পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 07 mins৬৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-২) ১) ৪) যান্ত্রিক দক্ষতা। ৫) স্থানাঙ্ক সম্পর্ক। ৬) সংখ্যাগত ক্ষমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
বায়ুর বিশেষ ধর্ম সংক্রান্ত কোন তথ্যটি ভুল?
  1. ক) জলীয়বাষ্পপূর্ণ বায়ু বিশুদ্ধ বায়ু অপেক্ষা লঘু
  2. খ) উষ্ণ বায়ু শীতল বায়ু অপেক্ষা বেশি জলীয়বাষ্প গ্রহণ করতে পারে
  3. গ) ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক কম
  4. ঘ) বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয় এবং শীতল হলে সংকুচিত ও ভারী হয়
সঠিক উত্তর:
গ) ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক কম
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক কম
ব্যাখ্যা
ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক বেশি। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়-
  1. ক) সমুদ্র বায়ুর প্রভাবে
  2. খ) পার্বত্য বায়ুর প্রভাবে
  3. গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
  4. ঘ) উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে
সঠিক উত্তর:
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দীর্ঘপথ সমুদ্রের উপর দিয়ে আসে বলে জলীয়বাষ্পপূর্ণ থাকে এবং হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বতগাত্রে বাঁধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
ঘূর্ণিঝড়ের সময় কোন ধরনের বায়ু প্রবাহিত হয়?
  1. ক) নিয়ত বায়ু
  2. খ) অনিয়মিত বায়ু
  3. গ) সাময়িক বায়ু
  4. ঘ) স্থানীয় বায়ু
সঠিক উত্তর:
খ) অনিয়মিত বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) অনিয়মিত বায়ু
ব্যাখ্যা
ঘূর্ণিঝড়ের সময় অনিয়মিত বায়ু প্রবাহিত হয়। এরূপ বায়ু দুই প্রকার, যথা- ঘূর্ণিবাত ও প্রতীপ ঘূর্ণিবাত। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে নিয়মিত টর্নেডোর প্রকোপ দেখা যায়?
  1. ক) আলাস্কা
  2. খ) ক্যানসাস
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) ফ্লোরিডা
সঠিক উত্তর:
খ) ক্যানসাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যানসাস
ব্যাখ্যা
আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে নিয়মিত টর্নেডোর প্রকোপ দেখা যায়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
কোন স্থানের জলবায়ু নিচের কোনটির উপর নির্ভর করে না?
  1. ক) তাপমাত্রা
  2. খ) বায়ুপ্রবাহের দিক
  3. গ) সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা
  4. ঘ) সমুদ্র হতে দূরত্ব
সঠিক উত্তর:
ক) তাপমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) তাপমাত্রা
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ, সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা এবং সমুদ্র হতে দূরত্ব হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক। তাপমাত্রা জলবায়ুর উপাদান। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
.
বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়- সূত্রটি হলঃ
  1. ক) নিউটনের সূত্র
  2. খ) ফেরেলের সূত্র
  3. গ) প্যাসকেলের সূত্র
  4. ঘ) ডাল্টনের সূত্র
সঠিক উত্তর:
খ) ফেরেলের সূত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ফেরেলের সূত্র
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে বায়ুর গতিবিক্ষেপের ফলে নিয়ত বায়ুগুলো যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বৈজ্ঞানিক ফেরেল সর্বপ্রথম আবিষ্কার করেন যে আবর্তন ঘটিত শক্তির প্রভাবেই বায়ুপ্রবাহের এরূপ দিক পরিবর্তন হয়। এ কারণে তাঁর নামানুসারে বায়ুপ্রবাহের এ নিয়মকে ‘ফেরেলের সূত্র’ বলা হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
সমুদ্রের নিকটবর্তী স্থানে দিন-রাত্রির তাপের পার্থক্য খুব কম কেন?
  1. ক) সূর্যের তীর্যক পতন
  2. খ) বায়ু প্রবাহ
  3. গ) সমুদ্র স্রোত
  4. ঘ) বেশি জলীয়বাষ্পের দরুন
সঠিক উত্তর:
ঘ) বেশি জলীয়বাষ্পের দরুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেশি জলীয়বাষ্পের দরুন
ব্যাখ্যা
জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে কারণ এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। সমুদ্রে উপকূলে অবস্থিত হওয়ার কারণে এসব এলাকার তাপমাত্রা দিন-রাত কিংবা শীত-গ্রীষ্মে তেমন পার্থক্য হয় না। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
.
কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয়-
  1. ক) মিথেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
কার্বন ডাই-অক্সাইড গ্যাসের প্রধান উৎস কলকারখানা, যানবাহন। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
.
নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো-
  1. ক) সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
  2. খ) সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত
  3. গ) বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত থাকে এবং সারা বছর গ্রীষ্মকাল থাকে। সারা বছরই এ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। প্রায় প্রতিদিন বৃষ্টি হয় বলে এই অঞ্চলে শুষ্ক ঋতু বলে কোন ঋতু নেই। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১০.
