পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
Subject - English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). এবং বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) ও পরিবেশ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। ------------------------------ নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
What does the term "catastrophe" primarily refer to in the context of literature?
  1. The introductory part of a narrative
  2. It is the moral lesson of a story
  3. The dreadful consequence of the story of a tragedy
  4. It occurs only in comedies, while climax occurs in all genres
সঠিক উত্তর:
The dreadful consequence of the story of a tragedy
উত্তর
সঠিক উত্তর:
The dreadful consequence of the story of a tragedy
ব্যাখ্যা
• Catastrophe: (আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা):
- It is the final scene of a tragedy in which the action ends with the death of the hero.
- অন্যভাবে বলতে গেলে, The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
- সাধারণত এটি tragedy তেই ঘটে থাকে।
- It is synonymous with the term 'denouement’.
- প্রধান চরিত্রের করা কিছু ভুলের কারণে নাটকের শেষে তার উপর মহাদূর্যোগ আপতিত হবে। 
- For example, Catastrophe takes place in the last scene of 'Doctor Faustus' in which Faustus begs for God's forgiveness but Lucifer drags him to hell.

• Catastrophe হলো সাহিত্যের বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত ট্র্যাজেডিতে ব্যবহৃত হয়। এটি কাহিনির চূড়ান্ত পরিণতি বা সমাধানকে নির্দেশ করে, যেখানে সমস্ত দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি ঘটে। সাধারণত, এই পর্যায়ে প্রধান চরিত্র একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়, যা প্রায়শই তার মৃত্যু বা গুরুতর দুর্ভোগে পরিণত হয়। ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, catastrophe নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটির কারণে ঘটে

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
.
What is the primary feature of a Dramatic monologue?
  1. It is written in a dialogue format.
  2. It is presented from a third-person point of view.
  3. It is a speech by a single speaker talking alone on the stage
  4. A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener
সঠিক উত্তর:
A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener
উত্তর
সঠিক উত্তর:
A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener
ব্যাখ্যা
• Dramatic Monologue:
- A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener.

• Dramatic Monologue হলো একটি বিশেষ ধরনের কবিতা বা বক্তৃতা, যেখানে একটি একক চরিত্র একটি নীরব শ্রোতার সামনে তাদের চিন্তা, অনুভূতি বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ড্রামাটিক মনোলগের প্রধান বৈশিষ্ট্য হল যে বক্তা একা তাদের অনুভূতি বা দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে, যা তাদের চরিত্র বা কোনও নাটকীয় পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। এই ধরনের রচনা সাধারণত কবিতায় দেখা যায়, যেমন রবার্ট ব্রাউনিং-এর My Last Duchess এবং আলফ্রেড লর্ড টেনিসনের কবিতায়।

• ড্রামাটিক মনোলগে, বক্তা তাদের অভ্যন্তরীণ জগতের একটি অংশ দর্শকদের সামনে তুলে ধরেন, যা তাদের ব্যক্তিত্ব, অনুপ্রেরণা বা দ্বন্দ্ব সম্পর্কে অন্তর্দৃষ্টি দেয়। কবিতায় শ্রোতা সাধারণত শোনা যায় না, ফলে বক্তার চিন্তা এবং অনুভূতির উপরই সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত হয়।

• Its common features are:
- A single speaker speaks throughout the poem.
- The speaker speaks to someone who remains silent.
- It concentrates on the speaker and reveals his character and mindset.
- It begins dramatically and takes several abrupt turns in the course of its progress.
- It is not a dramatic technique, and therefore, it is not used in the drama. It is a form of lyric poem.

• Robert Browning's ''My Last Duchess'', ''Andrea del Sarto'', ''Fra Lippo Lippi'' ; Tennyson's ''Ulysses'' are some of the best known dramatic monologues.
'In Memoriam' is an Elegy written by Tennyson.

