পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাUnlistedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
রিভিশন পরীক্ষা-২ সিলেবাস: ১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৮ (স্কুল পর্যায়) ৯ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৩ (স্কুল পর্যায়) ১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৪ (স্কুল পর্যায়) এই ৩টি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৩টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

Unlisted · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ নয় কোনটি?
  1. অরুণরাঙা
  2. বেআক্কেল
  3. শশব্যস্ত
  4. নিমতিতা
সঠিক উত্তর:
বেআক্কেল
উত্তর
সঠিক উত্তর:
বেআক্কেল
ব্যাখ্যা
⇒ উপমান কর্মধারয় সমাস:
যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান।
যেমন:
- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ।

[এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।]

আরো কিছু উদাহরণ হলো:
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশ্রভ্র;
- অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা প্রভৃতি।

উপমান কর্মধারয় সমাসের আরও কয়েকটি উদাহরণ:
নিমতিতা, মিশকালো, বিড়ালতপস্বী, বজ্রকঠোর, ইস্পাতকঠিন, শশব্যস্ত, তুষারশীতল, কুসুমকোমল ইত্যাদি। 

অন্যদিকে,
• নঞ্ বহুব্রীহি:
না-বোধক অব্যয় পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞ্ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- নেই দোষ যার = নির্দোষ;
- নেই হিংসা যার = অহিংস;
- নেই যার হায়া = বেহায়া;
- নেই যার আক্কেল = বেআক্কেল।

উৎস ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
একটি ব্যক্তিগত পত্রের কয়টি অংশ থাকে?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ৭ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা
⇒ সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
উদ্ধৃতি চিহ্নের পরিবর্তে কোন বিরাম-চিহ্ন ব্যবহৃত হয়?
  1. ড্যাশ চিহ্ন
  2. সেমিকোলন চিহ্ন
  3. কমা চিহ্ন
  4. কোলন চিহ্ন
সঠিক উত্তর:
ড্যাশ চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ড্যাশ চিহ্ন
ব্যাখ্যা
⇒ যতিচিহ্ন:
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যের আবেগ (আনন্দ, বেদনা, দুঃখ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশের উদ্দেশে বাক্যগঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোই বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন।
- বাংলা ভাষায় যতি বা ছেদ-চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

• ড্যাশ চিহ্ন:
- যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে- ব্যবহৃত হয়-ড্যাশ বিরাম চিহ্ন।
এছাড়াও---
- কোনো কথার উদাহরণ, দৃষ্টান্ত বা বিন্তার বুঝাতে ব্যবহৃত হয়- ড্যাশ।

আরো কিছু ক্ষেত্রে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়:
• বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে।
• কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে।
• স্থান বা কালগত ব্যবধান নির্দেশ করতে।
• উদ্ধৃতি চিহ্নের পরিবর্তে ড্যাশ-চিহ্ন ব্যবহৃত হয়।
• অভিধানে শব্দ ও তার অর্থের মাঝখানে ড্যাশ বসে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘খক খক’ কোন ধরণের শব্দদ্বিত্ব?
  1. অনুকার দ্বিত্ব
  2. পুনরাবৃত্ত দ্বিত্ব
  3. অব্যয়ভাব দ্বিত্ব
  4. ধ্বন্যাত্মক দ্বিত্ব
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় , সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে। যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। ঠন শব্দটি পরপর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। যেমন- সাঁ করে তির ছুটে যায়, সাঁ সাঁ।

কয়েকটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
 টুং টুং, ঠুকঠুক, শোঁ শোঁ, খক খক, দুম দুম, কুটুস-কুটুস, ঠুক-ঠুক, কোঁত কোঁত, হিস হিস, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথকে, ফুসুর ফুসুর, ভট ভট, ঢং ঢং।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বাক্য অপ্রয়োগ ঘটেছে?
  1. পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি।
  2. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
  3. লামিয়া মনকষ্টে দিন কাটাচ্ছে।
  4. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
সঠিক উত্তর:
লামিয়া মনকষ্টে দিন কাটাচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
লামিয়া মনকষ্টে দিন কাটাচ্ছে।
ব্যাখ্যা
⇒ ‘লামিয়া মনকষ্টে দিন কাটাচ্ছে।’- বাক্যটি বানান জনিত অশুদ্ধ। 
শুদ্ধ রূপ: লামিয়া মনঃকষ্টে দিন কাটাচ্ছে।

