পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৯২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৮ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৯৩ প্রশ্ন

.
Who has done the work? [Passive]
  1. By whom has the work done? 
  2. By whom has the work been done? 
  3. By whom has the work being done? 
  4. By whom has the work be done? 
ব্যাখ্যা

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয়।
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Active Voice: Who has done the work?
Passive Voice: By whom has the work been done?

Active: Who has painted the wall?
Passive: By whom has the wall been painted?

.
They saved some money to buy a car. [Compound]
  1. They wants to buy a car so they saved some money.
  2. They wanted to buy a car and so therfore they saved some money.
  3. They wanted to buy a car, and so they saved some money.
  4. They wanted to buy a car, and therfore so they saved some money.
ব্যাখ্যা

• Simple sentence এ to অথবা in order to থাকলে Compound Sentence এ পরিণত করতে তিনটি কাজ করতে হয় -
- যথা-
- subject ঠিক থাকবে।
- ‘want to’ অতিরিক্ত যোগ হবে।
- simple sentence এর to এর পরের অংশ।
- ‘and so/therefore’’ Conjunction যোগ হবে।
- simple sentence এর to এর আগের অংশ।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -
 
Simple: They saved some money to buy a car.
Compound: They wanted to buy a car, and so they saved some money.

Simple: She studies hard to pass the exam.
Compound: She wants to pass the exam and so she studies hard.

.
If she had returned the money in time, I ________ a case.
  1. might not have file
  2. might not filed
  3. might not file
  4. might not have filed
ব্যাখ্যা

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

Complete Sentence: If she had returned the money in time, I might not have filed a case.

.
He scarcely talks to his colleagues, ________? 
  1. as
  2. does he
  3. doesn't he
  4. did he
ব্যাখ্যা

• Complete Sentence: He scarcely talks to his colleagues, does he?

• hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।

.
Select the correct spelling - 
  1. Questionnare
  2. Questionire
  3. Questionaire
  4. Questionnaire
ব্যাখ্যা

Questionnaire
English Meaning: A list of questions that several people are asked so that information can be collected about something.
Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example:
- Visitors to the country have been asked to fill in a detailed questionnaire.

Source: Accessible Dictionary, Cambridge Dictionary.

.
He avoided answering the question.
Here 'answering' is a -
  1. Gerund
  2. Participle
  3. Main verb 
  4. Cognate Verb 
ব্যাখ্যা

• He avoided answering the question. Here 'answering' is a - Gerund.
• এখানে, avoided (Verb) এর Object হওয়ার কারণে এটা Noun হয়েছে।
- আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।

• "Avoided" হচ্ছে একটি verb, এবং এর পরের "answering" হচ্ছে verb-এর -ing form, যা এখানে একটি noun-এর মতো কাজ করছে।
- "Answering" বলছে কী avoid করেছে? — অর্থাৎ এটি verb-এর object (নাম হিসাবে ব্যবহার হচ্ছে)।
-  যখন verb-এর -ing form কোনো noun এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে বলে Gerund।

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়:
1. As subject: Rising early is a good habit.
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.

.
What is the phrase “a sitting duck” mean?
  1. An unpleasant person
  2. A lazy person
  3. Someone who has weak character
  4. An easy or defenseless target
ব্যাখ্যা

• A sitting duck (noun phrase)
- English meaning: An easy or defenseless target.
- Bangla Meanig: সহজ লক্ষ্যবস্তু

Example: 
Its location makes the island a sitting duck for attackers.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে -
• An unpleasant person who cannot be trusted - a snake in the grass (যাকে বিশ্বাস করা যায় না)।
• A lazy person - a slow coach (খুবই অলস)।
• Someone who has weak character - a man of straw (দুর্বল চরিত্রের লোক)।

Source: Live MCQ Lecture

.
Choose the correct sentence-
  1. The number of errors are surprising. 
  2. The number of errors is surprising. 
  3. The numbers of errors is surprising. 
  4. The number of error is surprising. 
ব্যাখ্যা

• Complete sentence: The number of errors is surprising.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে The number of আছে তাই এরপর plural noun 'errors' এবং Singular verb হবে।
- তাই, এখানে "is" ব্যবহার সঠিক।

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of students is increasing every year.
- The number of books was overwhelming on the library shelves.

অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.

.
He had better _____  a job.
  1. managed
  2. manages
  3. manage
  4. to manage
ব্যাখ্যা

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

Complete sentence: He had better manage  a job.

১০.
If Asylum : Shelter then -  
  1. Hospice : Exile
  2. Harbour : Concealment
  3. Stronghold : Defence
  4. Palisade : Display
ব্যাখ্যা

• Asylum : Shelter :: Stronghold : Defence.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:

• Asylum (noun): আশ্রয়স্থান; শরণালয়; অনাগত বা বিপদগ্রস্ত ব্যক্তিকে নিরাপত্তা বা সুরক্ষা দেয় এমন স্থান।

• Shelter (noun): আশ্রয়; আশ্রয়স্থল; এমন কোনো স্থান যা নিরাপত্তা বা সুরক্ষা প্রদান করে।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:

• Stronghold (noun): দুর্গ; কেল্লা; কোনো অঞ্চলের শক্তিশালী নিরাপত্তা বা প্রতিরক্ষার কেন্দ্রীয় স্থান।

• Defence (noun): প্রতিরক্ষা; রক্ষা; আক্রমণ বা ক্ষতি থেকে রক্ষা করার কর্ম বা ব্যবস্থা।

• Analogical Relation:

• Asylum হলো একটি নির্দিষ্ট ধরনের shelter — অর্থাৎ asylum একটি shelter (আশ্রয়স্থল)।

• অনুরূপভাবে, stronghold হলো প্রতিরক্ষার (defence) একটি কেন্দ্রীয় বা দৃঢ় উপায়/স্থল — stronghold সম্পর্কিত উদ্দেশ্য বা কার্য হল defence।

• তাই Asylum : Shelter এর মত stronghold : defence সম্পর্কও ক্রিয়া/উদ্দেশ্য বা প্রকারে মিল আছে — প্রথমটি একটি নির্দিষ্ট ধরণের বা উদ্দেশ্যের স্থান এবং দ্বিতীয়টি সেই সাধারণ ধারণা/কার্য।

• অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক)
- Hospice (noun): জীবনের শেষপর্যায়ে চিকিৎসা বা যত্নের জন্য বিশেষ প্রতিষ্ঠান; মৃত্যুবরণকারী রোগীদের আরাম ও যত্নের কেন্দ্র।
- Exile (noun) (verb): নির্বাসন; কারো কোনো স্থান থেকে বহিষ্কার বা নির্বাসিত অবস্থা।

• বিশ্লেষণ: hospice একটি আশ্রয়জাতীয় প্রতিষ্ঠান হলেও exile কোনো আশ্রয় বা স্থলের সাধারণ শ্রেণী নয়; তাই asylum:shelter অনালজির মতো সরাসরি মিল নেই।

খ)
-  Harbour (noun) (verb): উপকূলীয় অবলম্বনস্থল বা বন্দর; জাহাজকে আশ্রয় ও সুরক্ষা প্রদান করে।
-  Concealment (noun): আড়াল; গোপন রাখা; লুকানো অবস্থা।

• বিশ্লেষণ: harbour একটি বাস্তব স্থল/আশ্রয়, কিন্তু concealment হলো এঁচক্রিয়া বা ক্রিয়া/অবস্থা (গোপন রাখা); asylum:shelter সম্পর্কটির মতো প্রকারগত সাম্য নেই।

ঘ)
- Palisade (noun): কাঠ বা অন্যান্য পদার্থ দিয়ে তৈরি বেড়া/প্রাচীর; সীমানা বা রক্ষা-ব্যবস্থা হিসেবে ব্যবহৃত।
- Display (noun) (verb): প্রদর্শন; দেখানো।
• বিশ্লেষণ: palisade হলো প্রতিরক্ষার বা সীমারক্ষার একটি নির্মিত কাঠামো, কিন্তু display সম্পূর্ণ ভিন্ন কার্য (প্রদর্শন); asylum : shelter অনালজির সঙ্গে মেলেনা।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Stronghold : Defence.