• Options
• Soliloquy:
- A dramatic technique of speaking alone on stage.
- Soliloquy হলো একটি নাট্যকৌশল, যেখানে একজন চরিত্র নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার জন্য মঞ্চে একা কথা বলে। এটি দর্শকদের চরিত্রের অন্তর্নিহিত মনোভাব বা দ্বিধা বুঝতে সাহায্য করে, কারণ এটি সাধারণত চরিত্রের মনের গভীরে প্রবেশ করার সুযোগ দেয়। Soliloquy সাধারণত নাটকের নির্দিষ্ট মুহূর্তে ব্যবহার করা হয়, যখন চরিত্রটি অন্যদের থেকে আলাদা থাকে বা একা থাকাকালীন নিজের ভাবনাগুলো প্রকাশ করতে চায়

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
.
"What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet" - These lines are written by -
  1. Lord Byron
  2. Jane Austen
  3. Robert Browning
  4. William Shakespeare
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
• "What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet" - these lines are taken from William Shakespeare's famous tragedy - Romeo and Juliet.
- নাটকটির Act II. Scene II. তে Juliet, Romio কে উদ্দেশ্য করে আলোচিত উক্তিটি করেন।

 • Romeo and Juliet: 
- ‘Romeo and Juliet’ Shakespeare এর একটি রোমান্সধর্মী নাটক। 
- এ নাটকটির প্রেক্ষাপট ইতালির Verona.
- এর চরিত্রসমূহ হচ্ছে: Romeo (নায়ক), Juliet (নায়িকা), Montego, Lady Montego, Capulet, Lady Capulet. 
- রোমিও হচ্ছে Montague এবং জুলিয়েট Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মাঝে শত্রুতা বিদ্যমান। 
- নানা ঘটনা, দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে নাটকের শেষে ট্রাজিক পরিণতি বরণ করে নায়ক নায়িকা দুুজনেই। 

Other quotes 
- "If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down." This is an extract from Shakespearean play - Romeo and Juliet.
- এটি Act I, Scene 4 এর একটি লাইন।

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
.
"The old order changeth, yielding place to new" - This line is taken from -
  1. Ralph Roister Doister
  2. Morte d'Arthur
  3. Ode on a Grecian Urn
  4. Do Not Go Gentle into That Good Night
সঠিক উত্তর:
Morte d'Arthur
উত্তর
সঠিক উত্তর:
Morte d'Arthur
ব্যাখ্যা
• "The old order changeth, yielding place to new" - This line is taken from - Alfred Tennyson's "Morte d'Arthur".

• 'Morte d'Arthur' is the poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere.

• Famous quotation from the poem -
- 'The old order changeth, yielding place to new'

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry. 

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

• অন্যদিকে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.

Options,
• The poem 'Ode on a Grecian Urn' is written by - John Keats.
• Ralph Roister Doister: Nicholas Udall রচিত, যা the first English Comedy হিসেবে পরিচিত।
• 'Do Not Go Gentle into That Good Night' by Dylan Thomas.

Source: Britannica.com
.
"Lady Brett Ashley, Jake Barnes & Mike Campbell" are characters created by -
  1. Ernest Hemingway
  2. Charle Dickens
  3. Virginia Woolf
  4. D.H. Lawrence
সঠিক উত্তর:
Ernest Hemingway
উত্তর
সঠিক উত্তর:
Ernest Hemingway
ব্যাখ্যা
• "Lady Brett Ashley, Jake Barnes & Mike Campbell" চরিত্রগুলি Ernest Hemingway রচিত "The Sun Also Rises" (1926) উপন্যাস থেকে। 

• The Sun Also Rises:

- Ernest Hemingway রচিত প্রথম সার্থক বা গুরুত্বপূর্ণ উপন্যাস।
- প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। উপন্যাসটির অপর নাম Fiesta. এই নামে এটি লন্ডনে প্রকাশিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে ‘’Lost Generation’’ বা সেসময়ের তরুণ প্রজন্মের কাছে যুদ্ধের প্রভাব কেমন ছিল তা আঁচ করা যায় এই উপন্যাসটি থেকে।
- কাহিনী স্পেন এবং প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Jake Barnes,
- Lady Brett Ashley,
- Robert Cohn,
- Bill Gorton,
- Mike Campbell,
- Pedro Romero,
- Montoya,
- Frances Clyne, etc.

