পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
'অলকনন্দা' শব্দের অর্থ কী?
  1. ক) কেশ
  2. খ) মেঘ
  3. গ) গঙ্গানদী
  4. ঘ) অশুভচিহ্ন
ব্যাখ্যা
অলকনন্দা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অলক+√নন্দি+অ+আ
অর্থ: 
- গঙ্গোত্রীর কাছে প্রবাহিত গঙ্গানদীর একটি ধারা। 
- পুরাণোক্ত স্বর্গে প্রবাহিত গঙ্গানদী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'বিভূঁই' শব্দে 'বি' উপসর্গ কোন দ্যোতনার সৃষ্টি করেছে?
  1. ক) ভিন্ন
  2. খ) বিশেষ
  3. গ) বহির্ভূত
  4. ঘ) সম্পূর্ণ
ব্যাখ্যা
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- অজনা = অ + জানা
- অভিযোগ = অভি + যোগ

'বিভূঁই' শব্দে 'বি' উপসর্গ 'ভিন্ন' দ্যোতনার সৃষ্টি করেছে। 
'বি' উপসর্গের আরও কিছু উদাহরণ- বি+জ্ঞান = বিজ্ঞান। 'বিশেষ' দ্যোতনার সৃষ্টি করেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি দেশি শব্দ?
  1. ক) পানি
  2. খ) টেক্কা
  3. গ) গঞ্জ
  4. ঘ) তুরুপ
ব্যাখ্যা
টেক্কা  (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: এক ফোঁটাবিশিষ্ট তাস; প্রতিযোগীতা; টক্কর; পাল্লা। 

অন্যদিকে, 
গঞ্জ = ফারসি শব্দ 
পানি = সংস্কৃত শব্দ 
তুরুপ = পর্তুগীজ শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত রসের ছোটগল্প নয়?
  1. ক) ক্ষুধিত পাষাণ
  2. খ) কঙ্কাল
  3. গ) মণিহার
  4. ঘ) যজ্ঞেশ্বরের যজ্ঞ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের ৪ টি অতিপ্রাকৃত রসের গল্প রয়েছে। 
সেগুলো হচ্ছে - 
- ক্ষুধিতে পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল 

অন্যদিকে,
যজ্ঞস্বরের যজ্ঞ - তাঁর সমাজ সমস্যামূলক ছোটগল্প। 
অনুরূপ অন্যান্য সমাজ সমস্যামূলক ছোটগল্প হচ্ছে, অনধিকার প্রবেশ, দেনাপাওনা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"বল        বীর -
               বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!" পঙক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) সর্বহারা
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) সিন্ধু হিন্দোল
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের 'বিদ্রোহী' কবিতার অন্তর্গত। 
 - 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। 
- এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ও দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। 
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
- অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে।
- কবিতাটি নিম্নরূপ- 

"বল        বীর -
               বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
                 বল        বীর -
বল   মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
       চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
       ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
       খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
       উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
 মম   ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
                 বল        বীর -
              আমি   চির উন্নত শির! (সংক্ষিপ্ত) 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'উষ্ণ' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) উশ্‌নো
  2. খ) উষন
  3. গ) উশ্‌মো
  4. ঘ) উষমো
ব্যাখ্যা
'উষ্ণ' শব্দের সঠিক উচ্চারণ = উশ্‌নো। 

উষ্ণ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √উষ্‌+ন 
অর্থ: 
- তপ্ত, গরম। 
- ক্রুদ্ধ 
- প্রখর
- আন্তরিক 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'কেউকেটা' এর বিপরীতার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ঝাঁকের কই
  2. খ) চুনোপুঁটি
  3. গ) চশমখোর
  4. ঘ) ভুঁইফোঁড়
ব্যাখ্যা
'কেউকেটা' এর বিপরীতার্থক বাগ্‌ধারা 'চুনোপুঁটি'।
'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ = বিশিষ্ট ব্যক্তি। 

অন্যদিকে, 
'চুনোপুঁটি' বাগ্‌ধারাটির অর্থ = সামান্য ব্যাক্তি।
'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ = নির্লজ্জ 
'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটির অর্থ = অর্বাচীন 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আবদুল গাফ্ফা‌র চৌধুরী রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি?
  1. ক) চাচা-কাহিনী
  2. খ) টুনি মেম
  3. গ) ওটেন সাহেবের বাংলো
  4. ঘ) ডানপিটে শওকত
ব্যাখ্যা
• শিশুতোষ গ্রন্থ 'ডানপিটে শওকত' এর রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৩ সালে।  

• আবদুল গাফ্‌ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' - গানের রচয়িতা হিসেবে খ্যাত আবদুল গাফফার চৌধুরী 

• আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

• সৈয়দ মুজতবা আলী রচিত শিশুতোষ গ্রন্থ দুটি:
- চাচা-কাহিনী (১৯৫২)
- টুনি মেম (১৯৬৪)
• শওকত ওসমানের শিশুতোষ গ্রন্থ - ওটেন সাহেবের বাংলো, তারা দুইজন, ক্ষুদে সোশালিস্ট ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) অন্য ঘরে অন্য স্বর
  3. গ) খোয়াবনামা
  4. ঘ) রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
• কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ 'অন্য ঘরে অন্য স্বর'।
গ্রন্থটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের গল্পগুলো ১৯৬৫ - ১৯৭৫ সালের মধ্যে রচিত।
এই গ্রন্থের উল্লেখযোগ্য গল্প - নিরুদ্দেশ যাত্রা, উৎসব, ফেরারী, প্রতিশোধ, অন্য ঘরে অন্য স্বর ইত্যাদি।
তাঁর রচিত আরো কয়েকটি গল্পগ্রন্থ,-
-খোয়ারি,
- দুধভাতে উৎপাত,-
- দোজখের ওম ইত্যাদি।

• অন্যদিকে, 
- 'চিলেকোঠার সেপাই', 'খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস' রচিত উপন্যাস। 
- 'রাইফেল রোটি আওরাত' আনোয়ার পাশা রচিত উপন্যাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
একুশের প্রথম কবিতার লেখক ছিলেন কে?
  1. ক) গাজীউল হক
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মাহবুব উল আলম চৌধুরী
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
- কবিতাটি লেখেন মাহবুব উল আলম চৌধুরী।
- ২২ ফেব্রুয়ারি ১৭ পৃষ্ঠার একটি পুস্তিকায় ছাপা হয় কবিতাটি। 

- প্রথম নির্মিত শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে আলাউদ্দিন আজাদ লিখেন 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি। 
- একুশের প্রথম গানের রচয়িতা ভাষাসৈনিক গাজীউল হক। 
- একুশের প্রথম নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'রজত' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) স্বর্ণ
  2. খ) দিবা
  3. গ) নিশি
  4. ঘ) সামান্য
ব্যাখ্যা
'রজত' শব্দের অর্থ = রৌপ্য, রুপা।
'রজত' শব্দের সঠিক বিপরীত শব্দ = স্বর্ণ 

আরও কিছু বিপরীতার্থক শব্দ- 
রৌপ্য - স্বর্ণ
রাত - দিন 
রদ - চালু
রুদ্ধ - মুক্ত 
রোষ - প্রসাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় বাংলা উপন্যাস 'পথের পাঁচালী' প্রকাশিত হয় কবে?
  1. ক) ১৯২৯
  2. খ) ১৯৩১
  3. গ) ১৯৩৫
  4. ঘ) ১৯৪১
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- ‘পথের পাঁচালী ‘ উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে।
- অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড।
- উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া প্রমুখ। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান উল্লেখযোগ্য উপন্যাস:
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)
- অনুবর্তন (১৯৪২) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
'মংডুর পথে' ভ্রমনকাহিনিটি কোন গ্রন্থের অন্তর্গত?
  1. ক) পথে প্রবাসে
  2. খ) জলে ডাঙ্গায়
  3. গ) দুয়ার হতে অদূরে
  4. ঘ) অপরূপ মায়ানমার
ব্যাখ্যা
• 'মংডুর পথে' ভ্রমনকাহিনিটি বিপ্রদাস বড়ুয়া রচিত 'অপরূপ মায়ানমার' গ্রন্থের অন্তর্ভূক্ত। 
- গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৩ খ্রিষ্টাব্দে। 

• বিপ্রদাস বড়ুয়া ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সহকারী পরিচালক। 
তাঁর অন্যান্য ভ্রমণ-গ্রন্থ: 
- মায়াবি জাপান। 
- ভূস্বর্গ ভ্রমণ: বাংলাদেশ। 

• তাঁর রচিত উপন্যাস: 
- মুক্তিযোদ্ধারা
- অচেনা
- ভয় ভালোবাসা নির্বাসন
- শ্রামণ গৌতম 
- ইয়াসমিন 
- অশ্রু ও আগুনের নদী 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'মৌ আশ্রিত মাছি = মৌমাছি' কোন প্রকার সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিগু সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
কর্মধারয় সমাস সংজ্ঞা:
কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে- কর্ম + ধৃ+ ণিচ + আ = কর্মধারয়। এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে। অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে। বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস।
যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট, যা কাঁচা তাই পাকা= কাঁচাপাকা ইত্যাদি।

মধ্যপদলােপী কর্মধারয় সমাস:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'সঞ্চয়' শব্দের যুক্তবর্ণে কোন দুটি বর্ণ রয়েছে?
  1. ক) জ + ঞ
  2. খ) ঞ্‌ + চ
  3. গ) ঞ্‌ + জ
  4. ঘ) চ্‌ + ঞ
ব্যাখ্যা
'সঞ্চয়' শব্দের যুক্তবর্ণ = 'ঞ্চ'
ঞ্চ = ঞ্‌ + চ 
উদাহরণ - পঞ্চম, প্রপঞ্চ, অঞ্চল, কঞ্চি ইত্যাদি। 

