পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৯
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন

.
ঠকচাচা ও মতিলাল চরিত্র দুটি কোন উপন্যাসের?
  1. ক) কপালকুন্ডলা
  2. খ) চোখের বালি
  3. গ) আলালের ঘরের দুলাল
  4. ঘ) যোগাযোগ
সঠিক উত্তর:
গ) আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
গ) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
- ঠকচাচা ও মতিলাল চরিত্র দুটি 'আলালের ঘরের দুলাল' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র।

• আলালের ঘরের দুলাল:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পার্শ্বপ্রতীক্রিয়া
  2. খ) পার্শ্বপ্রোতিক্রিয়া
  3. গ) পার্শ্বপ্রতিক্রীয়া
  4. ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
সঠিক উত্তর:
ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্শ্বপ্রতিক্রিয়া
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - পার্শ্বপ্রতিক্রিয়া 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [পার্শ্ব+প্রতিক্রিয়া]
অর্থ: ওষুধ প্রয়োগ বা কোনো উদ্যোগ গ্রহনের ফলে বিরূপ পরিণাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'মেঘনাদবধ কাব্য' এর কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে?
  1. ক) রামায়ণ
  2. খ) মঙ্গলকাব্য
  3. গ) মহাভারত
  4. ঘ) ইলিয়াড
সঠিক উত্তর:
ক) রামায়ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) রামায়ণ
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে মেঘনাদবধ কাব্যের কাহিনী।

• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতা জাহ্নবী দেবী।
- ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে।
- Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।

• মেঘনাদবধ কাব্য:
- মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য।
- সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে মেঘনাদবধ কাব্যের কাহিনী।
- মেঘনাদবধ কাব্য নয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে।
- এই মহাকাব্যে মোট তিনদিন ও দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
- কাব্যের বিভিন্ন সর্গে বীরত্ব, অভিমান, আক্ষেপ ইত্যাদি প্রকাশিত।
- কাব্যের ট্রাজেডি সৃজণ হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন করে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ও সরমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'আদি নেই যার' এর বাক্য সংকোচন-
  1. ক) ইদানীং
  2. খ) অনাদি
  3. গ) মাদৃশ
  4. ঘ) অনন্ত
সঠিক উত্তর:
খ) অনাদি
উত্তর
সঠিক উত্তর:
খ) অনাদি
ব্যাখ্যা
- 'আদি নেই যার' কে এক কথায় 'অনাদি' বলে।

• অন্যান্য অপশন:
- ‘অন্ত নেই যার’ এক কথায় বলে - অনন্ত।
- ‘ইতি মধ্যকার ঘটনা’ এক কথায় বলে - ইদানীং।
- ‘আমার সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
কোনটি ব্যঞ্জনবিকৃতি'র উদাহরণ?
  1. ক) নকশা > নশকা
  2. খ) তুলতুলা > লুতলুতা
  3. গ) রিক্সা > রিস্কা
  4. ঘ) ধোবা > ধোপা
সঠিক উত্তর:
ঘ) ধোবা > ধোপা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধোবা > ধোপা
ব্যাখ্যা
- 'ধোবা > ধোপা' ব্যঞ্জনবিকৃতি'র উদাহরণ।

• ব্যঞ্জনবিকৃতি:
- শব্দের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলে।
ধোবা > ধোপা
শাক > শাগ
কবাট > কপাট 
ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
• ধ্বনি বিপর্যয়:
- উচ্চারণের সময় আগের ধ্বনি পরে গেলে ও পরের ধ্বনি আগে চলে আসলে ধ্বনি বিপর্যয় ঘটে।
তলোয়ার > তরোয়াল
নকশা > নশকা
রিক্সা > রিস্কা
লাফ > ফাল
তুলতুলা > লুতলুতা
এক্সিডেন্ট > এস্কিডেন্ট ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর)।
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক ডায়েরি গ্রন্থ কোনটি?
  1. ক) রাইফেল রোটি আওরাত
  2. খ) একাত্তরের দিনগুলি
  3. গ) নিষিদ্ধ লোবান
  4. ঘ) আগুনের পরশমণি
সঠিক উত্তর:
খ) একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
খ) একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
⇒ একাত্তরের দিনগুলি
• একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
• বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। 
• তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
• ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
• ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্ত্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'। 

• জাহানারা ইমাম:
- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে ব্যাপক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত 'একাত্তরের দিনগুলি'।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি।
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- প্রবাসের দিনগুলি।
- ক্যানসারের সঙ্গে বসবাস।

অন্যদিকে,
আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - রাইফেল রোটি আওরাত।
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - নিষিদ্ধ লোবান।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - আগুনের পরশমণি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
E.M. Millford বাংলা কোন কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন?
  1. ক) মা যে জননী কান্দে
  2. খ) নকশী কাঁথার মাঠ
  3. গ) রাখালী
  4. ঘ) সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
খ) নকশী কাঁথার মাঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা
• পল্লীকবি জসীমউদ্‌দীনের 'নক্সী কাঁথার মাঠ' কাব্যটি E.M. Millford ইংরেজীতে 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- এটি ১৯২৯ সালে অনূদিত হয়।
- নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।

• জসীমউদ্‌দীন:
- ১৯০৩ সালের ১ লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহন করেন।
- ছাত্রাবস্থায় তাঁর “কবর” কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
- ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- 'সুচয়িনী' জসীমউদ্‌দীনের নির্বাচিত কবিতার সংকলন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- জসীমউদ্দীন “জারীগান” ও “মুর্শীদা গান” নামক গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন।
- তিনি ১৯৭৬ সালে ঢাকায় মারা যান। 

• তাঁর রচিত গাথা কাব্য:
- নক্সীকাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।

 উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ইন্দ্র বলল, 'তুই দাঁড় টানতে পারিস?'- বাক্যের পরোক্ষ উক্তি নিচের কোনটি?
  1. ক) ইন্দ্র জিজ্ঞাসা করল যে, তুই কি দাঁড় টানতে পারিস।
  2. খ) ইন্দ্র জিজ্ঞাসা করল যে, তুই দাঁড় টানতে পারিস কি না বল।
  3. গ) ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না।
  4. ঘ) ইন্দ্র তাকে জিজ্ঞাসা করল দাঁড় টানতে পারিস।
সঠিক উত্তর:
গ) ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না।
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না।
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের পরোক্ষ উক্তি-  ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না।

• প্রশ্নবোধক বাক্য:
প্রত্যক্ষ উক্তিতে উক্তিটি প্রশ্নবোধক বাক্যে থাকলে, পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদটি 'জিজ্ঞেস করল', প্রশ্ন করল' প্রভৃতি হয়।
- বাক্যে জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়ে পূর্ণচ্ছেদ বসে।

প্রত্যক্ষ উক্তি: ইন্দ্র বলল, 'তুই দাঁড় টানতে পারিস?'
পরোক্ষ উক্তি: ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পাগলা দাশু' কার রচিত শিশুতোষ সাহিত্য?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    - 'পাগলা দাশু' সুকুমার রায় রচিত শিশুতোষ সাহিত্য।

    • সুকুমার রায়:
    - শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
    - বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলেন সুকুমার রায়ের পিতা।
    - সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
    - তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।

    • তাঁর রচিত শিশুতোষ সাহিত্য:
    - আবোল-তাবোল।
    - হ-য-ব-র-ল।
    - পাগলা দাশু।
    - বহুরূপী।
    - খাইখাই।
    - অবাক জলপান।
    - শব্দকল্পদ্রুম।
    - ঝালাপালা ইত্যাদি।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
    ১০.
    'বেখাপ্পা' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
    1. ক) আটাশে ছেলে
    2. খ) ভূতের বাপের শ্রাদ্ধ
    3. গ) উনিশ বিশ
    4. ঘ) আখাম্বা
    সঠিক উত্তর:
    ঘ) আখাম্বা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) আখাম্বা
    ব্যাখ্যা
    • ‘আখাম্বা’ বাগ্‌ধারাটির অর্থ - (বেখাপ্পা)
    - লোকটা একটা আখাম্বা বাঁশ নিয়ে লাফিয়ে পড়ল।

     অন্যান্য অপশনের বাগ্‌ধারার ও অর্থ:
    • ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - (দুর্বল ছেলে)
    - সে তো আর আটাশে ছেলে নয় যে তোমাকে ভয় পাবে।

    • ‘ভূতের বাপের শ্রাদ্ধ’ বাগ্‌ধারাটির অর্থ - (বাজে কাজে অর্থ ব্যয় করা)
    - হাতে যা অর্থ ছিল তা দিয়ে তো ভূতের বাপের শ্রাদ্ধ করলে।

