পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৭ থেকে বর্তমান। পার্ট-২) পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
শিক্ষা আন্দোলনে নিহত হন-
  1. ক) ওয়াজিউল্লাহ
  2. খ) আসাদুজ্জামান
  3. গ) মনসুর আলী
  4. ঘ) মতিউর রহমান
ব্যাখ্যা
শরিফ শিক্ষা শিক্ষা কমিশনের বিরুদ্ধে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে শহীদ হন- ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে। আসাদুজ্জামান ও মতিউর রহমান শহীদ হন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
'সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে
আমরা সেখানে কাঁদতে আসিনি।' চরণটির রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবদুল গাফ্ফার চৌধুরী
  3. গ) মাহবুব-উল-আলম চৌধুরী
  4. ঘ) এম. আর. আখতার মুকুল
ব্যাখ্যা

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে।
মাহবুব উল আলম চৌধুরী তখন অসুস্থ; তাঁর শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা: ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।

২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তাঁরই সতীর্থ চৌধুরী হারুণ-উর-রশীদ।
পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত করে। হুলিয়া জারি করে মাহবুব উল আলম চৌধুরীর ওপর। তিনি এবং তাঁর কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ।
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’—একুশের প্রথম কবিতা।

কয়েকটি চরণ দেয়া হল -
সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে
আমরা সেখানে কাঁদতে আসিনি।
যারা গুলি ভরতি রাইফেল নিয়ে এসেছিল ওখানে
যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে
আমরা তাদের কাছে
ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।
আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।

সুত্রঃ দৈনিক প্রথম আলোর বিশেষ ফিচার - একুশের প্রথম কবিতা

.
বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) শাসনতন্ত্র আন্দোলন
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) শিক্ষা আন্দোলন
  4. ঘ) যুক্তফ্রন্ট গঠন
ব্যাখ্যা
বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের ঘটনাটি আগে ঘটেছিল (১৯৪৭-৫২),
যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল- ১৯৫৩ সালের ডিসেম্বরে,
শাসনতন্ত্র আন্দোলন হয় ১৯৫৬ সালে;
শিক্ষা আন্দোলন হয় - ১৯৬২ সালে
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে?
  1. ক) নূরে আলম সিদ্দিকী
  2. খ) শাজাহান সিরাজ
  3. গ) আ.স.ম. আব্দুর রব
  4. ঘ) আব্দুল কুদ্দুস মাখন
ব্যাখ্যা
৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও আওয়ামীলীগের ওয়েবসাইট।
.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী' এর পরিচালক কে?
  1. ক) তানভীর মোকাম্মেল
  2. খ) মোরশেদুল ইসলাম
  3. গ) নাসিরউদ্দীন ইউসুফ
  4. ঘ) আলমগীর কবির
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী'র পরিচালক তানভীর মোকাম্মেল। স্মৃতি-৭১ তাঁর প্রামাণ্যচিত্র এবং হুলিয়া তাঁর স্বল্পদৈর্ঘ্য চিত্র।
আগামী ও চাকা মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য চিত্র।
গেরিলা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।
লিবারেশন ফাইটার্স প্রামাণ্যচিত্রের নির্মাতা আলমগীর কবির।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০০৩ সালে
ব্যাখ্যা
২৩ অক্টোবর, ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ/সংগঠনসমূহঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধ জাদুঘর, স্বাধীনতা স্তম্ভ কমপ্লেক্স, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ইত্যাদি।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উত্থাপন করেন-
  1. ক) আবুল হাশিম
  2. খ) মাওলানা আকরাম খাঁ
  3. গ) ধীরেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) চৌধুরী খালেকুজ্জামান
ব্যাখ্যা
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে গণপরিষদের অধিবেশন বসে। এ অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব প্রথম রাখেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' এর অন্যতম প্রধান আয়োজক ছিলেন -
  1. ক) বব ডিলান
  2. খ) মার্ক এন্থনি
  3. গ) জর্জ হ্যারিসন
  4. ঘ) পিটার সোরি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।
উৎসঃ বাংলাপিডিয়া
.
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম আহ্বায়ক কে ছিলেন?
  1. ক) নীলিমা ইব্রাহিম
  2. খ) শাহরিয়ার কবির
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) হারুন অর রশিদ
ব্যাখ্যা
১৯৯২ সালের ১৯ জানুয়ারি 'ঘাতক দালাল নির্মূল কমিটি' গঠিত হয়। জাহানারা ইমাম (শহীদ জননী) এই কমিটির আহ্বায়ক হন। তিনি ক্র্যাক প্লাটুনের সদস্য শহীদ শফি ইমাম রুমীর মা।
উৎসঃ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১০.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়ী হয়?
  1. ক) ১৬০ টি
  2. খ) ১৬৩ টি
  3. গ) ১৬৭ টি
  4. ঘ) ১৬৯ টি
ব্যাখ্যা
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট ১৬৭টি (সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ) আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
আওয়ামীলীগ হেরে যায় দুটি আসনে। একটি ময়মনসিংহের নুরুল আমিন এবং অপরটি রাঙামাটির চাকমা রাজা ত্রিদিব রায়ের কাছে হেরে যায়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১.
কার নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' গঠিত হয়?
  1. ক) আবদুস সালাম
  2. খ) আবুল কাশেম
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) গোলাম মাহবুব
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
১২.
আগরতলা পরিকল্পনা ফাঁসকারী কে?
  1. ক) শামসুল আলম
  2. খ) টি. এইচ. খান
  3. গ) মোয়াজ্জেম হোসেন
  4. ঘ) আমীর হোসেন
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
স্বাধীনতার পরিকল্পনা ফাঁস করেন- পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। এই মামলার দ্বিতীয় প্রধান আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন (তিনি আগরতলা পরিকল্পনার প্রধান নেতা)।
আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন। এই মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
১৩.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ৬৪ টি
ব্যাখ্যা
জেনারেল এম.এ. জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের মাধ্যমে যুদ্ধকৌশলের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৪.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুজ্জামান খান
  2. খ) মইনুল হোসেন
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুর রহমান
ব্যাখ্যা
বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান, তাঁর সহকর্মী ছিলেন ভাস্কর নভেরা আহমদ। ২১ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে এটি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
কোনটিকে কোষের 'প্রোটিন ফ্যাক্টরি' বলা হয়?
  1. ক) মাইটোকন্ড্রিয়া
  2. খ) নিউক্লিয়াস
  3. গ) ক্রোমোজোম
  4. ঘ) রাইবোজোম
ব্যাখ্যা
নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়।
রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম।
মাইটোকনড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বলা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৬.
কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
  1. ক) ভিটামিন কে
  2. খ) ক্যাপসিসিন
  3. গ) ভিটামিন সি
  4. ঘ) চিলিক্যাল
ব্যাখ্যা
ক্যাপসিসিনের কারণে মরিচে ঝাল লাগে। ক্যাপসিসিন গন্ধহীন একধরনের অ্যালকালয়েড। যে মরিচে যত বেশি ক্যাপসিসিন থাকে সে মরিচ তত বেশি ঝাল।
১৭.
মৌমাছির মধু ঋতু কোনটি?
  1. ক) গ্রীষ্মকাল
  2. খ) শরৎকাল
  3. গ) হেমন্তকাল
  4. ঘ) বসন্তকাল
ব্যাখ্যা
মৌমাছি উপকারী পতঙ্গের মধ্যে অন্যতম। প্রতি চাকে একটি রানী, কয়েকটি পুরুষ মৌমাছি এবং অসংখ্য কর্মী মৌমাছি থাকে। মৌমাছি মূলত বসন্তকালের ফুল হতে মধু আহরণ করে। তাই মৌমাছির মধু ঋতু বলা হয় বসন্তকালকে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮.
কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়?
  1. ক) মাটির ক্ষয় রোধ করার জন্য
  2. খ) মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  3. গ) মাটির অম্লতা হ্রাসের জন্য
  4. ঘ) জৈব পদার্থের বৃদ্ধির জন্য
ব্যাখ্যা
এসিড মাটি অনুর্বর। জমিতে বার বার অ্যামোনিয়াম সালফেটকে সার হিসেবে ব্যবহার করলে মাটিতে এসিডের মাত্রা বাড়ে। ফলে মাটি অনুর্বর হয়ে যায়। এই সারের সাথে চুন মিশালে এসিডের তীব্রতা হ্রাস পায়। তাই মাটির অম্লতা হ্রাসের জন্য সারের চুন ব্যবহার করা হয়।
উৎসঃ কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
১৯.
অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা

অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়−
যথাঃ
ক) সবাত শ্বসন বা বায়বীয় শ্বসন (aerobic respiration) ও
খ) অবাত শ্বসন, অবায়বীয় শ্বসন (anaerobic respiration)।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২০.
বংশগতির জনক কে?
  1. ক) ডারউইন
  2. খ) মেন্ডেল
  3. গ) লিনিয়াস
  4. ঘ) ওয়াটসন
ব্যাখ্যা
অস্ট্রিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্স বা বংশগতির জনক বলা হয়। তিনি দীর্ঘ ৭ বছর ৩৪ প্রকারের মটরশুটি গাছ পরীক্ষা করেন এবং অবশেষে বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন।
উৎসঃ উদ্ভিদ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২১.
জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কী কী?
  1. ক) Zoology এবং Mycology
  2. খ) Ecology এবং Botany
  3. গ) Mycology এবং Zoology
  4. ঘ) Botany এবং Zoology
ব্যাখ্যা
জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞান কে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়েছে। যথা- Botany (উদ্ভিদবিজ্ঞান) এবং Zoology (প্রাণিবিজ্ঞান)।
উৎসঃ জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি।
২২.
'Origin of Species' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ক্যারোলাস লিনিয়াস
  2. খ) থিওফ্রাস্টাস
  3. গ) চার্লস ডারউইন
  4. ঘ) উইলিয়াম হার্ভে
ব্যাখ্যা
ইংলিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারণা দেন। ১৮৫৯ সালে তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ 'Origin of Species' এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
গম, ভূট্টা, ইক্ষু এদের পরাগায়ন ঘটে-
  1. ক) প্রাণীর সাহায্যে
  2. খ) মৌমাছির সাহায্যে
  3. গ) বাতাসের সাহায্যে
  4. ঘ) কীটপতঙ্গের সাহায্যে
ব্যাখ্যা
যেসব ফুলের পরাগায়ন বায়ুর মাধ্যমে হয়ে থাকে তাদের বায়ুপরাগী ফুল বলে। যেমন- ধান, গম, ভুট্টা, ইক্ষু ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।