মৌসুমী বায়ু কোন বায়ুর অন্তর্গত?
  1. ক) সাময়িক বায়ু
  2. খ) অনিয়মিত বায়ু
  3. গ) স্থানীয় বায়ু
  4. ঘ) নিয়ত বায়ু
সঠিক উত্তর:
ক) সাময়িক বায়ু
উত্তর
সঠিক উত্তর:
ক) সাময়িক বায়ু
ব্যাখ্যা
মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু সাময়িক বায়ুর অন্তর্গত। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১১.
দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থা-
  1. ক) অরবিস
  2. খ) রোটারী
  3. গ) ডিজাস্টার ফোরাম
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
গ) ডিজাস্টার ফোরাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিজাস্টার ফোরাম
ব্যাখ্যা
সরকারি প্রচেষ্টার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত বেসরকারি সংস্থাসমূহ যেমনঃ অক্সফাম, ডিজাস্টার ফোরাম, প্রশিকা, সিসিডিবি, বিডিপিসি, কারিতাস, কেয়ার বাংলাদেশ ইত্যাদি উল্লেখযোগ্য অবদান রাখছে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১২.
ঘূর্ণিঝড় সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ক) ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত
  2. খ) ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে
  3. গ) বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
স্থান অনুসারে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নামকরণ হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৩.
কোনটিকে পাহাড়িয়া বৃষ্টি বলা হয়?
  1. ক) শৈলোৎক্ষেপ বৃষ্টি
  2. খ) ঘূর্ণিবাত বৃষ্টি
  3. গ) সংঘর্ষ বৃষ্টি
  4. ঘ) পরিচলন বৃষ্টি
সঠিক উত্তর:
ক) শৈলোৎক্ষেপ বৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) শৈলোৎক্ষেপ বৃষ্টি
ব্যাখ্যা
পাহাড়ে বাধা পেয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পাহাড়িয়া বৃষ্টিও বলা হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১৪.
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়-
  1. ক) গ্রীষ্মকালে
  2. খ) শরৎকালে
  3. গ) শীতকালে
  4. ঘ) সারা বছর
সঠিক উত্তর:
ঘ) সারা বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারা বছর
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হাল্কা বলে সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৫.
দেশের কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
  1. ক) উত্তরাঞ্চলে
  2. খ) পশ্চিমাঞ্চলে
  3. গ) পূর্বাঞ্চলে
  4. ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর:
খ) পশ্চিমাঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিমাঞ্চলে
ব্যাখ্যা
দেশের পশ্চিমাঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পশ্চিম হতে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমেই বেশি হয়ে থাকে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১৬.
সাহারা মরুভূমি অবস্থিত-
  1. ক) উত্তর আফ্রিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
ক) উত্তর আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আফ্রিকা
ব্যাখ্যা
সাহারা বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি যা উত্তর আফ্রিকার অনেকাংশ নিয়ে গঠিত। উৎসঃ বাংলাপিডিয়া
১৭.
বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় কখন?
  1. ক) শীতকালে
  2. খ) গ্রীষ্মকালে
  3. গ) বর্ষাকালে
  4. ঘ) সবগুলোতে
সঠিক উত্তর:
ক) শীতকালে
উত্তর
সঠিক উত্তর:
ক) শীতকালে
ব্যাখ্যা
উত্তর-পূর্ব দিকে থেকে আগত শীতল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে এবং এসময় বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৮.
বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের কত অংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়ে থাকে?
  1. ক) এক-তৃতীয়াংশ
  2. খ) এক-চতুর্থাংশ
  3. গ) এক-পঞ্চমাংশ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) এক-পঞ্চমাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) এক-পঞ্চমাংশ
ব্যাখ্যা
বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের এক-পঞ্চমাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়ে থাকে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৯.
বন্যা সংঘটিত হওয়ার প্রাকৃতিক কারণ কোনটি?
  1. ক) ভৌগোলিক অবস্থান
  2. খ) হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বন্যা সংঘটিত হওয়ার প্রাকৃতিক কারণগুলো হলো ভৌগোলিক অবস্থান, হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ, ভূমিকম্প , উজানে প্রচুর বৃষ্টি, মৌসুমি জলবায়ুর প্রভাব ইত্যাদি। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২০.
যে ধরনের বন্যার বিস্তৃতি ব্যাপক-
  1. ক) আকস্মিক বন্যা
  2. খ) মৌসুমি বন্যা
  3. গ) জোয়ার-ভাটাজনিত বন্যা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মৌসুমি বন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌসুমি বন্যা
ব্যাখ্যা
মৌসুমী বন্যার বিস্তৃতি ব্যাপক। এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২১.
ঋতুভিত্তিক বন্যা বলা হয় কোনটিকে?
  1. ক) আকস্মিক বন্যা
  2. খ) মৌসুমী বন্যা
  3. গ) জোয়ার-ভাটাজনিত বন্যা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) মৌসুমী বন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌসুমী বন্যা
