Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট:
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট।
[Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'শুচিষ্মিত' বানানটি অশুদ্ধ। • এর শুদ্ধ বানান: 'শুচিস্মিত'।
• শুচিস্মিত (বিশেষণ) শব্দের অর্থ: 'মৃদু ও নির্মল হাসিযুক্ত'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২.
'যে নির্বোধ, সে একাজ করে।'- কোন ধরনের বাক্য?
ক
ক) সরল বাক্য
খ
খ) জটিল বাক্য
গ
গ) যৌগিক বাক্য
ঘ
ঘ) খণ্ড বাক্য
ব্যাখ্যা
• জটিল বাক্য: - যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। • যেমন : - যে নির্বোধ, সে একাজ করে। - যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। - যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। - যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩.
কোন কবিতাটি মার্কিন কবি 'Henry wadsworth Longfellow' এর 'A psalm of life' এর ভাবানুবাদ?
ক
ক) জীবন সঙ্গীত
খ
খ) হায় চিল
গ
গ) ধূসর পাণ্ডুলিপি
ঘ
ঘ) আমি কোন আগন্তুক নই
ব্যাখ্যা
• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কবিতা 'জীবন সঙ্গীত' মার্কিন কবি 'Henry wadsworth Longfellow' এর 'A psalm of life' এর ভাবানুবাদ ।
বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন, দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করো না ক্রন্দন; মানব-জনম সার, এমন পাবে না আর বাহ্যদৃশ্যে ভুলো না রে মন; কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন। করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয় ।
তাছাড়া, • হায় চিল 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে। • জীবনানন্দ দাশের 'ধূসর পাণ্ডুলিপি' কবিতাটির সাথে W. B. Yeats এর 'The falling of the leaves's' কবিতার মিল রয়েছে। • আহসান হাবীবের একটি বিখ্যাত কবিতা 'আমি কোন আগন্তুক নই'।
উৎস: 'জীবন সঙ্গীত' কবিতা- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়; মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২২ সংস্করণ)।
৪.
'Posterity' এর বাংলা পরিভাষা-
ক
ক) শ্বেতমণ্ডল
খ
খ) পরোয়ানা
গ
গ) উত্তরপুরুষ
ঘ
ঘ) উৎপীড়ন
ব্যাখ্যা
• 'Posterity' এর বাংলা পরিভাষা- 'উত্তরপুরুষ'।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান। Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী। Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার। Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি। ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ। 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ। ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি। Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র। Apprentice শব্দের বাংলা পারিভাষা - শিক্ষানবিশ। Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৫.
'ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস' গ্রন্থটির রচয়িতা-
ক
ক) হেমন্তকুমার সরকার
খ
খ) সুকুমার সেন
গ
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ
ঘ) হাবিবুর রহমান
ব্যাখ্যা
• 'ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস' গ্রন্থটির রচয়িতা- 'হেমন্তকুমার সরকার'।
ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস ও হেমন্তকুমার সরকার: - বাংলা ভাষাতত্ত্ব বিষয়ে বাংলায় প্রথম টেক্সট বই রচনার কৃতিত্ব হেমন্তকুমার সরকারের। - তাঁর গ্রন্থের নাম ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস (১৯২৩)। - তবে টেক্সট বইগুলির মধ্যে সুকুমার সেন রচিত ভাষার ইতিবৃত্ত (১৯৩৯) সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। - বাংলা ভাষার ইতিহাস বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সট বই হচ্ছে পরেশচন্দ্র মজুমদারের বাঙলা ভাষা পরিক্রমা (১৩৬৩)। - ঐতিহাসিক ব্যাকরণের সর্বশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ মুহম্মদ শহীদুল্লাহ্র বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। - সাংগঠনিক ভাষাবিজ্ঞানের ধারা ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠায় ঐতিহাসিক ব্যাকরণ চর্চার ধারা বর্তমানে ক্ষীণ এবং প্রায় অবসিত হয়ে উঠেছে।
আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গ্রন্থ: - অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, - সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, - বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা।
উৎস: বাংলাপিডিয়া, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬.
'মন্থর' এর বিপরীত শব্দ কোনটি?
ক
ক) ত্বরিত
খ
খ) প্রফুল্ল
গ
গ) দ্যুলোক
ঘ
ঘ) সংশ্লেষণ
ব্যাখ্যা
• 'মন্থর' এর বিপরীত শব্দ- 'ত্বরিত'।
তাছাড়া, - 'ভাবিত' এর বিপরীত শব্দ- 'প্রফুল্ল'। - 'ভূলোক' এর বিপরীত শব্দ- 'দ্যুলোক'। - 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ- 'সংশ্লেষণ'।
উৎস: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি।
৭.
নিচের কোন শব্দার্থযুগল শুদ্ধ নয়?
ক
ক) বিচি - বীজ
খ
খ) বাজি - ঘোড়া
গ
গ) বাদী - ফরিয়াদি
ঘ
ঘ) ভোজন - আহার
ব্যাখ্যা
• 'বাজি- ঘোড়া' শব্দার্থযুগল শুদ্ধ নয়।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, বাজি শব্দের অর্থ- 'ভেলকি'।
অন্যদিকে, • বাজী শব্দের অর্থ- 'ঘোড়া'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড.হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
• সৈয়দ মুজতবা আলী: - ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন। - ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। - 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী। - 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। - 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।
• তাঁর রচিত উপন্যাস: - অবিশ্বাস্য। - শবনম।
• তাঁর রচিত ছোটগল্প: - চাচা-কাহিনী। - টুনি মেম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৯.
'মৃত্তিকা নির্মিত ভোজনপাত্র' এর এক কথায় প্রকাশ কোনটি?
ক
ক) করোটি
খ
খ) মীনাক্ষি
গ
গ) শানকি
ঘ
ঘ) মৃন্ময়
ব্যাখ্যা
• 'মৃত্তিকা নির্মিত ভোজনপাত্র' এর এক কথায় প্রকাশ হলো- 'শানকি'।
তাছাড়া, 'মীনের অক্ষির ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ হলো - 'মীনাক্ষি'। 'মাথার খুলি' এর এক কথায় প্রকাশ হলো - 'করোটি'। 'মৃত্তিকা দ্বারা নির্মিত' এর এক কথায় প্রকাশ হলো - 'মৃন্ময়'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১০.
