পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৯
সিলেবাস
৫০তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৪ পরীক্ষার টপিক: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা । ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১২তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৮৯ প্রশ্ন

.
Which one of the following is a comedy by "William Shakespeare"?
  1. Kind Lear
  2. Macbeth
  3. Romeo and Juliet
  4. As you like it
ব্যাখ্যা

Correct answer: As you like it.

• As You Like It:
- এটি একটি pastoral comedy.
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনীর অবতারণা।
- রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে Orlando এবং Rosalind -এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে।
- ক্ষমতার দ্বন্দ্ব থেকে ছোটভাই Duke Frederick তার বড় ভাই Duke Senior কে নির্বাসিত করে।
- এদিকে Orlando কে তার ছোট ভাই Oliver নায্য অধিকার থেকে বঞ্চিত করে।
- অপর দিকে, Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে।
- এভাবে নানা ঘটনা দূর্ঘটনার পর প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায় আর্ডেনের জঙ্গলে।

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।

• Famous Comedies:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- The Merry Wives of Windsor,

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

.
The synonym of the word 'slothful' is-
  1. Playful
  2. Energetic
  3. Indolent
  4. Industrious
ব্যাখ্যা

Correct answer: Indolent.

Slothful (Adjective)

- English meaning: as in lazy, not easily aroused to action or work.
- Bangla meaning: নিষ্ক্রিয়; অলস।

Indolent (Adjective)
- English meaning: showing an inclination to laziness.
- Bangla meaning: অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।

Other options:
ক) Playful
- English meaning: full of play: frolicsome, sportive.
- Bangla meaning: কৌতুকপূর্ণ; ক্রীড়াপর; ক্রীড়া পরায়ণ।

খ) Energetic
- English meaning: operating with or marked by vigor or effect.
- Bangla meaning: উদ্যমী।

ঘ) Industrious
- English meaning: involved in often constant activity.
- Bangla meaning: পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।

Source:
1. Merriam-Webster dictionary
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

.
Zaman is more industrious than most other boys. (Change into positive degree)
  1. No other boy is as industrious as Zaman.
  2. Very few boys are as industrious as Zaman.
  3. Very few boy are as industrious as Zaman.
  4. Zaman is the most industrious boy.
ব্যাখ্যা

Correct answer: Very few boys are as industrious as Zaman.

• 'than most other' যুক্ত Comparative বাক্যকে Positive করার নিয়ম:
- প্রথমে Very few বসবে,
- তারপর Comparative degree এর পর যে Noun/Pronoun রয়েছে তা বসবে,
- তারপর  Verb (plural),
- তারপর as + Positive Adjective + as,
- শেষে Comparative sentence এর Subject বসবে।
- Example: Dhaka is bigger than most other cities. 
- Very few cities in Bangladesh are as big as Dhaka. 

Other options:
ক) No other boy is as industrious as Zaman. 
- than most other' যুক্ত Comparative বাক্যকে Positive করার সময় প্রথমে Very few বসবে। তাই এটি সঠিক নয়।

গ) Very few boy are as industrious as Zaman.
- than most other' যুক্ত Comparative বাক্যকে Positive করার সময় প্রথমে Very few বসবে। তারপর noun (plural) হবে। তাই এটি সঠিক নয়।

ঘ) Zaman is the most industrious boy.
- এটি Superlative degree এর বাক্য হওয়ায় প্রশ্নানুসারে এটি সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
What kind of literary work 'The Ant and the Grasshopper' is-
  1. Play
  2. Novel
  3. Short story
  4. Epic
ব্যাখ্যা

Correct answer: Short story.

• The Ant and the Grasshopper
- এটি একটি Short Story, যা লিখেছেন William Somerset Maugham.
- গল্পে, লেখক আমাদের শেখাতে চেয়েছেন যে জীবনে পরিশ্রম ও ভবিষ্যতের প্রস্তুতির গুরুত্ব।

•  সার-সংক্ষেপ:
- গ্রীষ্মের এক উজ্জ্বল দিনে এক Grasshopper (ফড়িং) গান গাইছিল, নাচছিল আর আনন্দে সময় কাটাচ্ছিল। পাশেই একটি Ant (পিঁপড়ে) কঠোর পরিশ্রম করে তার জন্য শীতের খাদ্য সংগ্রহ করছিল।
- Grasshopper মজা করে বলল, "তুমি এত কাজ করছো কেন? এসো, গান গাই আর উপভোগ করো!"
- Ant বলল, "আমি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন তোমার খাবার থাকবে না।"
- Grasshopper হাসল আর গানে মেতে রইল।
- কিন্তু যখন শীত এল, সবকিছু বরফে ঢেকে গেল। Grasshopper খিদেতে কষ্ট পাচ্ছিল, তার খাওয়ার কিছুই ছিল না। তখন সে Ant-এর কাছে সাহায্য চাইতে এল।
- Ant বলল, "গ্রীষ্মে তুমি শুধু গান গেয়েছ, এখন শীতেও তাই করো!"

• William Somerset Maugham:
- William Somerset Maugham একজন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্পকার ছিলেন।
- তিনি ২৫ জানুয়ারী ১৮৩৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৬৫ সালে মারা যান।
- তার লেখায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক, এবং জীবনের জটিলতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।

• Famous Novels:
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

• Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

.
Choose the correct spelling-
  1. Reminescence
  2. Reminiscence
  3. Reeminiscence
  4. Remiinescence
ব্যাখ্যা

Correct answer: Reminiscence.

• Reminiscence
- English meaning: as in memory; a particular act or instance of recalling or the thing remembered.
- Bangla meaning: স্মৃতিচারণ; অনুস্মরণ।

Example sentence:
1. There is a reminiscence of her mother in the way she talks.
2. She smiled in reminiscence of her childhood days.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
He could not win but learnt a lot.
Which part of speech is the word 'could'?
  1. Adverb
  2. Verb
  3. Adjective
  4. Conjunction
ব্যাখ্যা

Correct answer: verb.
- এখানে "could" হচ্ছে Modal auxiliary verb.

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
-  Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

- Semi-modal verb:
- Need,
- Dare,
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও ব্যবহার হয় বলে এদেরকে Semi-modal Verb বলা হয়ে থাকে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
He ______ basketball in high school, but later he focused on academics.
  1. plays
  2. had played
  3. have played
  4. have been playing
ব্যাখ্যা

Complete sentence: He had played basketball in high school, but he focused on academics.

• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে He had played basketball in high school, but he focused on academics.
- অর্থাৎ, ফুটবল খেলার কাজটি আগে হয়েছিল এবং পরে পড়াশোনায় মননিবেশ করেছে।
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The enemy troops were forced to ____________.
  1. give in 
  2. fall in 
  3. get off
  4. give forth
ব্যাখ্যা

Correct answer: The enemy troops were forced to give in.

• Give in 
- English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
- Bangla Meaning: আত্মসমর্পণ করা।

Other options:
খ) Fall in -ভেঙে করা, সারি বেধে দাঁড়ানো।

গ) Get off -নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হওয়া; সরা; যাত্রা করা।

ঘ) Give forth -প্রকাশ করা; উৎপন্ন করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Choose the correct analogy of "Affirm: Object:: 
  1. Assert : Dissent
  2. Reject : Disapprove
  3. Acknowledge : Recognize
  4. Endorse : Ratify
ব্যাখ্যা

Correct answer: Assert : Dissent.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Object - আপত্তি করা।
- অর্থাৎ দুটি শব্দ বিপরীত অর্থ প্রকাশ করছে।

Given options:
ক) Assert : Dissent.
- Assert - (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Dissent - ভিন্নমতাবলম্বন করা; ভিন্নমত প্রকাশ করা; অনুমোদন করতে অস্বীকার করা।

খ) Reject : Disapprove
- Reject - বাতিল করা, প্রত্যাখ্যান করা।
- Disapprove - প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা।

খ) Acknowledge : Recognize
- Acknowledge - স্বীকার করা, মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার।
- Recognize - স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি।

গ) Endorse : Ratify.
- Endorse - অনুমোদন করা; দাবি সমর্থন করা।
- Ratify (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা।

• Assert : Dissent
- Assert মানে দৃঢ়ভাবে ঘোষণা করা, Dissent মানে ভিন্নমতাবলম্বন করা বা অমত প্রকাশ করা।
- সুতরাং, শব্দ জোড়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, দুটি শব্দ বিপরীত অর্থ প্রকাশ করছে।
- সঠিক relationship টি হচ্ছে- ক) Assert : Dissent.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১০.
I don’t like the book ______ you gave me yesterday.
  1. where
  2. what
  3. that
  4. whose
ব্যাখ্যা

• Correct answer: I don’t like the book that you gave me yesterday.

Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/ whom/ whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

- দুই clause বিশিষ্ট বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb থাকলে এবং antecedent (পূর্বপদ) টি person হলে gap এ "who" বসে।
- তবে antecedent (পূর্বপদ) টি thing/animal হলে gap এ "which/that" বসে।

- প্রদত্ত বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb এবং antecedent (পূর্বপদ) টি thing (the book), তাই gap এ "that" বসবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১১.
Cul-de-sac means- 
  1.  A large public park.
  2. A short road that is blocked off at one end.
  3. A busy marketplace.
  4. A bridge connecting two cities.
ব্যাখ্যা

Answer: A short road that is blocked off at one end.

Cul-de-sac
- English Meaning: a short road that is blocked off at one end.
- Bangla Meaning: কানাগলি বা মৃতপ্রায় রাস্তা।

Example:
1. The property stands in a cul-de-sac in a quiet neighbourhood.
2. The project faced a cul-de-sac due to budget cuts.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১২.
She was entrusted ________ the supervision of the project.
  1. with
  2. for
  3. on
  4. at
ব্যাখ্যা

Correct answer: She was entrusted with the supervision of the project.
- এখানে project যেহেতু বস্তু সেহেতু Entrusted with হবে।

• Entrusted with:
- Entrusted with something - কোনো কিছুতে আস্থা স্থাপন করা,
- দায়িত্ব দেওয়া, বিশ্বাস করা, বা ভারার্পিত করা।
- We were entrusted with managing the funds for the charity event
- She was entrusted with the job of organizing the reception.

• Entrusted to:
- Entrusted to someone কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিশ্বাস করা।
- ভার দেওয়া, বা দায়িত্ব দেওয়া
- The care of the children was entrusted to their uncle.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৩.
What is the adjective of the word 'Shortly'?
  1. Short
  2. Shortly
  3. Shorten
  4. None of the above.
ব্যাখ্যা

Correct answer: Short.

Shortly (adverb)
- English meaning: in a few words: briefly.
- Bangla meaning: শীঘ্রই; কিছুক্ষণের মধ্যে; অল্প।

Short(adjective)
- English meaning: having little length ,not tall or high: low.
- Bangla meaning: অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।

Other options:
Shorten (verb transitive, intransitive)
- English Meaning: to reduce the length or duration of.
- Bangla Meaning: ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪.
Choose the correct sentence with appropriate use of preposition.
  1. We regret to inform you of the death of the principal.
  2. We regret to inform you on the death of the principal.
  3. We regret to inform you to the death of the principal.
  4. We regret to inform you off the death of the principal.
ব্যাখ্যা

Correct answer: We regret to inform you of the death of the principal.
- কাউকে কোনো বিষয়ে জানানো অর্থে inform এর সাথে appropriate preposition হিসেবে "of" preposition এর ব্যবহার করা হয়।

Inform somebody (of something):
- English meaning: to tell someone about something.
- Bangla meaning: Meaning: জানানো; জ্ঞাপন করা; সংবাদ/খবর দেওয়া; অবহিত/জ্ঞাপিত করা।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৫.
Who is the author of the play 'St. Joan of Arc'?
  1. G.B. Shaw
  2. James Joyce
  3. Charles Dickens
  4. Christopher Marlowe
ব্যাখ্যা

Correct answer: G.B. Shaw.

• St. Joan of Arc-
- এটি George Bernard Shaw রচিত একটি chronicle play.
- It is a chronicle play with six scenes and an epilogue by George Bernard Shaw.
- নাটকটি ১৯২৩ সালে মঞ্চায়িত করা হয়েছিল এবং প্রকাশিত হয় ১৯২৪ সালে।
- নাটকের কাহিনী ঐতিহাসিক ঘটনাবলীকে অনুসরণ করে লেখা।
- It was inspired by the canonization of Joan of Arc in 1920, nearly five centuries after her death in 1431.
- Shaw's Joan leads France to victory over the English by dint of her innate intelligence and leadership and not through supernatural guidance.

G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।

Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession; (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House (play),
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc (tragedy play), etc.

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১৬.
My, his, your are- 
  1. Relative pronouns
  2. Demonstrative pronouns
  3. Possessive pronouns
  4. Indefinite pronouns
ব্যাখ্যা

Correct answer: Possessive pronouns.

Possessive pronoun:
- যে সকল Pronoun, noun-এর আগে বসে এবং কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝায়, তাকে possessive adjective বলে।
- এই Pronoun গুলো বাক্যে অন্য কোনো বিশেষ্য (noun) ছাড়াই একা বসে মালিকানা প্রকাশ করে।
- Mine, ours, yours, his/hers, theirs, etc.

Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal pronouns: (he, they).
2. Demonstrative pronouns: (this, these).
3. Interrogative pronouns: (which, who, where, what).
4. Indefinite pronouns: (none, several).
5. Possessive pronouns: (his, your).
6. Reciprocal pronouns: (each other, one another).
7. Relative pronouns: (Who, which, where, what).
8. Reflexive pronouns: (itself, himself).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৭.
What is the antonym of 'Delude'?
  1. Demand
  2. Permit
  3. Aggravate
  4. Debunk
ব্যাখ্যা

Correct answer: debunk.

Delude (verb)
- English meaning: to mislead the mind or judgment of : deceive, trick.
- Bangla meaning: প্রতারিত/বিভ্রান্ত করা।

Debunk (verb)
- English meaning: to expose the sham or falseness of.
- Bangla meaning:  সত্য প্রকাশ করা; খোলসমুক্ত করা; খোলস ভাঙা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে-
ক) Demand
- English meaning: an act of demanding or asking especially with authority.
- Bangla meaning: চাহিদা; দাবি; যাজ্ঞা, চাওয়া; দাবি/হুকুম/তলব করা।

খ) Permit
- English meaning: to consent to expressly or formally.
- Bangla meaning: অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা।

গ) Aggravate
- English meaning: to make (something) worse, more serious, or more severe : to intensify (something) unpleasantly.
- Bangla meaning: অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮.
What is the verb of the word 'Heart'?
  1. Heart
  2. Hearten
  3. Heartening
  4. Heritable
ব্যাখ্যা

Correct answer: Hearten.

Heart (noun)
- English meaning: a hollow muscular organ of vertebrate animals that, by its rhythmic contraction, acts as a force pump maintaining the circulation of the blood.
- Bangla meaning: আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; হৃৎপিণ্ড।

Hearten (verb)
- English meaning: to give heart to: cheer.
- Bangla meaning: উৎসাহ দেওয়া; উল্লসিত করা।

Other options: 
গ) Heartening (adjective)
- English meaning: making you feel happier and more positive
- Bangla meaning: উৎসাহ দেওয়া; উল্লসিত করা।

ঘ) Heritable (adjective)
- English meaning: capable of being inherited or of passing by inheritance.
- Bangla meaning: উত্তরাধিকার/উত্তরাধিকারসূত্রে পাওয়ার যোগ্য; দায়যোগ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৯.
Ernest Hemingway got Nobel Prize for which work?
  1. The Old Man and the Sea
  2. A Farewell to Arms
  3. The Sun Also Rises
  4. For Whom the Bell Tolls
ব্যাখ্যা

Correct answer: The Old Man and the Sea.

