পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
এই প্রশ্নের কিছু উত্তর এমনিতেই আন্দাজ করে দেয়া গেছে। অপশনগুলো আরেকটু ভালোভাবে দেয়া যেত। সমস্যাটির জন্য আমরা দুঃখিত। পরবর্তীতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
১) 'অভিযাত্রিক' ভ্রমণকাহিনীর রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) আবুল ফজল
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
'অভিযাত্রিক' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনী ও দিনলিপি। এছাড়াও তাঁর রচিত অন্যান্য ভ্রমণকাহিনী ও দিনলিপি- স্মৃতির রেখা, বনে পাহাড়ে, উৎকর্ণ, হে অরণ্য কথা কও ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস' এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতা-
  1. ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. খ) নবীনচন্দ্র সেন
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) কায়কোবাদ
ব্যাখ্যা
নবীনচন্দ্র সেন চট্টগ্রামের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত কবি। তাঁর রচিত কাব্য- অবকাশ রঞ্জিনী, পলাশীর যুদ্ধ, রঙ্গমতী। তাঁর ত্রয়ী মহাকাব্য- 'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস'। মহাকাব্য ৩টির নায়ক কৃষ্ণ। রৈবতকে কৃষ্ণের আদি, কুরুক্ষেত্রে মধ্য ও প্রভাসে অন্তলীলার কাহিনী বর্ণিত। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি বিহারীলাল রচিত কাব্য?
  1. ক) বঙ্গসুন্দরী
  2. খ) কৃষ্ণকুমারী
  3. গ) ব্রজাঙ্গনা
  4. ঘ) অন্নদামঙ্গল
ব্যাখ্যা
সারদামঙ্গল, বঙ্গসুন্দরী ইত্যাদি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য। মাইকেল মধুসূদন দত্ত রচিত গ্রন্থ- ব্রজাঙ্গনা, কৃষ্ণকুমারী। আর অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বত্রিশ সিংহাসন' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) রামরাম বসু
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ৫ টি। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বনশ্রী' উপনাসের রচয়িতা কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) মামুনুর রশিদ
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ছিলেন। প্রেমেন্দ্র মিত্র কল্লোল (১৯২৩) পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন। পরে মুরলীধর বসুর সহযোগিতায় কালিকলম (১৯২৬) পত্রিকা সম্পাদনা করেন। প্রেমেন্দ্র মিত্র সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে যৌথভাবে রচনা করেন বিসর্পিল ও বনশ্রী নামে দুটি উপন্যাস। অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও বুদ্ধদেব বসু তাঁর এ সৃষ্টিকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। উপন্যাস- পাঁক, কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে, অন্য এক নাম, পা বাড়ালেই রাস্তা, পতাকা যারে দাও, স্তব্ধ প্রহর, মনুদ্বাদশ, যিনি বিধাতা, সেই যে শহর রাজোলি। উৎস: বাংলাপিডিয়া।
.
'ওরা কদম আলী' নাটকের রচয়িতা-
  1. ক) সেলিম আল দীন
  2. খ) মামুনুর রশীদ
  3. গ) আবদুল্লাহ আল মামুন
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
মামুনুর রশীদ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক ছিলেন। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তাঁর নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তাঁর উল্লেখযোগ্য নাটক- পশ্চিমের সিঁড়ি, গন্ধর্ব নগরী, ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইলিশ, এখানে নোঙর, গিনিপিগ ইত্যাদি।
.
'রূপান্তর' নাটকের রচয়িতা কে?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) ইমদাদুল হক
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
রূপান্তর' নাটকের রচয়িতা নুরুল মোমেন। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- নেমেসিস, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন, হ-য-ব-র-ল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'আলালের ঘরের দুলাল' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) প্যারিচাঁদ মিত্র
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
'আলালের ঘরের দুলাল' উপন্যাসের রচয়িতা প্যারিচাঁদ মিত্র। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে উপন্যাস রচনা করেন। এছাড়াও তাঁর অন্যান্য সাহিত্যকর্ম- অভেদী, আধ্যাত্মিকা, যৎকিঞ্চিৎ, রামারঞ্জিকা, বামাতোষিণী, গীতাঙ্কুর ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।