    • ‘উনিশ বিশ’ বাগ্‌ধারাটির অর্থ - (সামান্য পার্থক্য)
    - কাজের ক্ষেত্রে সামান্য উনিশ বিশ হওয়াটা অসম্ভব কিছু নয়।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১১.
    কৃষ্ণকান্তের উইল - কোন ধরনের উপন্যাস?
    1. ক) মনস্তাত্বিক
    2. খ) সামাজিক
    3. গ) রাজনৈতিক
    4. ঘ) ঐতিহাসিক
    সঠিক উত্তর:
    খ) সামাজিক
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) সামাজিক
    ব্যাখ্যা
    - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কৃষ্ণকান্তের উইল' ও 'বিষবৃক্ষ' হচ্ছে সামাজিক উপন্যাস।

    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
    - তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
    - 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
    - তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম- 'ললিতা তথা মানস'।
    - তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
    - উপন্যাসের প্লট,চরিত্রের গঠন ,বিবর্তন, পরিবর্তন ও পরিব্যাপ্তিতে অনুসরণ করতেন তিনি।

    কৃষ্ণকান্তের উইল:
    - এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
    - এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিনীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্ধে জড়িয়ে পড়েন।
    - ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
    - উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো: রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর।

    তাঁর রচিত গুরুত্বপূর্ণ  উপন্যাসগুলো হল-
    - দুর্গেশনন্দিনী,
    - কপালকুন্ডলা,
    - বিষবৃক্ষ,
    - মৃণালিণী,
    - রজনী,
    - আনন্দমঠ,
    - দেবী চৌধুরানী,
    - সীতারাম,
    - কৃষ্ণকান্তের উইল।

    • তাঁর রচিত গুরুত্বপূর্ণ  প্রবন্ধগুলো হল-
    - লোকরহস্য,
    - কমলাকান্তের দপ্তর,
    - বিবিধ সমালোচনা,
    - সাম্য।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস।
    ১২.
    'Causerie' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
    1. ক) বিরত হওয়া
    2. খ) নিবন্ধ
    3. গ) নৈমিত্তিক
    4. ঘ) সর্বোর্ধ্বতা
    সঠিক উত্তর:
    খ) নিবন্ধ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) নিবন্ধ
    ব্যাখ্যা
    • 'Causerie' শব্দের বাংলা পরিভাষা - নিবন্ধ।

    অন্যান্য পারিভাষিক শব্দ হলো:
    • ‘Casual’ শব্দের বাংলা পরিভাষা - নৈমিত্তিক
    • ‘Cease’ শব্দের বাংলা পরিভাষা - বিরত হওয়া
    • ‘Ceiling’ শব্দের বাংলা পরিভাষা - সর্বোর্ধ্বতা

    উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
    ১৩.
    ‘তদ্ভব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
    1. ক) তদ্+√ভূ+অ
    2. খ) তদ্+√ভদ্+অ
    3. গ) √তদ্+ভূ+দ
    4. ঘ) তদ্+√দভ্+অ
    সঠিক উত্তর:
    ক) তদ্+√ভূ+অ
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) তদ্+√ভূ+অ
    ব্যাখ্যা
    • তদ্ভব
    - সংস্কৃত শব্দ
    - প্রকৃত প্রত্যয় = [তদ্+√ভূ+অ]
    অর্থ: তা থেকে উৎপন্ন, সংস্কৃত থেকে উদ্ভূত এবং ক্রমশ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও প্রচলিত।
    ১৪.
    'বেনামী বন্দর' কোন ধরনের রচনা?
    1. ক) প্রহসন
    2. খ) কাব্য
    3. গ) নাটক
    4. ঘ) গল্পগ্রন্থ
    সঠিক উত্তর:
    ঘ) গল্পগ্রন্থ
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) গল্পগ্রন্থ
    ব্যাখ্যা
    - 'বেনামী বন্দর' প্রেমেন্দ্র মিত্র রচিত একটি গল্পগ্রন্থ।

    • প্রেমেন্দ্র মিত্র রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
    - পঞ্চশর, বেনামী বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, অফুরন্ত, মহানগর, নিশীথ নগরী, কুড়িয়ে ছড়িয়ে, সামনে চড়াই সপ্তপদী, জল পায়রা।

    • তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
    - প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারী ফৌজ, কখনো মেঘ, নদীর নিকটে।

    • তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
    - কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে, অন্য এক নাম, পা বাড়ালেই রাস্তা, পতাকা যারে দাও, যিনি বিধাতা।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
    ১৫.
    ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’ বিখ্যাত এই উক্তিটি কার?
    1. ক) কাজী নজরুল ইসলাম
    2. খ) জসীমউদ্‌দীন
    3. গ) জীবনানন্দ দাশ
    4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
    সঠিক উত্তর:
    গ) জীবনানন্দ দাশ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) জীবনানন্দ দাশ
    ব্যাখ্যা
    - 'কবিতার কথা' হচ্ছে জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ।
    -  এই প্রবন্ধে তাঁর একটি বিখ্যাত উক্তি- সকলেই কবি নন,কেউ কেউ কবি।

    • জীবনানন্দ দাশ: 
    - কবি জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
    - তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ। পেশায় ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
    - জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
    - গ্রামবাংলার নিসর্গ প্রকৃতি ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়।
    - তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত বিশেষ খ্যাতি অর্জন করেন।
    - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
    - এছাড়াও তাকে ধূসরতার কবি,তিমির হননের কবি ,নির্জনতার কবি ও রূপসী বাংলার কবি বলা হয়ে থাকে।

    • তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল-
    - ঝরাপালক,
    - ধূসর পাণ্ডলিপি,
    - বনলতা সেন,
    - মহাপৃথিবী,
    - সাতটি তারার তিমির,
    - রূপসী বাংলা,
    - বেলা অবেলা ও কালবেলা,

    • তাঁর রচিত উপন্যাসগুলো হল-
    - মাল্যবান,
    - সতীর্থ।

    সোর্স: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
    ১৬.
    নিচের কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ?
    1. ক) জ
    2. খ) ঝ
    3. গ) ছ
    4. ঘ) গ
    সঠিক উত্তর:
    গ) ছ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ছ
    ব্যাখ্যা
    • 'ছ' হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ।

    • ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত বা কেঁপে ওঠাকে ঘোষ ধ্বনি বলা হয়।
    - আবার যখন কম্পিত হয় না বা আওয়াজে গাম্ভীর্য আসে না তখন তাকে অঘোষ ধ্বনি বলা হয়।

    • স্বরতন্ত্রীর কাঁপা না কাঁপার ওপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনিকে দুভাগে ভাগ করা যায়-
    ১. ঘোষ ধ্বনি - গ, ঘ, জ, ঝ ইত্যাদি। 
    ২. অঘোষ ধ্বনি - ক, খ, চ, ইত্যাদি।

    ⇒ ঘোষ ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়-
    • উচ্চারণের সময় বাতাসের চাপের যখন স্বল্পতা থাকে তখন তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। 
    - যেমন: ক,গ,চ,জ ইত্যাদি। 

    • উচ্চারণের সময় বাতাসের চাপের যখন আধিক্য থাকে তখন তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
    - যেমনঃ খ, ঘ, ছ,ঝ ইত্যাদি।  

    উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
    ১৭.
    সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
    1. ক) প্রসাদ-রোজ
    2. খ) বিপন্নতা-নিরাপত্তা
    3. গ) ফাঁপা-ভরা
    4. ঘ) বিকাশ-নিকাশ
    সঠিক উত্তর:
    খ) বিপন্নতা-নিরাপত্তা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) বিপন্নতা-নিরাপত্তা
    ব্যাখ্যা
    • বিপন্নতা-নিরাপত্তা সঠিক বিপরীতার্থক শব্দজোড় ।

    অন্যদিকে,
    মূল শব্দ - বিপরীতার্থক শব্দ
    ফাঁপা - নিরেট।
    প্রসাদ - রোষ।
    বিকাশ - বিলয়, বিনাশ।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ১৮.
    'বঙ্গভূমি' পত্রিকাটি সম্পাদনা করেন -
    1. ক) মোতাহের হোসেন চৌধুরী
    2. খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
    3. গ) মুহম্মদ শহীদুল্লাহ
    4. ঘ) মুনীর চৌধুরী
    সঠিক উত্তর:
    গ) মুহম্মদ শহীদুল্লাহ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মুহম্মদ শহীদুল্লাহ
    ব্যাখ্যা
    • বাংলা মাসিক সাহিত্য পত্রিকা 'বঙ্গভূমি' পত্রিকাটি সম্পাদনা করেন - মুহম্মদ শহীদুল্লাহ

    • মুহম্মদ শহীদুল্লাহ্:
    - তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
    - ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
    - পিতা মফিজউদ্দীন আহমদ ছিলেন পীর গোরাচাঁদের দরগাহর খাদেম।
    - ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদুল্লাহ্ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই প্রথম উর্দুর পরিবর্তে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি জানান।
    - তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক (১৯১১) ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন।
    - তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি।
    - তাঁর Buddhist Mystic Songs (১৯৬০) গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম।
    - তিনিই প্রথম প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত; এর ধর্মতত্ত্ব নিয়েও তিনি আলোচনা করেন।

    • তাঁর রচিত গবেষণা:
    - সিদ্ধা কাহ্নপার গীত ও দোহা,
    - বাংলা সাহিত্যের কথা,
    - বৌদ্ধ মর্মবাদী গান,
    - বাংলা ব্যাকরণ,
    - ভাষা ও সাহিত্য,
    - বাংলা ভাষার ইতিবৃত্ত।

    • তাঁর রচিত প্রবন্ধ:
    - আমাদের সমস্যা,
    - বাংলা আদব কি তারিখ,
    - Essays of Islam: Traditional culture in East Pakistan.

