পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১৪
সিলেবাস
Full Model Test - 3
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ১১৪ প্রশ্ন

.
'Amend' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষতিপূরণ দান করা
  2. সংশোধন করা
  3. সংবেদনশীল
  4. পরিবর্ধন করা
ব্যাখ্যা

• 'Amend' এর বাংলা পরিভাষা - সংশোধন করা।

অন্যদিকে,
• 'Amenable' অর্থ - সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত।
• 'Amends' অর্থ - ক্ষতিপূরণ দান করা।
• 'Augmenting' অর্থ - পরিবর্ধন করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. হিমানী
  3. প্রভঞ্জন
  4. পায়োদ
ব্যাখ্যা

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
• 'তুষার' শব্দের সমার্থক শব্দ: বরফ; হিমানী; নীহার।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর; জীমূত; বারিদ; নীরদ; পায়োদ; ঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
আঠার শতকের শ্রেষ্ঠ কবি ছিলেন-
  1. বিদ্যাপতি
  2. চণ্ডীদাস
  3. মুকুন্দরাম চক্রবর্তী
  4. ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা

• ভারতচন্দ্র রায়:
- কবি রায়গুণাকর ভারতচন্দ্র আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও মর্যাদার অধিকারী। মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাহিনিরও শ্রেষ্ঠ কবি রূপে পরিগণিত।

- কবি ভারতচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য। 'কালিকামঙ্গল' ও 'বিদ্যাসুন্দর' এই কাব্যের অংশমাত্র।
- ভারতচন্দ্র ছিলেন 'ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক অলঙ্কার সঙ্গীত শাস্ত্রের অধ্যাপক এবং পুরাণ-আগম-পারসী-নাগরী -বেত্তা।'

- ভারতচন্দ্রের জন্মকাল নিয়ে মতানৈক্য আছে। ঈশ্বরগুপ্ত কর্তৃক উল্লেখিত ১৭১২ সাল সঠিক জন্মসাল নয়। বিভিন্ন তথ্য ও অনুমান মিলিয়ে সিদ্ধান্ত করা হয়েছে যে, ভারতচন্দ্র আঠার শতকের গোড়ার দিকে ১৭০৫ থেকে ১৭১০ সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ড. আশুতোষ ভট্টাচার্য সর্বশেষ তথ্য বিবেচনা করে ১৭০৭ সালে ভারতচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করেন। রায়গুণাকর ভারতচন্দ্র বর্তমান বর্ধমান বিভাগের ভুরসুট পরগনায় আধুনিক হাওড়া জেলার পেঁড়ো (পান্ডুয়া) গ্রামে জন্মগ্রহণ করেন।

- চল্লিশ বৎসর বয়সে ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি নিযুক্ত হন। তাঁর মাসিক বেতন হয় চল্লিশ টাকা। কবি মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্রতিদিন কবিতা রচনা করে শোনাতেন। তাঁর কবিত্বে মুগ্ধ হয়ে রাজা তাঁকে 'গুণাকর' উপাধি প্রদান করেন এবং প্রচুর ভূসম্পত্তি উপহার দেন।

- ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন। কবি গ্রন্থোৎপত্তি সম্পর্কে বলেছেন যে, একদিকে দেবীর আদেশ, অন্যদিকে রাজার আদেশে কাব্য রচনা করেছেন।

অন্যদিকে,
• বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়। তিনি ছিলেন ব্রজবুলি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

• চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন। চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।

• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবিকঙ্কন।মধ্যযুগের বাংলা সাহিত্যে মানব রসের তিনি প্রথম এবং একমাত্র স্রষ্টা। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখ-বর্ননার কবি হিসাবেও আখ্যায়িত করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

.
যোগতন্ত্রশাস্ত্র মতে 'মীননাথ' চর্যাপদের কোন কবির অপর নাম?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. লুইপা
  4. শবরপা
ব্যাখ্যা

• লুইপা:
- 'চয্যাচর্যবিনিশ্চয়'-এর প্রথম কবি লুইপা। তিব্বতি ঐতিহ্যে প্রাপ্ত চুরাশি জন সিদ্ধাচার্যের নামের তালিকায় লুইয়ের নাম আদিতম। অনেক পণ্ডিত লুইপাকে প্রথম চর্যাগীতি রচয়িতা বলে মনে করেন। তাঁর জীবনকাল ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে। সে সময় ছিল রাজা ধর্মপালের রাজত্বকাল। হিন্দিভাষীরা লুইপাকে মগধ বা বিহারের অধিবাসী বলে দাবি করেন।

- যোগতন্ত্রশাস্ত্রেও লুইপার উল্লেখ রয়েছে। তন্ত্রশাস্ত্রের লুইপার অন্য নাম মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। মৎস্যের সঙ্গে নামের মিল থাকায় কোনো কোনো পণ্ডিত লুইকে শবরপা-এর শিষ্য ও ধীবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন। এ লুইপা আদি সিদ্ধাচার্য (সকল সিদ্ধাচার্যের গুরু) বলে অনেকের ধারণা।

- লুইপাকে সংস্কৃত টীকাকার মুনি দত্ত আদি সিদ্ধাচার্য বলে উল্লেখ করেছেন। তবে, তারানাথের মতে, লুইপা চতুর্থ সিদ্ধাচার্য, আর সরহ হলেন আদি সিদ্ধাচার্য। তাঁর মতে, লুইপা ছিলেন উড্ডীয়ান-রাজ উদয়নের কর্মচারী। তিনি শবর পা-র শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। চর্যাগীতির লুইপা আর তন্ত্রশাস্ত্রের লুইপা অভিন্ন নয় বলেই মনে করা হয়। কেননা বলা হয়েছে, লুইপা ছিলেন গৌড় অঞ্চলের অধিবাসী। আর তন্ত্রশাস্ত্রের মীননাথ বা মৎস্যেন্দ্রনাথের বাড়ি দক্ষিণবঙ্গে। তিনি ছিলেন গোরক্ষনাথের গুরু। তাই ধারণা করা হয়, লুইপা ও মীননাথ অভিন্ন ব্যক্তি নয়।

- হরপ্রসাদ শাস্ত্রীর ধারণা লুইপা ছিলেন বাঙালি। রাহুল সাংস্কৃত্যায়নের মতে, লুইপা রাজা ধর্মপালের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

- লুইপা বহু গ্রন্থ রচনা করেছেন। তিব্বতি অনুবাদের মাধ্যমে লুইয়ের বৌদ্ধ দর্শন বিষয়ক তিনটি গ্রন্থের নাম পাওয়া যায়। এগুলো হলো: 'শ্রীভগবদভিসময়', 'অভিসময়বিভঙ্গ' ও 'তত্ত্বস্বভাবদোহাকোষগীতিকাদৃষ্টিনাম'। প্রথম দুটি বই দর্শনের এবং তৃতীয়টি দোঁহা ও গানের।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

.
"সবাই এসো আলোর মিছিলে হে নবীন তরুণ দল।" এখানে 'মিছিল' কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. ফারসি
  3. ওলন্দাজ
  4. ফরাসি
ব্যাখ্যা



মিছিল (বিশেষ্য পদ),
- এটি ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- শোভাযাত্রা (মহরমের মিছিল)।
- মোকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র।
- বিন্যাস, সিজিল।
- সমান, সমকক্ষ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
ধ্বনি উৎপাদনের মূল উৎস-
  1. নাসিকা
  2. মুখ
  3. ফুসফুস
  4. কণ্ঠ
ব্যাখ্যা

• ধ্বনি:
- ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, তা-ই ধ্বনি। মানুষের বাগ্‌যন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হলো-ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।

- মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য 'কথা' বলে। মানুষের 'কথা' হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহই মানুষের বিভিন্ন ভাষার বাধ্বনি। ধ্বনিই ভাষার মূল ভিত্তি।

- ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। ধ্বনি উৎপাদনে মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাক্-প্রত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হলো ফুসফুস। ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাক্-প্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা খায়। এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়।

- অর্থাৎ ফুসফুস নির্গত বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে মুখগহ্বরে প্রবেশের পর বিভিন্ন বাক্-প্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গঠিত বা তৈরি হয়। ধ্বনি গঠনে বিভিন্ন বাক্- প্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

.
'ঘরানা' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  4. বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা

• আনা (য়ানা) -আনি (য়ানি) বিদেশি তদ্ধিত প্রত্যয়: ভাব, অভ্যাস বা আচরণ অর্থে বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন:
ঘর + আনা = ঘরানা,
গরিব + আনা = গরিবানা,
বাবু + আনা = বাবুয়ানা,
বিবি + আনা = বিবিয়ানা ইত্যাদি।

আবার,
বাবু + আনি = বাবুআনি > বাবুয়ানি।

• এরূপ কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় হলো-
-ওয়ান, -খানা, -খোর, -গর, -গিরি, -চা > চি, -চী > চি, -তর (তরো), -দান, -দানি, -সার, -নবিশ, -বন্দি, -বাজ /-বাজি, -সহি, সই, -স্তান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
যুক্তবর্ণের অশুদ্ধ গঠন কোনটি?
  1. জ্‌ + ঞ = জ্ঞ
  2. ঞ্‌ + ক = ঙ্ক
  3. ঞ্‌ + জ = ঞ্জ
  4. ঞ্‌ + চ = ঞ্চ
ব্যাখ্যা

• যুক্তবর্ণের অশুদ্ধ গঠন- ঞ্‌ + ক = ঙ্ক।
- শুদ্ধরূপ: ঙ্‌ + ক = ঙ্ক।

---------------
• যুক্তবর্ণ:

একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো-
- জ্‌ + ঞ = জ্ঞ;
- ঞ্‌ + জ = ঞ্জ;
- ঞ্‌ + চ = ঞ্চ;
- ঞ্‌ + ছ = ঞ্ছ;
- ষ্‌ + ণ = ষ্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।' বাক্যে কোন ধরনের অশুদ্ধি ঘটেছে??
  1. বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল
  2. বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি
  3. সমাস ঘটিত অশুদ্ধি
  4. বাচ্যজনিত অশুদ্ধি
ব্যাখ্যা

• বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:
বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করলে এ ধরনের ভুল হয়।
যেমন- আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়।
যেমন
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: হার আবশ্যকতা নাই।

অশুদ্ধ: রাঙ্গামাটি পার্বতীয় এলাকা।
শুদ্ধ: রাঙ্গামাটি পার্বত্য এলাকা।

অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
বিশেষণ পদ নয় কোনটি?
  1. নিখুঁত
  2. সুকঠিন
  3. দুঃসহ
  4. সততা
ব্যাখ্যা

• বিশেষণ পদ নয়- সততা।
- 'সততা' গুণবাচক বিশেষ্য পদ।

• আদ্য প্রত্যয় বা উপসর্গযুক্ত বিশেষণ: এ ধরনের বিশেষণ আদ্যপ্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়।
যেমন:
- নিখুঁত (নি + খুঁত) কাজ।
- সুকঠিন (সু + কঠিন) প্রতিজ্ঞা।
- দুঃসহ (দুঃ + সহ) দারিদ্র্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রশস্ত
  2. অভ্যস্ত
  3. গৃহস্ত
  4. ব্যস্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: গৃহস্থ।
- এটি বিশেষ্য পদ।
- সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ:
- সংসার ধর্ম পালন করে এমন,
- গৃহী।

অন্যদিকে,
• প্রশস্ত, অভ্যস্ত ও ব্যস্ত বানানগুলো শুদ্ধ।

• এরূপ কিছু শুদ্ধ শব্দ- ঠোঁটস্থ, মুখস্থ, দ্বারস্থ, অস্ত, কণ্ঠস্থ, গ্রস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২.
১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত উপন্যাস কোনটি?
  1. কালো ঘোড়া
  2. কালো বরফ
  3. খেলাঘর
  4. একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা

• 'কালো বরফ' উপন্যাস:
- ১৯৭৭ সালের ২১-৩০ আগস্ট মাহমুদুল হক রচনা করেন 'কালো বরফ' উপন্যাসটি, কিন্তু এর প্রকাশকাল অনেক পরে ১৯৯২ সালে।
- এটি ছেচল্লিশের দাঙ্গা ও ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত।
- উপন্যাসটিতে হিন্দু-মুসলমানের বিরোধ-দাঙ্গা, দ্বেষ-ক্ষোভ এবং মিলন-বিরহ পরিস্ফুটিত হয়েছে।
- উপন্যাসের প্রধান চরিত্র- আব্দুল খালেক।

অন্যদিকে,
-----------------
• 'খেলাঘর' (১৯৮৮): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। চরিত্র: রেহানা, মুকল ও ইয়াকুব। ২০০৬ সালে উপন্যাসটির চলচ্চিত্রায়ন করা হয়।

• 'একটি কালো মেয়ের কথা' উপন্যাস: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'। এটি প্রকাশিত হয় ১৯৭১ খ্রিষ্টব্দে। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।

• "কালো ঘোড়া" লেখক ইমদাদুল হক মিলন রচিত একটি উপন্যাস। ১৯৮১ সালে পশ্চিম জার্মানির সিনডেল ফিঙেন শহরে বসে তিনি এই উপন্যাসটি রচনা করেন এবং এটি বাংলাদেশের একটি নিবিড় গ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘কালোঘোড়া’ মুক্তিযুদ্ধের উপন্যাস। ১৯৭১ এর সেই জেগে ওঠার দিনে বাংলাদেশের একটি গ্রামে কেমন চেহারা নিয়েছিল মুক্তিযুদ্ধ, কেমন করে মুক্তিযুদ্ধ প্রভাবিত করেছিল গ্রামের প্রতিটি মানুষকে, কেমন করে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় পায় এক বালকের কাছে, কেমন করে প্রাণ হারায় এব বোবা যুবতী, স্বাধীনতা বিরোধী চক্রের হোতা কেমন করে নিহত হয় মুক্তেোদ্ধাদের হাতে আর কেমন করেই বা মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা সেই বালক নিজের অজান্তে হয়ে ওঠে এক মহান মুক্তিযোদ্ধা, প্রাণের বিনিময়ে যে রক্ষা করতে চায় সহযোদ্ধাদের কে, এরকম অনেকগুলো বিষয়কে ‘কালোঘোড়া’ উপন্যাসে উপজীব্য করেছেন ইমদাদুল হক মিলন।

উৎস: 'কালো বরফ' ও "কালো ঘোড়া" উপন্যাস; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৩.
'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র?
  1. ডাকঘর
  2. মুক্তধারা
  3. বিসর্জন
  4. প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা

• 'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।

- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলির অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন।

- উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেমন এই নাটকের প্রধান উপকরণ, তেমনই বিশ্বাসের উগ্রতা এবং মানব সম্পর্কের নিবিড়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য।
- রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে। নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।

উল্লেখযোগ্য চরিত্র:
- রঘুপতি,
- জয়সিংহ,
- অপর্ণা,
- গুণবতী,
- গোবিন্দমাণিক্য।

অন্যদিকে,
• 'ডাকঘর' নাটকের উল্লেখযোগ্য চরিত্র: অমল, সুধা, ঠাকুর্দা প্রমুখ।
• 'মুক্তধারা' নাটকের উল্লেখযোগ্য চরিত্র: অভিজিৎ, রণজিত, সুমন, অম্বা, বিভূতি।
• "প্রায়শ্চিত্ত" নাটকের চরিত্রগুলো: ধনঞ্জয়, সুরমা, উদয়াদিত্য, বিভা ইত্যাদি।

