এছাড়া, 'উন্মুখ' শব্দের বিপরীতার্থক শব্দ - বিমুখ। 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত। 'বিরাগ' শব্দের বিপরীতার্থক শব্দ - লিপ্সা।
সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭.
ফিবোনাক্কি সিরিজের প্রথম ৭টি পদের সমষ্টি কত?
ক
ক) ২০
খ
খ) ৩৩
গ
গ) ৫৪
ঘ
ঘ) ৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের প্রথম ৭টি পদের সমষ্টি কত?
সমাধান: যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে। ০, ১, ১, ২, ৩, ৫, ৮,................
প্রথম ৭টি পদ সমষ্টি = ০ + ১ + ১ + ২ + ৩ + ৫ + ৮ = ২০
৮.
সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক
ক) মিটার স্কেল
খ
খ) স্লাইড ক্যালিপার্স
গ
গ) তুলা যন্ত্র
ঘ
ঘ) স্ক্রু গজ
ব্যাখ্যা
স্ক্রু গজ: - স্ক্রু গজকে মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়। - এটি ইস্পাত দ্বারা নির্মিত হয়। - স্ক্রু যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, সরু তারের ব্যাস, সরু চোঙের ব্যাসার্ধ ইত্যাদি পরিমাপ করা যায়।
সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯.
১ এবং ১০১ এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যাদের শেষে ১ আছে?
ক
ক) ৪টি
খ
খ) ৫টি
গ
গ) ৬টি
ঘ
ঘ) ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ এবং ১০১ এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যাদের শেষে ১ আছে?
সমাধান: - ১ থেকে ১০১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ এবং ১০১.
- যেহেতু প্রশ্নে ১ এবং ১০১ এর মধ্যে বলা হয়েছে সেহেতু ১০১ বাদ যাবে। যদি ১ থেকে ১০১ বলা হতো তবে ১০১ বিবেচনায় থাকত।
- সুতরাং ১ এবং ১০১ এর মধ্যে শেষে ১ আছে এমন মৌলিক সংখ্যাগুলো হলো: ১১, ৩১, ৪১, ৬১, ৭১ = ৫টি
• 'য় স্ব রা ং ব' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - স্বয়ংবরা। • যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।
সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, ৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ = ?
ক
ক) ০
খ
খ) ৪
গ
গ) ৮
ঘ
ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, ৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ = ?
সমাধান: ৪ + ৪ × ৪ - ৪ ÷ ৪ - ৪ চিহ্ন পরিবর্তন করে পাই, = ৪ × ৪ ÷ ৪ + ৪ - ৪ + ৪ = ৪ × ১ + ৪ - ৪ + ৪ = ৪ + ৪ - ৪ + ৪ = ৮
১৫.
ধাতব বস্তু কাটার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক
ক) Hacksaw
খ
খ) Wrench
গ
গ) Spanner
ঘ
ঘ) Pliers
ব্যাখ্যা
হ্যাক স (Hack Saw): - কোন ধাতব বস্তু যেমন- রড, বার, পাইপ, শীট ইত্যাদি কাটার জন্য যে বিশেষ ধরনের করাত ব্যবহার করা হয় হ্যাক স (Hack Saw) তাদের মধ্যে অন্যতম। - চলতি অর্থে এই যন্ত্রকে লোহা কাটা করাত বলা হয়। - বাস্তবে লৌহজ ও ধাতু ছাড়াও নানা জাতের প্লাস্টিক, কাঠ জাতীয় দ্রব্যকেও এই করাতের দ্বারা কর্তন করা হয়। - এটি একটা অতি প্রয়োজনীয় কাটিং টুলস তথা হ্যান্ড টুলসও বটে।