্তর:
১০৮°
উত্তর
সঠিক উত্তর:
১০৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুইটির অনুপাত ৩ : ২ হলে ∠A এর মান কত?

সমাধান:
∠A এবং ∠B পরস্পর সম্পূরক, অর্থাৎ ∠A + ∠B = ১৮০°

ধরি,
∠A = ৩x°
∠B = ২x°

প্রশ্নমতে,
⇒ ৩x + ২x = ১৮০
⇒ ৫x = ১৮০
⇒ x = ১৮০/৫
∴ x = ৩৬

∴ ∠A = ৩x = ৩ × ৩৬°= ১০৮°
৪৯.
জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া 'মহিষের দুধের দই' কোন জেলার ঐতিহ্য?
  1. নোয়াখালী
  2. পিরোজপুর
  3. ভোলা
  4. নরসিংদী
সঠিক উত্তর:
ভোলা
উত্তর
সঠিক উত্তর:
ভোলা
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

উল্লেখ্য,
- জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া 'মহিষের দুধের দই' দ্বীপ জেলা ভোলার ঐতিহ্য।
- ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ‘ভোলার মহিষের দুধের কাঁচা দই’কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়।
- ভোলার দুইশ বছরের ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর তখনকার ভোলার জেলা প্রশাসক পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেন।
- আবেদনের প্রেক্ষিতে ২৯ নম্বর শ্রেণিতে পণ্যটি জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫০.
Which city is known as the 'Gateway to Northeast of India'?
  1. Asansol
  2. Gangtok
  3. Jalpaiguri
  4. Guwahati
সঠিক উত্তর:
Guwahati
উত্তর
সঠিক উত্তর:
Guwahati
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উল্লেখ্য,
- আসামের গুয়াহাটির মাধ্যমে সেভেন সিস্টার্সর্ভুক্ত রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- তাই গুয়াহাটিকে সেভেন সিস্টার্স রাজ্যের প্রবেশদ্বার (Gateway to Northeast of India) বলা হয়।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৫১.
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক কে?
  1. John McCarthy
  2. Geoffrey Hinton
  3. Marvin Minsky
  4. উপরের কেউ না
সঠিক উত্তর:
John McCarthy
উত্তর
সঠিক উত্তর:
John McCarthy
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - Al):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।

⇒ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক John McCarthy।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৫২.
What body of water surrounds Alcatraz Island?
  1. Florida Bay
  2. San Francisco Bay
  3. Gulf of Mexico
  4. Bristol Bay
সঠিক উত্তর:
San Francisco Bay
উত্তর
সঠিক উত্তর:
San Francisco Bay
ব্যাখ্যা
আলকাট্রাজ কারাগার:
- আলকাট্রাজ কারাগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত।

⇒ এই কারাগারটি আলকাট্রাজ দ্বীপে নির্মিত, যা সান ফ্রান্সিসকো শহর থেকে প্রায় ১.৫ মাইল (২.৪ কিলোমিটার) দূরে অবস্থিত।
- আলকাট্রাজ কারাগার ১৯৩৪ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে ব্যবহৃত হয়।
- এটি মূলত সবচেয়ে বিপজ্জনক ও পালানোর প্রবণতা সম্পন্ন বন্দিদের জন্য নির্ধারিত ছিল।
- কারাগারটি ১৯৬৩ সালে উচ্চ রক্ষণাবেক্ষণ খরচের কারণে বন্ধ করে দেওয়া হয়।

⇒ আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল, যা ২০ শতকের শুরুতে সামরিক কারাগারে রূপান্তরিত হয়।
- ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখল করে ফেডারেল বন্দীদের গ্রহণ শুরু করে।
- কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলির মতো বিখ্যাত কয়েদিদের সেখানে রাখা হয়েছিল।
- কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য,
- সম্প্রতি (মে, ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

উৎস: i) Federal Bureau of Investigation (.gov).
ii) BBC.
৫৩.
কোনটি Navigation key?
  1. Shift
  2. Delete
  3. Alt
  4. 9
সঠিক উত্তর:
Delete
উত্তর
সঠিক উত্তর:
Delete
ব্যাখ্যা
কীবোর্ড:
- কীবোর্ড হলো কম্পিউটারের মূল ইনপুট অংশ যার মাধ্যমে টেক্সট টাইপ করে কম্পিউটারকে ইনপুট প্রদান করে থাকে।
- কীবোর্ড কাজ করে মেকানিক্যাল লিভার বা ইলেক্ট্রনিক সুইচ হিসেবে আমরা আরো সহজ ভাবে বলতে পারি কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস।

• মডিফায়ার কী (Modifier Keys):
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key).