অন্যদিকে, 
জ্‌+ঞ = জ্ঞ 
ঞ্‌+জ = ঞ্জ 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
Pamphlet শব্দটির সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) প্রচারপত্র
  2. খ) ইশতেহার
  3. গ) কূটাভাস
  4. ঘ) পুস্তিকা
ব্যাখ্যা
Pamphlet শব্দটির সঠিক পারিভাষিক শব্দ পুস্তিকা

- Hand-bill = ইশতেহার বা প্রচারপত্র।
- Hand out = জ্ঞাপনপত্র।
- Paradox = কূটাভাস 
- Paragraph = অনুচ্ছেদ 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
১৭.
বাংলা গানের চারণকবি হিসেবে পরিচিত ছিলেন কে?
  1. ক) রজনীকান্ত সেন
  2. খ) রামনিধি গুপ্ত
  3. গ) মুকুন্দ দাস
  4. ঘ) দাশরথি রায়
ব্যাখ্যা
- মুকুন্দদাস (১৮৭৮-১৯৩৪) ছিলেন  বাংলা গানের চারণকবি।
- ঢাকার বিক্রমপুরে তাঁর জন্ম। তাঁর পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
- রামানন্দ নামক এক সাধকের নিকট দীক্ষা নেওয়ার পর তাঁর নাম হয় মুকুন্দদাস।
- পরে গুরুপ্রদত্ত এ নামেই তিনি সর্বসাধারণের নিকট পরিচিত হন।
- এ সময়ে সারা দেশে ব্রিটিশবিরোধী  স্বদেশী আন্দোলন চলছিল।
- বরিশালের কংগ্রেসনেতা অশ্বিনীকুমার দত্তের নিকট স্বদেশী মন্ত্রে দীক্ষা নিয়ে মুকুন্দদাস  দেশাত্মবোধক গান ও  যাত্রা রচনা করে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে থাকেন।
- বরিশাল হিতৈষী পত্রিকায় তাঁর গান প্রকাশিত হয়; মাতৃপূজা (১৯০৮) নামে গানের একটি সংকলনও প্রকাশিত হয়।
-  রবীন্দ্রনাথ ঠাকুর ও  কাজী নজরুল ইসলাম তাঁকে চারণকবির মর্যাদা দেন।
- সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
Which of the following words can be used both as Noun and Verb?
  1. ক) Relate
  2. খ) Belief
  3. গ) Admit
  4. ঘ) Oil
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত চারটি শব্দের মধ্য একমাত্র Oil শব্দটি Noun and Verb উভয় হিসাবে ব্যবহার করা যায়।
Oil as a noun : Oil is a fatty substance.
Oil as a verb : Oil your own machine.

Noun and Verb উভয় হিসাবেই ব্যবহার করা যায় এমন আরো কিছু উদাহরন-
- Voice
- Water
- Anger
- Honour
- Head, etc.

অন্য অপশন গুলোর মধ্যে -
Relate - Verb, এর Noun হচ্ছে Relation.
Belief- Noun, এর Verb হচ্ছে  Believe.
Admit-  Verb, এর Noun হচ্ছে Admission.
১৯.
Are you blind ____ your own interest?
  1. ক) in
  2. খ) to
  3. গ) about
  4. ঘ) of
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে to.

কারন  উপেক্ষা করা কিংবা দেখেও না দেখা বা দোষ না দেখার ক্ষেত্রে  Blind to বসে। 
যেমন: He is blind to his son's fault. 

• অন্যদিকে,
• Blind (in/ of)
English Meaning: Unable to see.
Bangla Meaning: অন্ধ; দৃষ্টিশক্তিহীন।
Example: The man is blind of/in one eye.

• সাধারণত চোখে না দেখার ক্ষেত্রে Blind এর সাথে preposition হিসেবে in/of দুটোর ব্যবহারই শুদ্ধ।
- তবে, In এর ব্যবহার অধিক প্রচলিত।
- কারণ, Blind in" is the standard prepositional usage when referring to the specific eye or part of the body affected by blindness or lack of vision.• তবে, in poetic or older English অনুযায়ী, blind of এর ব্যবহারকেও শুদ্ধ হিসেবে ধরা হয়, যদিও it is not common or standard in modern usage.
• সেক্ষেত্রে, অপশনে in/of দুটোই থাকলে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে in এবং in  না থাকলে of কে উত্তর হিসেবে নেয়া যাবে।


২০.
The crime of killing one's own father is called -
  1. ক) Fratricide
  2. খ) Matricide
  3. গ) Patricide
  4. ঘ) Uxoricide
ব্যাখ্যা
The crime of killing one's own father is called Patricide/Parricide.

Matricide- The crime of killing one's own mother.  
Fratricide - The crime of killing one's own sibling (brother/sister)
Uxoricide - The crime of killing one's own wife.

Source: Oxford Advanced Learner's Dictionary.
২১.
Which of the following has two plural form?
  1. ক) Abuse
  2. খ) Cliff
  3. গ) Locus
  4. ঘ) Aquarium
ব্যাখ্যা
English grammar এ latin থেকে আসা কিছু কিছু শব্দের দুইটি করে plural form হয়ে থাকে অর্থাৎ এদের regular and Foreign plural দুইটিই হয়।

প্রশ্নে উল্লেখিত Aquarium তেমন একটি শব্দ যার regular and Foreign plural দুইটি ই হয়। 
Aquarium এর দুইটি plural form হলো Aquaria এবং Aquariums.

Regular and Foreign plural দুইটি ই হয় এইরকম আর কিছু উদাহরন - 
- Formula - Formulae and Formulas 
- Tenpo - Tempi and Tempos
- Radius - Radiuses and Raddi 
- Corpus - Corporal and Corpuses, etc.

এছাড়া প্রশ্নে উল্লেখিত অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
- Abuse - এটি সবসময় singular form এ থাকে, এর কোনো plural form হয় না।
- Cliff এর plural form হচ্ছে cliffs.
- Locus একটি singular যার  plural form Loci.
২২.
Below the belt means -
  1. ক) Difficult Position
  2. খ) Difficult to handle some matter
  3. গ) impossible rules
  4. ঘ) disregarding the rules
ব্যাখ্যা
Bellow the belt (idiom)
- disregarding the rules / unfair.
- অন্যায়ভাবে।

Ex. Sentence:
- Do you think it's a bit below the belt what they're doing?
- তোমার কি মনে হয় যে তারা যা করছে তা অন্যায়?
২৩.
which of the following words is formed by adding Prefix?
  1. ক) Important
  2. খ) Intelligible
  3. গ) Idiot
  4. ঘ) Inrascible
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর নেই।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
অপশনে প্রদত্ত কোন শব্দই prefix যোগে গঠিত নয়।

অপশনগুলো -
Important - গুরুত্বপূর্ণ; গুরুতর; তাৎপর্যপূর্ণ।
Intelligible - বোধগম্য; বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য; সুগম্য; সুগ্রাহ্য।
Idiot - যৌক্তিক আচরণে অসমর্থ অল্পবুদ্ধি ব্যক্তি; জড়ধী।
Inrascible বলতে কোন শব্দ নেই। তবে, Irascible অর্থ - কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে।

Source: Accessible Dictionary by Bangla Academy

২৪.
Meera (meet) her mother just now. The correct form of verb is -
  1. ক) met 
  2. খ) has met
  3. গ) meet
  4. ঘ) meeting 
ব্যাখ্যা
Already,just,yet,recently,lately,ever,just now,still etc ইত্যাদি হচ্ছে  present perfect  tense indicator বা নির্দেশক। 

অর্থাৎ বাক্যে already,just,yet,recently,lately,ever,just now,still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect  tense এ হয়।

Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
- Meera has met her mother just now.
২৫.
You can stay where you like.Here the underlined clause is a/an-
  1. ক) Adverbial Clause
  2. খ) noun clause
  3. গ) Principal clause
  4. ঘ) Adjective Clause
ব্যাখ্যা
Subordinate clause টি যদি  adverb এর মত কাজ করে অর্থাৎ স্থান,কাল,পাত্র,ফলাফল,কারন,উদ্দেশ্য,ইত্যাদি প্রকাশ করে, তাকে Adverbial clause বলে। 

- Verb কে how,where,when,why দ্বারা প্রশ্ন করলে Adverbial clause পাওয়া যায়।
- প্রশ্নে উল্লেখিত clause টি  place related adverbial Clause.
২৬.
Which of the following words is not an Adjective?
  1. ক) Mindset
  2. খ) Minded
  3. গ) Mindful
  4. ঘ) Mindless
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র Mindset হচ্ছে Noun, যার অর্থ ব্যক্তির মানসিক প্রবণতা বা চিন্তাধারা; অতীত ঘটনাবলি বা পূর্বাভিজ্ঞতার জাগতিক প্রভাবে মনোগত বদ্ধমূল ধারণা।

Minded - minded to do something ইচ্ছুক; (কিছু করার) মানসিকতা বিশিষ্ট।
Mindful - মনোযোগী; সচেতন।
Mindless - অমনোযোগী; অসতর্ক।
২৭.
Many of Shakespeare's plays are composed in _________.
  1. ক) Iambic pentameter
  2. খ) Sonnet form
  3. গ) Dactylic hexameter
  4. ঘ) Alliterative verse
ব্যাখ্যা

- Most of Shakespeare's plays are composed in iambic pentameter. 
- He wrote 37 plays and 154 sonnets.
- The literary works of Shakespear are separated in both Elizabethan  and Jacobean age. 
- He wrote twelve serious plays in later periods. But to Some researchers, the total number of plays is 38.

