পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. ক) হিজবুত তাহরীর
  2. খ) লস্কর - ই তৈইব্যা
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) হুথি
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
ব্যাখ্যা

- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
.
নকশাল আন্দোলন যাত্রা শুরু করে-
  1. ক) ভারতের তেলেঙ্গানায়
  2. খ) ভারতের পাঞ্জাবে
  3. গ) ভারতের পশ্চিমবঙ্গে
  4. ঘ) ভারতের গুজরাটে
সঠিক উত্তর:
গ) ভারতের পশ্চিমবঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতের পশ্চিমবঙ্গে
ব্যাখ্যা
নকশাল আন্দোলন:
-  ১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: বিবিসি বাংলা নিউজ।
.
Warsaw Pact চুক্তিটির বিলুপ্তি ঘটে-
  1. ক) ১৯৮৮ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯০ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
Warsaw Pact:
- ন্যাটো জোটের বিপরীত জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।
- এই জোটের উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।

উৎস:- ব্রিটানিকা।
.
'জৈশ-ই-মোহাম্মদ' কী?
  1. ক) একটি গেরিলা সংগঠন
  2. খ) একটি ধর্মীয় সংগঠন
  3. গ) একটি প্রদেশের নাম
  4. ঘ) একটি স্থানের নাম
সঠিক উত্তর:
ক) একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
জয়শ-ই-মুহাম্মদ:
- জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী গেরিলা সংগঠনের নাম
- মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন।
- ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর রয়েছে।
- ২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে ভারত সরকার জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করে আসছে।
- জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র:- বিবিসি ওয়ার্ল্ড।
.
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI কখন প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) ১৯০৫ সালে
  2. খ) ১৯০৬ সালে
  3. গ) ১৯০৭ সালে
  4. ঘ) ১৯০৮ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯০৮ সালে
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

তথ্যসূত্র : Interpol Website.
.
'হিজবুত তাহরীর' বাংলাদেশে কত সালে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে?
  1. ক) ২০০১ সাল
  2. খ) ২০০৩ সাল
  3. গ) ২০০৫ সাল
  4. ঘ) ২০০৭ সাল
সঠিক উত্তর:
ক) ২০০১ সাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০১ সাল
ব্যাখ্যা
হিযবুত তাহরীর:
- হিযবুত তাহরীর একটি ইসলামি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল যা পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। 
- বাংলাদেশে ২০০১ সাল হতে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। 
- ২০০৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশের স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক "জননিরাপত্তার স্বার্থে" -এ কারণ দেখিয়ে এ দলটিকে নিষিদ্ধ করা হয়। 
- ২০০০ সালে হিযবুত তাহরীর ‘লিবারেটেড ইয়ুথ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে কার্যক্রম শুরু করে।
হিযবুত তাহরীর পাকিস্তানসহ বিশ্বের ১৮টি দেশে নিষিদ্ধ। 

উৎস:- দৈনিক ইত্তেফাক।
.
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) শেখ আহমেদ ইয়াসিন
  2. খ) শেখ হাসান নাসরুল্লাহ
  3. গ) আল মুজাহিদিন
  4. ঘ) আহমেদ আবদি গোদানে
সঠিক উত্তর:
ক) শেখ আহমেদ ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ আহমেদ ইয়াসিন
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। তিনি ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালে ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো পুনঃনির্বাচিত হন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখা হিসেবে ১৯৯১ সালে ইজ্জ আল দ্বীন আল কাসেম বিগ্রেড গঠিত হয়। এই বিগ্রেডের বর্তমান প্রধান হলেন মোহাম্মদ দায়েফ।
- গাজা উপত্যকায় হামাসের বর্তমান প্রধান হলেন ইয়াহিয়া সিনাওয়ার।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট।
.
‘টুপাক আমরু’ কোন দেশের বামপন্থি গেরিলা সংগঠন?
  1. ক) কলম্বিয়া
  2. খ) পেরু
  3. গ) নিকারাগুয়া
  4. ঘ) মায়ানমার
সঠিক উত্তর:
খ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরু
ব্যাখ্যা
টুপাক আমারু:
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশ্বস্ত্র সংগঠন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশ্বস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং কাউন্সিল অন ফরেন রিলেশন এর ওয়েবসাইট।
.
ভারতের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা RAW প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৬৮ সালে
  2. খ) ১৯৬৯ সালে
  3. গ) ১৯৭০ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৮ সালে
ব্যাখ্যা
RAW:
- ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা- RAW
- এর পূর্ণরুপ- Research and Analysis Wing (RAW)
- এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন - রামেশ্বর নাথ কাও।