The Old Man and the Sea:
- Ernest Hemingway wrote the novel 'The Old Man and the Sea'.
- ১৯৫২ সালে প্রকাশিত এই উপন্যাসটি short heroic novel হিসেবে পরিচিত।
- Ernest Hemingway রচিত শেষ major work of fiction হচ্ছে 'The Old Man and the Sea'.
- গল্পটি একজন বয়স্ক জেলেকে (fisherman Santiago) কেন্দ্র করে যিনি একটি giant Marlin কে ধরার জন্য একটি epic battle এ নিযুক্ত হন।
- তিনি একজন old Cuban fisherman.

• Ernest Hemingway 
- Ernest Hemingway ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
- তার পুরো নাম Ernest Miller Hemingway.
- তার লেখার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1954 সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- এছাড়া The Old Man and the Sea উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

• Notable works:
- A Clean Well-Lighted Place,
- The Old Man and the Sea,
- For Whom the Bell Tolls,
- The Sun Also Rises,
- A Farewell to Arms,
- Green Hills of Africa,
- Death in the Afternoon.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২০.
What is the synonym of 'Queer'?
  1. Integrated
  2. Orderly
  3. Typical
  4. Strange
ব্যাখ্যা

Correct answer: strange.

• Queer (Adjective)
- English Meaning: strange; odd.
- Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।

• Strange (Adjective)
- English meaning: different from what is usual, ordinary, or expected: odd.
- Bangla meaning: যা আগে দেখা/শোনা/জানা যায়নি; বিস্ময়কর।

Other options:
ক) Integrated
- English meaning: marked by the unified control of all aspects of production from raw materials through distribution of finished products.
- Bangla meaning: সম্পূর্ণতা দান করা; সংহত করা।

খ) Orderly
- English meaning: arranged or disposed in some order or pattern: regular.
- Bangla meaning: সুবিন্যস্ত; সাজানো-গোছানো; ছিমছাম।

গ) Typical
- English meaning: combining or exhibiting the essential characteristics of a group.
- Bangla meaning: নমুনা বা আদর্শস্বরূপ; প্রতিনিধিত্বকারী; বৈশিষ্ট্যসূচক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২১.
"পিশাচ >পিচাশ" কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ধ্বনি বিপর্যয়
  2. অন্তর্হতি
  3. ব্যঞ্জনচ্যুতি
  4.  ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা

• ধ্বনি পরিবর্তন:
উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। ধ্বনিপরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়। নিচে তা উল্লেখ করা হলো-

• ধ্বনি বিপর্যয়:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- ইংরেজি বাক্স > বাংলা বাস্ক, জাপানি রিক্সা > বাংলা রিসকা ইত্যাদি।

অনুরূপ,
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল।

অন্যদিকে,
• অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন- ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বড়দাদা > বড়দা, বউদিদি > বউদি ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি ।
- অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে।
যেমন- শাক > শাগ, ধোবা > ধোপা, কবাট > কপাট, ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২২.
ইউসুফ-জোলেখা কাব্য প্রথম কে রচনা করেন?
  1. শাহ মুহম্মদ সগীর
  2. ফকির গরীবুল্লাহ
  3. দৌলত উজির বাহরাম খান
  4. দৌলত কাজী
ব্যাখ্যা

• ইউসুফ-জোলেখা:
- ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ।
- ইউসুফ-জোলেখা কাহিনি কাব্যের রচয়িতা শাহ মুহম্মদ সগীর।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
- সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
- বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে।
- ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন।
- এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণোয়োপাখ্যানের নিদর্শন।

উল্লেখ্য,
• ইউসুফ-জোলেখা, লায়লী-মজনু, হানিফা-কয়রাপরী, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, জেবলমুলুক-শামারোখ প্রভৃতি কাব্যের কাহিনি ফারসি গ্রন্থ থেকে সংগৃহীত।
• গুলে-বকাওলী, লোরচন্দ্রানী, পদ্মাবতী, মধুমালতী, গদামল্লিকা প্রভৃতি কাব্যের কাহিনি হিন্দি-আরবি গ্রন্থ থেকে সংগৃহীত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৩.
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  1. হুতাশন
  2. বায়ুসখা
  3. বিভু
  4. কৃশানু
ব্যাখ্যা

অগ্নি (বিশেষ্য):
অর্থ -
১. আগুন,
২. তেজ, শক্তি
৩. পরিপাক শক্তি, ক্ষুধা
৪. দক্ষিণ-পূর্ব কোণ ইত্যাদি।
- এটি একটি তৎসম শব্দ।

অগ্নি শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।

অন্যদিকে,
বিভু অর্থ: ১. আল্লাহ; ঈশ্বর; বিধাতা। ২. আকাশ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।

২৪.
কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত?
  1. ভরদুপুর
  2. অবহেলা
  3. বিফল
  4. খাসজমি
ব্যাখ্যা

 ‘খাসজমি’ শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ ।

অন্যদিকে,
- তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ- অবহেলা।
- বিফল- শব্দের 'বি' হলো বাংলা উপসর্গ।
- ‘ভরদুপুর’ শব্দের 'ভর' হলো বাংলা উপসর্গ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২৫.
'যথাসাধ্য' কোন সমাস?
  1. অব্যয়ীভাব
  2. দ্বিগু 
  3. বহুব্রীহি
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা

• অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন -
অনতিক্রম্যতা (যথা) অর্থে -
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।
এরূপ - যথাবিধি, যথাযোগ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৬.
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪২ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা

- 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ।
- এটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে।

• সাত সাগরের মাঝি:
- ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে।
- এ গ্রন্থের কবিতাগুলি ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত।
- মূলত জাগরণের লক্ষ্যে ফররুখ আহমদ কাব্যগ্রন্থের কবিতাগুলি লিখেছেন।
- বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে এ গ্রন্থে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ সমাজের ছবি কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে।

• ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালে যশোর জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয়ে থাকে।
- তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- নৌফেল ও হাতেম।
• তাঁর রচিত সনেট সংকলন:
- মুহূর্তের কবিতা।
• তাঁর রচিত কাহিনিকাব্য:
- হাতেমতায়ী।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থের নাম:
- পাখির বাসা ,
- হরফের ছড়া ,
- ছড়ার আসরইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭.
'পদ্মিনী - উপাখ্যান’ কার রচনা?
  1. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. রাজীবলোচন মুখোপাধ্যায়
  4. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

• 'পদ্মিনী - উপাখ্যান’ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য।
- রঙ্গলালের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি পদ্মিনী উপাখ্যান ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের Annals and Antiquities of Rajasthan-এর কাহিনী অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য।
- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়/ দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।

• রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়:

- কবি, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায়।
- ছাত্রাবস্থায় ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর-এ তাঁর কবিতা প্রকাশিত হয়।

তাঁর রচিত অন্যান্য কাব্য হচ্ছে:
- কর্মদেবী,
- শূরসুন্দরী ও
- কাঞ্চী কাবেরী।

- তিনি কালিদাসের ঋতুসংহার ও কুমারসম্ভব-এর পদ্যানুবাদ (১৮৭২) করেন।
- তাঁর নীতিকুসুমাঞ্জলি (১৮৭২) সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অপর পদ্যানুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৮.
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ নয়?
  1. ব্যথার দান
  2. দোলনচাঁপা
  3. রিক্তের বেদন
  4. শিউলিমালা
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা
- সাম্যবাদী
- ঝিঙে ফুল
- দোলনচাঁপা
- সিন্ধু হিন্দোল
- চক্রবাক
- নতুন চাঁদ
- মরুভাস্কর

গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলিমালা

নাটক:
- ঝিলিমিলি
- আলেয়া

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৯.
'ঘোড়াকে চাবুক মার।' বাক্যে চাবুক কোন কারক?
  1. কর্ম কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা

করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।
- ঘোড়াকে 'চাবুক' মার।

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

• সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- জ্ঞানে বিমল আনন্দ হয়।

• তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।

• য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা ভাষার ব্যাকরণ ও নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

৩০.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'রবিবার' গল্পের প্রধান চরিত্র কে?
  1. রতন
  2. মৃন্ময়ী
  3. সুরবালা
  4. অভীক
ব্যাখ্যা

 • 'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘রবিবার’ গল্পের প্রধান চরিত্র। 

