পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষা: (বিগত ৭টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে) পরীক্ষা - ১: প্রতিরক্ষা মন্ত্রণালয়; পদের নাম: সহকারী পরিচালক। পরীক্ষা - ২: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড; পদের নাম: সহকারী পরিচালক পরীক্ষা - ৩: পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড; পদের নাম: সহকারী ম্যানেজার পরীক্ষা - ৪: পরিবার পরিকল্পনা অধিদপ্তর; পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষা - ৫: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; পদের নাম: কার্যসহকারী পরীক্ষা - ৬: বাংলাদেশ গ্যাস ফিল্ড; পদের নাম: সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পরীক্ষা - ৭: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড; পদের নাম: এডমিন এসিস্ট্যান্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
  1. ক) মাঝি
  2. খ) পঙ্কিল
  3. গ) দুল
  4. ঘ) নীলিমা
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয়:
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে। আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমন: পডু + আ = পড়া। এখানে পড়া’ শব্দটি কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।

মনে রাখতে হবে: 
কৃৎ প্রত্যয়ে প্রদত্ত শব্দ দ্বারা কাজ বোঝাবে। কারণ কৃৎ প্রত্যয়ের শব্দটি গঠিত হয় ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে, আর ধাতু হলো ক্রিয়ার মূল। ‘ক্রিয়া’ দ্বারা কোন কাজ করাকে বোঝায়। যেমন: ‘করা’, চলা, দিয়ে।

কৃৎ প্রত্যয়:
• √ডাক+অ = ডাক
• √ডাক্+আইত = ডাকাইত>ডাকাত
√দুল্+অ = দুল
• √ফির্+অত = ফিরত>ফেরত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘গোঁজমিল দেওয়া’ অর্থ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অকালবোধন
  2. খ) অজগড় বৃত্তি
  3. গ) এণ্ডায় গণ্ডায়
  4. ঘ) কুমিরের সান্নিপাত
ব্যাখ্যা
• ‘এণ্ডায় গণ্ডা‘ বাগধারার অর্থ = গোঁজমিল দেওয়া।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) অধ্যয়নরত
  2. খ) অঙ্কশাস্ত্র
  3. গ) অননুজ্ঞাত
  4. ঘ) অনাধিকারপ্রবেশ
ব্যাখ্যা
• অশুদ্ধ - অনাধিকারপ্রবেশ
•  শুদ্ধ - অনধিকারপ্রবেশ 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়: ন+অধিকার+প্রবেশ
অর্থ: কোনো স্থানে অননুমোদিত প্রবেশ।

অন্যদিকে,
অধ্যয়নরত, অঙ্কশাস্ত্র, অননুজ্ঞাত বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘ক্ষিতি’ শব্দের অর্থ-
  1. ক) পতি
  2. খ) পৃথিবী
  3. গ) মনোহর
  4. ঘ) জলধি
ব্যাখ্যা
• পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে-
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) মাটি
  2. খ) চামার
  3. গ) গেরাম
  4. ঘ) মস্তক
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, মনুষ্য, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, বৃক্ষ, স্বামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
I waited for my friend until he _________.
  1. ক) come
  2. খ) have come
  3. গ) has come
  4. ঘ) had come
ব্যাখ্যা
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে had come.
.
Antonym of the word 'Conflict' is -
  1. ক) thrifty
  2. খ) scanty
  3. গ) concord
  4. ঘ) harmony
অনির্ধারিত
ব্যাখ্যা
• conflict -  দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) thrifty - সমৃদ্ধশালী; উন্নতিশীল। •
খ) scanty - অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ 
গ) concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।
ঘ) harmony - সাদৃশ্য; মিল

[Conflict এর Antonym হচ্ছে Concord, Harmony. অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
.
In English grammar _____ deals with meaning of a word, phrase, sentence, or text.
  1. ক) Etymology
  2. খ) Morphology
  3. গ) Semantics
  4. ঘ) Syntax
ব্যাখ্যা
• ইংরেজি গ্রামারে Semantics - deals with the meaning of a word, phrase, sentence, or text.