• Ernest Hemingway:
- তিনি জন্ম গ্রহন করেন ১৮৯৯ সালে আমেরিকার ইলিনয়তে।
- তিনি মূলত: একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

• Notable works:
- The Sun Also Rises,
- The old man and The Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa.

• অন্যদিকে, The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা।
.
What is a common theme in Elegy?
  1. The mourning for death
  2. The triumph of love
  3. The glory of war
  4. The beauty of art
সঠিক উত্তর:
The mourning for death
উত্তর
সঠিক উত্তর:
The mourning for death
ব্যাখ্যা
• Elegy:
- এর অর্থ শোকগাথা।
- A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called elegy.
- একটি গীতিকবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে তাকে Elegy বলা হয়।
- এটি বক্তার প্রিয়জনের মৃত্যুর জন্য শোক প্রকাশের মাধ্যমে শুরু হয়।
- Its meditative in nature.
- Its tone is grave.
- In its closing part the speaker finds consolation and solace.

• Famous elegy of English Literature:
- In Memoriam (Alfred Tennyson),
- Lycidas (John Milton),
- Adonais ( P. B. Shelley),
- Elegy Written in a Country Churchyard (Thomas Gray) etc.

• Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা, কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।

• Elegy হলো একটি ধরনের কবিতা যা সাধারণত শোক, মৃত্যু, বা হারানোর অনুভূতি প্রকাশ করে। এটি শোক প্রকাশের পাশাপাশি মৃত্যু বা দুঃখজনক ঘটনার উপর গভীরভাবে চিন্তা করে। Elegy সাধারণত গাম্ভীর্যপূর্ণ এবং ধীরগতির, যেখানে ব্যক্তিগত অনুভূতি এবং জীবনের ক্ষণস্থায়ীতার উপর মনোযোগ দেওয়া হয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
.
"Whether we fall by ambition, blood or lust, Like diamonds we are cut with our own dust." - Who quoted this line?
  1. Franz Kafka
  2. Bertrand Russel
  3. Mark Twain
  4. John Webster
সঠিক উত্তর:
John Webster
উত্তর
সঠিক উত্তর:
John Webster
ব্যাখ্যা
• "Whether we fall by ambition, blood or lust, Like diamonds we are cut with our own dust." - This is quoted by - 'John Webster' in his play "The Duchess of Malfi".

• The Duchess of Malfi
- এটি John Webster রচিত একটি 5 acts বিশিষ্ট tragedy play যা Revenge Tragedy/ Tragedy of Suffering হিসেবে পরিচিত।
- এটি ১৬১৩-১৪ সালে লেখা এবং ১৬২৩ সালে প্রকাশিত হয়।
- The Duchess of Malfi tells the story of the spirited duchess and her love for her trustworthy steward Antonio.
- তার দুই ভাই Ferdinand (ক্যালাব্রিয়ার ডিউক) এবং Cardinal বিরোধিতা সত্ত্বেও তারা গোপনে বিয়ে করে।
- পরবর্তীতে তাদের তিনটি সন্তান জন্ম নেয় কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি কখনো তাঁর ভাইদের কাছে তাঁর বাচ্চাদের নাম বলেন নি।
- Duchess এর ভাইয়েরা সকল খবর বের করার জন্য তার বিরুদ্ধে Bosola নামক একজন গোয়েন্দা ( Bosola) নিযুক্ত করে।
- Bosola বিভিন্ন কৌশলে Dutchess এর কাছ থেকে তাড় স্বামি সন্তানদের খবর জেনে তার ভাইদেরকে বলে দেয় এবং তাদের আদেশে এদেরকে গ্রেফতার করতে যায়।
- নাটকের শেষে দেখা যায় সবাই মারা গিয়েছে কেবল মাত্র Dutchess এর বড় সন্তানটি ছাড়া যে কিনা পরবর্তীতে Malfi এর শাসক হয়।
- Webster’s The Duchess of Malfi কে সচরাচর last great tragedy of the Elizabethan and Jacobean eras হিসেবে বিবেচনা করা হয়।

Quotes from this play: 
• “Cover her face; mine eyes dazzle. She died young.”