১১.
Choose the antonym of 'altercation': 
  1. Contention
  2. Bickering
  3. Concord
  4. Dispute
ব্যাখ্যা

• The antonym of 'altercation' is - Concord.

altercation (noun)
- English Meaning: a noisy, heated, angry dispute.
- Bangla Meaning: ঝগড়া; কথা কাটাকাটি।

• Given options:
ক) Contention
- English Meaning: a point advanced or maintained in a debate or argument.
- Bangla Meaning:  তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

খ) Bickering
- English Meaning: petty and petulant quarreling especially when prolonged or habitual.
- Bangla Meaning: খুঁটিনাটি বা গুরুত্বহীন বিষয় নিয়ে ঝগড়া করা

গ) Concord
- English Meaning: a state of agreement : harmony.
- Bangla Meaning: মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন। 

ঘ) Dispute
- English Meaning: to engage in argument: debate.
- Bangla Meaning: বিতর্ক; বিরোধ; যুক্তি।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে,  The antonym of 'controversy' is - Concord.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১২.
“To be, or not to be: that is the question” is taken from - 
  1. Othello
  2. Macbeth
  3. Hamlet
  4. King Lear 
ব্যাখ্যা

• To be or not to be that is the question. This is taken from - Hamlet.

• Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

• William Shakespeare:
- Born: April 26, 1564 Stratford-upon-Avon England.
- Death: April 23, 1616 Stratford-upon-Avon England. Shakespeare may have died of typhus.
- Shakespeare also spelled Shakspere, byname Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time. 
- Shakespeare wrote 37 Plays.
- Shakespeare was married to Anne Hathaway.


• Best Works:
- A Midsummer Night’s Dream
- All’s Well That Ends Well
- Antony and Cleopatra
- As You Like It
- Coriolanus
- Cymbeline
- First Folio
- Hamlet
- Henry IV, Part 1
- Henry IV, Part 2
- Henry V
- Henry VIPart 1
- Henry VI, Part 2
- Henry VI, Part 3
- Henry VIII
- Julius Caesar
- King John
- King Lear
- Love’s Labour’s Lost
- Macbeth
- Measure for Measure
- Much Ado About Nothing
- Othello
- Pericles
- Richard III
- The Comedy of Errors
- The Merchant of Venice
- The Merry Wives of Windsor
- The Taming of the Shrew
- The Tempest
- Timon of Athens”

Source: Britannica.

১৩.
Choose the correct spelling-
  1. Reniessance
  2. Rennaissance
  3. Renaissance
  4. Renaissan
ব্যাখ্যা

• Renaissance (noun)
- English Meaning: rebirth, revival.the transitional movement in Europe between medieval and modern times beginning in the 14th century in Italy, lasting into the 17th century, and marked by a humanistic revival of classical influence expressed in a flowering of the arts and literature and by the beginnings of modern science.
- Bangla Meaning: উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।

Example:
Over the past decade we have enjoyed a renaissance in the appreciation of historic performances.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৪.
What is the meaning of 'take aback'?
  1. pushing someone
  2. surprise someone
  3. allow someone to enter
  4. to return money
ব্যাখ্যা

• Take someone aback
English Meaning: shock or surprise someone.
Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া

Ex. Sentence: Everyone was taken aback by her sudden anger.
Bangla Meaning: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।

Source: Live MCQ Lecture 

১৫.
The plural form of 'Datum' is-
  1. Dates
  2. Datum
  3. Data
  4. Datas
ব্যাখ্যা

• The plural form of 'Datum' is- গ) Data.

• Datum (noun)
- English Meaning: something given or admitted especially as a basis for reasoning or inference
- Bangla Meaning: তথ্য; উপাত্ত। 

- এর plural form হলো- Data/datums.

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 

⋅ Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums, Fora;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Curriculum → Curricula/Curriculums;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria/criterions;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Analysis → Analyses;
Agendum → Agenda;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৬.
You are ___ Hitler, I see. 
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা

• Complete sentence: You are a Hitler, I see.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/an) বসে।

- প্রদত্ত বাক্যে Hitler বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Trump এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Hitler' হচ্ছে Common Noun.

- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/an/the ব্যবহৃত হয়।

• More examples:
- You are a Nazrul, I see.
- You are a Hitler, I see.

১৭.
_____ the door.
  1. Locking
  2. Lock
  3. To lock
  4. Locked
ব্যাখ্যা

• Complete sentence: Lock the door.
- Bangla meaning: দরজাটি লাগিয়ে দেও।

• Right form verb অনুযায়ী,
- Imperative sentence এর subject (You) উহ্য থাকে বিধায় sentence এর শুরুতে verb এর base form বসে।

• More examples:
- Water the plants.
- Bring the pen..
- Mind the language.

১৮.
What is the meaning of 'sage'?
  1. Mentor
  2. Unwise
  3. Active
  4. Straightforward
ব্যাখ্যা

• Sage: (noun)
- English meaning: Wise, especially as a result of long experience.
- Bangla meaning: জ্ঞানী; প্রাজ্ঞ; জ্ঞানবৃদ্ধ; জ্ঞানজ্যেষ্ঠ (প্রায়ই বক্রোক্তি) প্রাজ্ঞদর্শন। 

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলির মাঝে - 
• Mentor - (noun) - বিজ্ঞ, পরামর্শদাতা।
• Unwise - (adjective) - অবিজ্ঞ, বিবেচনাহীন।
• Active - (adjective) - সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ।
• Straightforward - (adjective) - সৎ; সংগোপন নয় এমন।

• সুতরাং দেখা যাচ্ছে Sage শব্দটির সঠিক অর্থ হচ্ছে - Mentor.

Source: Merrium Webster, Accessible Dictionary.

১৯.
Fill in the blank with the right form of verb:
She couldn’t help _____ a new dress.
  1. to buy
  2. buy
  3. buying
  4. bought
ব্যাখ্যা

• Complete sentence: She couldn’t help buying a new dress.
- Bangla meaning:সে নতুন ড্রেস না কিনে পারেনি।

• Cannot help/ Cannot but:
- কেউ কোনো কিছু না করে পারে না/পারেনি অর্থে Cannot/couldn’t help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot/couldn’t help -এরপর gerund (verb+ing) বসে।
- আর Cannot/couldn’t but -এরপর verb -এর base form বসে।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে couldn’t help রয়েছে, তাই শূন্যস্থানে 'crying' বসবে।

• More examples:
- She cannot but laugh.
- He cannot help going there.

২০.
Choose the right form of verb for the given sentence:
It is high time we ____ exercising in worksapce.
  1. should start 
  2. will start 
  3. started
  4. start
ব্যাখ্যা

• Correct sentence: It is high time we started exercising in workspace.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time we started exercising regularly.

• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (started) বসবে।

• More examples:
- It is high time we left the place.
- It is high time he changed his bad habits.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

২১.
What type of noun does the word “pack” belong to?
  1. Common noun
  2. Collective noun
  3. Abstract noun 
  4. Proper noun 
ব্যাখ্যা

• 'Pack' is a collective noun.

• Pack:
- English Meaning: a group or pile of related objects; a group of often predatory animals of the same kind.
- Bangla Meaning: দল; গুচ্ছ; একত্রে বিচরণ করা বন্য প্রাণীর দল।

- যেমন: a pack of hounds; a pack of thieves; a pack of lies, etc.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকে collective noun বলে।

• কিছু collective noun হচ্ছে:
- cattle,
- pack,
- herd,
- army,
- public,
- library,
- jury,
- committee,
- crew,
- majority,
- minority, etc.

২২.
Translate the proverb: "After meat comes mustard."
  1. দুঃখের পরে সুখ আসে।
  2. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  3. নুন আনতে পান্তা ফুরায়। 
  4. লাভের গুড় পিঁপড়ায় খায়। 
ব্যাখ্যা

• After meat comes mustard.
- Bangla meaning: নুন আনতে পান্তা ফুরায়।

• অন্যদিকে,
• দুঃখের পরেই সুখ আসে।
English proverb: After clouds comes fair weather.

• চোর পালালে বুদ্ধি বাড়ে।
English proverb: After death comes the doctor.

• লাভের গুড় পিঁপড়ায় খায়/ অসৎ পথের আয় অসৎ পথেই যায়।
English proverb: Ill got, ill spent.

Source: Live MCQ Lecture.

২৩.
She gave a candid opinion about the project during the meeting.
 What is the meaning of the word 'candid'?
  1. Frank
  2. Silent
  3. Bright
  4. Angry
ব্যাখ্যা

Correct Answer: Frank.