'লোচন' কোন শব্দটির প্রতিশব্দ?
ক
ক) দেহ
খ
খ) প্রভা
গ
গ) অক্ষি
ঘ
ঘ) ঘোড়া
ব্যাখ্যা
• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ: - দর্শন, - লোচন, - নয়ন, - নেত্র, - অক্ষি, - চোখ, - আঁখি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১১.
মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস কোনটি?
ক
ক) কী চাহ শঙ্খচিল
খ
খ) অলাতচক্র
গ
গ) স্বাধীনতা আমার স্বাধীনতা
ঘ
ঘ) পায়ের আওয়াজ পাওয়ার যায়
ব্যাখ্যা
⇒ 'অলাতচক্র' উপন্যাস: • 'অলাতচক্র' আহমদ ছফা রচিত উপন্যাস। • ১৯৮৫ সালে তৎকালীন 'নিপুণ' নামের একটি সাপ্তাহিক পত্রিকায় প্রথম মুদ্রিত হয়। • এটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাস। • এই উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ নিয়ে বাইরের দেশগুলোর অংশগ্রহণকে সমালোচকের দৃষ্টিতে গ্রহণ করেছেন • এই উপন্যাসের কয়েকটি চরিত্র: তায়েবা, জাহিদুল, দানিয়েল প্রমুখ।
অন্যদিকে, - 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। - 'কী চাহ শঙ্খচিল' মমতাজউদ্দিন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। - 'আর্তনাদ' ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে শওকত ওসমান রচিত একটি উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১২.
“পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি- প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।’’ - পঙ্ক্তিগুলোর রচয়িতা কে?
ক
হাসান হাফিজুর রহমান
খ
শামসুর রাহমান
গ
সৈয়দ শামসুল হক
ঘ
সুফিয়া কামাল
ব্যাখ্যা
• উল্লেখিত পঙক্তিগুলো কবি শামসুর রাহমানের 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' নামক কবিতা থেকে নেয়া হয়েছে।
• শামসুর রাহমান: - তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। - তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। - শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
• শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস: - অক্টোপাস, - নিয়ত মন্তাজ, - এলো সে অবেলায়।
• শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আমি অনাহারী, - প্রতিদিন ঘরহীন ঘরে, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।
• শামসুর রাহমানের মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে বহুল প্রচারিত দুটো কবিতা হচ্ছে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ এবং ‘স্বাধীনতা তুমি’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতা- শামসুর রাহমান।
• তারকনাথ গঙ্গোপাধ্যায় ও 'স্বর্ণলতা' উপন্যাস: - বঙ্কিমের পরে তাঁর আদর্শ নিয়ে যাঁরা উপন্যাস রচনায় পারদর্শিতা দেখিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তারকনাথ গঙ্গোপাধ্যায়। - 'স্বর্ণলতা' উপন্যাসে দরিদ্র ভদ্র বাঙালির ঘরের পরিচিত সুখদুঃখের চিত্র স্থান পেয়েছে। - সে আমলের একান্নবর্তী পরিবারে ভ্রাতৃবধূদের স্বার্থপরতা ও কলহের ফলে ভাইদের সংসারে কীভাবে ভাঙন ধরে তারই চিত্র এ উপন্যাসে অঙ্কিত হয়েছে। - জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী প্রমদার নীচতা এবং কনিষ্ঠের স্ত্রী সরলার সহিষ্ণুতা উপন্যাসের বর্ণিত বিষয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
১৪.
নিচের কোনটি নাম পুরুষের উদাহরণ?
ক
ক) তাহারা
খ
খ) আমি
গ
গ) তুমি
ঘ
ঘ) আপনি
ব্যাখ্যা
'আমি'- উত্তম পুরুষের উদাহরণ।
উত্তম পুরুষ: স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। আমি, আমরা, আমাদের ইত্যাদি সর্বনাম শব্দ উত্তম পুরুষ। যেমন: আমি।
মধ্যম পুরুষ: প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাদের ইত্যাদি সর্বনাম শব্দ মধ্যম পুরুষ। যেমন: তুমি, আপনি, তুই।
প্রথম পুরুষ বা নাম পুরুষ: - যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। - আমি ও তুমি এবং এদের দলভুক্ত অন্যান্য সর্বনাম ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ বা নাম পুরুষ। - যেমন: সে, তাহারা, তাকে, তাঁর, তিনি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।
১৫.
'কড়চা' কী?
ক
ক) বৃন্দাবন দাসের জীবনীগ্রন্থ।
খ
খ) চৈতন্যদেবের জীবনীগ্রন্থকে।
গ
গ) প্রাচীন বাংলার লিখিত হরফ।
ঘ
ঘ) ব্যাকরণ গ্রন্থ
ব্যাখ্যা
চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) জীবন ও লীলাবিষয়ক এ কাব্যধারা মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। - চৈতন্যচরিতকাব্য প্রথম রচিত হয় সংস্কৃত ভাষায়।
- বাংলা চরিতকাব্যগুলির মধ্যে বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' (১৫৪৬-১৫৫০) প্রথম রচনা। এটি চৈতন্যমঙ্গল নামেও পরিচিত। - গোবিন্দদাসের কড়চা এ সময়ের অপর একখানি চৈতন্যচরিত জীবনী কাব্য।
- এরপর চৈতন্যমঙ্গল নামে চৈতন্যের জীবনীকাব্য রচনা করেন জয়ানন্দ ও লোচনদাস। - লোচনদাসের কাব্যে (১৫৬০-৬৬/৭৫) চৈতন্যের মাতৃমমতামন্ডিত বাল্যলীলা এবং অতিরঞ্জনমুক্ত মানবীয় রূপটি প্রধানভাবে চিত্রিত হয়েছে। এখানেই এর বিশেষত্ব।
- চৈতন্যজীবনীগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্যচরিতামৃত' (১৬১৫)। - এতে চৈতন্যের শেষজীবনের কথা বর্ণিত হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবধর্মের এটি আকর গ্রন্থ।
- চৈতন্যজীবনী অবলম্বনে রচিত আরেকখানি চরিতকাব্য হলো চূড়ামণিদাসের গৌরাঙ্গবিজয়। - গ্রন্থটি তিনখন্ডে সম্পূর্ণ বলে জানা গেলেও কেবল প্রথম খন্ডের অংশবিশেষ পাওয়া গেছে এবং এটি খ্রিস্টীয় ষোড়শ শতকে রচিত বলে মনে করা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
উৎস অনুযায়ী 'বাতায়ন' কোন শ্রেণির শব্দ?
