পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
কোন গ্রন্থের জন্য ইসমাইল হোসেন সিরাজী ব্রিটিশ সরকার কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন?
  1. রায়নন্দিনী
  2. অনল প্রবাহ
  3. নূরউদ্দিন
  4. আকাঙ্ক্ষা
ব্যাখ্যা

• সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালি লেখক, বাগ্মী এবং কৃষকনেতা।
• তিনি বর্তমান সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- স্পেনবিজয় কাব্য,
- অনল প্রবাহ (কাব্যগ্রন্থটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন। পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।)
- আকাঙ্ক্ষা,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- নব উদ্দীপনা,
মহাশিক্ষা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- জাহানারা,
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- নূরউদ্দিন,
- ফিরোজা বেগম ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'ময়ূরকণ্ঠী' সৈয়দ মুজতবা আলী রচিত একটি-
  1. ভ্রমণকাহিনী
  2. কাব্যগ্রন্থ
  3. রম্যরচনা
  4. উপন্যাস
ব্যাখ্যা

• সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন।
• তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
• তাঁর বিখ্যাত রম্যরচনাঃ
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী,
- বড়বাবু,
- কত না অশ্রুজল।
• তাঁর রচিত ছোটগল্পঃ
- চাচা কাহিনী,
- টুনি মেম।
• তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনীঃ
- দেশে বিদেশে (কাবুল শহরের কাহিনী নিয়ে লেখা। আফগানিস্তানের কাবুলে অধ্যাপনা কালে সেখানকার বিচিত্র অভিজ্ঞতার আলোকে এই গ্রন্থ রচনা জনপ্রিয় হয়ে উঠেন।)
- জলে ডাঙ্গায়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
'অভিশপ্ত নগরী' উপন্যাসটির কার?
  1. সরদার জয়েনউদ্দিন
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. শামসুজ্জামান খান
  4. সত্যেন সেন
ব্যাখ্যা

• সত্যেন সেন বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন।
•তিনি সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
• তিনি 'উদীচী' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- অভিশপ্ত নগরী,
- ভোরের বিহঙ্গী,
- পাপের সন্তান,
- সাত নম্বর ওয়ার্ড,
- পদচিহ্ন,
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ,
- আলবেরুনী ইত্যাদি।
• তাঁর রচিত শিশু সাহিত্যঃ
- পাতাবাহার,
- অভিযাত্রী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি সেলিম আল দীনের নাটক নয়?
  1. স্বর্ণবোয়াল
  2. কীর্তনখোলা
  3. বনপাংশুল
  4. আমলার মামলা
ব্যাখ্যা

• সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
• তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
• তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটকঃ
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- পুত্র,
- বনপাংশুল ইত্যাদি।
- আমলার মামলা শওকত ওসমানের নাটক।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
Which one is the correct sentence?
  1. The traffic are uncontrollable in Dhaka.
  2. The traffics is unmanageable in Dhaka.
  3. The traffic are unmanageable in Dhaka.
  4. The traffic is unmanageable in Dhaka.
ব্যাখ্যা

- Traffic শব্দটি হচ্ছে uncountable noun.
- তাই uncountable noun কখনো plural হয় না।
- সর্বদাই singular verb গ্রহণ করে।
- সুতরাং সঠিক উত্তর হবেঃ The traffic is unmanageable in Dhaka.

.
The meaning of 'Odds and ends' is-
  1. excuse
  2. difficulties
  3. dispute
  4. small things
ব্যাখ্যা
The meaning of 'Odds and ends' is various things of different types, usually small things and not important, or of little value.
.
Identify the incorrect sentence.
  1. It has been raining for three days.
  2. You are proud of Bangladesh.
  3. There is no room for doubt in it.
  4. One of my friends are a lawyer.
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে One of my friends are a lawyer. বাক্যটি সঠিক নয়।
- Structure: one of + plural noun + singular verb
- তাই অপশন ঘ তে, verb are এর স্থলে is হবে।
- One of my friends is a lawyer.

.
What is the meaning of 'Block Head'?
  1. Clever
  2. Quiet person
  3. Foolish
  4. Dangerous person
ব্যাখ্যা
The meaning of 'Block Head' is foolish, dull, idiot, stupid, unintelligent etc.
.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য কয়টি?
  1. ১৫৮টি
  2. ১৬৪টি
  3. ১৮৫টি
  4. ১৭৩টি
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

১০.
'বিশ্ব বাণিজ্য সংস্থা' প্রতিষ্ঠিত হয়-
  1. ১ জানুয়ারি ১৯৫০ সালে
  2. ১ জানুয়ারি ১৯৮৮ সালে
  3. ১ জানুয়ারি ১৯৯৫ সালে
  4. ১ জানুয়ারি ২০০১ সালে
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO যার পূর্ণরূপ World Trade Organization) ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এই সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এই সংস্থাটির বর্তমান মহাপরিচালক নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা (প্রথম মহিলা)।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

১১.
কোথায় সুনামি হওয়ার সম্ভাবনা সর্বাধিক?
  1. দক্ষিণ চীন সাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. আটলান্টিক মহাসাগরে
  4. ভারত মহাসাগরে
ব্যাখ্যা

- সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ।
- এটি মূলত জাপানি শব্দ।
- এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ।
- সমুদ্র তলদেশে প্রচন্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণেই ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়।
- ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
- পৃথিবীর মহাসাগর সমূহের মধ্যে প্রশান্ত মহাসাগর অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক।

১২.
নিউক্লিয়াসের সংযোজনকে বলে-
  1. প্রোটন
  2. ফিউশন
  3. মেসন
  4. ফিশন
ব্যাখ্যা

- নিউক্লিয়াসের সংযোজনকে ফিউশন বলে।
- নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলে আর ।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৩.
এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়-
  1. গনোরিয়া
  2. সিফিলিস
  3. এইডস
  4. ক্যান্সার
ব্যাখ্যা

- মানবদেহে এইচআইভির আক্রমণে এইডস রোগ হয়।
- HIV এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus.
- এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়।
- ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
- তাই এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলো এইডস।
- 'AIDS' এর পূর্ণরূপ- Acquired Immunodeficiency Syndrome।
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগের সন্ধান পাওয়া যায়।

১৪.
P-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কয়টি যোজন ইলেকট্রন প্রয়োজন?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

- যে সব মৌলের (যেমন- অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম বা ইনডিয়াম) তিনটি যোজন ইলেকট্রন থাকে তাদের ভেজাল হিসেবে ব্যবহার করা হলে সিলিকন বা জার্মেনিয়াম P-টাইপ বস্তুতে বা P-টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়।
- যে সকল মৌলের (যেমন- ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি) বহির্খোলকে পাঁচটি ইলেকট্রন থাকে তাদের ভেজাল হিসেবে ব্যবহার করা হলে সিলিকন বা জার্মেনিয়াম n-টাইপ বস্তুতে বা n-টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণি, পদার্থ বিজ্ঞান।

১৫.
মানবদেহের কোথায় পারকিনসন রোগ হয়?
  1. যকৃতে
  2. হৃদপিন্ডে
  3. মস্তিষ্কে
  4. পাকস্থলীতে
ব্যাখ্যা

- পারকিনসন রোগ মানবদেহের মস্তিষ্কে হয়।
- এই রোগ হলে রোগীর হাতে ও পায়ে কাপুনি হয় এবং আক্রান্ত রোগী নড়াচড়া, হাঁটাহাঁটি করতে অপারগ হয়।
- সাধারণত এ রোগ হয় ৫০ বছর বয়সের পরে।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৬.
জোয়ার ভাটার মরাকটাল কখন হয়?
  1. অমাবস্যার তিথিতে
  2. অষ্টমী তিথিতে
  3. পূর্ণিমার তিথিতে
  4. পঞ্চমী তিথিতে
ব্যাখ্যা

- পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে।
- এ সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয় একে তেজকটাল বলে।
- অষ্টমীর তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে।
- তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়।
- চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে না। ফলে মরা কটাল হয়।

১৭.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 6√3 বর্গ একক
  2. 7√3 বর্গ একক
  3. 8√3 বর্গ একক
  4. 9√3 বর্গ একক
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a এবং
ক্ষেত্রফল = (a/2)2 × √3
শর্তমতে,
3a = 18
বা, a = 6
সুতরাং ক্ষেত্রফল = (6/2)2 × √3
= 9√3 বর্গ একক

১৮.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সে.মি. হলে উহার আয়তন কত?
  1. 125 ঘন সে.মি.
  2. 216 ঘন সে.মি.
  3. 343 ঘন সে.মি.
  4. 512 ঘন সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2 এবং আয়তন = a3
প্রশ্নানুসারে,
6a2 = 150
বা, a2 = 25
বা, a = 5
সুতরাং আয়তন = 53
= 125 ঘন সে.মি.

১৯.
একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল-
  1. 30 বর্গমিটার
  2. 60 বর্গমিটার
  3. 40 বর্গমিটার
  4. 80 বর্গমিটার
ব্যাখ্যা

ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা।
= 2 (6 + 4) × 2
= 4 × 10
= 40 বর্গমিটার।

২০.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. 0 টি
  2. 1 টি
  3. 2 টি
  4. অসংখ্য
ব্যাখ্যা

• রেখার কোনো প্রান্তবিন্দু নাই।
• রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
• একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়।

২১.
চিত্রে, AB || CD || EF নিচের কোনটি y - z - x এর মান?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

চিত্রে, y = 45° + 180° [অনুরূপ কোণ + সরলকোণ]
= 225°
z = 180° - 32° [যেহেতু, z + 32° = 180°]
= 148°
এবং x = 32° [অনুরূপ কোণ]
সুতরাং y - z - x = 225° - 148° - 32°
= 45°

২২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 15 বর্গমিটার
  4. 18 বর্গমিটার
ব্যাখ্যা

সমান সমান বাহুঃভূমি = 5:6
সুতরাং 5x + 5x + 6x = 16
Or, 16x = 16
Or, x = 1
ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
= 6/4 × √(100 - 36)
= 6/4 × 8
= 12 বর্গমিটার

২৩.
কোনো‌ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 16° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 43°
  2. 41°
  3. 39°
  4. 37°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90 - ক)।
শর্তমতে,
ক - (90 - ক) = 16
বা, ক - 90 + ক = 16
বা, 2ক = 106
বা, ক = 53
সুতরাং অপর কোণ = 90 - ক
= 90 - 53
= 37°