পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।] [২০২২ সাল ভিত্তিক সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতির জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৬ প্রশ্ন

.
কোনটি বিশেষণ পদ?
  1. চালাক
  2. চালাকি
  3. চাতুরী
  4. চাতুর্য
ব্যাখ্যা
• বিশেষণ পদ - চালাক
- এটি একটি ফরাসি শব্দ।

শব্দের অর্থ:
- বুদ্ধিমান,
- চতুর।

অন্যদিকে, 
- চাতুরী, চাতুর্য, চালাকি - শব্দগুলো বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
  1. অর্থ
  2. শব্দ
  3. ভাষা
  4. বাক্য
ব্যাখ্যা
ভাষা:
- মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সব সময়ই নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায়, নানা অঙ্গভঙ্গি করে, ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে।
- সাধারণ কথায় 'ভাষা' বলতে বোঝায়, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতকগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ।
- ধ্বনির সৃষ্টি হয় বাগ্যন্ত্রের সাহায্যে। মানুষের গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাগ্যন্ত্র।
- ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'বন' শব্দের সমার্থক শব্দ -
  1. শিখরী
  2. বনানী
  3. বিটপী
  4. কান্তার
অনির্ধারিত
ব্যাখ্যা
'বন' শব্দের সমার্থক শব্দ - বনানী; কান্তার।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

'বন' শব্দের সমার্থক শব্দ:

- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অশুদ্ধ বাক্য কোনটি?
  1. শুধু গায়ের জোরে কাজ হয় না।
  2. কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
  3. সব পাখি নীড় বাঁধে না।
  4. তার সলিল সমাধি হয়েছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
শুদ্ধ: কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।

অন্যদিকে,
শুদ্ধ: সব পাখি নীড় বাঁধে না।
শুদ্ধ: তার সলিল সমাধি হয়েছে।
শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের রূপ কেমন?
  1. অসম্পূর্ণ
  2. পূর্ণরূপ
  3. মৌখিক
  4. সংক্ষিপ্ত
ব্যাখ্যা
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
ক. সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
খ. এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
গ. সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
ঘ. সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
ঙ. সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
"হাসু এবং মায়মুন" চরিত্র দুটি কোন উপন্যাসের?
  1. পদ্মার পলিদ্বীপ
  2. আরেক ফাল্গুন
  3. পদ্মা নদীর মাঝি
  4. সূর্য দীঘল বাড়ী
ব্যাখ্যা
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস। ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'
- জয়গুণ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ -
  1. বৃংহতি
  2. থমকান
  3. বারি
  4. রবাহূত
ব্যাখ্যা
• 'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ - বারি, পিলখানা।

অন্যদিকে,
হঠাৎ থেমে যাওয়া - থমকান।
হাতির ডাক - বৃংহতি।
যে রব শুনে এসেছে - রবাহূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'যোগাযোগ' উপন্যাসটি প্রথম কোন নামে প্রকাশিত হয়?
  1. বিচিত্রা
  2. যোগাযোগ
  3. ঘরে বাইরে
  4. তিন পুরুষ
ব্যাখ্যা
‘যোগাযোগ’ উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে 'তিন পুরুষ' নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লাইভ এমসিকিউ লেকচার ও যোগাযোগ উপন্যাস।
.
নিচের কোনটি স্পর্শধ্বনির প্রকার নয়?
  1. ওষ্ঠ্যব্যঞ্জন
  2. অন্তঃস্থ ধ্বনি
  3. তালব্যব্যঞ্জন
  4. কণ্ঠ্যব্যঞ্জন
ব্যাখ্যা
স্পর্শধ্বনি:
- যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে জিভ মুখের ভেতরে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়। এই স্পর্শধ্বনি পাঁচ রকমের হতে পারে।

যেমন:
- কণ্ঠ্যব্যঞ্জন, তালব্যব্যঞ্জন, মূর্ধন্যব্যঞ্জন, দন্ত্যব্যঞ্জন ও ওষ্ঠ্যব্যঞ্জন

অন্যদিকে,
অন্তঃস্থ ধ্বনি:
- য, য়, র, ল এবং অন্তঃস্থ-ব এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শধ্বনি ও উষ্মধ্বনির মাঝামাঝি বলে এদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’ - গানটির রচয়িতা কে?
  1. সিকান্দার আবু জাফর
  2. গোবিন্দ হালদার
  3. আবদুল লতিফ
  4. নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা
সিকান্‌দার আবু জাফর:
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস ছিল পাকিস্তানের পেশোয়ারে।
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার ।
- তিনি মাসিক 'সমকাল' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
- তাঁর রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
- তিনি নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) এবং একুশে পদক (১৯৮৪, মরণোত্তর) লাভ করেন।
- ১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয় এবং বনানী কবরস্থানে তিনি সমাহিত হন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
"স্পর্ধা > আস্পর্ধা" - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. আদি স্বরলোপ
  2. অপিনিহিতি
  3. আদি স্বরাগম
  4. অন্তর্হতি
ব্যাখ্যা
আদি স্বরাগম:
- উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে।

যেমন:
- স্কুল > ইস্কুল,
- স্টেশন > ইস্টিশন,
- স্পর্ধা > আস্পর্ধা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
কোনটি সন্ধিজনিত অপপ্রয়োগ?
  1. মাতৃজনিত
  2. অদ্যবধি
  3. মহিমমণ্ডিত
  4. জ্যোতিরিন্দ্র
ব্যাখ্যা
• সন্ধিজনিত অপপ্রয়োগ - অদ্যবধি
এর শুদ্ধ প্রয়োগ - অদ্যাবধি।

অন্যদিকে,
- জ্যোতিরিন্দ্র,
- মহিমমণ্ডিত ,
- মাতৃজনিত।
 শব্দগুলোর প্রয়োগ সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৩.
কোনটি অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. যথা + ইষ্ট = যথেষ্ট
  2. মহা + ঈশ = মহেশ
  3. পরম + ঈশ = পরমেশ
  4. শুভ + ঈচ্ছা = শুভেচ্ছা
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ - শুভ + ঈচ্ছা = শুভেচ্ছা
- এর শুদ্ধবিচ্ছেদ - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- যথা + ইষ্ট = যথেষ্ট, 
- পরম + ঈশ = পরমেশ, 
- মহা + ঈশ = মহেশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'এ জমিতে সোনা ফলে।' - বাক্যে 'জমিতে' কোন কারক?
  1. অপাদান
  2. করণ
  3. অধিকরণ
  4. কর্ম
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল।
- এ জমিতে সোনা ফলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১৫.
‘পেশোয়ার থেকে তাসখন্দ' কোন ধরনের রচনা?
  1. ভ্রমণকাহিনি
  2. নাটক
  3. কাব্যগ্রন্থ
  4. উপন্যাস
ব্যাখ্যা
• ‘পেশোয়ার থেকে তাসখন্দ' শহীদুল্লাহ কায়সার রচিত একটি - ভ্রমণকাহিনি

শহীদুল্লা কায়সার:
- শহীদুল্লা কায়সার একজন কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক।
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়।
- শহীদুল্লা কায়সার বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)এবং আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২) লাভ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. অন্তঃপুর
  2. তরান্বিত
  3. গন্যমান্য
  4. ঐক্যমত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অন্তঃপুর
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অন্দর-মহল;
- অবরোধ।

অন্যদিকে,
ঐক্যমত – ঐকমত্য,
গন্যমান্য – গণ্যমান্য, 
তরান্বিত – ত্বরান্বিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. নম্র
  2. পালক
  3. লম্পট
  4. প্রতীচী
ব্যাখ্যা
• 'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নম্র