ব্যাখ্যা
মৌসুমী বন্যাকে ঋতুভিত্তিক বন্যা বলা হয়। মৌসুমী বন্যার বিস্তৃতি ব্যাপক। এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২২.
গত তিন দশকে বাংলাদেশের কোন অংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে?
  1. ক) উত্তরাংশ
  2. খ) পূর্বাংশ
  3. গ) দক্ষিণাংশ
  4. ঘ) পশ্চিমাংশ
সঠিক উত্তর:
খ) পূর্বাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্বাংশ
ব্যাখ্যা
গত তিন দশকে বাংলাদেশের পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি স্থানে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৩.
প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি ইত্যাদি কার্যক্রম কোন ধরনের দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা?
  1. ক) কাঠামোগত
  2. খ) অকাঠামোগত
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অকাঠামোগত
উত্তর
সঠিক উত্তর:
খ) অকাঠামোগত
ব্যাখ্যা
প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি ইত্যাদি কার্যক্রম অকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা যা স্বল্প ব্যয়ে করা সম্ভব। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৪.
দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি খুবই ব্যয়বহুল?
  1. ক) সাড়াদান
  2. খ) দুর্যোগের পূর্বপ্রস্তুতি
  3. গ) কাঠামোগত প্রতিরোধ
  4. ঘ) অকাঠামোগত প্রতিরোধ
সঠিক উত্তর:
গ) কাঠামোগত প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) কাঠামোগত প্রতিরোধ
ব্যাখ্যা
কাঠামোগত প্রতিরোধের ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কার্যক্রম যেমন- বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি, নদী খনন ইত্যাদি বাস্তবায়নকে বুঝায়। কাঠামোগত দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা খুবই ব্যয়বহুল যা অনেক দরিদ্র দেশের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৫.
দুর্যোগ প্রশমন বলে-
  1. ক) দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাসকে
  2. খ) দুর্যোগ পূর্বপ্রস্তুতিকে
  3. গ) পুনরুদ্ধারকে
  4. ঘ) ক ও খ উভয়কেই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়কেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়কেই
ব্যাখ্যা
দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে। বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন, নদী খনন, শস্য বহুমুখীকরণ, মজবুত পাকা ভবন নির্মাণ ইত্যাদি দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৬.
বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় কোন মাসে?
  1. ক) আষাঢ়-শ্রাবণ
  2. খ) আশ্বিন-কার্তিক
  3. গ) চৈত্র-বৈশাখ
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
বাংলাদেশে আশ্বিন-কার্তিক এবং চৈত্র-বৈশাখ মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৭.
SAARC Meteorological Research Centre বর্তমানে পরিচালিত হচ্ছে-
  1. ক) ঢাকা থেকে
  2. খ) কাঠমান্ডু থেকে
  3. গ) থিম্পু থেকে
  4. ঘ) নয়া দিল্লী থেকে
সঠিক উত্তর:
ঘ) নয়া দিল্লী থেকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নয়া দিল্লী থেকে
ব্যাখ্যা
ঢাকায় অবস্থিত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র বর্তমানে আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। এটি এখন নয়া দিল্লীতে অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের অন্তর্ভুক্ত। সার্ক সচিবালয়ের উদ্যোগে ১৯৯৫ সালের ২ জানুয়ারি সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (এসএমআরসি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ভারতের নয়া দিল্লীতে অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (এসডিএমসি) অন্তর্ভুক্ত হয়। উৎসঃ প্রথম আলো
২৮.
A - Z পর্যন্ত মোট কতগুলো বর্ণ আয়নায় প্রতিফলিত হয় না?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
২৯.
কোন বর্ণটি আয়নায় প্রতিফলিত হয় না?
  1. ক) K
  2. খ) W
  3. গ) Q
  4. ঘ) R
সঠিক উত্তর:
খ) W
উত্তর
সঠিক উত্তর:
খ) W
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
৩০.
যদি আপনার ঘড়িতে ৮:৩০ বাজে তাহলে আয়নায় কয়টা বাজবে?
  1. ক) ২:৩০
  2. খ) ৩:৩০
  3. গ) ৩:৪৫
  4. ঘ) ৯:৩০
সঠিক উত্তর:
খ) ৩:৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩:৩০
ব্যাখ্যা
১২:০০ - ৮:৩০ = ৩:৩০
৩১.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
সঠিক উত্তর:
ঘ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OTTO
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
৩২.
আপনার ঘড়ি প্রতি ঘন্টাতে কতবার ঘন্টা ও মিনিটের কাটা সরলরেখায় অবস্থান করবে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
ক) ১ বার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বার
ব্যাখ্যা
প্রতি ঘন্টায় একবার ঘন্টার কাটা ও মিনিটের কাটা সরলরেখায় অবস্থান করবে।
৩৩.
তাপস প্রথমে ১২ কিমি যায় উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে। যাত্রাস্থান থেকে ঐ স্থানের দূরত্ব কত?
  1. ক) ৯√২
  2. খ) ৬√৫
  3. গ) ৭√৩
  4. ঘ) ১২√২
সঠিক উত্তর:
খ) ৬√৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬√৫
ব্যাখ্যা