• “Whether we fall by ambition, blood or lust
Like diamonds, we are cut with our own dust”

• “I account this world a tedious theater,
For I do play a part in 't 'gainst my will.”

• “Ambition, madam, is a great man's madness.”

• John Webster:
- তিনি একজন English Dramatist.
- তাঁর জন্ম ১৫৮০ সালে এবং ১৬৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- তিনি Jacobean যুগের একজন সাহিত্যিক।

• Famous Tragedies of John Webster:
- The White Devils
- The Devil's Law Case
- The Duchess of Malfi

Source: Ab ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica
.
'Epithalamion' is related to -
  1. A heroic epic
  2. Criticism of social norms
  3. Depiction of war and heroism
  4. Celebration of a wedding
সঠিক উত্তর:
Celebration of a wedding
উত্তর
সঠিক উত্তর:
Celebration of a wedding
ব্যাখ্যা
• Epithalamion:
- It is used as a wedding lyric.
- This song is sung to the Bride & Bridegroom at their wedding.
- অর্থাৎ, বিবাহ অনুষ্ঠানে বর এবং কনেকে উদ্দেশ্য করে যে গান গাওয়া হয়।

• Epithalamion হলো একটি বিশেষ ধরনের কাব্য যা বিবাহের আনন্দ উদযাপন এবং নবদম্পতির জন্য শুভ কামনা জানাতে লেখা হয়। এই কবিতা প্রাচীন গ্রিক এবং রোমান সময় থেকে উদ্ভূত এবং সাধারণত বিয়ের দিন এবং নবদম্পতির ভবিষ্যতের জন্য সৌভাগ্য কামনা করে।

• স্পেনসারের বিখ্যাত Epithalamion একটি কাব্যিক উদাহরণ, যা তার নিজস্ব বিয়ের দিনকে কেন্দ্র করে লেখা হয়। এতে প্রকৃতির সৌন্দর্য, ঐশ্বরিক আশীর্বাদ, এবং নবদম্পতির প্রতি প্রেম ও ভক্তি গভীরভাবে প্রকাশ পায়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
.
"The sun smiled down on us." - This is an example of -
  1. Personification
  2. Panegyric
  3. Cacophony
  4. Foreshadowing 
সঠিক উত্তর:
Personification
উত্তর
সঠিক উত্তর:
Personification
ব্যাখ্যা
• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।

যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.

• "The sun smiled down on us."
- এই বাক্যটি একটি Personification এর উদাহরণ, কারণ এখানে 'sun' কে ব্যক্তিরূপে দান করা হয়েছে, বাস্তবিক অর্থে sun হাস্তে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

Options,
• Foreshadowing gives the audience hints or signs about the future. It suggests what is to come through imagery, language, and/or symbolism. It does not directly give away the outcome, but rather, suggests it.

• Formal speech or pieces of writing that elaborate praise - Panegyric.

• Cacophony is the use of a combination of words with loud, harsh sounds—in reality as well as literature.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman & Literary.net
১০.
"Maurya & Bartley" are characters created by -
  1. Irish author
  2. American author
  3. British author
  4. South Asian author
সঠিক উত্তর:
Irish author
উত্তর
সঠিক উত্তর:
Irish author
ব্যাখ্যা
• "Maurya & Bartley" চরিত্রগুলো John Millington Synge এর "Riders to the Sea" নাটক থেকে নেওয়া। এটি একটি প্রখ্যাত Irish নাটক যা Synge রচনা করেছিলেন।

• Riders to the Sea:

- এটি Irish author John Millington Synge রচিত একটি one-act play.
- সমালোচকদের কাছে এই নাটকটি ইংরেজি সাহিত্যের one of the greates one act play হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
- Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।

• Characters from the play - 
- Maurya,
- Bartley,
- Cathleen,
- Nora,
- The Priest.