অন্যদিকে,
• Morphology - The study of the forms of words
• Etymology - The origin of a word and the historical development of its meaning.
• 'Syntax' deals with formation of sentence.

Source: Oxford Learners Dictionary.
.
Which one is in singular number?
  1. ক) Leaves
  2. খ) Mathematics
  3. গ) Indices
  4. ঘ) oxen
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Mathematics দেখতে plural হলেও এটি মূলত singular.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Leaf - পাতা; পত্র; পল্লব, এর Plural form - Leaves.
• Ox -  গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড় plural form হচ্ছে Oxen
• Index হচ্ছে singular যার plural form হলো indexes অথবা indices.
১০.
What is the noun of the word 'shortly"?
  1. ক) short
  2. খ) shorten
  3. গ) shortiess
  4. ঘ) shorten
ব্যাখ্যা
• Shortly শব্দটি হল adverb.
- Shortly এর adjective বা noun হলো short এবং shorten হলো verb.


Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১১.
Identify the complex sentence
  1. ক) The class was lengthy but it was enjoyable.
  2. খ) The class was lengthy, yet it was enjoyable.
  3. গ) The class was lengthy and enjoyable.
  4. ঘ) Though the class was lengthy, it was enjoyable.
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
সুতরাং, নিয়মানুযায়ী - Though the class was lengthy, it was enjoyable হচ্ছে complex sentence.
১২.
The article deals _______ rural poverty.
  1. ক) on
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) after
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া বোঝাতে Deal এর সাথে with ব্যবহৃত হয়।

• Deal with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time.
ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
(৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.

Source: Bangla Academy Dictionary
১৩.
Few_______ can cause shadows on economies and politicians like a rise in the ______ of fuel.
  1. ক) event, prices
  2. খ) tends, cost
  3. গ) news, supply
  4. ঘ) thing, demand
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক)
event -  গুরুত্বপূর্ণ ঘটনা, ঘটনা, ফলাফল
prices - মূল্য
খ)
tends - কোনো বিশেষ দিকে ঝোঁকা; প্রবণতা দেখানো: 
cost - মূল্য,  দুর্ভোগ ঘটানো
গ)
news - খবর; সমাচার; সংবাদ; বার্তা
supply - সরবরাহ করা; যোগানো; যোগান দেওয়া
ঘ)
thing -  বস্তু; জিনিস; দ্রব্য; সামগ্রী; পদার্থ।
demand - চাহিদা; দাবি;

- সুতরাং, context অনুসারে শূন্যস্থানে tends, cost শব্দজোড়া বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: Few tends can cause shadows on economies and politicians like a rise in the cost of fuel.
১৪.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ১৬ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ১০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ১৬ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A = ১০০ × ৫ = ৫০০টাকা
সুদ I =(৫০০ - ১০০) টাকা = ৪০০টাকা

আমরা জানি
I = Pnr 
r = I/Pn
সুদের হার r = (১০০ × ৪০০)/(১০০ × ১৬)
= ২৫%
১৫.
ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে খ = ?
  1. ক) ৬
  2. খ) ৩
  3. গ) ৯
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে খ = ?

সমাধান:
দেওয়া আছে,
ক = ২খ = ৩গ
বা, ক = ২খ
বা, খ = ক/২

আবার,
ক = ৩গ
বা, গ = ক/৩

এবং কখগ = ৩৬
বা, ক × ক/২ × ক/৩ = ৩৬
বা, ক = ৩৬ × ৬
বা, ক = ২১৬
∴ ক = ৬

খ = ৬/২ = ৩
১৬.
টাকায় ৫টি করে আম ক্রয় করে ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে আম ক্রয় করে ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৫টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) 
= (৫ - ৪)/২০
= ১/২০ টাকা

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৫)/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা

∴ নির্ণেয় লাভ ২৫%
১৭.
সুজন একা একটি কাজ ৬ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ক) ২০ মিনিট
  2. খ) ৪০ মিনিট
  3. গ) ৬০ মিনিট
  4. ঘ) ৮০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন একা একটি কাজ ৬ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
সুজন ১ দিনে কাজ করে ১/৬ অংশ
বিজন ১ দিনে কাজ করে ১/৫ অংশ

