পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন (পরিবেশ ও জলবায়ু ব্যতীত); পুরস্কার ও সম্মাননা,আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তিচুক্তি (২০২৫) কোন দেশের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- এই শান্তিচুক্তির মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: নিউজ প্রতিবেদন। [লিঙ্ক]

.
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. ডেটন, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি:
- পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- উদ্দেশ্য: বসনিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান।
- অন্য নাম: প্যারিস প্রোটোকল / ডেটন-প্যারিস চুক্তি।
- খসড়া প্রণয়নের স্থান: ডেটন, ওহায়ো অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র (বিমানঘাঁটি)।
- খসড়া প্রস্তুতের তারিখ: ২১ নভেম্বর ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর ১৯৯৫।
- স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- মধ্যস্থতাকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- মধ্যস্থতাকারী নেতৃবৃন্দ: সাবেক মার্কিন প্রেসিডেন্ট-বিল ক্লিন্টন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-ওয়ারেন ক্রিস্টোফার। 
- চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।

• স্বাক্ষরকারীগণ:
- বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
- ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
- সার্বিয়ার পক্ষে - প্রেসিডেন্ট স্লোভাদান মিলোসোভিচ।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।

.
ব্লু ইকোনমি বলতে কী বোঝায়?
  1. শিল্পনির্ভর অর্থনীতি
  2. স্থলভিত্তিক অর্থনীতি
  3. সমুদ্রনির্ভর অর্থনীতি
  4. কৃষিনির্ভর অর্থনীতি
সঠিক উত্তর:
সমুদ্রনির্ভর অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্রনির্ভর অর্থনীতি
ব্যাখ্যা

Blue Economy:
- এটি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- গুন্টার পাউলি ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন। তিনি বেলজিয়ামের অর্থনীতিবিদ।
- তিনি প্রথম ১৯৯৪ সালে এই প্রত্যয়টি ব্যবহার করেন।
- পরবর্তীতে তার ব্লু ইকোনমি বইয়ে ২০১০ সালে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল 'অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: Blue Economy- Gunter Pauli ও UN website।

.
'বেলফাস্ট চুক্তির' অপর নাম কী?
  1. First Peace of Thorn Agreement.
  2. The Eternal Peace Agreement.
  3. Good Friday Agreement.
  4. The Fifty-Year Peace Agreement.
সঠিক উত্তর:
Good Friday Agreement.
উত্তর
সঠিক উত্তর:
Good Friday Agreement.
ব্যাখ্যা

বেলফাস্ট চুক্তি:
- 'বেলফাস্ট চুক্তির' অপর নাম: Good Friday Agreement.
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
- চুক্তি কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

উৎস: ব্রিটানিকা।

.
‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর লক্ষ্যবস্তু কী ছিল?
  1. ইরানের সামরিক ঘাঁটি
  2. ইরানের তেল শোধনাগার
  3. ইরানের পারমাণবিক স্থাপনা
  4. ইরানের নৌঘাঁটি
সঠিক উত্তর:
ইরানের পারমাণবিক স্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
ইরানের পারমাণবিক স্থাপনা
ব্যাখ্যা

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- অভিযানের নাম: Operation Midnight Hammer.
- পরিচালনাকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র।
- লক্ষ্যবস্তু: ইরানের পারমাণবিক স্থাপনা।
- অভিযানের তারিখ: ২২ জুন, ২০২৫।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