ক
ক) ফারসি শব্দ
খ
খ) সংস্কৃত শব্দ
গ
গ) বাংলা শব্দ
ঘ
ঘ) তদ্ভব শব্দ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'বাতায়ন'- সংস্কৃত শব্দ।
• 'বাতায়ন' শব্দের অর্থ: - ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭.
What is the antonym of the word 'Toady'?
ক
ক) Bootlicker
খ
খ) Sycophant
গ
গ) Brave
ঘ
ঘ) Flatterer
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Toady এর antonym হচ্ছে Brave.
• Toady (Noun): English Meaning: A person who is too kind or shows too much respect towards somebody more important in order to gain their favour or help. Bangla Meaning: হীন মোসাহেব; চাটুকার।
Other Forms: Toadyism (Noun) Toadyish (Adjective) Toady (verb) Example Sentence: 1. He becomes a prisoner of what his toadies tell him. 2. No one liked the office toady, who spent most of her time complimenting the boss on what a great job he was doing.
Source: Live MCQ Lecture.
১৮.
Iron is the most useful metal. The positive form of the sentence is -
ক
ক) No other metal is as useful as Iron.
খ
খ) very few metals is as useful as Iron.
গ
গ) Very few metals are as useful as Iron.
ঘ
ঘ) No other metals are as useful as Iron.
ব্যাখ্যা
• The most - যুক্ত superlative degree এর sentence কে positive degree তে রূপান্তরিত করার নিয়ম - - প্রথমে No other বসে - এরপর Superlative degree এর পরবর্তী অংশ বসে - তার পর verb + as + superlative degree এর positive form + as বসে - subject বসে
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - No other metal is as useful as Iron.
১৯.
Fill in the gap with an appropriate word: A team of players ____.
ক
ক) go
খ
খ) goes
গ
গ) have gone
ঘ
ঘ) to go
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- goes.
• Collective noun যদি কোন sentence এর subject রূপে ব্যবহৃত হয় তাহলে ঐ subject এর verbটি singular হয়। - অর্থাৎ verb এর সাথে s/es যুক্ত হয়। Example: 1. A flock of birds is flying. 2. A gang of robbers has come here. 3. A team of players goes.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২০.
The word 'prolific' is a/an-
ক
ক) noun
খ
খ) verb
গ
গ) adverb
ঘ
ঘ) adjective
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'prolific' হচ্ছে adjective.
• Prolific English Meaning: producing a great number or amount of something. Bangla Meaning: প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ
• Never যুক্ত imperative sentence কে passive voice- এ রূপান্তরের নিয়ম - প্রথমে Let never + active voice এর object টি subject হয় + be + মূল verb এর past participle. - অথবা Let + not + object + ever + be + মূল verb এর past participle.
যেমন: Example: Active: Never do this. Passive: Let never this be done/ Let not this ever be done.
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
২২.
The factthat he is a thiefis clear to all. Here the underlined word is a/an-
ক
ক) Adverb clause
খ
খ) Prepositional clause
গ
গ) Adjective clause
ঘ
ঘ) Noun clause
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে that he is a thief হচ্ছে Noun clause.
• Noun clause: - যেসব subordinate clause noun এর কাজ করে থাকে অর্থাৎ subject, object, complement বা case in apposition এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে। - A noun clause is a clause which can function as a noun in a sentence.
• The fact that he is a thief is clear to all. - বাক্যে subject হলো fact. 'that he is a thief'- ই হলো সেই factটি। এখানে noun clauseটি fact- nounটির apposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
২৩.
He passes ____ a clever man.
ক
ক) away
খ
খ) in
গ
গ) for
ঘ
ঘ) to
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর for.
• Pass for অর্থ হচ্ছে গণ্য হওয়া। Example: He passes for a clever man.
আবার, • Pass away অর্থ হচ্ছে মারা যাওয়া। Example: He passed away last night.
Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৪.
Choose the correct sentence:
ক
ক) If he comes to me, I shall lend him money.
খ
খ) If he comes to me, I lends him money.
গ
গ) If he comes to me, I have lend him money.
ঘ
ঘ) If he comes to me, I shall have lend him money.
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর- If he comes to me, I shall lend him money.
• If এর সাথের clauseটি Present indefinite থাকলে পরের clauseটিতে Future indefinite tense হয়। - তবে কোনো কোনো ক্ষেত্রে Present indefinite tense ও হতে পারে। Example: If he comes to me, I shall lend him money. If shumon takes exercise, he can be healthy.
Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৫.
What is the meaning of the phrase 'Be six feet under'?
ক
ক) to be dead and buried.
খ
খ) alive and happy life.
গ
গ) be very thin.
ঘ
ঘ) discuss a matter without coming to the point.
ব্যাখ্যা
• Be six feet under English Meaning: to be dead and buried. Bangla Meaning: মৃত ও সমাহিত
Ex. Sentence: There's no point worrying about it - we'll both be six feet under by then. Bangla Meaning: এটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, আমরা ততদিনে মরে ভুত হয়ে যাবো / মারা যাবো এবং সমাধিস্ত হবো।
Source: Live MCQ Lecture.
২৬.
Which of the following is not a play from the given option?
ক
ক) Caeser and Cleopatra
খ
খ) Heartbreak House
গ
গ) The Sun also Rises
ঘ
ঘ) The Cocktail Party
ব্যাখ্যা
♦ The Sun also Rises: - এটি তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। - published in 1926, titled Fiesta in England, the novel captures the moods, feelings, and attitudes of a hard-drinking, fast-living group of disillusioned expatriates in postwar France and Spain.