• নেভিগেশন কী (Navigation key):
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী (Function key):
- Function key বিশেষ করে নির্দিষ্ট কাজের জন্য ও সম্পাদনায় ব্যবহার হয়ে থাকে।
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী (Numeric key):
- (0-9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

উৎস: i) কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
ii) Britannica.
৫৪.
Which historic fact does Pope Leo XIV represent?
  1. First pope from Africa
  2. First pope from Asia
  3. First pope from America
  4. First pope to travel to space
সঠিক উত্তর:
First pope from America
উত্তর
সঠিক উত্তর:
First pope from America
ব্যাখ্যা
রোমান পোপ:
- রোমান ক্যাথলিক ক্যাথলিক গির্জার প্রধান হলেন পোপ।
- তিনি বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের মানুষদের গুরুত্বপূর্ণ অভিভাবকদের অন্যতম।
- পোপ ভ্যাটিকান সিটিতে বসবাস করেন।

⇒ ২০২৫ সালের ৮ মে রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট (Robert Francis Prevost)।
- তিনি বর্তমানে পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV) নামে পরিচিত।
- তিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
- ভ্যাটিকানের ব্যালকনি থেকে তার প্রথম বক্তব্যে তিনি বিশ্বে শান্তির আহ্বান জানান।

⇒ প্রেভোস্ট তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের বাইরে কাটিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে, ১৯৮২ সালে তিনি ধর্মযাজক হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি রোমের পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অব সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে ক্যানোন আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পেরুতে তিনি মিশনারি, প্যারিশ প্রিস্ট, শিক্ষক ও বিশপ হিসেবে কাজ করেন। স্প্যানিশ ও ইতালীয় ভাষায় দক্ষ তিনি অগাস্টিনিয়ানদের প্রধান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন।

উৎস: BBC.
৫৫.
How many people are currently holding the title of Grand Master in chess in Bangladesh? [May, 2025]
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- এটি দাবার আন্তর্জাতিক সংগঠন ‘ফিদে’র তরফ থেকে দেওয়া হয়।
- একজন দাবারুকে ফিদে মাস্টার খেতাব পেতে হলে কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।

⇒ বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- এরা হলেন নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।
- দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ২০০২ সালে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন।

এছাড়াও
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব।
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উৎস: i) কালের কন্ঠ।
ii) প্রথম আলো।
৫৬.
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নিম্নের কোন ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেন?
  1. পাবলো নেরুদা
  2. রুডিয়ার্ড কিপলিং
  3. আর্নেস্ট হেমিংওয়ে
  4. গার্সিয়া মার্কেস
সঠিক উত্তর:
রুডিয়ার্ড কিপলিং
উত্তর
সঠিক উত্তর:
রুডিয়ার্ড কিপলিং
ব্যাখ্যা
রুডিয়ার্ড কিপলিং (Rudyard Kipling):
- রুডিয়ার্ড কিপলিং ছিলেন ইংরেজি সাহিত্যের একজন প্রখ্যাত লেখক এবং কবি।
- ১৯০৭ সালে প্রথম ইংরেজিভাষী লেখক হিসেবে কিপলিং ‘নোবেল সাহিত্য পুরস্কার’ জয় করেন।
- ১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের মুম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন রুডইয়ার্ড কিপলিং।
- তিনি পুরস্কার গ্রহণের সময় যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন।
- ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন।

⇒ ছোটগল্পের অন্যতম প্রধান প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় তাকে।
- তাঁর বিখ্যাত কাজগুলির মধ্যে 'The Jungle Book" এবং 'Kim' উল্লেখযোগ্য।
- রুডিয়ার্ড কিপলিং-এর সাহিত্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক ভারতের প্রভাব ধারণ করে।
- ব্রিটিশ সরকার তাকে ইংল্যান্ডের সম্মানিত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়েছিল।

অন্যদিকে,
- পাবলো নেরুদা একজন চিলীয় কবি-কূটনীতিক ও রাজনীতিবিদ। তার জন্ম চিলিতে। তিনি ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
- আর্নেস্ট হেমিংওয়ে একজন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৫৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- গার্সিয়া মার্কেস একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ। তার জন্ম কলম্বিয়ায়। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: i) Britannica.
ii) Nobel Prize ওয়েবসাইট।
৫৭.
মানবদেহের সবচেয়ে ছোট অস্থির অবস্থান কোথায়?
  1. নাকে
  2. কানে
  3. হাটুতে
  4. মস্তিস্কে
সঠিক উত্তর:
কানে
উত্তর
সঠিক উত্তর:
কানে
ব্যাখ্যা
স্টেপিস:
- মানবদেহে ২০৬ টি অস্থি বিদ্যমান।
- মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস যা কানে অবস্থিত।