• 'অভীক' চরিত্র বিষয়ক আলোচনা:
গল্পে অভয়াচরণ (অভীক) নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান। সে হয়ে উঠেছে ঘোর নাস্তিক। যত রকম নিয়মভঙ্গে সিদ্ধ। বেয়াদবি আচরণে তার যত উৎসাহ। সে যেমন কলকব্জা সারাতে পারে আবার ছবি আঁকতেও দক্ষ। নিষিদ্ধ মাংস খায়, অগাধ পয়সা থাকা সত্ত্বেও কারখানায় শৌখিন মজদুরি করে। গ্যাঁটের পয়সা খরচা করে নিজের আঁকা ছবির প্রদর্শনী করে প্রশংসা পাবে বলে।

অন্যদিকে,
- 'একরাত্রি' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'সুরবালা'।
- 'সমাপ্তি' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'মৃণ্ময়ী'।
-  'পোস্টমাসটার' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'রতন'।

রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ছোটগল্পসমূহ:
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
- তার রচিত প্রথম ছোট গল্প ‘ভিখারিনী’।
- ‘ভারতী’ পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি।
- এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো: 
• গল্পগুচ্ছ,
• লিপিকা,
• সে,
• তিন সঙ্গী,
• গল্পসল্প।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ। 

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহারা,
- কঙ্কাল।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

উৎস: 'রবিবার’ গল্প; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩১.
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
  1. মালঞ্চ
  2. নৌকাডুবি
  3. ঘরে-বাইরে
  4. বসন্ত
ব্যাখ্যা

'বসন্ত':
- 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত - গীতিনাট্য।
- 'বসন্ত' কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে।

অন্যদিকে,
- মালঞ্চ, নৌকাডুবি, ঘরে-বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
রূপক ও সাংকেতিক নাটক:
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- কালের যাত্রা,
- রাজা ও রাণী।

কাব্যনাট্য:
- মায়ার খেলা,
- প্রকৃতির প্রতিশোধ,
- বিদায় অভিশাপ।

গীতিনাট্য:
- বসন্ত,
- কাল মৃগয়া।
 
প্রহসন:
- বৈকুন্ঠের খাতা,
- চিরকুমার সভা,
- গোড়ায় গলদ,
- বাল্মীকিপ্রতিভা।

নৃত্যনাট্য :
- চিত্রাঙ্গদা 
- নটীর পূজা 
- চণ্ডালিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩২.
'রেস্তোরাঁ' কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. ফরাসি
  3. তৎসম
  4. স্প্যানিশ
ব্যাখ্যা

• রেস্তোরাঁ (বিশেষ্য)
- ফরাসি শব্দ।
অর্থ:
- হোটেল বিশেষ;
- চায়ের দোকান।

ফরাসি ভাষার কয়েকটি শব্দ:
- কুপন
- ডিপো
- রেস্তোরাঁ
- আঁতেল
- কার্তুজ ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৩৩.
নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
  1. আবুল হুসেন
  2. সৈয়দ মুজতবা আলী
  3. আবুল ফজল
  4. আবদুল কাদির
ব্যাখ্যা

ঢাকা মুসলিম সাহিত্য সমাজ:
- ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ'। ১৯৩৮ সাল পর্যন্ত এর কার্যক্রম চলে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- এ প্রতিষ্ঠানটির স্লোগান ছিলো - "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।"
- মুসলিম সাহিত্য-সমাজের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি'।
- প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন - আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।

- বুদ্ধির মুক্তি বলতে তাঁরা বুঝাতেন অন্ধ সংস্কার ও শাস্ত্রানুগত্য থেকে মানুষের বিচারবুদ্ধিকে মুক্তি দান। সংগঠনটি যে নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজকর্ম ও সাহিত্যচর্চায় ব্রতী হয়, তার মূলে ছিল তুর্কি জাতি প্রতিষ্ঠায় মুস্তফা কামাল পাশার উদ্যম, ভারতের নবজাগরণে বিভিন্ন মণিষীর প্রয়াস এবং মানবতার উদ্বোধনে সর্বকালের চিন্তাচেতনার সংযোগ।
- জ্ঞানের শিখা জ্বালাবার জন্য সংগঠনটি ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।

উল্লেখ্য,
সৈয়দ মুজতবা আলী 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩৪.
'জীবন আমার বোন' উপন্যাসের প্রেক্ষাপট কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. দুর্ভিক্ষ
  4. দেশভাগ
ব্যাখ্যা

• জীবন আমার বোন উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ।

মাহমুদুল হক:
- একজন বাংলাদেশি লেখক।
- তাঁকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।
- তাঁর লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ।

- তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
• কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)
• জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)
• খেলাঘর (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
• অনুর পাঠশালা,
• নিরাপদ তন্দ্রা,
• অশরীরী,
• পাতালপুরী,
• মাটির জাহাজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।

৩৫.
নিচের কোনটি বিংশ শতাব্দীর পত্রিকা?
  1. মোসলেম ভারত
  2. বঙ্গদর্শন
  3. তত্ত্ববােধিনী
  4.  সংবাদ প্রভাকর
ব্যাখ্যা

‘মোসলেম ভারত’:
-  ১৯২০ সালে কলকাতা থেকে মোজাম্মেল হকের সম্পাদনায় ‘মোসলেম ভারত’ মাসিক সাহিত্যপত্র হিসেবে প্রকাশিত হয়।

- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি লাভের পশ্চাতে এই পত্রিকার বিশিষ্ট ভূমিকা ছিল।
- ‘মোসলেম’ শব্দটি থাকলেও এটি ছিল একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পত্রিকা। ধর্মবর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশিত হতো।

অন্যদিকে,
বঙ্গদর্শন পত্রিকা:

- ১৮৭২ সালে  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের  বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।

তত্ত্ববোধিনী পত্রিকা:
- তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

সংবাদ প্রভাকর পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

সুতরাং দেখা যাচ্ছে,
- 'মোসলেম ভারত' পত্রিকাটি বিশ শতকে প্রকাশিত হয়।
- অন্যদিকে, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী ও সংবাদ প্রভাকর - উনিশ শতকের পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

৩৬.
সংস্কৃত কৃৎপ্রত্যয়ের উদাহরণ কোনটি?
  1. পুষ্পিত
  2. পাঠক
  3. চোরাই 
  4. থালা
ব্যাখ্যা

• 'পাঠক ' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √পঠ্ + অক ।
এটি একটি সংস্কৃত কৃৎপ্রত্যয়।

এরূপ আরো কিছু সংস্কৃত কৃৎপ্রত্যয় এর উদাহরণ হলো-
- √কৃ + অক = কারক
- √নী + অক = নায়ক
- √শ্রু + অক = শ্রাবক
- √নৃৎ + অক= নর্তক
- √স্মৃ + অক = স্মারক

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন - অণু + ইক = আণবিক, পুষ্প + ইত = পুষ্পিত। 

 • বাংলা তদ্ধিত প্রত্যয়: 
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়। 
যেমন - থাল + আ = থালা, চোর + আই = চোরাই ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৭.
'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থটি কে রচনা করেছেন?
  1. দীনেশচন্দ্র সেন
  2. আহমদ শরীফ
  3. সুকুমার সেন
  4. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা

আহমদ শরীফ (১৯২১-১৯৯৯):
- শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- ‘বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ।

তার রচিত অন্যান্য গ্রন্থ-
- সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯),
- স্বদেশ অন্বেষা (১৯৭০),
- জীবনে সমাজে সাহিত্যে (১৯৭০),
- বিচিত্র চিন্তা (১৯৮৬),
- স্বদেশ চিন্তা (১৯৯৭) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৮.
বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য কোনটি?
  1. ব্রজাঙ্গনা
  2. বীরাঙ্গনা
  3. বাঁধনহারা
  4. তিলোত্তমা সম্ভব
ব্যাখ্যা

 - বাংলা সাহিত্যে 'বীরাঙ্গনা' কাব্যটি প্রথম পত্রকাব্য।
- এটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন।