• Candid
- Bangla Meaning: অকপট; মনখোলা; সরল।
- English Meaning: marked by honest sincere expression.

Options:
ক) Frank - অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ; উদার।

খ) Silent - নীরব। 

গ) Bright - উজ্জ্বল।

ঘ) Angry - রাগান্বিত।

- অর্থাৎ, সঠিক উত্তর Frank.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৪.
Who authored 'The Old Man and the Sea'?
  1. Ernest Hemingway
  2. Virginia Woolf 
  3. Jane Austen
  4. William Butler Yeats 
ব্যাখ্যা

• The Old Man and the Sea:
• Ernest Hemingway wrote the novel 'The Old Man and the Sea'.
- উপন্যাসটি ১৯৫২ সালে প্রকাশিত হয় ।
- এটি short heroic novel হিসেবে পরিচিত।
- Ernest Hemingway রচিত শেষ major work of fiction হচ্ছে 'The Old Man and the Sea'.
- গল্পটি একজন বয়স্ক জেলেকে (fisherman Santiago) কেন্দ্র করে যিনি একটি giant Marlin কে ধরার জন্য একটি epic battle এ নিযুক্ত হন।
-  তিনি একজন old Cuban fisherman.

• Ernest Hemingway: 
- Ernest Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- তিনি ১৯৫৪ সালে ‘The Old Man and The Sea’ উপন্যাসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 

• His famous novels:
- For Whom The Bell Tolls;
- The Old Man and The Sea;
- A Farewell to Arms;
- The Sun Also Rises;
- Death in the Afternoon.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 

২৫.
'Onomatopoeia' এর বাংলা পরিভাষা -
  1. রূপকালংকার
  2. ব্যঙ্গরচনা
  3. প্রতিরূপক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর -  কোনটিই নয়
• 'Onomatopoeia' এর বাংলা পরিভাষা - শব্দগঠন

অন্যদিকে,
Metaphor - রূপকালংকার।
Satire - ব্যঙ্গরচনা।
Synecdoche - প্রতিরূপক।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

২৬.
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয় কাকে?
  1. বিদ্যাপতি
  2. দৌলত কাজী
  3. জয়দেব
  4. চণ্ডীদাস
ব্যাখ্যা

জয়দেব:
- জয়দেব (বার'শ শতক) সংস্কৃত ভাষার কবি।
- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে তাঁর জন্ম। কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যার অধিবাসী বলেও মনে করেন।
- জয়দেব ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম।
- বাঙ্গালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়
- রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীতগোবিন্দম্' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
- ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে 'গীতগোবিন্দম্' রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া।

২৭.
অশুদ্ধ বানান -
  1. দেবচ্ছেন্দ
  2. শিরশ্ছেদ
  3. বিকেন্দ্রীকরণ
  4. ভাষাভাষী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - দেবচ্ছেন্দ
- এর শুদ্ধ বানান - দেবচ্ছন্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শতনরি হার।

অন্যদিকে,
- শিরশ্ছেদ, বিকেন্দ্রীকরণ এবং ভাষাভাষী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৮.
নিচের কোন শব্দটি তালব্য ব্যঞ্জন দিয়ে গঠিত?
  1. সালাম
  2. ঝড়
  3. লাল
  4. থালা
ব্যাখ্যা

তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, , শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২৯.
"প্রমীলা এবং বিভীষণ" কোন গ্রন্থের চরিত্র?
  1. মেঘনাদবধ কাব্য
  2. তিলোত্তমাসম্ভব কাব্য
  3. শর্মিষ্ঠা
  4. কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

মেঘনাদবধ কাব্য:
- মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।
- মেঘনাদবধ কাব্যের একটি পঙ্ক্তিতে দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন ছদ্মনামের উল্লেখ রয়েছে।
কাব্যের কয়েকটি প্রধান চরিত্র হলো: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৩০.
"গরাদ" - শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. ফরাসি
  4. ইতালি
ব্যাখ্যা

• "গরাদ" শব্দটি "পর্তুগিজ" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জানালায় লাগানো হয় এমন কাঠ বা লোহার শিক।

পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩১.
"তত্ত্বাবধায়ক" - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ততাবোধায়োক্‌
  2. তত্‌তাবোধায়োক্‌
  3. তত্‌তাবোধায়োঁক্‌
  4. তত্‌তাবধায়োক্‌
ব্যাখ্যা

• "তত্ত্বাবধায়ক" শব্দের সঠিক উচ্চারণ - তত্‌তাবোধায়োক্‌
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
-  তত্ত্বাবধানকারী;
- পরিদর্শক; পরিচালক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩২.
"মাতুল" - এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাতুলায়নী
  2. মাতুলানী
  3. মাতুলি
  4. মাতুলিনী
ব্যাখ্যা

• আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:

যেমন:
- বন - বনানী;
- মাতুল - মাতুলানী;
- অরণ্য - অরণ্যানি;
- চৌধুরী - চৌধুরানী;
- শেতাঙ্গ - শেতাঙ্গিনী;
- বেদে - বেদেনী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৩.
'দৌবারিক' - শব্দের অর্থ কী? 
  1. কবিরাজ
  2. বৈদ্য
  3. দ্বার রক্ষক
  4. দরবেশ
ব্যাখ্যা

• 'দৌবারিক' শব্দের অর্থ - দ্বার রক্ষক; দ্বারী।
- শব্দটি বিশেষ্য পদ।
- শব্দের স্ত্রীলিঙ্গ - দৌবারিকী/দোউবারিকি।

অন্যদিকে,
'কবিরাজ' শব্দের অর্থ - আয়ুর্বেদীয় চিকিৎসাশাস্ত্রে পারদর্শী ব্যক্তি, বৈদ্য
'দরবেশ' শব্দের অর্থ - মুসলমান সাধুপুরুষ,লাড্ডুজাতীয় মিঠাইবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৪.
"সুস্থসবল" শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. বহুব্রীহি
  4. নিত্য
ব্যাখ্যা

সাধারণ কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধার সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে। সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে সাধারণ কর্মধারয় সমাসের কিছু উদাহরণ নিচে দেয়া হলো:

বিশেষণ + বিশেষ্য:
- মহৎ যে আত্মা = মহাত্মা; কাঁচা যে কলা কাঁচকলা; দুঃ যে শাসন দুঃশাসন; দুঃ যে অবস্থা দুরবস্থা। এ-রকম: ঝরাপাতা, মহানগর, গুণিজন, মহানবি, কুশাসন, ক্ষুধিত-পাষাণ, সুকীর্তি, সৎকর্ম, খাস-কামরা, সুখ্যাতি ইত্যাদি।

বিশেষণ + বিশেষণ:
- যে চালাক সেই চতুর = চালাকচতুর, যিনি সুস্থ তিনিই সবল = সুস্থসবল
এরকম: অম্লমধুর, কঠিনকোমল, কাঁচাপাকা, কাঁচামিঠা, গরমভাজা, গণ্যমান্য, গুরুমশাই, গাঢ়নীল, দীনহীন, দীনদরিদ্র, দীনদুঃখী, বাঁধাধরা, ভীষণসুন্দর, মিঠেকড়া, মোটাতাজা, সহজসরল, সাদাকালো, স্নিগ্ধসজল, হৃষ্টপুষ্ট ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৫.
নিচের কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে?
  1. দরিদ্রতা
  2. একতা
  3. চতুরতা
  4. আতিশয্যতা
ব্যাখ্যা

• 'আতিশয্যতা' - শব্দে প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ হবে - আতিশয্য।

অন্যদিকে,
- একতা, দরিদ্রতা এবং চতুরতা - শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৬.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. কমল
  2. বনানী
  3. কান্তার
  4. সরোজ
অনির্ধারিত
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ: বনানী; কান্তার।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
---------------
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৭.
"কুর্ক > কোরোক" - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. আদি স্বরাগম
  2. বিপ্রকর্ষ
  3. অপিনিহিতি
  4. সম্প্রকর্ষ
ব্যাখ্যা

বিপ্রকর্ষ, মধ্যস্বরাগম বা স্বরভক্তি:
- মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে।

যেমন:
- রত্ন > রতন,
- প্রীতি > পিরীতি,
- গ্রাম > গেরাম,
- শ্লোক > শোলোক, 
- কুর্ক > কোরোক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৮.
'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
  1. বুদ্বদেব বসু
  2. জীবনানন্দ দাশ
  3. অমিয় চক্রবর্তী
  4. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• 'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেছেন - অমিয় চক্রবর্তী