-------------------
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- রুদ্র চন্দ্র,
- বাল্মিকী প্রতিভা,
- কালের যাত্রা,
- তাসের দেশ,
- ডাকঘর,
- মালিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪.
নিম্নের কত তারিখে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ২০ সেপ্টেম্বর, ২০২৫
  2. ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২২ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

• ফিলিস্তিনকে স্বীকৃতি:
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের দেড় শ’র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৫.
যুক্তরাষ্ট্রের 'ফেডারেল সিভিল সার্ভিস কমিশন' কত সালে গঠিত হয়?
  1. ১৮৮৩ সালে
  2. ১৮৮৫ সালে
  3. ১৮৮৭ সালে
  4. ১৮৮৯ সালে
ব্যাখ্যা

• ফেডারেল সিভিল সার্ভিস কমিশন:
- মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধিবদ্ধভাবে ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৮৮৩ সালে।
- The Pendleton Civil Service Reform Act-1883 এর মাধ্যমে।
- ১৯৭৮ সালে ফেডারেল সিভিল সার্ভিস কমিশনে সংস্কার করে একে তিনটি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

উৎস: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।

১৬.
‘জাপাদ-২০২৫’ নামক সামরিক মহড়া চালিয়েছে -
  1. রাশিয়া ও চীন
  2. জাপান ও ভারত
  3. চীন ও পাকিস্তান
  4. রাশিয়া ও বেলারুশ
ব্যাখ্যা

• জাপাদ-২০২৫:
- জাপাদ-২০২৫ হলো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া।
- এই মহড়া ১২ সেপ্টেম্বর, ২০২৫ শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হয়।
- এই মহড়ায় প্রায় ১ লাখ সেনা অংশগ্রহণ করে, যার মধ্যে ভারী অস্ত্র, বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং প্যারাট্রুপারদের সমন্বয়ে ব্যাপক সামরিক কৌশল প্রদর্শন করা হয়।
- যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন।
- মহড়ার মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য প্রস্তুতি প্রদর্শন।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৭.
PRSP-। was accepted by Bangladesh Govt. in which year? (PRSP-১ বাংলাদেশ সরকার গ্রহণ করে কখন?)
  1. 2008-2009
  2. 2009-2011
  3. 2006-2009
  4. 2005-2007
ব্যাখ্যা

দারিদ্র্য বিমোচনের জন্য Poverty Reduction Strategy Paper ( PRSP) ছিল বাংলাদেশ সরকারের একটি নন্দিত পদক্ষেপ।
PRSP-১ এর মেয়াদকাল ছিল ২০০৫-২০০৭,
PRSP-2 এর মেয়াদকাল ছিল ২০০৯-১১

উল্লেখ্য, এই প্রোগ্রামগুলো বিশ্বব্যাংক ও IMF এর উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র হ্রাসের কর্মসূচি।

উৎস: www.cpd.org.bd.

১৮.
EPI কর্মসূচিতে যুক্ত হওয়া সর্বশেষ টিকা কোনটি?
  1. PCV
  2. রোটা
  3. TCV
  4. HIB
ব্যাখ্যা

• ১৯৬৫ সাল থেকে সরকারি পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রম গ্রহণ করা হয়। স্বাস্থ্যসেবার মাইলফলক হিসেবে বাংলাদেশে ১৯৭৯ সাল থেকে EPI এর অধীনে ৬টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয়।রোগসমূহ হলো: ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, ধনুষ্টংকার, হাম,যক্ষ্মার টিকা প্রদান করা হচ্ছে। 

বাংলাদেশে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি)-এর অধীনে বর্তমানে মোট ১০টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, যার মধ্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন হলো একটি সাম্প্রতিক সংযোজন। অন্যান্য প্রচলিত টিকাগুলোর মধ্যে রয়েছে বিসিজি (যক্ষ্মা), ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, পোলিও, হেপাটাইটিস বি, হাম, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (HIB), নিউমোকোকাল (PCV), এবং রোটা।

ইপিআই-এর সর্বশেষ সংযোজন:
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV): বাংলাদেশে শিশুদের মধ্যে টাইফয়েড প্রতিরোধের জন্য এই টিকাটি যুক্ত করা হয়েছে।টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV): ২০১৮ সালে ইপিআই কর্মসূচির অধীনে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যুক্ত করা হয়।

১৯.
Which of the following is known as Waqf- e - khairi? (নীচের কোনটি ওয়াকফে খাইরির অন্তর্ভুক্ত?)
  1. Donation for road construction ( রাস্তা নির্মাণে দান)
  2. Donation for mosque ( মসজিদে দান)
  3. Donation for Descendants ( উত্তরাধিকারের প্রতি দান)
  4. Donation for graveyard ( কবরস্থানে দান)
ব্যাখ্যা

ওয়াকফকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন:-
⇒(01) যখন কোনো মুসলমান তার সম্পত্তি জনহিতকর কার্যে দান করে, তাকে ওয়াকফ - এ- খাইরি বলে।
​- যেমন:- শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ ও দরিদ্র ও অসহায়দের সাহায্য সহযোগিতা ইত্যাদি।
(০২)যখন কোনো মুসলমান তার সম্পত্তি তার বংশধরদের জন্য দান করে , তখন তা ওয়াকফে আহলি । উদাহরণ:-পরিবার ও আত্মীয়স্বজনকে দান।
(০৩) যখন কোনো মুসলমান তার সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে, তখন তা ওয়াকফে লিল্লাহ। উদাহরণ:- মসজিদ- মাদ্রাসায় দান

২০.
আরনল্ড টয়েনবির লেখা Lectures on the Industrial Revolution of the 18th Century in England বিখ্যাত বইটি কতসালে রচিত হয়েছিল?
  1. ১৮৮০
  2. ১৮৯৪
  3. ১৮৮৫
  4. ১৮৮৭
ব্যাখ্যা

উনবিংশ শতাব্দীর বিশের দশকে ফরাসি লেখকরা সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটিকে ব্যবহার করেন। প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি তার "Lectures on the Industrial Revolution of the 18th century in England " তে শিল্প বিপ্লবের ধারণাটিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।( উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ুন কবির)

আরনল্ড টয়েনবির ১৮৮০ সালে লেখা Lectures on the Industrial Revolution of the 18th Century in England বইটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়েছিল। এই বইটি লংম্যান, গ্রিন অ্যান্ড কোং কর্তৃক লন্ডন এবং নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছিল। ​​দ্বিতীয় বিশ্বযুদ্বের পর টয়েনবি সভ্যতা থেকে ঐতিহাসিক নায়ক হিসেবে উচ্চ ধর্মের প্রাধান্যের দিকে তার জোর দেন। তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে সিভিলাইজেশন অন ট্রায়াল (১৯৪৮), ইস্ট টু ওয়েস্ট: আ জার্নি রাউন্ড দ্য ওয়ার্ল্ড (১৯৫৮), এবং হেলেনিজম: দ্য হিস্ট্রি অফ আ সিভিলাইজেশন (১৯৫৯)।

২১.
Positive change of society is popularly known as.....? (সমাজের ইতিবাচক পরিবর্তন কী নামে পরিচিত..?)
  1. Social Alteration
  2. Social reform
  3. Social Development
  4. Social obstruct
ব্যাখ্যা

ব্যাখ্যা:-মরিস জিনসবার্গ সামাজিক পরিবর্তনকে মূলত দুইভাগে ভাগ করেন। ইতিবাচক পরিবর্তনকে তিনি সামাজিক উন্নয়ন বলেছেন এবং নেতিবাচক পরিবর্তনকে সামাজিক সমস্যা হিসেবে অভিহিত করেছেন। ( সোর্স : উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: শহীদুল্লাহ্)

২২.
Who wrote the book "An Essay on the Principles of population"?
  1. রবার্ট ম্যালথাস
  2. আর্থার ডানহাম
  3. পল স্যামুয়েলসন
  4. রবার্ট ডি. কক
ব্যাখ্যা

ব্রিটিশ অর্থনীতিবিদ ও জনসংখ্যাতাত্ত্বিক রবার্ট ম্যালথাস (১৭৬৬-১৮৩৪) ১৭৯৮ সালে জনসংখ্যা বৃদ্ধির হারের তত্ত্ব প্রদান করতে তার বিখ্যাত গ্রন্থ " An Essay on the Principles of population" প্রকাশ করেন।
- সেখানে তিনি অতিরিক্ত জনসংখ্যাকে যেকোনো দেশের উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করেন।

২৩.
Duration of 7th five years plan is- (সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কতো?)
  1. 2010-2015
  2. 2025-2030
  3. 2015-2020
  4. 2020-2025
ব্যাখ্যা


- বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল একটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা, যা ২০১৫-২০২০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন ছিল এবং এর মূল লক্ষ্য ছিল "গতিশীলতা বৃদ্ধি, নাগরিক ক্ষমতায়ন" (Accelerating Growth, Empowering Citizens)। এই পরিকল্পনার অধীনে অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়েছিল।

​​plandiv.gov.bd/site

২৪.
Who helped Pakistan to run V-AID programme? (কে V-AID কর্মসূচিকে সহযোগিতা করেছিলো?)
  1. United States of America
  2. United Kingdom
  3. United Arab Emirates
  4. United Nations
ব্যাখ্যা


- V-AID( Village Agricultural and Industrial Development) কর্মসূচিকে গ্রামীন সমাজসেবা কার্যক্রমের সূচনা হিসেবে মেনে নেওয়া হয়। ১৯৫২-৫৩ সালের দিকে আমেরিকার সহযোগিতায় শুরু হয়। আমেরিকার সহযোগিতা প্রত্যাহারের সাথে সাথে এই কর্মসূচি ১৯৫৯ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে স্বাধীনতার পর পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS) নামে পুনরায় শুরু হয়। ১৯৮৪ সালে সব থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। এই কার্যক্রমের আরও বিস্তৃতি ঘটে। ১৯৭৪ সালে এটি ১৯টি থানায় শুরু হয় এবং সফলতার ভিত্তিতে ১৯৭৭ সালে ২১ টি থানায় এই কর্মসূচি বিস্তৃত করা হয়। বর্তমানে প্রায় ৪৯২টি উপজেলায় এ কার্যক্রম চালু আছে।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ুন কবির

২৫.
Before industrial revolution, how much time needed to go from Liberpool to San fransisco? ( শিল্প বিপ্লবের পূর্বে লিভারপুল থেকে সানফ্রান্সিসকো যেতে কতটুকু সময় লাগে?)
  1. 4 months
  2. 6 months
  3. 5 months
  4. 7 months
ব্যাখ্যা


১৭৮৬ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর এটাকে ব্যবহার করে নৌকা, জাহাজ ও রেলগাড়ি চালানো হতো।শিল্প বিপ্লবের আগে লিভারপুল থেকে সানফ্রান্সিসকো যেতে প্রায় ছয় মাস সময় লাগতো। যা বিপ্লবের পর মাত্র দশ দিনে যাওয়া সম্ভব হয়?? ১৮২৫ সাল থেকে বড়ো আকৃতির রেলগাড়ী চলা শুরু হয়।

২৬.
Who defined Civics as the subject that deals with everything pertaining to citizenship? (কে পৌরনীতিকে এমন বিষয় বলে অভিহিত করেছেন, যা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।?)
  1. World Bank (বিশ্বব্যাংক)
  2. E. M. White (ই. এম হোয়াইট)
  3. F.l.Gloud (এফ. আই. গ্লাউড)
  4. Aristotle (এরিস্টটল)
ব্যাখ্যা


ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট-এর মতে, পৌরনীতি হলো "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি"। তিনি আরও বলেছেন, পৌরনীতি হলো "জ্ঞানের সেই মূল্যবান শাখা, যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে"।
(NCTB)

২৭.
"গতিশীলতা বৃদ্ধি, নাগরিক ক্ষমতায়ন" (Accelerating Growth, Empowering Citizens)- এটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল?
  1. ৬ষ্ঠ
  2. ৭ম
  3. ৮ম
  4. ১ম
ব্যাখ্যা

বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল একটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা, যা ২০১৫-২০২০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন ছিল এবং এর মূল লক্ষ্য ছিল "গতিশীলতা বৃদ্ধি, নাগরিক ক্ষমতায়ন" (Accelerating Growth, Empowering Citizens)। এই পরিকল্পনার অধীনে অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়েছিল। ​​plandiv.gov.bd/site

২৮.
When Family Planning Association of Bangladesh ( FPAB) got declaration of International Planned Parenthood Federation (IPPF)? ( বাংলাদেশ পরিবার পরিকল্পনা এসোসিয়েশন কতসালে আইপিপিএফ এর স্বীকৃতি লাভ করে?) 
  1. 1956
  2. 1955
  3. 1953
  4. 1954
ব্যাখ্যা

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) হলো বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কর্মরত একটি বেসরকারি সংস্থা, যা ১৯৫৩ সালের ২রা মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমাজের সুবিধাবঞ্চিত অংশের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে এবং সকলের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেবা প্রদান করে। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত এবং এর অধীনে দেশব্যাপী শাখা রয়েছে। 
উল্লেখ্য, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা:হুমায়রা সাইদ।

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশে যাদের নাম আলোচিত তারা হলেন ; ডা: হুমাইরা সাইদ, মফিজুল ইসলাম, ক্যাপ্টেন আবুল কাসেম, মোঃ শামসুল ইসলাম, নীলিমা ইব্রাহীম ইত্যাদি ব্যক্তিবর্গ।
১৯৫৪ সালে এই সংগঠন ( FPAB) (International planned Parenthood Federation) এর স্বীকৃতি লাভ করে ও পাকিস্তানে তার কার্যক্রম চালু করে।

২৯.
Hazi Shariotullah was born in which district? (হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?)
  1. Shoriotpur( শরীয়তপুর)
  2. Dhaka ( ঢাকা)
  3. Faridpur ( ফরিদপুর)
  4. Madaripur (মাদারীপুর)
ব্যাখ্যা

শরীয়তুল্লাহর জন্ম ততৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার চর শামাইল গ্রামের এক দরিদ্র তালুকদার পরিবারে। ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন কলকাতায়। তিনি তার গুরু মওলানা বাশারত আলীর সাথে ১৭৯৯ খ্রিষ্টাব্দে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন, এবং ১৮১৮ খ্রিষ্টাব্দে সেখান থেকে দেশে ফিরে আসেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন।

৩০.
The Latin name of the book " The Prince" was..... ( "The Prince " গ্রন্থটির ল্যাটিন নাম কী?)
  1. De principatibus
  2. De Princeton
  3. II Principe
  4. De Princecotica
ব্যাখ্যা

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি (Niccolò Machiavelli)। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করেছেন এবং রাজনৈতিক বাস্তবতার ওপর জোর দিয়েছেন, যা তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পরিচিতি এনে দিয়েছে। 
বাস্তবভিত্তিক বিশ্লেষণ:
ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ "দ্য প্রিন্স"(১৫৩২) / (The Prince)-এ রাষ্ট্র ও শাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত আলোচনা উপস্থাপন করেন, যা মধ্যযুগীয় আদর্শবাদের বিপরীতে ছিল। এই বইটির ল্যাটিন নাম ছিল "De Principatibus" এবং ইতালিয় নাম ছিল " II Principe"।

