পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
৪৪তম বি.সি.এস. সাবজেক্ট ফাইনাল - মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. ক) ঘোড়া
  2. খ) সাপ
  3. গ) বাঘ
  4. ঘ) কুকুর
সঠিক উত্তর:
খ) সাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সাপ
ব্যাখ্যা
সাপ অন্যগুলোর চেয়ে আলাদা। এটি বুকে ভর দিয়ে চলে।
বাকিগুলো চতুষ্পদ প্রাণি।
.
শুদ্ধ বানান কোনটি? 
  1. ক) নিপিড়ীত
  2. খ) নিপীড়িত
  3. গ) নীপিড়িত
  4. ঘ) নিপিড়িত
সঠিক উত্তর:
খ) নিপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
খ) নিপীড়িত
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো: নিপীড়িত 
 এর অর্থ: ১.নির্যাতিত 
              ২. নিগৃহীত 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
.
যদি ৩ × ৪ = ১৪৪, ৫ × ৪ = ৪০০, ৬ × ২ = ১৪৪ হয়, তবে ৫ × ৫ = ?   
  1. ক) ৫২৫
  2. খ) ৪৭৫
  3. গ) ৬২৫
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
গ) ৬২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৫
ব্যাখ্যা
এখানে
৩ × ৪= ১২              (১২) = ১৪৪
৫ × ৪ = ২০              (২০) =৪০০
৬ × ২ = ১২               (১২)= ১৪৪
৫ × ৫ =২৫                 (২৫) = ৬২৫
.
সাফিন বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। তারপর ডানদিকে ঘুরে 5 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. গেল। এরপরে তিনি বাম দিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালালো। গন্তব্যস্থান থেকে সাফিনের বাড়ির সরাসরি দূরত্ব কত কি.মি.? 
  1. ক) 10 কি.মি.
  2. খ) 20 কি.মি.
  3. গ) 15 কি.মি.
  4. ঘ) 25 কি.মি.
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
ব্যাখ্যা
 

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
নির্ণেয় দূরত্ব =AE 
                   = (10 + 5) 
                    = 15 কি.মি.
.
'তট' শব্দের সমার্থক শব্দ হলো-
  1. ক) অনিল 
  2. খ) তপন 
  3. গ) পুলিন 
  4. ঘ) পল্লবী 
সঠিক উত্তর:
গ) পুলিন 
উত্তর
সঠিক উত্তর:
গ) পুলিন 
ব্যাখ্যা
'তট' শব্দের সমার্থক শব্দ: 
- তীর 
- পুলিন 
- সৈকত 
- কূল 
- কিনার
- আশ্রয় 
- অবধি 
- ধার 
- পাড় 
- শর 

'সূর্য' শব্দের সমার্থক শব্দ হলো- তপন 
'বায়ু' শব্দের সমার্থক শব্দ হলো- অনিল 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ হলো- পল্লবী 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
.
একটি বড় বাক্সের মধ্যে ৩টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভিতর ৩টি করে ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?
  1. ক) ২১টি
  2. খ) ১৬টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
ঘ) ১৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩টি
ব্যাখ্যা
বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৩ টি
এবং ছোট বাক্স =৩× ৩ = ৯ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১ + ৩ + ৯
                                      = ১৩ টি।
.
সন্ধ্যা ৬: ১০ মিনিট থেকে ৭ :৪০ মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে?
  1. ক) ৪৬০ ডিগ্রি 
  2. খ) ৬৫০ ডিগ্রি 
  3. গ) ৫৬০ ডিগ্রি 
  4. ঘ) ৫৪০ ডিগ্রি 
সঠিক উত্তর:
ঘ) ৫৪০ ডিগ্রি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪০ ডিগ্রি 
ব্যাখ্যা
সন্ধ্যা ৬: ১০ মিনিট থেকে ৭ : ৪০ মিনিট পর্যন্ত 
সময়ের পার্থক্য = ৭ : ৪০ - ৬: ১০
                        = ১ : ৩০ মিনিট 
১ ঘণ্টা ৩০ মিনিট = ৩/২  ঘণ্টা