অন্যদিকে,
- বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।

• বীরাঙ্গনা পত্রকাব্য:
- বাংলা সাহিত্যে 'বীরাঙ্গনা' কাব্যটি প্রথম পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- রোমান কবি পাবলিসাস ওভিডিয়াস ন্যাসো সংক্ষেপে ওভিদের 'হেরোইদাইদ্‌স' কাব্যের অনুসরণে এটি রচিত।
- এই কাব্যে মোট ১১টি পত্র রয়েছে।
- কাব্যে জনা, কৈকেয়ী, তারা প্রমুখ পৌরাণিক নারী তাদের স্বামী বা প্রেমিকদের নিকট নিজেদের কামনা-বাসনা ও চাওয়া-পাওয়ার কথা নির্ভীকচিত্তে প্রকাশ করে।
- কাব্যটিতে নারী চরিত্রে এরূপ দৃঢ়তার প্রকাশ বাংলা সাহিত্যে মধুসূদনের আগে আর কারও রচনায় প্রত্যক্ষ করা যায় না।

• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতার নাম জাহ্নবী দেবী।
- ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে।
- Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৯.
কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল?
  1. আনন্দময়ীর আগমনে
  2. কাণ্ডারী হুশিয়ার
  3. সর্বহারা
  4. বিদ্রোহী
ব্যাখ্যা

• 'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল।

• 'আনন্দময়ীর আগমনে' কবিতা:
- কাজী নজরুল ইসলাম 'আনন্দময়ীর আগমনে' কবিতা রচনার জন্য কারাবরণ করেণ।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪০.
চালের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চাল খাওয়া এমনিভাবে কমালো যে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চাল খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৬.৩৩%
  4. ২১%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চাল খাওয়া এমনিভাবে কমালো যে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চাল খাওয়া বাবদ শতকরা কত কমালো?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

∴ বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা

∴ঐ পরিবার চাল খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%

৪১.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ১১ টি
  2. ১০ টি
  3. ১৪ টি
  4. ১২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5 = ৫ টি 
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 23, 45, 15 = ৪ টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 234, 345 = ২ টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12345 = ১ টি 

∴ মোট ত্রিভুজ আছে = ৫ + ৪ + ২ + ১ = ১২ টি

৪২.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৪ ও ৭ কি.মি.। নদী পথে ৪২ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ১৮ ঘণ্টা
  2. ২৮ ঘণ্টা
  3. ২১ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৪ ও ৭ কি.মি.। নদী পথে ৪২ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলের বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ= ১৪ + ৭ = ২১ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলের বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = ১৪ - ৭ = ৭ কি.মি./ঘণ্টা

এখন,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪২/২১ = ২ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আস্তে সময় লাগে = ৪২/৭ = ৬ ঘণ্টা

∴ মোট সময় = (২ + ৬) = ৮ ঘণ্টা

সুতরাং, নদী পথে ৪২ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে ৮ ঘণ্টা সময় লাগবে।

৪৩.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ১২ টি
  2. ৯ টি
  3. ৮ টি
  4. ১০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০°
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = ১৮০° - ১৪০° = ৪০°

∴ বাহুর সংখ্যা = ৩৬০°/৪০° = ৯টি

সুতরাং, বহুভুজের বাহুর সংখ্যা = ৯টি

৪৪.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?
  1. 175 kg
  2. 120 kg
  3. 150 kg
  4. 140 kg
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে কত ওজন রাখতে হবে?

সমাধান: 
ধরি, বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1 = 7 m
বামদিকের বস্তুর ওজন w1 = 100 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2 = 5 m
ডানদিকের বস্তুর ওজন w2 = ?
 
এখন, 

l1 × w1 = l2 × w2
⇒ 7 × 100 = 5 × w2 
⇒ w2  = (7 × 100)/5
⇒ w2 = 140
∴ w2 = 140 kg

অতএব, 140 kg ওজন রাখতে হবে।

৪৫.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ১২০
  2. ১২৯
  3. ১৪০
  4. ১৩১ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২৩৯
⇒ ক+ ২ক + ১ - ক = ২৩৯
⇒  ২ক = ২৩৯ - ১
⇒  ২ক = ২৩৮
⇒ ক = ২৩৮/২ 
∴ ক = ১১৯

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ১১৯ + ১ = ১২০

৪৬.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
  1. পিতা
  2. পুত্র
  3. ভাই
  4. চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -

সমাধান: 
এখানে,
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। 
P এর ছেলে হলো S এর ভাই 
R হলো S এর বোন
অতএব, R হলো P এর মেয়ে।
অর্থাৎ, Q হলো R এর চাচা।

৪৭.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলে বয়সের ৩ গুণ। যদি ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হয়, তবে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
  1. ৩৯ বছর
  2. ৪২ বছর
  3. ৩৭ বছর
  4. ৪৭ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলে বয়সের ৩ গুণ। যদি ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হয়, তবে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে, ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হবে।
⇒ ক + ৫ = ১৫
∴ ক = ১০ বছর

∴ স্ত্রীর বর্তমান বয়স = ছেলের বয়সের ৩ গুণ
 = ৩ × ১০ = ৩০ বছর

ব্যক্তিটি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়।
∴ ব্যক্তির বর্তমান বয়স = ৩০ + ৭ = ৩৭ বছর

৪৮.
একটি কলেজে ৮০% ছাত্র পদার্থবিদ্যায় পাশ করেছে, ৭০% রসায়নে পাশ করেছে এবং ৫৫% উভয় বিষয়ে পাশ করেছে। কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৫%
  2. ৪%
  3. ৭%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলেজে ৮০% ছাত্র পদার্থবিদ্যায় পাশ করেছে, ৭০% রসায়নে পাশ করেছে এবং ৫৫% উভয় বিষয়ে পাশ করেছে। কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
দেওয়া আছে,
পদার্থবিদ্যায় পাশ = ৮০%
রসায়নে পাশ = ৭০%
উভয় বিষয়ে পাশ = ৫৫%
কমপক্ষে একটি বিষয়ে পাশ = (পদার্থবিদ্যায় পাশ + রসায়নে পাশ) - উভয় বিষয়ে পাশ
= (৮০% + ৭০%) - ৫৫%
= ১৫০% - ৫৫%
= ৯৫%

∴ উভয় বিষয়ে ফেল = মোট ছাত্র - কমপক্ষে একটি বিষয়ে পাশ
= ১০০% - ৯৫%
= ৫%

সুতরাং, উভয় বিষয়ে ফেল করেছে ৫% ছাত্র। 

৪৯.
81161625 যদি HAPPY হয়, তবে 19139125 -
  1. LAUGH
  2. JOYFUL
  3. CHEER
  4. SMILE
ব্যাখ্যা

প্রশ্ন: 81161625 যদি HAPPY হয়, তবে 19139125 -

সমাধান:
এখানে 
ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান হিসেবে নেয়া হয়েছে।

দেওয়া আছে, 
8 1 16 16 25 = H A P P Y

একইভাবে, 
19 13 9 12 5 = S M I L E

৫০.
2log105 + 2log106 - 2log103 = ?
  1. 8
  2. 16
  3. 2
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: 2log105 + 2log106 - 2log103 = ?

সমাধান: 
দেওয়া আছে, 
= 2log105 + 2log106 - 2log103
= log1052 + log1062 - log1032   ; [ plogkM = logkMp]
= log10 {(52 × 62)/32}  ; [logkM + logkN = logk(MN), logkM - logkN = logk(M/N)]
= log10{(25 × 36)/9}
= log10100
= log10102
2log1010
2.1
2

৫১.
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
  1. শনিবার
  2. বৃহস্পতিবার
  3. মঙ্গলবার 
  4. রবিবার 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?

সমাধান:
দেওয়া আছে, 
২০১৮ সালের ১২ জানুয়ারি = শুক্রবার
১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত দিন গণনা করি।
জানুয়ারি (১২ থেকে ৩১) = ৩১ - ১২ = ১৯ দিন
ফেব্রুয়ারি (পূর্ণ মাস) = ২৮ দিন (২০১৮ লিপ ইয়ার নয়)
এবং মার্চ (১ থেকে ১৭) = ১৭ দিন

∴ মোট দিন = ১৯ + ২৮ + ১৭ = ৬৪ দিন
৬৪ ÷ ৭ = ভাগফল ৯, ভাগশেষ ১
∴ শুক্রবারের পর ১ দিন = শনিবার

∴ ২০১৮ সালের ১৭ মার্চ = শনিবার

৫২.
ABC ত্রিভুজে B কোণের পরিমাণ 46° এবং AB = AC। যদি E এবং F, AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A + ∠AFE = ?
  1. 92°
  2. 102°
  3. 108°
  4. 134°
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজে B কোণের পরিমাণ 46° এবং AB = AC। যদি E এবং F, AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A + ∠AFE = ?