সন্ধির নিয়ম অনুসারে, কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না। যেমন-
- প্রাতঃ + কাল = প্রাতঃকাল;
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট;
- শিরঃ + পীড়া = শিরঃপীড়া।

অন্যদিকে,
- পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি।
- আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
- অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
[বাক্যগুলোকে পদের ও বানানের শুদ্ধ প্রয়োগ ঘটেছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ননির পুতুল
  2. নদের চাঁদ
  3. চিনির বলদ
  4. চিনির পুতুল
সঠিক উত্তর:
নদের চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
নদের চাঁদ
ব্যাখ্যা
• “নদের চাঁদ“ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।

অন্যান্য বাগধারার অর্থ:
• ‘ননির পুতুল’ বাগধারার অর্থ - কোমল দেহ/ শ্রমবিমুখ।
• ’চিনির পুতুল‘ বাগধারাটির অর্থ -  যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে/ শ্রমকাতুরে।
• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘তারা’ শব্দটি কোন লিঙ্গ ?
  1. স্ত্রীলিঙ্গ
  2. পুংলিঙ্গ
  3. উভয়লিঙ্গ
  4. ক্লীব লিঙ্গ
সঠিক উত্তর:
উভয়লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভয়লিঙ্গ
ব্যাখ্যা
• লিঙ্গ: লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে। 

লিঙ্গ চার প্রকার। যথা:
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন: মানুষ, গরু, শিশু, সন্তান, বাঙালি ।
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল ।

⇒ উভয়লিঙ্গ: যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ উভয় বোঝায়, তা উভয়লিঙ্গ।
• বাংলা ভাষায় সর্বনাম শব্দে নারী-পুরুষবাচক পার্থক্য করা হয় না। আমি, তুমি, সে, তারা, এটা, ওটা ইত্যাদি সর্বনাম স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রেই একই রূপে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নূন্যতম
  2. তিতিক্ষা
  3. শারিরীক
  4. শিরোচ্ছেদ
সঠিক উত্তর:
তিতিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান:
- তিতিক্ষা (বিশেষ্য).
- এর অর্থ: সহনশীলতা, সহিষ্ণুতা, ক্ষমা, অপরাধ মার্জনা, ক্ষমার ভাব।

অপশনের অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান হলো: 
• শারীরিক (বিশেষণ)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = শরীর+ইক।
- অর্থ: শরীর বিষয়ক। 

• শিরশ্ছেদ (বিশেষ্য)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (শিরস্‌+ছেদ), 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

• ন্যূনতম (বিশেষণ)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (ন্যূন+তমট),
অর্থ: সর্বনিম্ন, অল্পতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘একটা সামান্য কাজও যদি তোমার দ্বারা হত !’ - নিম্নরেখা শব্দটি কোন কারক?
  1. কর্তা কারক
  2. কর্ম কারক
  3. অপাদন কারক
  4. করণ কারক
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা
• করণ কারক: 
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

এরূপ বিভক্তি র + অনুসর্গ ‘দ্বারা’ যোগে :
- ‘একটা সামান্য কাজও যদি তোমার দ্বারা হত !’ - এখানে তোমার দ্বারা করণ কারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
‘আবহাওয়া’ কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. তুর্কি
  3. ফরাসি
  4. বাংলা
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
⇒ ‘আবহাওয়া’ ফারসি ভাষার শব্দ।

⇒ এছাড়াও আরো কিছু  ফারসি শব্দ হলো:
অন্দর, কানুন, আবহাওয়া, আমদানি-রপ্তানি, দরবার, শরবত, বরফ, সবজি, জমিদার, গোলাপ, গোয়েন্দা,  কাগজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
১১.
‘জল’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অপ্‌
  2. পাণি
  3. তোয়
  4. নীর
সঠিক উত্তর:
পাণি
উত্তর
সঠিক উত্তর:
পাণি
ব্যাখ্যা
⇒ ‘জল’ শব্দের সমার্থক শব্দ- জল, নীর, সলিল, পানি, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  