    • তাঁর রচিত অনুবাদ গ্রন্থ:
    - দীওয়ানে হাফিজ,
    - অমিয় শ্তক,
    - রুবাইয়াত ই ওমর খ্যায়াম।

    • তাঁর সম্পাদিত পত্রিকা:
    - ইংরেজি মাসিক পত্রিকা 'দি পীস'।
    - বাংলা মাসিক সাহিত্য পত্রিকা 'বঙ্গভূমি'
    - পাক্ষিক 'তকবীর'।
    - মাসিক শিশু পত্রিকা ‘আঙুর'।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
    ১৯.
    Who is the villainous character in the play 'Othello' by William Shakespeare?
    1. ক) Emilia
    2. খ) Iago
    3. গ) Desdemona
    4. ঘ) Cassio
    সঠিক উত্তর:
    খ) Iago
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Iago
    ব্যাখ্যা
    • Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
    - এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
    - Iago রয়েছে Villan চরিত্রে।
    - In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain Iago এর প্ররোচনায় Othello Desdemona কে হত্যা করে।
    - Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
    - Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.

    • The important characters of Othello are -
    - Othello,
    - Desdemona,
    - Brabantio,
    - lago,
    - Cassio,
    - Emilia etc.

    Source: Britannica.
    ২০.
    What is the synonym of 'Continence'?
    1. ক) Indulgence
    2. খ) Abstinence
    3. গ) Unconstraint
    4. ঘ) Drunkenness
    সঠিক উত্তর:
    খ) Abstinence
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Abstinence
    ব্যাখ্যা
    • Continence (Noun):
    English Meaning:  
    - The ability to control movements of the bowels and bladder.
    - The control of your feelings, especially your desire to have sex.
    Bangla Meaning:  আত্মসংযম; মিতাচার; আবেগ এবং রিপুর উপর নিয়ন্ত্রণক্ষমতা।

    Synonyms: Self-control (আত্ম নিয়ন্ত্রন), Restraint from sexuality (যৌন কর্ম থেকে বিরত থাকা), Virginity (কুমারত্ব), Chastity(সতীত্ব), Abstinence (বিরত থাকা)। 
    Antonyms: Unconstraint (বন্ধনহীন), Indulgence (ভোগবাদীতা), Liberation (স্বাধীনতা), Freedom (মুক্তি), Drunkenness(মাতলামী)। 

    Other Forms: 
    Continent (adjective)- সংযত; মিতাচারী; সংযমী। 
    Continent (Noun)- মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

    Example Sentence:
    1.Many health authorities employ a continence adviser.
    2. experiencing a moment of unusual continence, I refrained from returning her gratuitous insult.

    Source: Live MCQ Lecture
    ২১.
    Which of the following is not a poem written by William Wordsworth?
    1. ক) Michael
    2. খ) The Borderers
    3. গ) The Solitary Reaper
    4. ঘ) The Excursion
    সঠিক উত্তর:
    খ) The Borderers
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) The Borderers
    ব্যাখ্যা
    • প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 'The Borderers' William Wordsworth এর লেখা কবিতা নয়।
    - The Borderers হচ্ছে Wordsworth রচিত একমাত্র Play.
    - It is a tragedy in five acts, was Wordsworth's first major work.

    • William Wordsworth is an English Romantic poet whose ‘Lyrical Ballads’ (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.
    • Famous poems of Wordsworth:
    - The Solitary Reaper
    - Tintern Abbey
    - Rainbow
    - Lucy Poems
    - The Daffodils
    - Ode on immortality
    - The Excursion
    - Michael etc.

    Source: Britannica.
    ২২.
    The phrase 'Add insult to injury' means:
    1. ক) A weakness or vulnerable point.
    2. খ) A subject of contention and envy.
    3. গ) source of continual annoyance or trouble.
    4. ঘ) Act in a way that makes a bad situation worse.
    সঠিক উত্তর:
    ঘ) Act in a way that makes a bad situation worse.
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) Act in a way that makes a bad situation worse.
    ব্যাখ্যা
    • Add insult to injury
    English Meaning: act in a way that makes a bad situation worse.
    Bangla Meaning: কাঁটা ঘায়ে নুনের ছিটা।

    Others Option & Meaning:
    • Achilles heel
    English Meaning: a weakness or vulnerable point.
    Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান।

    • A thorn in the flesh / A thorn in someone's side
    English Meaning: 1. source of continual annoyance or trouble.
    Bangla Meaning: সর্বদাই বিরক্তি বা সমস্যা উৎপাদনকারী

    English Meaning: 2. a person or thing that repeatedly annoys someone or something or causes problems.
    Bangla Meaning: কাবাবে হাড্ডি

    • Apple of discord
    English Meaning: matter of dispute / a subject of contention and envy.
    Bangla Meaning: হিংসা - বিবাদের বিষয়

    Source: Live MCQ Lecture
    ২৩.
    The word 'Gifted' is a/an-
    1. ক) Adverb
    2. খ) Noun
    3. গ) Adjective
    4. ঘ) Verb
    সঠিক উত্তর:
    গ) Adjective
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Adjective
    ব্যাখ্যা

    - 'Gifted' হচ্ছে adjective.

    • Gifted (adjective):
    English Meaning: having special ability in a particular subject or activity.
    Bangla Meaning: প্রভূত সহজাত গুণসম্পন্ন।

    Others Word:
    giftedly (adverb)
    giftedness (noun)

    Example of sentenc:
    He's an extremely gifted student.

    Source:
    1. Cambridge Dictionary.
    2. Accessible Dictionary.

    ২৪.
    The robbers broke into the house in the dead of the night. Here 'Dead of the night' means -
    1. ক) day break
    2. খ) dawn
    3. গ) mid night
    4. ঘ) day light
    সঠিক উত্তর:
    গ) mid night
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) mid night
    ব্যাখ্যা
    • 'Dead of night
    English Meaning:  the middle of the night, when it is very dark/mid night.
    Bangla Meaning: মধ্য রাত্রি।

    Example Sentence: The robbers broke into the house in the dead of night.

    • Others Option & Meaning:
    - Day break - the time in the morning when daylight first appears
    - Dwan - the first appearance of light in the sky before sunrise.

    Source: Oxford Learners Dictionary and Cambridge Dictionary.
    ২৫.
    Find the odd man out.
    1. ক) Lord Byron
    2. খ) Charles Lamb
    3. গ) S. T. Coleridge
    4. ঘ) T. S. Eliot
    সঠিক উত্তর:
    ঘ) T. S. Eliot
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) T. S. Eliot
    ব্যাখ্যা
    • প্রশ্নটি মূলত যুগ/ Period এর উপর ভিত্তি করে করা হয়েছে।
    - সে অনুযায়ী সঠিক উত্তর হবে - T. S. Eliot.
    - T. S. Eliot হচ্ছেন Modern Age এর বিখ্যাত সাহিত্যিক।
    - অন্যদিকে, S.T Coleridge, Lord Byron এবংCharles Lamb হচ্ছেন Romantic Period এর বিখ্যাত সাহিত্যিক।

    • T. S. Eliot (Thomas Stearns Eliot)
    -  He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
    - ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
    - Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    • Best works:
    - The Waste Land (1922),
    - Four Quartets,
    - The Hollow Men,
    - Ash Wednesday etc.
    • His well known plays:
    - Murder in the Cathedral,
    - The Cocktail Party,
    - The Trail of a Judge etc.

    Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
    ২৬.
    That's a very good idea. Here the underlined word is a/an - 
    1. ক) Noun Phrase
    2. খ) Adverbial Phrase
    3. গ) Adjective Phrase
    4. ঘ) Prepositional Phrase
    সঠিক উত্তর:
    গ) Adjective Phrase
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Adjective Phrase
    ব্যাখ্যা
    • প্রদত্ত প্রশ্নে very good হচ্ছে Adjective Phrase.