উল্লেখ্য,
'ধৃষ্ট' শব্দের অর্থ - নির্লজ্জ, লম্পট।

অন্যদিকে,
ঘাতক - পালক।
প্রাচী - প্রতীচী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'অথই' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ছাড়া
  2. অশুভ
  3. অভাব
  4. ক্রমাগত
ব্যাখ্যা
'অ' উপসর্গের ব্যবহার:
নিন্দিত অর্থে = অকাজ, অকেজো, অবেলা, অপায়া।
ক্রমাগত অর্থে = অঝোর, অঝোরে, অঘোরে।
অভাব অর্থে = অজানা, অচেনা, অচিন, অথই

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
যেমন:
- অ, অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'তেজস্বিনী' শব্দের পুরুষবাচক শব্দ কোনটি?
  1. তেজস্ব
  2. তেজস্বী
  3. তেজস্বি
  4. তেজাব
ব্যাখ্যা
অপত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।

যেমন:
- খোকা- খুকি, ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, নেতা- নেত্রী, পাগল- পাগলি, তেজস্বী - তেজস্বিনী, বালক- বালিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২০.
কোনটি ভারতচন্দ্র রায়গুণাকরের শ্রেষ্ঠ সৃষ্টি?
  1. রামায়ণ
  2. চণ্ডীমঙ্গল
  3. অন্নদামঙ্গল
  4. সত্যনারায়ণের পাঁচালী
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর:
- ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
- মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয়ংশ 'বিদ্যাসুন্দর'।
- .‘অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- ভারতচন্দ্র রচিত আর একটি বিখ্যাত গ্রন্থ হলো ‘সত্যনারায়ণের পাঁচালী’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
২১.
One who believes that pleasure is the most important goal of life -
  1. Ascetic
  2. Hedonist
  3. Stoic
  4. Oligarchy
ব্যাখ্যা
• Hedonist:
English meaning: someone who tries to have as much pleasure as possible, according to the belief that the most important thing in life is to enjoy yourself.
Bangla meaning: আনন্দবাদী দার্শনিক। 

Options,
ক) Ascetic: 
- avoiding physical pleasures and living a simple life, often for religious reasons.

গ) Stoic:
- determined not to complain or show your feelings, especially when something bad happens to you.

ঘ) Oligarchy:
- government by a small group of very powerful people.

Source: Cambridge Dictionary.
২২.
A collection of wild animals that are kept privately or to show to the public
  1. Aviary
  2. Sanctuary
  3. Martinet
  4. Menagerie
ব্যাখ্যা
• Menagerie:
English meaning: a collection of wild animals that are kept privately or to show to the public.
Bangla meaning: প্রদর্শনার্থ বন্দি বন্যপ্রাণীর সংগ্রহ।

Options,
ক) Aviary:
- An aviary is a large cage or covered area in which birds are kept.

খ) Sanctuary:
- protection or a safe place, especially for someone or something being chased or hunted.

গ) Martinet:
- someone who demands that rules and orders always be obeyed, even when it is unnecessary or unreasonable to do so.

Source: Cambridge & Collins Dictionary.
২৩.
A person who deliberately sets fire to property
  1. Aesthete
  2. Arsonist
  3. Saboteur
  4. Vandal
ব্যাখ্যা
• Arsonist:
English meaning: An arsonist is a person who deliberately sets fire to a building or vehicle.
Bangla meaning: অগ্নিসংযোগকারী বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো ব্যক্তি।

Options,
ক) Aesthete:
- a person who understands and enjoys beauty.

গ) Saboteur:
- A saboteur is a person who deliberately damages or destroys things such as machines, railway lines, and bridges in order to weaken an enemy or to make a protest.

ঘ) Vandal:
- a person who intentionally damages property belonging to other people.

Source: Cambridge & Collins Dictionary.
২৪.
A person who is new to a subject, skill, or belief
  1. Neophyte
  2. Acolyte
  3. Proselyte
  4. Novice
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Neophyte ও ঘ) Novice.
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------------- 

• Neophyte:
English meaning: A neophyte is someone who is new to a particular activity.
Bangla meaning: শিক্ষানবিস, নবদীক্ষিত ব্যক্তি

Options,
খ) Acolyte:
- anyone who follows or helps another person, or someone who helps a priest in some religious ceremonies.

গ) Proselyte:
- someone who has been persuaded to change their religious or political beliefs.

ঘ) Novice:
- A person who is new to a subject, skill, or belief; a beginner.

Source: Cambridge & Collins Dictionary.

২৫.
The word 'Probity' means -
  1. To completely satisfy yourself
  2. Different in every way
  3. The quality of being honest
  4. Feeling regret and guilt for something bad
ব্যাখ্যা
• Probity (noun)
English Meaning: The quality of being honest and behaving correctly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।

Example Sentence: 
1. Her probity and integrity are beyond question.
2. A person of indisputable probity must head the disciplinary panel.

Source: Live MCQ Lecture.
২৬.
The word 'Contention' means -
  1. Hardly touching a matter
  2. The quality of being effective
  3. Disagreement resulting from opposing arguments
  4. Having qualities taken from something else
ব্যাখ্যা
• Contention (noun)
English Meaning: Disagreement resulting from opposing arguments.
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

Example Sentence: 
1. A common area of contention is the time the new home will be complete.
2. He is in contention for the Olympic medal.

Source: Live MCQ Lecture.
২৭.
Insomnia : Sleep ::
  1. Aphasia : Speech
  2. Amnesia : Vision
  3. Vertigo : Balance
  4. Anemia : Blood
ব্যাখ্যা
• Insomnia:
- অনিদ্রা ; অনিদ্রারোগ।

Sleep:
- ঘুম ; নিদ্রা।

ক)
 Aphasia: বাক্‌শক্তিরোধ; কথা বলা বা বোঝার ক্ষমতা লোপ।
Speech: উক্তি,বক্তৃতা।

খ)
Amnesia:  স্মৃতিভ্রংশ; স্মৃতিশক্তির বিলুপ্তি; সম্পূর্ণ বা আংশিক স্মৃতিলোপ; অস্মার; স্মৃতিবিলোপ।
Vision: দর্শন, দৃষ্টিশক্তি।

গ)
Vertigo: ঘূর্ণিজনিত মাথা ঘোরা।
Balance: ভারসাম্য।

ঘ)
Anemia:  রক্তাল্পতা; রক্তহীনতা; রক্তশূন্যতা।
Blood: রক্ত ; আত্মীয় ; জ্ঞাতি ; বংশ।

Analogy: Insomnia : Sleep :: Aphasia : Speech.
Relation: Insomnia is the inability to sleep; aphasia is the inability to speak.
২৮.
Penurious : Generosity
  1. Belligerent : Peace
  2. Candid : Honesty
  3. Impeccable : Cleanliness
  4. Rebellious : Authority
ব্যাখ্যা
• Penurious: 
- কৃপণ।

• Generosity:
- উদারতা।

ক)
Belligerent: (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান।
Peace: শান্তি, যুদ্ধবিরতি, নীরবতা।

খ)
Candid: অকপট।
Honesty: সাধুতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা।

গ)
Impeccable: নিখুঁত, নির্দোষ।
Cleanliness: পরিচ্ছন্নতা, পবিত্রতা।

ঘ)
Rebellious: বিদ্রোহী; বিদ্রোহরত; অবাধ্য।
Authority: বিধিসংগত ক্ষমতা; প্রাধিকার। 

Analogy: Penurious : Generosity :: Belligerent : Peace.

Relation: Penurious lacks generosity; belligerent lacks peace.
২৯.
Encomium : Praise
  1. Diatribe : Criticism
  2. Treatise : Fiction
  3. Soliloquy : Silence
  4. Parable : Science
ব্যাখ্যা
• Encomium:
- প্রশংসাসূচক বক্তৃতা। 

• Praise:
- প্রশংসা,তৃপ্তি। 

ক)
Diatribe: তীব্র সমালোচনা / কঠোর ভাষায় আক্রমণ। 
Criticism: সমালোচনা; নিন্দা। 

খ)
Treatise: গবেষণামূলক আলোচনাগ্রন্থ।
Fiction: কল্পিত কাহিনী; সাজানো কথা। 

গ)
Soliloquy: স্বগতোক্তি করা।
Silence: নীরবতা। 

ঘ)
Parable: নীতিগল্প, উপদেশপূর্ণ গল্প। 
Science: বিজ্ঞান; সুসম্বন্ধ জ্ঞান। 

Analogy: Encomium : Praise :: Diatribe : Criticism.