Shakespeare wrote four types of play: 
1.Tragedy 
2. Comedy
3. Tragi-comedy 
4. Historical play

Tragedies: 
- Antony and Cleopatra
- Coriolanus
- Hamlet
- Julius Caesar
- King Lear
- Macbeth
- Othello
- Romeo and Juliet
- Timon of Athens
- Titus Andronicus

Comedies: 
- All's Well That Ends Well
- As You Like It
- The Comedy of Errors
- Love's Labor's Lost
- The Merry Wives of Windsor
- A Midsummer Night's Dream
- Much Ado About Nothing
- Pericles, princes of tower
- The Taming of the Shrew
- The Tempest
- Twelfth Night
- The Two Gentlemen of Verona
- The Two Noble Kinsmen

Tragi-Comedies: 
- Cymbeline
- The Merchant of Venice
- The Winter’s Tale
- Troilus and Cressida
- Measure for Measure

Historic plays: 
- Henry IV, Part 1
- Henry IV, Part 2
- Henry V
- Henry VI, Part 1
- Henry VI, Part 2
- Henry VI, Part 3
- Henry VIII
- King John
- Richard II
- Richard III

Source: Britannica.com 

২৮.
Which novel in below is not written by D.H. Lawrence?
  1. ক) The Rainbow
  2. খ) Sons and Lovers
  3. গ) Lady Chatterley's Lover
  4. ঘ) Mrs Dalloway
ব্যাখ্যা
- Mrs Dalloway is a great novel written by Virginia Woolf . 

David Herbert Lawrence এর অন্যান্য জনপ্রিয় উপন্যাসগুলো হল: 
- Lady Chatterley's Lover
- The Rainbow
- Sons and Lovers (Autobiographical Novel)
- Women in Love
- A Modern Lover
- The White Peacock. 

তথ্যসূত্র: An ABC of English Literature by Professor M Mofizar Rahman
২৯.
Which literary work is from the Victorian age in below-
  1. ক) Measure for Measure
  2. খ) Volpone
  3. গ) David Copperfield
  4. ঘ) Biographia Literaria
ব্যাখ্যা

David Copperfield: 
- এটি হচ্ছে Charles Dickens এর লেখা একটি  অন্যতম Novel. 
- এটি একটি আত্নজীবনীমূলক উপন্যাস/ Semi Autobiographical novel .
 -যেখানে David Copperfield নামক একটি এতিম এর কাহিনী তুলে ধরা হয়েছে।

তার অন্যান্য  বিখ্যাত  Novel গুলো:-
- A Tale of Two Cities, 
- Oliver Twist , 
- Great Expectations ,
-  A Christmas Carol etc.

এছাড়া, অপশনের বাকী সাহিত্যকর্মগুলো হল: 
 - Measure for Measure: It is a comedy play Shakespear. 
- Volpone: in full Volpone; or, The Fox, comedy in five acts by Ben Jonson.
- Biographia Literaria: work by Samuel Taylor Coleridge, published in two volumes in 1817.

Source: Britannica, An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৩০.
Which statement below is not true about John Keats?
  1. ক) He was professionally known as the Man of Medicine.
  2. খ) He is called the Poet of Beauty.
  3. গ) He belonged to the Sixteenth century.
  4. ঘ) He is known as the Poet of Sensuousness.
ব্যাখ্যা

John Keats was born in London, England, in 1795.
- এই প্রতিভাবান কবির সাহিত্যিক জগতে পদচারণা মাত্র পাঁচ বছরের।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
- বেশিরভাগ রচনাই লেখা হয়েছে ১৮১৯ সালে।    
- His verse is known for its vivid imagery and great sensuous appeal. 
- রোমান্টিক যুগের অন্যতম সেরা কবি।  মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। 
- তিনি সমাদৃত ছিলেন পরবর্তী the Victorian Age এও। 
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- কিংবা অন্যভাবে বলা যায়, তিনি ছিলেন সুন্দরের সাধক।
- পৌরানিক গ্রীক কাহিনী, মধ্যযুগীয় রুপকথা যেখানেই সৌন্দর্যের উৎস পেয়েছেন তার বন্দনা করেছেন।  

Titles & Profession: 
- John Keats is called the poet of beauty. 
- He is also renowned as the youngest poet of literature. 
- He was a physician, surgeon and Doctor.
- তিনি Man of Medicine নামেও পরিচিত। 

Best Works: 
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Death: 
- He died at the age of 26.
- He was infected with Tuberculosis in Rome, Italy. 
- মাত্র ছাব্বিশ বছর বয়সেই মারা যান এই প্রতিভাবান কবি। 

Source:  ইংরাজী সাহিত্যের ইতিহাস/ লেখক: সৈয়দ সাজ্জাদ হোসাইন/ ড. শীতল ঘোষ

৩১.
"The Rape of the Lock" by Alexander Pope has _______.
  1. ক) 491 lines
  2. খ) 592 lines
  3. গ) 693 lines
  4. ঘ) 794 lines
ব্যাখ্যা

The Rape of Lock:
- It was written by Alexander Pope.
- It is one of the  famous Epics in the history of English Literature. 
- It's a mock-heroic poem.
- এটি একটি  ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা। 

Important characters of this Epic:
- Baron (Hero)
- Belinda (Heroine. 
- Arial (God) etc.

Short Summary:
- এটা মূলত বিভিন্ন দেবতা এবং তাদের দৈববানীর সাহায্যে ‍উচ্চবংশীয় ছেলে মেয়ের জীবনে নানা প্রভাব বিস্তারের কাহিনী বর্ণনা করা হয়েছে।
- Belinda নামের এক মেয়ে এখানে প্র্রধান চরিত্র যার  চুলের বেনি কাটার প্রচেষ্টা চালায় কতক ধনী যুবক যুবতী। তাদের মধ্যে অন্যতম হলো Baron.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে। 

Source: Britannica.com 

৩২.
A statement containing two opposite but true ideas is called_______
  1. ক) Paradox
  2. খ) Irony
  3. গ) Sarcasm
  4. ঘ) Fantasy
ব্যাখ্যা

Paradox
- It is apparently a  self-contradictory statement, the underlying meaning of which is revealed only by careful scrutiny.
- The purpose of a paradox is to arrest attention and provoke fresh thought.

Example: 
- The statement “Less is more” is an example.
- Francis Bacon’s saying, “The most corrected copies are commonly the least correct,” is an earlier literary example.
- In George Orwell’s anti-utopian satire Animal Farm (1945), the first commandment of the animals’ commune is revised into a witty paradox: “All animals are equal, but some animals are more equal than others.

Source: Britannica.com

৩৩.
All animals are equal, but some animals are more equal than others." This quotation is an excerpt from which literary work?
  1. ক) The Jungle Book by Rudyard Kipling
  2. খ) Animal Farm by George Orwell
  3. গ) Moby Dick by Herman Melville
  4. ঘ) The Wind in the Willows by Kenneth Graham
ব্যাখ্যা
This is a quotation from George Orwell's allegorical novel Animal Farm.

Animal Farm: 
- It is an iconic animal/Political fable written by him.
- Anti-utopian satire by George Orwell, published in 1945.
- It is a political fable based on the events of Russia’s Bolshevik revolution and the betrayal of the cause by Joseph Stalin. 
- The book concerns a group of barnyard animals who overthrow and chase off their exploitative human masters and set up an egalitarian society of their own.
- Eventually the animals’ intelligent and power-loving leaders, the pigs, subvert the revolution.
- Concluding that “all animals are equal, but some animals are more equal than others .

Source: Brtitannica.com
৩৪.
When sorrows come, they come not in single spices but in_________.
  1. ক) Battalions
  2. খ) Millions
  3. গ) Billions
  4. ঘ) Multitudes
ব্যাখ্যা
The correct answer will be: Battalions. 
- This line is taken from William Shakespeare's famous play 'Hamlet'.
- The speaker of this line in King Claudius.

Hamlet
- It is a famous tragedy of William Shakespeare.
Main Character:

- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

Source: The Oxford Dictionary of Quotation and Britannica.
৩৫.
A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 4 এর গুণিতক} হলে, নিচের কোনটি সঠিক হবে? 
  1. ক) A = {2, 4, 8, 12}
  2. খ) A = {2, 3, 6, 12}
  3. গ) A = {4, 8, 12, 24}
  4. ঘ) A = {2, 4, 12, 24}
ব্যাখ্যা
প্রশ্ন: A= {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 4 এর গুণিতক} হলে, নিচের কোনটি সঠিক হবে? 

সমাধান:
24 এর গুণনীয়কগুলো হলো: 1, 2, 3, 4, 6, 8, 12, 24
24 এর গুণনীয়কগুলোর মধ্যে 4 এর গুণিতকগুলো হলো: 4, 8, 12, 24
A = {4, 8, 12, 24}
৩৬.
6a2 - a - 1= 0 হলে a এর মান হবে-
  1. ক) - 1/2, 1/3
  2. খ) 1/2, - 1/3
  3. গ) 1/2, 1/3
  4. ঘ) 1/6, - 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 6a2 - a - 1= 0 হলে a এর মান হবে- 

সমাধান: 
    6a2 - a - 1 = 0
বা, 6a2 - 3a + 2a - 1 = 0
বা, 3a(2a - 1) + 1(2a - 1) = 0
    (2a - 1) (3a + 1) = 0
হয় 
2a - 1 =0
2a = 1
a = 1/2

অথবা 
3a + 1 = 0
3a = - 1
a = - 1/3
৩৭.
1/।2x - 5। > 2 হলে, অসমতাটির সমাধান কত হবে?
  1. ক) - 9/2 < x < 13/2
  2. খ) 9/2 < x < 11/2
  3. গ) 9/4 < x < 11/4
  4. ঘ) - 9/8 < x < 11/8
ব্যাখ্যা
প্রশ্ন: 1/।2x - 5। > 2 হলে, অসমতাটির সমাধান কত হবে?