তথ্যসূত্র: ব্রিটানিকা
১০.
কোনটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা?
  1. ক) নাইচো
  2. খ) সিআইএ
  3. গ) আমান
  4. ঘ) এম-১৯
সঠিক উত্তর:
গ) আমান
উত্তর
সঠিক উত্তর:
গ) আমান
ব্যাখ্যা
- মোসাদ ও আমান ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম।
- সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম।
- এম-১৯ কলম্বিয়ার গেরিলা সংগঠন।
- নাইচো জাপানের গোয়েন্দা সংস্থার নাম।

উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।
১১.
ক্যাম্প ডেভিড চক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) সিরিয়া-ইসরাইল
  2. খ) মিসর-ইসরাইল
  3. গ) মিসর-তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান-ইসরাইল
সঠিক উত্তর:
খ) মিসর-ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) মিসর-ইসরাইল
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮:
- চুক্তি স্বাক্ষরিত হয়- ১৭ সেপ্টেম্ব, ১৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- পক্ষসমূহ-মিসর-ইসরাইল
- স্বাক্ষরকারী- মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের ততকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।

তথ্যসূত্র: Britannica.com
১২.
CIA এর ‍পূর্ণরূপ কী?
  1. ক) American Intelligence Agency
  2. খ) Central Intelligence Agency
  3. গ) American Investigative Agency
  4. ঘ) Central Information Analysis Agency
সঠিক উত্তর:
খ) Central Intelligence Agency
উত্তর
সঠিক উত্তর:
খ) Central Intelligence Agency
ব্যাখ্যা
- CIA এর পূর্ণরূপ হলো Central Intelligence Agency. এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- CIA ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- CIA এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।
- CIA বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বহুমাত্রিক তৎপরতায় নিয়োজিত।

(তথ্যসূত্রঃ CIA ওয়েবসাইট)
১৩.
'Irish Republican Army' কখন প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯১৩ সাল
  2. খ) ১৯১৪ সাল
  3. গ) ১৯৬৯ সাল
  4. ঘ) ১৯১৯ সাল
সঠিক উত্তর:
ঘ) ১৯১৯ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯১৯ সাল
ব্যাখ্যা
'Irish Republican Army':
- 'Irish Republican Army' (IRA) যাকে 'Provisional Irish Republican Army' ও বলা হয়।
- 'Irish Volunteers'(১৯১৩) এর উত্তরাধিকারী হিসেবে IRA প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- আইআরএর উদ্দেশ্য ছিল আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনকে অকার্যকর করার জন্য সশস্ত্র শক্তি ব্যবহার করা এবং একটি স্বাধীন প্রজাতন্ত্রের বৃহত্তর উদ্দেশ্য অর্জনে সহায়তা করা।

উৎস:- Britannica
১৪.
‘উলফা‘ কোন দেশের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
  1. ক) নেপাল
  2. খ) মায়ানমার
  3. গ) ভারত
  4. ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
উলফা:
- ULFA (United Liberation Front of Assam) বা উলফা ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উলফার নেতা।
- বাংলাদেশের আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে উলফা জড়িত।
- ভারত সরকার ১৯৯০ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করেছে।