Relation: An encomium is a speech full of praise, just as a diatribe is filled with criticism.
৩০.
Palliate : Severity
  1. Kindle : Flame
  2. Exacerbate : Intensity
  3. Expunge : Memory
  4. Banish : Silence
ব্যাখ্যা
• Palliate: 
- কমানো, মাহাত্ম্য বা গুরুতরতা হ্রাস করা।

• Severity:
- প্রচন্ডতা।

ক)
Kindle: আগুন ধরানো বা ধরা; উত্তেজিত করা।
Flame: আগুনের শিখা।

খ)
Exacerbate: বাড়ানো, তীব্র করা।
Intensity: তীব্রতা, গম্ভীরতা, বা প্রবলতা।

গ)
Expunge: মুছে ফেলা বা বাদ দেওয়া।
Memory: স্মৃতিশক্তি, স্মরণকাল।

ঘ)
Banish: নির্বাসিত করা, বিতাড়িত করা।
Silence: নীরবতা। 

Analogy: Palliate : Severity :: Exacerbate : Intensity.
Relation: Palliate is used to reduce severity; to exacerbate is to increase intensity—opposite yet parallel in function.
৩১.
Quixotic : Practicality ::
  1. Sardonic : Sincerity
  2. Melancholy : Joy
  3. Realistic : Imagination
  4. Fastidious : Detail
ব্যাখ্যা
• Quixotic: বাস্তবজ্ঞানহীন; কল্পনাবিলাসী।

• Practicality: ব্যবহারিকতা / কার্যকরিতা।

ক)
Sardonic: তিক্ত; ঘৃণাপূর্ণ; ব্যঙ্গপূর্ণ; অবজ্ঞা-মিশ্রিত ব্যঙ্গপূর্ণ; অবজ্ঞাসূচক; বিদ্রূপাত্মক।
Sincerity: আন্তরিকতা; অকৃত্রিমতা।

খ)
Melancholy: মানসিক অবসাদ ; হতাশা ; সবিষাদ চিন্তাগ্রস্ত ; বিষাদগ্রস্ত।
Joy: উল্লাস; আনন্দ। আনন্দ করা বা দেওয়া।

গ)
Realistic: বাস্তবানুগ; বস্তুতান্ত্রিক; বাস্তববাদী; বাস্তবধর্মী; বস্তুনিষ্ঠ।
Imagination: কল্পনা; কল্পনাশক্তি; চিন্তা; অলীক কল্পনা।

ঘ)
Fastidious: খুঁতখুঁতে,সন্তষ্ট করা যায় না এমন।
Detail: পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণণা করা। 

Analogy: Quixotic : Practicality :: Sardonic : Sincerity.

Relation: Quixotic মানে হলো খুব বেশি কল্পনাপ্রবণ বা অবাস্তবভাবে আদর্শবাদী। এটি Practicality (বাস্তবতা বা ব্যবহারিকতা)-এর বিপরীত স্বভাবের। অর্থাৎ, Quixotic এবং Practicality একে অপরের বিপরীত।
- Sardonic অর্থ অবজ্ঞাসূচক, এটা Sincerity (আন্তরিকতা)-এর বিপরীত।
৩২.
"Hit the sack" means:
  1. To face a difficult challenge
  2. To carry a heavy burden
  3. To start working
  4. To go to bed or sleep
ব্যাখ্যা
Answer: To go to bed or sleep.

• Hit the sack:
English meaning: to go to bed in order to sleep.
Bangla meaning: ঘুমাতে যাওয়া বা বিছানায় যাওয়া।

Example: 
- I have a busy day tomorrow, so I think I'll hit the sack.

Source: Cambridge Dictionary.
৩৩.
"Cost someone an arm and a leg" means:
  1. To carry a heavy burden
  2. A large amount of money
  3. To face a difficult challenge
  4. Something that is impossible to acquire
ব্যাখ্যা
Answer: A large amount of money.

• Cost (someone) an arm and a leg: 
English meaning: to be very expensive.
Bangla meaning: খুব বেশি খরচসাপেক্ষ। 

Example:
- The repair work cost an arm and a leg.

Source: Cambridge Dictionary.
৩৪.
"On cloud nine" means:
  1. Extremely happy
  2. Extremely confused
  3. Extremely angry
  4. Extremely sad
ব্যাখ্যা
Answer: Extremely happy.

• On cloud nine:
English meaning: to be extremely happy and excited.
Bangla meaning: কোন কিছু নিয়ে অত্যন্ত খুশি এবং উত্তেজিত হওয়া।

Example: "Was Helen pleased about getting that job?" "Pleased? She was on cloud nine!"

Source: Cambridge Dictionary.
৩৫.
The correct spelling is -
  1. Forbearnce
  2. Forbearence
  3. Forbearance
  4. Forbiarance
ব্যাখ্যা
• Forbearance:
English meaning: the quality of being patient and being able to forgive someone or control yourself in a difficult situation.
Bangla meaning: ধৈর্য্য; নিবৃত্তি। 

Example: 
- His forbearance and patience was not rewarded in this case.
- In addition to macroeconomic stabilization, regulators may have other reasons for showing forbearance.

Source: Cambridge Dictionary.
৩৬.
The correct spelling is -
  1. Perspecacious
  2. Perspicacious
  3. Perspicacius
  4. Perspicatious
ব্যাখ্যা
• Perspicacious
English Meaning: quick in noticing, understanding, or judging things accurately.
Bangla Meaning: তীক্ষ্নদৃষ্টি; তীক্ষ্নবুদ্ধি; স্বচ্ছদৃষ্টিসম্পন্নতা

Example Sentence: 
- His perspicacious grandfather had bought the land as an investment, guessing that there might be gold underground.

Source: Cambridge Dictionary.
৩৭.
The correct spelling is -
  1. Acquaiescence
  2. Acqueiescence
  3. Acquescence
  4. Acquiescence
ব্যাখ্যা
Acquiescence:
English meaning: the act of accepting or agreeing to something, often unwillingly.
Bangla meaning: মৌন সম্মতি। 

Example: 
- The best the leader can hope for is grudging acquiescence from the majority of his party.
- His acquiescence in the nuclear deal may have been a tactical concession.

Source: Cambridge Dictionary.
৩৮.
The correct spelling is -
  1. Bourgeoisie
  2. Burgiousie
  3. Bourgeousie
  4. Bourgiousie
ব্যাখ্যা
• Bourgeoisie:
English meaning: the social group between the rich and the poor.
Bangla meaning: মধ্যবিত্ত সম্প্রদায়।

Example: 
- Hirsch’s art is meant to shock the bourgeoisie.
- The peasant revolution was rejected by the bourgeoisie but supported by the industrial proletariat.

Source: Cambridge Dictionary.
৩৯.
If each child is given 7 pencils, there are 2 pencils left over. But if each is given 8 pencils, then 5 more pencils are needed. How many pencils are there in total?
  1. 44
  2. 51
  3. 58
  4. 65
ব্যাখ্যা
Question: If each child is given 7 pencils, there are 2 pencils left over. But if each is given 8 pencils, then 5 more pencils are needed. How many pencils are there in total?

Solution:
Let,
the number of children be x.