৩১.
Who is the father of Criminology?(বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক কে?)
  1. সিজার বেকারিয়া (Cesare Beccaria)
  2. সিজার লোমব্রোসো (Cesare Lombroso)
  3. এনরিকো ফেরি (Enrico Ferri)
  4. রাফায়েল গারোফালো (Raffaele Garofalo)
ব্যাখ্যা

অপরাধ বিজ্ঞানের জনক হলেন ইতালীয় সমাজবিজ্ঞানী সিজার লমব্রোসো (Cesare Lombroso)। তাকে প্রায়শই "বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক" বলা হয়, কারণ তিনি অপরাধ ও অপরাধীদের বৈজ্ঞানিক উপায়ে অধ্যয়নের জন্য একটি পদ্ধতি তৈরি করেছিলেন।
তিনি ১৯ শতকের শেষের দিকে অপরাধমূলক আচরণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন।
তার গবেষণার উপর ভিত্তি করে তিনি "আদিম বা জন্মগত অপরাধী তত্ত্ব" (theory of the born criminal) প্রকাশ করেন, যা ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে অপরাধমূলক চিন্তাভাবনায় প্রভাবশালী ছিল।

৩২.
Hospital Social service was first initiated from which Medical College? (হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মেডিকেল কলেজ থেকে শুরু হয়?)
  1. Army Medical College
  2. Sohrawardy Medical College
  3. Mymensingh Medical College
  4. Dhaka Medical College
ব্যাখ্যা


- বাংলাদেশে ১৯৫৮ সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু হয় এবং এটি মূলত সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এই সেবার মাধ্যমে দরিদ্র, অসহায় রোগীদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক, সামাজিক ও মানসিক সহায়তা প্রদান করা হয় এবং অসুস্থতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও পুনর্বাসনে সহায়তা করা হয়।

৩৩.
Who defined sociology as the Scientific study of Society? ( কে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসম্মতভাবে সমাজের গবেষণা বলে অভিহিত করেন?)
  1. Morris Ginsberg (মরিস জিন্সবার্গ)
  2. Morgan ( মর্গান)
  3. Franklin Giddings ( ফ্রাঙ্কলিন গিডিংস)
  4. L. F. Ward( এল. এফ. ওয়ার্ড)
ব্যাখ্যা


ফ্র্যাঙ্কলিন হেনরি গিডিংস (২৩শে মার্চ, ১৮৫৫ - ১১ই জুন, ১৯৩১) ছিলেন একজন আমেরিকান সমাজবিজ্ঞানী , অর্থনীতিবিদ এবং সাংবাদিক।
গিডিংসের জন্ম কানেকটিকাটের শেরম্যানে । তার বাবা একজন ইভানজেলিকাল ধর্মপ্রচারক ছিলেন । তিনি ১৮৭৭ সালে ইউনিয়ন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন । দশ বছর ধরে তিনি স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস রিপাবলিকান এবং ডেইলি ইউনিয়নের জন্য নিবন্ধ লিখেছিলেন ।

তিনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, " সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানসম্মত গবেষণা। "(The Scientific study of society ")

৩৪.
Extended Family system broke down due to which incident?( যৌথ পরিবার প্রথা ভেঙে যায় কোন ঘটনার কারণে?)
  1. Urbanisation (নগরায়ণ)
  2. Industrial revolution (শিল্প বিপ্লব)
  3. উপরের কোনটিই নয়
  4. উভয়টিই
ব্যাখ্যা


শিল্প বিপ্লবের পর শিল্পায়ন ও নগরায়ন ত্বরান্বিত হয়। আর এই তিনটি ঘটনাই মানুষের জীবনে ব্যস্ততা নিয়ে আসে। পারিবারিক বন্ধনগুলো দুর্বল করে দেয়। যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যান্ত্রিকিকরণের ফলে সকল আবেগের খরা দেখা যায়।

৩৫.
The word " Economics" is originated from which word? ("Economics" কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?)
  1. Oikominia
  2. Oikomonia
  3. Oikonomia
  4. Oikomnia
ব্যাখ্যা


Economics' (অর্থনীতি) শব্দটি প্রাচীন গ্রিক শব্দ (oikonomia) থেকে উদ্ভূত হয়েছে। এই গ্রিক শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত: (oikos), যার অর্থ 'গৃহ' বা 'পরিবার', এবং (nomos), যার অর্থ 'ব্যবস্থাপনা' বা 'আইন'। তাই, oikonomia এর আক্ষরিক অর্থ হলো 'গৃহস্থালি ব্যবস্থাপনা'।
( উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: NCTB)

৩৬.
Which of the following is known as Waqf- e - Ahli? (নীচের কোনটি ওয়াকফে আহলির অন্তর্ভুক্ত?)
  1. Donation for Descendants ( উত্তরাধিকারের প্রতি দান)
  2. Donation for graveyard ( কবরস্থানে দান)
  3. Donation for mosque ( মসজিদে দান)
  4. Donation for road construction ( রাস্তা নির্মাণে দান)
ব্যাখ্যা


⇒ওয়াকফকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন:-
⇒(01) যখন কোনো মুসলমান তার সম্পত্তি জনহিতকর কার্যে দান করে, তাকে ওয়াকফ - এ- খাইরি বলে।
​- যেমন:- শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ ও দরিদ্র ও অসহায়দের সাহায্য সহযোগিতা ইত্যাদি।
(০২)যখন কোনো মুসলমান তার সম্পত্তি তার বংশধরদের জন্য দান করে , তখন তা ওয়াকফে আহলি । উদাহরণ:-পরিবার ও আত্মীয়স্বজনকে দান।
(০৩) যখন কোনো মুসলমান তার সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে, তখন তা ওয়াকফে লিল্লাহ। উদাহরণ:- মসজিদ- মাদ্রাসায় দান

৩৭.
Elizabethan poor law was passed in which year? (এলিজাবেথীয় দরিদ্র আইন কতসালে পাস হয়?)
  1. ১৬০২
  2. ১৭০১
  3. ১৬০৩
  4. ১৬০১
ব্যাখ্যা

এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law) পাস হয়েছিল ১৬০১ সালে. এটিকে 'পুরাতন দরিদ্র আইন' বা '43তম এলিজাবেথ' (43rd Elizabeth) নামেও পরিচিত এবং এটি ইংল্যান্ড ও ওয়েলসের জন্য একটি দুর্বল আইন ব্যবস্থা তৈরি করেছিল।

এই আইনটি ছিল ইংল্যান্ডের দরিদ্র আইনের ইতিহাসে একটি নতুন সংযোজন।

৩৮.
Which is not correctional service? (নীচের কোনটি সংশোধন কার্যক্রম নয়?)
  1. Parole (প্যারোল)
  2. Remand home (হাজতবাস)
  3. Penal code (পেনাল কোড )
  4. Borstal school(বোরস্টাল স্কুল)
ব্যাখ্যা

- সংশোধনমূলক কার্যক্রম বলতে বুঝায়, অপরাধীকে শাস্তি না দিয়ে বা কারাগারে না পাঠিয়ে সমাজে স্বাভাবিকভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। এই প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তা অপরাধীর তত্ত্বাবধান করেন এবং তাকে আত্মশুদ্ধি ও চারিত্রিক সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন। প্রবেশনের মূল লক্ষ্য হলো অপরাধীকে সংশোধনের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখা। 
সেদিক থেকে কয়েকটি জনপ্রিয় সংশোধন কার্যক্রম হলো; প্রবেশন, প্যারোল, হাজতবাস। কিন্তু Penal code (পেনাল কোড ) একটি আইন, কোনো সংশোধন কার্যক্রম নয়।

৩৯.
Who is called the father of Anthropology? (নৃবিজ্ঞানের জনক বলা হয় কাকে?)
  1. E. B. Taylor ( ই. বি. টেইলর)
  2. Immanuel kant( ইমানুয়েল কান্ট)
  3. B. Malinowski (বি. ম্যালিনোস্কি)
  4. E.A. Hoebel( ই. এ. হোবেল)
ব্যাখ্যা


ই . বি. টেইলর (E. B. Tylor) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নৃবিজ্ঞানী, যিনি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের প্রতিষ্ঠাতা জনক হিসেবে পরিচিত। তাঁর পুরো নাম এডওয়ার্ড বার্নেট টেইলর (Edward Burnett Tylor), এবং তিনি ১৮৩২ সালে জন্মগ্রহণ করেন ও ১৯১৭ সালে মারা যান। তাঁর 'প্রিমিটিভ কালচার' (Primitive Culture, 1871) বইটি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪০.
Department of Youth Development is the agency of which Ministry? ( যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীন?)
  1. Ministry of Home Affairs ( স্বরাষ্ট মন্ত্রণালয়)
  2. Ministry of social welfare ( সমাজকল্যাণ মন্ত্রণালয়)
  3. Ministry of labour and Employment( শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
  4. Ministry of Youth and Sports ( যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)
ব্যাখ্যা


যুব উন্নয়ন অধিদপ্তর ১৯৮০ সালে গঠিত হয়। এর কার্যক্রম শুরু হয় ১৯৮১ সাল থেকে। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে মাঠ পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সরকারি সংস্থা।
আরও বিস্তারিত তথ্য:
প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
১৯৮১ সালে মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর গঠিত হয়।
উদ্দেশ্য:
এই সংস্থাটি যুবসমাজের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করে।
কার্যক্রম:
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ, ঋণ সহায়তা, এবং উদ্যোক্তা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
মন্ত্রণালয়:
এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি অংশ।

৪১.
"Donation by the name of Shib" was the motto of which organisation? ( "শিবের নামে সেবা" কোন সংগঠনের লক্ষ্য?)
  1. Ramakrishna Mission ( রামকৃষ্ণ মিশন)
  2. Brahma Somaj( ব্রাহ্ম সমাজ)
  3. Gobinda Foundation ( গোবিন্দ ফাউন্ডেশন)
  4. Mohammadan Literary Society (মোহামেডান লিটারারি সোসাইটি)
ব্যাখ্যা


রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য হলো নিজের মুক্তি এবং বিশ্বকল্যাণ নিশ্চিত করা, যা স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের নীতিবাক্য "আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ" (আত্মার মুক্তি এবং জগৎ-এর কল্যাণ) এর বাস্তবায়নের মাধ্যমে প্রচার করেন। এই লক্ষ্য পূরণের জন্য মিশন আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজ করে থাকে, যার মধ্যে রয়েছে মূল্যবোধভিত্তিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, যুব ও উপজাতি কল্যাণ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন।

রামকৃষ্ণ মিশনের প্রধান উদ্দেশ্যসমূহ:
আধ্যাত্মিক উন্নয়ন:
শ্রীরামকৃষ্ণের আদর্শ ও বাণী প্রচার করা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি সাধন করা।

সমাজসেবা:
মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সহায়তা করা।

শিক্ষা ও সংস্কৃতি:
মূল্যবোধভিত্তিক শিক্ষা ও সংস্কৃতির প্রচার করা।

নারী ও যুব উন্নয়ন:
নারী ও যুব সমাজের ক্ষমতায়নে কাজ করা।

ত্রাণ ও পুনর্বাসন:
প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা।

শিবজ্ঞানে জীবসেবা:
'শিবজ্ঞানে জীবসেবা', অর্থাৎ জীবকে শিবের অংশ মনে করে সেবা করার মাধ্যমে মানবজাতির সেবা করা।

ধর্মীয় সংস্কার ও নেতিবাচক প্রথা দূর করা ছিল ব্রাহ্ম সমাজের কাজ, এটি রামকৃষ্ণ মিশনের কাজ ছিল না।

৪২.
Which section of international human rights says about the freedom of choosing profession independently?
(আন্তর্জাতিক মানবাধিকার সনদের কততম ধারায় স্বাধীনভাবে পেশা নির্বাচনের কথা বলা হয়েছে?)
  1. Section -22 (ধারা-২২)
  2. Section -21 (ধারা-২১)
  3. Section -20 (ধারা-২০)
  4. Section -23 (ধারা-২৩)
ব্যাখ্যা


মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
মানবাধিকার সনদের ধারা -২৩ এ বলা হয়েছে যে,
১. প্রত্যেকের‌ই কাজ করার, স্বাধীনভাবে চাকুরী বেছে নেবার, কাজের ন্যায্য এবং অনুকূল পরিবেশ লাভ করার এবং বেকারত্ব থেকে রক্ষিত হবার অধিকার রয়েছে।

৪৩.
Social reform movement can directly be enhanced by which social work method?( সমাজকর্মের কোন পদ্ধতির মাধ্যমে সমাজ সংস্কার আন্দোলনকে ত্বরান্বিত করা যায়?)
  1. Social case work (ব্যক্তি সমাজকর্ম)
  2. Social group work (দল সমাজকর্ম)
  3. Social welfare Administration(সমাজকল্যাণ প্রশাসন)
  4. Social Action(সামাজিক কার্যক্রম)
ব্যাখ্যা


সামাজিক কার্যক্রম বলতে সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলোর সমাধান এবং সমাজের ইতিবাচক উন্নয়নের জন্য পরিচালিত একটি সুসংবদ্ধ ও সুশৃঙ্খল প্রচেষ্টা বোঝায়। এটি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং ব্যক্তি, পরিবার, গোষ্ঠী ও সম্প্রদায়কে তাদের নিজস্ব সমস্যা মোকাবিলা করতে এবং সামগ্রিকভাবে তাদের কল্যাণ বৃদ্ধিতে সহায়তা করে।

সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কারে এই পদ্ধতি খুবই কার্যকর। সমাজকর্মের অন্যান্য পদ্ধতিগুলো যদিও পরোক্ষভাবে সমাজের সংস্কারে ভূমিকা পালন করে, তথাপি এই পদ্ধতি সরাসরি প্রভাব বিস্তার করে।

৪৪.
Which of the following is not a characteristic of social problem? (নিম্নলিখিত কোনটি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য নয়?)
  1. Immeasurable (অপরিমেয়)
  2. Unexpected (অপ্রত্যাশিত)
  3. Pressure on social life (সামাজিক জীবনের উপর চাপ)
  4. Changeable (পরিবর্তনশীল)
ব্যাখ্যা


• সামাজিক সমস্যার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
তন্মধ্যে,
- এটি অপ্রত্যাশিত,
- পরিবর্তনশীল,
- ও পরিমাপযোগ্য সামাজিক পরিস্থিতি।

উল্লেখ্য,
এটি জনগনের জীবনের উপর নেতিবাচক চাপ সৃষ্টি করে। যা পরিমাপ করা যায় না, তা প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সমস্যা নয়।
যেমন:- ঝড়, ভূমিকম্প ইত্যাদি।

৪৫.
Which article of Bangladesh constitution directly says about Freedom of Speech? (সংবিধানের কততম অনুচ্ছেদে বাকস্বাধীনতার কথা বলা হয়েছে?)
  1. Article- 37
  2. Article- 38
  3. Article- 36
  4. Article- 39
ব্যাখ্যা