সমাধান: 

দেওয়া আছে,
∠B = 46° এবং AB = AC
সুতরাং, ∠ B = ∠C = 46°
আবার,  EF||BC এবং AC ছেদক
 ∠C = ∠AFE [অনুরূপ কোণ]
অতএব, ∠ AFE = 46°
এখানে, ∠ A +∠ B + ∠C = 180°
→ ∠A + 46° + 46° = 180°
→ ∠A = 180° - 92°
∠A = 88°

সুতরাং ∠A +  ∠AFE = 88° + 46° = 134°

৫৩.
যদি P(A) = 1/3 এবং P(B) = 3/4 হয় এবং A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 2/3
  2. 5/6
  3. 3/4
  4. 7/12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P(A) = 1/3 এবং P(B) = 3/4 হয় এবং A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
P(A) = 1/3, P(B) = 3/4 

আমরা জানি, 
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3) + (3/4) - {(1/3) × (3/4)}
= (1/3) + (3/4) - (1/4)
= (4 + 9 - 3)/12
= 10/12
= 5/6

৫৪.
8a2bcএবং 6a3b2c2-এর গ.সা.গু. নিচের কোনটি?
  1. 2
  2. 2a2b2c2 
  3. a2bc 
  4. 2a2bc
ব্যাখ্যা
প্রশ্ন: 8a2bcএবং 6a3b2c2-এর গ.সা.গু. নিচের কোনটি?

সমাধান: 
8a2bcএবং 6a3b2c2-এর সংখ্যা সহগ যথাক্রমে 8 ও 6
সংখ্যা সহগের গ.সা.গু = 2
a2, a3 এর গ.সা.গু = a2
b, b2 এর গ.সা.গু = b
c, c2 এর গ.সা.গু = c

∴ 8a2bcএবং 6a3b2c2 এর গ.সা.গু = 2a2bc
৫৫.
Software-as-a-Service (SaaS) এর মূল সুবিধা কী?
  1. ভার্চুয়াল মেশিন ভাড়া নেওয়া
  2. প্ল্যাটফর্মে অ্যাপ তৈরি করা
  3. ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা
  4. সার্ভার ও নেটওয়ার্ক পরিচালনা করা
ব্যাখ্যা

- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা- 
১. Infrastructure-as-a Service (IaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয়। 
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) । 

২. Platform-as-a -Service (PaaS): 
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা। 
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে । 

৩. Software-as-a Service (SaaS): 
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। 
যেমন: গুগল ডকস। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৫৬.
পরিবাহী পদার্থ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে? 
  1. ইলেকট্রন দিয়ে 
  2. নিউট্রন দিয়ে
  3. প্রোটন দিয়ে
  4. আলফা কণার মাধ্যমে
ব্যাখ্যা

পরিবাহী পদার্থ: 
-  ধাতব পরমাণুর কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে এবং সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সেজন্য সেগুলোকে পরিবাহী পদার্থ বলা হয়। 
যেমন- সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো সুপরিবাহী পদার্থ। 
- পরিবাহী পদার্থ দিয়ে চার্জকে স্থানান্তর করা যায়, তবে সব সময় মনে রাখতে হবে এই স্থানান্তর হয় ইলেকট্রন দিয়ে, বিদ্যুতের প্রবাহ হয় ইলেকট্রন দিয়ে, নেগেটিভ চার্জের ইলেকট্রন। 

অপরিবাহী পদার্থ: 
- যে পদার্থের ভেতর তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই সেই পদার্থগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। 
যেমন- প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থের উদাহরণ। 
- মূলত অধাতুগুলো বিদ্যুৎ অপরিবাহী হয়। 

অর্ধপরিবাহী পদার্থ: 
- কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, তবে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়, এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। 
যেমন- সিলিকন বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের উদাহরণ। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৭.
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রধানত কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
  1. ফটোইলেকট্রিক প্রক্রিয়া
  2. সংযোজন বিক্রিয়া
  3. নিউক্লিয় ফিশন
  4. নিউক্লিয় ফিউশন
ব্যাখ্যা

নিউক্লিয় ফিউশন বিক্রিয়া: 
- নিউক্লিয় ফিউশন হল সেই প্রক্রিয়া যেখানে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে। 
- এই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়াও বলা হয়। 
- ফিউশন বিক্রিয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যা সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস। 
- হাইড্রোজেন বোমার কার্যপ্রক্রিয়া নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার উপর ভিত্তি করে। 

নিউক্লিয় ফিশন বিক্রিয়া: 
- নিউক্লিয় ফিশন হল এমন একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। 
- একে বিয়োজন বিক্রিয়াও বলা হয়। 
- এই বিক্রিয়ার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক অস্ত্র, বিশেষত পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৫৮.
101 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির অন্তর্গত? 
  1. অক্টাল 
  2. বাইনারি 
  3. ডেসিমেল 
  4. উল্লিখিত সবগুলোই 
ব্যাখ্যা

• বাইনারি: 
- বাইনারি সংখ্যার বেস ২ টি। 
যেমন - 0, 1. 

• অক্টাল: 
- অক্টাল সংখ্যার বেস ৮ টি। 
যেমন - 0, 1, 2, 3, 4, 5, 6, 7. 

• ডেসিমেল: 
- ডেসিমেল বা দশমিক সংখ্যার বেস ১০ টি। 
যেমন - 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 

• হেক্সাডেসিমেল: 
- হেক্সাডেসিমেল সংখ্যার বেস ১৬ টি। 
যেমন - 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F. 

অর্থাৎ, 0, 1 এই দুই ডিজিট সকল সংখ্যাপদ্ধতির অন্তর্গত। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৫৯.
Father of Bacteriology বলা হয় কাকে? 
  1. এহরেনবার্গ
  2. লিউয়েন হুক
  3. লুই পাস্তুর
  4. রবার্ট কচ 
ব্যাখ্যা

ব্যাকটেরিয়া: 
- গ্রিক শব্দ Bakterion = Little rod থেকে ব্যাকটেরিয়া শব্দটি এসেছে। যার অর্থ ক্ষুদ্র দন্ড। 
- ব্যাকটেরিয়া (এক = বচনে ব্যাকটেরিয়াম) সাধারণত ক্লোরোফিলবিহীন, প্রাককেন্দ্রিক এককোষী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। 
- গাঠনিক উপাদান ও পুষ্টি পদ্ধতির জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়। 
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। 
- অ্যান্টনি ফন লিউয়েন হুক এদের নাম দেন Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। 
- তাই লিউয়েন হুককে Father of Bacteriology অর্থাৎ ব্যাকটেরিওলজির জনক বলা হয়। 
- জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করেন। 
- ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর (১৮২২-১৮৯৫) ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করে ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন। 
- ব্যাকটেরিয়া আদিকোষী জীব। 
- ব্যাপক অর্থে ব্যাকটেরিয়া বলতে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যাকটিনোব্যাকটেরিয়া ইত্যাদি গ্রুপকে বোঝায়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০.
নিম্নলিখিত কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই?
  1. হিলিয়াম
  2. লিথিয়াম
  3. কার্বন
  4. হাইড্রোজেন
ব্যাখ্যা

নিউট্রন: 
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। 
- ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। 
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। 
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। 
- নিউট্রনের প্রতীক হচ্ছে n. 
- নিউট্রনের আসল ভর 1.675×10-24 g. 
- আপেক্ষিক আধান শূন্য। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? 
  1. গ্রাডিমিটার
  2. ম্যানোমিটার
  3. ট্যাকোমিটার
  4. ক্রনোমিটার
ব্যাখ্যা