অন্যদিকে,
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১২.
‘কিশোর’ কোন লিঙ্গের দৃষ্টান্ত?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয়লিঙ্গ
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ

ক) পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

খ) স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

গ) ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

ঘ) উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ তাকে এক কথায় কী বলে?
  1. অন্যপূর্বা
  2. অধিবিন্না
  3. অনন্যা
  4. অঙ্গনা
সঠিক উত্তর:
অনন্যা
উত্তর
সঠিক উত্তর:
অনন্যা
ব্যাখ্যা
⇒  ‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ এক কথায় বলে = অনন্যা।

অন্যদিকে,
- ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে = অধিবিন্না।
- ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল’ এক কথায় বলে = অন্যপূর্বা।
- ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না’ এক কথায় বলে = অঙ্গনা।

• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে = অনসূয়া।
- ‘যে নারী বীর সন্তান প্রসব করে’ এক কথায় বলে = বীরপ্রসূ।
- ‘যে নারী বীর’ এক কথায় বলে = বীরাঙ্গনা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে = অসূর্যম্পশ্যা ।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে = সুস্মিতা/সুহাসিনী।
- ‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় বলে = শুচিস্মিতা।
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় বলে = প্রিয়ংবদা।
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে = নবোঢ়া।
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে = অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১৪.
I must do this. (Negative)
  1. I cannot help do this.
  2. I cannot but do this.
  3. I must not but have to do it.
  4. I must not do this.
সঠিক উত্তর:
I cannot but do this.
উত্তর
সঠিক উত্তর:
I cannot but do this.
ব্যাখ্যা
• Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে cannot but/ Cannot help বসে।
- তবে Cannot but এরপর verb এর base form এবং cannot help এরপর verb এর সাথে ing যুক্ত হয়। 

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I cannot but do this বা I cannot help doing this.
- যেহেতু প্রশ্নে I cannot but do this রয়েছে তাই এটি সঠিক উত্তর হবে।
১৫.
They left for the airport as soon as they ________ their bags.
  1. packed
  2. have packed
  3. had packed
  4. packs
সঠিক উত্তর:
packed
উত্তর
সঠিক উত্তর:
packed
ব্যাখ্যা
• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে past indefinite tense, তাই এর এর পরের অংশেও past indefinite হবে।

- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - packed.
- Complete Sentence: They left for the airport as soon as they packed their bags.

অন্যদিকে, 
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.
১৬.
She is the fastest runner on the team. (Positive)
  1. No other runner is as fast as her on the team.
  2. She is the fast runner on the team.
  3. Very few runners is as fast as her on the team.
  4. Very few runners are as fast as her on the team.
সঠিক উত্তর:
No other runner is as fast as her on the team.
উত্তর
সঠিক উত্তর:
No other runner is as fast as her on the team.
ব্যাখ্যা
• One of the ছাড়া The + superlative যুক্ত বাক্যকে positive করার নিয়ম -
- প্রথমে  No other
- এরপর Object অংশের Noun + Verb
- as/ so + Positive Degree + as
- Subject.

• তাই নিয়মানুসারে সঠিক উত্তর - No other runner is as fast as her on the team.
১৭.
She has a pet rabbit at home. (Interrogative)
  1. Doesn't she has a pet rabbit at home?
  2. Hasn't she have a pet rabbit at home?
  3. Hasn't she has a pet rabbit at home?
  4. Doesn't she have a pet rabbit at home?
সঠিক উত্তর:
Doesn't she have a pet rabbit at home?
উত্তর
সঠিক উত্তর:
Doesn't she have a pet rabbit at home?
ব্যাখ্যা
• Auxiliary verb বিহীন assertive sentence কে Interrogative sentence এ পরিণত করার নিয়ম - 
- প্রথমে don't/doesn't বসে
- প্রদত্ত subject বসে
- মূল verb বসে 
- বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসে। 