তথ্যসূত্র:- South Asia Terrorism Portal.
১৫.
মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী-
  1. ক) আমান
  2. খ) উলফা
  3. গ) RAW
  4. ঘ) গডস আর্মি
সঠিক উত্তর:
ঘ) গডস আর্মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গডস আর্মি
ব্যাখ্যা
গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
১৬.
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বর্তমান নেতা-
  1. ক) আবু বকর আল-বাগদাদি
  2. খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
  3. গ) আবু আল-হাসান
  4. ঘ) মুন্সী আব্দুল্লাহ বিন ইউসুফ
সঠিক উত্তর:
খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
ব্যাখ্যা
 আইএস:
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন।
- শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)।
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা বর্তমান - আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি। 
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:- প্রথম আলো।
১৭.
'আল শাবাব' কোন দেশের সংগঠন?
  1. ক) আফগানিস্তান
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইয়েমেন
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
ঘ) সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
আল-শাবাব:
- আল-শাবাব; পুরো নাম হরকাত আল শাবাব আল মুজাহিদিন। সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত। এতে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়।
- এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত। - আল শাবাব এর অর্থ হল তারুণ্য।
- সদর দপ্তর: জিলিব, সোমালিয়া
- প্রতিষ্ঠাকালঃ ২০০৬
- সোমালিয়ার বিলুপ্ত 'ইউনিয়ন অব ইসলামিক কোর্টস'-এর চরমপন্থী যুবসংগঠন হিসেবে আল-শাবাব যাত্রা শুরু করে।

উৎস: আল জাজিরা নিউজ।
১৮.
শাইনিং পাথ কী?
  1. ক) তাইওয়ান ইস্যুতে চীনের গৃহীত পলিসি
  2. খ) পেরুর একটি গেরিলা সংগঠন
  3. গ) নাসার মঙ্গল মিশন
  4. ঘ) দ. আফ্রিকায় বর্ণবাদী শাসন অবসান প্রক্রিয়া
সঠিক উত্তর:
খ) পেরুর একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরুর একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
 শাইনিং পাথ:
- শাইনিং পাথ হলো পেরুর সশ্স্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
 
তথ্যসূত্র: ব্রিটানিকা
১৯.
লস্কর-ই-তৈইয়্যেবার প্রতিষ্ঠাতা-
  1. ক) আবু বকর আল বাগদাদি
  2. খ) হাসান নসরুল্লাহ
  3. গ) হাফিজ সাঈদ
  4. ঘ) মুন্সী খলিফাতুল্লাহ
সঠিক উত্তর:
গ) হাফিজ সাঈদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাফিজ সাঈদ
ব্যাখ্যা
লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।

তথ্যসূত্র:- বিবিসি ওয়ার্ল্ড।
২০.
JKLF ভারতের কোন অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন?
  1. ক) পাঞ্জাব
  2. খ) জম্মু-কাশ্মীর
  3. গ) কেরালা
  4. ঘ) ঝাড়খণ্ড
সঠিক উত্তর:
খ) জম্মু-কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
খ) জম্মু-কাশ্মীর
ব্যাখ্যা
JKLF:
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে আমানুল্লাহ খান এবং মকবুল ভাট এটি প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে JKLF বিভিক্ত হয়ে পড়ে। ইয়াছিন মালিক নেতৃত্বাধীন অংশটিই সর্বশেষ তৎপর ছিলো। ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

তথ্যসূত্র: সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল
২১.
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কখন স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
  2. খ) ৩ জানুয়ারি, ১৯৯৪ সালে
  3. গ) ৭ জানুয়ারি, ১৯৯৬ সালে
  4. ঘ) ১৩ জানুয়ারি, ১৯৯১ সালে
সঠিক উত্তর:
ক) ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
ব্যাখ্যা
স্টার্ট-২ চুক্তি:
- স্বাক্ষরিত হয়- ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে
- স্বাক্ষরকারী দেশ- রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- উদ্দেশ্য- দুরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১০ বছরের মধ্যে দু-তৃতীয়াংশ হ্রাস করা।

তথ্যসূত্র: Britannica.com
২২.
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আনুষ্ঠানিক নাম?
  1. ক) আল শাবাব
  2. খ) আনসারুল্লাহ
  3. গ) লস্কর-ই-তৈইব্যা
  4. ঘ) ফার্ক
সঠিক উত্তর:
খ) আনসারুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আনসারুল্লাহ
ব্যাখ্যা
হুথি বিদ্রোহী:
- হুথি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়। তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ইয়েমেনে ৯৯.৫ শতাংশ মুসলমান, যার মধ্য ৭০ শতাংশ সুন্নী ও ৩০ শতাংশ শিয়া। এই ৩০ শতাংশ শিয়ারাই মুলত হুথি সম্প্রদায়।
- এই হুথিদেরকে ইরানের শিয়া সরকার ও লেবাননের হিজবুল্লার সহযোগী সংগঠন বলে মনে করা হয়।