    • যে dependent clause-টি adjective- এর মত ব্যবহৃত হয় তাকে Adjective Clause বলে।
    - সংক্ষেপে, Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।

    • That's a very good idea.
    - এই বাক্যে a very good হচ্ছে noun phrase.
    - কিন্তু very good হলো একটি adjective phrase যা noun phrase টির headword 'idea' কে modify করেছে।

    Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
    ২৭.
    What is the antonym of 'Irresolute'?
    1. ক) Stubborn
    2. খ) Indecisive
    3. গ) Doubtful
    4. ঘ) Fluctuating
    সঠিক উত্তর:
    ক) Stubborn
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Stubborn
    ব্যাখ্যা
    Irresolute (Adjective)
    English Meaning: ​Not able to decide what to do.
    Bangla Meaning: (অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত।

    Synonyms: Undecided or unsure of how to act, Hesitant (দ্বিধাগ্রস্থ), Indecisive (দোলায়মনাচিত্ত), Fluctuating (অস্থিরতা), Doubtful (সংশয়গ্রস্থ)। 
    Antonyms: Determined (দৃঢ়চিত্ত), Firm (দ্বিধাহীন), Gritty (অকুতোভয়), Stubborn (জেদী), Definite (দ্ব্যর্থহীন)।  

    Other Forms: 
    Irresolution [ইরেজালূশ্‌ন্‌] (noun) [uncountable noun] অস্থিরমতিত্ব; চলচিত্ততা; অনবস্থিতি। পালটা যুক্তি।
    Irresoluteness (Noun).
    Irresolutely (Adverb).

    Source: Live MCQ Lecture
    ২৮.
    Give me two pens and three pencils. Here the underlined both words are -
    1. ক) adjective
    2. খ) adverb
    3. গ) verb
    4. ঘ) noun
    সঠিক উত্তর:
    ক) adjective
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) adjective
    ব্যাখ্যা

    • Give me two pens and three pencils.
    - প্রদত্ত বাক্যে two & three শব্দ দুটি 'pen' ও pencil'- এই দুটি noun কে বিশেষিত করেছে। তাই এগুলি adjective.

    • Adjective:
    - Noun বা Pronoun- কে Qualify করতে বা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয় তাকে Adjective বলে।

    Example:
    Our Cow gives much milk.
    He is an Indian.
    Lila plucked a red rose.
    The mouse is a little animal.

    উল্লেখিত বাক্যে 'much' শব্দটি milk কে, Indian শব্দটি 'he' pronoun- কে, red শব্দটি 'rose' noun- কে, little শব্দটি 'animal' noun কে বিশেষিত করেছে। তাই এগুলো adjective.

    Source: Applied English Grammar & Composition, P.C. DAS.

    ২৯.
    What is the feminine gender of 'God'?
    1. ক) Godes
    2. খ) Gods
    3. গ) Goddes
    4. ঘ) Goddess
    সঠিক উত্তর:
    ঘ) Goddess
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) Goddess
    ব্যাখ্যা
    - 'God' এর feminine gender হচ্ছে Goddess.

    • গুরুত্বপূর্ণ কিছু Gender এর উদাহরণ হলো:
    Masculine - Feminine
    Stag  -  Hind.
    Colt   -   Filly. 
    Fox   -   Vixen.
    Gander - Goose.
    Abbot - Abbess.
    Duke  - Duchess.

    Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
    ৩০.
    'The Ant and the Grasshopper' written by William Somerset Maugham is a/an -
    1. ক) Short story
    2. খ) Paly
    3. গ) Novel
    4. ঘ) Narrative Poem
    সঠিক উত্তর:
    ক) Short story
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Short story
    ব্যাখ্যা
    • ‘The Ant and The Grasshopper’ is written by William Somerset Maugham is a - short story.
    - William Somerset Maugham তাঁর এই ছোট গল্পটির নামকরণ করেছেন famous Aesop fable এর একটি fable এর নামানুসারে।
    - The story presents a more balanced view of the world.

    William Somerset Maugham was an outstanding English novelist and storyteller.
    - Maugham was a keen observer of life and an ardent student of human nature. In his writings, his aim was to present life as it really is.

    • Famous Novels:
    - Of Human Bondage
    - The Sacred Flames
    - The Razor's Edge
    - Cakes and Ale
    - The Musician
    - The Moon and Sixpence,
    - Lady Frederick.

    • Short Stories:
    - The Ant and the Grasshopper
    - The Luncheon.

    Source: Britannica.
    ৩১.
    Fill in the gap: The wages of sin _____ death.
    1. ক) are
    2. খ) is
    3. গ) were
    4. ঘ) have
    সঠিক উত্তর:
    খ) is
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) is
    ব্যাখ্যা
    • প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- is.

    • কিছু noun রয়েছে যা দেখতে plural মনে হলেও অর্থের দিক হতে singular, সেগুলো বাক্য গঠনে singular verb নেয়।
    Example:
    The news is true.
    The wages of sin is death.
    Physics is a branch of science.
    Politics is the business of his life.

    Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
    ৩২.
    “Fanny Price” is a character found in Jane Austen’s novel -
    1. ক) Northanger Abbey
    2. খ) Mansfield Park
    3. গ) Pride and Prejudice
    4. ঘ) Sense and Sensibility
    সঠিক উত্তর:
    খ) Mansfield Park
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Mansfield Park
    ব্যাখ্যা
    “Fanny Price” is a character found in Jane Austen’s novel - Mansfield Park.
    - এই novel টি ১৮১৪ সালে প্রকাশিত হয়। 
    - In its tone and discussion of religion and religious duty, it is the most serious of Austen’s novels.
    - এই novel এর প্রধান নারী চরিত্রে নাম হচ্ছে Fanny Price
     - The heroine, Fanny Price, is a self-effacing and undegraded cousin cared for by the Bertram family in their country house.
    -  Fanny’s moral strength eventually wins her complete acceptance by the Bertram family and marriage to Edmund Bertram himself.

    • Other characters of the novel - 
    - Edmund Bertram,
    - Henry Crawford,
    - Thomas Bertram,
    - Maria Bertram,
    - Mary Crawford,
    - Mr. Rushworth,
    - Lady Bertram,
    - Julia Bertram, etc.
    ===================
    • Jane Austen হচ্ছে Romantic Period এর সাহিত্যিক who first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.
    - She is considered to be the anti-romantic novelist in the Romantic Age.

    • She published four novels during her lifetime:
    - Sense and Sensibility (1811),
    - Pride and Prejudice (1813),
    - Mansfield Park (1814) and
    - Emma (1815).

    • Her others novels: 
    - Lady Susan,
    - Northanger Abbey,
    - Persuasion.

    Source: Britannica.com
    ৩৩.
    I will have eaten rice. (Make it Passive)
    1. ক) Rice will been eaten by me.
    2. খ) Rice will have eaten by me.
    3. গ) Rice will have been eaten by me.
    4. ঘ) Rice will have be eaten by me.
    সঠিক উত্তর:
    গ) Rice will have been eaten by me.
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Rice will have been eaten by me.
    ব্যাখ্যা
    • Future perfect tense যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম-
    - Object এর subject + shall have been /will have been + verb এর past participle form + by + subject এর object.
    Example:
    Active: I will have eaten rice.
    Passive: Rice will have been eaten by me.

    Active: They will have caught the fish.
    Passive: The fish will have been caught by them.
    ৩৪.
    Which of the following sentences is correct?
    1. ক) Ten percent are a good rate of interest.
    2. খ) A million dollars have a great deal of money.
    3. গ) Ten percent were a good rate of interest.
    4. ঘ) A million dollars is a great deal of money.
    সঠিক উত্তর:
    ঘ) A million dollars is a great deal of money.
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) A million dollars is a great deal of money.
    ব্যাখ্যা
    • অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর- A million dollars is a great deal of money.

    • কোনো 'পরিমাণ' বা 'অংকের একক' বুঝালে plural subject এর পরে singular verb বসে।
    Example:
    Ten percent is a good rate of interest.
    A million dollars is a great deal of money.
    Ten years is too long a time for such a walk.
    Eight hours is our working day.

    Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
    ৩৫.
    Neither karim nor karim's brothers _____ done this.
    1. ক) has
    2. খ) have
    3. গ) were
    4. ঘ) is
    সঠিক উত্তর:
    খ) have
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) have
    ব্যাখ্যা
    • প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- have.

    • Either ---- or, Neither------ nor যদি singular subject কে যুক্ত করে তাহলে verbটি singular হবে।
    - কিন্তু এদের দ্বারা যদি একটি singular ও একটি plural subject যুক্ত হয় তাহলে singular subjectটি আগে এবং plural subject টি পরে বসবে এবং verbটিও plural হবে।
    Example:
    Neither karim nor karim's brothers have done this.
    Either he or they have said so.

    Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
    ৩৬.
    In spite of his illness he sat for the exam. (Make it Compound)
    1. ক) He was ill so he sit for the exam.
    2. খ) He was ill but he sat for the exam.
    3. গ) He was very ill as well as he sat for the exam.
    4. ঘ) He was ill, he sat for the exam.
    সঠিক উত্তর:
    খ) He was ill but he sat for the exam.
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) He was ill but he sat for the exam.
    ব্যাখ্যা
    • প্রদত্ত প্রশ্নের Compound sentence হচ্ছে He was ill but he sat for the exam.

    • যদি simple sentence এ 'in spite of' থাকে তবে compound sentence এ conjunction 'but' দিয়ে ভিন্ন clause দুটো যুক্ত করতে হয়।
    Example:
    Simple: In spite of his poverty the postman never shirks his duty.
    Compound: The postman is poor, but he never shirks his duty.

    Simple: In spite of his illness he sat for the exam.
    Compound: He was ill, but he sat for the exam.
    ৩৭.
    a2b - ab2 এবং a2 - ab রাশিগুলোর গ.সা.গু কত? 
    1. ক) 1
    2. খ) a
    3. গ) a(a - b)
    4. ঘ) a - b
    সঠিক উত্তর:
    গ) a(a - b)
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) a(a - b)
    ব্যাখ্যা
    প্রশ্ন: a2b - ab2 এবং  a2 - ab রাশিগুলোর গ.সা.গু কত? 

    সমাধান: 
    ১ম রাশি, a2b - ab2 = ab(a - b) 
    ২য় রাশি, a2 - ab = a(a - b)  

    ∴ রাশিগুলোর গ.সা.গু, a(a - b)
    ৩৮.
    একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে √২ মিটার এবং ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
    1. ক) √২ বর্গমিটার 
    2. খ) ২√২ বর্গমিটার 
    3. গ) ৪√২ বর্গমিটার 
    4. ঘ) ৪ বর্গমিটার 
    সঠিক উত্তর:
    খ) ২√২ বর্গমিটার 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২√২ বর্গমিটার 
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে √২ মিটার এবং ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

    সমাধান: 
    দেওয়া আছে,
    ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু  √২ মিটার এবং ৪ মিটার 

    ∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × √২ × ৪ বর্গমিটার 
    = ২√২ বর্গমিটার 
    ৩৯.
    আরিফ এক লক্ষ টাকার একটি মোটরসাইকেল ১০% কমে ক্রয় করে ১০% লাভে বিক্রয় করে। আরিফ কত টাকা লাভ করে?
    1. ক) ২০০০০ টাকা
    2. খ) ১৯০০০ টাকা
    3. গ) ১০০০০ টাকা
    4. ঘ) ৯০০০ টাকা
    সঠিক উত্তর:
    ঘ) ৯০০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯০০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: আরিফ এক লক্ষ টাকার একটি মোটরসাইকেল ১০% কমে ক্রয় করে ১০% লাভে বিক্রয় করে। আরিফ কত টাকা লাভ করে? 

    সমাধান: 
    ১০% কমে,
    মোটরসাইকেলের প্রকৃত দাম ১০০ টাকা হলে আরিফের ক্রয়মূল্য ৯০ টাকা 
    ∴ মোটরসাইকেলের প্রকৃত দাম ১০০০০০ টাকা হলে আরিফের ক্রয়মূল্য (৯০ × ১০০০০০)/১০০ টাকা 
    = ৯০০০০ টাকা 

    ১০% লাভে,
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা 
    ∴ ক্রয়মূল্য ৯০০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৯০০০০)/১০০ টাকা 
    = ৯৯০০০ টাকা 

    আরিফের লাভ = ৯৯০০০ - ৯০০০০ টাকা 
    = ৯০০০ টাকা 
    ৪০.
    log102 + log10(1/2) এর মান কত?
    1. ক) log104
    2. খ) log102.5
    3. গ) 1
    4. ঘ) 0
    সঠিক উত্তর:
    ঘ) 0
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 0
    ব্যাখ্যা
    প্রশ্ন: log102 + log10(1/2) এর মান কত? 

    সমাধান: 
    log102 + log10(1/2)
    = log10{2 × (1/2)}
    = log101
    = 0
    ৪১.
    যদি 4sin2(2θ) + 1 = 4 হয়, θ = ?
    1. ক) 60°
    2. খ) 45°
    3. গ) 30°
    4. ঘ) 0°
    সঠিক উত্তর:
    গ) 30°
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 30°
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 4sin2(2θ) + 1 = 4 হয়, θ = ?

    সমাধান: 
    4sin2(2θ) +1 = 4
    বা, 4sin2(2θ) = 4 - 1
    বা, sin2(2θ) = 3/4
    বা, sin(2θ) = √3/2
    বা, sin(2θ) = sin60°
    বা, 2θ = 60° 
    ∴ θ = 30°
    ৪২.
    তাসিফ ও তোহার আয়ের অনুপাত ২ : ৩ এবং তোহা ও সাঈফের আয়ের অনুপাত ৫ : ৭। তাসিফের আয় ৫০০ টাকা হলে সাঈফের আয় কত?
    1. ক) ৭৫০ টাকা
    2. খ) ৮০০ টাকা
    3. গ) ১০০০ টাকা
    4. ঘ) ১০৫০ টাকা
    সঠিক উত্তর:
    ঘ) ১০৫০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১০৫০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: তাসিফ ও তোহার আয়ের অনুপাত ২ : ৩ এবং তোহা ও সাঈফের আয়ের অনুপাত ৫ : ৭। তাসিফের আয় ৫০০ টাকা হলে সাঈফের আয় কত? 

    সমাধান: 
    তাসিফ : তোহা = ২ : ৩ 
    = (২ × ৫) : (৩ × ৫) 
    = ১০ : ১৫

    তোহা : সাঈফ = ৫ : ৭ 
    = (৫ × ৩) : (৭ × ৩) 
    = ১৫ : ২১

    তাসিফ : তোহা : সাঈফ = ১০ : ১৫ : ২১ 

    ধরি,
    তাসিফের আয় = ১০ক টাকা 
    সাঈফের আয় = ২১ক টাকা 

    প্রশ্নমতে,
    ১০ক = ৫০০
    বা, ক = ৫০০/১০
    ∴ ক = ৫০ 

    সাঈফের আয় = ২১ × ৫০ টাকা 
    = ১০৫০ টাকা 
    ৪৩.
    92x + 3 = 33x + 6 হলে x এর মান কত?
    1. ক) 0
    2. খ) 3
    3. গ) 6
    4. ঘ) 9
    সঠিক উত্তর:
    ক) 0
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 0
    ব্যাখ্যা
    প্রশ্ন: 92x + 3 = 33x + 6 হলে x এর মান কত?  

    সমাধান: 
    92x + 3 = 33x + 6
    ⇒ 32(2x + 3) = 33x + 6
    ∴ 2(2x + 3) = 3x + 6
    ⇒ 4x + 6 = 3x + 6
    ⇒ 4x - 3x = 6 - 6
    ∴ x = 0
    ৪৪.

    প্রদত্ত চিত্রে d এর মান কত? 
    1. ক) 8 m
    2. খ) 10 m
    3. গ) 4 m
    4. ঘ) 2 m
    সঠিক উত্তর:
    ঘ) 2 m
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 2 m
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    প্রদত্ত চিত্রে d এর মান কত? 

    সমাধান: 
    BC2 =AB2 +AC2
    ⇒ (4d + d)2 = 62 + 82 
    ⇒ 25d2 = 36 + 64
    ⇒ 25d2 = 100
    ⇒ d2 = 4
    ∴ d = 2 
    ৪৫.
    যদি x2 = 3 হয়, তাহলে (x + 3/x)(x - 3/x) এর মান কত? 
    1. ক) √3
    2. খ) 3
    3. গ) 1
    4. ঘ) 0
    সঠিক উত্তর:
    ঘ) 0
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 0
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি x2 = 3 হয়, তাহলে (x + 3/x)(x - 3/x) এর মান কত? 

    সমাধান: 
    দেওয়া আছে,
    x2 = 3

    এখন, 
    (x + 3/x)(x - 3/x)
    = x2 - (9/x2
    = 3 - (9/3)
    = 3 - 3 
    = 0 
    ৪৬.
    একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি? 
    1. ক) (3, 5)
    2. খ) (3, - 5)
    3. গ) (- 3, - 5)
    4. ঘ) (- 3, 5)
    সঠিক উত্তর:
    খ) (3, - 5)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) (3, - 5)
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি? 