অমিয় চক্রবর্তী:
- ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)। 
- তাঁর প্রথম প্রকাশিত বই 'কবিতাবলী' (১৯২৪-২৫)।
- তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
- তিনি 'বাংলাদেশ' কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচনা করেন।
- ১৯৮৬ সালের ১২জুন শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

তাঁর রচিত গদ্যরচনা:
- চলো যাই,
- সাম্প্রতিক,
- পুরবাসী,
- পথ অন্তহীন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩৯.
"ক্ষয়িষ্ণু" শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ ক্ষম্ + ষ্ণিক
  2. √ ক্ষম্ + ইষ্ণু
  3. √ ক্ষম্ + ষ্ণক
  4. √ ক্ষম্ + ষ্ণু
ব্যাখ্যা

কৃৎ প্রত্যয়:
- ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে কৃৎ-প্রত্যয় বলে।
- কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃৎ-প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ:

ইষ্ণু-প্রত্যয়:
- √ চল্ + ইষ্ণু = চলিষ্ণু, 
- √ সহ্ + ইষ্ণু = সহিষ্ণু, 
- √ ক্ষম্ + ইষ্ণু = ক্ষয়িষ্ণু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪০.
কোনটি রূঢ়ি শব্দ?
  1. কর্তব্য
  2. সন্দেশ
  3. বাবুয়ানা
  4. আদিত্য
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
 যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
এইরকম:
- প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

অন্যদিকে,
যৌগিক শব্দ - কর্তব্য, বাবুয়ানা।
যোগরূঢ় শব্দ - আদিত্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪১.
"হাচ্ছানি" শব্দর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. হা + ছানি
  2. হাতঃ + ছানি
  3. হাত + ছানি
  4. হাঃ + ছানি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়।

যেমন:
- নাত + জামাই = নাজ্জামাই,
- বদ্ + জাত = বজ্জাত,
- হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪২.
'আশু' এর বিপরীতার্থক শব্দ -
  1. কালক্ষেপণ
  2. অস্ত
  3. তাড়াতাড়ি
  4. অশুনি
ব্যাখ্যা

• 'আশু' এর বিপরীতার্থক শব্দ - কালক্ষেপণ

উল্লেখ্য,
'আশু' শব্দের অর্থে - দ্রুত, তাড়াতাড়ি।
'বিলম্ব' শব্দের অর্থে - দেরি, কালক্ষেপণ

অন্যদিকে,
উদয় - অস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৩.
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদের নাম কী?
  1. Song Offers
  2. Song Offering
  3. Song Offerings
  4. Song Offspring
ব্যাখ্যা

'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০। গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা। 
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)।
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats। 
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৪.
কোন শব্দটি বিশেষ্য পদ?
  1. গরিষ্ঠ
  2. দার্শনিক
  3. পার্থিব
  4. স্বাস্থ্য
ব্যাখ্যা

গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। 
যেমন:
- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি।
তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।

অন্যদিকে,
বিশেষণ পদ - গরিষ্ঠ, দার্শনিক, পার্থিব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

৪৫.
‘বিলাতী বর্জ্জন রহস্য’ গ্রন্থটি রচনা করেন কে?
  1. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. আল মাহমুদ
  4. গোলাম মোস্তফা
ব্যাখ্যা

নজিবর রহমানের দ্বিতীয় গ্রন্থ ‘বিলাতী বর্জ্জন রহস্য’ স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯০৪ সালে।

মোহাম্মদ নজিবর রহমান:
- মোহাম্মদ নজিবর রহমান ছিলেন মূলত ঔপন্যাসিক।
- তিনি আনুমানিক ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
- তাঁর জনপ্রিয় উপন্যাসের নাম ‘আনোয়ারা’।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি।
- পরিণাম
- গরীবের মেয়ে
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৪৬.
"বেকসুর" - শব্দটি কোন উপসর্যোগে গঠিত হয়েছে?
  1. ফারসি
  2. উর্দু
  3. আরবি
  4. তৎসম
ব্যাখ্যা

'বে' ফারসি উপসর্গ যোগে না অর্থে গঠিত শব্দ - বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার।

বিদেশি উপসর্গ:

- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে।
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
উর্দু উপসর্গ: হর।
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৭.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস?
  1. নয়নচারা
  2. উজানে মৃত্যু
  3. বহিপীর
  4. চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা

চাঁদের অমাবস্যা:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র সাহিত্যচর্চার সূত্রপাত হয়। 
- এ সময় তিনি হাতে লেখা পত্রিকা 'ভোরের আলো' সম্পাদনা করেন।
- তাঁর প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’ ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। 
- তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে আদমজি পুরস্কার এবং ১৯৮৩ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
- তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর, প্যারিসে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা, 
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪৮.
"ঘূৎকার" - বলতে কী বোঝায়?
  1. হাতির ডাক
  2. প্যাঁচার ডাক
  3. সেতারের ঝংকার
  4. শুকনো পাতার শব্দ
ব্যাখ্যা

• "প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ - ঘূৎকার

অন্যদিকে,
হাতির ডাক - বৃংহণ।
সেতারের ঝংকার - কিঙ্কিণি।
শুকনো পাতার শব্দ - মর্মর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৯.
"বলবান" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. অষ্টাবক্র
  2. ঊর্জস্বল
  3. ঊর্ধ্ববাহ
  4. ঊর্ধ্বদেহ
ব্যাখ্যা

• 'ঊর্জস্বল' বাগ্‌ধারার অর্থ - বলবান

অন্যদিকে,
অষ্টাবক্র - কুৎসিত।
ঊর্ধ্ববাহ - হাত উঁচু করে আছে এমন।
ঊর্ধ্বদেহ - প্রেতদেহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫০.
একটি নির্দিষ্ট হার সরল মুনাফায় ৯৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১২৫৪০ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ১২.৫%
  2. ৮%
  3. ৬.৫%
  4. ৭%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল মুনাফায় ৯৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১২৫৪০ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান: 
দেওয়া আছে, 
মূলধন, P = ৯৫০০ টাকা
মুনাফা-আসল, A = ১২৫৪০ টাকা
সময়, n = ৪ বছর

সরল মুনাফার পরিমাণ = মুনাফা-আসল - আসল
= ১২৫৪০ - ৯৫০০
= ৩০৪০ টাকা

আমরা জানি, 
সরল মুনাফার, SI = (Prn)/১০০ 
⇒ ৩০৪০ = (৯৫০০ × r × ৪)/১০০
⇒ ৩০৪০ × ১০০ = ৯৫০০ × r × ৪
⇒ ৩০৪০০০ = ৩৮০০০ × r
⇒ r = ৩০৪০০০/৩৮০০০
∴ r = ৮

অতএব, মুনাফার হার ৮% প্রতি বছর

৫১.
a + 3/a = 4 হলে a3 + 27/a3 এর মান কত?
  1. 100
  2. 91
  3. 76
  4. 28
ব্যাখ্যা

প্রশ্ন: a + 3/a = 4 হলে a3 + 27/a3 এর মান কত?
 
সমাধান: 
a3 + 27/a3
= (a)3 + (3/a)3
= (a + 3/a)3 - 3.a.(3/a).(a + 3/a)
= (4)3 - 3 × 3 × 4
= 64 - 36
= 28

৫২.
যদি একটি কোণ 12° বাড়ানো হয়, তাহলে নতুন কোণটি তার আগের পূরক কোণের সমান হয়। আসল কোণটি কত ছিল?
  1. 41°
  2. 59°
  3. 51°
  4. 39°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি কোণ 12° বাড়ানো হয়, তাহলে নতুন কোণটি তার আগের পূরক কোণের সমান হয়। আসল কোণটি কত ছিল?

সমাধান:
ধরি, আসল কোণটি = x°
তাহলে তার পূরক কোণ = (90° - x)

প্রশ্নানুসারে,
আসল কোণ 12° বাড়ালে নতুন কোণ হয় = x + 12
এবং এই নতুন কোণ = আগের পূরক কোণের সমান। অর্থাৎ, 
∴ x + 12 = 90 - x
⇒ x + x = 90 - 12
⇒ 2x = 78
∴ x = 39

অতএব, আসল কোণটি ছিল 39° । 

৫৩.
343 এর √7 ভিত্তিক লগারিদম কত?
  1. 12
  2. 6
  3. 3√7
  4. 6√7
ব্যাখ্যা

প্রশ্ন: 343 এর √7 ভিত্তিক লগারিদম কত?