দূরত্ব = √(১২+৬) = ৬√৫ কিলোমিটার।

৩৪.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. ক) H
  2. খ) S
  3. গ) J
  4. ঘ) G
সঠিক উত্তর:
ক) H
উত্তর
সঠিক উত্তর:
ক) H
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ১৮ তম অক্ষরের বামদিকের ১০ম অক্ষর মানে ৮ম অক্ষর বা H
৩৫.
A থেকে Z পর্যন্ত মোট কতটি বর্ণ আছে যা জলে প্রতিফলিত হলে দেখতে একই রকম লাগে?
  1. ক) ৭ টি
  2. খ) ১০ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ টি
ব্যাখ্যা
জলে প্রতিফলিত হলে একই রকম থাকে- B, C, D, E, H, I, K, O, X
৩৬.
যদি আপনার ঘড়িতে ৭ টা বাজে তাহলে আয়নায় দেখলে কত দেখাবে?
  1. ক) ৪:৩০
  2. খ) ৫:০০
  3. গ) ৩:০০
  4. ঘ) ৪:০০
সঠিক উত্তর:
খ) ৫:০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫:০০
ব্যাখ্যা
১২-৭ = ৫ টা বাজবে।
৩৭.
যদি দুটি প্লেন একই এয়ারপোর্ট থেকে দুপুর ১টায় উড্ডয়ন করে , এর মধ্য যদি একটি প্লেন ঘন্টায় ১৫০ মাইল বেগে উত্তর দিকে যায় এবং আরেকটি প্লেন ঘন্টায় ২০০ মাইল বেগে পশ্চিম দিকে যায়, তাহলে বিকেল ৩টায় প্লেন দুটির মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ক) ৫০০ মাইল
  2. খ) ৬০০ মাইল
  3. গ) ৪০০ মাইল
  4. ঘ) ৭০০ মাইল
সঠিক উত্তর:
ক) ৫০০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০ মাইল
ব্যাখ্যা