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Doesn't she have a pet rabbit at home?
১৮.
He spoke as if _________.
  1. he had been mad.
  2. he were mad
  3. he was mad
  4. he is mad
সঠিক উত্তর:
he had been mad.
উত্তর
সঠিক উত্তর:
he had been mad.
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।

• যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে as if এর পুর্বে  past indefinite tense রয়েছে, তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  he had been mad. 
- Complete sentence: He spoke as if he had been mad.
১৯.
Identify the correct sentence.
  1. My friend is looking forward going to London.
  2. My friend is looking forward to go to London.
  3. My friend is looking forward go to London.
  4. My friend is looking forward to going to London.
সঠিক উত্তর:
My friend is looking forward to going to London.
উত্তর
সঠিক উত্তর:
My friend is looking forward to going to London.
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing.

• যেহেতু প্রদত্ত প্রশ্নে look forward to আছে, তাই  এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
- সুতরাং সঠিক উত্তর - My friend is looking forward to going to London.
২০.
What is the synonym of the word 'Homogeneous'?
  1. Mixed
  2. Identical
  3. Dissimilar
  4. Diverse
সঠিক উত্তর:
Identical
উত্তর
সঠিক উত্তর:
Identical
ব্যাখ্যা
• Homogeneous (adjective)

English Meaning: Consisting of parts or having qualities that are the same.
Bangla Meaning: সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়; সমজাতিক; সমঘন; সমমাত্র।

 - Synonyms: Identical (এক; অভিন্ন), Similar (সদৃশ; অনুরূপ), Alike (একই রকম; সদৃশ), Equivalent (সমতুল্য), Fungible (বিনিময় যোগ্য)। 
- Antonyms: Heterogeneous (অসমসত্ত; বিষমসত্ত), Different (ভিন্ন; অন্য রকম), Dissimilar (অসদৃশ; বিসদৃশ), Diverse, (বৈচিত্র্যময়) Mixed (মিশ্রিত)। 

Other Forms: 
- (noun) Homogeneity  সমজাতীয়তা; সমঘনত্ব, Homogenize, homogenise
- (verb transitive) সমজাতীয়/সমঘন/সমমাত্রা করা; (বিশেষত) দুধের স্নেহকণাসমূহ ভেঙে সংমিশ্রণ করে দুধের সান্দ্রতা সর্বত্র সমরূপ করা।

Example Sentence: 
1. We need to have homogeneous traffic if the problem of jams and slow-moving traffic is to be solved.
2. Cultivating a homogeneous workforce is not a strategy for success.

Source: Live MCQ Lecture.
২১.
Every action has a reaction. Here 'Every' is used as -
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
 • যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে।
- প্রদত্ত বাক্যে 'Every' দ্বারা action এর সংখ্যা বোঝাচ্ছে।
- অর্থাৎ, এটি noun word action কে modify করছে। 
- তাই Every এখানে adjective হবে।
২২.
The adjective form of 'Economy' is -
  1. Economically
  2. Economic
  3. Economy
  4. Economize
সঠিক উত্তর:
Economic
উত্তর
সঠিক উত্তর:
Economic
ব্যাখ্যা
• Economy (noun) - অপব্যয় পরিহার; মিতব্যয়। 
- এর adjective form হচ্ছে - economic (adjective) -  অর্থনীতিসংক্রান্ত; অর্থনৈতিক

• অন্যদিকে,
• Economize (verb) - মিতব্যয়ী হওয়া; ব্যয়সংকোচ করা।
• Economically (adverb)

Source: Accessible Dictionary by Bangla academy
২৩.
The sunrise painted the sky with shades of beauty. Here 'beauty' is a/an-
  1. Proper Noun
  2. Material Noun
  3. Common Noun
  4. Abstract Noun
সঠিক উত্তর:
Abstract Noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract Noun
ব্যাখ্যা
• The sunrise painted the sky with shades of beauty. Here 'beauty' is an - Abstract Noun.
- শব্দটি দ্বারা অবস্তুগত ধারণা প্রকাশ পাচ্ছে।

• Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• More Example:
- He burst into laughter.
- He is brave since his boyhood.
- Beauty is truth.
- Kindness is a great virtue.
২৪.
Which of the following is considered as an Indefinite pronoun?
  1. Each other
  2. Many
  3. This
  4. Each
সঠিক উত্তর:
Many
উত্তর
সঠিক উত্তর:
Many
ব্যাখ্যা
• Indefinite pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কোন কিছু না বুঝিয়ে অনির্দিষ্ট বা সাধারণ ভাবে বুঝানো হয়।
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল:
- all, one, none, any, anybody, anyone, some, Many ইত্যাদি।

- Ex: Anybody can apply for this post.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many, someone, everyone, nobody)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
২৫.
Identify the correct sentence.
  1. He made the students to listen to him.
  2. He made the students listen to him.
  3. He made the students listened him.
  4. He made the students listening him.
সঠিক উত্তর:
He made the students listen to him.
উত্তর
সঠিক উত্তর:
He made the students listen to him.
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে made এরপর the students ব্যক্তি বাচক তাই এরপর verb listen বসবে।
- Correct sentence: He made the students listen to him.
২৬.
He said, ''I came yesterday'. (Make it Direct)
  1. He told me that he had came yesterday.
  2. He told that he had came yesterday.
  3. He said that he had come yesterday.
  4. He said to me that he had come yesterday.
সঠিক উত্তর:
He said that he had come yesterday.
উত্তর
সঠিক উত্তর:
He said that he had come yesterday.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ said to থাকলে indirect speech এ তা পরিবর্তিত হয়ে told হবে এবং reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- কমার বদলে that বসবে।
- reporting verb এবং reporting speech উভয়েই past indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past perfect tense এ রূপান্তরিত করতে হবে।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He said that he had come yesterday.
২৭.
The tea is too hot for me to drink. (Make it Complex)
  1. The tea is very hot for me to drink.
  2. The tea is so hot for me to drink it.
  3. The tea is so hot that I cannot drink it.
  4. The tea is very hot for me so that i cannot drink it.
সঠিক উত্তর:
The tea is so hot that I cannot drink it.
উত্তর
সঠিক উত্তর:
The tea is so hot that I cannot drink it.
ব্যাখ্যা
• Simple sentence এ too + adjective + to + verb থাকলে Complex এ too এর স্থলে So এবং to এর স্থলে that বসে।
- Structure: so + adjective + that + subject + cannot/could not + verb.
- too..........to = এতই যে না।
- So........... that = এতই যে 

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Simple: The tea is too hot for me to drink.
complex: The tea is so hot that I cannot drink it.
২৮.
১৫৬ কোন সংখ্যার ৬০% ?
  1. ১৩০
  2. ২৬০
  3. ২৮০
  4. ২৭০
সঠিক উত্তর:
২৬০
উত্তর
সঠিক উত্তর:
২৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫৬ কোন সংখ্যার ৬০% ?

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
ক এর ৬০% = ১৫৬
বা, ৬০ক/১০০ = ১৫৬
বা, ৬০ক = ১৫৬ × ১০০
বা, ক = (১৫৬ × ১০০)/৬০
∴ ক = ২৬০
২৯.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত হবে?
  1. 30°
  2. 45°
  3. 55°
  4. 65°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত হবে?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং ক্ষুদ্রতম কোণ = (1/8) × 360°
= 45°
৩০.
একজন বিক্রেতা প্রতি শত আপেল ১২০০ টাকায় কিনে প্রতি ডজন ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ১৫%
  2. ২৫%
  3. ১০%
  4. ২০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা প্রতি শত আপেল ১২০০ টাকায় কিনে প্রতি ডজন ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভের হার কত?