সমাধান: 
1/।2x - 5। > 2
বা, ।2x - 5। < 1/2
বা, - 1/2 < 2x - 5 < 1/2
বা, (- 1/2) + 5 < 2x - 5 + 5 < (1/2) + 5
বা,  (- 1 + 10)/2 < 2x < (1 + 10)/2
বা, 9/2 < 2x < 11/2
বা, 9/(2 × 2) <2x/2 <11/(2× 2)
 9/4 < x < 11/4
 
৩৮.
দুটি ধারাবাহিক ১২% এবং ৫% ছাড়ের পরে একটি পণ্য ২০৯ টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির প্রকৃতমূল্য কত?
  1. ক) ২৪০ টাকা 
  2. খ) ২৫০ টাকা 
  3. গ) ২৬০ টাকা 
  4. ঘ) ২৭০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ধারাবাহিক ১২% এবং ৫% ছাড়ের পরে একটি পণ্য ২০৯ টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির প্রকৃতমূল্য কত?  

সমাধান: 
ধরি,
পণ্যটির প্রকৃতমূল্য = ক টাকা 

প্রশ্নমতে,
(ক এর ৮৮%) এর ৯৫% = ২০৯
(৮৮ক/১০০) × (৯৫/১০০) = ২০৯
(৮৮ক × ৯৫)/(১০০ × ১০০) = ২০৯
ক = (২০৯ × ১০০ × ১০০)/(৮৮ × ৯৫)
ক = ২৫০ টাকা
৩৯.
(73 × 7-3)/(3 × 3 - 3) = কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: (73 × 7-3)/(3 × 3 - 3) = কত? 

সমাধান: 
(73 × 7-3)/(3 × 3 - 3) = 7 3 - 3/31 - 3
                                 = 70/3- 2
                                 = 1/(1/32)
                                  = 1/(1/9)
                                    = 9
৪০.
1 - 4 - 9 - 14 - ............. ধারাটির 14তম পদ = কত?
  1. ক) - 60
  2. খ) - 64
  3. গ) - 66
  4. ঘ) - 68
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - 4 - 9 - 14 - ............. ধারাটির 14তম পদ = কত?

সমাধান
এখানে,
১ম পদ a = 1
সাধারণ অন্তর d  = - 4 - 1 = - 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
14 তম পদ = a + (14 - 1)d 
                    = 1 + 13 (- 5)
                   = 1 - 65 
                   = - 64
৪১.
x2 = 5 + 2√6 হলে, (x + 1/x)2 এর মান কত?
  1. ক) 2√3
  2. খ) 8
  3. গ) 2√2
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = 5 + 2√6 হলে, (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x2 = 5+ 2√6
x2 = 3 + 2√6 + 2
x2 = (√3)2 + 2.(√3).(√2) + (√2)2
x2 = (√3 + √2)2
x = √3 + √2
1/x = 1/(√3 + √2)
1/x = (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
1/x = (√3 - √2)/{(√3)2 - (√2)2}
1/x = (√3 - √2)/(3 - 2)
1/x = √3 - √2

x + 1/x = √3 + √2 + √3 - √2
              = 2√3

(x + 1/x) = (2√3)2
                  = 4 × 3 
                  = 12
৪২.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 10 সে.মি. ও 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 60√3 বর্গ সে.মি.
  2. খ) 45√3 বর্গ সে.মি.
  3. গ) 36√3 বর্গ সে.মি.
  4. ঘ) 30√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 10 সে.মি. ও 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 

মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 10 সে.মি. ও b = 12 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 10 × 12× sin60°
                               = (1/2) × 10 × 12 × (√3/2)
                               = 30√3 বর্গ সে.মি.
৪৩.
log1025 + log104 = x হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log1025 + log104 = x হলে x এর মান কত?

সমাধান:
log1025 + log104 = x
log10(25 × 4) = x
log10100 = x
10x = 100
10x = 102
x = 2
৪৪.
পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 11। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজালে তৃতীয় সংখ্যাটি কত হবে? 
  1. ক) 9
  2. খ) 11
  3. গ) 13
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 11। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজালে তৃতীয় সংখ্যাটি কত হবে? 

সমাধান:
মনেকরি 
পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা যথাক্রমে a, a + 2, a + 4, a + 6, a + 8
প্রশ্নমতে,
a +(a + 2) +(a + 4)+ (a + 6) + (a + 8) = 55
5a + 20 = 55 
5a = 55 - 20
5a = 35 
a= 7

পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা হলো= 7, 9, 11, 13, 15
সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজালে পাই = 15, 13, 11, 9, 7
৪৫.
6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যাবে? 
  1. ক) 230
  2. খ) 115
  3. গ) 185
  4. ঘ) 195
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যাবে? 

সমাধান:
গণিত (6)        পদার্থ(4)
1) 6  __________  0 
2) 5 __________  1 
3) 4  __________ 2 

1) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C6 × 4C0
= 1 × 1 = 1
2) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C5 × 4C1
= 6 × 4 = 24 
3) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C4 × 4C2 
= 15 × 6
 = 90 

কমিটি গঠনের মোট উপায় = 1 + 24 + 90 = 115
৪৬.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 24 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ক) 526 বর্গ মিটার
  2. খ) 636 বর্গ মিটার
  3. গ) 616 বর্গ মিটার
  4. ঘ) 528 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 24 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান: 

রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 24/2 মিটার
                                                  =  12 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (12 + 2)মিটার
                                   = 14 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = πr2 মিটার
                                                = (22/7) × 142 মিটার
                                                = 616 বর্গ মিটার
৪৭.
অনিক ও শফিকের মাঝে ২৫০০ টাকা ৩ : ২ টাকা ভাগ করে দেওয়া হলো। যদি ৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে? 
  1. ক) ৪ : ৩
  2. খ) ৩ : ২
  3. গ) ৫ : ৩
  4. ঘ) ৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: অনিক ও শফিকের মাঝে ২৫০০ টাকা ৩ : ২ টাকা ভাগ করে দেওয়া হলো। যদি ৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে? 

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ৩ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল =  ৩+ ২ = ৫ 

অনিক পায় = ২৫০০ এর ৩/৫ = ১৫০০ টাকা 
শফিক পায় =  ২৫০০ এর ২/৫ = ১০০০ টাকা 

৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হলে 
নতুন অনুপাত হবে = (১৫০০ + ৫০০) : (১০০০+ ৫০০)
                             = ২০০০ : ১৫০০
                             = ৪ : ৩
৪৮.
পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৮
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা- ১৯। 

পটাশিয়ামের পারমাণবিক ভর- ৩৯। 

পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়।

সূত্র: ৬৯ পৃষ্ঠা, রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
৪৯.
ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
  1. ক) নিউক্লিয়াস
  2. খ) প্লাস্টিড
  3. গ) মাইটোকন্ড্রিয়া
  4. ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ব্যাখ্যা
মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্র সংঘটিত হয়। 

দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার, ডিম্বাকার, সুতোর মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে।

মাইট্রোকন্ড্রিয়ার প্রধান কাজসমূহ- 
১। মাইটোকন্ড্রিয়াতে কোষীয় শ্বসনের ক্রেবস চক্ক সংঘটিত হয়। এতে জীবদেহের প্রয়ােজনীয় শক্তি উৎপন্ন হয় । এ জন্য এদেরকে কোষের শক্তিঘর (Power house) বলা হয়।
২। এরা প্রােটিন সংশ্লেষেণের প্রয়ােজনীয় এনজাইম ধারণ করে।
৩। মাইটোকন্ডিয়াতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত থাকে।
৪ ডিম্বাণু ও শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে।
৫। DNA ও RNA সংশ্লেষ করে।

সূত্র- ২৪ পৃষ্ঠা, জীববিজ্ঞান প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫০.
অ্যালবিউমিন প্রোটিনের অপর নাম কী?
  1. ক) গ্লোবিউলিন
  2. খ) প্রোলামিন
  3. গ) লিউকোসিন
  4. ঘ) প্রোটামিন
ব্যাখ্যা
অ্যালবিউমিন প্রোটিনের অপর নাম হচ্ছে লিউকোসিন, ল্যাকটালবুমিন। 

প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়।

ভৌত,রাসায়নিক গুনাবলি এবং দ্রবনীয়তার ভিত্তিতে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়। 
যথা :-
ক) সরল প্রোটিন ৷
খ) যুগ্ম প্রোটিন ৷
গ) উৎপাদিত প্রোটিন ৷

দ্রবণীয়তার ওপর ভিত্তি করে সরল প্রোটিনকে আবার ৭ ভাগে ভাগ করা হয়।
যথা :-
১) অ্যালবিউমিন
২) গ্লোবিউলিন 
৩) গ্লুটোলিন 
৪) প্রোলামিন
৫) হিস্টোন
৬) প্রোটামিন
৭) স্ক্লোরোপ্রোটিন

যুগ্ম প্রোটিনকেও আবার ৬ ভাগে ভাগ করা যায় ৷
যথা :-
১) নিউক্লিওপ্রোটিন
২) গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন
৩) লিপোপ্রোটিন
৪) ক্রোমোপ্রোটিন 
৫) মেটালোপ্রোটিন
৬) ফসফোপ্রোটিন 