ATQ,
7x + 2 = 8x - 5
⇒ 8x - 7x = 5 + 2
∴ x = 7

So, number of pencils = (7 × 7) + 2 = 51
৪০.
120 boys and 80 girls appeared in an examination. If 60% of the boys and 40% of the girls passed the examination, what is the percentage of candidates who failed in the examination?
  1. 56%
  2. 52%
  3. 50%
  4. 48%
ব্যাখ্যা
Question: 120 boys and 80 girls appeared in an examination. If 60% of the boys and 40% of the girls passed the examination, what is the percentage of candidates who failed in the examination?

Solution:
Number of students failed = 40% of boys (120) + 60% of girls (80)
= {(40 × 120)/100} + {(60 × 80)/100}
= 48 + 48
= 96

Total number of students = 120 + 80
= 200

∴ Percentage of candidates failed = (96/200) × 100 = 48%
৪১.
The sum of three consecutive even integers is 42 more than the first number. What is the middle number?
  1. 18
  2. 20
  3. 22
  4. None
ব্যাখ্যা
Question: The sum of three consecutive even integers is 42 more than the first number. What is the middle number?

Solution:
Let,
denote the three consecutive even integers as x, x + 2 and x + 4

ATQ,
x + (x + 2) + (x + 4) = x + 42
⇒ 3x + 6 = x + 42
⇒ 2x + 6 = 42
⇒ 2x = 36
∴ x = 18

The three consecutive even integers are 18, 20, and 22
∴ The middle number is 20
৪২.
One pipe can fill a tank in 60 minutes, while another pipe can fill it five times as fast. If both pipes are opened, how long will it take to fill the tank?
  1. 8 minutes
  2. 9 minutes
  3. 10 minutes
  4. 11 minutes
ব্যাখ্যা
Question: One pipe can fill a tank in 60 minutes, while another pipe can fill it five times as fast. If both pipes are opened, how long will it take to fill the tank?

Solution:
Given,
First pipe fills the tank in 60 minutes
First pipe fills in 1 minute = 1/60 part

Second pipe is 5 times as fast,
So it fills the tank in = 60/5 = 12 minutes
Second pipe fills in 1 minute = 1/12 part

So both pipe fills in 1 minute = (1/60 + 1/12) part
= (1 + 5)/60 part
= 6/60 part
= 1/10 part

Both pipe will fill 1/10 part in 1 minute
So, both pipe will fill the tank in 10 minutes
৪৩.
Mita is 36 years old and Mokit is 48 years old. How many years ago was the ratio of their ages 2 : 3?
  1. 11 years
  2. 15 years
  3. 10 years
  4. 12 years
ব্যাখ্যা
Question: Mita is 36 years old and Mokit is 48 years old. How many years ago was the ratio of their ages 2 : 3?

Solution:
Let,
'x' years ago the ratio of their ages was 2 : 3

ATQ,
(36 - x) : (48 - x) = 2 : 3
⇒ (36 - x)/(48 - x) = 2/3
⇒ 96 - 2x = 108 - 3x
⇒ 3x - 2x = 108 - 96
∴ x = 12
৪৪.
What is the next term in the sequence: 3, 9, 6, 11, 9, 13, ....?
  1. 11
  2. 12
  3. 15
  4. 14
ব্যাখ্যা
Question: What is the next term in the sequence: 3, 9, 6, 11, 9, 13, ....?

Solution:
Here,
Split into two alternating sub-sequences:

Odd positions (1st, 3rd, 5th):
3, 6, 9 ⇒ increases by 3 each time

Even positions (2nd, 4th, 6th):
9, 11, 13 ⇒ increases by 2 each time

Since 13 was the 6th term (even position),
So, the 7th term (odd position) continues the first sub-sequence:
3, 6, 9 ⇒ next is 12
৪৫.
What will be the result if (4x + 20)/4 is subtracted from (x + 5)?
  1. 5
  2. x
  3. 0
  4. 15
ব্যাখ্যা
Question: What will be the result if (4x + 20)/4 is subtracted from (x + 5)?

Solution:
Expression = (x + 5) - {(4x + 20)/4}
= (x + 5) - {4(x + 5)/4}
= (x + 5) - (x + 5)
= x + 5 - x - 5
= 0
৪৬.
The lengths of the two sides of a right-angled triangle, adjacent to right angle are 8 cm and 15 cm respectively. Find the area of the triangle.
  1. 60 cm2
  2. 48 cm2
  3. 36 cm2
  4. 30 cm2
ব্যাখ্যা
Question: The lengths of the two sides of a right-angled triangle, adjacent to right angle are 8 cm and 15 cm respectively. Find the area of the triangle.

Solution:

Let,
the sides adjacent to right angle are a = 15 cm and b = 8 cm

We know,
The area = (1/2) × ab
= (1/2) × 15 × 8
= 60 cm2
৪৭.
A, B and C can do a piece of work in 12, 18 and 36 days respectively. In how many days can A do the work if he is assisted by B and C on every third day?
  1. 18 days
  2. 15 days
  3. 12 days
  4. 9 days
ব্যাখ্যা
Question: A, B and C can do a piece of work in 12, 18 and 36 days respectively. In how many days can A do the work if he is assisted by B and C on every third day?

Solution:
A's 2 day's work = (1/12) × 2 = 1/6 part
(A + B + C)' s 1 day's work = (1/12 + 1/18 + 1/36) = 6/36 = 1/6 part

Work done in 3 days = (1/6 + 1/6) = 2/6 = 1/3 part

Now,
1/3 part work is done in 3 days.
∴ Whole work will be done in (3 × 3) = 9 days
৪৮.
A student's marks were wrongly entered as 89 instead of 62. Due to that the average marks for the class got increased by 3/2. The number of students in the class is-
  1. 20
  2. 10
  3. 18
  4. 24
ব্যাখ্যা
Question: A student's marks were wrongly entered as 89 instead of 62. Due to that the average marks for the class got increased by 3/2. The number of students in the class is-

Solution:
Let the number of students in the class be x.
Total increase in marks = x × 3/2 = 3x/2

ATQ,
3x/2 = (89 - 62)
⇒ 3x/2 = 27
⇒ 3x = 54
∴ x = 18

∴ The total number of students in the class is 18.
৪৯.
A train 900 meter long is running at a speed of 90 km/h. If it crosses a tunnel in 1 min, then the length of the tunnel is-
  1. 500 meter
  2. 600 meter
  3. 700 meter
  4. 800 meter
ব্যাখ্যা
Question: A train 900 meter long is running at a speed of 90 km/h. If it crosses a tunnel in 1 min, then the length of the tunnel is-

Solution:
Let
the length of the tunnel = x meter
Then, distance = (900 + x) meter
Time = 1 minute = 60 seconds

∴ Speed = 90 km/h
= {90 × (5/18)} m/s
= 25 m/s

ATQ,
900 + x = 60 × 25
⇒ 900 + x = 1500
∴ x = 600

So, the length of the tunnel is 600 meter
৫০.
In a certain code, MOUSE is written as 51438 and SEND is written as 3826, how is SOUND written in that code?
  1. 62143
  2. 41362
  3. 35642
  4. 31426
ব্যাখ্যা
Question: In a certain code, MOUSE is written as 51438 and SEND is written as 3826, how is SOUND written in that code?

Solution:
Given,
M = 5
O = 1
U = 4
S = 3
E = 8

and,
S = 3
E = 8
N = 2
D = 6

So SOUND is written in that code:
S = 3
O = 1
U = 4
N = 2
D = 6
৫১.
Nila started a boutique shop by investing Tk. 25,000. After 4 months, Tania joined her with an investment of Tk. 35,000. After 2 year, the business earned a profit of Tk. 16,770. What was Nila's share in the profit?
  1. Tk. 7740
  2. Tk. 6850
  3. Tk. 6180
  4. Tk. 5900
ব্যাখ্যা
Question: Nila started a boutique shop by investing Tk. 25,000. After 4 months, Tania joined her with an investment of Tk. 35,000. After 2 year, the business earned a profit of Tk. 16,770. What was Nila's share in the profit?