⇒ মানুষের কানে ৩টি অস্থি রয়েছে।
- এগুলো হলো: মেলিয়াস, ইনকাস, স্টেপিস।
- স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত।

অন্যদিকে,
- ফিমার হচ্ছে মানবদেহে সবচেয়ে বড় অস্থি। এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।

উৎস: i) প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
ii) Healthline.
৫৮.
Which of the following is not a Balkan state?
  1. Italy
  2. Montenegro
  3. Kosovo
  4. Croatia
সঠিক উত্তর:
Italy
উত্তর
সঠিক উত্তর:
Italy
ব্যাখ্যা
ইতালি বলকান রাষ্ট্র নয়।

বলকান রাষ্ট্র:
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

⇒ এই অঞ্চলে অবস্থিত বলকান রাষ্ট্রসমূহ হলো:
- আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং স্লোভেনিয়া।
- গ্রীস এবং তুরস্কের কিছু অংশও বলকান উপদ্বীপের মধ্যে রয়েছে।

উৎস: Brittannica. 
৫৯.
বাংলাদেশের সাক্ষরতার হার কত? [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
  1. ৭২.২৮%
  2. ৭৪.৮%
  3. ৭৬.৮৮%
  4. ৭৮.৪%
সঠিক উত্তর:
৭৪.৮%
উত্তর
সঠিক উত্তর:
৭৪.৮%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%।

⇒ সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

⇒ সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়।
- সাক্ষরতার হার সবচেয়ে কম জামালপুর জেলায়।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
৬০.
Tachometer is used to measure -
  1. the evaporating capacity of the air
  2. determining longitude at sea
  3. wind speed and wind pressure
  4. the rotational speed of a rotating object
সঠিক উত্তর:
the rotational speed of a rotating object
উত্তর
সঠিক উত্তর:
the rotational speed of a rotating object
ব্যাখ্যা
ট্যাকোমিটার:
- কোনাে ঘূর্ণন যন্ত্রের গতি পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ট্যাকোমিটার (Techometer)।
- এটি সাধারণত রেভোলিউশনস পার মিনিট (RPM) হিসেবে গতি পরিমাপ করে।
- ট্যাকোমিটারের সাহায্যে উড়োজাহাজের গতি নির্ণয় করা যায়।

অন্যদিকে -
- অ্যানিমোমিটার: সাধারণত বায়ুর গতিবেগ মাপা হয় নট (knot) নামক একক দিয়ে। ১ নট = ১.৮২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত অ্যানিমোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়।
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার। বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র অ্যাটমোমিটার।

উৎস: Britannica.
৬১.
First South Asian Games was held in -
  1. Kathmandu, Nepal
  2. Dhaka, Bangladesh
  3. Colombo, Srilanka
  4. Islamabad, Pakistan
সঠিক উত্তর:
Kathmandu, Nepal
উত্তর
সঠিক উত্তর:
Kathmandu, Nepal
ব্যাখ্যা
South Asian Games:
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর হচ্ছে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)।
- এটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।
- আয়োজক সংস্থা: South Asia Olympic Council (SAOC)।
- বর্তমানে ৭টি দেশ এই গেমসে অংশগ্রহণ করে: বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।

⇒ ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে প্রথম আসর অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, 
- সর্বশেষ ২০১৯ সালে নেপালের তিন স্থানে অনুষ্ঠিত হয়েছে ১৩তম এসএ গেমস।
- পরবর্তী ১৪তম ২০২৬ সালের গেমস পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে।

উৎস: Olympic Council of Asia ওয়েবসাইট। [link]
৬২.
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কোন তারিখে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন?
  1. ৮ মার্চ, ২০২৫
  2. ১১ মার্চ, ২০২৫
  3. ১৩ মার্চ, ২০২৫
  4. ১৫ মার্চ, ২০২৫
সঠিক উত্তর:
১৩ মার্চ, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস:
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো চার দি‌নের সফরে ১৩ মার্চ, ২০২৫ তারিখে  বাংলাদেশে আসেন।
- প্রায় সাত বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর।
- এই সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো।