প্রোটিনের কাজ সমূহ- 
-দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পূরণ হল প্রোটিনের প্রধান কাজ।
-তাপ শক্তি উৎপাদন।
-দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি সৃষ্টি করা।
-অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করা হল প্রোটিনের অন্যতম কাজ।

সূত্র- ৭৯ পৃষ্ঠা, জীববিজ্ঞান ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
সৌরজগতে সূর্যের সবচেয়ে ছোট গ্রহটির নাম কী?
  1. ক) শুক্র
  2. খ) বুধ
  3. গ) ইউরেনাস
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
বুধ হচ্ছে সৌরজগতের সূর্যের সবচেয়ে ছোট গ্রহ। 

বুধ গ্রহটি সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। 
এই গ্রহটি আয়তনের শুধুমাত্র পৃথিবীর উপগ্রহ চাঁদের তুলনায় বড়। 
এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৮৮ দিন সময় নেয়। 

সূত্র- Space.com Website [লিঙ্ক]
৫২.
নভোযান নিয়ন্ত্রণে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) হাইব্রিড কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটার নভোযান নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 

হাইব্রিড কম্পিউটার হল এমন কম্পিউটার যা এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর ডিজিটাল উপাদানটি সাধারণত নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে এবং যৌক্তিক ও সংখ্যাসূচক ক্রিয়াকলাপের ফলাফল প্রদান করে। অ্যানালগ উপাদানটি প্রায়শই পার্থক্যমূলক সমীকরণ এবং অন্যান্য গাণিতিক জটিল সমীকরণগুলোর সমাধানে কাজ করে।

হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
১. অ্যানালগ ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি।
২. ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল পদ্ধতির।
৩. বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়।
৪. গঠন জটিল প্রকৃতির।
৫. তুলনামূলকভাবে দাম বেশি।

হাইব্রিড কম্পিউটারের ব্যবহার- 
১. পেট্রোল পাম্পে জ্বালানীর পরিমানকে মুদ্রার হারে রূপান্তর করতে।
২. রোগীর হার্টবিট পরিমাপে
৩. বৈজ্ঞানিক পরীক্ষাগারে
৪. শিল্প প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ইউনিটে।
৫. প্রতিরক্ষা খাতে।  
৬. এয়ারলাইন্স সেক্টরে চাপ, তাপ, গতি ইত্যাদির ফলাফল প্রকাশ করতে।
৭. জাহাজে দিক নির্ণয় ও নিয়ন্ত্রণে। 
৮. সিমেন্ট প্ল্যান্ট। 
৯. গ্যাস পাম্প স্টেশনে। 
১০. রাডার সিস্টেম নিয়ন্ত্রণে। 
১১. বৈজ্ঞানিক গণনায় 
১২. আবহাওয়া সিস্টেম গণনায় 
১৩. পারমাণবিক চুল্লি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে।  

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৫৩.
OMR এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
  1. ক) হাতের লেখা বা টাইপ করা বর্ণকে পড়তে পারে।
  2. খ) হার্ড টেক্সট হতে যে কোন বর্ণকে শনাক্ত করতে পারে।
  3. গ) কেবলমাত্র দাগকে শনাক্ত বা পড়তে পারে।
  4. ঘ) হাতের লেখাকে এনকোডেড টেক্সটে রূপান্তরিত করতে পারে।
ব্যাখ্যা
OMR কেবলমাত্র দাগকে শনাক্ত বা, পড়তে পারে।  

ওএমআর (OMR)-এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)।

অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে। পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে। কালির দাগ বোঝা যায় কালির দাগের আলোর প্রতিফলন বিচার করে। অপটিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার সাহায্যে এই দাগগুলোর অস্তিত্ব বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে।

প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, জনগণনা ইত্যাদি কাজে OMR ব্যবহৃত হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৪.
প্রধান মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) চৌম্বক ডিস্ক
  2. খ) অপটিক্যাল ডিস্ক
  3. গ) সাধারণ চৌম্বক টেপ
  4. ঘ) RAM
ব্যাখ্যা
RAM, ROM হচ্ছে প্রধান মেমোরির উদাহরণ। 

কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত জমা করা হয় তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলে। 

মেমোরি দুই প্রকার। যথা–
১. প্রধান বা প্রাথমিক মেমোরি।
২. সহায়ক মেমোরি।

প্রধান মেমোরি- 
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যার যেখানে অবস্থান করে সেটাই হলো প্রধান মেমোরি। প্রধান মেমোরির গতি অনেক বেশি হয়ে থাকে, প্রধান বা প্রাথমিক মেমোরি দুই প্রকার। 
যথা : i. র‍্যাম (RAM) ও ii. রম (ROM)

সহায়ক মেমোরি- 
প্রসেসকৃত তথ্য স্থায়ীভাবে সংরক্ষনের জন্য প্রধান মেমোরির বাইরে যে অতিরিক্ত মেমোরি ব্যবহার করা হয় তাকে সেকেন্ডারি বা সহায়ক মেমোরি বলা হয়। 
যথা-হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, চুম্বকীয় ডিস্ক, ডিভিডি ডিস্ক, সিডিরম প্রভৃতি সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৫.
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
কম্পিউটারের হার্ডওয়্যার: 
- কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। যেমন-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware)
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware)
৩. স্টোরেজ হার্ডওয়্যার (Storage Hardware)
৪. আউটপুট হার্ডওয়‍্যার (Output Hardware)
৫. কমিউনিকেশন হার্ডওয়‍্যার (Communication Hardware).
৫৬.
নিম্নের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) F-Macro
  2. খ) Central Point
  3. গ) Irina
  4. ঘ) Red Alert
ব্যাখ্যা
Irina একটি কম্পিউটার ভাইরাসের নাম। 

কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন এক বস্তু যা কোনো প্রকার ইউজার অনুমতি ছাড়াই একজনের কম্পিউটারে প্রবেশ করে অনেক বড় ক্ষতি সাধন করে থাকে এবং নিজেই নিজের প্রতিরূপ তৈরি করে ফেলতে পারে এবং সহজেই অন্য কম্পিউটারে প্রবেশ করে ফেলতে পারে।

কম্পিউটার ভাইরাস যে সকল ক্ষতিসাধন করে থাকে- 
১. কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হলে নিজে থেকেই স্লো কাজ করা শুরু করে দেয় যার ফলে নিজের কাজের অনেক অংশে ব্যাঘাত ঘটতে পারে। 
২. ভাইরাস নিজে থেকেই কম্পিউটার হার্ডড্রাইভের ফাইল গুলোকে ডিলিট করে দেয় অথবা ক্রাপ্টেড করে দেয় যার ফলে নিজের দরকারি ডেটা গুলো আর কাজ করেনা এতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়।
৩. কম্পিউটারের হার্ডওয়্যার জনিত বিভিন্ন সমস্যার তৈরি করে থাকে যার ফলে হার্ডওয়ার নষ্ট হয়ে যেতে পারে। 
৪. কম্পিউটার নিজে নিজে কাজ করছে এবং কিছু ডাটা নিজের চোখের সামনে অন্য কারো কাছে চলে যাচ্ছে কিন্তু কিছুই করার থাকেনা তখন।
৫. কম্পিউটারের গতিকে অনেক বেশী ধীর গতি করে ফেলে যার কারণে কোন ধরণের কাজ করা হয়ে উঠেনা।
৬. ব্যাক্তিগত ডাটা চুরি করে কম্পিউটারের মালিকের কাছে থেকে মুক্তিপন চেয়ে ব্ল্যাকমেইল করার মত অনেক ঘটনা রয়েছে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৭.
ডেটাবেজের কাজ নয় কোনটি?
  1. ক) ব্যবহারকারীর নিয়ন্ত্রণ
  2. খ) প্রয়োজনীয় রেকর্ড অনুসন্ধান ও সংশোধন
  3. গ) ওয়েবসাইট ডিজাইন করা
  4. ঘ) ডেটা সংরক্ষণ করা
ব্যাখ্যা
ওয়েবসাইট ডিজাইন করা ডেটাবেজের কাজ নয়। 

ডেটাবেজ হচ্ছে উপাত্ত বা ডেটার সুগঠিত সমাবেশ যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা ও আপডেট করা যায়।

ডেটাবেজের ব্যাবহারসমূহ-
১. প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা ।
২. ব্যবহারকারী নিয়ন্ত্রন করা ।
৩. নতুন ডেটা ইনপুট করা।
৪. ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা।
৫. অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া।
৬. প্রয়োজন অনুযায়ী ডেটা বা রেকর্ড অনুসন্ধান এবং ব্যবহার করা ।
৭. প্রয়োজনে ডেটাবেসকে কোন ফিল্ডের ভিত্তিতে বর্নক্রমিক, সংখ্যাক্রমিক, পদবী বা উপাধি ভিত্তিক বা অন্য কোনভাবে বিন্যস্ত করা।
৮. রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় ডেটাবেসের প্রিন্ট নেওয়া।
৯. ডেটার নিরাপত্তা বিধান করা।
১০. ডেটা সংরক্ষন করা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
 
৫৮.
ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার- কোন মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য?
  1. ক) দ্বিতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) তৃতীয়
  4. ঘ) প্রথম
ব্যাখ্যা
ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার হচ্ছে চতুর্থ মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য। 

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ- 
১. IP (Internet Protocol) নেটওয়ার্কের ব্যবহার।
২. ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ Gbps।
৩. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু।
৪. Bluetooth, WLAN, GPS (Global Positioning System), WCDMA, GPRS (General Packet Radio Service) প্রভৃতি ওয়্যারলেস সিস্টেম সাপোর্টের জন্য নেটওয়ার্কে SDR (Software Defined Radio) প্রযুক্তির ব্যবহার।
৫. ডেটা ট্রান্সফার রেট বেশি। 
৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
৭, ১৫, ১০, ১৭, ১৩, ১৯, ১৬, ?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২২
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
৭, ১৫, ১০, ১৭, ১৩, ১৯, ১৬, ?