সংবিধানের অনুচ্ছেদ -৩৯ এ বলা হয়েছে যে :-
​৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।

৪৬.
In how many upazilas, RSS (Rural Social Service) is running their programme? (কতগুলো উপজেলায় বর্তমানে গ্রামীন সমাজসেবা কার্যক্রম চালু আছে?)
  1. 478
  2. 479
  3. 492
  4. 494
ব্যাখ্যা

V-AID( Village Agricultural and Industrial Development) কর্মসূচিকে গ্রামীন সমাজসেবা কার্যক্রমের সূচনা হিসেবে মেনে নেওয়া হয়। ১৯৫২-৫৩ সালের দিকে আমেরিকার সহযোগিতায় শুরু হয়। আমেরিকার সহযোগিতা প্রত্যাহারের সাথে সাথে এই কর্মসূচি ১৯৫৯ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে স্বাধীনতার পর পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS) নামে পুনরায় শুরু হয়। ১৯৮৪ সালে সব থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। এই কার্যক্রমের আরও বিস্তৃতি ঘটে। ১৯৭৪ সালে এটি ১৯টি থানায় শুরু হয় এবং সফলতার ভিত্তিতে ১৯৭৭ সালে ২১ টি থানায় এই কর্মসূচি বিস্তৃত করা হয়। বর্তমানে প্রায় ৪৯২টি উপজেলায় এ কার্যক্রম চালু আছে।

​​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ুন কবির

৪৭.
How many agencies are there in Cumilla model? ( কুমিল্লা মডেলের আওতায় কয়টি অঙ্গসংগঠন রয়েছে?)
  1. 4
  2. 5
  3. 3
  4. 6
ব্যাখ্যা


কুমিল্লা মডেলের ‘ভিশন’ ছিল যে, যতক্ষণ গ্রামগুলো তাদের নিজেদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে না পারছে, ততক্ষণ গ্রামীণ সমাজের ভেতর থেকে পরিবর্তনের কোন তাগিদ সৃষ্টি হবে না। সে লক্ষ্যেই কুমিল্লা মডেলের একটি অন্তর্নিহিত ভিশন ছিল গ্রাম পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করা। গ্রাম ভিত্তিক সমবায় সমিতি গঠনের মাধ্যমেই সেটা করা সম্ভব হয়েছে যা আজ সর্বস্বীকৃত। কুমিল্লা মডেলের অঙ্গ চারটি হলো-

(০১)থানা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিডিসি)
(০২)পল্লী পূর্ত কর্মসূচি
(০৩) থানা সেচ কর্মসূচি ও
(০৪) দ্বি-স্তর সমবায় কাঠামো।

১৯৭০ সন পর্যন্ত পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল কুমিল্লা জেলার ২০টি থানা এবং জেলার বাইরে ৩টি থানায়( মোট ২৩ টি থানায়) Piloting করা হয়। ১৯৭১ সনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের লক্ষ্যে কুমিল্লা মডেলের দ্বি-স্তর সমবায় কাঠামোকে জাতীয় পর্যায়ে পল্লী উন্নয়ন কর্মসূচি হিসেবে হাতে নেয়া হয়। সেই থেকেই সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি অর্থাৎ আইআরডিপি’র যাত্রা শুরু।
( www.brdb.com)

৪৮.
Who is the writer of "Primitive Culture"? (Primitive Culture গ্রন্থটির রচয়িতা কে ?)
  1. Immanuel kant( ইমানুয়েল কান্ট)
  2. E.A. Hoebel( ই. এ. হোবেল)
  3. E. E. Taylor ( ই. ই. টেইলর)
  4. E. B. Taylor ( ই. বি. টেইলর)
ব্যাখ্যা


ই . বি. টেইলর (E. B. Tylor) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নৃবিজ্ঞানী, যিনি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের প্রতিষ্ঠাতা জনক হিসেবে পরিচিত। তাঁর পুরো নাম এডওয়ার্ড বার্নেট টেইলর (Edward Burnett Tylor), এবং তিনি ১৮৩২ সালে জন্মগ্রহণ করেন ও ১৯১৭ সালে মারা যান। তাঁর 'প্রিমিটিভ কালচার' (Primitive Culture, 1871) বইটি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪৯.
In the process of calculating crude birth rate (CBR) , with what is multiplied? ( স্থূল জন্মহার (CBR)- এ কত দিয়ে গুণ করে গণনা করা হয়?)
  1. 100
  2. 1000
  3. 500
  4. 10000
ব্যাখ্যা

স্থূল জন্মহার কী?:-
স্থূল জন্মহার হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট বছরে প্রতি ১,০০০ জন মানুষের মধ্যে যতজন শিশুর জন্ম হয়, তার অনুপাতকে বোঝায়। এটি একটি নির্দিষ্ট সময়ে মোট জীবিত শিশুর সংখ্যাকে একই সময়ের মধ্যবর্তী মোট জনসংখ্যার দ্বারা ভাগ করে এবং ১,০০০ দিয়ে গুণ করে গণনা করা হয়।

বিবিএস রিপোর্ট -২০২৩ অনুযায়ী,
- বাংলাদেশে স্থুল জন্মহার ১৮.৮%।

৫০.
Which five years plan has worked for fulfilling the goals of SDGs? (এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ করেছে?)
  1. 7th five years plan
  2. 8th five years plan
  3. 6th five years plan
  4. 9th five years plan
ব্যাখ্যা


- বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কার্যকর একটি দলিল, যা 'রূপকল্প ২০৪১' বাস্তবায়নের প্রথম পর্যায়। এই পরিকল্পনার লক্ষ্য হলো আর্থসামাজিক ও পরিবেশগত উন্নয়ন, যা কোভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা করবে। পরিকল্পনাটি বাংলাদেশ পরিকল্পনা কমিশন কর্তৃক প্রণীত হয়েছে এবং এটি প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১-এর প্রথম ধাপ। এই পরিকল্পনার প্রধান একটি লক্ষ্য হচ্ছে দারিদ্র্যের হার ১৫.৬% এ নামিয়ে আনা।

৫১.
Who drafted the Hindu widow Remarriage Act-1856?( হিন্দু বিধবা বিবাহ আইন -১৮৬৫ কে খসড়া করেছিলেন?)
  1. Lord Dalhousie ( লর্ড ডালহৌসি)
  2. Lord canning ( লর্ড ক্যানিং)
  3. Lord Bentinck ( লর্ড বেন্টিংক)
  4. Lord Mayo(লর্ড মেয়ো)
ব্যাখ্যা


হিন্দু বিধবা বিবাহ আইন, যা 'দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬' নামে পরিচিত, ১৮৫৬ সালের ২৬শে জুলাই তারিখে পাস হয়। এই আইনের মাধ্যমে বিধবা বিবাহের প্রথাকে বৈধতা দেওয়া হয়, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর সামাজিক আন্দোলনের ফল ছিল এবং এর ফলে হিন্দু বিধবাদের সমাজে পুনর্বিবাহের সুযোগ তৈরি হয়।
তাঁর প্রচেষ্টায় এবং তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং-এর সহায়তায় ব্রিটিশ সরকার এই আইনটি প্রণয়ন করে। লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরিতেও সহায়তা করেন।

৫২.
What is the National labour welfare hotline in Bangladesh ? ( বাংলাদেশে জাতীয় শ্রম কল্যাণ হটলাইন কোনটি?)
  1. ১৬৩৫০
  2. ১৬৩৫৭
  3. ১৬৩৫৯
  4. ১৬৩৫৬
ব্যাখ্যা

বাংলাদেশে জাতীয় শ্রম কল্যাণ হটলাইন হলো শ্রমিক হেল্পলাইন - ১৬৩৫৭ (টোল ফ্রি)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের সব অসন্তোষ ও অভিযোগ সরকারের কাছে পৌঁছাতে এই হেল্পলাইন চালু করেছে। 
কীভাবে ব্যবহার করবেন:
যে কোনো মোবাইল বা ফোন থেকে ১৬৩৫৭ নম্বরে ডায়াল করুন।
এই নম্বরে কল করে আপনি আপনার অভিযোগ দায়ের করতে পারবেন।

৫৩.
Fourth juvenile development centre is undergoing to be established in which district? (চতুর্থ কিশোর উন্নয়ন কেন্দ্র কোন জেলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে?)
  1. Nougaon
  2. Gazipur
  3. Jaipurhat
  4. Jamalpur
ব্যাখ্যা


- বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে দুইটি গাজীপুর জেলায় ও একটি যশোর জেলার পুলেরহাটে অবস্থিত। সম্প্রতি চতুর্থ প্রস্তাবিত কিশোর উন্নয়ন কেন্দ্র জয়পুরহাট জেলায় অবস্থিত। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানটি ৩০০ আসন বিশিষ্ট। এর অবকাঠামোগত কার্যক্রম শুরু হয়েছে।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম; হুমায়ুন কবির।

৫৪.
How many sectors are defined as the scope of social work by Walter A. Friedlander? ওয়াল্টার এ. ফ্রীডল্যান্ডার সমাজকর্মের কতটি ক্ষেত্রের কথা বলেন?)
  1. 10
  2. 13
  3. 14
  4. 12
ব্যাখ্যা

ব্যাখ্যা:- Walter A. Friedlander তার বিখ্যাত গ্রন্থ ;Concept and Methods of Social work এ সমাজকর্মের
১৩ টি ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এগুলোর মধ্যে সরকারি সাহায্য, সামাজিক বীমা, পরিবার সেবা, শিশু
কল্যাণ ইত্যাদি অন্যতম।

৫৫.
How many members are there in the committee of Muhammedan literary Society? ( মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাকালীন কমিটির কতজন সদস্য ছিল?)
  1. ১১
  2. ১২
  3. ১৩
  4. ১৪
ব্যাখ্যা


মোহামেডান লিটারেরি সোসাইটি একটি সামাজিক সংগঠন। ১৮৬৩ সালে নওয়াব আবদুল লতিফ কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠিত। সোসাইটির সেক্রেটারি আবদুল লতিফের কলকাতার ১৬ নং তালতলার বাসভবনে সোসাইটির সদর দপ্তর ছিল। মোহামেডান লিটারেরি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন মহীশূরের প্রিন্স মুহম্মদ রহিমুদ্দীন এবং সহ-সভাপতি ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা জাহান কাদের বাহাদুর ও মহীশূরের প্রিন্স মুহম্মদ নাসিরুদ্দীন হায়দার। কমিটির মোট ১২ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা আসমান জাহ বাহাদুর ও প্রিন্স মুহম্মদ জাহ আলী বাহাদুর এবং মহীশূরের প্রিন্স মুহম্মদ হরমুজ শাহ ও প্রিন্স মুহম্মদ বখতিয়ার শাহ। বাংলার ছোটলাটকে সোসাইটির পৃষ্ঠপোষক করা হয়েছিল। সমগ্র ভারতবর্ষের পাঁচ শতেরও বেশি মুসলমান সোসাইটির সাধারণ সদস্যভুক্ত ছিল। সোসাইটির মাসিক সভার কার্যক্রম উর্দু, ফারসি, আরবি ও ইংরেজি ভাষায় পরিচালিত হতো।( বাংলাপিডিয়া)

মোহামেডান লিটারেরি সোসাইটির প্রথম সভা কলকাতার ১৬নং তালতলায় অনুষ্ঠিত হয়। মৌলভী মুহম্মদ ওয়াজির এ সভায় সভাপতিত্ব করেন।

৫৬.
Ministry of Labour and Employment in Bangladesh started its journey? (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যাত্রা কতসাল থেকে শুরু হয়?)
  1. ১৯৭৮
  2. ১৯৭৫
  3. ১৯৭২
  4. ১৯৭৪
ব্যাখ্যা


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়, যেটি কর্মসংস্থান, শ্রমবাজার এবং শ্রমজীবীদের জীবনমান উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশে এই মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ২০ জানুয়ারি। বর্তমানে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন এম. সাখাওয়াত হোসেন।

৫৭.
An Essay on the Nature and Significance of Economic Science" was published in which year?( "An Essay on the Nature and Significance of Economic Science"গ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?)
  1. ১৯২৩
  2. ১৯৩২
  3. ১৯২৫
  4. ১৯৩৫
ব্যাখ্যা


লিওনেল চার্লস রবিন্স, ব্যারন রবিন্স (১৮৯৮-১৯৮৪) একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। তার প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা ও মার্শালের নির্দেশনা মোতাবেক আংলো সাক্সোন অর্থনীতিতে প্রত্যক্ষ এবং এজন্যই তিনি পরিচিতি লাভ করেন।
রবিন্সের বিখ্যাত সংজ্ঞা হলো " অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানবীয় আচরণ নিয়ে আলোচনা করে যেখানে অসীম অভাব ও বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদ বিদ্যমান।" ("Economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses." )

লিওনেল রবিন্সের লেখা "An Essay on the Nature and Significance of Economic Science" প্রবন্ধটি ১৯৩২ সালে প্রথম প্রকাশিত হয়। এই প্রবন্ধটি অর্থনীতির একটি পদ্ধতিগত ধ্রুপদী রচনা হিসেবে পরিচিত।

৫৮.
V- AID programme is thought to be the previous step of which programme? (V-AID কর্মসূচিকে কোন কর্মসূচির পুরনো মডেল হিসেবে মেনে নেওয়া হয়?)
  1. Grammen Bank (গ্রামীন ব্যাংক)
  2. RSS (Rural Social service) (গ্রামীন সমাজসেবা কার্যক্রম)
  3. USS (Urban Social Service) (শহর সমাজসেবা কার্যক্রম)
  4. UCD (Urban Community development) (শহর জনসমষ্টি উন্নয়ন)
ব্যাখ্যা

- V-AID (ভি-এইড) এর পূর্ণরূপ হলো Village Agricultural and Industrial Development (গ্রাম কৃষি ও শিল্প উন্নয়ন)। এটি ১৯৫২সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে চালু হওয়া একটি গ্রাম উন্নয়ন কর্মসূচি ছিল।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করা।
- ১৯৫৯ সালে এ কর্মসূচিটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৪ সালে ভি- এইড প্রোগ্রাম এর আলোকে গ্রামীন সমাজসেবা কার্যক্রম (RSS) চালু হয়।

৫৯.
"Freedom of confidentiality " is discussed in which article of Bangladesh constitution?(বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদ গোপনীয়তার অধিকার নিয়ে কথা বলেছে?)
  1. Article 43
  2. Article 40
  3. Article 41
  4. Article 42
ব্যাখ্যা


বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -৪৩ এ বলা হয়েছে যে,

​৪৩। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের

(ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং

(খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।

৬০.
Who turned Faraizi movement into the political movement? ( কে ফরায়জী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়?)
  1. Pir Dolu mia( পীর দলু মিয়া)
  2. Mohammad Mohsin ( মোহাম্মদ মোহসীন)
  3. Pir Durdur mia( পীর দুরদুর মিয়া)
  4. Hazi Shariotullah (হাজী শরীয়তউল্লাহ)
ব্যাখ্যা


হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র।
তার পুত্র দুদু মিয়া ওরফে মোহাম্মদ মোহসীন এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে। তিনি জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে ও প্রতিবাদ করে। এতে তাকে কারারুদ্ধ করা হয়।।