• Characters: - Jake Barnes - Lady Brett Ashley - Robert Cohn - Bill Gorton - Mike Campbell - Pedro Romero - Montoya - Frances Clyne
• Ernest Hemingway: - তিনি একজন American writer. - তিনি একজন novelist এবং short-story writer. - তিনি 1954 সালে সাহিত্যে Nobel Prize পান।
• Notable works: - A Farewell to Arms - A Moveable Feast - Across the River and Into the Trees - Death in the Afternoon - For Whom the Bell Tolls - Green Hills of Africa - Hills like White Elephants - In Our Time - Islands in the Stream - The Fifth Column - The Old Man and the Sea - The Sun also Rises
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে: Caeser and Cleopatra - A play by George Bernard Shaw Heartbreak House - A play by George Bernard Shaw The Cocktail Party- A play by T. S. Eliot
Source: Britannica.
২৭.
Fill in the gap with appropriate preposition: The man escaped _____ the village.
ক
ক) by
খ
খ) to
গ
গ) in
ঘ
ঘ) from
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে সঠিক উত্তর- from.
• Escape from - পলায়ন করা। Example: The man escaped from the village.
আবার, • Escape by - রক্ষা পাওয়া। Example: He escaped by a hair-breadth.
Source: Applied English Grammar & Language, P.C. DAS.
২৮.
What is the meaning of the word 'homogeneous'?
ক
ক) not the same
খ
খ) of the same type
গ
গ) different types
ঘ
ঘ) exist one after the other repeatedly
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে of the same type.
• Homogeneous (adjective): English Meaning: consisting of parts or people that are similar to each other or are of the same type. Bangla Meaning: সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়; সমজাতিক; সমঘন; সমমাত্র।
♦ Candida: - এটি একটি comedy. - এটি 1898 সালে প্রথম প্রকাশিত হয়। - নাটকের কেন্দ্রীয় চরিত্র clergyman James Morell. - In this drama there is a young poet Eugene Marchbanks, who tries to win James Morell's wife Candida's affection.
• G.B. Shaw: - তিনি একাধারে একজন Irish comic, dramatist, literary critic এবং socialist propagandist. - 1925 সালে সাহিত্যে Nobel Prize পান।
• Some notable work: - Arms and the Man - Back to Methuselah - Caesar and Cleopatra - Candida - Heartbreak House - John Bull’s Other Island - Major Barbara - Man, and Superman - Mrs. Warren’s Profession - Plays, Pleasant and Unpleasant - Pygmalion - Saint Joan - The Apple Cart - The Devil’s Disciple - The Doctor’s Dilemma
Source: Britannica.
৩০.
Miss Adela is a character which is from-
ক
ক) A Scarlet Letter
খ
খ) Jane Eyre
গ
গ) A Passage to India
ঘ
ঘ) A Tale of Two Cities
ব্যাখ্যা
♦ A Passage to India: - এটি E.M. Forster লিখিত একটি novel. - এটি ১৯২৪ সালে published হয়। - The book portrays the relationship between the British and the Indians in India.
• Characters: - Stella Moor - Miss Adela - Professor - Cyril Fielding
• E.M. Forster: - তিনি একজন British writer. - তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic. - His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.
• Notable works: - A Passage to India - A Room with a View - Aspects of the Novel - Howards End - Marianne Thornton - Maurice - The Hill of Devi - The Longest Journey - Where Angels Fear to Tread
৩১.
Fill in the gap: While he _______ in the garden, he stumbled.
ক
ক) is walking
খ
খ) walked
গ
গ) walks
ঘ
ঘ) was walking
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- was walking.
• While এর পর subject না থাকলে Bracket এর verbটির present form এর সহিত ing যুক্ত হয়। - আবার While এর পর subject থাকলে উক্ত অংশকে Past Continous Tense এ ব্যবহার করতে হয়। Example: While going to school, I saw a blind man. While he was walking in the garden, he stumbled.
Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৩২.
Which of the following is a feminine gender?
ক
ক) Marquis
খ
খ) Marquess
গ
গ) Marchioness
ঘ
ঘ) Marchines
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Marchioness.
• Marquis/Marquess এর feminine gender হচ্ছে Marchioness.
• Marchioness: English Meaning: a woman who holds a high social rank in her own right. Bangla Meaning: সম্ভ্রান্ত মহিলা।
• Marquis/Marquess English Meaning: a man of high social rank. Bangla Meaning: সম্ভ্রান্ত পুরুষ।
Source: 1. A Passage to the English Language, S.M Zakir Hussain. 2. Cambridge Dictionary.
৩৩.
When there is a comparison between two far-fetched objects that is called-
ক
ক) Couplet
খ
খ) Connotation
গ
গ) Hamartia
ঘ
ঘ) Conceit
ব্যাখ্যা
♦ Conceit: - এ ক্ষেত্রে দুটি ভিন্ন রকম জিনিসের মাঝে তুলনা করা হয়। - It surprises its readers with its ingenious discovery and delights them with its intellectual quality. - A famous example is Donne's comparison between two lovers' soul and the two arms of a pair of compasses in 'A Valediction Forbidding Morning':
If they be two, they are two so As stiff twin compasses are two; Thy soul, the fixed foot, makes no show To move, but doth, if th' other do.
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
৩৪.
কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?
ক
ক) ৩৪২
খ
খ) ৪২০
গ
গ) ৪০০
ঘ
ঘ) ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?
সমাধান: ধরি, সংখ্যাটি = ক
∴ শর্তমতে, ক এর ৩/৪ অংশ এর ১/৫ অংশ = ৬০ বা, (ক × ৩ × ১)/(৪ × ৫) = ৬০ বা, ৩ক/২০ = ৬০ বা, ক = (৬০ × ২০)/৩ ∴ ক = ৪০০
∴ সংখ্যাটি = ৪০০
৩৫.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক
ক) ৬
খ
খ) ৭
গ
গ) ৮
ঘ
ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
সমাধান: ধরি, সংখ্যাটি = x
এখন, (৬ + ৮ + ১০)/৩ = (x + ৮ + ৯)/৩ বা, ২৪ = x + ১৭ বা, ২৪ - ১৭ = x ∴ x = ৭
∴ সংখ্যাটি = ৭
৩৬.
|x - 2| < 3 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 3x + 5 < q হবে?