• John Millington Synge (1871 - 1909) was an Irish dramatist.
- He was a leading figure in the Irish literary Renaissance.
- সাহিত্যজীবনের শুরুর দিকে তিনি সমালোচনা মূলক গ্রন্থ রচনা করলেও W. B Yeats এর অনুপ্রেরনায় তিনি নাটক লিখতে শুরু করেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
১১.
ট্রপিক অব ক্যান্সার বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে?
  1. কুমিল্লা
  2. রাঙামাটি
  3. ঝিনাইদহ
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
ট্রপিক অব ক্যান্সার:
- ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা।
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।
- এটি বাংলাদেশের উপর দিয়ে (চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি) অতিক্রম করেছে।

⇒ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
১২.
নিম্নের কোনটিকে মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়?
  1. মধুপুর ও ভাওয়ালের গড়
  2. বরেন্দ্রভূমি
  3. তাজিনডং
  4. লালমাই পাহাড়
সঠিক উত্তর:
তাজিনডং
উত্তর
সঠিক উত্তর:
তাজিনডং
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- বাংলাদেশের মোট ভূমির ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত।
- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।
- এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়
- এ যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা:
ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং
খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

⇒ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
- দক্ষিণ-পূর্বাঞ্চলের এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার।
- সাম্প্রতিককালে আবিস্কৃত তাজিনডং (বিজয়) পর্বতশৃঙ্গটি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যার উচ্চতা ১,২৩১ মিটার।
- এটি আবিস্কৃত হওয়ার পূর্ব পর্যন্ত সর্বোচ্চ শৃঙ্গ ছিল কিওক্রাডং (উচ্চতা ১,২৩০ মিটার)।

⇒ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
- ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর- পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়।
- উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত।
- এগুলোর উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৩.
পর্ণমোচী ও চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?
  1. ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
  2. মৌসুমী জলবায়ু অঞ্চল
  3. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
  4. ক ও গ
সঠিক উত্তর:
মৌসুমী জলবায়ু অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
মৌসুমী জলবায়ু অঞ্চল
ব্যাখ্যা
মৌসুমী জলবায়ু:
- ঋতু পরিবর্তনের সাথে সাথে এ বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে একে মৌসুমি জলবায়ু বলা হয়।
- কর্কটক্রান্তি ও মকরক্রান্তির নিকটবর্তী অঞ্চল জুড়ে যে জলবায়ু বিস্তৃত তা মৌসুমি জলবায়ু।
- ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ভারতীয় দ্বীপসমূহের দেশগুলো, পূর্ব আফ্রিকা, পূর্ব ব্রাজিল, উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন ও জাপান, থাইল্যান্ড, কম্পুচিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার অর্থাৎ দক্ষিণ-পূর্ব এশিয়া এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও মেক্সিকো উপসাগরের উপকূলবর্তী দেশসমূহ, লাওস, মালাগাছি দ্বীপও এই জলবায়ুর অন্তর্ভুক্ত।

⇒ মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য:
- মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালে অধিক গরম ও শীতকালে শীত পড়ে।
- জুলাই মাস সবচেয়ে বেশি গরম ও জানুয়ারি মাসে বেশি শীত পড়ে।
- গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে লম্বভাবে কিরণ দেয় এবং এই সময় দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত প্রভৃতি স্থানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়।
- মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হয় কিন্তু শীতকাল শুষ্ক থাকে। তবে অতিবৃষ্টি, বন্যা, খরাও এই জলবায়ু অঞ্চলে দেখা যায়।
- এই জলবায়ু অঞ্চলে উর্বর ভূমি ও পলিমাটি কৃষিকাজের জন্য উপকারী।
- উর্বর মাটি ও বৃষ্টিপাত, পর্যাপ্ত সূর্যালোক মৌসুমি জলবায়ু অঞ্চলে পর্ণমোচী ও চিরহরিৎ বৃক্ষের বনভূমির বিস্তার ঘটায়। চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চলে ২০০ সে.মি এর বেশি বৃষ্টিপাত হয় এবং তৃণভূমি অঞ্চলে ৫° সে.মি থেকে ১০০ সে.মি পর্যন্ত বৃষ্টিপাত হয়।

অন্যদিকে,
- ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত অধিক বলে এখানে শীতকালীন বৃক্ষ যেমন- জলপাই, কর্ক, তুঁত, নিম, পাইন গাছের উৎপত্তি লক্ষ্যণীয়।
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
পৃথিবীর ‘শীতলতম মহাদেশ’ বলা হয় কোনটিকে?
  1. ইউরোপ
  2. অ্যান্টার্কটিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
অ্যান্টার্কটিকা
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্টার্কটিকা
ব্যাখ্যা
এন্টার্কটিকা মহাদেশ (Antarctica)
- অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ।