Solution:
Ratio of capitals of Nila and Tania = (25000 × 24) : (35000 × 20)
= 600000 : 700000
= 6 : 7

Nila's share is = Tk. (16770 × 6)/13 = Tk. 7740.
৫২.
In how many ways can a group of 4 men and 3 women be made out of a total of 8 men and 4 women?
  1. 120 ways
  2. 210 ways
  3. 280 ways
  4. 350 ways
ব্যাখ্যা
Question: In how many ways can a group of 4 men and 3 women be made out of a total of 8 men and 4 women?

Solution:
There are 8 men and 4 women.
We have to select 5 men out of 7 and 2 women out of 3.

∴ The number of ways of making the selection = 8C4 × 4C3
= 70 × 4
= 280 ways
৫৩.
The sum of the squares of three numbers is 1197 and the ratio of the first and the second as also of the second and the third is 3 : 2 . The third number is-
  1. 10
  2. 12
  3. 15
  4. 9
ব্যাখ্যা
Question: The sum of the squares of three numbers is 1197 and the ratio of the first and the second as also of the second and the third is 3 : 2 . The third number is-

Solution:
Given,
First : Second = 3 : 2 = 9 : 6
Second : Third = 3 : 2 = 6 : 4

∴ First : Second : Third = 9 : 6 : 4

Let,
the number be 9x, 6x and 4x

ATQ,
(9x)2 + (6x)2 + (4x)2 = 1197
⇒ 81x2 + 36x2 + 16x2 = 1197
⇒ 133x2 = 1197
⇒ x2 = 9
∴ x = 3

So the third number = 4 × 3 = 12
৫৪.
The LCM and HCF of two numbers are 495 and 5. If the sum of the numbers is 100, what is the difference of the numbers?
  1. 10
  2. 15
  3. 20
  4. 5
ব্যাখ্যা
Question: The LCM and HCF of two numbers are 495 and 5. If the sum of the numbers is 100, what is the difference of the numbers?

Solution:
let,
one number is x
∴ another number is (100 - x)

ATQ,
x(100 - x) = 5 × 495
⇒ 100x - x2 = 2475
⇒ x2 - 100x + 2475 = 0
⇒ x2 - 55x - 45x + 2475 = 0
⇒ x(x - 55) - 45(x - 55) = 0
⇒ (x - 55)(x - 45) = 0
∴ x = 45, 55

∴ the numbers are 45 and 55. difference = 55 - 45 = 10
৫৫.
Square ABCD with a perimeter of 64 units. Find length of AC.
  1. 16 units
  2. 8√2 units
  3. 16√2 units
  4. 8 units
ব্যাখ্যা
Question: Square ABCD with a perimeter of 64 units. Find length of AC.

Solution:
Each side of the square must be 64/4 = 16 units
∴ 162 + 162 = (AC)2
⇒ AC2 = 2 × 256
⇒ AC = √(2 × 256)
∴ AC = 16√2
৫৬.
If 93 × 812 ÷ 273 = 3x then, what is the value of x?
  1. 4
  2. 5
  3. 6
  4. 3
ব্যাখ্যা
Question: If 93 × 812 ÷ 273 = 3x then, what is the value of x?

Solution:
Given,
93 × 812 ÷ 273 = 3x
⇒ 3x = (32)3 × (34)2 ÷ (33)3
⇒ 3x = 36 × 38 ÷ 39
⇒ 3x = 3(6 + 8 - 9)
⇒ 3x = 35
∴ x = 5
৫৭.
Who is the proponent of neo-classical economics?
  1. Paul Samuelson
  2. John Maynard Keynes
  3. Thomas Hobbes
  4. Alfred Marshall
ব্যাখ্যা
অর্থনীতি:
- Economics শব্দটি গ্রিক শব্দ ' ওইকোনোমিয়া (oikonomia)' থেকে উদ্ভূত হয়েছে।
- oikonomia এর অর্থ হছে গৃহ পরিচালনা।
- গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে 'গৃহ পরিচালনার' বিজ্ঞান বলে অভিহিত করেছে।

অর্থনীতিকে বর্তমানে তিন শ্রেণীতে সংজ্ঞাইত করা যায়।
১। সম্পদের বিজ্ঞান
২। কল্যাণের বিজ্ঞান
৩। অপ্রাচুর্যের বিজ্ঞান
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন। তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- এল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছে।

⇒ আলফ্রেড মার্শাল:
- আলফ্রেড মার্শাল (Alfred Marshall) ছিলেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ.
- যিনি আধুনিক অর্থনীতির শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- তিনি মাইক্রোইকোনমিক্সের ভিত্তি স্থাপনকারী এবং অর্থনীতির মূলনীতির ব্যাপক অধ্যাপক হিসেবে পরিচিত।
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- তার রচিত গ্রন্থ "প্রিন্সিপলস অব ইকোনমিক্স" (Principles of Economics), যা ১৮৯০ সালে প্রকাশিত হয়।
- এটি অর্থনীতির ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ বই এবং আধুনিক অর্থনীতির পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: i) Britannica.
ii) অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণি।
৫৮.
Which of the following has not been recognized as a GI product of Bangladesh?
  1. Mirpur katan saree
  2. Banarasi sare
  3. Jamdani sare
  4. Manipuri sare
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

• বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি।
• মিরপুরের কাতান শাড়ি ২০২৪ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।
• সিলেটের মনিপুরি শাড়ি ২০২৩ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।

অন্যদিকে,
- বেনারসী শাড়ি জিআই পণ্যের মর্যাদা লাভ করেনি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
৫৯.
Who is the chairman of the National Consensus Commission?
  1. Prof Ali Riaz
  2. Abdul Muyeed Chowdhury
  3. Dr Muhammad Yunus
  4. Badiul Alam Majumder
ব্যাখ্যা
জাতীয় ঐকমত্য কমিশন:
- ফেব্রুয়ারি ২০২৫-এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে।
- কমিশনের অন্য সদস্যরা হলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

⇒ জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- সহ-সভাপতি প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

উল্লেখ্য,
- কমিশনের মেয়াদ ছয় মাস।
- কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।
- এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৬০.
In which year did Bangladesh become a member of the World Olympic Association?
  1. in 1976
  2. in 1977
  3. in 1979
  4. in 1980
ব্যাখ্যা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা (Bangladesh Olympic Association - BOA) বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি.
- এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) স্বীকৃতিপ্রাপ্ত। 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশানের সদস্যপদ লাভ করে: ১৯৮০ সালে।
- সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা। 
- বর্তমান সভাপতি: জেনারেল ওয়াকার-উজ-জামান।

উৎস: Bangladesh Olympic Association ওয়েবসাইট।
৬১.
Which mosque is pictured on the Bangladesh Taka Ten note?
  1. Kusumba Mosque
  2. Baitul Mukarram Mosque
  3. Tara Mosque
  4. Shatgumbad Mosque
ব্যাখ্যা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ:
- বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ।

⇒ ১৯৬০ সালের ২৭ জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। 
- পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়।
- বিশিষ্ট স্থপতি টি. আব্দুল হুসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়।
- এই মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 
- ১৯৬২ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়।

⇒ ১৯৭৫ সালের ২৮ মার্চ হতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপর বায়তুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত রয়েছে।
- সৌদি সরকারের অর্থায়নে ২০০৮ সালে মসজিদ সম্প্রসারনের কাজ করা হয়। 

উল্লেখ্য,
- বাংলাদেশের পুরোনো দশ টাকার নোটে রয়েছে আতিয়া জামে মসজিদটির ছবি।
- বর্তমান দশ টাকার নোটে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
Sagarkanya is the geographical name of which area?
  1. Maheshkhali
  2. Saint Martin
  3. Nijhum Dwip
  4. Kuakata
ব্যাখ্যা
সাগরকন্যা:
- পটুয়াখালী জেলার কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা।