সমাধান: 
343 এর √7 ভিত্তিক লগারিদম
= log√7343
= log√773
= 3 × log√77
= 3 × log√7(√7)2
= 2 × 3 × log√7√7
= 2 × 3 × 1  ; [logaa = 1] 
= 6

৫৪.
একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?
  1. ৩৬০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ১২০০ টাকা
লাভ = ১৫%

∴ বিক্রয়মূল্য = ১২০০ × (১১৫/১০০) 
= ১২ × ১১৫
= ১৩৮০ টাকা

আবার, 
নতুন ক্রয়মূল্য = ১২০০ এর ৮৫%   ; [১৫% কম]
= ১২০০ × (৮৫/১০০)
= ১২ × ৮৫
= ১০২০ টাকা

∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
= ১৩৮০ - ১০২০
= ৩৬০ টাকা

অতএব, ক্রয়মূল্য ১৫% কম হলে লাভের পরিমাণ হবে ৩৬০ টাকা।

৫৫.
৩ + ৮ + ১৩ + ১৮ + ............ + ১৪৮ ধারাটিতে কয়টি পদ আছে?
  1. ২৯টি 
  2. ৪১টি 
  3. ৩৩টি 
  4. ৩০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৮ + ১৩ + ১৮ + ............ + ১৪৮ ধারাটিতে কয়টি পদ আছে?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। যার, 
প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৫
এবং শেষ পদ, l = ১৪৮

আমরা জানি, 
n-তম পদ, an = a + (n - ১)d
⇒ ১৪৮ = ৩ + (n - ১) × ৫
⇒ (n - ১) × ৫ = ১৪৮ - ৩ 
⇒ (n - ১) × ৫  = ১৪৫
⇒ n - ১ = ১৪৫/৫ 
⇒ n - ১ = ২৯
⇒ n = ২৯ + ১ = ৩০
∴ n = ৩০ 

অতএব, ধারাটিতে মোট ৩০টি পদ আছে।

৫৬.
৩.৫ সে.মি ব্যাসার্ধ এবং ৮ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
  1. ১০৮π ঘন সে.মি
  2. ৩০৮ ঘন সে.মি
  3. ২৯৮.৫ ঘন সে.মি
  4. ক ও গ উভয়ই 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩.৫ সে.মি ব্যাসার্ধ এবং ৮ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩.৫ সে.মি
এবং
সিলিন্ডারের উচ্চতা, h = ৮ সে.মি 

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h ঘন একক 
= (২২/৭) × (৩.৫) × ৮ ঘন সে.মি
= (২২/৭) × ৩.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ২২ × ০.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ৩০৮ ঘন সে.মি 

∴ সিলিন্ডারের আয়তন = ৩০৮ ঘন সে.মি।

৫৭.
একটি মেসে ৫২ জনের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ঐ মেসে ৩২ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
  1. ১৫ দিন
  2. ৮ দিন
  3. ১৭ দিন
  4. ১৩ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মেসে ৫২ জনের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ঐ মেসে ৩২ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে? 

সমাধান: 
দিন বাকী আছে (২৬ - ৫) দিন
= ২১ দিন 

এবং মোট লোক সংখ্যা হলো = (৫২ + ৩২) জন
= ৮৪ জন 

এখন,
৫২ জন লোকের চলে = ২১ দিন 
∴ ১ জন লোকের চলে = (২১ × ৫২) দিন 
∴ ৮৪ জন লোকের চলে = (২১ × ৫২)/৮৪ দিন 
= ১৩ দিন। 

অতএব, অবশিষ্ট খাদ্য ৮৪ জন লোকের ১৩ দিন চলবে। 

৫৮.
AC কারেন্টকে DC কারেন্টে পরিণত করার কাজটি কোন যন্ত্রের মাধ্যমে করা হয়?
  1. ট্রানজিস্টর
  2. ট্রান্সফরমার
  3. রেকটিফায়ার
  4. অ্যামপ্লিফায়ার
ব্যাখ্যা

রেকটিফায়ার (Rectifier) হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা অল্টারনেটিং কারেন্ট (AC) বা পরিবর্তী প্রবাহকে ডাইরেক্ট কারেন্ট (DC) বা একমুখী প্রবাহে রূপান্তরিত করে।

রেকটিফিকেশন: 
- যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ (Alternating current) বা ভোল্টেজকে একমুখী প্রবাহ (Direct current- ডিসি) বা ভোল্টেজে রূপান্তর করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে। 
- একমুখীকরণের কাজটি যে যন্ত্র দ্বারা সম্পন্ন করা হয় তাকে রেকটিফায়ার বলে। 
- ডায়োড যখন সম্মুখী ঝোঁকে থাকে তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং যখন এটি বিমুখী ঝোঁকে থাকে তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। 
- জাংশন ডায়োডের এ বিশেষ ধর্মকে কাজে লাগিয়ে রেকটিফিকেশন বা একমুখীকরণের কাজটি সম্পন্ন করা হয়।

উৎস: পদার্থ দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে, একটি হেড (H) এবং অন্যটি টেল (T) উঠার সম্ভাবনা শতকরা কত?
  1. ২৫%
  2. ৭৫%
  3. ৫০%
  4. ০% 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে, একটি হেড (H) এবং অন্যটি টেল (T) উঠার সম্ভাবনা শতকরা কত?

সমাধান:
দুটি মুদ্রা নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = ২ × ২ = ৪টি
সম্ভাব্য সব ফলাফল হলো = {HH, HT, TH, TT}

এখানে একটি হেড এবং একটি টেল পাওয়া যায় দুটি ক্ষেত্রে যথা, HT, TH

অর্থাৎ অনুকূল ফলাফল = ২টি
সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ২/৪ = ১/২
= ০.৫

∴ শতকরা হিসাবে = (১/২) × ১০০ = ৫০%

অতএব, দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে, একটি হেড (H) এবং অন্যটি টেল (T) উঠার সম্ভাবনা শতকরা ৫০%। 

৬০.
নিচের কোন উদ্ভিদ গ্রুপে জাইলেমে ভেসেল (Vessel) উপাদান প্রধান ভূমিকা পালন করে?
  1. জিমনোস্পার্ম
  2. ব্রায়োফাইট
  3. টেরিডোফাইট
  4. অ্যানজিওস্পার্ম
ব্যাখ্যা

অ্যানজিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল (vessel) উপাদান প্রধান জল পরিবাহী কোষ হিসেবে কাজ করে। ভেসেলগুলো হলো লম্বা নল যা অনেকগুলি মৃত কোষের শেষ প্রান্তের সংযোগে গঠিত হয়, যা জল পরিবহনে অত্যন্ত কার্যকর।

ট্রাকিয়া বা ভেসেল: 

- ট্রাকিয়া বা ভেসেল অ্যানজিওস্পার্ম উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান। 
- এর কোষগুলো সাধারণত মোটা ও খাটো। 
- এরা একে অপরের সাথে যুক্ত থাকে এবং এদের প্রস্থ প্রাচীর বিলুপ্তির ফলে লম্বা ফাঁপা নলের ন্যায় গঠন তৈরি করে। 
- ভেসেল কোষের পরিপূর্ণতার সময় প্রোটোপ্লাজম বিনষ্ট হয়। তাই পরিণত অবস্থায় এরা মৃত কোষ। 
- এদের কোষ প্রাচীর লিগনিনযুক্ত এবং ট্রাকিডের ন্যায়। 
- এরাও বলয়াকার, সর্পিলাকার, জালিকাকার, মই আকার ও কৃপাকার হতে পারে। 
- নলাকার ট্রাকিয়ার গহ্বরের আকারের ভিত্তিতে ট্রাকিয়া দু'রকম। 
যথা- প্রোটোজাইলেম ও মেটাজাইলেম। 
- সরু ব্যাসবিশিষ্ট ট্রাকিয়াকে (এরা প্রথমে সৃষ্টি হয়) প্রোটোজাইলেম এবং মোটা ব্যাসবিশিষ্ট ট্রাকিয়াকে (এরা পরে সৃষ্টি হয়) মেটাজাইলেম বলা হয়। 
- প্রধানত অ্যানজিওস্পার্মে ট্রাকিয়া থাকে। 
- এরা মূল থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ পাতা ও অন্যান্য সবুজ অংশে পরিবহন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
9x2 + 18x - 40 কে উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (x + 10)(9x - 4) 
  2. (3x + 10)(3x - 4)
  3. (9x - 10)(x + 4)
  4. (3x - 10)(3x + 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 9x2 + 18x - 40 কে উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
9x2 + 18x - 40
= 9x2 + 30x - 12x - 40
= 3x(3x + 10) - 4(3x + 10)
= (3x + 10)(3x - 4)