উৎস: পত্রিকার রিপোর্ট।

.
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
  1. ইউনাইটেড আফ্রিকান পার্টি
  2. আফ্রিকান ডেমোক্র্যাটিক ইউনিয়ন
  3. প্যান আফ্রিকান কংগ্রেস
  4. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
সঠিক উত্তর:
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনায়ক, স্বাধীনতা সংগ্রামী ও মানবাধিকারকর্মী।
- জন্ম: ১৮ জুলাই, ১৯১৮।
- জন্মস্থান: মভোঝি (Mvezo), ইউহান্দু অঞ্চল, দক্ষিণ আফ্রিকা।
- তার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)।
- ১৯৪৪ সালে তিনি এ দলে যোগ দেন।
- আন্দোলন: বর্ণবাদ (Apartheid) বিরোধী আন্দোলন।
- ১৯৬২ সালে তাকে গ্রেফতার করা হয় এবং ২৭ বছর কারাবন্দি রাখা হয়।
- ১৯৯০ সালে তিনি মুক্তি পান এবং পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট (১৯৯৪–১৯৯৯) নির্বাচিত হন।
- তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ (Apartheid) প্রথার অবসান ঘটে।
- তিনি নোবেল শান্তি পুরস্কার ১৯৯৩ সালে পান।
- নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

উৎস: ব্রিটানিকা।

.
প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ৪ জুলাই ১৭৭৬
  2. ১৯ অক্টোবর ১৭৮১
  3. ৩ সেপ্টেম্বর ১৭৮৩
  4. ১৪ জানুয়ারি ১৭৮৪
সঠিক উত্তর:
৩ সেপ্টেম্বর ১৭৮৩
উত্তর
সঠিক উত্তর:
৩ সেপ্টেম্বর ১৭৮৩
ব্যাখ্যা

প্যারিস চুক্তি:
- ১৭৮৩ সালের প্যারিস চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমেরিকান বিপ্লবী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- আমেরিকান রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জন অ্যাডামস এবং জন জে গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের প্রতিনিধিদের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন।
- প্যারিস চুক্তিতে, ব্রিটিশ ক্রাউন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং মিসিসিপি নদীর পূর্ব দিকের বেশিরভাগ অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে, নতুন জাতির আকার দ্বিগুণ করে এবং পশ্চিম দিকে সম্প্রসারণের পথ প্রশস্ত করে।
- প্যারিসের হোটেল ডি'ইয়র্কে ফ্র্যাঙ্কলিন, অ্যাডামস এবং জে স্বাক্ষরিত এই চুক্তিটি ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর চূড়ান্ত হয়।
- ১৪ জানুয়ারী, ১৭৮৪ সালে কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়।

• প্যারিস চুক্তির মূল শর্তাবলী:
- গ্রেট ব্রিটেন অবশেষে তার প্রাক্তন উপনিবেশগুলিকে নতুন এবং স্বাধীন জাতি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়: যুক্তরাষ্ট্র।
- মার্কিন সীমান্ত নির্ধারণ করে, গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তর-পশ্চিম অঞ্চল প্রদান করে।
- আমেরিকান নৌকাগুলির জন্য গ্র্যান্ড ব্যাংকস এবং ব্রিটিশ-কানাডিয়ান উপকূলরেখার অন্যান্য জলসীমায় মাছ ধরার অধিকার সুরক্ষিত করা হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন উভয়ের নাগরিকদের জন্য মিসিসিপি নদীকে নৌযানের জন্য উন্মুক্ত করে দেয়।
- ব্রিটিশ ঋণদাতাদের কাছে আমেরিকান ঋণের সমস্যা সমাধান করা হয়েছে।
- যুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের প্রতি অনুগত থাকা আমেরিকান নাগরিকদের সাথে ন্যায্য আচরণের ব্যবস্থা করা হয়েছিল।

উৎস: হিস্টরি.কম (লিঙ্ক)।

.
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

ASEAN Free Trade Area (AFTA):
- এটি আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরের তারিখ: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- চতুর্থ আসিয়ান সামিটে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৯৩।
- লক্ষ্য: আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি ও কাস্টমস শুল্ক হ্রাস।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। 

• এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

.
তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে?
  1.  তাজিকিস্তান
  2. উজবেকিস্তান
  3. কিরগিজস্তান
  4. তুর্কমেনিস্তান
সঠিক উত্তর:
উজবেকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
উজবেকিস্তান
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- স্বাক্ষরের তারিখ: ১০ জানুয়ারি, ১৯৬৬।
- স্বাক্ষরকারী দেশসমূহ: ভারত ও পাকিস্তান।
- স্বাক্ষরের স্থান: তাসখন্দ, উজবেকিস্তান।
- মধ্যস্থতাকারী: সোভিয়েত ইউনিয়ন (Soviet Union)।
- উদ্দেশ্য: ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৬৫) শেষ করা ও শান্তি স্থাপন।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

১০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [মার্চ, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. অ্যান্ডোরা
  4. টুভালু
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- IMF -এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ সদস্যপদ IMF-এর লাভ করে: ১৯৭২ সালে। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট।

১১.
‘লৌহ মানবী’ নামে পরিচিত কে?
  1. বেগম খালেদা জিয়া
  2. মার্গারেট থ্যাচার
  3. ইন্দিরা গান্ধী
  4. অং সান সুচি
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা

মার্গারেট থ্যাচার:
- জন্ম: ১৩ অক্টোবর, ১৯২৫। 
- জন্মস্থান: ইংল্যান্ড।
- শিক্ষা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী।
- রাজনৈতিক কৃতিত্ব: অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন।
- প্রধানমন্ত্রীর পদ: ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ১৯৭৯।
- ডাকনাম: ‘লৌহ মানবী’ (Iron Lady)।
- মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, লন্ডন।

উৎস: ব্রিটানিকা।

১২.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. রোম, ইতালি
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ব্রাসেলস, বেলজিয়াম 
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম 
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম 
ব্যাখ্যা

European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৬টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- একক মুদ্রা: ইউরো (Euro)।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯।
- ১৯৫৭ সালে রোমের চুক্তি মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের ছয়টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল। (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস) 

উৎস: European Union ওয়েবসাইট।

১৩.
BIMSTEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা

BIMSTEC (বিমসটেক):
- BIMSTEC এর পূর্ণ নাম: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, থাইল্যান্ড।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ৭টি।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল।

• সদস্য রাষ্ট্র-
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- নেপাল,
- ভুটান,
- থাইল্যান্ড,
- মিয়ানমার।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

১৪.
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির ইংরেজি নাম কী?
  1. Nuclear Weapons Agreement
  2. Nuclear Arms Reduction Treaty
  3. Nuclear Weapon Ban Treaty 
  4. Global Nuclear Disarmament Treaty
সঠিক উত্তর:
Nuclear Weapon Ban Treaty 
উত্তর
সঠিক উত্তর:
Nuclear Weapon Ban Treaty 
ব্যাখ্যা

পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি:
- চুক্তির নাম: পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি / Nuclear Weapon Ban Treaty.
- স্বাক্ষরের তারিখ: ০৭ জুলাই, ২০১৭।
- প্রেক্ষাপট: জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
- জাতিসংঘ সাধারণ পরিষদ অনুমোদন: ২০১৭ সালে, ১২২টি দেশ।
- আইন হিসাবে কার্যকর করতে প্রয়োজন: কমপক্ষে ৫০টি দেশের চূড়ান্ত অনুমোদন।
- পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে কাজ করা সংস্থা: ICAN।
- ICAN শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে: ২০১৭।

উল্লেখ্য, 
- বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর, ২০১৭।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি নিউজ।

১৫.
অস্কার পুরস্কার ২০২৫ -এ সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন কে?
  1. পিটার স্ট্রন
  2. শন বেকার
  3. মাইকি ম্যাডিসন
  4. কিইরিন কালকেইন
সঠিক উত্তর:
শন বেকার
উত্তর
সঠিক উত্তর:
শন বেকার
ব্যাখ্যা

অস্কার পুরস্কার ২০২৫:
- আসর: ৯৭তম অস্কার।
- তারিখ: ২ মার্চ, ২০২৫।
- স্থান: ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।

• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

উৎস: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।

১৬.
Anti Ballistic Missile Treaty (ABM Treaty) চুক্তিটি বাতিল হয় কত সালে?
  1. ২০০০
  2. ২০০১
  3. ২০০২
  4. ২০০৩
সঠিক উত্তর:
২০০২
উত্তর
সঠিক উত্তর:
২০০২
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM -এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- এই চুক্তি স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তিটি কার্যকর হয়: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- বিষয়বস্তু: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তিটি বাতিল হয় ২০০২ সালে।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি কম।

১৭.
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
  1. থাইল্যান্ড
  2. ভারত
  3. ফিলিপাইন 
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ফিলিপাইন 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন 
ব্যাখ্যা

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার:
- 'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার।
- এটি এশিয়ার সর্বোচ্চ পুরস্কার ও সম্মাননা।
- প্রতিষ্ঠা: ১৯৫৭, ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামোন ম্যাগসাইসাই স্মৃতিতে।
- পুরস্কারের শুরু: ১৯৫৮ সাল থেকে প্রদান শুরু।
- প্রদানকারি দেশ: ফিলিপাইন।
- পুরস্কারের উদ্দেশ্য: জনসেবা, সামাজিক উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি।
- মোট প্রাপক: তিন শতাধিক ব্যক্তি ও সংস্থা।

উৎস: র‍্যামন ম্যাগসাইসাই ওয়েবসাইট।

১৮.
SAFTA-এর পূর্ণরূপ কী?
  1. South Asia Free Trade Agreement
  2. South Asian Free Trade Area
  3. South Asian Free Treaty Area
  4. South Asia Free Trade Association
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
উত্তর
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA -এর পূর্ণ নাম: South Asian Free Trade Area (SAFTA).
- প্রেক্ষাপট: দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি।
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে।
- কার্যকর: ২০০৬ সালে।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি।

• সদস্য দেশসমূহ:
- আফগানিস্তান
- বাংলাদেশ
- ভুটান
- ভারত
- মালদ্বীপ
- নেপাল
- পাকিস্তান
- শ্রীলঙ্কা।

উৎস: UN ওয়েবসাইট (লিঙ্ক)।

১৯.
বুকার পুরস্কার ২০২৫ বিজয়ী লেখক কে?
  1. সামান্থা হার্ভে
  2. ডেভিড সা-লাই
  3. বানু মুশতাক এবং দীপা ভাস্তি
  4. জেনি এরপেনবেক
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- প্রধান বিজয়ী উপন্যাস: Flesh।
- লেখক: হাঙ্গেরীয়‑ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- পুরস্কারের অর্থ: ৫০,০০০ পাউন্ড।
- পুরস্কার ঘোষণা: লন্ডন, যুক্তরাজ্য।
- বুকার পুরস্কার প্রতিষ্ঠিত: ১৯৬৯ (সর্বপ্রথম পুরস্কার)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য।
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুশতাক এবং দীপা ভাস্তি।

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

২০.
'I Have a Dream' ভাষণটি কে প্রদান করেছিলেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মার্টিন লুথার কিং জুনিয়র
  4. অ্যাডলফ হিটলার
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং জুনিয়র
ব্যাখ্যা

মার্টিন লুথার কিং:
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তার জন্ম: ১৫ জানুয়ারী ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
- গুরুত্বপূর্ণ অবদান: বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম।
- বিখ্যাত ভাষণ: ‘I Have a Dream’- ২৮ আগস্ট, ১৯৬৩।
- ভাষণের বিষয়বস্তু: বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্ন।
- পুরস্কার: নোবেল শান্তি পুরস্কার ১৯৬৪।
- মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

উৎস: ব্রিটানিকা।

২১.
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. আকিয়ে আবে
  2. ইউকিও হাটয়ামা
  3. সানায়ে তাকাইচি
  4. জুনকো তাবেই
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
উত্তর
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

সানায়ে তাকাইচি:
- তিনি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। 
- মনোনয়ন: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP), ৪ অক্টোবর, ২০২৫।
- কার্যকর প্রধানমন্ত্রী: ১৫ অক্টোবর, ২০২৫।
- তার রাজনৈতিক আদর্শ: যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ মার্গারেট থ্যাচার।