মিনিটের কাঁটা ১ ঘণ্টায় ঘুরে ৩৬০ ডিগ্রি 
মিনিটের কাঁটা  ৩/২ ঘণ্টায় ঘুরে (৩৬০ × ৩)/২ ডিগ্রি 
                                               = ৫৪০ ডিগ্রি 
.
ধারাটির পরবর্তী সংখ্যা কত?
1, 4, 10, 22, 46, ___
  1. ক) 90
  2. খ) 92
  3. গ) 94
  4. ঘ) 96
সঠিক উত্তর:
গ) 94
উত্তর
সঠিক উত্তর:
গ) 94
ব্যাখ্যা
1, 4, 10, 22, 46, ___
ধারাটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দ্বিগুণ করে বাড়ছে। 
অর্থাৎ + 3, + 6, + 12, + 24,.....
1 +  3 = 4 
4 + 6 = 10 
10 + 12 = 22
22 + 24 = 46
46 + 48 = 94
.
যদি TWENTY দিয়ে 863985 এবং ELEVEN দিয়ে 323039 বোঝায়, তবে TWELVE দিয়ে নিচের কোনটি বোঝায়?
  1. ক) 863203
  2. খ) 203638
  3. গ) 803632
  4. ঘ) 320863
সঠিক উত্তর:
ক) 863203
উত্তর
সঠিক উত্তর:
ক) 863203
ব্যাখ্যা
এখানে 
T → 8                           E → 3            
W → 6                          L → 2
E → 3                           E → 3
N → 9                          V → 0
T → 8                           E → 3
Y → 5                          N → 9

TWELVE = 863203
১০.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি? 
  1. ক) Ostantatious
  2. খ) Ostentetiouse
  3. গ) Ostentatious
  4. ঘ) Osstentatious
সঠিক উত্তর:
গ) Ostentatious
উত্তর
সঠিক উত্তর:
গ) Ostentatious
ব্যাখ্যা
Ostentatious:
[অস্‌টেন্‌টেইশাস্‌]
(adjective)
Synonyms: Pretentious (আত্মাভিমানী), Conspicuous (দৃষ্টি-আকর্ষক), Flamboyant (জাঁকালো).
Antonyms: Plain (সরল), Unobtrusive (অনতিলক্ষ্য), Restrained (নিরাবেগ), Modest (পরিমিত).
English Meaning: Intended to attract admiration or notice.
Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner.
Other Forms: Ostentatiously (adverb).
Example Sentence: ‘They contribute generously to village and family enterprises and avoid ostentatious displays of affluence.’
১১.
একটি ক্লাসের সব ছাত্রছাত্রীর গড় বয়স 18 বছর। ক্লাসের ছাত্রদের বয়সের গড় 20 বছর এবং ছাত্রীদের বয়সের গড় 15 বছর। যদি ক্লাসে 20 জন ছাত্রী থাকে, তবে ক্লাসের ছাত্রদের সংখ্যা কত? 
  1. ক) 25
  2. খ) 30
  3. গ) 35
  4. ঘ) 40
সঠিক উত্তর:
খ) 30
উত্তর
সঠিক উত্তর:
খ) 30
ব্যাখ্যা
মনেকরি, 
ক্লাসের ছাত্রদের সংখ্যা x

প্রশ্নমতে , 
(20x + 15 × 20)/(x + 20) = 18 
(20x + 300)/(x + 20) = 18 
20x + 300 = 18x + 360 
20x - 18x = 360 - 300
2x = 60 
x= 60/2
x = 30
১২.
২০০৭ সালের পহেলা জানুয়ারি সোমবার হলে ২০০৮ সালের পহেলা জানুয়ারি কী বার হবে? 
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
গ) মঙ্গলবার
ব্যাখ্যা
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
২০০৭ সালের পহেলা জানুয়ারি সোমবার হলে বছরের শেষ দিন ও সোমবার। 
২০০৮ সালের পহেলা জানুয়ারি হবে মঙ্গলবার 
১৩.
3x + 5 = 3x + 3 + (8/3) হলে, x এর মান কত?
  1. ক) - 2
  2. খ) 4
  3. গ) - 4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) - 4
উত্তর
সঠিক উত্তর:
গ) - 4
ব্যাখ্যা
3x + 5 = 3x + 3 + (8/3) 
3x .35 = 3x. 33 + (8/3)
3x. 35.3 = 3x. 33 .3 + (8/3).3
3x .36 = 3x. 34 + 8 
3x .36 - 3x. 34 = 8 
3x. 34(32 - 1) = 8
3x + 4 .8 = 8
3x + 4  = 1
3x + 4 = 30
x + 4 = 0 
x = - 4 
১৪.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ? 
  1. ক) কিলোমিটার
  2. খ) কিলোগ্রাম
  3. গ) গজ
  4. ঘ) মাইল
সঠিক উত্তর:
খ) কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কিলোগ্রাম
ব্যাখ্যা
কিলোমিটার, মাইল ,গজ দূরত্ব পরিমাপের একক। 
কিলোগ্রাম ভর পরিমাপের একক।
১৫.
নিচের কোন সংখ্যা জোড়টি অন্যরকম? 
  1. ক) 50,66
  2. খ) 32,48
  3. গ) 64,80
  4. ঘ) 63,77
সঠিক উত্তর:
ঘ) 63,77
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 63,77
ব্যাখ্যা
63,77 ছাড়া বাকি সবগুলিই জোড় সংখ্যা। 
১৬.
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করতে হবে? 
  1. ক) 60kg
  2. খ) 50kg
  3. গ) 100kg
  4. ঘ) 75kg
সঠিক উত্তর:
খ) 50kg
উত্তর
সঠিক উত্তর:
খ) 50kg
ব্যাখ্যা
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 300kg/6
                            = 50kg
১৭.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানে 3 আছে। যদি অংকগুলোর যোগফল সংখ্যাটির (1/7) ভাগ হয়, সংখাটি কত? 
  1. ক) 53
  2. খ) 63
  3. গ) 73
  4. ঘ) 83
সঠিক উত্তর:
খ) 63
উত্তর
সঠিক উত্তর:
খ) 63
ব্যাখ্যা
ধরি, 
দশক স্থানীয় অংক x 
দেয়া আছে, 
একক স্থানীয় অংক 3