উৎস: The Daily Star
২৩.
‘হিজবুল্লাহ‘ সশস্ত্র গোষ্ঠীর মহাসচিবের নাম কী?
  1. ক) শেখ হাসান নাসরুল্লাহ
  2. খ) আমানুল্লাহ খান
  3. গ) আবু বকর আল বাগদাদি
  4. ঘ) হাফিজ সাঈদ
সঠিক উত্তর:
ক) শেখ হাসান নাসরুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ হাসান নাসরুল্লাহ
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও  সশ্বস্ত্র গোষ্ঠী।
- এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল।

তথ্যসূত্র: আল জাজিরা, আল মানার এবং ব্রিটানিকা।
২৪.
'আল শাবাব' প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ক) ২০০৫
  2. খ) ২০০৪
  3. গ) ২০০৬
  4. ঘ) ২০০৮
সঠিক উত্তর:
গ) ২০০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৬
ব্যাখ্যা
আল-শাবাব:
- আল-শাবাব; পুরো নাম হরকাত আল শাবাব আল মুজাহিদিন। সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত। এতে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়।
- এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত। - আল শাবাব এর অর্থ হল তারুণ্য।
- সদর দপ্তর: জিলিব, সোমালিয়া
- প্রতিষ্ঠাকালঃ ২০০৬
- সোমালিয়ার বিলুপ্ত 'ইউনিয়ন অব ইসলামিক কোর্টস'-এর চরমপন্থী যুবসংগঠন হিসেবে আল-শাবাব যাত্রা শুরু করে।

তথ্যসূত্র: আজ জাজিরা নিউজ।
২৫.
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
MI6:
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯০৯ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস'।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি লাভ করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৬.
কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়?
  1. ক) ক্যাম্প ডেভিড চুক্তি
  2. খ) তাসখন্দ চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) মানবাধিকার চুক্তি
সঠিক উত্তর:
খ) তাসখন্দ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) তাসখন্দ চুক্তি
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি-১৯৬৬:
- পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- চুক্তি স্বাক্ষরিত হয়-১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ- ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী- সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

তথ্যসূত্র: ব্রিটানিকা

২৭.
'ফার্ক' কোন দেশের সংগঠন?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) কলম্বিয়া
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর:
খ) কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম্বিয়া
ব্যাখ্যা
ফার্ক:
- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়া ফার্ক (রেভ্যুলেশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) দীর্ঘ ৫২ বছর ধরে চলা লড়াই বন্ধে ২০১৬ সালের ২৪ নভেম্বর কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করে।
- এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করে কিউবা এবং নরওয়ে।
- শান্তি চুক্তি সম্পাদনের জন্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোষ ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ম্যানুয়েল মারুলেন্দা ফার্কের প্রতিষ্ঠাতা।
- কলম্বিয়া দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সমস্যা সহ বৈষম্যের বিরুদ্ধে প্রথম এ লড়াইয়ের সূত্রপাত ঘটে। এক্ষেত্রে কিউবার বিপ্লব ফার্ক গেরিলাদের অনুপ্রেরণা যোগায়।
- এ শান্তি চুক্তিতে ফার্কের পক্ষে টিমোশেনকো বা রদ্রিগো লনোডানো স্বাক্ষর করেন। 

তথ্যসূত্র- বিবিসি ওয়ার্ল্ড।
২৮.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল কখন প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) ১৯২১ সালে
  2. খ) ১৯২২ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯২৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
ব্যাখ্যা
ইন্টারপোল:
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর মাসে।

সূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।
২৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI কে প্রতিষ্ঠা করেছিল?
  1. ক) চার্লস জোসেফ বোনাপার্ট
  2. খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
ক) চার্লস জোসেফ বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) চার্লস জোসেফ বোনাপার্ট
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

