পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ। সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
লন্ডন ঘোষণায় কতটি দেশ স্বাক্ষর করেছিলো?
  1. ক) ৯টি
  2. খ) ১২টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো লন্ডন ঘোষণা। ১৯৪১ সালের ১২ জুন লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে।
দেশগুলো হলো:
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- বেলজিয়াম
- নেদারল্যান্ডস
- যুগোশ্লাভিয়া
- চেকোশ্লাভিয়া
- নরওয়ে
- গ্রিস
- লুক্সেমবার্গ
- পোল্যান্ড।
- দেশগুলো লন্ডন ঘোষণার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের ঐক্য ও সংহতি ব্যক্ত করে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশ ব্যতীত অপর কোন দুটি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিলো?
  1. ক) গায়ানা ও গাম্বিয়া
  2. খ) বলিভিয়া ও নিরক্ষীয় গিনি
  3. গ) গ্যাবন ও অ্যাঙ্গোলা
  4. ঘ) গ্রানাডা ও গিনি বিসাউ
ব্যাখ্যা
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে।
- একই অধিবেশনে গ্রানাডা ১৩৭তম সদস্যপদ এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
আফ্রিকান অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কায়রো
  2. খ) আবিদজান
  3. গ) নাইরোবি
  4. ঘ) আদ্দিস আবাবা
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এদের মধ্যে অন্যতম হলো ‘আফ্রিকান অর্থনৈতিক কমিশন’ বা ECA (The Economic Commission for Africa).
- এটি ১৯৫৮ সালে গঠিত হয়।
- এটির সদস্য সংখ্যা ৫৪।
- এটির সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
কোন বাংলাদেশী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) আইরিন খান
  2. খ) ইসমাত জাহান
  3. গ) আমিরাহ হক
  4. ঘ) রুবাব ফাতিমা
ব্যাখ্যা
- বাংলাদেশী নাগরিক আমিরাহ হক ২০১২ সালের জুনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফিল্ড সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন।
- প্রথম কোন বাংলাদেশি হিসেবে তিনি এই পদে নিয়োগ পান। ২০১৪ সালের জুলাই পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ডেইলি স্টার)