উৎস: i) প্রথম আলো ii) DW

২২.
২০২৫ সালের শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. কলম্বিয়া
  2. আর্জেন্টিনা
  3. হাঙ্গেরি
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট নোবেল বিজয়ী: ১৪ জন। 
 
• সাহিত্য
- বিজয়ী: লাজলো ক্রাজনাহরকাই (হাঙ্গেরি)।
 
• শান্তি
- বিজয়ী: মারিয়া কোরিনা মাচাদো।
 - তিনি ভেনেজুয়েলার নাগরিক।
- ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

• চিকিৎসাবিজ্ঞান
- বিজয়ীরা: ম্যারি ই. ক্রনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
 
• পদার্থবিজ্ঞান
- বিজয়ীরা: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।

• রসায়ন
- বিজয়ীরা: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
 
• অর্থনীতি
- বিজয়ীরা: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
 
উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

২৩.
Group of Twenty (G-20) মূলত কোন ধরনের সংগঠন?
  1. সামরিক জোট
  2. রাজনৈতিক দল
  3. অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
  4. মানবাধিকার সংস্থা
সঠিক উত্তর:
অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
ব্যাখ্যা

Group of Twenty (G-20):
- জি-২০ বা Group of Twenty একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
 - বিশ্বের প্রধান অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন দেশগুলো এবং বড় আঞ্চলিক সংগঠনগুলো মিলিত হয়ে বৈশ্বিক অর্থনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- বর্তমানে জি-২০তে ১৯টি দেশ এবং ২টি আঞ্চলিক সংস্থা (European Union ও African Union) সদস্য হিসেবে আছে। 
- জি-২০ সর্বশেষ সদস্য- আফ্রিকান ইউনিয়ন।
- এর সদস্য দেশগুলো বিশ্ব GDP-এর প্রায় ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫% এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: ব্রিটানিকা ও জি-২০ জোট ওয়েবসাইট।

২৪.
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দল অংশ নেবে?
  1. ৩২
  2. ৩৬
  3. ৪০
  4. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দল/দেশ: ৪৮টি।
- ম্যাচ সংখ্যা: ১০৪টি।
- গ্রুপ সংখ্যা: ১২টি গ্রুপ।
- প্রতি গ্রুপে দল: ৪টি।
- উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো।
- ফাইনাল ম্যাচ: যুক্তরাষ্ট্র।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উৎস: ফিফা ওয়েবসাইট।

২৫.
কোন চুক্তিতে সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? 
  1. NPT
  2. CTBT
  3. NATO
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
CTBT
উত্তর
সঠিক উত্তর:
CTBT
ব্যাখ্যা

CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- উদ্দেশ্য: সামরিক ও বেসামরিক সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
- জাতিসংঘে গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৬।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬।
- মোট স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২৪ অক্টোবর ১৯৯৬।
- বাংলাদেশ অনুমোদন (Ratification) করে: ৮ মার্চ ২০০০।
- বাংলাদেশের অবস্থান: ৫৪তম অনুমোদনকারী দেশ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

২৬.
প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. ভুটান
  3. নেপাল
  4. বাংলাদেশ 
সঠিক উত্তর:
বাংলাদেশ 
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ 
ব্যাখ্যা

SAFF Women’s Futsal Championship:
- আয়োজন: প্রথমবার।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- আয়োজক শহর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ফাইনাল ম্যাচ: বাংলাদেশ ১৪-২ মালদ্বীপ।
- বাংলাদেশের পয়েন্ট: ৬ ম্যাচে ১৬ পয়েন্ট।
- রানার্স-আপ: ভুটান (৫ ম্যাচে ১১ পয়েন্ট)।
-  টুর্নামেন্ট ফরম্যাট: লিগ পদ্ধতি।
- অংশগ্রহণকারী দেশ: ৭টি (দক্ষিণ এশিয়া)।