- এটি উত্তর মেরুর সর্বউত্তরে অবস্থিত। 

⇒ এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন ১ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি।
- এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

উৎস: i) ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১৫.
ওকিনাওয়া দ্বীপটি কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. ইন্দোনেশিয়া
  3. মালদ্বীপ
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

উল্লেখ্য,
- জাপানের ওকিনাওয়া দ্বীপটির আগের নাম ছিল রুয়ুকুয়ু।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী লড়াইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র।
- এর পর থেকে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল।
- অবশেষ ১৯৭২ সালের ১৫ মে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায় জাপান।
- এর নতুন নাম হয় ওকিনাওয়া।
- দ্বীপটির আয়তন ৪৬৩ বর্গমাইল।

উল্লেখ্য,
- সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।

উৎস: Worldatlas.
১৬.
বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত?
  1. ৬৬১৭ বর্গ কিলোমিটার
  2. ৬৭১৭ বর্গ কিলোমিটার
  3. ৬৩১৭ বর্গ কিলোমিটার
  4. ৬০১৭ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর:
৬০১৭ বর্গ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০১৭ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
ম্যানগ্রোভ:
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।

• সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- এর অন্য নাম বাদাবন।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
- আবার একক বন হিসাবে বৃহত্তম বন সুন্দরবন সুন্দরবন বনাঞ্চল।

উল্লেখ্য,
- খুলনা জেলা ওয়েবসাইট অনুযায়ী, ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- বাংলাপিডিয়া অনুযায়ী, ১৮৭৫ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- সুন্দরবন পশ্চিম বনবিভাগ ওয়েবসাইট অনুযায়ী, ১৮৬৫ সালেে বর্তমান খুলনা এবং বাগেরহাট জেলাধীন সুন্দরবনের বনাঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
- ১৮৭৬ সালে বর্তমান সাতক্ষীরা জেলাধীন সুন্দরবনের বনাঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
- অতঃপর ১৮৭৮ সালে পূর্বে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলাধীন সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
১৭.
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে, কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
  1. টাঙ্গুয়ার হাওর
  2. সোনাদিয়া দ্বীপ
  3. তুরাগ নদী
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
বাংলাদেশের ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে।
- দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।

⇒ এ পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- এলাকাগুলো: সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সেন্টমাটিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, গুলশান-বারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী।

উৎস: পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট।
১৮.
সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
  1. ২৫ মিটার
  2. ৮ মিটার
  3. ৩৭.৫০ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
৩৭.৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৫০ মিটার
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
- বাংলাদেশের আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.।
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ: বাংলাদেশ।
- মধুপুর ও ভাওয়ালের গড় গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে অবস্থিত।
- সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা ৩৭.৫০ মিটার।
- সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা ২০ মিটার।
- সমুদ্রতল থেকে ঢাকার উচ্চতা ২৫ মিটার।
- সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা ৮ মিটার।
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার।
- বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কি.মি.।
- কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ১৫৫ কিলোমিটার।
- বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৯.
আমাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত?
  1. ৪৮%
  2. ৫২%
  3. ৫৮%
  4. ৬৪%
সঠিক উত্তর:
৬৪%
উত্তর
সঠিক উত্তর:
৬৪%
ব্যাখ্যা
আমাজন বন:
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল।
- আমাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট।
- এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল।
- এর আয়তন প্রায় ২.৬ মিলিয়ন বর্গ মাইল।
- আমাজন নদী সহ অনেক নদী বনের পাশ দিয়ে গেছে।
- আমাজন রেইনফরেস্টে পাওয়া গেছে ১৬,০০০ প্রজাতি এবং ৩৯০ বিলিয়ন বিভিন্ন রকমের গাছ যারা প্রায় ৫৫ মিলিয়ন বছর ধরে টিকে রয়েছে।
- ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস।