সুজন ও বিজন একসাথে কাজ করে = (১/৬ + ১/৫) অংশ = ১১/৩০ অংশ
তারা একত্রে ১ ঘণ্টায় করে ১১/৩০অংশ
তারা একত্রে ২ ঘণ্টায় করে (১১ × ২)/৩০ অংশ = ২২/৩০ অংশ

কাজ বাকি থাকে = (১ - ২২/৩০) অংশ = ৮/৩০ অংশ

বিজন ১/৫ অংশ কাজ করে ১ ঘণ্টায়
বিজন ১ অংশ কাজ করে (১ × ৫) ঘণ্টায়
বিজন ৮/৩০ অংশ কাজ করে ৫ × ৮/৩০ ঘণ্টায়
= ৪/৩ ঘণ্টায়
= (৪/৩) × ৬০
= ৮০ মিনিট
১৮.
৭৪০০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ২ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৪০০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৭৪০০ জন 
৮৬ এর বর্গ = ৭৩৯৬

সৈন্য সরাতে হবে = (৭৪০০ - ৭৩৯৬) জন
= ৪ জন।
১৯.
sin 60° = A/2√3 হলে, A এর মান কত?
  1. ক) √3
  2. খ) √2
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: sin 60° = A/2√3 হলে, A এর মান কত?

সমাধান: 
sin 60° = A/2√3
√3/2 = A/2√3
2A = 2√3 × √3
A = 3
২০.
m2 - 3m - 1 = 0 হলে m4 + 1/m4 = কত?
  1. ক) 121
  2. খ) 123
  3. গ) 119
  4. ঘ) 117
ব্যাখ্যা
প্রশ্ন: m2 - 3m - 1 = 0 হলে m4 + 1/m4 = কত?

সমাধান: 
m2 - 3m - 1 = 0
m2 - 1 = 3m
m2/m - 1/m = 3
m - 1/m = 3

প্রদত্ত রাশি = m4 + 1/m
= (m2)2 + (1/m2)2
= (m2 + 1/m2)2 - 2.m2.(1/m2)
= {(m - 1/m)2 + 2.m. 1/m}2 - 2 
= {32 + 2}2 - 2
= 112 - 2
= 121 - 2
= 119 
২১.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৩ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ২৪
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৩ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫x ও ৬x
৫x ও ৬x এর গ.সা.গু.= x
∴ গ.সা.গু. x = ৩

∴ বড় সংখ্যাটি = ৩ × ৬
                       = ১৮
২২.
১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৩৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৩৯(৩৯ + ১)/২
 = ৩৯ × ২০ 

১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৩৯ × ২০)/৩৯
 = ২০
২৩.
৯, ১৪, ক ও খ এর গড় ১৯ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?
  1. ক) ২৪
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১৪, ক ও খ এর গড় ১৯ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৯, ১৪, ক ও খ এর গড় = ১৯

∴ (৯ + ১৪ + ক + খ)/৪ = ১৯
বা, ২৩ + ক + খ = ৭৬
বা, ক + খ = ৭৬ - ২৩
∴ ক + খ = ৫৩

(ক + ৮) ও (খ - ৫) এর গড় = {(ক + ৮) + (খ - ৫)}/২
= (ক + খ + ৮ - ৫)/২
= (ক + খ + ৩)/২
= (৫৩ + ৩)/২
= ৫৬/২
= ২৮
২৪.
একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১০ কি.মি.
  3. গ) ১১ কি.মি.
  4. ঘ) ১৪ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
১ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = ৫০০ মিটার বা ০.৫ কি.মি.
২২ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = (০.৫ × ২২) কি.মি.
= ১১ কি.মি.
২৫.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 30° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) 10টি
  2. খ) 12টি
  3. গ) 15টি
  4. ঘ) 18টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 30° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বহুভুজটির বাহুর সংখ্যা = n
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/n)

শর্তমতে, 
360°/n = 30°
360°/30° = n
∴ n = 12
২৬.
4x + 41 - x = 4 হলে 2x = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 41 - x = 4 হলে 2x = ?