অন্যদিকে,
- আন্তোনিও গুতেরেস প্রথমবার বাংলাদেশে আসেন ২০১৮ সালের জুলাই মাসে।

উৎস: i) BBC.
ii) Britannica.
৬৩.
রোহিঙ্গারা কত সালে মিয়ানমারের নাগরিকত্ব হারায়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে এবং একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থার নামে ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন অড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সলে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়। যার ফলে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের কারণে রোহিঙ্গারা ওই দেশের নাগরিকত্ব হারায়।

উৎস: Britannica.
৬৪.
BAPA (2000) was launched in Bangladesh to -
  1. Protect the environment
  2. Advance digital technology
  3. Enhance political engagement
  4. Promote industrial growth
সঠিক উত্তর:
Protect the environment
উত্তর
সঠিক উত্তর:
Protect the environment
ব্যাখ্যা
BAPA:
- বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য দেশব্যাপী, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তোলার জন্য ২০০০ সালে Bangladesh Poribesh Andolon (BAPA) চালু করা হয়েছিল।

⇒ বাংলাদেশের পরিবেশ দ্রুত নষ্ট হচ্ছে। শহুরে বাতাসের মান হ্রাস পাচ্ছে। ভূ-পৃষ্ঠের জলাশয়গুলি দূষিত, সীমাবদ্ধ এবং অবক্ষয়িত হচ্ছে। উধাও হয়ে যাচ্ছে বন ও খোলা জায়গা। কোলাহল বাড়ছে। বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য।
- এই অবক্ষয়ের প্রক্রিয়াগুলোকে ধীরগতি ও বিপরীতমুখী করা না হলে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক অগ্রগতি ধীরে ধীরে ব্যাহত হবে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদে বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
- বাংলাদেশের পরিবেশ-পন্থী শক্তিরা বাংলাদেশের পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করতে এবং ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশ পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে (ICBEN) একত্রিত হয়।
- ICBEN ২০০০ এর সিদ্ধান্ত অনুসরণ করে, BAPA গঠিত হয়।

উৎস: BAPA ওয়েবসাইট।
৬৫.
এয়ারফোর্স ওয়ান হলো -
  1. রাশিয়ার প্রেসিডেন্টের বিমান
  2. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
  3. চীনের একটি যুদ্ধবিমান
  4. ফ্রান্সের একটি যুদ্ধবিমান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
ব্যাখ্যা
এয়ারফোর্স ওয়ান:
- মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান নামে পরিচিত।
- বোয়িংয়ের ৭৪৭ মডেলের বিমানকে মডিফাই করে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার করা হয়।

⇒ বর্তমানে বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের দুটি বিমান রয়েয়ে মার্কিন প্রেসিডেন্টকে বহরের জন্য।
- বিমান দুটির একটির ‘টেইল কোড’ ২৮০০০ অন্যটির ২৯০০০।
- বিমান হিসেবে এয়ার ফোর্সের ডেসিগনেশন হল ভিসি-২৫এ।
- এই বিমানের গায়ে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’, আঁকা থাকে আমেরিকার পতাকা এবং প্রেসিডেন্টের বিশেষ প্রতীক।

উৎস: Britannica.
৬৬.
সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোন উপাধি লাভ করেছেন? [মে, ২০২৫]
  1. ডক্টর অব সায়েন্স (D.Sc)
  2. ডক্টর অব ল (LL.D)
  3. ডক্টর অব ফিলোসফি (Ph.D)
  4. ডক্টর অব লিটারেচার (D.Litt)
সঠিক উত্তর:
ডক্টর অব লিটারেচার (D.Litt)
উত্তর
সঠিক উত্তর:
ডক্টর অব লিটারেচার (D.Litt)
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- সম্প্রতি মে, ২০২৫-এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার’ (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
- ১৪ মে, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি প্রদান করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার।
- ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ১৯৭২ সালে শিক্ষকতা শুরু করে প্রায় এক দশক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

উৎস: i) The Daily Star বাংলা.
ii) প্রথম আলো।
৬৭.
Jamuna Rail Bridge features _______ pillars and _______ spans.
  1. 50, 49
  2. 49, 50
  3. 49, 48
  4. 50, 48
সঠিক উত্তর:
50, 49
উত্তর
সঠিক উত্তর:
50, 49
ব্যাখ্যা
যমুনা রেলসেতু:
- যমুনা সেতু দেশের দীর্ঘতম রেলসেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- যমুনা রেল সেতুতে ৫০টি পিলার এবং ৪৯টি স্প্যান রয়েছে।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- যমুনা রেলসেতু প্রকল্পে অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।