সমাধান:
১০০ টি আপেলের ক্রয়মূল্য = ১২০০ টাকা
১ টি আপেলের ক্রয়মূল্য = ১২০০/১০০ টাকা
= ১২ টাকা

১২ টি আপেলের বিক্রয়মূল্য = ১৮০ টাকা
১ টি আপেলের বিক্রয়মূল্য = ১৮০/১২ = ১৫ টাকা

∴ লাভ = ১৫ - ১২ = ৩ টাকা
∴ শতকরা লাভের হার = (৩ × ১০০)/১২ = ২৫%
৩১.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৭৫ মিটার। ২২৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৫০ মিটার
  2. ২২৫ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৪০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৭৫ মিটার। ২২৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান: 
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৭৫ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২২৫ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৭৫ + ২২৫) মিটার
= ৪০০ মিটার
৩২.
রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2.5 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 5 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, 15 = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = 30
বা, 6 × অপর কর্ণ = 30
বা, অপর কর্ণ = 30/6
∴ অপর কর্ণ = 5 সে.মি.
৩৩.
১০ ইঞ্চি = কত সে.মি.? 
  1. ১২.৪ সে.মি.
  2. ২.৫৪ সে.মি.
  3. ৩.৩৯৭ সে.মি.
  4. ২৫.৪ সে.মি.
সঠিক উত্তর:
২৫.৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫.৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ ইঞ্চি = কত সে.মি.? 

সমাধান: 
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১০ ইঞ্চি = (২.৫৪ × ১০) সে.মি. 
= ২৫.৪ সে.মি. 
৩৪.
4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 16 - 2π
  2. 16 - π
  3. 16 - 4π
  4. 4 - π
সঠিক উত্তর:
16 - 4π
উত্তর
সঠিক উত্তর:
16 - 4π
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 4/2 = 2 সে.মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π (2)2
= 4π
∴ অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 16 - 4π
৩৫.
কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?
  1. ৩২
  2. ৩৪
  3. ৩৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ৬ = ক/২
বা, (ক + ১৮)/৩ = ক/২
বা, ৩ক = ২ক + ৩৬
বা, ৩ক - ২ক = ৩৬
∴ ক = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬
৩৬.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√5 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত হবে?
  1. 34√5
  2. 40√5
  3. 46√5
  4. 48√5
সঠিক উত্তর:
34√5
উত্তর
সঠিক উত্তর:
34√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√5 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 2√5

এখন, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3 . x . (1/x) (x + 1/x)
= (2√5)3 - 3 . (2√5)
= 40√5 - 6√2
= 34√5
৩৭.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?
  1. ২৭
  2. ২১
  3. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,

(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি 
বা, ২য় রাশি = √(৩ × ২৭)
বা, ২য় রাশি = √৮১
∴ ২য় রাশি = ৯
 
২য় রাশি = মধ্য সমানুপাতী = ৯
৩৮.
6a2 - 7a - 5 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (3a - 2)
  2. (2a + 3)
  3. (3a - 5)
  4. (3a + 5)
সঠিক উত্তর:
(3a - 5)
উত্তর
সঠিক উত্তর:
(3a - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 6a2 - 7a - 5 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
6a2 - 7a - 5
= 6a2 - 10a + 3a - 5
= 2a(3a - 5) + 1(3a - 5)
= (3a - 5)(2a + 1)
৩৯.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 7 : 5 হলে ∠A এর মান কত?
  1. 52.5°
  2. 85°
  3. 115°
  4. 105°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 7 : 5 হলে ∠A এর মান কত?

সমাধান:
∠A ও ∠B পরস্পর সম্পূরক
∠A = 7x
∠B = 5x

প্রশ্নমতে 
7x + 5x = 180°
বা, 12x = 180°
∴ x = 15° 

∴ ∠A = 7x = 7 × 15° = 105°
৪০.
আখের রসে চিনি ও পানির অনুপাত ৩ : ৭ হলে, রসে কী পরিমাণ চিনি আছে?
  1. ৩০%
  2. ৬০%
  3. ৭০%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: আখের রসে চিনি ও পানির অনুপাত ৩ : ৭ হলে, রসে কী পরিমাণ চিনি আছে?

সমাধান: 
চিনি ও পানির অনুপাত ৩ : ৭ 
অনুপাতের রাশির যোগফল = ৩ + ৭ = ১০
আখের রসে চিনির শতকরা পরিমান = {(৩/১০) × ১০০}%
= ৩০%
৪১.
দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
৩৬ × ক = ১২ × ৭২
বা, ৩৬ক = ৮৬৪
বা, ক = ৮৬৪/৩৬
∴ ক = ২৪
৪২.
3log327 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 3log327 এর মান কত?