উল্লেখ্য,
- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি।
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা।
- একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৩.
Who is the recipient of Nobel Prize 2024?
  1. Juan Manuel Santos
  2. David Diop
  3. Hayao Miyazaki
  4. David Baker
ব্যাখ্যা
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৬৪.
BFIU is related to which of the following?
  1. Prevention Of Money Laundering
  2. Prevention of International Dumping
  3. Infrastructure Development
  4. Education Policy
ব্যাখ্যা
BFIU:
- বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
- BFIU- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit।
- এটি মানি লন্ডারিং প্রতিরোধের সাথে জড়িত।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৭ সালে এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদান করার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রমের আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হয়।
- পরবর্তীতে বাংলাদেশ সরকার অবৈধ হুন্ডি তৎপরতা, বিদেশে অর্থ পাচার এবং মানিলন্ডারিং তৎপরতা প্রতিরোধ ও দমনের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২৭ জানুয়ারি ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় টাস্কফোর্স এবং বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক অফিসভিত্তিক ৭টি আঞ্চলিক টাস্কফোর্স গঠন করে এবং এপ্রিল ২০০২ এ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারি করে।
- উক্ত আইনে বর্ণিত দায়িত্ব পালনের জন্য ১৮ জুন ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংক 'মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ' নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করে, যা ২০১২ সালে পরিবর্তিত হয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নাম ধারণ করে।

⇒ উদ্দেশ্য:
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হলো সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর), নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) এবং রিপোর্টিং এজেন্সি এবং থেকে প্রাপ্ত মানি লন্ডারিং (এমএল) / সন্ত্রাসবাদে অর্থায়ন (টিএফ) সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করার জন্য দায়ী অন্যান্য উত্স এবং প্রাসঙ্গিক আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য/গোয়েন্দা তথ্য প্রচার করা।
- বিএফআইইউ-এর মূল উদ্দেশ্য হল অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) BFIU ওয়েবসাইট।
৬৫.
Which of the following is the capital of a European country?
  1. Quito
  2. Beirut
  3. Sofia
  4. Sana
ব্যাখ্যা
বুলগেরিয়া:
- বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বে ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত।
- পূর্বে কৃষ্ণসাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং ম্যাসিডোনিয়া ও রোমানিয়া অবস্থিত।
- বুলগেরিয়া পর্বত, নদনদী ও সমভূমির দেশ।
- রাজধানী: সোফিয়া।
- ভাষা: বুলগেরিয়ান।
- মুদ্রা: বুলগেরিয়ান লেভ।

উল্লেখ্য,
- স্বাধীনতা লাভের আগে ৫০০ বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের ওপর নির্ভরশীয় হয়ে ওঠে।
- কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো জোটের সদস্য দেশ।

অন্যদিকে,
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। রাজধানী: সানা।
- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। রাজধানী বৈরুত।
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকার দেশ। রাজধানী কুইটো।

উৎস: Britannica.
৬৬.
According BBS survey, in which division of Bangladesh has highest literacy rate? [May, 2025]
  1. Dhaka
  2. Chittagong
  3. Khulna
  4. Barisal
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

⇒ সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%।

⇒ সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

⇒ সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়।
- সাক্ষরতার হার সবচেয়ে কম জামালপুর জেলায়।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
৬৭.
Milk is a poor source of which of the following?
  1. Vitamin B12
  2. iron
  3. Protein
  4. Vitamin C
ব্যাখ্যা
দুধ:
- দুধ একটি সুষম খাদ্য।
- দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ।
- দুধে আছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি১২, যা হাড়, দাঁত, পেশি ও স্নায়ু মজবুত করে।
- এ ছাড়া লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। 

উৎস: i) Houston Methodist.
ii) প্রথম আলো।
৬৮.
The hottest planet in our solar system is -
  1. Venus
  2. Saturn
  3. Jupiter
  4. Mercury
ব্যাখ্যা
শুক্র (Venus):
- শুক্র হলো সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং সৌরজগতের ষষ্ঠ বৃহত্তম গ্রহ।
- এটি আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ।
- সূর্যের চারিদিকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন।
- সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার।
- ভোর রাতে পূর্ব আকাশে শুক্র গ্রহকে বলা হয় শুকতারা।
- সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে একে বলা হয় সন্ধ্যাতারা।
- শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই।
- শুক্রের কোন বলয় নেই।
- শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।

⇒ আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা:
• শুক্র: ৪৬২° সেলসিয়াস।
• বুধ: ৪৩০° সেলসিয়াস।
• পৃথিবী: ১৪° সেলসিয়াস।
• মঙ্গল: -৬০° সেলসিয়াস।
• বৃহস্পতি: -১৪৫° সেলসিয়াস।
• শনি: -১৩৮° সেলসিয়াস।
• নেপচুন: -২১৪° সেলসিয়াস।
• ইউরেনাস: -২২৪° সেলসিয়াস।

উৎস: i) NASA ওয়েবসাইট।
ii) Worldatlas.
৬৯.
Which of the following organization has stated Bangladesh as a 'Developing Country'?
  1. UNDP
  2. UNCTAD
  3. World Bank
  4. UNEP
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- জাতিসংঘের সংস্থা UNDP Least Developed Countries বা স্বল্পোন্নত দেশের তালিকা তৈরি করে।
- UNDP বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উল্লেখ্য,
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।

উৎস: i) প্রথম আলো।
ii) UN ওয়েবসাইট।[link]
৭০.
According to the 'World Investment Report 2024', which of the following countries made the highest amount of Foreign Direct Investment?
  1. France
  2. Singapore
  3. China
  4. USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

⇒ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ব্রাজিল।

উৎস: World Investment Report 2024.
৭১.
Which title did Rabindranath Tagore gave up in protest against the Jallianwala Bagh massacre in 1919?
  1. Bharat Ratna
  2. Order of the British Empire
  3. Companion of Honour
  4. British Knighthood
ব্যাখ্যা
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড:
- ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হত্যাযজ্ঞটি সংঘটিত হয়েছিল ১৯১৯ সালের ১৩ এপ্রিল।
- ব্রিটিশ সরকারের সামরিক কর্মকর্তা জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের এক সমাবেশে শত শত রাউন্ড গুলিবর্ষণ করেছিল।
- এতে মারা যায় অসংখ্য মানুষ।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে তার ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।
 
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি তাঁর ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।

উৎস: i) বিবিসি।
ii) বাংলাপিডিয়া।
৭২.
According to Economic Survey 2024, which sector of economy in Bangladesh contributes most of GDP?
  1. Industry
  2. Service
  3. Agriculture
  4. Fishery
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭৩.
Euro is the currency of _____ countries of European Union.
  1. 20
  2. 21
  3. 25
  4. 27
ব্যাখ্যা
Euro:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার প্রতীক €।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০টি দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত ম্যাসট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) এর মাধ্যমে নেওয়া হয়। এই চুক্তিটি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়। স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ। ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
৭৪.
What environmental issue involves the excessive use of fertilizers and run-off chemicals into bodies of water, causing oxygen depletion and harm to aquatic ecosystems?
  1. Deforestation
  2. Desertification
  3. Eutrophication
  4. Above all
ব্যাখ্যা
Eutrophication:
- ইউট্রোফিকেশন হলো একটি পদ্ধতি যেখানে রাসায়নিক পদার্থ বা বৃষ্টির পানির সাথে জলাশয়ের মধ্যে অতিরিক্ত nutrients বা পুষ্টি উপাদান যেমন ফসফরাস বা নাইট্রোজেন এর জন্য জলের মধ্যে থাকা ক্ষুদ্র শ্যাওলা জাতীয় উদ্ভিদ ও প্ল্যাঙ্কটন এর প্রচুর বৃদ্ধি ঘটেঁ (The environmental issue involving excessive fertilizer and runoff causing oxygen depletion and harming aquatic ecosystems is called eutrophication.)।

