পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা - ৭: সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি। উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) এন্টার্কটিক মহাসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) আর্কটিক মহাসাগর
ব্যাখ্যা
পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে।যথা:
- প্রশান্তমহাসাগর, 
- আটলান্টিক মহাসাগর, 
- ভারত মহাসাগর, 
- উত্তর মহাসাগর (এন্টার্কটিক মহাসাগর), 
- দক্ষিণ মহাসাগর (আর্কটিক মহাসাগর)।
 
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। 
- এর আয়তন প্রায় ৬.১ মিলিয়ন বর্গ মাইল, যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১.৫ গুণ বড়।
 
উৎস : নোয়া ওয়েবসাইট (National Oceanic and Atmospheric Administration Website)
.
এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) আর্মেনিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
যেসকল দেশের সাথে কোন সাগর/মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
 সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই। বিশ্বে মোট ৪৫টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। 
 
এশিয়া মহাদেশে রয়েছে ১২টি দেশ। দেশগুলো হলো :
- আফগানিস্তান
- আর্মেনিয়া
- আজারবাইজান
- ভুটান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- লাওস
- মঙ্গোলিয়া
- নেপাল
- তাজিকিস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান
 
উৎস : ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস। 
 


.
পৃথিবীর কোন্ অঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব বেশী?
  1. ক) উত্তর আমেরিকার পূর্বাংশ
  2. খ) এশিয়ার উত্তর পূর্বাংশ
  3. গ) অস্ট্রেলিয়ার দক্ষিনাংশ
  4. ঘ) এশিয়ার দক্ষিণ পূর্বাংশ
ব্যাখ্যা
মৌসুমী জলবায়ু অঞ্চল
- আরবী ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। 
- তাই যে বায়ুর গতি ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় বা বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। 
- আর এই মৌসুমী বায়ু যেসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। 
- গ্রীষ্মকালে অধিক তাপ ও প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে বৃষ্টিহীন ও শুষ্কতাই এ জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট । 
- প্রধানত: ১৫° হতে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থিত। 
- অর্থাৎ মহাদেশের পূর্বাঞ্চলসমূহ তথা কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলসমূহ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 
 
- পৃথিবীর প্রায় সব মহাদেশের কোন না কোন অংশে মৌসুমী জলবায়ু পরিদৃষ্ট হলেও এশিয়ার দক্ষিন-পূর্বাংশেই এর প্রভাব বেশী পরিদৃষ্ট হয়। 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান ও ফিলিপাইনের অংশ বিশেষে এ জলবায়ু বিরাজ করে। 
- এছাড়া আফ্রিকার সোয়াজিল্যান্ড, মালাগাছি ও মোজাম্বিক; উত্তর ও মধ্য আমেরিকার মেক্সিকো; যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, জ্যামাইকা, বাহামা, হাইতি, কিউবা, পানামা, কোষ্টারিকা, নিকারাগুয়া, গুয়েতেমালা ও এলসালভেদরেও এ জলবায়ু পরিদৃষ্ট হয়।
এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল, দক্ষিন আমেরিকার ব্রাজিল ও উরুগুয়ের পূর্বাংশ এবং কলম্বিয়া ও ভেনিজুয়েলার উত্তরাংশে মৌসুমী জলবায়ু অঞ্চল পরিদৃষ্ট হয় ।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, বাণিজ্যিক ভূগোল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
  1. ক) জুলাই
  2. খ) জানুয়ারি
  3. গ) মার্চ
  4. ঘ) ফেব্রুয়ারি
ব্যাখ্যা
দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere) - তে অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত।
- এছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ সহ কিছু অঞ্চল এই অংশে অবস্থিত।
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা ডটকম।
.
নাথু লা পাস (Nathula Pass) কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
  1. ক) ভারত ও নেপাল
  2. খ) মিয়ানমার ও চীন
  3. গ) চীন ও ভারত
  4. ঘ) নেপাল ও ভূটান
ব্যাখ্যা
নাথু লা পাস (Nathula Pass) - চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রূট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

উৎস: সিকিমের সরকারি ওয়েবসাইট।
.
চীনের জিনজিয়াং প্রদেশে কোন মরুভুমি অবস্থিত?
  1. ক) গোবি
  2. খ) তাকলামাকান
  3. গ) আতাকামা
  4. ঘ) কারাকুম
ব্যাখ্যা
তাকলামাকান মরুভূমি চীনের জিনজিয়াংয়ে অবস্থিত।

পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমিসমূহ:
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান
- গোবি : চীন-মঙ্গোলিয়া
- কারাকুম : তুর্কমেনিস্তান
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান
- পাতাগোনিয়া : আর্জেন্টিনা
- আতাকামা : চিলি
- মোজাবে : যুক্তরাষ্ট্র


(তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস, ন্যাশনাল জিওগ্রাফিক)
.
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) মিয়ানমার
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র ৫টি। দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- ভারত, 
- মিয়ানমার,
- শ্রীলঙ্কা, 
- ইন্দোনেশিয়া
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস। 

.
কৃষ্ণ সাগরের তীরবর্তী রাষ্ট্র কোনটি?
  1. ক) গ্রীস
  2. খ) বেলারুশ
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশের সংখ্যা - ৬টি।
দেশগুলো হলো -
- রাশিয়া
- ইউক্রেন
- জর্জিয়া
- রোমানিয়া
- বুলগেরিয়া
- তুরস্ক।

উৎস: ব্রিটানিকা।
.
'কাঞ্চনজঙ্ঘা' পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকা
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
- কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি নেপাল ও ভারতের মধ্যে অবস্থিত একটি পর্বত শৃঙ্গ।
- এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে এটিকে সর্বোচ্চ শৃঙ্গ বিবেচনা করা হতো।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১০.
'হনসু দ্বীপ' কোন দেশের অন্তর্গত?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) জাপান
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ।
৪ টি বড় দ্বীপ হচ্ছে -
- হনসু,
- কিউসু,
- শিকুকো ও
- হোক্কাইডো।

জাপানের রাজধানী টোকিও - হনসু দ্বীপে অবস্থিত।
হনসু দ্বীপের অন্যান্য শহর - ইউকোহামা, ফুকুশিমা, সেন্দাই, আকিতা, মরিওকা ইত্যাদি।

উৎস : ওয়ার্ল্ড এটলাস