পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশের রণসংগীতটি নজরুলের কোন গ্রন্থে অন্তর্ভুক্ত?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) সন্ধ্যা
  3. গ) প্রলোয়োল্লাস
  4. ঘ) সাত-ইল-আরব
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসংগীতের রচয়িতা। মূল কবিতার ২১ চরণ রণসংগীত হিসেবে গৃহীত হয়।
- 'নতুনের গান' শিরােনামে ঢাকার ‘শিখা' পত্রিকায় ১৯২৮ (১৩৩৫) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। পরে এর নাম হয় ‘চল্ চল্ চল্'। যা নজরুলের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

.
নিচের কোন উপন্যাসের উপজীব্য ‘পানিপথের তৃতীয় যুদ্ধ’?
  1. ক) বোবা কাহিনী
  2. খ) বাঁধন হারা
  3. গ) মহাশ্মশান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সঠিক উত্তর কোনটিই নয়।

- 'মহাশ্মশান' কায়কোবাদ রচিত বাংলা মহাকাব্য (১৯০৪)। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- এ যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দুশক্তি মারাঠাদের সঙ্গে মুসলিমশক্তি তথা আহমদ শাহ আবদালীর নেতৃত্বে রোহিলা-অধিপতি নজীবউদ্দৌলার শক্তিপরীক্ষা।
- যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয়েরই শক্তিক্ষয় ও ধ্বংস; এজন্যই তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন।

বোবা কাহিনী পল্লীকবি জসীমউদ্দীনের লেখা উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটি সম্পূর্ণ লোকজীবন ভিত্তিক।

এবং, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এতে ১৮টি পত্র রয়েছে। কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুল এর দুটি নাম ঠিক করেন ‘বাধন-হারা ও 'তাহমিনা'। পরে ‘বাধন-হারা' নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়।
উপন্যাসের নায়ক নুরুল হুদা। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে- রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

উৎসঃ বাংলাপিডিয়া

.
“ঠাকুর বাড়ির আঙিনায়” কী ধরনের রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) নাটক
  3. গ) আত্মজীবনী
  4. ঘ) স্মৃতিকথা
ব্যাখ্যা

জসীমউদ্‌দীন (১৯০৩-১৯৭৬) : পল্লীকবি হিসেবে খ্যাত। তবে অনেকে মনে করেন তিনি আধুনিক কবি।

তার কাব্যগ্রন্থ -
- বালুচর,
- রাখালী,
- ধানক্ষেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী।

বিখ্যাত গাথাকাব্যগুলো হলো-
- নকশীকাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে।

তার রচিত ভ্রমণকাহিনি হলো-
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়।

নাট্যগ্রন্থ -
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধূমালা,
-পল্লীবধূ।

‘জীবন কথা’ হলো তার আত্মজীবনী।
‘যাদের দেখেছি’, ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ হলো তার রচিত স্মৃতিকথা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
'সিম্পোজিয়াম' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) কাজী মোতাহার হোসেন
  3. গ) গিরিষচন্দ্র ঘোষ
  4. ঘ) কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা

কাজী মোতাহার হোসেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
তাঁর উলে­খযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন (১৯৩৭),
- নজরুল কাব্য পরিচিতি (১৯৫৫),
- সে পথ লক্ষ্য করে (১৯৫৮),
- সিম্পোজিয়াম (১৯৬৫),
- গণিত শাস্ত্রের ইতিহাস (১৯৭০) এবং
- আলোক বিজ্ঞান (১৯৭৪)।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কাজী মোতাহার হোসেন ১৯৬৬ সালে ‘বাংলা একাডেমী পুরষ্কার’ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে ‘স্বাধীনতা পুরষ্কার’ লাভ করেন।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
‘রক্তাম্বরধারিণী মা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) বিষের বাঁশি
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) সর্বহারা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নি-বীণা।
এ গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
এতে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতা গুলো হলোঃ
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ারা,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মোহররম।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সাতটি তারার তিমির
  2. খ) রাখালী
  3. গ) বালুচর
  4. ঘ) সুচয়নী
ব্যাখ্যা

ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।
তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে-
- সাতটি তারার তিমির,
- ধূসর পাণ্ডুলিপি,
- রুপসী বাংলা,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
মুক্তিযুদ্ধের প্রথম প্রামাণ্য চিত্র - Stop Genocide নির্মাণ করেন -
  1. ক) জহির রায়হান
  2. খ) চাষী নজরুল ইসলাম
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রসমূহ-
- কখনো আসে নি (১৯৬১, প্রথম ছবি),
- সঙ্গম (১৯৬৪, তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি),
- বাহানা (১৯৬৫, প্রথম সিনেমাস্কোপ ছবি),
- কাঁচের দেয়াল (১৯৬৩, নিগার পুরস্কার পাওয়া),
- জীবন থেকে নেয়া (১৯৭০),
- বেহুলা (১৯৬৬),
- আনোয়ারা (১৯৬৭)।
তিনি মুক্তিযুদ্ধের প্রথম প্রামাণ্য চিত্র - Stop Genocide নির্মাণ করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
  1. ক) কায়কোবাদ
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা

- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)।
- তার প্রকৃত নাম - কাজেম আল কোরেশী।
- তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
- তার কাব্যগ্রন্থ হলো- অশ্রুমালা (গীতিকাব্য), মহাশশ্মান (মহাকাব্য) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'শেষ বিকেলের মেয়ে' কী ধরনের রচনা?
  1. ক) ছোট গল্প
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা

জহির রায়হান (১৯৩৫-১৯৭২) প্রখ্যাত বাংলাদেশী কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কত দিন,
- কয়েকটি মৃত্যু ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।