সংখ্যাটি = 10x + 3

প্রশ্নমতে, 
x + 3 = (1/7)(10x + 3)
7(x + 3) = 10x + 3 
7x + 21 = 10x + 3 
10x - 7x = 21 - 3
3x = 18 
x = 18/3
x = 6

সংখ্যাটি = 10x + 3
             = 10 × 6 + 3
             = 60 + 3
             = 63
১৮.
শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
QPO, NML, KJI, _____, EDC
  1. ক) HGF
  2. খ) CAB
  3. গ) JKL
  4. ঘ) GHI
সঠিক উত্তর:
ক) HGF
উত্তর
সঠিক উত্তর:
ক) HGF
ব্যাখ্যা
C থেকে শুরু করে বিপরীত বর্ণ সিরিজ। 
১৯.
এক ছাত্রকে একটি ধনাত্মক সংখ্যার 7/8 অংশ নির্ণয় করতে বলা হলো। কিন্তু সে 7/18 দ্বারা গুণ করলো এবং সঠিক উত্তরের থেকে 770 কম পেল। সংখ্যাটি কত? 
  1. ক) 1660
  2. খ) 1501
  3. গ) 1584
  4. ঘ) 1260
সঠিক উত্তর:
গ) 1584
উত্তর
সঠিক উত্তর:
গ) 1584
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
(7x/8) - (7x/18) = 770
(63x - 28x)/72 = 770
35x/72 = 770
35x = 770 × 72
x = (770 × 72)/35
x = 1584
২০.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব কীরূপ হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব রূপ হবে অপশন ক  

 

২১.
একটি বালিকাকে দেখিয়ে একজন ব্যক্তি বলল 'তার মা হচ্ছে আমার শাশুড়ির একমাত্র মেয়ে।' লোকটি বালিকাটির কী হয়? 
  1. ক) চাচা
  2. খ) বাবা
  3. গ) খালু
  4. ঘ) ভাই
সঠিক উত্তর:
খ) বাবা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাবা
ব্যাখ্যা
লোকটির শাশুড়ির একমাত্র মেয়ে হলো লোকটির স্ত্রী।
সে হিসেবে লোকটি বালিকাটির বাবা।
২২.
যদি 2x2 + 12x + 18 = 0 হয়, তবে x = কত?
  1. ক) - 3
  2. খ) - 2
  3. গ) - 4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) - 3
উত্তর
সঠিক উত্তর:
ক) - 3
ব্যাখ্যা
2x2 + 12x + 18 = 0 
2(x2 + 6x + 9) = 0
x2 + 6x + 9 = 0
x2 + 2.x.3 + 32 = 0
(x + 3)2 = 0
x + 3 = 0
x = - 3
২৩.
নিচের চিত্রে অবলম্বনবিন্দু থেকে কত দূরে 60 কেজি ওজন রাখলে লিভারের ভারসাম্য বজায় থাকবে? 
  1. ক) 9 ফুট 
  2. খ) 10 ফুট 
  3. গ) 12 ফুট 
  4. ঘ) 15 ফুট 
সঠিক উত্তর:
গ) 12 ফুট 
উত্তর
সঠিক উত্তর:
গ) 12 ফুট 
ব্যাখ্যা
ধরি
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 9 ফুট 
বামদিকের বস্তুর ওজন w1= 80 কেজি 
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2= ?
ডানদিকের বস্তুর ওজন w2= 60 কেজি 