এখানে,
১ম সিরিজ = ৭, ১০, ১৩, ১৬,...... [৩ করে বাড়ছে ]
২য় সিরিজ = ১৫, ১৭, ১৯, ২১,....... [২ করে বাড়ছে ]
৬০.
65 থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা 5 বেশি হবে। সংখ্যাটি কত? 
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: 65 থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা 5 বেশি হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি x
প্রশ্নমতে
65 - x = x + 5
x + x = 65 - 5
2x = 60
x = 30
৬১.
১৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে রাফি বাম দিক থেকে ৪৪ তম এবং সাফি ডান দিক থেকে ৪৬ তম।  তাদের মাঝখানে কতজন ছাত্র-ছাত্রী আছে?
  1. ক) ৩৮ জন
  2. খ) ৪০ জন
  3. গ) ৪২ জন
  4. ঘ) ৪৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে রাফি বাম দিক থেকে ৪৪ তম এবং সাফি ডান দিক থেকে ৪৬ তম।  তাদের মাঝখানে কতজন ছাত্র-ছাত্রী আছে?

সমাধান: 
রাফি বাম দিক থেকে ৪৪ তম
রাফি সহ বাম দিকে ৪৪ জন 

সাফি ডান দিক থেকে ৪৬ তম
সাফি ডান দিকে ৪৬ জন

তাদের মাঝখানে আছে = ১৩০ - (৪৪ + ৪৬)  জন 
                                   = ৪০ জন
৬২.
0.215 ÷ 0.00215 = কত? 
  1. ক) 102
  2. খ) 100
  3. গ) 10
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: 0.215 ÷ 0.00215 = কত? 

সমাধান: 
 0.215 ÷ 0.00215 = 0.215/0.00215 
                             = 100
                             = 102
৬৩.
জিসান তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে 5 কিলোমিটার দূরত্ব যাওয়ার পর সে বাম দিকে ঘুরলো এবং 12 কি.মি. দূরত্ব অতিক্রম করলো। তার বাড়ি থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ক) 17 কি.মি.
  2. খ) 13 কি.মি.
  3. গ) 30 কি.মি.
  4. ঘ) 10 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: জিসান তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে 5 কিলোমিটার দূরত্ব যাওয়ার পর সে বাম দিকে ঘুরলো এবং 12 কি.মি. দূরত্ব অতিক্রম করলো। তার বাড়ি থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্য স্থান C 
সরাসরি দূরত্ব AC = √(52 + 122)
                           = √(25 + 144)
                           = √169
                            = 13 কি.মি.
৬৪.
'নারা' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) ধ্বনি 
  2. খ) কমলা
  3. গ) অসার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'নারা' শব্দের অর্থ কোনটি? 
'নারা' [বাংলা] শব্দের অর্থ = না পারা 
'নারা' [আরবি] শব্দের অর্থ = আওয়াজ, ধ্বনি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬৫.
(১৫০ এর ১৫০%) ÷ ২৫ = কত? 
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: (১৫০ এর ১৫০%) ÷ ২৫ = কত? 

সমাধান: 
(১৫০ এর ১৫০%) ÷ ২৫
= (১৫০ এর ১৫০/১০০) ÷ ২৫ 
= ২২৫ ÷ ২৫ 
= ৯
৬৬.
প্রদত্ত চিত্রে 4 এর বিপরীতে কোন সংখ্যাটি আছে? 
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 3
ব্যাখ্যা
 

4 এর পাশাপাশি অবস্থান করছে 1, 2, 5, 6
4 এর বিপরীতে অবস্থান করছে 3
৬৭.
শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute
  1. ক) 1, 3, 5, 4, 2
  2. খ) 4, 2, 1, 3, 5
  3. গ) 1, 4, 2, 3, 5
  4. ঘ) 1, 3, 4, 2, 5
ব্যাখ্যা
প্রশ্ন: শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute

ক্রমটি হবে -
1.Examine
4.Example
2.Excited
3.Exclaim
5.Execute

সঠিক ক্রমটি হবে = 1, 4, 2, 3, 5
৬৮.
প্রদত্ত চিত্রে (E) এর পরবর্তী কোনটি আসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রথমে বিদ্যমান উপাদানটি বড় হয় এবং এই উপাদানটির ভিতরে একটি নতুন উপাদান উপস্থিত হয়।
পরবর্তী ধাপে, বাইরের উপাদান হারিয়ে গেছে।
ভিতরের উপাদানটির বাহুর সংখ্যা একটি বৃদ্ধি পায়। 
এই নিয়ম অনুসারে, অপশন গ এর চিত্রটি সঠিক।
৬৯.
একটি ছেলেকে পরিচয় করিয়ে দেওয়ার সময় একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছেলেটি মেয়েটির কী হয়?
  1. ক) বাবা
  2. খ) দাদা
  3. গ) চাচা
  4. ঘ) ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দেওয়ার সময় একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছেলেটি মেয়েটির কী হয়?

সমাধান: 
মেয়েটির মামার বাবা হলো মেয়েটির নানা। 
নানার একমাত্র মেয়ে হলো তার মা। 
মায়ের ছেলে হলো তার ভাই।
৭০.
বর্তমান ময়মনসিংহ প্রাচীন বাংলার কোন জনপদের অর্ন্তভূক্ত ছিল?
  1. ক) বঙ্গ
  2. খ) পুন্ড্র
  3. গ) গৌড়
  4. ঘ) সমতট
ব্যাখ্যা

বঙ্গ জনপদ বিস্তৃত ছিল - ঢাকা, ফরিদপুর , ময়মনসিংহ, বরিশাল অঞ্চল নিয়ে।
বঙ্গ অত্যন্ত প্রাচীন জনপদ। সম্ভবত আর্যযুগের আগে বা শুরুতে (খ্রি. পূ. ১৫০০-৬০০) বঙ্গ জাতি এ ভূখন্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে জনপদ-রাষ্ট্র তৈরি করে।                        
মহাভারতে ও রামায়ণে শক্তিশালী বঙ্গ রাজ্যের কথা উল্লেখ আছে।
বর্তমান বাংলাদেশের মধ্যাঞ্চলে বঙ্গ জনপদ অবস্থিত ছিল। পশ্চিমে করতোয়া নদী, উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে।
বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালির কিয়দংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
এখানে যারা বসবাস করত তাদের ‘বঙ্গ’ জনগোষ্ঠী বলা হত।
‘বঙ্গ’ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

 অন্যদিকে,                     
• পুন্ড্র - বগুড়া, রংপুর , রাজশাহী ও দিনাজপুর। সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদ।
• গৌড় - চাঁপাইনবাবগঞ্জ ,মুর্শিদাবাদ, বীরভূম ও বহরমপুর।
• সমতট - কুমিল্লা , নোয়াখালী , ত্রিপুরা। 

তথ্যসূত্র:- বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সবচেয়ে বেশি লোক প্রেরণ করা হয় কোন দেশে?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
⇨ প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
⇨ ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
⇨ দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য।
⇨ ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।
⇨ ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
⇨ সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মােট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় – সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৭২.
৬ দফার কত নং দফাটি পররাষ্ট্র সংক্রান্ত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা
⇨ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৬ ফেবু্রয়ারি ঐতিহাসিক মুক্তির বাণী তথা ‘ছয় দফা’ কর্মসূচি পেশ করেন।
আওয়ামী লীগের ছয় দফা ছিল ঐতিহাসিক দাবি।
⇨ এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের অধিকারের সনদ যার মধ্যে বাঙালিদের জীবনের দাবি নিহিত ছিল। নিম্নে ছয় দফা কর্মসূচি উল্লেখ করা হল:- 

১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি: ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির, সর্বদলীয় ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠিত হবে। 

২। পররাষ্ট্র সংক্রান্ত: বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। বৈদেশির সম্পর্ক প্রতিরক্ষা বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।

৩। অর্থ ও মুদ্রা: দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করার ব্যবস্থা থাকবে। এ রকম
ব্যবস্থা চালু সম্ভব না হলে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার না হতে পারে।

৪। শুল্ক সম্বন্ধীয়: সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। কেন্দ্রীয় সরকারের ব্যয় নিবার্হের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে।

৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: বৈদেশিক মুদ্রার ওপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর সরকার আলাদা আলোচনা বা সম্পর্ক করতে পারবে।

৬। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো আধা-সামরিক বাহিনী বা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারবে।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
দেশের প্রথম সুপার স্পেশালাইজ হাসপাতাল কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগ, ঢাকা
  2. খ) সদরঘাট, ঢাকা
  3. গ) মিরপুর, ঢাকা
  4. ঘ) আগারগাঁও, ঢাকা
ব্যাখ্যা
⇨ দেশের প্রথম সুপার স্পেশালাইজ হাসপাতাল 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল'।
⇨ যার অবস্থান ঢাকার শাহবাগে
⇨ এই হাসপাতালে রয়েছে ১০০টি আইসিইউ বেড। 
⇨ এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়া যাবে।
⇨ ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
⇨ এখানে রয়েছে সর্বাধুনিক রোবোটিক সার্জারি।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব। 
৭৪.
সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাদেশকে ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’’ নামে অভিহিত করা হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ ০২
  2. খ) অনুচ্ছেদ ০১
  3. গ) অনুচ্ছেদ ০৬
  4. ঘ) অনুচ্ছেদ ০৩
ব্যাখ্যা
প্রজাতন্ত্রের প্রস্তাবনা
• বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে ১নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের প্রস্তাবনা রয়েছে।
• এ প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’’ নামে
পরিচিতি। 