৬২.
কোন তাপমাত্রায় ১ লিটার পানির ওজন সবচেয়ে বেশি হয়?
  1. ০° সেলসিয়াস
  2. ৪° সেলসিয়াস
  3. - ২৭৩° সেলসিয়াস
  4. ১০০° সেলসিয়াস
ব্যাখ্যা

পানি: 
- বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীর আর বর্ণহীন। 
- পানির ঘনত্ব তাপমাত্রার ওপরে নির্ভর করে। 
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৪° সেলসিয়াস তাপমাত্রায়। 
- আর সেটি হচ্ছে ১ গ্রাম/ সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব। 
অর্থাৎ, ১ সি.স. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।

- যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই হচ্ছে বরফের গলনাংক। 
- বরফের গলনাংক ০° সেলসিয়াস। 
- অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলে। 
- আর পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৩.
১৫০ মিটার লম্বা মহানগর এক্সপ্রেস একটি খুঁটিকে ৯ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?
  1. ৫৬ কিলোমিটার/ঘণ্টা
  2. ৪৮ কিলোমিটার/ঘণ্টা
  3. ৭২ কিলোমিটার/ঘণ্টা
  4. ৬০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ মিটার লম্বা মহানগর এক্সপ্রেস একটি খুঁটিকে ৯ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 

সমাধান: 
ট্রেনটি ৯ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০ মিটার 
∴ ১ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০/৯ মিটার 
∴ ৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৯) মিটার 
= ৬০০০০ মিটার 
= ৬০ কি.মি.   ; [১০০০মি. = ১ কি.মি.] 

∴ অতএব, ট্রেনটির গতিবেগ ৬০ কিলোমিটার/ঘণ্টা। 

৬৪.
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৪ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১১ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. ১৫ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ১৭ সে.মি.
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৪ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১১ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে।
অর্থাৎ ছোট বৃত্তটি বড় বৃত্তের ভিতরে আছে এবং তারা ভিতর থেকে একবিন্দুতে স্পর্শ করছে।

দেওয়া আছে, 
কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = ৪ সে.মি.
বড় বৃত্তের ব্যাসার্ধ (R) = ১১ সে.মি.

অন্তঃস্থ স্পর্শের ক্ষেত্রে, 
কেন্দ্রদ্বয়ের দূরত্ব = বড় ব্যাসার্ধ - ছোট ব্যাসার্ধ
∴ ৪ = ১১ - r
⇒ r = ১১ - ৪
⇒ r = ৭ সেমি

সুতরাং, ছোট বৃত্তের ব্যাসার্ধ = ৭ সে.মি.

৬৫.
তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যার চেয়ে ৩০ বেশি। মাঝের সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১৬
  3. ১০ 
  4. ১৪
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যার চেয়ে ৩০ বেশি। মাঝের সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, তিনটি ধারাবাহিক জোড় সংখ্যা হলো:
ক, ক + ২, ক + ৪   [যেখানে ক একটি জোড় সংখ্যা]

প্রশ্নানুসারে,
তিনটির যোগফল = প্রথম সংখ্যা + ৩০
⇒ ক + (ক + ২) + (ক + ৪) = ক + ৩০
⇒ ৩ক + ৬ = ক + ৩০
⇒ ৩ক - ক = ৩০ - ৬
⇒ ২ক = ২৪
⇒ ক = ২৪/২
∴ ক = ১২ 

∴ তিনটি সংখ্যা হলো ১২, ১৪, ১৬

অতএব, মাঝের সংখ্যা = ১৪

৬৬.
৯৪৫ টাকাকে (২/৩) : (৩/৪) : (৫/৬) অনুপাতে তিন ভাগে ভাগ করা হলো। শেষ ভাগে কত টাকা পড়বে?
  1. ২৮০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৪২০ টাকা
  4. ৩১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৯৪৫ টাকাকে (২/৩) : (৩/৪) : (৫/৬) অনুপাতে তিন ভাগে ভাগ করা হলো। শেষ ভাগে কত টাকা পড়বে?

সমাধান:
দেওয়া অনুপাত = ২/৩ : ৩/৪ : ৫/৬
অনুপাতকে সহজ করার জন্য হরগুলোর ল.সা.গু (LCM) নেওয়া হলো। 
৩, ৪ ও ৬ এর ল.সা.গু = ১২

এখন প্রতিটি ভগ্নাংশকে ১২ দিয়ে গুণ করলে পাই, 
(২/৩) × ১২ : (৩/৪) × ১২ : (৫/৬) × ১২
= ৮ : ৯ : ১০
সুতরাং নতুন অনুপাত = ৮ : ৯ : ১০

∴ মোট অংশের যোগফল = ৮ + ৯ + ১০ = ২৭ অংশ
শেষ ভাগ = মোট টাকা × (শেষ অংশ/মোট অংশ)
= ৯৪৫ × (১০/২৭)
= ৩৫০ টাকা

৬৭.
কর্টিসল হরমোনকে সাধারণত কী নামে ডাকা হয়?
  1. বৃদ্ধি হরমোন
  2. স্ট্রেস হরমোন
  3. ইনসুলিন
  4. থাইরক্সিন
ব্যাখ্যা

কর্টিসল হরমোনকে সাধারণত "স্ট্রেস হরমোন" বলা হয়। 
কারণ এটি শরীরের মানসিক ও শারীরিক চাপের (stress) প্রতি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং চাপপূর্ণ পরিস্থিতিতে শরীরকে মানিয়ে নিতে সাহায্য করে। 

কেন অন্য অপশনগুলো ভুল
ক) বৃদ্ধি হরমোন: এটি সোমাটোট্রপিন হরমোন নামেও পরিচিত এবং শরীরের বৃদ্ধি ও বিকাশে মুখ্য ভূমিকা পালন করে।
গ) ইনসুলিন: এটি একটি পেপটাইড হরমোন যা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ঘ) থাইরক্সিন: এটি থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি হরমোন যা শরীরের বিপাক প্রক্রিয়া (metabolism) নিয়ন্ত্রণ করে। 

৬৮.
tanA cotA + 3 এর মান কত?
  1. 3
  2. - 2
  3. 4
  4. 0
ব্যাখ্যা

প্রশ্ন: tanA cotA + 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
tanA cotA + 3
= tanA (1/tanA) + 3  ; [cotA = 1/tanA] 
= 1 + 3
= 4

৬৯.
(3x + 3, 12) = (15, 4y - 4) হলে, (x, y) এর মান কোনটি? 
  1. (4, 4)
  2. (3, 5)
  3. (2, 3)
  4. (- 3, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x + 3, 12) = (15, 4y - 4) হলে, (x, y) এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
 (3x + 3, 8) = (14, 4y - 4)

ক্রমজোড়ের শর্তানুসারে, ক্রমজোড়ের প্রথম উপাদান দুটি এবং দ্বিতীয় উপাদান দুটি পরস্পর সমান।

সুতরাং, 3x + 3 = 15
⇒ 3x = 15 - 3
⇒  3x = 12
⇒  x = 12/3
∴ x = 4

আবার,
4y - 4 = 12
⇒  4y = 12 + 4
⇒  4y = 16
⇒  y = 16/4
∴ y = 4

অতএব, নির্ণেয় মান, (x, y) = (4, 4)

৭০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে ১৮ মিটার বেশি। পরিসীমা ১৫২ মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ১৪৭৫ বর্গমিটার
  2. ১২৬০ বর্গমিটার
  3. ১৫৪৪ বর্গমিটার
  4. ১৩৬৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে ১৮ মিটার বেশি। পরিসীমা ১৫২ মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
তাহলে দৈর্ঘ্য = x + ১৮ মিটার

আমরা জানি, 
পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ২ × [(x + ১৮) + x] = ১৫২
⇒ ২ × (২x + ১৮) = ১৫২
⇒ ৪x + ৩৬ = ১৫২
⇒ ৪x = ১৫২ - ৩৬
⇒ ৪x = ১১৬
⇒ x = ১১৬/৪ 
∴ x = ২৯