এখন, 
l1 × w1 = l2× w2
বা,9 × 80 =  l2 × 60
বা, 720 =  l2 × 60
বা, l2 × 60 = 720
বা, l2  =720/60
∴, l2  = 12 ফুট 
২৪.
'ত্ন, ত্য, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
  1. ক) র
  2. খ) ব
  3. গ) ল
  4. ঘ) শ
সঠিক উত্তর:
ক) র
উত্তর
সঠিক উত্তর:
ক) র
ব্যাখ্যা
'ত্ন, ত্য, হি , সা' এর সাথে 'র' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ 'সাহিত্যরত্ন' গঠিত হয়। 
২৫.
MxN : 13x14 :: FxR : ?
  1. ক) 14 x 15
  2. খ) 7 x 19
  3. গ) 6 x 18
  4. ঘ) 5 x 17
সঠিক উত্তর:
গ) 6 x 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 x 18
ব্যাখ্যা
M এবং N এর অবস্থান হিসাবে  M=13 এবং N = 14

একইভাবে,
F এবং R এর অবস্থান হিসাবে  F=6 এবং R = 18

 F x R = 6 x 18
২৬.
একটি ঘড়িতে ৮ : ৪৫ বাজে। সে ঘড়ি আয়নায় দেখলে কয়টা বাজে মনে হবে? 
  1. ক) ৮ : ৪৫
  2. খ) ২ : ৩০
  3. গ) ৩ : ১৫
  4. ঘ) ৯ : ২৫
সঠিক উত্তর:
গ) ৩ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ : ১৫
ব্যাখ্যা
ঘড়িতে বাজে ৮ : ৪৫ মিনিট 
 
আয়নায় দেখানো সময় = ১১ : ৬০ - প্রকৃত সময় 
                                    = ১১ : ৬০ - ৮ : ৪৫
                                    = ৩ : ১৫
 
২৭.
গুরুজন : ভক্তি : : শিশু : ? 
  1. ক) শাসন
  2. খ) যত্ন
  3. গ) স্নেহ
  4. ঘ) সম্মান
সঠিক উত্তর:
গ) স্নেহ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্নেহ
ব্যাখ্যা
গুরুজনকে ভক্তি করতে হয়, আর 
শিশুকে স্নেহ করতে হয়।
২৮.
একটি মেয়েকে দেখিয়ে রাহাত বলল, 'সে হয় আমার বাবার একমাত্র বোনের মেয়ে' তবে রাহাত মেয়েটির কী হয়? 
  1. ক) ফুফুতো ভাই
  2. খ) চাচা
  3. গ) মামাতো ভাই
  4. ঘ) খালু
সঠিক উত্তর:
গ) মামাতো ভাই
উত্তর
সঠিক উত্তর:
গ) মামাতো ভাই
ব্যাখ্যা
রাহাতের বাবার একমাত্র বোন হলো রাহাতের ফুফু।  
ফুফুর মেয়ে রাহাতের ফুফাতো বোন।  
রাহাত মেয়েটির মামাতো ভাই।
২৯.
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) হাস্য 
  2. খ) কচি 
  3. গ) নিন্দা 
  4. ঘ) প্রস্থিত 
সঠিক উত্তর:
গ) নিন্দা 
উত্তর
সঠিক উত্তর:
গ) নিন্দা 
ব্যাখ্যা
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা 
'বিলাপ' শব্দের বিপরীত শব্দ- হাস্য 
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ- কচি 
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৩০.
প্রশ্নবোধক চিহ্নিতস্থানে কোন সংখ্যা বসবে?
1, 9, 25, 49, 81, ?
  1. ক) 121
  2. খ) 125
  3. গ) 201
  4. ঘ) 181
সঠিক উত্তর:
ক) 121
উত্তর
সঠিক উত্তর:
ক) 121
ব্যাখ্যা
প্রদত্ত ধারাটি
1, 9, 25, 49, 81, ?  

ধারটি ধারাবাহিক বিজোড় সংখ্যার বর্গ নিয়ে গঠিত
অর্থাৎ
12, 32, 52, 72, 92,.....

সংখ্যাটি হবে 112 = 121.