অন্যদিকে,
অনুচ্ছেদ ০২ : প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
অনুচ্ছেদ ০৬ : নাগরিকত্ব।
অনুচ্ছেদ ০৩: রাষ্ট্রভাষা।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৭৫.
সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় কোন বিভাগে?
  1. ক) রাজশাহী
  2. খ) সিলেট
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা
⇨ সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় রংপুর বিভগে (৬৩,৭৫,০০৫ মে.টন)। দ্বিতীয়– রাজশাহী বিভাগ (৬২,২৫,৯৯৪ মে.টন)। 
⇨ বিভাগ হিসাবে সবচেয়ে বেশি আউশ ধান উৎপাদন সিলেট বিভাগ (৬,১৭,২৫৬ মে.টন)।
⇨ বিভাগ হিসাবে সবচেয়ে বেশি আমন ধান উৎপাদন রংপুর বিভাগ (২৯,৬৪,৪৮১ মে.টন)।
⇨ বিভাগ হিসাবে সবচেয়ে বেশি বোরো ধান উৎপাদন রাজশাহী বিভাগ (৩৩,৮৩,৫২১ মে.টন)।

তথ্যসূত্র:- কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১।
৭৬.
২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি বংশোদ্ভূত?
  1. ক) মনসুর আহমদ
  2. খ) পনির হোসেন
  3. গ) টিউলিপ সিদ্দিক
  4. ঘ) ফাহমিদা আজিম
ব্যাখ্যা
• পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম
• ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে। 
• প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন - আলোকচিত্রী পনির হোসেন (২০১৮ সাল)।
• নিজের লেখা মুসলিম উইমেন আর এভরিথিং-সহ বিভিন্ন বইয়ের ইলাস্ট্রেশন করেছেন ফাহমিদা আজিম। 

অন্যদিকে,
❖ ২০২২ সালে ব্রিটিশ এম্পায়ারড মেডেল (BEM) খেতাব লাভ করেন - বাংলাদেশি ব্রিটিশ নাগরিক মনসুর আহমদ।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ বাংলা ট্রিবিউন।
৭৭.
স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন কে?
  1. ক) অধ্যাপক ইউসুফ আলী
  2. খ) এম এ আজিজ
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) ব্যারিস্টার আমিরুল ইসলাম
ব্যাখ্যা

⇨ স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
⇨ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
⇨ মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন ইউসুফ আলী।
⇨ ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
⇨ ১০ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
⇨ ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান এবং পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৮.
আইন বাস্তবায়নগত সকল ক্ষমতা কোন বিভাগের এখতিয়ারে থাকে?
  1. ক) বিচার বিভাগ
  2. খ) আইন বিভাগ
  3. গ) নির্বাহী বিভাগ
  4. ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ব্যাখ্যা
শাসন বিভাগ
• শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে।
• রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের প্রতিনিধিত্ব করবে; কিন্তু সকল ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়।
• প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদেরও প্রধান। মন্ত্রীপরিষদের সদস্যদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন।
• মন্ত্রীদের মধ্যে দায়দায়িত্ব বন্টন করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন।
• তবে আইন বাস্তবায়নগত সকল ক্ষমতা শাসন/নির্বাহী বিভাগের এখতিয়ারে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
১৯৭২ সালের ২৩ মার্চ যে 'গণপরিষদ আদেশ' জারি করা হয় তা কখন থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়েছিল?
  1. ক) ২৪ মার্চ, ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
গণপরিষদ আদেশ
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। আদেশটি ২৬ মার্চ, ১৯৭১ সাল থেকে কার্যকর হয়।
• এই আদেশ অনুসারে ডিসেম্বর, ১৯৭০ এবং জানুয়ারি, ১৯৭১ সালে নির্বাচিত প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যগণ গণপরিষদের সদস্য বলে বিবেচিত হয়। মৃত্যু এবং আইনে অযোগ্য ঘোষিত হওয়ার ফলে উভয় পরিষদ মিলে সর্বমোট ৪৬৯ জন সদস্যের স্থলে ৪০৪ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়।
• এই গণপরিষদের উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। গণপরিষদ তার কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
বাংলাদেশে বসবাসরত অধিকাংশ খাসিয়া কোন ধর্মের অনুসারী?
  1. ক) বৌদ্ধ
  2. খ) হিন্দু
  3. গ) খ্রিস্টান
  4. ঘ) মুসলিম
ব্যাখ্যা
• খাসিয়াদের মধ্যে হিন্দু, মুসলমান ও খ্রিস্টধর্মের প্রভাব লক্ষণীয়। খাসিয়া সম্প্রদায়ের পরিবর্তনটা তাদের ধর্মেই বেশি ঘটেছে।
• দেড় শতাধিক বছর পূর্বে খ্রিস্টান মিশনারিরা খাসিয়াদের মধ্যে ধর্মপ্রচার শুরু করেছিল।
• বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান
• খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। 
• প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে। প্রতি রোববারে খ্রিস্টান খাসিয়ারা গির্জায় প্রার্থনা এবং পুঞ্জির বিষয়াদি নিয়ে কিছুক্ষণ আলাপ-আলোচনা করে।
• খ্রিস্টান যাজকগণ অনেক সময় পুঞ্জির বিচার-আচারেরও দায়িত্ব পালন করেন
• খাসিয়ারা গোড়া থেকেই একেশ্বরবাদী।তাদের বিশ্বাস, ঈশ্বর পৃথিবী সৃষ্টির পর পৃথিবীতে একজোড়া নর-নারী সৃষ্টি করেছিলেন।

• বাংলাদেশের খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৮১.
বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কোনটি?
  1. ক) ২০২১-২০৪১
  2. খ) ২০০৯-২০২১
  3. গ) ২০১০-২০২১
  4. ঘ) ২০১২-২০২১
ব্যাখ্যা
• এ পর্যন্ত বাংলাদেশ ২টি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে।
• প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল ছিল- ২০১০-২০২১
• এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সুষম ও সমন্বিত উন্নয়ন অর্জন।
• প্রধান লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের সমৃদ্ধ দেশে উন্নীত করা।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল- ২০২১-২০৪১ সাল।
• উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন আরও সুসংহত করা এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বের দেশ হিসেবে গড়ে তোলা।
• প্রধান লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করানো। 

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন এবং পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৮২.
চাঁদের কক্ষপথে 'দানুরি' নামক অরবিটার উৎক্ষেপণ করে কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
▪ দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে যে অরবিটার উৎক্ষেপণ করে - দানুরি (Danuri)
▪ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশে রওনা দেয় নভোযান 'দানুরি'।
▪ 'দানুরি' অর্থ ‌‌‌‌‌‌‌‌‍‍‍‍‍‍‌‌চাঁদ উপভোগ করুন।
▪ আগামী ডিসেম্বরেই কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হবে 'দানুরি'। এতে করে বিশ্বে সপ্তম দেশ হিসেবে স্পেসএক্সের আর্টেমিস মুন মিশন প্রকল্পের আওতায় ঢুকে গেল দক্ষিণ কোরিয়া। 

তথ্যসূত্র:- ইনকিলাব এবং যুগান্তর।
৮৩.
কোন দেশটি প্রাচীনকালে ‘দ্য গল' নামে পরিচিত ছিল?
  1. ক) জাপান
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
▪ ফ্রান্সের প্রাচীন নাম 'দ্য গল’ বা গল।
▪ আবার দ্য গল প্যারিসে অবস্থিত এয়ারপাের্টের নাম।
▪ গল (Gaul) শব্দটি এসেছে রােমানের Galli শব্দ থেকে।
▪ একসময় মধ্য ইউরােপে কর্তৃত্বকারী কেল্টদের রােমানরা Galli বলত। তারা অতি উন্নত সভ্যতার অধিকারী ছিল।

অন্যদিকে, 
▪ জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া 
▪ জাপানের প্রাচীন নাম নিপ্পন।
▪ সুইজারল্যান্ড এর পূর্বনাম হেলভেটিয়া।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৮৪.
'গুয়েন্তানামো বে ডিটেনশন ক্যাম্প' কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইরাক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) কিউবা
ব্যাখ্যা
▪ গুয়েন্তানামো বে - গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
▪ এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৮৫.
CTBT জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয় কবে?
  1. ক) ১৯৯৩
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
▪ CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
▪ এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক- বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ ।
▪ ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
▪ বাংলাদেশ বিশ্বের ৫৪-তম অনুমোদনকারী দেশ।

তথ্যসূত্র:- CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮৬.
Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠার সাথে যুক্ত রয়েছে -
  1. ক) WTO
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) BIMSTEC
ব্যাখ্যা
- ১ মে ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)  Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে।
- সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ IMF'র নবগঠিত Resilience and Sustainablility Trust (RST) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার জন্য আবেদন করে। 
- এই অর্থই বাংলাদেশের ইতিহাসে IMF থেকে সর্বোচ্চ ঋণ।
 
তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৮৭.
ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে কোন বিখ্যাত দার্শনিকের লেখনী?
  1. ক) প্লেটো
  2. খ) রুশো
  3. গ) ভলতেয়ার
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
• “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
• ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
• এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
• রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
• ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
• ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
• বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৮৮.
সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কী?
  1. ক) Suez Canal Company
  2. খ) Suez Canal Authority
  3. গ) Suez Canal Agency
  4. ঘ) Suez Canal Party
ব্যাখ্যা
সুয়েজ খাল (Suez Canal)  
▪ সুয়েজ খাল ভুমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী মনুষ্য খননকৃত একটি খাল।
▪ ১৮৫৯ সালে ফ্রান্স ও ব্রিটেনের তত্ত্ববধানে এই খাল খনন শুরু হয়। ফরাসি কূটনীতিক ও প্রকৌশলী ফার্ডিনান্ড ডি লেসিপস্ এই খাল খননের উদ্যোক্তা।
▪ প্রায় ১০ বছর খননের পর এর খনন কাজ সমাপ্ত হয় এবং ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
▪ ১৯৫৬ সালে মিশর এই খাল জাতীয়করণ করে নেয়। এতে মিশরের সাথে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ বেঁধে যায়। এটি  ইতিহাসে “সুয়েজ সংকট” নামে পরিচিত। জাতিসংঘের মধ্যস্ততায় এই সংকটের সমাধান হয়। 
▪ ২০১৪ সালে এর প্রস্থ ৬১ মিটার থেকে বৃদ্ধি করে ৩১২ মিটারে উন্নীত করার জন্য পুনরায় খনন করা হয়। ১ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে তা আবার খুলে দেওয়া হয়। সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম — Suez Canal Authority
▪ বর্তমানে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে ৫০টি জাহাজ চলাচল করে এবং বছরে প্রায় ৩০০ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়। এই খালটি ইউরোপ থেকে এশিয়ায় আসার দূরত্ব প্রায় ৭০০০ কি.মি কমিয়ে দেয়। সুয়েজ খালকে “Highway to India” বলা হয়।

--------------------------
১৮৫৫ সাল থেকে ২৬ জুলাই ১৯৫৬ সাল পর্যন্ত সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ‘Suez Canal Company’.
• ‘Suez Canal Company’ এর প্রধানের পদবি ছিল প্রেসিডেন্ট।
২৬ জুলাই ১৯৫৬ সাল থেকে সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে ‘Suez Canal Authority’.
• এটি সুয়েজ খাল পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ সকল কাজ পরিচালনা করে থাকে।
• ‘Suez Canal Authority’ কে মিশরের প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করতে হয়।
• ‘Board of Directors’​ দের সমন্বয়ে ‘Suez Canal Authority’ গঠিত এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।
• ‘Suez Canal Authority’ এর বর্তমান চেয়ারম্যান Admiral Osama Mounir Rabie, (12 Aug. 2019 - Present)।


তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৮৯.
'স্মাইল ট্রেন' কী
  1. ক) বিনোদন কেন্দ্র
  2. খ) অনাথ শিশু আশ্রম
  3. গ) শিশুদের জন্য বিশেষ ট্রেন
  4. ঘ) আন্তর্জাতিক ধাতব্য সংস্থা
ব্যাখ্যা
▪ স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক ধাতব্য সংস্থা যা বিনামূল্যে শিশুদের কাঁটা ঠোট ও চোয়ালের অস্ত্রপ্রচারের জন্য বিখ্যাত।
▪ এটি ১৯৯৯ সালে ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়।
▪ বাংলাদেশসহ বিশ্বের ৭০টির অধিক দেশে স্মাইল ট্রেন কাজ করছে।
▪ প্রতিষ্ঠাতা:- Brian Mullaney and Charles B. Wang। 
▪ সদরদপ্তর:- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র:- স্মাইল ট্রেন ওয়েবসাইট।
৯০.
ICSID - তে স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ক) ১৫৭টি
  2. খ) ১৬৫টি
  3. গ) ১৫৮টি
  4. ঘ) ১৮৫টি
ব্যাখ্যা
▪ ICSID - তে স্বাক্ষরকারী সর্বশেষ দেশ এঙ্গোলা। দেশটি ১৪ জুলাই ২০২২ সালে স্বাক্ষর করে। 
▪ মোট স্বাক্ষরকারী দেশ - ১৬৫টি , অনুমোদনকারী দেশ - ১৫৭টি , সর্বশেষ অনুমোদনকারী দেশ - কিরগিজস্তান (২১ এপ্রিল ২০২২)। 
▪ মোট ৮ টি দেশ স্বাক্ষর করলেও এখনো অনুমোদন পায়নি। এগুলো হলো - 
- Ethiopia - Sep 21, 1965
- Thailand - Dec 06, 1985
- Belize - Dec 19, 1986
- Guinea-Bissau - Sep 04, 1991
- Russian Federation - Jun 16, 1992
- Namibia - Oct 26, 1998
- Dominican Republic - Mar 20, 2000
- Angola - Jul 14, 2022

তথ্যসূত্র:- ICSID ওয়েবসাইট।
৯১.
পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি কত কিলোমিটার?
  1. ক) ৪৪০ কিলোমিটার
  2. খ) ৪৮০ কিলোমিটার
  3. গ) ৫০০ কিলোমিটার
  4. ঘ) ৪৬০ কিলোমিটার
ব্যাখ্যা
⇨ বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
⇨ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি ৪৪০ কিলোমিটার এবং উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃতি প্রায় ৭৬০ কিলোমিটার।
⇨ দেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলের প্রসার ঘটলে অথার্ৎ ভূ-ভাগ জেগে উঠলে ভবিষ্যতে আয়তন আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
⇨ বাংলাদেশের মোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৮১ কিলোমিটার।
⇨ দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
⇨ বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার)।    

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
সেক্সট্যাণ্ট নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
  1. ক) উষ্ণতা
  2. খ) অক্ষাংশ
  3. গ) সময়
  4. ঘ) দ্রাঘিমাংশ
ব্যাখ্যা
অক্ষাংশ নির্ণয় করার পদ্ধতি
• প্রধানত দুইটি পদ্ধতিতে অক্ষাংশ নির্ণয় করা যায়। যথা:-
১। ধ্রুবতারার অবস্থান : আকাশে ধ্রুবতারার সাহায্যে দিনের বেলায় কিংবা দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা সম্ভব নয়। উত্তর গোলার্ধের কোনো স্থানে ধ্রুবতারা যত ডিগ্রি কোণে অবস্থান করে সেই মানই উক্ত স্থানের অক্ষাংশ।
২। সূর্যের অবস্থান : আকাশে সূর্যের অবস্থান অনুযায়ী সেক্সট্যান্ট নামক যন্ত্র ব্যবহার করে অক্ষাংশ নির্ণয় করা যায়। 

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
  1. ক) জামালগঞ্জ ও দিরাই
  2. খ) জগন্নাথপুর ও দোয়ারাবাজার
  3. গ) ধর্মপাশা ও তাহিরপুর
  4. ঘ) বিশ্বম্ভরপুর ও শাল্লা
ব্যাখ্যা
• টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম।
• বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা।
• ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাংগুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম।
• বর্তমানে মোট জলমহাল সংখ্যা ৫১টি এবং মোট আয়তন ৬,৯১২.২০ একর। তবে নলখাগড়া বন, হিজল করচ বনসহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাড়ায় প্রায় ২০.০০০ একর। 
• ২০০০ সালে টাঙ্গুয়ার হাওরকে ১০৩১তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।   

তথ্যসূত্র:- সুনামগঞ্জ জেলা ওয়েবসাইট এবং রামসার সাইট ওয়েবসাইট।
৯৪.
কোথা থেকে শিশুর মূল্যবোধ শিক্ষা ও সামাজিকীকরণের সূত্রপাত হয়?
  1. ক) গৃহ শিক্ষক
  2. খ) সমাজ
  3. গ) স্কুল
  4. ঘ) পরিবার
ব্যাখ্যা
⇨ মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস হলো পরিবার।
পরিবার থেকেই শিশুর মূল্যবোধ শিক্ষা ও সামাজিকীকরণের সূত্রপাত হয়।
⇨ মূল্যবোধের প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় বা শিক্ষালয়।
⇨ এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।      

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৯৫.
'The Elementary Forms of Religious Life' গ্রন্থটির রচয়িতা -
  1. ক) E.B Tylor
  2. খ) Marret
  3. গ) Émile Durkheim
  4. ঘ) J.S. Mill
ব্যাখ্যা
• এমিল ডুর্খেইম 'The Elementary Forms of Religious Life' গ্রন্থটির রচয়িতা। তিনি এই গ্রন্থে ধর্ম সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। 
• E.B Tylor রচিত গ্রন্থ Primitive Culture।
• Marret রচিত গ্রন্থ The threshold of Religion (1914)। 

তথ্যসূত্র:- সমাজবিজ্ঞান প্রথমপত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৯৬.
শাসনের কোন দিকটি নির্দেশ করতে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
  1. ক) গুণগত
  2. খ) বাহ্যিক
  3. গ) পরিমাণগত
  4. ঘ) সংখ্যাগত
ব্যাখ্যা
• শাসন শব্দের সাথে সু প্রত্যয় যুক্ত করে সুশাসন শব্দটি তৈরি হয়েছে।
• সুশাসন শাসনের গুণগত দিককে নির্দেশ করে।
• নাগরিকদের কল্যাণের উদ্দেশ্যে ভালোভাবে শাসন পরিচালনা করাই হলো সুশাসন।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, এইস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।