উল্লেখ্য,
- ফুটসাল হলো ফুটবলের সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ।
- খেলোয়াড় সংখ্যা: মাঠে ৫ জন।
- সর্বোচ্চ স্কোয়াড: ১২ জন।
- বদলি: সীমাহীন (Rolling substitution)।
- মাঠ: ছোট আকারের।
- খেলার বৈশিষ্ট্য: বল নিয়ন্ত্রণ, দ্রুত পাস ও গতি।
- শুরুর সময়: ১৯৩০ সাল।
- নিয়ন্ত্রক সংস্থা: FIFA।

উৎস: প্রথম আলো

২৭.
আলজিয়ার্স চুক্তিটি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে?
  1. ইরান ও সিরিয়া
  2. ইরান ও আলজেরিয়া
  3. আলজেরিয়া ও সৌদি আরব
  4. ইরান ও ইরাক
সঠিক উত্তর:
ইরান ও ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরান ও ইরাক
ব্যাখ্যা

আলজিয়ার্স চুক্তি:
- এটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- আলজিয়ার্স চুক্তিটি স্বাক্ষরিত হয় ইরাক-ইরান দুই দেশের মধ্যে।
- এটি স্বাক্ষরিত হয়: ১৩ জুন,১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী: শাহ মোহাম্মদ রেজা পাহলভী (ইরান) ও সাদ্দাম হোসেন (ইরাক)।
- ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয় ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

২৮.
নিউ ডিল কোন দেশের ইতিহাসের অংশ?
  1. যুক্তরাজ্য
  2. চীন
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

নিউ ডিল (New Deal):
- নিউ ডিল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দার সময়ের অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচি।
- এর প্রবর্তক প্রেসিডেন্ট: ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt)।
- সময়কাল: ১৯৩৩-১৯৩৯।
- উদ্দেশ্য: বেকারত্ব ও দারিদ্র্য কমানো, শিল্প ও কৃষি পুনর্গঠন।

• প্রধান পদক্ষেপ:
- The Federal Deposit Insurance Corporation (FDIC): ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
- Civilian Conservation Corps (CCC): বেকার যুবকদের কাজ প্রদান।
- Tennessee Valley Authority (TVA): বিদ্যুৎ উৎপাদন ও কৃষকদের সাহায্য।
- ফেডারেল ইমার্জেন্সি রিলিফ অ্যাডমিনিস্ট্রেশন (FERA): দরিদ্র জনগণের জন্য সহায়তা।
- Securities and Exchange Commission (SEC): স্টক মার্কেটের নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এসইসি প্রতিষ্ঠিত হয়, যাতে আর্থিক প্রতারণা এবং বাজারের অস্থিতিশীলতা কমানো যায়।

উৎস: ব্রিটানিকা।

২৯.
২০২৬ সালের টি‑টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
  1. ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
  3. ভারত ও শ্রীলংকা
  4. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলংকা
ব্যাখ্যা

টি‑টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬:
- টি‑টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ হবে ICC Men’s T20 World Cup এর ১০তম সংস্করণ।
- আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- খেলা শুরু হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ এবং শেষ হবে ৮ মার্চ ২০২৬।
- মোট ২০টি দল অংশগ্রহণ করবে।
- টুর্নামেন্টে ২০টি দল ভাগ হয়ে খেলা হবে গ্রুপ পর্ব, Super Eight ও নকআউট পর্বে।

উৎস: ICC ওয়েবসাইট।

৩০.
অটোয়া চুক্তি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. সাইবার সিকিউরিটি
  2. পারমাণবিক অস্ত্র
  3. স্থলমাইন নিষিদ্ধকরণ
  4. রাসায়নিক অস্ত্রের ব্যবহার
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
ব্যাখ্যা

অটোয়া চুক্তি:
- এটি স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি।
- এই চুক্তিটি Anti-Personnel Landmines Convention নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৬৪টি।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে। 
- ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।