⇒ এর ফলে পুরো জল সবুজ হয়ে যায়।
- এই গাছগুলি অতিরিক্ত পুষ্টি গ্রহণ করে এবং দ্রুত বৃদ্ধি পায়।
- এই গাছগুলি মারা যায়, তারা অক্সিজেন গ্রহণ করে।
- যার ফলে জলে অক্সিজেনের মাত্রা কমে যায়।
- এর ফলে অন্যান্য জলজ প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে।

উৎস: Britannica.
৭৫.
During periods of inflation, tax rates should -
  1. Fluctuate
  2. Remain constant
  3. Decrease
  4. Increase
ব্যাখ্যা
মূল্যস্ফীতি (Inflation):
- মূল্যস্ফীতি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাম বৃদ্ধির হার।
- মূল্যস্ফীতি এমন একটি পরিস্থিতি যখন অর্থের প্রকৃত মূল্য হ্রাস পায়।
- মূল্যস্ফীতির সময়ে একই দ্রব্য কিনতে আমাদেরকে বেশি অর্থ দিতে হয়।
- সাধারণত, মূল্যস্ফীতি এমন একটি পরিস্থিতি যখন দ্রব্য ও সেবার ক্ষেত্রে অর্থের যোগানের অনুপাত বৃদ্ধি পায় এবং এটি সাধারণ মূল্যস্তরকে বৃদ্ধি করে।
- বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূল্যস্ফীতি অর্থনৈতিক তত্ত্বের ব্যতিক্রমী।
- সাধারণত, পূর্ণ নিয়োগের পরে মূল্যস্ফীতি ঘটে।
- উন্নয়নশীল দেশগুলোতে, যদিও তাদের কিছু সম্পদ অব্যবহৃত থাকে তথাপি মূল্যস্ফীতি দেখা যায়।
- একটি উন্নয়নশীল দেশে, মূলধনের অভাব, নিম্নমানের প্রযুক্তি, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা এবং সঠিক পরিকল্পনার অভাবে মূল্যস্ফীতি ঘটে।
- বাংলাদেশও এসব সমস্যার সম্মুখীন হয় এবং এখানে মূল্যস্ফীতি ঘটে।

⇒ মুদ্রাস্ফীতির সময়কালে করের হার বৃদ্ধি পায়।

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
Which European country first recognized Bangladesh as a sovereign state?
  1. Romania
  2. Poland
  3. East Germany
  4. France
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল।
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ২৫ জানুয়ারি রাষ্ট্রদ্বয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

এছাড়াও,
- বুলগেরিয়া ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- হাঙ্গেরি ১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ফিনল্যান্ড ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৭.
What is the new name of the platform formerly known as Twitter?
  1. Bluebird
  2. TweetNet
  3. X
  4. Twix
ব্যাখ্যা
⚪পূর্বে যেটি Twitter নামে পরিচিত ছিল, তার নতুন নাম হলো X;

এটি Elon Musk-এর অধীনে নতুন ব্র্যান্ডিং হিসেবে পরিচিতি লাভ করেছে।

⚪ 'X' (টুইটার):
- টুইটারের পরিবর্তিত নাম 'X'.
- 'X' (টুইটার) হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. [তথ্য: ৫ মে, ২০২৫ পর্যন্ত]
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।

- টেক্সাসের ব্যাস্ট্রপে নতুন সদর দপ্তর ভবন নির্মাণ করছে টুইটার।
- এর পূর্বে - - টুইটারের সদর দপ্তর ছিল সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- 'X' (টুইটার ) এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
৭৮.
ISDN can be used for all of the following except:
  1. Analogue TV broadcasting
  2. Video conferencing
  3. Internet access
  4. Fax transmission
ব্যাখ্যা
⚪ ISDN (Integrated Services Digital Network) একটি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, যা একাধিক পরিষেবা (যেমন, ভয়েস, ভিডিও, এবং ডেটা) একসঙ্গে প্রেরণ করতে সক্ষম। এটি উচ্চ গুণমানের সিগন্যাল ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে।

প্রশ্নে দেওয়া অপশনগুলির মধ্যে ISDN ব্যবহার করা যেতে পারে (ক) Analogue TV broadcasting ছাড়া বাকি গুলোয়। 
এটি হলো এনালগ সিগন্যাল যা ISDN দ্বারা সমর্থিত নয়। ISDN ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কাজ করে, তাই এনালগ টিভি সম্প্রচার এর আওতায় পড়েনা।

অথবা আরও সহজভাবে বলতে গেলে, ISDN ডিজিটাল সিগন্যালের জন্য ডিজাইন করা হলেও এনালগ টিভি সম্প্রচার (যা এনালগ সিগন্যাল ব্যবহার করে) এর জন্য এটি ব্যবহার করা যায় না।

⚪ ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System)
২. আইএসডিএন (ISDN)
৩. ব্রডব্যান্ড (Broadband)
৪. ওয়াই-ফাই (Wi-Fi)
৫. ওয়াইম্যাক্স (WiMax)

⚪ ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
What is Microsoft Azure primarily used for?
  1. Cloud computing services
  2. Video editing software
  3. Antivirus protection
  4. Social media management
ব্যাখ্যা
⚪ 'Microsoft Azure' এটি ক্লাউড কম্পিউটিং সেবা (Cloud computing services) প্রদান করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ডেটাবেস, স্টোরেজ, সিস্টেম এবং অন্যান্য সেবা অনলাইনে ব্যবহার করতে পারেন।

⚪ ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
In the context of email communication, which protocol is responsible for sending out emails, not retrieving them?
  1. IMAP
  2. POP3
  3. SMTP
  4. SNMP
ব্যাখ্যা
⚪ ইমেইল যোগাযোগের ক্ষেত্রে, যেটি ইমেইল পাঠানোর জন্য দায়ী, ইমেইল গ্রহণের জন্য নয়, সেই প্রোটোকলটি হল SMTP (Simple Mail Transfer Protocol)।

SMTP ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়। যখন আপনি একটি ইমেইল পাঠান, SMTP প্রোটোকল এটি আপনার ইমেইল সার্ভারে পাঠাতে সাহায্য করে।

⚪ অন্যদিকে:

- IMAP (Internet Message Access Protocol) এবং POP3 (Post Office Protocol version 3) ইমেইল গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়, যেখানে IMAP ইমেইল সার্ভারে ইমেইলগুলি রেখে ব্যবহারকারীকে সেগুলি দেখতে সাহায্য করে, এবং POP3 ইমেইলগুলি ডাউনলোড করে ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করে।

- SNMP (Simple Network Management Protocol) একটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, যা ইমেইল পাঠানোর সাথে সম্পর্কিত নয়।

⚪ ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ নিম্নে বিস্তারিত বর্ণনা দেয়া হল:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

IMAP:
- IMAP এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: ব্রিটানিকা ও AWS ওয়েবসাইট।
৮১.
Which early computer network, developed in the late 1960s, is considered the origin of the Internet?
  1. InfoNet
  2. ByteNet
  3. ARPANET
  4. Ethernet
ব্যাখ্যা
⚪ ARPANET ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যা ১৯৬০-এর দশকে তৈরি করা হয় এবং এটি ইন্টারনেটের সূচনা হিসেবে ধরা হয়। এটি মূলত আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের গবেষণা প্রকল্প ছিল, যার উদ্দেশ্য ছিল কম্পিউটারগুলোর মধ্যে তথ্য বিনিময় করা। ARPANET সফলভাবে বিভিন্ন কম্পিউটার এবং গবেষণাগারগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে এটি ইন্টারনেটের ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

⚪ ইন্টারনেট: 
- আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট। 
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়। 
- ১৯৮৩ সালের আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার শুরু হয়। 

- ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (NSFNET) প্রতিষ্ঠার ফলে আরপানেটের প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। 
- অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। 
- ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (বা সার্ভিস প্রোভাইডার) চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। 
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮২.
What is the memory used between the microprocessor and the main memory (RAM/ROM) called?
  1. Flash Memory
  2. Register
  3. Cache Memory
  4. Virtual Memory
ব্যাখ্যা
⚪ ক্যাশ মেমোরি হল সেই মেমোরি, যা মাইক্রোপ্রসেসর এবং প্রধান মেমোরির (RAM/ROM) মধ্যে ব্যবহৃত হয়। এটি দ্রুততর এক্সেসের জন্য ব্যবহৃত হয়, যাতে প্রোগ্রাম এবং ডেটা দ্রুত পাওয়া যায়।

এটি মূলত মাইক্রোপ্রসেসরের কাছে থাকা ছোট এবং দ্রুত মেমোরি যা খুব কম সময়ে ডেটা প্রদান করে, যাতে প্রসেসর বেশি সময় অপেক্ষা না করে কাজ করতে পারে।

⚪ ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।

- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। - এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এ ধরনের পদ্ধতিতে সিপিইউয়ের কোনো নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমরিতে খোঁজ করে। সেখানেও না পেলে সহায়ক মেমরিতে খোঁজ করে।
- ক্যাশ মেমরি SRAM (Static RAM) দিয়ে তৈরি, যা DRAM (RAM-এ ব্যবহৃত) এর চেয়ে দ্রুত কিন্তু ব্যয়বহুল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
Which company operates and owns the Starlink project?
  1. SpaceX
  2. Amazon
  3. Google
  4. Blue Origin
ব্যাখ্যা
⚪ Starlink প্রকল্পটি একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রকল্প যা বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চ-গতির ইন্টারনেট সেবা সরবরাহ করে। এই প্রকল্পটি পরিচালনা ও মালিকানাধীন প্রতিষ্ঠান হলো SpaceX, যা একটি অ্যারোস্পেস কোম্পানি, যার প্রতিষ্ঠাতা এলন মাস্ক।

Starlink প্রকল্পটির উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দূরবর্তী এবং গ্রামীণ এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছানো।

⚪ অপশন আলোচনা:
- ক) SpaceX
এটি সঠিক উত্তর। SpaceX হলো সেই কোম্পানি যা Starlink প্রকল্পটি চালাচ্ছে। Starlink প্রকল্পটি মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) অনেক ছোট স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে কাজ করে, যা গ্রাহকদের জন্য উচ্চ-গতির ইন্টারনেট সেবা প্রদান করে।

- খ) Amazon
এটি ভুল উত্তর। Amazon যদিও তার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প শুরু করার পরিকল্পনা করছে (এটি "Project Kuiper" নামে পরিচিত), তবে Starlink প্রকল্পটি SpaceX দ্বারা পরিচালিত এবং মালিকানাধীন।

- গ) Google
এটি ভুল উত্তর। Google ইন্টারনেট সেবায় বেশ কিছু প্রকল্প চালু করলেও (যেমন, Loon), Starlink এর সাথে তার কোনো সম্পর্ক নেই। Starlink শুধুমাত্র SpaceX এর উদ্যোগ।

- ঘ) Blue Origin
এটি ভুল উত্তর। Blue Origin হলো একটি অন্য অ্যারোস্পেস কোম্পানি, যা বিশ্বের বিভিন্ন অংশে মহাকাশ ভ্রমণ এবং রকেট উন্নয়ন নিয়ে কাজ করছে, তবে Starlink এর সাথে এর কোনো সম্পর্ক নেই।

⚪ স্টারলিংক ইন্টারনেট:
- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংক মূলত অরবিটাল স্যাটেলাইটের নেটওয়ার্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- যা ২০১৫ সালে তৈরি করা হয়েছিল।
- এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ কক্ষপথে ২০১৮ সালে চালু করা হয়েছিল।
- মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক।

উৎস: Starlink ওয়েবসাইট।
৮৪.
What is the name of the mobile OS owned and developed by Google?
  1. Fire OS
  2. KaiOS
  3. Android
  4. Ubuntu Touch
ব্যাখ্যা
⚪ এটি গুগল কর্তৃক মালিকানাধীন এবং উন্নত একটি মোবাইল অপারেটিং সিস্টেম। Android একটি ওপেন সোর্স সিস্টেম যা স্মার্টফোন, ট্যাবলেট, এবং অন্যান্য ডিভাইসে ব্যবহার করা হয়।

⚪ অপশন আলোচনা:

ক) Fire OS: এটি অ্যামাজন কর্তৃক উন্নত একটি মোবাইল অপারেটিং সিস্টেম, যা মূলত অ্যামাজন ডিভাইসগুলির জন্য তৈরি।

খ) KaiOS: এটি একটি লাইটওয়েট মোবাইল অপারেটিং সিস্টেম, যা বিশেষভাবে ফিচার ফোনের জন্য তৈরি করা হয়েছে। এটি 4G এবং অন্যান্য স্মার্টফোন ফিচার সরবরাহ করে।

ঘ) Ubuntu Touch: এটি একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, যা ইউবুন্টু লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু এটি বর্তমানে মূলধারার ফোনে কম ব্যবহৃত।

⚪ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।

- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৮৫.
The NOT gate is also known as a:
  1. Inverter
  2. Buffer
  3. Comparator
  4. Selector
ব্যাখ্যা
⚪ NOT গেট হল একটি লজিক গেট যা তার ইনপুটের বিপরীত আউটপুট প্রদান করে। উদাহরণস্বরূপ, যদি ইনপুট ১ হয়, তবে আউটপুট ০ হবে এবং যদি ইনপুট ০ হয়, তবে আউটপুট ১ হবে।

এটি ইনভার্টার (Inverter) হিসেবেও পরিচিত।

⚪ অপশন আলোচনা:

- Buffer (বাফার): এটি একটি লজিক গেট যা ইনপুটকে কোন পরিবর্তন না করে সরাসরি আউটপুট দেয়।

- Comparator (কমপ্যারেটর): এটি দুটি সিগন্যালের মধ্যে তুলনা করে এবং সিদ্ধান্ত নেয় যে একটি সিগন্যাল অন্যটির চেয়ে বড়, ছোট বা সমান।

- Selector (সিলেক্টর): এটি একাধিক ইনপুট সিগন্যালের মধ্যে থেকে একটি সিগন্যাল নির্বাচন করে আউটপুট দেয়।

⚪ লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0।

• মৌলিক লজিক গেইট তিনটি। যথা:
১. অর গেইট:
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।

২. অ্যান্ড গেইট:
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।

৩. নট গেইট:
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৬.
Which SQL statement is used to update existing data in a table?
  1. UPDATE
  2. MODIFY
  3. ALTER
  4. SET
ব্যাখ্যা
⚪ SQL-এ UPDATE স্টেটমেন্টটি ব্যবহৃত হয় বিদ্যমান ডেটা পরিবর্তন (আপডেট) করতে। এটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে একটি টেবিলের ডেটা পরিবর্তন করে।

⚪ অপশন আলোচনা:

খ) MODIFY: এই অপশনটি সঠিক নয়। এটি SQL-এ ব্যবহৃত হয় না ডেটা আপডেট করার জন্য।

গ) ALTER: এটি একটি টেবিলের গঠন পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়, যেমন নতুন কলাম যোগ করা বা ডাটা টাইপ পরিবর্তন করা, তবে এটি ডেটা আপডেট করে না।

ঘ) SET: এটি UPDATE স্টেটমেন্টের সাথে ব্যবহৃত হয়, কিন্তু নিজে standalone স্টেটমেন্ট হিসেবে ডেটা আপডেট করতে ব্যবহৃত হয় না।

⚪ SQL:
- SQL এর পূর্ণরূপ Structured Query Language.
- এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
- অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো।
- বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে।

- এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

সূত্র: w3schools [লিংক]