৬১.
Who wrote " A Review of General Psychology "?("A Review of General Psychology" গ্রন্থটি কে রচনা করেন?)
  1. Sigmund Freud ( সিগমুন্ড ফ্রয়েড)
  2. John L. Vogel( জন এল. ভোগেল)
  3. H. H. Kurtz(এইচ. এইচ. কুর্টজ)
  4. John B. Watson ( জন বি. ওয়াটসন)
ব্যাখ্যা


জন ব্রডাস ওয়াটসন (৯ জানুয়ারী, ১৮৭৮ - ২৫ সেপ্টেম্বর, ১৯৫৮) ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী যিনি আচরণবাদের বৈজ্ঞানিক তত্ত্বকে জনপ্রিয় করে তুলেছিলেন । তার বিখ্যাত গ্রন্থ হলো "A Review of General Psychology"। তিনি মনোবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, "Psychology is such a science which discusses about the behaviour of animals and human beings. " ( "মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে ")

৬২.
The final allocated budget of social security programme in Bangladesh in 2024-25FY is- (বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে চূড়ান্ত বাজেট কত?)
  1. 1,26, 272 crore tk.
  2. 1,02,127 crore tk
  3. 1,36,026 crore tk.
  4. 1, 16, 731 crore tk.
ব্যাখ্যা

প্রথম আলোর প্রতিনিধি অর্থ উপদেষ্টার বক্তব্য এভাবে তুলে ধরেন, ‘সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি ও গুরুত্ব বিবেচনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তাবেষ্টনীর জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৮১ হাজার ২৯৭ কোটি টাকা।’ পেনশন বাবদ বরাদ্দ রয়েছে ৩৫ হাজার কোটি টাকার বেশি। এ খাতে আগামী অর্থবছরের বরাদ্দ মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৮৭ শতাংশ। অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মান অনুযায়ী, একটা দেশের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির ৫ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেখানো হয়েছিল ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমিয়ে ১ লাখ ২ হাজার ১২৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।( ১১ জুন, ২০২৫, প্রথম আলো)

৬৩.
"Hitting the weak is a sin, helping the helpless is religion. " quoted in which religious book? ("দুর্বলকে আঘাত করা পাপ, অসহায়কে সাহায্য করা ধর্ম।" কোন ধর্মগ্রন্থের বাণী?)
  1. Bedh(বেদ)
  2. Tripitak(ত্রিপিটক)
  3. Vogobot Geeta( ভগবত গীতা)
  4. Bible( বাইবেল)
ব্যাখ্যা


খ্রিস্টান ধর্মের গ্রন্থ বাইবেলে উল্লেখ আছে যে "দুর্বলকে আঘাত করা পাপ, অসহায়কে সাহায্য করা ধর্ম।"
উৎস : সমাজকর্মের ইতিহাস ও দর্শন :-( শহীদুল্লাহ)

৬৪.
What is the crude birth rate (CBR) of Bangladesh? (বাংলাদেশের স্থূল জন্মহার (CBR) কত?)
  1. 18.7%
  2. 18.3%
  3. 18.5%
  4. 18.8%
ব্যাখ্যা

স্থূল জন্মহার কী?:-
স্থূল জন্মহার হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট বছরে প্রতি ১,০০০ জন মানুষের মধ্যে যতজন শিশুর জন্ম হয়, তার অনুপাতকে বোঝায়। এটি একটি নির্দিষ্ট সময়ে মোট জীবিত শিশুর সংখ্যাকে একই সময়ের মধ্যবর্তী মোট জনসংখ্যার দ্বারা ভাগ করে এবং ১,০০০ দিয়ে গুণ করে গণনা করা হয়।

বিবিএস রিপোর্ট -২০২৩ অনুযায়ী,
- বাংলাদেশে স্থুল জন্মহার ১৮.৮%।

৬৫.
Buddhist Religion has been classified in how many ways? (বৌদ্ধ ধর্মকে কয়ভাগে ভাগ করা যায়?)
  1. Five (পাঁচ)
  2. Four (চার)
  3. Three (তিন)
  4. six (ছয়)
ব্যাখ্যা


বৌদ্ধধর্ম প্রধানত থেরবাদ ও মহাযান নামে দুটি প্রধান শাখায় বিভক্ত। থেরবাদকে অনেক সময় 'হীনযান'ও বলা হয়, যেখানে মহাযান মানে 'বৃহত্তর বাহন'। বর্তমানে বৌদ্ধধর্মের তিনটি প্রধান বিদ্যমান শাখা হলো থেরবাদ, মহাযান এবং বজ্রযান।
বৌদ্ধধর্মের প্রধান শাখাগুলো হলো:
1)থেরবাদ (Theravada):
এটি বৌদ্ধধর্মের প্রাচীনতম রূপ, যা মূলত পালি ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
2)মহাযান (Mahayana):
এই শাখাটি 'বৃহত্তর বাহন' নামে পরিচিত এবং এটি থেরবাদ থেকে অনেক বিস্তৃত।
3)বজ্রযান (Vajrayana):
এটি মহাযানের একটি শাখা, যা তিব্বত এবং পূর্ব এশিয়ায় বেশি প্রচলিত।

৬৬.
How many issues were discussed in the definition of social action mentioned in the definition of social work Dictionary? (সমাজকর্ম অভিধানে সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় কয়টি বিষয় উল্লেখ করা হয়েছে?)
  1. 5
  2. 4
  3. 6
  4. 3
ব্যাখ্যা


'সমাজকর্ম অভিধানে' Robert L. Barker সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় বলেন," সামাজিক কার্যক্রম হলো (০১) সামাজিক সমস্যার সমাধান, (০২) অন্যায় অবিচার সংশোধন, (০৩) জীবনযাত্রার মানোন্নয়ন ও (০৪)চাহিদা পূরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের একটি সম্মিলিত প্রচেষ্টা। "( Social Action is a coordinated effort to achieve institutional Change to meet a need, solve a social problem, correct an injustice or enhance the quality of human life.)

৬৭.
Rural Social Service (RSS) was extended in 21 thanas in which year? (কোন সালে গ্রামীন সমাজসেবা কার্যক্রম ২১ টি থানায় প্রসারিত করা হয়েছিল?)
  1. 1974
  2. 1976
  3. 1977
  4. 1978
ব্যাখ্যা


- গ্রামীণ সমাজসেবা কর্মসূচি ১৯৭৪ সালে বাংলাদেশে চালু হয়। এই কর্মসূচিটি মূলত গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য চালু করা হয়েছিল। এর মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ, মাতৃমঙ্গল কেন্দ্র স্থাপন এবং সাক্ষরতা কার্যক্রমের মতো বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।

১৯৭৪ সালে, যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে, ১৯টি জেলার ১৯টি থানায় পল্লী সমাজসেবা (Rural Social Service - RSS) কর্মসূচি চালু করা হয়েছিল। বর্তমানে, এই কর্মসূচি দেশের সকল পল্লী অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য কর্মসূচিটির সফলতার প্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ২১ টি থানায় ১৯৭৭ সালে তা বর্ধিত করা হয়। বর্তমানে ৪৯২ টি উপজেলায় এ কার্যক্রম চালু আছে।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির।

৬৮.
Negative change of society is popularly known as.....?(সমাজের নেতিবাচক পরিবর্তন কী নামে পরিচিত..?)
  1. Social reform
  2. Social problem
  3. Social Alteration
  4. Social Development
ব্যাখ্যা

ব্যাখ্যা:-মরিস জিনসবার্গ সামাজিক পরিবর্তনকে মূলত দুইভাগে ভাগ করেন। ইতিবাচক পরিবর্তনকে তিনি সামাজিক উন্নয়ন বলেছেন এবং নেতিবাচক পরিবর্তনকে সামাজিক সমস্যা হিসেবে অভিহিত করেছেন। (সোর্স : উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: শহীদুল্লাহ্)

৬৯.
8th five years plan was accepted in which year? (অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতসালে গৃহীত হয়?)
  1. 3rd December, 2020
  2. 1st December, 2021
  3. 2nd December, 2020
  4. 1st December, 2020
ব্যাখ্যা

- বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২৫) গৃহীত হয় ২ ডিসেম্বর, ২০২০ সালে।

​ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২০-২০২৫) প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। ভিশন -২০৪১ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এটি। এই পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল "সকলের সাথে সমৃদ্ধির পথে" এবং এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করা হয়েছে।

plandiv.gov.bd/site​​​​

৭০.
How many sections are there in Universal Declaration of Human rights? ( আন্তর্জাতিক মানবাধিকার সনদের কতগুলো ধারা রয়েছে?)
  1. 31
  2. 30
  3. 33
  4. 32
ব্যাখ্যা


মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালিত হয়ে আসছে। ২০২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই'। মানবাধিকার সনদের ৩০ টি ধারা রয়েছে।

৭১.
When was the last Women Development Policy formulated in Bangladesh ?( বাংলাদেশে সর্বশেষ নারী উন্নয়ন নীতি কতসালে প্রণীত হয়?)
  1. 2011
  2. 2012
  3. 2014
  4. 2013
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়েছিল ১৯৯৭ সালে, এবং সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ সালে প্রণীত হয়। 
১৯৯৭ সালে:
১৯৯৭ সালে সর্বপ্রথম একটি জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়েছিল।
২০০৪ সালে:
পরবর্তীতে, জামায়াত জোট সরকার এই নীতিতে পরিবর্তন এনে ২০০৪ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে।
২০০৮ সালে:
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে এই নীতি সংশোধিত আকারে প্রণীত হয়েছিল, তবে এর কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি।
২০১১ সালে:
বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে।

৭২.
Which of following issue is not discussed in cognitive Psychology? (নীচের কোনটি কগনিটিভ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?)
  1. Human Memory ( মানুষের স্মৃতি)
  2. Human Thought ( মানুষের চিন্তা)
  3. Human physique (মানব দেহ)
  4. Human intelligence ( মানুষের বুদ্ধি)
ব্যাখ্যা

মনোবিজ্ঞানের প্রধান শাখাগুলো:

স্বাস্থ্য মনোবিজ্ঞান:
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সংযোগ নিয়ে কাজ করে। রোগ প্রতিরোধ, চিকিৎসা এবং সুস্থ জীবনযাপনে মনোবিজ্ঞানের ভূমিকা কী, তা নিয়ে গবেষণা করে।

শিক্ষাগত মনোবিজ্ঞান (Educational Psychology):
শিক্ষা প্রক্রিয়ার সকল দিক, যেমন শেখা, শেখানো এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশের ওপর মনোবিজ্ঞানের প্রভাব বিশ্লেষণ করে।

শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান (Industrial-Organizational Psychology):
কর্মক্ষেত্রে মানুষের আচরণ, কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং কর্মপরিবেশ উন্নত করার কৌশল নিয়ে আলোচনা করে।

অস্বাভাবিক মনোবিজ্ঞান (Abnormal Psychology):
মানসিক ব্যাধি, অস্বাভাবিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা ও তার নিরাময়ের উপায় খোঁজে।

ক্লিনিক্যাল মনোবিজ্ঞান (Clinical Psychology):
মানসিক ও আচরণগত অসুস্থতার নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। এটি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত একটি শাখা।

জ্ঞানীয় মনোবিজ্ঞান (Cognitive Psychology):
স্মৃতি, চিন্তা, সমস্যা সমাধান, বুদ্ধি ও ভাষার মতো মানসিক প্রক্রিয়াগুলি নিয়ে কাজ করে।

৭৩.
which issue is absent in the definition of social action given by Arthur Dunham (আর্থার ডানহামের সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় কোন বিষয়টি ফুটে উঠে নি?)
  1. যৌথ প্রচেষ্ঠা
  2. সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা
  3. অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়
  4. একক প্রচেষ্ঠা
ব্যাখ্যা


সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় আর্থার ডানহাম বলেন, "সামাজিক কার্যক্রম হলো একটি যৌথ প্রচেষ্টা , যার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা হয় বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। )
সে অনুযায়ী, অপশন “ ঘ” হলো সঠিক উত্তর।

৭৪.
Poor law Commission in England was formed in which year? (ইংল্যান্ডে দরিদ্র আইন কমিশন কতসালে গঠিত হয়?)
  1. ১৯০৬
  2. ১৯০৭
  3. ১৯০৪
  4. ১৯০৫
ব্যাখ্যা


১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন ছিল একটি ব্রিটিশ রয়্যাল কমিশন যা ইংল্যান্ডের তৎকালীন বেকারত্ব, দারিদ্র্য এবং প্রচলিত দরিদ্র আইনগুলোর সংস্কারের জন্য গঠিত হয়েছিল। এই কমিশন বেকার সমস্যার সমাধান এবং দরিদ্রদের জন্য সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইনগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুপারিশ করে।
কমিশন গঠনের উদ্দেশ্য
(০১)বেকারত্ব ও দারিদ্র্য সমস্যার সমাধান:
ইংল্যান্ডে ক্রমবর্ধমান বেকারত্ব ও দারিদ্র্য মোকাবিলা করার জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করা।
(০২)প্রচলিত আইনের সংস্কার:
তৎকালীন দরিদ্র আইনগুলো দরিদ্রদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল, তাই এই কমিশন বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে সেগুলোর সংস্কারের জন্য সুপারিশ প্রদান করে।
(০৩)সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ:
ইংল্যান্ডে দরিদ্রদের জন্য একটি উন্নত ও কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
এই কমিশন মূলত তৎকালীন ব্রিটিশ সমাজের বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করেছিল এবং এই সমস্যাগুলো মোকাবিলায় প্রচলিত আইনগুলোর সংস্কারের সুপারিশ করেছিল।
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি ছিলেন লর্ড জর্জ হ্যামিল্টন (Lord George Hamilton)। এই কমিশনটি ইংল্যান্ডের বেকার সমস্যা সমাধান এবং প্রচলিত দরিদ্র আইনগুলোর সংস্কারের লক্ষ্যে গঠিত হয়েছিল।

৭৫.
What is the meaning of of the word " Rapport "?(রেপো শব্দটির অর্থ কী?)
  1. blissful relation( আশীর্বাদমূলক সম্পর্ক)
  2. Professional relation( পেশাগত সম্পর্ক)
  3. Group relation( দলগত সম্পর্ক)
  4. International relation(আন্তর্জাতিক সম্পর্ক)
ব্যাখ্যা


ব্যক্তি সমাজকর্মে রেপো ( Rapport) শব্দটি প্রথম ব্যবহার করেন ভার্জিনিয়া পি. রবিনসন। এর অর্থ পেশাগত সম্পর্ক বা সহানুভূতিশীল সম্পর্ক। তিনি ১৯৩০ সালে রচিত বিখ্যাত গ্রন্থ ( A Changing Psychology in Social Case Work) এ র‌্যাপো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।

ভার্জিনিয়া পি. রবিনসন ছিলেন সামাজিক কাজের ক্ষেত্রে একজন প্রখ্যাত ব্যক্তি, যিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কাজের স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আট-কাজের ক্ষেত্রে একজন পণ্ডিত ছিলেন এবং সামাজিক কর্মক্ষেত্রে কাজের মনস্তত্ত্বের উপর গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।

তিনি সামাজিক কাজের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "Supervision in Social Case Work" এবং "A Changing Psychology in Social Case Work"।