তথ্যসূত্র : Interpol Website.
৩০.
আলজিয়ার্স চুক্তির বিষয়বস্তু কী ছিল?
  1. ক) ইসরাইল-পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান
  2. খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
  3. গ) মিসর কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি প্রদান
  4. ঘ) আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
উত্তর
সঠিক উত্তর:
খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- ইরাক এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়।
- ১৩ই জুন, ১৯৭৫ সালে এটি স্বাক্ষরিত হয়।
- চুক্তি অনুমোদন করে ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান- আলজির্য়াস, আলজেরিয়া।
- চুক্তির বিষয় হলো- শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।

তথ্যসুত্র: Britannica.com র
৩১.
'মোসাদ' গোয়েন্দা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৩ ডিসেম্বর, ১৯৪৯
  2. খ) ২৬ অগাস্ট, ১৯৫০
  3. গ) ১৫ ডিসেম্বর, ১৯৪৮
  4. ঘ) ১৮ সেপ্টেম্বর, ১৯৪৯
সঠিক উত্তর:
ক) ১৩ ডিসেম্বর, ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ ডিসেম্বর, ১৯৪৯
ব্যাখ্যা
 মোসাদ:
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, হিজবুল্লাহ এবং হামাস।
- প্রতিষ্ঠাতা- দাভিদ বেন গুরিয়ন।
- সদর দপ্তর- তেল আবিব, ইসরাইল।

উৎস:- মোসাদ ওয়েবসাইট।
৩২.
নিচের কোনটি ফিলিপাইনের গেরিলা গোষ্ঠী?
  1. ক) টুপাক আমারু
  2. খ) আবু সায়েফ
  3. গ) ফেয়ার ফ্যাক্স
  4. ঘ) আল শাবাব
সঠিক উত্তর:
খ) আবু সায়েফ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু সায়েফ
ব্যাখ্যা
'আবু সায়েফ':
- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তাদের তৎপরতা চালাচ্ছে।
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র- ব্রিটানিকা।
৩৩.
ANZUS এর সদস্য সংখ্যা কত ?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৬ টি
সঠিক উত্তর:
ক) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ টি
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS এর সদস্য সংখ্যা ৩
- ANZUS একটি সামরিক জোট।
- এই জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States.
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।

উৎস: ANZUS-এর ওয়েবসাইট।
৩৪.
নিচের কোনটি ইসরাইলি গোয়েন্দা সংস্থা?
  1. ক) এফবিআই
  2. খ) আইএসআই
  3. গ) মোসাদ
  4. ঘ) এফএসবি
সঠিক উত্তর:
গ) মোসাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মোসাদ
ব্যাখ্যা
মোসাদ:
মোসাদ ইসরায়েলের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
এটি ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর গঠিত হয়।
এর সদরদপ্তর তেলআবিবে অবস্থিত।
এর বর্তমান পরিচালক ইয়োশি কোহেন।
মোসাদ ব্যতীত আমান ও শিনবেথ ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা।

সূত্র: মোসাদ ওয়েবসাইট
৩৫.
লস্কর-ই-তৈইয়্যেবা কোন অঞ্চলের মিলিশিয়া গ্রুপ?
  1. ক) কাশ্মির উপত্যকা
  2. খ) বেলুচিস্তান
  3. গ) আরাকান
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ক) কাশ্মির উপত্যকা
উত্তর
সঠিক উত্তর:
ক) কাশ্মির উপত্যকা
ব্যাখ্যা
লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড
৩৬.
খেমারুজ কী?
  1. ক) একটি রাজধানীর নাম
  2. খ) উপজাতির নাম
  3. গ) একটি ভাষার নাম
  4. ঘ) একটি গেরিলা সংগঠন
সঠিক উত্তর:
ঘ) একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
খেমারুজ:
- খেমারুজ একটি গেরিলা সংগঠন ছিল
- খেমারুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত। - ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী কম্বোডিয়া আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।

উৎস: হিস্টোরি ডটকম।
৩৭.
ন্যাটোর বর্তমান সদর দপ্তর-
  1. ক) রোম
  2. খ) লন্ডন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) ব্রাসেলস
সঠিক উত্তর:
ঘ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিত ভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩০ টি ।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
- NATO র বর্তমান সদর দপ্তর- ব্রাসেলস
- মহাপরিচালক- Jens Stoltenberg 

তথ্যসূত্র:- ন্যাটো ওয়েবসাইট।