⇒ আমাজন বন ৯টি দেশ জুড়ে বিস্তৃত।
- ৯টি দেশ: ব্রাজিল, ইকুয়েডর, ভেনিজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- এর মধ্যে আমাজন বনের ৬৪% রয়েছে ব্রাজিলে।

উৎস: i) World Atlas.
ii) Al Jazeera. [link]
২০.
পৃথিবীতে সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল রয়েছে যে দেশে -
  1. আফগানিস্তান
  2. ভুটান
  3. তাজিকিস্তান
  4. ইরান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
সবচেয়ে বেশি পাহাড় আছে যে দেশে:
- পৃথিবীতে সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চল ভুটানে।
- এর ৯৮ দশমিক ৮ শতাংশ পাহাড়ে আবৃত।
- তিব্বত ও ভারতের মধ্যে স্থলবেষ্টিত এই দেশ।
- পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটি ‘ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন’ নামেও পরিচিত।
- সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৭৬০ ফুট উচ্চতায় অবস্থিত এই দেশ।
- ভুটান বিশ্বের প্রথম কার্বন-নেতিবাচক দেশ হিসাবে স্বীকৃত হয়েছে।

অন্যদিকে,
- ২য় স্থানে রয়েছে তাজিকিস্তান (৯১.৯%)।
- ২য় স্থানে রয়েছে কিরগিজস্তান (৯০.৭%)।

উৎস: Worldatlas.
২১.
বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে -
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়ন:
- ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে।
- এগুলো হলো: মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা।
- সেই তালিকার ৫টি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণসহ ৩টিতে নাম আছে বাংলাদেশের।
- বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ।

বৈশ্বিক ঝুঁকিতে থাকা পাঁচটি ক্যাটাগরিতে ১২টি করে দেশের তালিকা:
• বন্যা:
- বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, মোজাম্বিক, লাওস, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, বেনিন, রুয়ান্ডা।
• ঝড়:
- ফিলিপাইন, বাংলাদেশ, মাদাগাস্কার, ভিয়েতনাম, মলডোভা, মঙ্গোলিয়া, হাইতি, সামোয়া, টোঙ্গা, চীন, হন্ডুরাস, ফিজি।
• মরুকরণ:
- মালাউয়ি, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, ভারত, মোজাম্বিক, নাইজার, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদান, শাদ, কেনিয়া, ইরান।
• সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি:
- সব নিচু দ্বীপদেশ, ভিয়েতনাম, মিসর, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, চীন, মিয়ানমার, বাংলাদেশ, সেনেগাল, লিবিয়া।
• কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা:
- সুদান, সেনেগাল, জিম্বাবুয়ে, মালি, জাম্বিয়া, নাইজার, মরক্কো, ভারত, মালাউয়ি, আলজেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২২.
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ -
  1. চীন
  2. ইউক্রেন
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ:
- পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ চীন।
- চীন প্রতি বছর প্রায় ১৩৬ মিলিয়ন টন গম উৎপাদন করে, যা পৃথিবীর মোট গম উৎপাদনের প্রায় ১৭%।

⇒ গম উৎপাদনে শীর্ষ দেশ:
- শীর্ষ দেশ: চীন।
- ২য় দেশ: ভারত।
- ৩য় দেশ: রাশিয়া।
- ৪র্থ দেশ: যুক্তরাষ্ট্র।
- ৫ম দেশ: কানাডা।

উৎস: USDA Foreign Agricultural Service (.gov) [link]
২৩.
স্ক্যান্ডিনেভিয়া বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়?
  1. পূর্ব ইউরোপ
  2. উত্তর ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. দক্ষিণ ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
উত্তর ইউরোপ
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

উল্লেখ্য,
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
২৪.
নিম্নের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লাটভিয়া
  2. অস্ট্রিয়া
  3. লিথুয়ানিয়া
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
- দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

এছাড়াও,
- বাল্টিক রাষ্ট্রসমূহে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার জন্য কিছু আন্তঃসরকার সংস্থা রয়েছে।

⇒ বাল্টিক সাগর:
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।
- পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত।
- কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত।
- বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে: ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন।

উৎস: Britannica.