অতএব, প্রস্থ = ২৯ মিটার
দৈর্ঘ্য = ২৯ + ১৮ = ৪৭ মিটার

ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= (৪৭ × ২৯) বর্গমিটার
= ১৩৬৩ বর্গমিটার

∴ ক্ষেত্রফল ১৩৬৩ বর্গমিটার

৭১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীর বিক্রম' খেতাবপ্রাপ্ত একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত মুক্তিযোদ্ধা কে?
  1. সাইথুই মারমা
  2. ইউ. কে. চিং মারমা
  3. মং চিং সাইন
  4. রতন চাকমা
ব্যাখ্যা

• ইউ. কে. চিং মারমা:
- ইউ. কে. চিং মারমা ছিলেন মারমা সম্প্রদায়ের এক বীর মুক্তিযোদ্ধা।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত “বীর বিক্রম” খেতাব অর্জন করেন।
-  তিনি তৎকালীন East Pakistan Rifles (বর্তমানে Border Guards Bangladesh)-এর সদস্য ছিলেন।
-  মুক্তিযুদ্ধের সময় উত্তরাঞ্চলের রংপুর ও লালমনিরহাট অঞ্চলে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।
-  বাংলাদেশ সরকার তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “বীর প্রতীক” খেতাবে ভূষিত করে।
-  তিনি মৃত্যুবরণ করেন ২৫ জুলাই ২০১৪ সালে।

তথ্যসূত্র: 
১. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম–দশম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), ঢাকা।
২. ডে৪ইলি স্টার । (Link) 

৭২.
‘ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ কোন দেশের রাজনৈতিক দল? 
  1. সিরিয়া
  2. মিয়ানমার
  3. ভেনেজুয়েলা 
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

• ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি:  
- Union Solidarity and Development Party (USDP) 
- মিয়ানমারের একটি রাজনৈতিক দল।
- ২০১০ সালের ৮ জুন সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন এই দলটি প্রতিষ্ঠা করেন।
- দলটি সামরিক জান্তার সমর্থনপুষ্ট দল।

উল্লেখ্য, 
- মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত আসনের ৯০ শতাংশই জিতেছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির  নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
 - প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 


তথ্যসূত্র: ব্রিটানিকা ও বাসস। 

৭৩.
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি? 
  1. বাংলাবান্ধা বন্দর
  2. বেনাপোল বন্দর
  3. হিলি বন্দর
  4. তামাবিল বন্দর
ব্যাখ্যা

• বাংলাবান্ধা বন্দর: 
- দেশে যে কয়েকটি আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে তার মধ্যে আকারে ছোট তবে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ের বাংলাবান্ধা।
 - মূলত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এ বন্দরের মাধ্যমে যোগসূত্র রয়েছে বাংলাদেশের।
- বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর।
- দুই যুগের বেশি সময় ধরে আন্তঃদেশীয় বাণিজ্যিক কার্যক্রম চলে আসছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরে।
 - ভারতের শিলিগুড়ি করিডোর সংলগ্ন এবং নেপাল ও ভুটানের সীমান্তবর্তী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাবক হয়ে উঠছে বাংলাবান্ধা।

- ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাবান্ধা বন্দরটি বহুদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। 
- বন্দরটির সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব ৫০৩ কিলোমিটার। 
- আর ভুটানের রাজধানী থিম্পুর দূরত্ব ২৮৬ কিলোমিটার ও নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব ৪৯৪ কিলোমিটার। 
- এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ নগরী শিলিগুড়ির দূরত্ব ১৬ কিলোমিটার। 
- ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিং ও সিকিমের দূরত্ব যথাক্রমে ৭৭ ও ১৫৪ কিলোমিটার। 
- ফলে তিনটি দেশের সঙ্গে স্বল্প দূরত্বের কারণে এ বন্দরের কার্যক্রম বাড়ছে।

তথ্যসূত্র: বনিক বার্তা ও বাসস।

৭৪.
‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন? 
  1. কঙ্গো
  2. সুদান
  3. ইয়েমেন
  4. লেবানন
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।



তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. (Link1)
ii) Armed Conflict Location & Event Data. (Link2)
iii) প্রথম আলো ও বিবিসি। (Link3)

৭৫.
২০২৬ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে কোন পণ্যকে ঘোষণা করা হয়েছে? 
  1. পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
  2. টেক্সটাইল ও পোশাক
  3. ইলেকট্রনিক্স পণ্য
  4. খাদ্য প্রক্রিয়াজাত পণ্য
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার। 

তথ্যসূত্র: বনিক বার্তা। 

৭৬.
বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশের মোট সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
ব্যাখ্যা

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৭৭.
সরকারি গেজেটে অন্তর্ভুক্ত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ সংখ্যা কত? 
  1. ৮৩২ জন 
  2. ৮৩৬ জন
  3. ৮৪৪ জন
  4. ৮৫৬ জন
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থানে সরকারি গেজেটভুক্ত শহীদ:
- জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট অনুসারে, জুলাই  গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬।

⇒ "জুলাই যোদ্ধা" অর্থ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্র-জনতা।
- এছাড়া "জুলাই গণঅভ্যুত্থানে শহীদ" অর্থ "তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তি।"

উল্লেখ্য,
- ৮৩৪ জনের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে ২০২৫ সালের জানুয়ারিতে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে সেখানে যুক্ত করা হয় আরও ১০ জনের নাম।
- গত ৩০শে জুন, ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ছিল ৮৪৪ জন।
- তবে সরাসরি জুলাই আন্দোলনে যুক্ত না থাকা এবং চারজনের নাম গেজেটে দুইবার উল্লেখ থাকায় গত ৩রা অগাস্ট, ২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই তালিকা থেকে আটজনের নাম বাতিল করে।
- মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এছাড়াও,
- জুলাই  গণঅভ্যুত্থানে  ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জনের নাম শহীদ হিসেবে উল্লেখ রয়েছে। 
- শহীদ ১০ জন নারীর মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন সাভারে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে ৭ জনই গুলিবিদ্ধ হন নিজ বাসার বারান্দা ও ছাদে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন সড়কে।
- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রথম নারী নাঈমা সুলতানা। 

তথ্যসূত্র: i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
ii) বিবিসি।
iii) প্রথম আলো।

৭৮.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কোন দেশ থেকে এসেছে? 
  1. যুক্তরাজ্য
  2. নেদারল্যান্ডস
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা

• প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI): 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে নেদারল্যান্ডস থেকে।
 - নেদারল্যান্ডস এই অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা আগের বছরের ২৩.২ মিলিয়ন ডলার (FY24) এবং তার আগের বছরের ৭২.১১ মিলিয়ন ডলার (FY23) থেকে অনেক বেশি।

- অন্যান্য বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য (৩০০ মিলিয়ন ডলার), চীন (২৭৪ মিলিয়ন ডলার) এবং সিঙ্গাপুর (১৬১ মিলিয়ন ডলার)।
 - যুক্তরাজ্য এবং চীনের বিনিয়োগ আগের বছরের তুলনায় কমেছে, কিন্তু সিঙ্গাপুরের বিনিয়োগ ৭১.৬% বৃদ্ধি পেয়েছে।

 
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও বিজনেস স্ট্যান্ডার্ড।  (Link) 

৭৯.
যুক্তরাষ্ট্রের 'মনরো নীতি' ঘোষণা করা হয়েছিল কবে? 
  1. ১৮২৩ সালে
  2. ১৮২০ সালে
  3. ১৮৩৫ সালে
  4. ১৮২৮ সালে
ব্যাখ্যা

• মনরো ডকট্রিন (Monroe Doctrine): 
-  ২ ডিসেম্বর ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক কংগ্রেসকে দেওয়া বার্ষিক ভাষণে ঘোষণা করা হয়।
- জেমস মনরো ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
 - তিনি ১৮১৭ থেকে ১৮২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিষয়গুলিতে হস্তক্ষেপ না করতে ইউরোপীয় শক্তিগুলিকে সতর্ক করেন। 

» মনরো ডকট্রিনের মূল বক্তব্য ছিল:

১. উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না।
২. এই অঞ্চলে নতুন করে কোনো উপনিবেশ স্থাপন করা যাবে না।
৩. কোনো ইউরোপীয় হস্তক্ষেপকে আমেরিকার নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখা হবে।
৪. বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, যুক্তরাষ্ট্র বিদ্যমান ইউরোপীয় উপনিবেশগুলোকে স্বীকৃতি দেবে এবং ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও আল জাজিরা।

৮০.
COP-31 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করবে কোন দেশ? 
  1. অষ্ট্রেলিয়া 
  2. তুরস্ক
  3. মালদ্বীপ 
  4. ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন (অষ্ট্রেলিয়া)। 
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC. (Link)

৮১.
বাংলাদেশের তুলা আমদানির প্রধান উৎস দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬] 
  1. ব্রাজিল
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. মিশর
ব্যাখ্যা

- বাংলাদেশের তুলা আমদানির প্রধান উৎস দেশ ব্রাজিল। 

• শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- বাংলাদেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

তথ্যসূত্র: দ্যা ডেইলি স্টার বাংলা।

৮২.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের ভিত্তিকে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সংস্থা?
  1. আরবলীগ
  2. উপসাগরীয় সহযোগিতা পরিষদ
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. ওআইসি 
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। 

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট। 

৮৩.
জাতিসংঘে প্রথমবারের মতো বৈশ্বিক শান্তির দূত হিসেবে কে নিযুক্ত হন?
  1. মরিয়ম বুকার হাসান
  2. নাদিয়া মুহাম্মদ
  3. এমিলি লারসন
  4. গ্রেস হল
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

৮৪.
দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে?
  1. লিটন কুমার দাস
  2. সাইফ হাসান
  3. মেহেদী হাসান মিরাজ
  4. নাঈম শেখ
ব্যাখ্যা

• দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ: 
- ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন কুমার দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।
- বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার।

উল্লেখ্য,
-  ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। 
- প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৮৫.
লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন বিম’ কোন দেশে তৈরি? 
  1. ইসরায়েল 
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• আয়রন বিম: 
- প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা 'আয়রন বিম' চালু করেছে।
- আয়রন ডোমের আদলে এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নামকরণ করা হয়েছে। 
- এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মূলে আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সুপরিচিত প্রতিষ্ঠান রাফায়েল (রাফাল যুদ্ধবিমানখ্যাত ফরাসি দসল্ট রাফাল নয়)। 
- ২০১৪ সালে রাফাল প্রথম এই সিস্টেম তৈরি করে। 
- এই সিস্টেমের সুবিধা হলো, এই সিস্টেমের খরচ কম। 
- কম খরচে তারা কার্যকরভাবে আক্রমণের মোকাবিলা করতে পারে।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও ডয়চে ভেলে।

৮৬.
সম্প্রতি, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
  2. অপারেশন অ্যাবসোলিউট স্ট্রেন্থ 
  3. অপারেশন স্ট্রং হোল্ড
  4. অপারেশন লিবারেশন শিল্ড
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর।

৮৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত মার্কিন ডলার?
  1. ৪৩.৬০ বিলিয়ন
  2. ৪৫.৯০ বিলিয়ন
  3. ৪৮.৩০ বিলিয়ন
  4. ৪৯.৯০ বিলিয়ন
ব্যাখ্যা

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র:  অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮৮.
‘দই মই’ অর্থনৈতিক সংস্কার নীতিটি কোন দেশে বাস্তবায়িত হয়? 
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া
  3. ভিয়েতনাম
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

- 'দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কার নীতিটি ভিয়েতনামে বাস্তবায়িত হয়। 

• ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া: 
- ১৯৭০-এর দশকের শেষের দিকে, ভিয়েতনাম ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি।]
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আর কমিউনিস্ট সরকারের ব্যক্তিগত উদ্যোগ সীমাবদ্ধ করার নীতিও পরিস্থিতি আরও খারাপ করেছিল। 
- এই কারণে, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে দই মই বা ‘পুনর্নবীকরণ বা  (renovation)’ নামে পরিচিত এক ব্যাপক অর্থনৈতিক সংস্কার চালু করা হয়। 
- সংস্কারের মাধ্যমে দেশটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। 
- এর ফলে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ঘটে এবং মানুষের জীবনমান উন্নত হয়।

→ ১৯৮৬ সালে ‘দই মই’ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার ৩৯ বছর পর এখন পাশ্চাত্যের অর্থনৈতিক উন্নয়নের চিন্তকেরা ভিয়েতনামের অর্থনীতিকে ‘সোশ্যালিস্ট-ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি’ হিসেবে বর্ণনা করছেন। 
- দই মই কর্মসূচিতে ‘কালেকটিভ ফার্মিং’ নিষিদ্ধ করে জমির ওপর জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দই মই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি ডাইমেনশন হলো: 
১. অত্যন্ত শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ,
২. অত্যন্ত দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিনিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধাবিঘ্ন কমিয়ে ফেলা এবং
৩. রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ প্রবলভাবে জোরদার করার মাধ্যমে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামো উন্নয়নকে প্রথম অগ্রাধিকারে পরিণত করা। 

- বিশেষত, প্রাইমারি শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ভিয়েতনাম ২০০০ সালের মধ্যেই তার পুরো জনসংখ্যাকে শতভাগ শিক্ষিত করে তুলেছে এবং জনগণের বিশাল একটি অংশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সফল করে তুলেছে।

তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো।

৮৯.
বর্তমানে বাংলাদেশে ইউনেস্কোর স্বীকৃত বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা কতটি? 
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।

- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ইউনেস্কোর ওয়েবসাইট। 

৯০.
বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানি কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. এক্সনমোবিল
  2. শেভরন
  3. সৌদি আরামকো
  4. টোটালএনার্জিজ
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
- ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
- ২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)। 

তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা।
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।

৯১.
দেশের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল কোন জেলায়? 
  1. পাবনা
  2. রাঙামাটি
  3. খুলনা
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

• কর্ণফুলী পেপার মিলস লিমিটেড:
- বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। 
- এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- ১৯৫৩ খ্রিস্টাব্দে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- ৫ একর জমি জুড়ে ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কর্ণফূলী পেপার মিলস্ লিঃ স্থাপিত হয়।
- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়েছিল।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি।

উল্লেখ্য,
- পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।
- এই মিলে সাদা কাগজ এবং বাদামী ও অন্যান্য রঙ্গিন কাগজ উৎপাদিত হয়।
- এদেশে সরকারী চাহিদার প্রায় অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করে থাকে এ প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: বিসিআইসি ওয়েবসাইট।

৯২.
সম্প্রতি কোন দুটি দেশ 'তেলের বিনিময়ে পানি' সংক্রান্ত চুক্তি করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. সৌদি আরব ও তুরস্ক
  2. ইরাক ও তুরস্ক 
  3. তুরস্ক ও ওমান
  4. রাশিয়া ও ইরান
ব্যাখ্যা

• তেলের বিনিময়ে পানি চুক্তি:
- সম্প্রতি ইরাক ও তুরস্ক 'তেলের বিনিময়ে পানি চুক্তি' স্বাক্ষর করেছে।
- নভেম্বর, ২০২৫-এ দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের 'ওয়াটার কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট' চূড়ান্ত হয়। 
- এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ করবে।
- বিষয়টি অনেকটা তেলের বিনিময়ে পানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টার মতো।

উল্লেখ্য, 
- ইরাকের পানির উৎসের প্রায় ৬০ শতাংশই আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে। 
- তবে উজানে বাঁধ নির্মাণের কারণে আগের চেয়ে অনেক কম পানি পাচ্ছে দেশটি। 
- এই সংকট কাটাতে এবার তুরস্কের সঙ্গে বিতর্কিত একটি সহযোগিতা চুক্তিতে গেছে বাগদাদ। 
- এই চুক্তির মূল বিষয় হলো – ইরাকের তেল আয়ের বিনিময়ে দেশটির পানি অবকাঠামো উন্নয়ন করে দেবে তুরস্ক।

তথ্যসূত্র: The Business Standards.

৯৩.
'বেগম রোকেয়া পদক- ২০২৫' মোট কতজন নারীকে প্রদান করা হয়েছে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন 
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক ২০২৫:
- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ দেওয়া হয়েছে।
পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার, 
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস, 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।

তথ্যসূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।