সমাধান: 
4x + 41 - x = 4
⇒ 4x + 41 . 4 - x = 4
⇒ 4x + 4/4x = 4
⇒ a + 4/a = 4  [ধরি 4x = a]
⇒ a2 + 4 = 4a
⇒ a2 - 4a + 4 = 0
⇒ a2 - 2. 2. a + 22 = 0
⇒ (a - 2)2 = 0
⇒ a - 2 = 0
⇒ a = 2
⇒ 4x = 2
⇒ (22)x = 2
⇒ 22x = 21
⇒ 2x = 1
২৭.
x2 - 6x - 6y + 9 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 3xy
  2. খ) 2xy
  3. গ) - 2xy
  4. ঘ) - 3xy
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - 6x - 6y + 9 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
= x2 - 6x - 6y + y2 + 9
= (- x)2 + (- y)2 + 32 + 2.(- x).(- y) + 2.(- y).3 + 2.(- x).3 - 2xy
= (- x - y + 3)2 - 2xy
= (x + y - 3)2 - 2xy

সুতরাং প্রদত্তরাশির সাথে 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২৮.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 18 সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ক) 27 বর্গ সে.মি.
  2. খ) 36 বর্গ সে.মি.
  3. গ) 54 বর্গ সে.মি.
  4. ঘ) 81 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 18 সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ, b = 18 সে.মি.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 2টি বাহু সমান = ‍a [ধরি]

আমরা জানি,
a2 + a2 = (18)2
⇒ 2a2 = 324
⇒ a2 = 162
∴ a = √162

∴ ক্ষেত্রফল = (1/2) × √162 × √162
= (1/2) × 162
= 81 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল = 81 বর্গ সে.মি.
২৯.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ (World War - I):
• গত শতাব্দীর প্রথম ভাগে বিশ্বের পরাশক্তিগুলো প্রধানত ইউরোপে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত সময়ে সংঘটিত এই যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
• প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ” বা “The Great War” নামে ইতিহাসে বিখ্যাত। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব প্রথম সামরিক শক্তির সর্বগ্রাসী চেহারা প্রত্যক্ষ করে। এর আগে কোন যুদ্ধে এতো প্রাণহানি ঘটে নি।
• চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি প্রায় ৩৭ লাখ প্রাণহানি ঘটে রাশিয়ার।
• এছাড়া যুদ্ধের প্রভাবে ইউরোপের বহু দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অর্থনৈতিক দিক থেকে নড়বড়ে অবস্থানে চলে যায়।

একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
• যুদ্ধ সংঘটনকাল - ২৮ জুলাই, ১৯১৪ - ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
• যুদ্ধ সংঘটন স্থান - ইউরোপ ও মধ্যপ্রাচ্য।
• অক্ষশক্তি - জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
• মিত্রশক্তি - রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
• ফলাফল - মিত্রশক্তি বিজয়ী।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৩০.
'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
  1. ক) ২৩ মার্চ, ১৯৬৬
  2. খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  3. গ) ২৬ মার্চ, ১৯৬৬
  4. ঘ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

• দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৩১.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বিচারকের মেয়াদ -
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৯ বছর
  4. ঘ) ৭ বছর
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৩২.
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবী কি ছিল?
  1. ক) সিপাহী
  2. খ) ল্যান্স নায়েক
  3. গ) হাবিলদার
  4. ঘ) ক্যাপ্টেন
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠগণ ও তাদের পদবী:
১. বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
২. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
৩. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৪. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
৫. বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
৬. বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
৭. বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
অ্যানোফিলিস মশা কিসের জীবাণু বহন করে?
  1. ক) কলেরা
  2. খ) ডায়রিয়া
  3. গ) ম্যালেরিয়া
  4. ঘ) ডেঙ্গুজ্বর
ব্যাখ্যা
- অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া
- কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং
- এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৪.
কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) প্রিন্টার
  2. খ) প্রজেক্টর
  3. গ) স্ক্যানার
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/ তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।