সমাধান: 
3log327
= 3log333
= (3 × 3)log33
= 9 × 1
= 9
৪৩.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ - আসলের ৪/৫ অংশ হবে?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ - আসলের ৪/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল ৫ টাকা, আসল ৪ টাকা
∴ সুদ = (৫ - ৪) টাকা = ১ টাকা

৪ টাকায় ৫ বছরের সুদ ১ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (১ × ১০০)/(৪ × ৫) 
= ৫ টাকা

∴ সুদের হার ৫%
৪৪.
নিচের কোনটি সঠিক?
  1. tan2θ = sec2θ + 1
  2. tan2θ = sec2θ - 1
  3. Sin2θ - cos2θ = 1
  4. tanθ = cosθ/sinθ
সঠিক উত্তর:
tan2θ = sec2θ - 1
উত্তর
সঠিক উত্তর:
tan2θ = sec2θ - 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান: 
আমরা জানি, 
sec2θ - tan2θ = 1
বা, - tan2θ = 1 - sec2θ 
∴ tan2θ = sec2θ - 1
৪৫.
(4.2n - 2) ÷ 2n + 1 = কত?
  1. 1
  2. 0
  3. 1/2
  4. - 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (4.2n - 2) ÷ 2n + 1 = কত?

সমাধান:
(4.2n - 2) ÷ 2n +1
= (22 . 2n - 2)/2n + 1
= 22 + n - 2/2n + 1
= 2n/2n + 1
= 2n - n - 1
= 2- 1
= 1/2
৪৬.
x + y = 12 এবং xy = 35 হলে, x - y এর মান কত ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং xy = 35 হলে, x - y এর মান কত ?

সমাধান: 
x + y = 12 
xy = 35

আমরা জানি 
4xy = (x + y)2 - (x - y)2
⇒ (x - y)2 = 122 - 4xy
⇒ (x - y)2 = 144 - 4 × 35
⇒ (x - y)2 = 144 - 140
⇒ (x - y)2 = 4
∴ x - y = 2
৪৭.
বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. পঞ্চগড়
  2. শেরপুর
  3. সাতক্ষীরা
  4. লালমনিরহাট
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
স্থলবন্দরের নাম ও অবস্থান:

- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৪৮.
‘লেডি উইথ দি ল্যাম্প’ বলা হয় -
  1. মাদার তেরেসা
  2. মার্গারেট থ্যাচার
  3. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  4. প্রিন্সেস ডায়না
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:

- তিনি ১২ মে ১৮২০ সালে ইতালিতে জন্মগ্রহন করেন।
- একজন স্বেচ্ছাসেবক নার্স হিসাবে, তাকে ক্রিমিয়ান যুদ্ধের সময় তুরস্কের সামরিক বাহিনীতে নার্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
- ক্রিমিয়ার যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পান।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
- তিনি ১৩ আগস্ট ১৯১০ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৪৯.
নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত সেক্টর নিচের কোনটি?
  1. ৮নং সেক্টর
  2. ৯নং সেক্টর
  3. ১০নং সেক্টর
  4. ১১নং সেক্টর
সঠিক উত্তর:
১০নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১০নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫০.
প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে?
  1. স্পিকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী:

- রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।
- স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।
- প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫১.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত কিলোমিটার?
  1. ২০০
  2. ২০২.২২
  3. ৩১৪.৫২
  4. ৩৭০.৪০
সঠিক উত্তর:
৩৭০.৪০
উত্তর
সঠিক উত্তর:
৩৭০.৪০
ব্যাখ্যা
বাংলাদেশের সমুদ্রসীমা:

- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার। 
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
- ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বুট বিজয়ী ছিলেন কে?
  1. লিওনেল মেসি
  2. কিলিয়ান এমবাপে
  3. এনজো ফার্নান্দেজ
  4. জুলিয়ান আলভারেজ
সঠিক উত্তর:
কিলিয়ান এমবাপে
উত্তর
সঠিক উত্তর:
কিলিয়ান এমবাপে
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. চীন
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৫৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:

- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৭ ডিসেম্বর ২০২২।