ক
ক) p = 5, q = 40
খ
খ) p = 3, q = 30
গ
গ) p = 2, q = 20
ঘ
ঘ) p = 2, q = 10
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| < 3 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 3x + 5 < q হবে?
দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% কমালে এবং দ্বিতীয়টিকে 10% বাড়ালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
ক
ক) 23 : 18
খ
খ) 21 : 16
গ
গ) 22 : 17
ঘ
ঘ) 19 : 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% কমালে এবং দ্বিতীয়টিকে 10% বাড়ালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
সমাধান: মনে করি, একটি সংখ্যা x দ্বিতীয় সংখ্যা y
প্রশ্নমতে, x - x এর 15% = y + y এর 10% বা, x - (15x/100) = y + (10y/100) বা, (100x - 15x)/100 = (100y + 10y)/100 বা, 85x = 110y বা, x/y = 110/85 বা, x/y = 22/17 x : y = 22 : 17
তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে পরিমাপের পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কে?
ক
ক) রবার্ট হুক
খ
খ) অ্যালেকজান্ডার ফ্লেমিং
গ
গ) জগদীশচন্দ্র বসু
ঘ
ঘ) আইনস্টাইন
ব্যাখ্যা
জগদীশচন্দ্র বসু: - ১৮৮৫ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপনা এবং গবেষণা শুরু করেন। - জগদীশচন্দ্র বসু প্ৰথম বিনা তারে দুরবর্তী স্থানে সংকেত পাঠানো বিষয়ে গবেষণা শুরু করেন এবং সফল হন। - ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রথম বারের মত দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও তরঙ্গ প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। - জগদীশচন্দ্র বসুই প্রথম তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার (৫মিলিমিটার) পর্যায়ে পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। - জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম রেডিও সংকেত শনাক্ত করার কাজে অর্ধপরিবাহি জাংশন ব্যবহার করেন। - এই আবিষ্কারকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে জগদীশচন্দ্র বসু তাঁর আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন। - জীব পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। - তিনি উদ্ভিদের শারীরিতত্বের উপর গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ। - তিনি উদ্ভিদের উদ্দীপকে সাড়া দেওয়ার কারণ ও প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন। - তিনি দেখান যে বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদেও সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক নয় বৈদ্যুতিক। - তার উল্লেখযোগ্য গ্রন্থের একটি হচ্ছে ‘Response in the living and non-living'. - ১৯১৭ খ্রিষ্টাব্দে উদ্ভিদ-শরীরিতত্ত্ব নিয়ে গবেষণার জন্য কলকাতায় বসু মন্দির প্রতিষ্ঠা করেন। - ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জগদীশচন্দ্র বসু পরলোকে গমন করেন।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ কোনটি?
ক
ক) ভুট্টা
খ
খ) আলু
গ
গ) তামাক
ঘ
ঘ) আউশ ধান
ব্যাখ্যা
- উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। - উদ্ভিদের আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা-
১। স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: - যে সব উদ্ভিদে পুষ্পায়নে দৈনিক গড়ে ৮-১২ ঘণ্টা আলো প্রয়োজন। যেমন- সয়াবিন, আলু, ইক্ষু, তামাক, শিম, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি।
২। দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: - পুষ্পায়নে দৈনিক গড়ে ১২-১৬ ঘণ্টা আলো প্রয়োজন হয়। যেমন- পালংশাক, আফিম, ভুট্টা, যব, লেটুস, ঝিঙা ইত্যাদি।
৩। আলোক নিরপেক্ষ উদ্ভিদ: - পুষ্পায়নে আলো কোনও প্রভাব ফেলে না। যেমন- টমেটো, কার্পাস, আউশ ধান, শসা, সূর্যমুখী ইত্যাদি।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
ক
ক) কোবাল্ট-৬০
খ
খ) আয়োডিন-১৩১
গ
গ) ফসফরাস-৩২
ঘ
ঘ) কার্বন-১৪
ব্যাখ্যা
তেজস্ক্রিয় আইসোটোপ: - পর্যায় সারণিতে 82Pb এর পরবর্তী মৌলসমূহ বিশেষ করে 86Rn থেকে শুরু করে সারণির শেষের দিকের সব মৌল এবং তাদের যৌগসমূহ তেজস্ক্রিয়। - প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের মধ্যে কিছু আইসোটোপ সুস্থিত হলেও বেশির ভাগ আইসোটোপই অস্থিত। - এই আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয় বলে এ ধরনের আইসোটোপগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। - প্রকৃতপক্ষে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিভাজন ঘটে এবং মৌলটি অন্য মৌলে পরিবর্তিত হয়। - প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের সংখ্যা ১৩০০ এরও অধিক। - নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে এসব তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করা হয়। - তেজষ্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত রশ্মিসমূহ অধিক গতিসম্পন্ন এবং বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যাপক ব্যবহার রয়েছে।
চিকিৎসাক্ষেত্রে ব্যবহার: - চিকিৎসাক্ষেত্রে তেজষ্ক্রিয় আইসোটোপের প্রধানত দু'ধরনের ব্যবহার আছে। যেমন- ক) রোগ নিরাময়ে ও খ) কোন রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয়। - শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। - আবার নিরাময়ের জন্য 60Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। - থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131(131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে। - শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leucaemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-৩২ (32P) এর ফসফেট ব্যবহৃত হয়। - দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99mTc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়। - প্লুটোনিয়াম-২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।
কৃষি বিজ্ঞানে: - তেজস্ক্রিয়তা ব্যবহার করে উন্নত মানের বীজ উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। - এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণের (32P) জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
এছাড়াও শিল্পক্ষেত্রে, পৃথিবীর বয়স নির্ধারণে C-14 আইসোটোপ, কীটপতঙ্গ দমনে, ধাতব পাতের পুরুত্ব নির্ধারণে, পাইপ লাইনের ছিদ্র অন্বেষণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড় বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন: রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।
হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না। যেমন: ওয়াকি টকি।
ফুল-ডুপ্লেক্স: ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমন: টেলিফোন।
উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই(উন্মুক্ত)।
- অ্যামাজন এর AWS (৩ মার্চ, ২০০৬)। - গুগুল এর Google Cloud Platform (৭ এপ্রিল, ২০০৮)। - মাইক্রোসফট এর Azure (১ ফেব্রুয়ারি, ২০১০)। - অ্যাপল এর iCloud (১২ অক্টোবর, ২০১১)।
উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
৫৪.