৭৬.
Hazi Shariotullah Bridge is situated in which district? ( হাজী শরীয়তুল্লাহ সেতু কোন জেলায় অবস্থিত?)
  1. Shoriotpur( শরীয়তপুর)
  2. Madaripur ( মাদারীপুর)
  3. Faridpur ( ফরিদপুর)
  4. Rangpur ( রংপুর)
ব্যাখ্যা


হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন।

শরীয়তুল্লাহ'র নামানুসারে বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। এছাড়া তার নামে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত সেতুটির নাম করণ করা হয়েছে হাজী শরীয়তউল্লাহ সেতু যা ৪৫০ মিটার দীর্ঘ। ১০ মার্চ ১৯৯৩ সালে তার নামে বাংলাদেশ ডাক বিভাগ ডাকটিকিট বের করে। তার জীবনী একটি চলচ্চিত্র নির্মাণ হয় এতে শরিয়তুল্লাহ চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন।

৭৭.
Who defined sociology as the study of human interaction, interrelations, their conditions and consequences? (কে সমাজবিজ্ঞানকে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তসম্পর্কের শর্ত ও ফলাফল সম্পর্কিত অধ্যয়ন বলে অভিহিত করেছেন?)
  1. M. Kovalevsky( এম কোভালভস্কি)
  2. L. F. Ward( এল. এফ. ওয়ার্ড)
  3. Franklin Giddings ( ফ্রাঙ্কলিন গিডিংস)
  4. Morris ginsberg ( মরিস জিনসবার্গ)
ব্যাখ্যা


মরিস গিন্সবার্গ (১৪ মে ১৮৮৯ - ৩১ আগস্ট ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী , যিনি এই শৃঙ্খলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯৩০-এর দশকে দ্য সোসিওলজিক্যাল রিভিউ- এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ১৯৫১ সালে ব্রিটিশ সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এর প্রথম সভাপতি (১৯৫৫-১৯৫৭) হন। তিনি ১৯৪২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অ্যারিস্টটলীয় সোসাইটির সভাপতি ছিলেন এবং দ্য রেস কোয়েশ্চেন শিরোনামে ১৯৫০ সালের ইউনেস্কোর বিবৃতির খসড়া তৈরিতে সহায়তা করেছিলেন ।

তিনি সমাজবিজ্ঞানকে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তসম্পর্কের শর্ত ও ফলাফল সম্পর্কিত অধ্যয়ন বলে অভিহিত করেছেন(He defined sociology as the study of human interaction, interrelations, their conditions and consequences.)

৭৮.
By which year, 8th five years plan is formulated to make Bangladesh as middle income country? (কত সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?)
  1. 2031
  2. 2030
  3. 2025
  4. 2021
ব্যাখ্যা


- বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২৫) গৃহীত হয় ২ ডিসেম্বর, ২০২০ সালে। ২০৩১ সালের মধ্যে বাংলাদপশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার মহান উদ্দেশ্য নিয়ে এটি পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে ২০৩১ সাল হবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার একটি স্টপেজ।

​ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২০-২০২৫) প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। ভিশন -২০৪১ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এটি। এই পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল "সকলের সাথে সমৃদ্ধির পথে" এবং এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করা হয়েছে।

​plandiv.gov.bd/site ​

৭৯.
National Women Agency was established in which year? (জাতীয় নারী সংস্থা কতসালে গঠিত হয়?)
  1. ১৯৭৩
  2. ১৯৭২
  3. ১৯৭৫
  4. ১৯৭৬
ব্যাখ্যা


জাতীয় নারী সংস্থা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত এবং এটি মূলত নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন, ক্ষমতায়ন এবং সমাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কাজ করে। সংস্থাটি কম্পিউটার প্রশিক্ষণ, ব্লক-বাটিক প্রিন্টিং এবং ফ্রিল্যান্সিং-এর মতো বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকে।
প্রতিষ্ঠা ও উদ্দেশ্য:
এই সংস্থাটি ১৯৭৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
নারীদের জীবনযাত্রার উন্নতি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এর প্রধান উদ্দেশ্য। ( www.jms.com)

৮০.
what does Structural Unemployment mean? ( কাঠামোগত বেকারত্ব কী?)
  1. এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার জন্য সময় বেকারত্ব
  2. প্রয়োজনের তুলনায় বেশি লোক কোনো কাজে নিযুক্ত থাকে
  3. অর্থনীতির বাণিজ্যচক্রের উত্থান-পতনের কারণে বেকারত্ব
  4. প্রযুক্তির উন্নতির ফলে বেকারত্ব
ব্যাখ্যা

বেকারত্বের প্রকারভেদ: //
1)চক্রাকার বেকারত্ব (Cyclical Unemployment):
অর্থনীতির বাণিজ্যচক্রের উত্থান-পতনের কারণে, বিশেষ করে মন্দার সময় যখন চাহিদা কমে যায় তখন এই ধরনের বেকারত্ব দেখা দেয়।
2) কাঠামোগত বেকারত্ব (Structural Unemployment):
অর্থনীতির কাঠামোগত পরিবর্তন বা প্রযুক্তির উন্নতির ফলে শ্রমিকদের দক্ষতা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্য দেখা দিলে এই বেকারত্ব সৃষ্টি হয়।
3) ঘর্ষণজনিত বেকারত্ব (Frictional Unemployment):
এটি একটি স্বল্পস্থায়ী বেকারত্ব, যা ঘটে যখন একজন ব্যক্তি এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার জন্য সময় নেয়, বা কাজ খোঁজার প্রক্রিয়ার সময় বেকার থাকে।
4) মৌসুমী বেকারত্ব (Seasonal Unemployment):
বছরের নির্দিষ্ট কিছু ঋতুতে বা সময়ে কাজের সুযোগ কমে যাওয়ার কারণে এটি ঘটে, যেমন কৃষিকাজ বা পর্যটন খাতের কিছু কাজ।
5)প্রচ্ছন্ন বেকারত্ব (Disguised Unemployment):
যখন প্রয়োজনের তুলনায় বেশি লোক কোনো কাজে নিযুক্ত থাকে এবং তাদের কাজ থেকে সরিয়ে নিলেও উৎপাদনশীলতায় কোনো পরিবর্তন আসে না, তখন তাকে প্রচ্ছন্ন বেকারত্ব বলে। এটি গ্রামীণ কৃষি খাতে বেশি দেখা যায়।
6) স্বেচ্ছাকৃত বেকারত্ব (Voluntary Unemployment):
যখন কোনো ব্যক্তি ব্যক্তিগত কারণে, যেমন পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজে নিযুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিলে এই ধরনের বেকারত্ব দেখা দেয়।

৮১.
Which element of social action is not identified in "Social Work Year book "? ( "Social Work Year book "এ উল্লেখ হয় নি সামাজিক কার্যক্রমের কোন উপাদানটি?)
  1. কার্যকরীকরন( Enforcement)
  2. মূল্যায়ন( Evaluation)
  3. সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন (Presentation of a specific Proposal)
  4. গবেষণা(Research)
ব্যাখ্যা


সামাজিক কার্যক্রমের উপাদান চিহ্নিত করতে গিয়ে ”Social Work Year Book”” ৫টি উপাদান উল্লেখ করেছেন।
(০১)গবেষণা(Research)
(০২)সমাধান পরিকল্পনা(Planning of Solution)
(০৩)জনসমর্থন আদায় ও তালিকাভূক্তিকরন( Enlisting Public Support)
(০৪)সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন(Presentation of a specific Proposal)
(০৫)কার্যকরীকরন( Enforcement)

৮২.
The first name of Columbia School of social work was- (Columbia School of social work এর প্রথম নাম কী ছিল?)
  1. New York School of Social Work philanthropy
  2. New York School of Philanthropy
  3. New York School of Social Philanthropy
  4. New York School program on Social Work
ব্যাখ্যা


কলম্বিয়া স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক (Columbia School of Social Work) এর নামের ইতিহাসে মূল পরিবর্তনগুলো ছিল: New York School of Philanthropy (১৮৯৮/১৯০৪) থেকে New York School of Social Work (১৯১৯/১৯১৭) এবং সর্বশেষ Columbia University School of Social Work (১৯৬৩)। এই পরিবর্তনগুলো মূলত সামাজিক কাজের ক্ষেত্রে এর ক্রমবর্ধমান পরিধি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এর গভীর সম্পৃক্ততা নির্দেশ করে।

এখানে ধাপে ধাপে নাম পরিবর্তনের ইতিহাস দেওয়া হলো:
(০১) New York School of Philanthropy (১৮৯৮/১৯০৪):
(০২)১৮৯৮ সালে New York Charity Organization Society (COS) দ্বারা একটি গ্রীষ্মকালীন স্কুল হিসেবে এর সূচনা হয়।
পরবর্তীতে এটি New York School of Philanthropy নামে পরিচিতি লাভ করে।

(০৩)New York School of Social Work (১৯১৯/১৯১৭):
১৯১৯ সালে (কিছু সূত্রমতে ১৯১৭ সালে) এর নাম পরিবর্তন করে New York School of Social Work রাখা হয়। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সামাজিক কাজের প্রোগ্রামগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি লাভ করে।
Columbia University School of Social Work (১৯৬৩):
১৯৬৩ সালে এর নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে Columbia University School of Social Work করা হয়। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কাজের স্নাতক স্কুল হিসেবে পরিচিতি লাভ করে এবং বর্তমানে এই নামেই এটি পরিচিত।

৮৩.
Who wrote the following book "Individual and His Religion" ("The Individual and His Religion" গ্রন্থটি কে রচনা করেছেন?)
  1. Morals and Shaefor( মোরালস ও শেফার)
  2. Gordon W. Allport( গর্ডন ডব্লিউ. অলপোর্ট)
  3. B. Compton (বি. কম্পটন)
  4. Charles S. Levy( চার্লস এস. লেভি)
ব্যাখ্যা


The Individual and His Religion" গ্রন্থটি রচনা করেছেন গর্ডন উইলার্ড অলপোর্ট (Gordon Willard Allport)।
এই গ্রন্থে তিনি মানববিজ্ঞান ও সমাজের প্রেক্ষাপটে ধর্মীয় বিশ্বাসের প্রভাব বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন কীভাবে স্বতন্ত্র ব্যক্তি ও তাদের ধর্ম একে অপরের উপর প্রভাব ফেলে।

৮৪.
Which organisation published "Journal of social work Education "?("Journal of social work Education " কোন প্রতিষ্ঠানটি প্রকাশ করে?)
  1. NASW
  2. IFSW
  3. IASSW
  4. CSWE
ব্যাখ্যা


Council for Social Work Education (CSWE) সারা পৃথিবীর সমাজকর্ম শিক্ষা ও পেশাগত সেবা বিস্তারে নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১৯৫২ সালে American Association of Schools of Social Work (AASSW) এবং National Association of Schools of Social Administration (NASSA) এর সমন্বয়ে এটি গঠিত হয়। ১৯৬৫ সাল থেকে এই কাউন্সিল "Journal of social work Education " প্রকাশ করে আসছে।

৮৫.
In which country, citizens could directly join in state activities? ( অতীতে কোন দেশের নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন করতে পারতো?)
  1. Italy( ইতালিতে)
  2. Turkey ( তুরস্কে)
  3. Greece ( গ্রীসে)
  4. United Kingdom (যুক্তরাজ্যে)
ব্যাখ্যা


প্রত্যক্ষ গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে জনগণ সরাসরিভাবে নীতি নির্ধারণ ও শাসনকার্যে অংশগ্রহণ করে এবং নিজেদের আইন ও নীতি বিষয়ে ভোট দেয়, কোনো নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতা ছাড়াই। এটি প্রতিনিধি নির্ভর পরোক্ষ গণতন্ত্রের বিপরীত, যেখানে নাগরিকরা নিজেদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে।
প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীন গ্রিসে, বিশেষ করে এথেন্সে প্রচলিত ছিল, যেখানে নাগরিকরা সরাসরি আইন প্রণয়ন ও শাসনকার্যে অংশগ্রহণ করত। বর্তমানে, সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, যেমন গণভোট এবং গণ-আবেদন, চালু আছে।

৮৬.
Who was the founder of Charity Organisation society(COS) of USA?(আমেরিকার দান সংগঠন সমিতির প্রতিষ্ঠাতা কে?)
  1. S. F. Gartin (এস. এফ. গার্টিন)
  2. R. H. Gartin (আর. এইচ. গার্টিন)
  3. R. S. Gartin (আর. এস. গার্টিন)
  4. S. I. Gartin (এস. আই. গার্টিন)
ব্যাখ্যা

আমেরিকার দান সংগঠন সমিতি
- ১৮৬১ সালে আমেরিকায় সৃষ্ট গৃহযুদ্ধ মানুষের সামগ্রিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করে। ফলে ১৮৭৩ সালে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। গৃহযুদ্ধের পর ১৮৬৯ সালে মন্দাবস্থা অনেক ব্যক্তিগত, পারিবারিক এবং সমষ্টিগত সমস্যা ও বিশৃঙ্খলা ডেকে আনে। অবস্থার প্রয়োজনে ইংল্যান্ডে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দান সংগঠন সমিতির অনুকরণে আমেরিকাতেও দান সংগঠন আন্দোলন শুরু হয়। ১৮৭৭ সালে আর. এইচ. গার্টিন নিউইয়র্কের বাফেলো শহরে সর্বপ্রথম Charity Organization Societies - COS প্রতিষ্ঠা করেন।

৮৭.
National Social welfare Council was established in which year? (জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতসালে গঠিত হয়?)
  1. 1984
  2. 1958
  3. 1989
  4. 1956
ব্যাখ্যা


- বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হলো জাতীয় পরিষদ যা বাংলাদেশে সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং কর্মসূচি পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
​১৯৫৬ সালে ভারত-পাকিস্তান বিভাজনের পরে পূর্ব পাকিস্তানে চলে আসা কল্যাণকেন্দ্র দেখাশোনার জন্য সমাজকল্যাণ পরিষদের সূচনা হয়।
​উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আবার ১৯৭২ সালে গঠিত হয়।
​Source: bnswc.gov.bd

৮৮.
"Equality of opportunity" is the main theme of which article of Bangladesh constitution? (সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতা নিয়ে আলোচনা করা হয়েছে?)
  1. Article -29(c)
  2. Article -19
  3. Article -29(a)
  4. Article -21
ব্যাখ্যা


- সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের দ্বিতীয় অধ্যায়( অনুচ্ছেদ - ১৯) এ সরাসরি সুযোগের সমতার কথা বলা হয়েছে ।

অনুচ্ছেদ - ১৯) :-
​ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷
(২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।

৮৯.
Giving explanation, Raising conscience, making Rapport are the example of which treatment method of social case work?
(ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যাখ্যা দান, বিবেকবোধ জাগ্রতকরন, রেপো স্থাপন কোন ধরনের সমাধান প্রক্রিয়া (Treatment method?) 
  1. Direct method
  2. Indirect Method
  3. Material help method
  4. Social help method
ব্যাখ্যা

ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পাদন হয়।এগুলো হলো:-
১)মনো-সামাজিক অনুধ্যান( Psycho- Social Study)
২)অন্তর্বর্তীকালীন ব্যবস্থা (Prognosis)
৩)সমস্যা নির্ণয়/ Diagnosis( তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৪)চিকিৎসা বা সমাধান/ Treatment:-৩ ধরনের:(১.প্রত্যক্ষ সমর্থনমূলক পদ্ধতি, ২. পরোক্ষ বা সংশোধনমূলক পদ্ধতি, ৩. বৈষয়িক সাহায্যদান পদ্ধতি
৫)মূল্যায়ন(Evaluation):- (তিন সময়; প্রথমে, মাঝে,ও শেষে)
৫)সমাপ্তি( Termination)
৬)অনুসরন( Follow-up)
৭)প্রেরণ ( Referral)
এখানে প্রেরণ বলতে বিশেষ পরিস্থিতিতে অন্য কোনো বিশেষজ্ঞের কাছে ক্লায়েন্টকে পাঠানো।

৯০.
How many activities of medical social workers are defined by Dr. D. Paul Chowdhury? (ড. ডি. পল চৌধুরীর মতে চিকিৎসা সমাজকর্মীদের কয়টি ভূমিকা রয়েছে?)
  1. 15
  2. 07
  3. 16
  4. কোনোটি নয়
ব্যাখ্যা


- চিকিৎসা সমাজকর্মের উপর একটি বিখ্যাত গ্রন্থ হলো "A Handbook of Social Welfare "। এর লেখক হলেন Dr. D. Paul Chowdhury। উক্ত গ্রন্থে( ১৯৮১: ১৭৬-১৭৭) চিকিৎসা সমাজকর্মীর ১৬টি ভূমিকা তুলে ধরেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:- (০১) রোগীকে ব্যক্তিকেন্দ্রিক সেবা প্রদান (০২) রোগীর ব্যক্তিগত তথ্যাবলী রক্ষণাবেক্ষণ করা,..... ইত্যাদি।

​Source: মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির

৯১.
When was "An Inquiry into the nature and Causes of the Wealth of Nation" published? ("An Inquiry into the nature and Causes of the Wealth of Nation" গ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?)
  1. 1775
  2. 1776
  3. 1777
  4. 1770
ব্যাখ্যা


বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ হলো "An Inquiry into the nature and Causes of the Wealth of Nation"। এটি ১৭৭৬ সালে প্রকাশিত হয় এবং এটি একটি যুগান্তকারী কাজ যা অর্থনীতির জনক হিসেবে পরিচিত অ্যাডাম স্মিথকে পরিচিতি এনে দেয়।

এই বইটি আধুনিক অর্থশাস্ত্রের মূল ভিত্তি স্থাপন করে এবং এটিকে দ্য ওয়েলথ অফ নেশনস নামেও অভিহিত করা হয়। এই গ্রন্থে তিনি বলেন, " অর্থনীতি হলো এমন একটি বিষয় যা জাতীসমূহের সম্পদের প্রকৃতি ও তার কারণ অনুসন্ধান করে "

৯২.
Who is mostly known as the father of Modern India? ( কাকে অনেকে আধুনিক ভারতের জনক বলে থাকেন?)
  1. Raja Rammohan Ray ( রাজা রামমোহন রায়)
  2. Swami Bivekananda ( স্বামী বিবেকানন্দ)
  3. Nawab Abdul latif( নওয়াব আবদুল লতিফ)
  4. Rabindranath Tagore (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা


রাজা রামমোহন রায় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর-এর কাছ থেকে 'রাজা' উপাধি পেয়েছিলেন। ১৮৩১ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে এই উপাধি দেন।

আরও কিছু তথ্য:
রাজা রামমোহন রায়কে "আধুনিক ভারতের জনক" হিসেবেও বিবেচনা করা হয়।
তিনি সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন।
তিনি ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন।

৯৩.
The number of unemployed people in Bangladesh is...? (বেকারের সংখ্যা কত?)
  1. 25 lac
  2. 20 lac.
  3. 26 lac.
  4. 24 lac
ব্যাখ্যা


- বিবিএস- শ্রমশক্তি জরিপ -২০২৩ অনুযায়ী,
- এদেশের ৩.৫১% মানুষ বেকার।
- সে হিসেবে প্রায় ২৫ লাখ লোক বেকার।
- তন্মধ্যে উচ্চ শিক্ষিত বেকারের হার ব্যাপক.

৯৪.
In the idea of POSDCORB, "Co" indicates the meaning? (POSDCORB ধারণাটির "Co" দ্বারা কী বুঝায়?)
  1. Cooperation
  2. Coordination
  3. Collaboration
  4. Collocation
ব্যাখ্যা

বিখ্যাত মনীষি লুথার গুলিক সামাজিক প্রশাসনের কার্যক্রমকে POSDCORB দিয়ে ব্যাখ্যা করেন। POSDCORB এর প্রতিটি বর্ণ একেকটি বিশেষ কোনো কাজকে নির্দেশ করে। 
P- planning(পরিকল্পনা)
O-Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা
S- Staffing / কর্মী নিয়োগ
D-Direction/পরিচালনা
Co-Coordination/ সমন্বয় করা
R- Reporting বা কার্যবিবরণী সংরক্ষণ করা
B-Budgetting বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন।

৯৫.
Which of the following Award is not achieved by Akhter Hamid Khan? ( নীচের কোন পুরস্কারটি আখতার হামিদ খান অর্জন করেন নি?
  1. Nishan- e- Imtiaz ( নিশান -এ- ইমতিয়াজ)
  2. Magsaysay Award ( ম্যাগসেসে পুরস্কার)
  3. Nishan- e- zinnah( নিশান- এ- জিন্নাহ)
  4. Sitara- e- Imtiaz ( সিতারা - এ- ইমতিয়াজ)
ব্যাখ্যা


আখতার হামিদ খান ( ১৫ জুলাই ১৯১৪ - ৯ অক্টোবর ১৯৯৯) একজন পাকিস্তানি সমাজ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মী ছিলেন। তিনি বাংলাদেশ,পাকিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশে অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন কাজ করেছেন। তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নের জন্য একটি ব্যাপক প্রকল্প, কুমিল্লা মডেল (১৯৫৯) প্রতিষ্ঠা। এই পরিকল্পনার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি তাকে 'ডক্টরাল' ডিগ্রী প্রদান করে। রেল্ফ শুমেখার তার বইয়ে লিখেছেন: "তার স্কেন্ডিনেভিয়ান সহকর্মীরা এবং অন্যান্য উপদেষ্টারা তাকে নোবেল শান্তি পুরস্কারর জন্য মনোনীত করেছিলেন।এছাড়াও তিনি সিতারা-এ- ইমতিয়াজ, নিশান - এ- ইমতিয়াজ, জিন্নাহ এওয়ার্ড সহ অনেক পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, নিশান - এ - জিন্নাহ বলে আসলে কোনো পুরস্কারই তিনি পান নি।

তিনি ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। এর পর তিনি ভারতীয় সিভিল সার্ভিসে (আইসিএস) যোগ দেন। আইসিএস-এর শিক্ষানবিশ হিসেবে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য এবং ইতিহাস অধ্যয়ন করেন এবং এম.এ ডিগ্রি লাভ করেন।

৯৬.
Which was a distinct side of poor law Commission 1905?(১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের স্বতন্ত্র দিক ছিল কোনটি?)
  1. Forced capable poor to work ( সক্ষম দরিদ্রদের কাজ করতে বাধ্য করে)
  2. Classification of poor ( দরিদ্রের শ্রেণিবিভাগ)
  3. Women empowerment (নারীর ক্ষমতায়ন)
  4. County Council formation ( কাউন্টি পরিষদ গঠন)
ব্যাখ্যা


ফলে ১৯০৫ সালে লর্ড জর্জ হ্যামিল্টনকে সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট Royal Commission on the Poor Laws and Relief of Distress গঠন করেন। তাদের মধ্যে স্যার চার্লস লক, অক্টাভিয়া হিল, টমাস হ্যানকক নান অন্যতম।কমিশন নিচের সুপারিশমালা সরকারের নিকট পেশ করেন। :-
১. কাউণ্টি পরিষদ গঠন :- দরিদ্র আইন ইউনিয়ন ও অভিভাবক বোর্ডের কাউণ্টি পরিষদ গঠন এবং স্থানীয় ত্রাণ সাহায্য প্রশাসনের সংখ্যা কমিয়ে তিনটি অঞ্চলে ভাগ করা।
২. প্রচলিত শাস্তিমূলক দরিদ্র সাহায্য কর্মসূচির বিলোপ সাধন করে মানবীয় সরকারি সাহায্য কর্মসূচির প্রবর্তন করা।
৩. মিশ্র দরিদ্রাগারের বিলোপ সাধন করে মানসিক প্রতিবন্ধী ও মানসিক অসুস্থদের হাসপাতালে চিকিৎসা করা এবং শিশুদের দত্তক পরিবার অথবা আবাসিক স্কুলে রাখার ব্যবস্থা করা।

৯৭.
What is " Charities review"? ("Charities review" কী?)
  1. A festoon ( একটি ফেস্টুন)
  2. A cartoon ( একটি কার্টুন)
  3. A movement (একটি আন্দোলন)
  4. A journal ( একটি পত্রিকা)
ব্যাখ্যা


প্রকাশনা বা পত্রিকা:
"Charities Review" নামে একটি সমাজকর্ম পত্রিকা ১৮৯১ সালে প্রকাশিত হয়েছিল, যা এই সমাজকর্ম প্রতিষ্ঠানের উপর আলোকপাত করতো। এর প্রকাশনার দায়িত্বে ছিলো দান সংগঠন সমিতি বা Charity organisation society ( COS)।

৯৮.
Charity Organisation Society (COS) of England was formed in which year? ( কতসালে ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গড়ে উঠেছিলো?)
  1. ১৮৭৭
  2. ১৮৬৯
  3. ১৮৬৭
  4. ১৮৬৮
ব্যাখ্যা


ইংল্যান্ডের দান সংগঠন সমিতি (Charity Organisation Society – COS) ১৮৬৯ সালে গঠিত হয়। এই সমিতি পেশাগত সমাজকর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরো কিছু তথ্য:
এই সংগঠনটির পূর্ণ নাম হলো Charity Organisation Society (COS), যা পেশাগত সমাজকর্মের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
এর প্রধান উদ্দেশ্য ছিল Charity বা দান কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করা এবং সমাজের দারিদ্র্য দূরীকরণে সহায়তা করা।
আমেরিকায় এটি ১৮৭৭ সালে বিকাশ লাভ করে।

৯৯.
Which principle of social Case work means unique style of solving problem? (ব্যক্তি সমাজকর্মের কোন নীতিমালাটি সমস্যা সমাধানের প্রতিটি ক্ষেত্রে স্বতন্ত্র?)
  1. Differential principle ( প্রভেদক নীতিমালা)
  2. General principle (সাধারণ নীতিমালা)
  3. Principle of self awareness( আত্মসচেতনতার নীতি)
  4. Principle of confidentiality( গোপনীয়তার নীতি)
ব্যাখ্যা


ব্যক্তি সমাজকর্মের নীতিমালাকে নির্দিষ্টভাবে সংখ্যায় ভাগ না করা হলেও, ব্যক্তি সমাজকর্মের নীতিমালাসমূহকে দুইভাগে ভাগ করা যায়।

(০১)ভিন্নধর্মী বা প্রভেদক নীতি:(Special methods followed by social workers based on the situation , nature of problem, need of person)
(০২)সাধারন নীতি:
গ্রহন নীতি
যোগাযোগ নীতি
ব্যক্তি স্বাতন্ত্রীকরন নীতি
অংশগ্রহন নীতি
আত্মনিয়ন্ত্রণ নীতি
গোপনীয়তার নীতি
সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি

১০০.
Which of the following book is written by Mary Richmond? (নীচের কোনটি ম্যারী রিচমন্ড রচিত গ্রন্থ?)
  1. Social disease
  2. Social dignity
  3. Social diagnosis
  4. Social diagnostic
ব্যাখ্যা


১৯১৮ সালে আমেরিকায় চিকিৎসা সমাজকর্মীদের সংগঠন American Association of Hospital Medical Social workers গঠিত হয়। মেডিকেল সমাজকর্মের পেশাগত সমৃদ্ধির অগ্রযাত্রায় ম্যারি রিচমন্ড( Mary Richmond) এর নামও গুরুত্বপূর্ণ। তিনি তার বিখ্যাত গ্রন্থ "Social Diagnosis " প্রকাশের পর মেডিকেল সমাজকর্মের পেশা হিসেবে বিবেচিত হওয়ার আন্দোলন গতিলাভ করে।

মেডিকেল সমাজকর্মের কর্মসূচিতে রোগীদের মানসিক, সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করা হয়, যাতে তারা সুস্থ হয়ে সমাজে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে। এর মধ্যে রয়েছে রোগীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, মানসিক শক্তি বাড়ানো, চিকিৎসার ব্যয় বহনে সহায়তা করা এবং চিকিৎসা শেষে তাদের পুনর্বাসনে সাহায্য করা। এই কার্যক্রম হাসপাতালের মাধ্যমে পরিচালিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো রোগীদের রোগ নিরাময়ে সব রকম প্রতিবন্ধকতা দূর করা।

১০১.
According to the Labour law -2006, duration of maternal leave is- ( শ্রম আইন ২০০৬ অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটির ব্যাপ্তিকাল কতো?)
  1. ৪ মাস
  2. ৫ মাস
  3. ৬ মাস
  4. আঠারো সপ্তাহ
ব্যাখ্যা

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (ধারা ৪৬, ৪৭ এবং বিধি ৩৮) অনুযায়ী, একজন নারী শ্রমিক প্রসবের আগে এবং পরে মোট ১৬ সপ্তাহ (১১২ দিন) মাতৃত্বকালীন সবেতন ছুটি পাওয়ার অধিকারী। এই ছুটির মধ্যে ৮ সপ্তাহ প্রসবের আগে এবং ৮ সপ্তাহ প্রসবের পরে দেওয়া হয়, এবং এই সময়ে শ্রমিক পূর্ণ মজুরি পাওয়ার অধিকার রাখেন। 

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
(১) ছুটির সময়কাল:
মোট ১৬ সপ্তাহ বা ১১২ দিন।
(২) ছুটি বণ্টনের নিয়ম:
প্রসবের আগে ৮ সপ্তাহ এবং প্রসবের পরে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে।
(৩) বেতন:
এই ছুটির সময়কালে শ্রমিক পূর্ণ মজুরি পাওয়ার অধিকারী।
(৪) অন্যান্য বিধান:
শ্রম আইন ২০০৬ এর ৪৬ ও ৪৭ নম্বর ধারা অনুযায়ী এই ছুটি দেওয়া হয়।
(৫) প্রসূতি সুবিধা পাওয়ার জন্য শ্রমিককে প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় (সাধারণত ৬ মাস) কাজ করতে হবে।
এই ছুটি সর্বোচ্চ দুইবার পাওয়া যায়।
এই সময়ে শ্রমিককে কোনো দীর্ঘ বা ভারী কাজ করানো যাবে না।

১০২.
Where was First Juvenile development centre established in Bangladesh ? (বাংলাদেশে প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়?)
  1. Konabari, Gazipur
  2. Kashimpur, Gazipur
  3. Tongi, Gazipur
  4. Jaidebpur, Gazipur
ব্যাখ্যা