প্রথম প্লেন ২ ঘন্টায় যায় = ১৫০×২ = ৩০০
দ্বিতীয় প্লেন ২ ঘন্টায় যায় = ২০০×২ = ৪০০
তাদের মধ্যকার দূরত্ব = √(৩০০+৪০০) = ৫০০ মাইল।

৩৮.
০.১ x ০.২ x ০.৩ x ০.৫ = কত?
  1. ক) ০.০৩
  2. খ) ০.৩
  3. গ) ০.০০৩
  4. ঘ) ০.০০১৫
সঠিক উত্তর:
গ) ০.০০৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০৩
ব্যাখ্যা
সরাসরি গুণ করে। ০.১ x ০.২ x ০.৩ x ০.৫ = ০.০০৩
৩৯.
একটি রুমে চারটি দরজা আছে। একজন ব্যক্তি একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য তিনটি দরজা দিয়ে কত উপায়ে বের হতে পারবে?
  1. ক) ৯
  2. খ) ১৬
  3. গ) ১২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
চারটি দরজার যেকোন একটি দিয়ে ঢুকে অন্য তিনটি দিয়ে বের হতে পারবে ৩ উপায়ে।
মোট দরজা আছে চারটি তাই মোট উপায় হবে = ৩×৪ = ১২ উপায়ে।
৪০.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার নবম পদ কত হবে?
  1. ক) ৭
  2. খ) ২৮
  3. গ) ৮
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬, ২৮, ৭
৪১.
বেলা ৩ টায় একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. ক) Π
  2. খ) Π/২
  3. গ) Π/৪
  4. ঘ) Π/৩
সঠিক উত্তর:
খ) Π/২
উত্তর
সঠিক উত্তর:
খ) Π/২
ব্যাখ্যা
৩ টার সময় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান থাকে ৯০ ডিগ্রী বা Π/২
৪২.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
4, 18, ?, 100, 180, 294, 448
  1. ক) 48
  2. খ) 50
  3. গ) 58
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 48
উত্তর
সঠিক উত্তর:
ক) 48
ব্যাখ্যা

23 - 22 = 8 - 4 = 4
33 - 32 = 27 - 9 = 18
43 - 42 = 64 - 16 = 48
53 - 52 = 125 - 25 = 100
63 - 62 = 216 - 36 = 180
73 - 72 = 343 - 49 = 294
83 - 82 = 512 - 64 = 448

৪৩.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
3, 5, 5, 19, 7, 41, 9, ?
  1. ক) 61
  2. খ) 79
  3. গ) 69
  4. ঘ) 71
সঠিক উত্তর:
ঘ) 71
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 71
ব্যাখ্যা

প্রথম অংশ : 3, 5, 7, 9ন
দ্বিতীয় অংশ : 5, 19, 41, ?
দ্বিতীয় অংশটি 14, 22, 30 এভাবে বাড়ছে।
তাহলে প্রশ্নবোধক স্থানে হবে 41+30 = 71

৪৪.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থান দুইটিতে কি হবে?
Z, X, S, I, R, R, ?, ?
  1. ক) J, I
  2. খ) K, M
  3. গ) G, I
  4. ঘ) J, K
সঠিক উত্তর:
গ) G, I
উত্তর
সঠিক উত্তর:
গ) G, I
ব্যাখ্যা