5টি নোডযুক্ত মেশ টপোলজিতে কয়টি তার ব্যবহৃত হবে?
ক
ক) 15 টি
খ
খ) 10 টি
গ
গ) 6 টি
ঘ
ঘ) 20 টি
ব্যাখ্যা
মেশ টপোলজি: - মেশ টপোলজির প্রতিটি নোড নেটওয়ার্কের অধীনস্থ অন্যান্য সকল নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে অথবা কেবল কয়েকটি নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে। এতে কেন্দ্ৰীয় ডিভাইস বা সার্ভার এর প্রয়োজন হয় না।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। - নেটওয়ার্কের তারের সংখ্যা = (n * (n-1) ) / 2 ।
তাহলে 5 টি কম্পিউটারের জন্য ব্যবহৃত তারের সংখ্যা = (5 × 4)/2 = 10 টি।
সঠিক বানান - যন্ত্রণা। এর অর্থ - ক্লেশ (শারিরীক ক্লেশ)।
অন্যদিকে, • 'আমন্ত্রন' এর সঠিক বানান 'আমন্ত্রণ' যার অর্থ আহ্বান। • 'নিমন্ত্রন' এর সঠিক বানান 'নিমন্ত্রণ' যার অর্থ দাওয়াত বা ভোজনে আহ্বান। • 'নিয়ন্ত্রন' এর সঠিক বানান 'নিয়ন্ত্রণ' যার অর্থ পরিচালক, সংযমন, শাসন।
উৎস: Accessible Dictionary.
৬৭.
“The Spirit of Islam” - গ্রন্থটির লেখক কে?
ক
ক) চৌধুরী রহমত আলী
খ
খ) সৈয়দ আমীর আলী
গ
গ) রাজা রামমোহন রায়
ঘ
ঘ) নওয়াব আব্দুল লতিফ
ব্যাখ্যা
• সৈয়দ আমীর আলী: - ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীর এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে তাঁর জন্ম। - তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং বি.এল ডিগ্রি লাভ করেন। - লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পর ১৮৭৩ খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। - তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। - তার রচিত গ্রন্থ - The Spirit of Islam এবং A short History of the Saracens নামে দুটি গ্রন্থ রচনা করেন।
- ১৯০৪ সালে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। - ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য নিয়োজিত হন এবং আমৃত্যু সে পদে বহাল থাকেন। - ১৯০৮ সালে লন্ডনে মুসলিম লীগের একটি শাখা প্রতিষ্ঠা করেন। - ১৯২৮ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু ঘটে।
তথ্যসুত্র: ইতিহাস প্রথম পত্র, (HSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
“কংগ্রেস যদি ক্ষমতায় বসে তাহলে বাংলা স্বাধীনতা ঘোষণা করবে।” উক্তিটি কার?
ক
ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ
খ) শরৎ বসু
গ
গ) কিরন শংকর রায়
ঘ
ঘ) এ.কে ফজলুল হক
ব্যাখ্যা
• মুসলিম লীগ: - মুসলিম লীগ ১৯৪৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে বোম্বাইয়ে একটি সম্মেলন ডাকে। - সম্মেলনে সিদ্ধান্ত হয় পাকিস্তান অর্জনের জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম (ডাইরেক্ট এ্যাকশন) শুরু করবে। - এই উদ্দেশ্যে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট দেশব্যাপী প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেয়া হয়।
- মুসলিম লীগ নেতা অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ব্রিটিশ সরকারকে এই বলে সতর্ক করে দেন যে কংগ্রেস যদি ক্ষমতায় বসে তবে বাংলা স্বাধীনতা ঘোষণা করবে এবং পাল্টা সরকার গঠন করবে।
তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
১৯৪৭ সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের পক্ষে মত দেয় কে?
ক
ক) চৌধুরী খালিকুজ্জামান
খ
খ) মাওলানা মোহাম্মদ আকরম খাঁ
গ
গ) মাওলানা আব্দুর রশিদ
ঘ
ঘ) অধ্যাপক আবুল কাশেম
ব্যাখ্যা
• ভাষা আন্দোলন: - পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়। - ১৯৪৭ সালের ১৭ মে মুসলিম লীগের প্রভাবশালী নেতা চৌধুরী খালিকুজ্জামান এবং একই বছর জুলাই মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের পক্ষে মত দেন।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহসহ বেশ কয়েকজন বাঙালি লেখক, বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেন এবং বাংলার পক্ষে বক্তব্য দেন। পূর্ব বাংলায় ছাত্র ও শিক্ষিত সমাজ রাষ্ট্রভাষা বাংলার পক্ষে পত্র-পত্রিকায় মতামত প্রকাশ করতে শুরু করেন।
তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর হতে যাচ্ছে -
ক
ক) কক্সবাজারে
খ
খ) সিলেটে
গ
গ) ময়মনসিংহে
ঘ
ঘ) গাজীপুরে
ব্যাখ্যা
• প্রাকৃতিক ইতিহাস জাদুঘর: - কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। - ২০১৪ সালে বাংলাদেশে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এ জন্য রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাশে প্রায় চার একর জমি বরাদ্দের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু জমি পাওয়া নিয়ে জটিলতার কারণে এখন পর্যন্ত জাদুঘরটি হয়নি।
- বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নামে বিশেষায়িত আধুনিক জাদুঘর প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা হয় সংসদে। আলোচনা শেষে কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
তথ্যসূত্র: প্রথম আলো (২৮ মার্চ, ২০২৩)।
৭১.
বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের আয়তন কত?
ক
ক) ৬০১৭ বর্গ কিলোমিটার
খ
খ) ৫০৬৭ বর্গ কিলোমিটার
গ
গ) ৬০৭২ বর্গ কিলোমিটার
ঘ
ঘ) ৬০৬৬ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
• সুন্দরবন: - সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। - এ বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। - সুন্দরবন ১৮৭৮ সনে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৭৯ সনে সুন্দরবনের ব্যবস্থাপনার দায়িত্বভার বন বিভাগ গ্রহণ করে। - সুন্দরবনের মোট আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার। তন্মধ্যে স্থলভাগ ৪,১৪৩ বর্গকিলোমিটার (৭০%) এবং জলভাগ ১,৮৭৪ বর্গকিলোমিটার (৩০%)। - সমগ্র সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিস্তৃত।
এছাড়া, - ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র এবং ৩টি বিশেষায়িত বণ্যপ্রানী (ডলফিন) অভয়ারণ্য বিদ্যমান। - ৬ ডিসেম্বর, ১৯৯৭ সনে UNESCO সুন্দরবনের ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে। - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি ১৯৯৯ সনে নীলকমলে World Heritage Site-এর নামফলক উন্মোচন করেন। - সুন্দরবনের জলভাগ জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ায় ১৯৯২ সনের ২১ মে থেকে এটি Ramsar Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
তথ্যসূত্র: বন সংরক্ষকের দপ্তর, খুলনা।
৭২.
বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক
ক) ঢাকা
খ
খ) কক্সবাজার
গ
গ) চট্রগ্রাম
ঘ
ঘ) বাগেরহাট
ব্যাখ্যা
চিংড়ি গবেষণা কেন্দ্র: - চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত - বাগেরহাট।
এছাড়াও - - সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত - কক্সবাজার। - স্বাদুপানি কেন্দ্র অবস্থিত - ময়মনসিংহ। - নদী কেন্দ্র অবস্থিত - চাদপুর। - লোনাপানি কেন্দ্র অবস্থিত - পাইকগাছা, খুলনা। - বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ময়মনসিংহ।
তথ্যসূত্র: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
৭৩.
সম্প্রতি ক্রিকেটের আইন প্রণেতা 'এমসিসি'র আজীবন সদস্যপদ লাভ করেন কোন বাংলাদেশী?
ক
ক) সাকিব আল হাসান
খ
খ) মাশরাফি বিন মর্তুজা
গ
গ) তামিম ইকবাল
ঘ
ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
• এমসিসি: - মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। - ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা হিসেবে পরিচিত এমসিসি। - ক্রিকেটের আইন প্রণেতা 'এমসিসি'র আজীবন সদস্য হলেন - মাশরাফি বিন মর্তুজা। - তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির আজীবন সদস্য হলেন।
- এর আগে সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরী সম্মানসূচক আজীবন সদস্য হয়েছিলেন। - এমসিসির প্রতিবেদনে মাশরাফিকে বোলিং অলরাউন্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি দীর্ঘ ১৯ বছর দেশের হয়ে ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছেন।
- বেশ কিছু কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম-কানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ করে থাকে এই ক্লাবটি। - এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর তিনি পদত্যাগ করেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ (৫ এপ্রিল, ২০২৩)।
৭৪.
বাংলাদেশ কখন কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
ক
ক) ১৮ এপ্রিল, ১৯৭২
খ
খ) ১৬ সেপ্টেম্বর, ১৯৭২
গ
গ) ২৫ মার্চ, ১৯৭২
ঘ
ঘ) ১১ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
• Commonwealth: - ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। - লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। - এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। - সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস। - কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড। - ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ ও কমনওয়েলথ: - বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো। - ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়। - কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে। - অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি। - আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে। - তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।
উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫.
'গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা' নীতি কোন দেশে চালু হয়েছিল?
ক
ক) চীন
খ
খ) সোভিয়েত ইউনিয়ন
গ
গ) যুক্তরাজ্য
ঘ
ঘ) যুক্ত্ররাষ্ট্র
ব্যাখ্যা
• প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন। - গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি। - পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি। - মিখাইল গর্ভাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। - সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা।
উৎস: হিস্টোরি ওয়েবসাইট।
৭৬.
নিচের কোনটি ওয়েস্টফেলিয়া চুক্তির ফলাফল?
ক
ক) এশিয়ার সাম্রাজ্যবাদ বন্ধ হয়।
খ
খ) ইংল্যান্ডের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
গ
গ) ইউরোপের ধর্ম যুদ্ধের অবসান ঘটে।
ঘ
ঘ) ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রচলন হয়।
ব্যাখ্যা
• ওয়েস্টফেলিয়ার চুক্তি জার্মানি তথা সমগ্র ইউরোপের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। - অনেকগুলো চুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে ওয়েস্টফেলিয়ার চুক্তি, যা জার্মান শহর ওসনাব্রুক ও মুনস্টারে ১৬৪৮ সালে সাক্ষরিত হয়েছিল। - এটি আধুনিক ইতিহাসের সর্বাপেক্ষা বিভৎস ধর্মযুদ্ধের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করে। - এই যুদ্ধ প্রধানত ধর্ম বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হলেও এর পশ্চাতে রাজনৈতিক কারণও বিদ্যমান ছিল। - ওয়েস্টফেলিয়ার সন্ধি দ্বারা বিবাদমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের সুদীর্ঘকালের ধর্মবিরোধের অবসান ও জার্মান রাষ্ট্রের পুনর্গঠন সম্পন্ন হয়েছিল। - এ কারণে এই সন্ধির শর্তসমূহকে ধর্মীয় ও রাজনৈতিক এই দুই দৃষ্টিভঙ্গির মাপকাঠিতে বিচার করা যায়। - ধর্মের দিক থেকে ত্রিশবছর ব্যাপী যুদ্ধ অমিমাংসিতভাবে শেষ হয়। ও পশ্চিম জার্মানি প্রোটেস্ট্যানদের অধিকারে রয়ে যায়।
সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
৭৭.