বাংলাদেশের প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্রটি গাজীপুরের টঙ্গীতে ১৯৭৬ সালে জাতীয় কিশোর অপরাধ সংশোধন ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার কার্যক্রম ১৯৭৮ সাল থেকে চালু হয় এবং বর্তমানে এর নাম জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের শাস্তি না দিয়ে তাদের উন্নয়নের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

১০৩.
Who was the founder of "Training School for Applied philanthrophy “?(কে "Training School for Applied philanthrophy “ এর প্রতিষ্ঠাতা?)
  1. এনা এল ডয়েচ
  2. ম্যারি রিচমন্ড
  3. মার্টিন লুথার
  4. জেন এডামস
ব্যাখ্যা


পেশাগত কর্মীদের প্রশিক্ষণের সুপারিশ করেন ম্যারি রিচমন্ড এবং তিনি “Training School for Applied philanthrophy “ প্রতিষ্ঠা করেন। নিউইয়র্কে প্রথম ৬ মাসের কোর্স এবং পরে তা বাড়িয়ে ১৯০১ সালে ৮ মাসের কোর্সে রূপান্তর করেন।
” Newyork School of Social Work “ ১৯৪০ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। ১৯৬৩ সালে এটির নাম পরিবর্তন করে “ Columbia School of Social Work “ রাখা হয়।

১০৪.
Who was the president of Poor law Commission 1905 of England ?( ইংল্যান্ডের দরিদ্র আইন কমিশন ১৯০৫ এর সভাপতি কে ছিলেন?)
  1. Hamilton Madagascar ( হ্যামিল্টন মাদাগাস্কার)
  2. George Hamilton ( জর্জ হ্যামিল্টন)
  3. Adwin Chadwick ( এডউইন চ্যাডউইক)
  4. Bernard Hamiltonian ( বার্নারড হ্যামিল্টন)
ব্যাখ্যা


১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন ছিল একটি ব্রিটিশ রয়্যাল কমিশন যা ইংল্যান্ডের তৎকালীন বেকারত্ব, দারিদ্র্য এবং প্রচলিত দরিদ্র আইনগুলোর সংস্কারের জন্য গঠিত হয়েছিল। এই কমিশন বেকার সমস্যার সমাধান এবং দরিদ্রদের জন্য সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইনগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুপারিশ করে।
কমিশন গঠনের উদ্দেশ্য
(০১)বেকারত্ব ও দারিদ্র্য সমস্যার সমাধান:
ইংল্যান্ডে ক্রমবর্ধমান বেকারত্ব ও দারিদ্র্য মোকাবিলা করার জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করা।
(০২)প্রচলিত আইনের সংস্কার:
তৎকালীন দরিদ্র আইনগুলো দরিদ্রদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল, তাই এই কমিশন বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে সেগুলোর সংস্কারের জন্য সুপারিশ প্রদান করে।
(০৩)সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ:
ইংল্যান্ডে দরিদ্রদের জন্য একটি উন্নত ও কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
এই কমিশন মূলত তৎকালীন ব্রিটিশ সমাজের বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করেছিল এবং এই সমস্যাগুলো মোকাবিলায় প্রচলিত আইনগুলোর সংস্কারের সুপারিশ করেছিল।
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি ছিলেন লর্ড জর্জ হ্যামিল্টন (Lord George Hamilton)। এই কমিশনটি ইংল্যান্ডের বেকার সমস্যা সমাধান এবং প্রচলিত দরিদ্র আইনগুলোর সংস্কারের লক্ষ্যে গঠিত হয়েছিল।

১০৫.
Which of the following is an occupation? ( নীচের কোনটি বৃত্তি)
  1. Carpenter (সূত্রধর)
  2. Doctor ( ডাক্তার)
  3. Upazila Health officer( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা)
  4. Teacher (শিক্ষক)
ব্যাখ্যা


১)পেশা’ শব্দটি ফরাসি শব্দ থেকে উদ্ভূত। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ যা ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration. যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।

(০২) বৃত্তি:- এর আভিধানিক অর্থ ‘বৃত্তি’, (Occupation) বা কাজ (Job)। জীবিকা নির্বাহের উপায়কে বৃত্তি বলা হয়। অর্থাৎ, ‘বৃত্তি’ বলতে কায়িক শ্রম নির্ভর কাজকে বুঝায়। যেমন: দিনমজুরি, রিকশা চালনা ইত্যাদি।

১০৬.
Dowry prohibition act was enforced in which year? (যৌতুক নিরোধ আইন কতসালে কার্যকর করা হয়?)
  1. ১ ফেব্রুয়ারী, ১৯৮১
  2. ১ জুন, ১৯৮১
  3. ১ সেপ্টেম্বর , ১৯৮১
  4. ১ অক্টোবর , ১৯৮১
ব্যাখ্যা


বাংলাদেশে যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালের প্রণীত একটি আইন।
উল্লেখ্য, আইনটি ১৯৮১ সালের ১লা অক্টোবর থেকে কার্যকর করা হয়?
পরবর্তীতে এই আইনটিকে সংশোধন করে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইন, ২০১৮ নামে আরও কঠোর ও কার্যকর করা হয়। এই নতুন আইনটি অবিলম্বে কার্যকর হয়।
গুরুত্বপূর্ণ বিষয়:
১৯৮০ সালের আইন:
বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রথম প্রণীত হয় ১৯৮০ সালে।
২০১৮ সালের সংশোধন:
পরবর্তীতে, এই আইনটিকে আরও কার্যকর করতে ২০১৮ সালে সংশোধন করা হয় এবং এটি যৌতুক নিরোধ আইন, ২০১৮ নামে অভিহিত হয় ও অবিলম্বে কার্যকর হয়।
উদ্দেশ্য:
এই আইনের মাধ্যমে যৌতুক গ্রহণ বা প্রদানকে প্রতিরোধ করা হয়, যা একটি শাস্তিযোগ্য অপরাধ।

১০৭.
Who wrote the book " Concept and Methods of Social work "?("Concept and Methods of Social work " গ্রন্থটি কে রচনা করেন?)
  1. H. B. Trecker( এইচ. বি. ট্রেকার)
  2. W. A. Friedlander ( ওয়াল্টার এ. ফ্রীডল্যান্ডার)
  3. Robert D. Vinter( রবার্ট ডি. ভিন্টার)
  4. Rex A. Skidmore (রেক্স এ. স্কিডমোর)
ব্যাখ্যা

ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার ছিলেন একজন মার্কিন সমাজকল্যাণ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ, যিনি বার্লিনে জন্মগ্রহণ করেন। তিনি সমাজকর্মের সংজ্ঞা এবং এর ব্যবহারিক দিক নিয়ে কাজ করেছেন, যেখানে তিনি একে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশা হিসেবে বর্ণনা করেছেন যা ব্যক্তি ও সমাজের কল্যাণ বাড়াতে সাহায্য করে। 
তার বিখ্যাত গ্রন্থ Introduction to social welfare ও Concept and Methods of Social work।

১০৮.
The main objective of three months training course in Pakistan supervised by United Nations was- (জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত তিন মাস ব্যাপী ট্রেনিং কোর্সের লক্ষ্য কী ছিল?)
  1. To enhance the problem (সমস্যাকে ত্বরান্বিত করা)
  2. To solve problem (সমস্যার সমাধান করা)
  3. To organise local people (স্থানীয় জনগণকে সংগঠিত করা)
  4. To create local social workers (স্থানীয় সমাজকর্মী তৈরি)
ব্যাখ্যা


- ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানে মোহাজের সমস্যা চরম আকার ধারণ করে। এ পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সরকার ১৯৫১ সালে জাতিসংঘের কাছে সাহায্য প্রার্থনা করে। তাদের আবেদনের সাপেক্ষে ১৯৫২ সালে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ঢাকা আসে। তাদের রিপোর্টের ভিত্তিতে, এদেশীয় সমাজকর্মী তৈরির নিমিত্তে ১৯৫৩ সালে জাতিসংঘ তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। মূলত এই কোর্সের মূল লক্ষ্য ছিল দক্ষ সমাজকর্মী তৈরির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করা।

সোর্স :- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির

১০৯.
Council for Social Work Education (CSWE) works with which target? (কোন লক্ষ্য নিয়ে Council for Social Work Education (CSWE) কাজ করে?)
  1. To create revolution ( বিপ্লব ঘটানো)
  2. To expand social work education( সমাজকর্ম শিক্ষার বিস্তার)
  3. To ensure correctional service ( সংশোধনমূলক কার্যক্রম নিশ্চিত করা)
  4. To enhance education sector (শিক্ষা খাতকে তরান্বিত করা)
ব্যাখ্যা


Council for Social Work Education (CSWE) সারা পৃথিবীর সমাজকর্ম শিক্ষা ও পেশাগত সেবা বিস্তারে নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১৯৫২ সালে American Association of Schools of Social Work (AASSW) এবং National Association of Schools of Social Administration (NASSA) এর সমন্বয়ে এটি গঠিত হয়। ১৯৬৫ সাল থেকে এই কাউন্সিল "Journal of social work Education " প্রকাশ করে আসছে।

১১০.
"পেশা" শব্দটি কোন ভাষার শব্দ?
  1. French( ফরাসি)
  2. English (ইংরেজি)
  3. Farsi( ফার্সি)
  4. German( জার্মান)
ব্যাখ্যা

১)পেশা’ শব্দটি ফারসি শব্দ থেকে উদ্ভূত। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ যা ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration. যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।
(০২) বৃত্তি:- এর আভিধানিক অর্থ ‘বৃত্তি’, (Occupation) বা কাজ (Job)। জীবিকা নির্বাহের উপায়কে বৃত্তি বলা হয়। অর্থাৎ, ‘বৃত্তি’ বলতে কায়িক শ্রম নির্ভর কাজকে বুঝায়। যেমন: দিনমজুরি, রিকশা চালনা ইত্যাদি।

১১১.
According to dowry prohibition act 1980, which amount of money is thought as dowry by third party during marriage? (১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী, বিয়ের সময় তৃতীয় পক্ষের কতটাকা যৌতুক হিসেবে গন্য হবে না?)
  1. ৫০০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ২০০০ টাকা
ব্যাখ্যা


বাংলাদেশে যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালের প্রণীত একটি আইন। পরবর্তীতে এই আইনটিকে সংশোধন করে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইন, ২০১৮ নামে আরও কঠোর ও কার্যকর করা হয়। এই নতুন আইনটি অবিলম্বে কার্যকর হয়।
১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী, বিয়ের সময় তৃতীয় পক্ষের ৫০০ টাকার বেশি উপহার যৌতুক হিসেবে গন্য হবে।

১১২.
The number of elements social Group work has- (দল সমাজকর্মের উপাদান কয়টি?)




ব্যাখ্যা


দল সমাজকর্মের প্রধান উপাদানগুলো হলো: সাহায্যার্থী (দল), সমাজকর্মী, সামাজিক দল এবং দলীয় প্রক্রিয়া । এগুলো সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি, যেখানে সমাজকর্মী একটি দলের সদস্যদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সাহায্য করে থাকে।
দল সমাজকর্মের প্রধান উপাদানসমূহ
(১)সাহায্যার্থী (দল):
এরা হলো সেই গোষ্ঠী বা দল যাদেরকে সমাজকর্মী সাহায্য করতে এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
(০২)সমাজকর্মী:
সমাজকর্মী হলেন পেশাদার ব্যক্তি যিনি দলীয় সদস্যদের স্বাভাবিক ভূমিকা পালনে সহায়তা করেন, তাদের প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং পরিকল্পিতভাবে কাজ করেন।
(০৩)সামাজিক দল:
এটি একদল ব্যক্তি নিয়ে গঠিত যারা একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং নির্ভরশীল।
(৪) দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়া:
দলীয় সদস্যদের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টিকারী সমস্যাগুলো চিহ্নিত করা ও সমাধান করা দল সমাজকর্মের অন্যতম উপাদান।

১১৩.
সম্প্রতি চতুর্থ প্রস্তাবিত কিশোর উন্নয়ন কেন্দ্র জয়পুরহাট এর প্রস্তাবিত আসন কয়টি?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
ব্যাখ্যা

বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে দুইটি গাজীপুর জেলায় ও একটি যশোর জেলার পুলেরহাটে অবস্থিত। সম্প্রতি চতুর্থ প্রস্তাবিত কিশোর উন্নয়ন কেন্দ্র জয়পুরহাট জেলায় অবস্থিত। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানটি ৩০০ আসন বিশিষ্ট। এর অবকাঠামোগত কার্যক্রম শুরু হয়েছে।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম; হুমায়ুন কবির।

১১৪.
what does Frictional Unemployment mean? (ঘর্ষণজনিত বেকারত্ব কী)
  1. অর্থনীতির বাণিজ্যচক্রের উত্থান-পতনের কারণে বেকারত্ব
  2. এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার জন্য সময় বেকারত্ব
  3. প্রয়োজনের তুলনায় বেশি লোক কোনো কাজে নিযুক্ত থাকে
  4. কোনো ব্যক্তির ব্যক্তিগত কারণে বেকারত্ব
ব্যাখ্যা

বেকারত্বের প্রকারভেদ:
1)চক্রাকার বেকারত্ব (Cyclical Unemployment):
অর্থনীতির বাণিজ্যচক্রের উত্থান-পতনের কারণে, বিশেষ করে মন্দার সময় যখন চাহিদা কমে যায় তখন এই ধরনের বেকারত্ব দেখা দেয়।
2) কাঠামোগত বেকারত্ব (Structural Unemployment):
অর্থনীতির কাঠামোগত পরিবর্তন বা প্রযুক্তির উন্নতির ফলে শ্রমিকদের দক্ষতা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্য দেখা দিলে এই বেকারত্ব সৃষ্টি হয়।
3) ঘর্ষণজনিত বেকারত্ব (Frictional Unemployment):
এটি একটি স্বল্পস্থায়ী বেকারত্ব, যা ঘটে যখন একজন ব্যক্তি এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার জন্য সময় নেয়, বা কাজ খোঁজার প্রক্রিয়ার সময় বেকার থাকে।
4) মৌসুমী বেকারত্ব (Seasonal Unemployment):
বছরের নির্দিষ্ট কিছু ঋতুতে বা সময়ে কাজের সুযোগ কমে যাওয়ার কারণে এটি ঘটে, যেমন কৃষিকাজ বা পর্যটন খাতের কিছু কাজ।
5)প্রচ্ছন্ন বেকারত্ব (Disguised Unemployment):
যখন প্রয়োজনের তুলনায় বেশি লোক কোনো কাজে নিযুক্ত থাকে এবং তাদের কাজ থেকে সরিয়ে নিলেও উৎপাদনশীলতায় কোনো পরিবর্তন আসে না, তখন তাকে প্রচ্ছন্ন বেকারত্ব বলে। এটি গ্রামীণ কৃষি খাতে বেশি দেখা যায়।
6) স্বেচ্ছাকৃত বেকারত্ব (Voluntary Unemployment):
যখন কোনো ব্যক্তি ব্যক্তিগত কারণে, যেমন পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজে নিযুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিলে এই ধরনের বেকারত্ব দেখা দেয়।