Z - 2 = X
X - 5 = S
S - 10 = I
I - 17 = R
R - 26 = R
R - 37 = G
G - 50 = I
2, 5, 10, 17, 26, 37, 50 এভাবে বিয়োগ করতে হবে।

৪৫.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থান দুইটিতে কি হবে?
Z, S, W, O, T, K, Q, G, ?, ?
  1. ক) N,D
  2. খ) N,C
  3. গ) O,D
  4. ঘ) O,C
সঠিক উত্তর:
খ) N,C
উত্তর
সঠিক উত্তর:
খ) N,C
ব্যাখ্যা

ক্রমটি দুইটি ক্রমের মাধ্যমে গঠিতঃ
I)Z, W, T, Q, ? এবং II)S, O, K, G, ?

I) ক্রমটি নিম্মরূপ
Z - 3 = W
W - 3 = T
T - 3 = Q
Q - 3 = N

II) ক্রমটি নিম্মরূপ
S - 4 = O
O - 4 = K
K - 4 = G
G - 4 = C

৪৬.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থান দুইটিতে কি হবে?
T, R, P, N, L, ?, ?
  1. ক) K,I
  2. খ) J, H
  3. গ) J, G
  4. ঘ) K, H
সঠিক উত্তর:
খ) J, H
উত্তর
সঠিক উত্তর:
খ) J, H
ব্যাখ্যা

T - 2 = R
R - 2 = P
P - 2 = N
N - 2 = L
L - 2 = J
J - 2 = H

৪৭.
নিচের সিরিজের ভুল সংখ্যাটি কোনটি?
0, 2, 3, 5, 8, 10, 15, 18, 24, 26, 35
  1. ক) 35
  2. খ) 24
  3. গ) 18
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা

সিরিজটি দুইটি সিরিজের সমন্বয়ে গঠিত
i)0, 3, 8, 15, 24, 35
ii)2, 5, 10, 18, 26
দুইটি সিরিজ +3, +5, +7, . . . . এভাবে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং 18 ভুল সংখ্যা সঠিক সংখ্যা হবে = (10 + 7) = 17

৪৮.
নিচের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
DHL, PTX, BFJ, ?
  1. ক) KOS
  2. খ) NRV
  3. গ) CGK
  4. ঘ) OIK
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ KOS এবং NRV
যেহেতু সঠিক উত্তর দুইটি। তাই প্রশ্নটি বাতিল করা হলো।

প্রথম ব্যাখ্যাঃ
D↔EFG↔H↔IJK↔L = DHL
P↔QRS↔T↔UVW↔X = PTX
B↔CDE↔FGHI↔J = BFJ
K↔LMN↔OPQR↔S = KOS

দ্বিতীয় ব্যাখ্যাঃ
ক) D + 12 = P
P + 12 = B
--> B + 12 = N
খ) H + 12 = T
T + 12 = F
--> F + 12 = R
গ)L + 12 = X
X + 12 = J
--> J + 12 = V

৪৯.
নিচের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
2, 3, 10, 39, ?, 885
  1. ক) 128
  2. খ) 156
  3. গ) 172
  4. ঘ) 189
সঠিক উত্তর:
গ) 172
উত্তর
সঠিক উত্তর:
গ) 172
ব্যাখ্যা

ধারাটি নিম্মরূপঃ
2×1+(12)=3
3×2+(22)=10
10×3+(32)=39
39×4+(42)=172
172×5+(52)=885

৫০.
MALAYALAM শব্দটি আয়নাতে নিচের কোনটির মত দেখাবে?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
সঠিক উত্তর:
খ) (2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (2)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫১.
SUPERVISOR শব্দটি আয়নাতে নিচের কোনটির মত দেখাবে?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
সঠিক উত্তর:
ক) (1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫২.
নিচের চিত্রে AB একটি আয়না হলে ঐ আয়নাতে ব্লকটি কিভাবে দেখা যাবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৩.
নিচের চিত্রে ভারসম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে কত কেজির ভর রাখতে হবে?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা

m1×d1 = m2×d2
⇒ 4×4 = m2×2
∴m2 = 8

৫৪.
নিচের চিত্রের A চাকাটি ঘড়ির কাটার দিকে ঘুরলে D চাকাটি কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাটার দিকে
  2. খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
  3. গ) ঘুরবে না
  4. ঘ) নির্ণয় সম্ভব নয়
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাটার দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাটার দিকে
ব্যাখ্যা
A চাকার সাথে D চাকাটি দুইবার ক্রস ভাবে যুক্ত আছে তাই দুইটি চাকা একই দিকে বা ঘড়ির কাটার দিকে ঘুরবে।
৫৫.
নিচের চিত্রের A চাকাটি ঘড়ির কাটার দিকে ঘুরলে E চাকাটি কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাটার দিকে
  2. খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
  3. গ) ঘুরবে না
  4. ঘ) নির্ণয় সম্ভব নয়
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাটার দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাটার দিকে
ব্যাখ্যা

A - ঘড়ির কাটার দিকে
B - ঘড়ির কাটার বিপরীত দিকে
D - ঘড়ির কাটার দিকে
E - ঘড়ির কাটার দিকে

৫৬.
কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-
  1. ক) পিছনে
  2. খ) সামনে
  3. গ) ডান পার্শ্বে
  4. ঘ) বাম পার্শ্বে
সঠিক উত্তর:
ক) পিছনে
উত্তর
সঠিক উত্তর:
ক) পিছনে
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৭.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কম কষ্ট হবে?
  1. ক) ঠেলে নেয়া ব্যক্তির
  2. খ) টেনে নেয়া ব্যক্তির
  3. গ) দুজনের সমান কষ্ট হবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) টেনে নেয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
খ) টেনে নেয়া ব্যক্তির
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৮.
কোন যান্ত্রিক গেয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে(সংযুক্ত অবস্থায়)-
  1. ক) আস্তে চলবে
  2. খ) একইভাবে চলবে
  3. গ) জোরে চলবে
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) জোরে চলবে
উত্তর
সঠিক উত্তর:
গ) জোরে চলবে
ব্যাখ্যা
যান্ত্রিক গেয়ারে বড় চাকার চেয়ে ছোট চাকা অধিক জোরে চলে।
৫৯.
কোন বর্ণগুচ্ছ আয়নায় একই দেখাবে?
  1. ক) STOP
  2. খ) STOUT
  3. গ) IMAGE
  4. ঘ) TUT
সঠিক উত্তর:
ঘ) TUT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) TUT
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
৬০.
নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ক) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩টি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬১.
দুইটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) দুইটি
  2. খ) চারটি
  3. গ) একটি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই থাকে তাই তারা কখনো একটি অপরটিকে ছেদ করে না।
৬২.
যদি ৩২<>৪১ = ৫; ৫১<>৩৪ = ২৮ এবং ৪১<>৫২ = ২১ হয়, তবে ৮৭<>৫৩=?
  1. ক) ৬৮
  2. খ) ১৬
  3. গ) ৭২
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা

৩২<>৪১ =(৩-২)(৪+১)= ৫
৫১<>৩৪ = (৫-১)(৩+৪) =২৮
৪১<>৫২ =(৪-১)(৫+২)= ২১
৮৭<>৫৩=(৮-৭)(৫+৩) = ৮

৬৩.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয় তাহলে-
11B15C8A4D5=?
  1. ক) 36
  2. খ) 26
  3. গ) 22.5
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা

11B15C8A4D5 = 11+15-8÷4×5 = 16

৬৪.
৫২%=?
  1. ক) ২/৫
  2. খ) ১৩/২৫
  3. গ) ১৩/১৫
  4. ঘ) ৩১/২৫
সঠিক উত্তর:
খ) ১৩/২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩/২৫
ব্যাখ্যা
৫২% = ৫২/১০০ = ১৩/২৫
৬৫.
কোন সংখ্যাটি উভয় প্রশ্নবোধক স্থানে বসবে?
১/? = ?/৩৬
  1. ক) ১২
  2. খ) ৬
  3. গ) ৩৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা

১/x = x/৩৬
⇒ x = ৩৬
∴x = ৬