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের পরিচালিত গোপন অপারেশনের নাম কী?
ক
ক) Operation Geronimo
খ
খ) Operation Deep Freeze
গ
গ) Operation Odyssey Dawn
ঘ
ঘ) Operation Overlord
ব্যাখ্যা
• অপারেশন গেরোনিমো (Operation Geronimo): - আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে গোপন অপারেশনটি পরিচালিত হয়েছিল, তার কোড নাম 'অপারেশন গেরোনিমো'। - মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সি সিল্ক'-এর সদস্যরা ২০১১ সালের ২ জুন ভোরবেলায় পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি ভবনে এই অপারেশনটি পরিচালনা করে। - ওই ভবনে বিন লাদেনকে পাওয়া যায় এবং তাকে হত্যা করা হয়। - পরে তার মৃতদেহ সাগরে ভাসিয়ে দেয়া হয়। - দীর্ঘ ১০ বছর মার্কিন গোয়েন্দারা তাকে খুঁজছিল।
• অন্যদিকে: • অপারেশন ডিপ ফ্রিজ (Operation Deep Freeze-ODF): - এন্টারটিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব অভিযান পরিচালিত করেছে তা ‘অপারেশন ডিপ ফ্রিজ' নামে পরিচিত।
• অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn): - লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম অপারেশন অডিসি ডন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
• অপারেশন ওভারলর্ড (Operation Overlord): - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।
সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
৭৮.
'হায়ারোগ্লিফিক’ নামক লিখন পদ্ধতি আবিষ্কার করেন কারা?
ক
ক) রোমান সভ্যতা
খ
খ) মিশরীয় সভ্যতা
গ
গ) সুমেরীয় সভ্যতা
ঘ
ঘ) ফিনিশীয় সভ্যতা
ব্যাখ্যা
• 'হায়ারোগ্লিফিক’ নামক লিখন পদ্ধতি আবিষ্কার করেন মিশরীয় সভ্যতা।
• মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। - নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে। - পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। - প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। - এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। - এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক ’ বা পবিত্র অক্ষর। - মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। - সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস’। - এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭৯.
নিচের কোন দুটি দেশ ‘পিংপং কূটনীতি’র সাথে জড়িত?
ক
ক) উত্তর কোরিয়া- দক্ষিন কোরিয়া
খ
খ) চীন-জাপান
গ
গ) জাপান-যুক্তরাষ্ট্র
ঘ
ঘ) যুক্তরাষ্ট্র -চীন
ব্যাখ্যা
• ‘পিংপং পলিসি’র সাথে জড়িত দুটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র -চীন।
• পিংপং কূটনীতি (Ping Pong Diplomacy): - বিংশ শতাব্দীর সত্তর-এর দশকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষে যুক্তরাষ্ট্র টেবিল টেনিস দলের চীন সফরকে চিহ্নিত করা হয়েছে পিংপং কূটনীতি হিসেবে। - ১৯৭১ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি টেবিল টেনিস দল জাপানের নাগোয়াতে ৩১তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। - তখন তাদের চীন সফরে আমন্ত্রণ জানান হয়। - তারা ১৯৭১ সালের ১০ এপ্রিল চীনে যান। - ১৯৪৯ সালের পর প্রথম একটি যুক্তরাষ্ট্রের টিম চীন সফর করেছিল। - এর মধ্যে দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হয় এবং প্রেসিডেন্ট নিক্সনের ঐতিহাসিক চীন সফরের ক্ষেত্র তৈরি হয়।
সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
৮০.
'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
ক
ক) ইরান
খ
খ) ইরাক
গ
গ) যুক্তরাষ্ট্র
ঘ
ঘ) ভারত
ব্যাখ্যা
• 'ব্ল্যাক ক্যাট' ভারতের কমান্ডো বাহিনী।
• ব্লাক ক্যাট: - ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। - ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের একটি অভিজাত কাউন্টার টেররিজম ইউনিট। - প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে। - সদর দপ্তর: নয়াদিল্লী, ভারত।
Source: Indian National Security Guard Website.
৮১.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়?
ক
ক) ১৯৫৪ সাল ও ১৯৭১ সাল
খ
খ) ১৯৭৮ সাল ও ১৯৪৬ সাল
গ
গ) ১৯৫৪ সাল ও ১৯৮১ সাল
ঘ
ঘ) ১৯৭৮ সাল ও ১৯৬১ সাল
ব্যাখ্যা
• UNHCR: - পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees. - UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। - প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে। - সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। - নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে ও ১৯৮১ সালে। - জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ফিলিপ্পো গ্র্যান্ডি (১১ তম)।
তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNHCR)।
৮২.
আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় কত তারিখে?
ক
ক) ২২ এপ্রিল
খ
খ) ৩১ মে
গ
গ) ৪ অক্টোবর
ঘ
ঘ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল। - আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস পালিত হয় ৩১ মে। - আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর। - আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর।
উৎস:- ব্রিটানিকা, দৈনিক ইত্তেফাক ও বিজনেস স্ট্যান্ডার্ড।
৮৩.
তুরস্কের তৈরি বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কী?
ক
ক) টিজিপি আনাদোলু
খ
খ) পিসিজি আনাদোলু
গ
গ) টিসিজি আনাদোলু
ঘ
ঘ) কেসিজি আনাদোলু
ব্যাখ্যা
• প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক। - রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি। - নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। - উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু’। - এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে। - রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। - এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক যুগান্তর।
৮৪.
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
ক
ক) চাপাইনবাবগঞ্জ
খ
খ) সাতক্ষীরা
গ
গ) কুমিল্লা
ঘ
ঘ) সিলেট
ব্যাখ্যা
• ভোমরা স্থলবন্দর: - ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত। - ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। - স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এটি যথাক্রমে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দর ঘোষণা কেএবং ১৯-০৫-২০১৩ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।