গুরুত্বপূর্ণ নির্ণায়ক যন্ত্র: 
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রনোমিটার। 
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার। 
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র- ওডোমিটার।
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার। 
- উচ্চতা নির্ণায়ক যন্ত্র- অ্যালটিমিটার। 
- তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র - হাইড্রোমিটার। 
- পানির তলায় তেলের সঞ্চায়ক যন্ত্র - গ্রাডিমিটার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৬২.
কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? 
  1. TCP/IP
  2. FTP 
  3. HTTP
  4. DNS
ব্যাখ্যা

ইন্টারনেট প্রোটোকল: 
- TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। 
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে। 
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে। 
- একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, তারপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। 
- ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
UNESCO কত সাল থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে?
  1. ১৯৯৭ সাল
  2. ১৯৯৯ সাল
  3. ২০০০ সাল
  4. ২০০১ সাল
ব্যাখ্যা

• ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

উৎস: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।

৬৪.
গণতান্ত্রিক মূল্যবােধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নয় কোনটি?
  1. নৈতিকতা
  2. স্বচ্ছ নির্বাচন কমিশন
  3. আত্নসংযম
  4. পরমত সহিষ্ণুতা
ব্যাখ্যা

• মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
মূল্যবোধের শ্রেণীবিভাগ হলো-
- গণতান্ত্রিক মূল্যবোধ,
- ধর্মীয় মূল্যবোধ,
- সাংস্কৃতিক মূল্যবোধ,
- নৈতিক মূল্যবোধ,
- আধুনিক মূল্যবোধ,
- আধ্যাত্মিক মূল্যবোধ।

- বিভিন্ন ধরনের মূল্যবোধের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
- নৈতিকতা, সহমর্মিতা, আত্নসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুণাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়।
- একটি রাষ্ট্র কেবল গণতন্ত্র ঘোষণা করলেই হবে না, তা প্রতিষ্ঠা করার জন্য জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা, সংকল্প ও উদ্দেশ্য তথা গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে।
- সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।

উৎস: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র); মো. মোজাম্মেল হক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬৫.
'আরব বসন্ত'-এর সূচনা হয়- 
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১২ সালে
ব্যাখ্যা

• আরব বসন্ত:
- আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
- ২০১০ সালের ডিসেম্বরে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় সর্বপ্রথম গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে।
- এর ফলে ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে।

- পরবর্তীতে এই গণবিক্ষোভ মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে ছড়িয়ে পড়ে।
- লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই দেশগুলোতে এখনো সংঘাত চলমান রয়েছে।

উৎস: হিস্টোরি.কম এবং দ্যা গার্ডিয়ান রিপোর্ট।

৬৬.
ভেনিজুয়েলার রাজধানীর নাম-
  1. কারাকাস
  2. আন্তোলিয়া
  3. লাপাজ
  4. সান্তোস
ব্যাখ্যা

ভেনিজুয়েলা :
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।

- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।

- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।  

উৎস:- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

৬৭.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
  1. জাতীয় সংসদ
  2. শাসন বিভাগ
  3. সুপ্রিম কোর্ট
  4. আইন মন্ত্রণালয়
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। 
- বাংলাদেশের সুপ্রিম কোর্ট তা নির্ধারণ করার অধিকারী, নির্বাহী বিভাগ নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক।
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে  ১৯৭২ সালের ১৭ এপ্রিল। 

 উৎস: বাংলাদেশের সংবিধান।

৬৮.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে-
  1. বিনিয়ােগ বৃদ্ধি পায়
  2. দুর্নীতি দূর হয়
  3. প্রতিষ্ঠানের সুনাম হয়
  4. যােগাযােগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা

• অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন:
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
- এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
- অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে।
- তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

উৎস: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।

৬৯.
জলবায়ু সম্মেলন কপ-৩১ কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. সিডনি
  2. অ্যান্টালিয়া
  3. ইস্তাম্বুল
  4. জুরিখ
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- মেডিটেরেনিয়ান উপকূলে অবস্থিত তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।

৭০.
পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
  1. নওগাঁ
  2. বগুড়া
  3. দিনাজপুর
  4. রাজশাহী
ব্যাখ্যা

• পুন্ড্র:
- প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
- পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল। পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- এটি বাংলার প্রাচীনতম জনপদ।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।

এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে:
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।

৭১.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযােদ্ধাকে ' বীর উত্তম' খেতাবে ভূষিত করা হয়?
  1. ৬৩  জন
  2. ৬৮ জন
  3. ৭৫ জন
  4. ১৭৫ জন
ব্যাখ্যা

স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।

৭২.
মূল্যবোধের প্রধান প্রাতিষ্ঠানিক উৎস- 
  1. বিদ্যালয়
  2. পরিবার
  3. ধর্মীয় গ্রন্থ
  4. সমাজ
ব্যাখ্যা

 • মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস হলো পরিবার।
- পরিবার থেকেই শিশুর মূল্যবোধ শিক্ষা ও সামাজিকীকরণের সূত্রপাত হয়।
- মূল্যবোধের প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় বা শিক্ষালয়।
- এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেনি, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক।

৭৩.
UNCAC জাতিসংঘের কী বিষয়ক কনভেনশন?
  1. শিশুশ্রম রোধ
  2. দুর্নীতি রোধ
  3. কূটনৈতিক শিষ্টাচার
  4. অবৈধ অভিবাসন
ব্যাখ্যা

• জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC):
- UNCAC এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

উৎস: UN ওয়েরবসাইট।

৭৪.
কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
  1. শামসুদ্দিন ইলিয়াস শাহ
  2. আলাউদ্দীন হুসেন শাহ
  3. শশাঙ্ক
  4. গিয়াসউদ্দীন আজম শাহ
ব্যাখ্যা

- বাংলায় সুলতানী আমলের সূত্রপাত ১৩৩৮ সালে যা ১৫৩৮ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- সুলতানি আমলে বাংলায় মুসলিম শাসন বিস্তৃতি লাভ করে।
- শামসুদ্দিন ইলিয়াস শাহ হলেন `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা।
- তার রাজত্বকাল ছিল ১৩৪২ সাল থেকে ১৩৫৮ সাল পর্যন্ত। এ সময়ে তিনি সমগ্র বাংলাকে একত্র করে বাঙ্গালাহ নাম দেন এবং এর অধিবাসীদের বাঙ্গালি নাম দেন

- লখনৌতি, সাতগাঁও এবং এর সাথে সোনারগাঁও অধিকার করে ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতির মর্যাদা লাভ করেন। ইতিপূর্বে এই বিরল গৌরব আর কোন মুসলমান শাসক অর্জন করতে পারেন নি।
- এ কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’’ এবং ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন।
- শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান হিসেবে অভিহিত করা হয় ।
- তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করে বৃহত্তর বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন।
- তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।

৭৫.
IUCN এর সদর দপ্তর-
  1. জেনেভা
  2. বার্ন
  3. গ্ল্যান্ড
  4. বার্লিন
ব্যাখ্যা

IUCN:
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

উৎস: IUCN ওয়েবসাইট

৭৬.
ফা-হিয়েন  কার শাসনামলে বাংলায় ভ্রমণ করেন?
  1.  চন্দ্রগুপ্ত মৌর্য
  2. দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
  3. গিয়াস উদ্দীন আজম শাহ
  4. হর্ষবর্ধন
ব্যাখ্যা

 ফা-হিয়েন:
- ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক।
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৩খ্রি.) এর সময় বাংলায় আসেন। অর্থ্যাৎ গুপ্ত যুগে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজক হলে ফা-হিয়েন।
- ৩৯৯ খ্রিস্টাব্দে ফা-হিয়েন ভারত অভিমুখে যাত্রা করেন। গোবি, খোটান, পামির মালভ‚মি এং গান্ধার দেশ অতিক্রম করে তিনি ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
- তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৭৭.
২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত অস্থায়ী সদস্যসংখ্যা-
  1. ৫টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
ব্যাখ্যা

• বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া- এই ৫টি দেশকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে।