    সমাধান: 
    (x - 3)2 + (y + 5)2 - 81 = 0
    ⇒ (x - 3)2 + (y + 5)2 = 92

    আমরা জানি,
    (x - h)2 + (y - k)2 = r2 বৃত্তের কেন্দ্র (h, k) এবং r তার ব্যাসার্ধ।

    প্রদত্ত বৃত্তের কেন্দ্র হবে (3, - 5) 
    ৪৭.
    ১ থেকে ৩০ পর্যন্ত যেকোন একটি সংখ্যা দৈবভাবে উত্তোলন করা হলে সংখ্যাটি ৩ এবং ৫ এর সাধারণ গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
    1. ক) ১/২
    2. খ) ৭/১৫
    3. গ) ১/১০
    4. ঘ) ১/১৫
    সঠিক উত্তর:
    ঘ) ১/১৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১/১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত যেকোন একটি সংখ্যা দৈবভাবে উত্তোলন করা হলে সংখ্যাটি ৩ এবং ৫ এর সাধারণ গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 

    সমাধান: 
    ১ থেকে ৩০ পর্যন্ত মোট সংখ্যা ৩০ টি।
    ১ থেকে ৩০ পর্যন্ত ৩ এবং ৫ এর সাধারণ গুণিতক = {১৫, ৩০} 

    ∴ সম্ভাবনা = ২/৩০ = ১/১৫ 
    ৪৮.
    1. ক) 1/81
    2. খ) - 1/81
    3. গ) - 1/243
    4. ঘ) 1/27
    সঠিক উত্তর:
    খ) - 1/81
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) - 1/81
    ব্যাখ্যা
    প্রশ্ন: 


    সমাধান: 
    এখানে,
    ১ম পদ, a = 3
    সাধারণ অনুপাত, r = - (1/3)

    ∴ ৬ষ্ঠ পদ = ar5 = 3 × {- (1/3)}5
    = - {3 × (1/35)}
    = - (1/34)
    = - 1/81
    ৪৯.
    প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা কোনটির প্রধান কাজ?
    1. ক) কোষ প্রাচীর
    2. খ) রাইবোসোম
    3. গ) গলগি বস্তু
    4. ঘ) লাইসোসোম
    সঠিক উত্তর:
    খ) রাইবোসোম
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) রাইবোসোম
    ব্যাখ্যা
    রাইবোসোম:
    - এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উভয় দিকে অথবা নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থিত গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মত অঙ্গাণুকে রাইবোসোম বলে।
    - সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে।
    - ১৯৫৩ খ্রিস্টাব্দে রবিনসন ও ব্রাউন উদ্ভিদ কোষে এদের আবিষ্কার করেন।
    - পরে ১৯৫৬ খ্রিস্টাব্দে জি. ই. প্যালাডে প্রাণী কোষে এদের দেখতে পান।
    - প্রোক্যারিয়োটিক কোষে রাইবোসোম আদি ক্রোমোসোম (অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) থেকে উৎপন্ন হয় কিন্তু ইউক্যারিয়োটিক কোষে নিউক্লিয়োলাসে উৎপন্ন হয়।
    - রাইবোসোম এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা
    - এছাড়া, স্নেহ জাতীয় পদার্থের বিপাক সাধন করে।

    উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচিএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫০.
    কোনটি তরল-গ্যাস দ্রবণ?
    1. ক) কোমল পানীয়
    2. খ) খাবার স্যালাইন
    3. গ) ভিনেগার
    4. ঘ) লেবুর শরবত
    সঠিক উত্তর:
    ক) কোমল পানীয়
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) কোমল পানীয়
    ব্যাখ্যা

    তরল-গ্যাস দ্রবণ:
    - যে সমস্ত দ্রবণে তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থ দ্রব হিসেবে দ্রবীভূত থাকে তাকে তরল-গ্যাস দ্রবণ বলে। 
    - দ্রবণে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ। যেমন: (কোমল পানীয়- কোকা কোলা, সেভেন আপ)। 
    - এ সমস্ত কোমল পানীয়ের বোতল খোলার সাথে সাথে হিস্ শব্দ করে বুদবুদ আকারে যে গ্যাসীয় পদার্থ বের হয় তা হলো কার্বন ডাই-অক্সাইড যা পানীয়ের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। 
    - অর্থাৎ কোমল পানীয়গুলো হলো তরল-গ্যাস দ্রবণ। 
    - পানিতে বসবাসকারী প্রাণীসমূহ (যেমন: মাছ) তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরাসরি বাতাস থেকে নিতে পারে না।
    - পানিতে বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে। তাই নদ-নদী, খাল বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি কিন্তু এক ধরনের তরল-গ্যাস দ্রবণ। 
    - আবার বহুল সমালোচিত ফরমালিনও (যা আইনবহির্ভূতভাবে বিভিন্ন ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে) পানিতে ফরমালডিহাইড নামক গ্যাসের দ্রবণ।

    অপরদিকে,
    - লেবুর শরবত ও ভিনেগার হলো তরল-তরল দ্রবণ।
    - খাবার স্যালাইন হলো - তরল-কঠিন দ্রবণ।

    উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।

    ৫১.
    রক্তরসে বিদ্যমান জৈব খাদ্যসার পদার্থ কোনটি?
    1. ক) ইউরিয়া
    2. খ) অ্যালবুমিন
    3. গ) অ্যান্টিটক্সিন
    4. ঘ) গ্লুকোজ
    সঠিক উত্তর:
    ঘ) গ্লুকোজ
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) গ্লুকোজ
    ব্যাখ্যা
    রক্তরস:
    - রক্তের তরল অংশকে প্লাজমা বলে।
    - রক্তরসে প্রায় ১০% জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে।

    জৈব পদার্থ: 
    খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি)।
    • রেচন পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি)।
    • প্রোটিন (ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন ইত্যাদি)।
    • প্রতিরক্ষামূলক দ্রব্যাদি (অ্যান্টিটক্সিন)।
    এছাড়াও রয়েছে হরমোন, কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি।

    অজৈব পদার্থ
    - সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, এবং গ্যাসীয় পদার্থ- O2, CO2, N2 ইত্যাদি।

    উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৫২.
    পশ্চাৎপদের প্রথম বড় অস্থি কোনটি?
    1. ক) টারসাল
    2. খ) ফ্যালানজেস
    3. গ) ফিমার
    4. ঘ) টিবিয়া-ফিবুলা
    সঠিক উত্তর:
    গ) ফিমার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ফিমার
    ব্যাখ্যা
    পশ্চাৎপদ বা নিম্নবাহুর অস্থিসমূহ:
    - প্রত্যেকটি পশ্চাৎপদ ৩০টি অস্থি নিয়ে গঠিত। যেমন- ফিমার, টারসাল, টিবিয়া-ফিবুলা, ফ্যালানজেস, মেটাটার্সাস ইত্যাদি। 

    ফিমার:
    - ফিমার পশ্চাৎপদের প্রথম বড় অস্থি।
    - ইহা দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।
    - এর উর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট-বড় ট্রোকেল্টার অবস্থিত।
    - নিম্নপ্রান্ত দুটি কন্ডাইল বিশিষ্ট।
    - ফিমারের মস্তক শ্রোণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে।
    - এর প্রান্তে প্যাটেল (Patella) নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।

    উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৩.
    110101 থেকে 101010 বিয়োগ করলে কত থাকে?
    1. ক) 001101
    2. খ) 011011
    3. গ) 001011
    4. ঘ) 010101
    সঠিক উত্তর:
    গ) 001011
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 001011
    ব্যাখ্যা


    তাহলে,
    110101
    101010
    001011
    ৫৪.
    2 গিগা হার্জ এর একটি প্রসেসর ১ টি কার্য সম্পাদনে কত সময় নেয়?
    1. ক) ১ ন্যানো সেকেন্ড
    2. খ) ০.৫ ন্যানো সেকেন্ড
    3. গ) ২ ন্যানো সেকেন্ড
    4. ঘ) ৫ ন্যানো সেকেন্ড
    সঠিক উত্তর:
    খ) ০.৫ ন্যানো সেকেন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ০.৫ ন্যানো সেকেন্ড
    ব্যাখ্যা
    এখানে, 
    প্রসেসর এর কম্পাঙ্ক f = 2GHz = 2×109Hz

    তাহলে একটি কার্য সম্পাদনে সময় লাগবে = 1/f 
    = 1/(2 × 109)s
    = 0.5 × 10-9
    = 0.5 ন্যানো সেকেন্ড।
    ৫৫.
    Bluetooth প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান কোনটি?
    1. ক) সাইবারনেট
    2. খ) ফিউনেট
    3. গ) পিকোনেট
    4. ঘ) অথারনেট
    সঠিক উত্তর:
    গ) পিকোনেট
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) পিকোনেট
    ব্যাখ্যা
    Bluetooth : 
    - এই প্রযুক্তির সাহায্যে ২.৪ থেকে ২.৪৮৩৫GHz এর ডেটা চলাচল করতে পারে।
    - এই প্রযুক্তির সাহায্যে যে মৌলিক নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট।
    - পিকোনেটে কোনো মুহূর্তে একটি মাস্টার নোড এবং সর্বাধিক ৭ টি সক্রিয় নোড থাকতে পারে যাদের দাস নোড বলা হয়।
    - পাশাপাশি দুটি পিকোনেট একটি সাধারণ দাস নোডের সাহায্যে যুক্ত থাকলে এই দুইটি পিকোনেটকে একসাথে স্ক্যাটারনেট বলে।

    উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলি মুজিবুর রহমান।
    ৫৬.
    10111011 এর সমতুল্য দশমিক সংখ্যা কত?
    1. ক) 185
    2. খ) 198
    3. গ) 155
    4. ঘ) 187
    সঠিক উত্তর:
    ঘ) 187
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 187
    ব্যাখ্যা
    10111011 = (1 × 27) + (0 × 26) + (1 × 25) + (1 × 24) + (1 × 23) + (0 × 22) + (1 × 21) + (1 × 20)
    = 128 + 32 + 16 + 8 + 2 + 1
    = 187
    ৫৭.
    কোন লজিক গেইটে দুইটি ইনপুট একই হলে আউটপুট সত্য হয়?
    1. ক) AND
    2. খ) XNOR
    3. গ) XOR
    4. ঘ) NOR
    সঠিক উত্তর:
    খ) XNOR
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) XNOR
    ব্যাখ্যা


    উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৮.
    ০, ৩, ৮, ১৫, ...... ধারাটির ৭ম পদ কত?
    1. ক) ৩৫
    2. খ) ৪৮
    3. গ) ২৪
    4. ঘ) ৬০
    সঠিক উত্তর:
    খ) ৪৮
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ...... ধারাটির ৭ম পদ কত? 

    সমাধান: 
    এখানে,
    ৩ - ০ = ৩
    ৮ - ৩ = ৫
    ১৫ - ৮ = ৭
    তাহলে,
    ৫ম পদ, ১৫ + ৯ = ২৪
    ৬ষ্ঠ পদ, ২৪ + ১১ = ৩৫
    ৭ম পদ, ৩৫ + ১৩ = ৪৮
    ৫৯.
    এক ডজন ডিমের দাম ১৫০ টাকা হলে, এক হালি ডিমের দাম কত?
    1. ক) ১২.৫ টাকা
    2. খ) ১০০ টাকা
    3. গ) ৫০ টাকা
    4. ঘ) ৬০ টাকা
    সঠিক উত্তর:
    গ) ৫০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৫০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক ডজন ডিমের দাম ১৫০ টাকা হলে, এক হালি ডিমের দাম কত?

    সমাধান: 
    আমরা জানি,
    ১ ডজন = ১২টি 
    ১ হালি = ৪টি 

    ১২টি ডিমের দাম = ১৫০ টাকা 
    ৪টি ডিমের দাম = (১৫০ × ৪)/১২ টাকা 
    = ৫০ টাকা 
    ৬০.
    রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়। সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়। মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -
    1. ক) মিথ্যা
    2. খ) সত্য
    3. গ) অনিশ্চিত
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ক) মিথ্যা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) মিথ্যা
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
    সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
    মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
    যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি - 

    সমাধান: 
    রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
    রাইতুল > মুসা 

    সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
    সানি > রাইতুল 

    উক্তি দুটি সত্য,
    তাই, সানি সবচেয়ে দ্রুত দৌড়ায়।

    মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। এই উক্তিটি মিথ্যা।
    ৬১.
    নিচের কোন সংখ্যাটি ছোট?
    1. ক) ০.২
    2. খ) ১ ÷ ০.২
    3. গ)
    4. ঘ) (০.২)
    সঠিক উত্তর:
    ঘ) (০.২)
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) (০.২)
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ছোট? 

    সমাধান: 
    ০.২ = ০.২

    ১ ÷ ০.২ = ১/০.২ = ১০/২ = ৫

    আবার,

    = ০.২২২২২২২২...

    (০.২) = ০.০৪

    ∴ সবচেয়ে ছোট হলো (০.২)
    ৬২.
    ৮, ২৭, ৬৪, ১০০, ১২৫, ২১৬ এগুলোর মাঝে কোনটি ব্যতিক্রম?
    1. ক) ৬৪
    2. খ) ১০০
    3. গ) ১২৫
    4. ঘ) ২১৬
    সঠিক উত্তর:
    খ) ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৮, ২৭, ৬৪, ১০০, ১২৫, ২১৬ এগুলোর মাঝে কোনটি ব্যতিক্রম? 

    সমাধান: 
    ৮ = ২
    ২৭ = ৩
    ৬৪ = ৪
    ১০০ = ১০
    ১২৫ = ৫
    ২১৬ = ৬
     
    এখানে, ব্যতিক্রম ১০০
    ৬৩.
    গতকালের আগের দিন মঙ্গলবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?
    1. ক) বৃহস্পতিবার
    2. খ) শুক্রবার
    3. গ) শনিবার
    4. ঘ) বুধবার
    সঠিক উত্তর:
    গ) শনিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) শনিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: গতকালের আগের দিন মঙ্গলবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে? 

    সমাধান: 
    গতকালের আগের দিন মঙ্গলবার।
    গতকাল বুধবার।
    আজ বৃহস্পতিবার।
    আগামীকাল শুক্রবার।
    আগামীকালের পরদিন শনিবার। 
    ৬৪.
    ৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ১৫ হলে, প্রথম ৩টি সংখ্যার গড় কত? 
    1. ক) ৮
    2. খ) ৯
    3. গ) ১৩
    4. ঘ) ১১
    সঠিক উত্তর:
    ক) ৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ১৫ হলে, প্রথম ৩টি সংখ্যার গড় কত? 

    সমাধান: 
    ৭টি সংখ্যার গড় ১২
    ৭টি সংখ্যার সমষ্টি (১২ × ৭) = ৮৪

    শেষ ৪টি সংখ্যার গড় ১৫ 
    শেষ ৪টি সংখ্যার সমষ্টি  (১৫ × ৪) = ৬০

    প্রথম ৩টি সংখ্যার সমষ্টি (৮৪ - ৬০) = ২৪
    প্রথম ৩টি সংখ্যার গড় (২৪ ÷ ৩) = ৮ 
    ৬৫.
    নিচের কোনটি ভিন্ন?
    1. ক) সোজন বাদিয়ার ঘাট
    2. খ) রঙিলা নায়ের মাঝি
    3. গ) ভয়াবহ সেই দিনগুলিতে
    4. ঘ) পদ্মা নদীর মাঝি
    সঠিক উত্তর:
    ঘ) পদ্মা নদীর মাঝি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) পদ্মা নদীর মাঝি
    ব্যাখ্যা
    প্রশ্ন:  নিচের কোনটি ভিন্ন?
    ক) সোজন বাদিয়ার ঘাট
    খ) রঙিলা নায়ের মাঝি
    গ) ভয়াবহ সেই দিনগুলিতে
    ঘ) পদ্মা নদীর মাঝি

    সমাধান: 
    সোজন বাদিয়ার ঘাট, রঙিলা নায়ের মাঝি, ভয়াবহ সেই দিনগুলিতে এগুলো সব জসীমউদ্দীন এর লিখা।

    পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় এর লিখা।
    ৬৬.
    মারুফের বোনের মামার একমাত্র বোনের একমাত্র ছেলের ছেলে মারুফের কী হবে? 
    1. ক) ভাই
    2. খ) মামা
    3. গ) ছেলে
    4. ঘ) চাচা
    সঠিক উত্তর:
    গ) ছেলে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ছেলে
    ব্যাখ্যা
    প্রশ্ন: মারুফের বোনের মামার একমাত্র বোনের একমাত্র ছেলের ছেলে মারুফের কী হবে? 

    সমাধান: 
    বোনের মামা ⇔ মারুফেরও মামা 
    মামার একমাত্র বোন ⇔ মারুফের মা
    মায়ের একমাত্র ছেলে ⇔ মারুফ নিজে 
    ∴ ছেলেটি মারুফের ছেলে।
    ৬৭.

    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ক) 150
    2. খ) 60
    3. গ) 75
    4. ঘ) 120
    সঠিক উত্তর:
    ক) 150
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 150
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান: 
    ১ম চিত্রে,
    ১ + ২ + ৩ + ৪ = ১০ ⇒ ১০ × ৫ = ৫০

    ৩য় চিত্রে,
    ২ + ৩ + ৪ + ৫ = ১৪ ⇒ ১৪ × ৫ = ৭০

    ২য় চিত্রে,
    ৬ + ৭ + ৮ + ৯ = ৩০ ⇒ ৩০ × ৫ = ১৫০
    ৬৮.
    যদি A অর্থ '×', B অর্থ '-', C অর্থ '+', D অর্থ '÷' হয় তাহলে, ৪A৭B(৫০C৬)D২ = ? 
    1. ক) ৫৬
    2. খ) ২৮
    3. গ) - ২৫
    4. ঘ) ০
    সঠিক উত্তর:
    ঘ) ০
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি A অর্থ '×', B অর্থ '-', C অর্থ '+', D অর্থ '÷' হয় তাহলে,
    ৪A৭B(৫০C৬)D২ = ? 