উল্লেখ্য,
- 'প্রতিবছর' ৫টি করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ১ বছর পর পর হয়।কিন্তু নির্বাচিত সদস্যরা  ২বছরের জন্য দায়িত্ব পালন করে।

নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
১০টি অস্থায়ী সদস্য: ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

উৎস:  জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।

৭৮.
BSTI কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. বাণিজ্য মন্ত্রণালয়
  3. অর্থ মন্ত্রণালয়
  4. খাদ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা

BSTI:
- BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution.
- BSTI বাংলাদেশের একমাত্র সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা।
- এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- BSTI বিভিন্ন পণ্যের অনুমোদন, মান ও পরিমাণ পর্যবেক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।

উৎস: BSTI ওয়েবসাইট।

৭৯.
আন্তর্জাতিক আদালতের সভাপতি কয় বছরের জন্য নির্বাচিত হন?
  1. তিন বছর
  2. সাত বছর
  3. চার বছর
  4. নয় বছর
ব্যাখ্যা

• ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস:
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৮০.
তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো- 
  1. দৈনিক বাংলা
  2. সাপ্তাহিক সৈনিক
  3. দৈনিক সংগ্রাম
  4. সাপ্তাহিক ইনকিলাব
ব্যাখ্যা

তমদ্দুন মজলিশ:
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

- ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।

৮১.
"Bangladesh Academy for Rural Development" কোন জেলায় অবস্থিত?
  1. বগুড়া
  2. কুড়িগ্রাম
  3. রাজশাহী
  4. কুমিল্লা
ব্যাখ্যা

BARD:
- BARD-এর পূর্ণরূপ: Bangladesh Academy for Rural Development বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। 
- এটি কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করে।
- এটি স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- BARD-এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।

উৎস: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ওয়েবসাইট।

৮২.
সর্বশেষ সাফ-গেমস কত সালে অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. ২০২২ সালে
  2. ২০২৩ সালে
  3. ২০২৪ সালে
  4. ২০২৫ সালে
ব্যাখ্যা

• ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালে সর্বশেষ সাফ গেমস ভারতে অনুষ্ঠিত হয়।
- ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন-৪ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল।
- আয়োজক: South Asian Football Federation (SAFF).
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- মোট ম্যাচ: ১৫টি।
- মোট গোল: ৩৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: কুয়েত।
- সেরা খেলোয়াড়: সুনিল ছেত্রি।
- ফেয়ার প্লে ট্রফি: নেপাল।
- সেরা গোল রক্ষক: আনিছুর রহমান জিকো (বাংলাদেশ)।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের বিজয়ী।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।

৮৩.
ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

• ট্রাফালগার যুদ্ধ: 
- ট্রাফালগার যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
- ট্রাফালগারের যুদ্ধ স্পেনে, কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল।
- ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়, ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয় লাভ করে।
- এই যুদ্ধে ব্রিটেনের বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে, লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়।
- ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। 

উৎস: ব্রিটানিকা.কম, হিস্টোরি ওয়েবসাইট।

৮৪.
জি. কে. প্রকল্প কোন নদীর তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প?
  1. গঙ্গা
  2. যমুনা
  3. তিস্তা
  4. বুড়িগঙ্গা
ব্যাখ্যা

জি. কে. প্রকল্প:
- বাংলাদেশের প্রথম 'সেচ প্রকল্প' গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প।
- গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত।
- প্রকল্পের আওতায় সেচযোগ্য এলাকা রয়েছে ১ লাখ ১০ হাজার ১০৭ হেক্টর।
- উল্লিখিত চারটি জেলার সর্বমোট ১৩টি উপজেলায় এ কার্যক্রম বিস্তৃত।
- এ প্রকল্পের বিশেষত্ব হলো, গঙ্গা নদী থেকে পাম্পের সাহায্যে পানি তুলে সংযোগ খাল ও নালার মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ করা।
- প্রকল্পটির মূল উদ্দেশ্যগুলির মধ্যে শস্যের অধিক ফলন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছিল অধিক গুরুত্বপূর্ণ।
- ১৯৫১ সালে প্রাথমিক জরিপের পর ১৯৫৪ সালে জি-কে সেচ প্রকল্প অনুমোদন পায়।
- চালু হয় ১৯৬২-৬৩ সালে।
- সমগ্র প্রকল্প এলাকাটি দুটি অঞ্চলে বিভক্ত, কুষ্টিয়া অঞ্চল এবং যশোর অঞ্চল।
- এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তম যশোর ও কুষ্টিয়া জেলার খরিপ মৌসুমে অর্থাৎ রোপা আমন মৌসুমে সেচ প্রদান করা হয়ে থাকে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।

৮৫.
বাংলাদেশ OIC-এর কত তম সদস্য?
  1. ২৫তম
  2. ৩০তম
  3. ৩২তম
  4. ৩৭তম
ব্যাখ্যা

ইসলামি সহযোগিতা সংস্থা (OIC):
- ইসলামি সহযোগিতা সংস্থা মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ তারিখে OIC গঠিত হয়।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- বর্তমান সদস্য: ৫৭টি।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ। 
- ১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে তত্কালীন মুসলিম বিশ্বের সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক যুগান্তকারী বক্তব্য দেন।
- বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য।

উৎস: OIC ওয়েবসাইট।

৮৬.
BIMSTEC এর পূর্ণরূপ-
  1. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technological and Economic Cooperation
  2. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
  3. Bay of Bengal Institute for Multi-Sectoral Technological and Economic Cooperation
  4. Bay of Bengal Initiative for Multidimensional Technological and Economic Cooperation
ব্যাখ্যা

• BIMSTEC:

- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (মে, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

৮৭.
বাংলদেশের প্রথম আবিষ্কৃত হয় কত সালে?
  1.  ১৯৭২ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৫ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে ভাষাগত সমস্যা থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত ''বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জি.এস.বি'' -
- ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে,
- ১৯৮৯ সালে রংপুর জেলার খালাশপীর নামক স্থানে এবং
- ১৯৯৫ সালে দিনাজপুরের দীঘিপাড়াতে পার্মিয়ান যুগের গন্ডোয়ানা কয়লাক্ষেত্র আবিষ্কার করে।
বড়পুকুরিয়া কয়লা অববাহিকায় ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে জি.এস.বি ৭টি উত্তোলন কূপ (drill holes) খনন করতে সক্ষম হয়। জি.এস.বি এ কয়লাক্ষেত্রের মজুত, গুরুত্ব ও বিস্তার নির্ণয় করতেও সমর্থ হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি।
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫।
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫।
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯।
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭।
• জামালগঞ্জ: আবিষ্কারক ও আবিষ্কারের সন: জয়পুরহাট, জিএসবি, ১৯৬২।

উৎস: i) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

৮৮.
কোনটি অনবায়নযােগ্য সম্পদ?
  1. সূর্যের আলাে
  2. সমুদ্রের জোয়ার-ভাটা
  3. সমুদ্রের ঢেউ
  4. গ্যাস
ব্যাখ্যা

নবায়নযােগ্য শক্তি (Renewable Energy):
- যে জ্বালানি পুন: পুন ব্যবহার করলে সাধারণত ফুরােয় না এমনকি অদূর ভবিষ্যতেও ঘাটতির সম্ভাবনা থাকে না, তাকে নবায়নযােগ্য জ্বালানি বলা হয়।
যেমন: সূর্যের আলাে, সমুদ্রের জোয়ার-ভাটা, সমুদ্রের ঢেউ, বায়ু, নদীর বহমান পানি, পৃথিবীর গভীরের উত্তপ্ত ম্যাগমা।

অনবায়নযােগ্য শক্তি (Non-Renewable Energy):
- অনবায়নযােগ্য মানে হলাে, যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না। এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ, যা পুনরায় উৎপন্ন করা যায় না।
যেমন - তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৯.
'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
  1. অ্যারিস্টটল
  2. বার্ট্রান্ড রাসেল
  3. হার্বার্ট স্পেন্সার
  4. ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা

• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি।
যথা:-
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের জন্য কর্তব্য এবং
- শর্তহীন আদেশ

- 'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।

নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।