    সমাধান: 
    ৪A৭B(৫০C৬)D২
    = ৪ × ৭ - (৫০ + ৬) ÷ ২
    = ২৮ - ৫৬ ÷ ২
    = ২৮ - ২৮ 
    = ০
    ৬৯.
    “এক নদী রক্ত পেড়িয়ে ...” - গানটির গীতিকার কে?
    1. ক) আপেল মাহমুদ
    2. খ) মো. মনিরুজ্জামান
    3. গ) খান আতাউর রহমান
    4. ঘ) নজরুল ইসলাম বাবু
    সঠিক উত্তর:
    গ) খান আতাউর রহমান
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) খান আতাউর রহমান
    ব্যাখ্যা
    • গানটির:
    - ধরনঃ চলচ্চিত্রের গান
     -গীতিকারঃ খান আতাউর রহমান
     -সুরকারঃ খান আতাউর রহমান
    - গেয়েছেনঃ শাহনাজ রহমতুল্লাহ
     -অ্যালবামঃ আবার তোরা মানুষ হ

    তথ্যসূত্র: lyrics.khichuri.net
    ৭০.
    বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য নয়?
    1. ক) D-8
    2. খ) NAM
    3. গ) BIMSTEC
    4. ঘ) G-7
    সঠিক উত্তর:
    ঘ) G-7
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) G-7
    ব্যাখ্যা
    বাংলাদেশ G-7 এর সদস্য নয়।

    এছাড়াও - 
    - বাংলাদেশ D-8 এর প্রতিষ্ঠাকালীন সদস্য (১৫ জুন, ১৯৯৭)।
    - বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ করে - ২৭ সেপ্টেম্বর, ১৯৭২ সালে।
    - বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য (৬ জুন, ১৯৯৭ সালে)।

    তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
    ৭১.
    ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে‘ নেতৃত্বদানকারী নেতার নাম কী?
    1. ক) স্যার সলিমুল্লাহ
    2. খ) শহিদ তিতুমীর
    3. গ) মাওলানা ভাসানী
    4. ঘ) সোহরাওয়ার্দী
    সঠিক উত্তর:
    গ) মাওলানা ভাসানী
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মাওলানা ভাসানী
    ব্যাখ্যা
    • কাগমারি সম্মেলন:
    - কাগমারি সম্মেলন টাঙ্গাইল জেলার কাগমারিতে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলন।
    - সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 
    - ৭ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মূল আলোচ্যসূচি ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি।
    - কিন্তু সিয়াটো ও সেন্টোর সামরিক চুক্তির প্রতি  আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী  হোসেন শহীদ সোহরাওয়ার্দী দৃঢ় সমর্থন ব্যক্ত করলে সম্মেলনে মতবিরোধের সৃষ্টি হয়।

    তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
    ৭২.
    মুজিবনগর সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী কে ছিলেন?
    1. ক) তাজউদ্দিন আহমদ
    2. খ) এম মনসুর আলী
    3. গ) এ.এইচ.এম কামারুজ্জামান
    4. ঘ) খন্দকার মোশতাক আহমদ
    সঠিক উত্তর:
    খ) এম মনসুর আলী
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) এম মনসুর আলী
    ব্যাখ্যা
    • মুজিবনগর সরকার:
    - ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
    - এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
    - মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
    - এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

    • মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
    - রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    - উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
    - প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমদ।
    - অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী।
    - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামারুজ্জামান।
    - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মোশতাক আহমদ।

    তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
    ৭৩.
    ‘The Art of War‘ গ্রন্থের রচয়িতা কে?
    1. ক) লাওৎসে
    2. খ) কৌটিল্য
    3. গ) কনফুসিয়াস
    4. ঘ) সান জু
    সঠিক উত্তর:
    ঘ) সান জু
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) সান জু
    ব্যাখ্যা
    • প্রাচীন চৈনিক সভ্যতা:
    - হোয়াংহো (পীত বা হলুদ) নদী কেন্দ্রীক, ইয়াংজেকিয়াং নদী কেন্দ্ৰীক, দক্ষিণ চীনের মূল ভূখন্ডে।
    - ব্রোঞ্জের যুগে এ সভ্যতা গড়ে উঠে।
    - চীনের আদি মানব – পিকিং মানব।
    - শাং ও চৌ রাজাদের সময়ে গড়ে উঠে

    • দার্শনিক:
    - লাওৎসে  – প্রাচীনতম দার্শনিক।
    - কনফুসিয়াস – প্রভাবশালী দার্শনিক।
    - সুন জু (Sun Tzu) – সমরনায়ক, দার্শনিক।
    - The Art of War বা রণকৌশল বইয়ের রচয়িতা - সান জু।

    তথ্যসূত্র: ব্রিটানিকা।
    ৭৪.
    আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    1. ক) প্যারিস
    2. খ) টোকিও
    3. গ) রোম
    4. ঘ) ভিয়েনা
    সঠিক উত্তর:
    ঘ) ভিয়েনা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ভিয়েনা
    ব্যাখ্যা
    • IAEA:
    - আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
    - পূর্ণরুপ- International Atomic Energy Agency 
    - প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
    - প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
    - বর্তমান সদস্য- ১৭৬ টি।
    - সর্বশেষ সদস্য - গাম্বিয়া (২০২৩)।
    - সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
    - বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi

    তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
    ৭৫.
    Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে -
    1. ক) ১৯৭২ সালে
    2. খ) ১৯৭৭ সালে
    3. গ) ১৯৮০ সালে
    4. ঘ) ১৯৮২ সালে
    সঠিক উত্তর:
    খ) ১৯৭৭ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১৯৭৭ সালে
    ব্যাখ্যা
    • গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
     -গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
    - এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
    - শুরুর সময় - ১৯৭৭ সাল।
    - শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
    - গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।  তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

    তথ্যসূত্র:- গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
    ৭৬.
    সার্ক জ্বালানি কেন্দ্র কোথায় অবস্থিত?
    1. ক) ঢাকা, বাংলাদেশ
    2. খ) কাঠমান্ডু, নেপাল
    3. গ) কলম্বো, শ্রীলঙ্কা
    4. ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
    সঠিক উত্তর:
    ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
    ব্যাখ্যা
    • SAARC:
    - SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
    - প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
    - ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
    - সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

    - সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
    - সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
    - সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
    - বর্তমান মহাসচিব- এসলা রুওয়ান উইরাকুন।
    - ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
    - তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
    - তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
    - বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

    • সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
    - সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
    - সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
    - সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
    - সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

    তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
    ৭৭.
    ‘গডস আর্মি' কোন দেশের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী?
    1. ক) সিরিয়া
    2. খ) ভারত
    3. গ) লেবানন
    4. ঘ) মায়ানমার
    সঠিক উত্তর:
    ঘ) মায়ানমার
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) মায়ানমার
    ব্যাখ্যা
    গডস আর্মি:
    - ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
    - ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
    - এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

    তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
    ৭৮.
    COMESA হচ্ছে একটি -
    1. ক) শান্তি ফোরাম
    2. খ) সামরিক জোট
    3. গ) বাণিজ্যিক জোট
    4. ঘ) পরিবেশবাদী সংগঠন
    সঠিক উত্তর:
    গ) বাণিজ্যিক জোট
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) বাণিজ্যিক জোট
    ব্যাখ্যা
    COMESA
    • COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa.
    • এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
    • প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
    • সদস্য সংখ্যা:- ২১টি।
    • সদরদপ্তর:- লুসাকা, জাম্বিয়া।   

    তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট
    ৭৯.
    “Law is the passionless reason" উক্তিটি কার?
    1. ক) হল্যান্ড
    2. খ) অধ্যাপক লাস্কি
    3. গ) অধ্যাপক ডাইসি
    4. ঘ) এরিস্টটল
    সঠিক উত্তর:
    ঘ) এরিস্টটল
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) এরিস্টটল
    ব্যাখ্যা
    • আইন:
    - রাষ্ট্রবিজ্ঞানী ও আইনবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা প্রদান করেছেন।
    - এরিস্টটল বলেছেন, “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।" (Law is the passionless reason.)।

    - টমাস হবস, জ্যা বোদা, অধ্যাপক হল্যান্ড, জন অস্টিন প্রমুখ "বিশ্লেষণপন্থি লেখক' আইনকে 'সার্বভৌম শক্তির আদেশ' বলে বর্ণনা করেছেন।

    এছাড়াও - 
    - টমাস হব্স (Thomas Hobbes)-এর মতে, “জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।”
    - অধ্যাপক হল্যান্ড (Prof. Holland)-এর মতে, “আইন হচ্ছে, সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।” 

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি।